Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ১৫

    পনেরো

    সুডৌল পয়োধর থেকে ভরাট উরুর মাঝামাঝি পর্যন্ত ঢেকেছে ও দুধসাদা তোয়ালে দিয়ে। চিকচিক করছে মরাল গ্রীবার উপর লেপটে থাকা এক গাছি লাল চুল। পেশায় গবেষক হলেও নিজের আবেদনময় ফিগারের দিকেও খেয়াল রয়েছে ওর। ফিটনেস ঠিক রাখার জন্য জিমে যায় নিয়মিত। রানার দৃষ্টি সরছে না দেখে লাজুক হাসি হাসল।

    ‘সরি, রানা!’ বলল বিব্রত কণ্ঠে। ‘চিরুনি খুঁজছিলাম আমি। তাড়াহুড়োয় আনা হয়নি আমারটা।’

    দেরাজ খুলে চিরুনি দিল ওকে রানা।

    ‘জিযাস!’ মাসুদ রানার ব্যায়ামপুষ্ট শরীরভরা ছুরি আর বুলেটের পুরানো ক্ষতগুলোয় চোখ বোলাচ্ছে সেলেনা। ইন্টেলিজেন্স বিভাগে বহু বছর কাটানোর পুরস্কার এগুলো। ‘গুলির ব্যাপারে নাকি ভাগ্যবান তুমি! এ-ই তার নমুনা?’

    ‘স্নান হয়ে গেছে তোমার?’ প্রসঙ্গটা ঘুরিয়ে দিল রানা।

    ‘হুম। সেরে এসো তুমি।’

    পুরো আধঘণ্টা ব্যয় করল রানা বাথরুমে। ঈষদুষ্ণ জলস্রোতে পরিষ্কার হয়ে গেল শরীরের ক্লেদ। কিন্তু মনের কালি ঘুচল না… বড় বেশি সুন্দর মেয়েটা।

    পরিষ্কার কাপড়চোপড় পরে ডিনার তৈরির জন্য ঢুকে পড়ল ছোট্ট কিচেনটায়। অসম্ভব খিদে পেয়েছে।

    ধুলো পড়া ওঅর্ক-টপটা মুছে নিল ও ন্যাকড়া দিয়ে। এক বোতল দুধ ছিল ফ্রিযে। খুলে দেখে, ঘন হয়ে প্রায় পনিরে পরিণত হয়েছে জিনিসটা। খাওয়া যাবে না।

    কাবার্ড খুলল রানা। ডাঁই করে রাখা খাবারের টিন থেকে বেছে বের করল দুটো। ভুলেই গিয়েছিল, লাভাসা ব্র্যাণ্ডের এক প্যাকেট গুঁড়ো কফি আর সস্তা এক বোতল রেড ওয়াইন রয়েছে সংগ্রহে। ও-দুটো নামিয়ে রেখে কর্কস্কু আর ক্যান ওপেনার খুঁজে নিল দেরাজ থেকে।

    ‘আগের বারের স্ট্যু দিয়েই কাজ সারবে নাকি?’ ছোট্ট টেবিলের সঙ্গে থাকা চেয়ার দুটোর একটাতে বসে জানতে চাইল সেলেনা, কণ্ঠে সন্দেহ। কুঁকড়ে এসেছে শুকনো চুলগুলো। স্নিগ্ধ আভা ফুটে বেরোচ্ছে পরিচ্ছন্ন ত্বক থেকে।

    গ্যাসস্টোভের উপর সসপ্যান রেখে টিনের জিনিস ঢেলে নিচ্ছে রানা।

    ‘কনড বিফ যত দিন টিনে থাকে, ততই এর স্বাদ বাড়তে থাকে,’ বলল ও সসপ্যান নাড়তে নাড়তে।

    ‘শিয়োর! শিয়োর!’ কৃত্রিম সমর্থন সেলেনার কণ্ঠে। ‘হাঁসের চর্বিতে ডেলা পাকানো বিন আর ওভারকুড্ সসেজ দিয়ে ভাপে সিদ্ধ করলে যে-জিনিস দাঁড়ায়, সেটা মুখে তোলা মানে ভূমিকম্প ডেকে আনা। তবে… যতক্ষণ পর্যন্ত ওয়াইন দিয়ে ধুয়ে নামাতে পারছি ওগুলো, কোনও অভিযোগ নেই আমার।’

    ওয়াইনের কর্ক খুলল রানা। দুটো গ্লাস ভরে নিল লাল তরলে। ভদ্রতা করে সেলেনার হাতে তুলে দিল ওরটা।

    এক চুমুকে অর্ধেকটা ওয়াইন গলায় ঢেলে নিমিষেই যেন চাঙা হয়ে উঠল মেয়েটা।

    ক্যাসুলে যখন ভাপ ছাড়তে লাগল, চামচ দিয়ে প্লেটে বাড়ল রানা। আরও ওয়াইন ঢেলে নিয়ে খাওয়া শুরু করল দু’জনে।

    কাঁটাচামচ দিয়ে কিছু বিন মুখে তুলে সাবধানে চিবিয়ে দেখল সেলেনা। শেষমেশ রায় দিল: ‘বেঁচে থাকার জন্যে পেট ভরাচ্ছি বটে, তবে আসলে খারাপ নয় স্বাদটা।’

    ‘পুষ্টিকর খাবারের ধরনই এ-ই,’ বিজ্ঞ মত দিল রানা। ‘অত স্বাদের হয় না। তবে ব্যস্ততা রয়েছে সামনে, শরীরে পুষ্টি দরকার।’

    চুপচাপ খেতে লাগল ওরা।

    খাওয়া শেষে জানতে চাইল রানা, ‘বলো এবার, কেমন ছিলে এত দিন।’

    ‘মন্দ নয়।’

    ‘কী রকম মন্দ নয়, সেটাই তো শুনতে চাইছি।’

    ‘ঘুরেছি অনেক… ব্যস্ততার ফাঁকে সময় করে নিয়ে ঘুরে বেড়িয়েছি ক্যানাডার সাউদার্ন স্টেটগুলো।’

    ‘রিলেশন-টিলেশন হয়নি কারও সাথে?’

    ঠোঁট ওল্টাল মেয়েটা। ‘তোমার সঙ্গে একবার যে-মেয়ে জড়িয়েছে, সে কি অন্য কাউকে মন দিতে পারে?’

    ‘কেন নয়?’

    ‘আছে ব্যাপার। তুমি বুঝবে না।’

    কাঁধ ঝাঁকাল রানা। ‘ভ্যালা মুসিবত হয়ে গেল তো!’

    ‘কোনটা?’

    ‘কম মেয়ের সঙ্গে তো জড়াইনি জীবনে। এদের অধিকাংশই কি তবে আইবুড়োই রয়ে যাবে?’

    খিলখিল করে হেসে উঠল সেলেনা।

    ঘড়ি দেখল রানা।

    ঘনিয়ে আসছে রাত্রি।

    সহসা ছটফটানি অনুভব করল ও নিজের ভিতর।

    ‘ক্যারেনের দেয়া সঙ্কেতটা নিয়ে মাথা ঘামাতে চাই,’ বলল ও। ‘যদি কিছু বুঝে আসে।’

    টেবিল ছাড়ল রানা। ডিশ দু’খানি দু’হাতে তুলে নিয়ে রেখে দিল সিঙ্কের মধ্যে। পরে ধোবে।

    ‘এর পর একটু কফি হতে পারে, প্রস্তাব দেয়ার সুরে বলল সেলেনা। ‘জবর ছিল ওয়াইনের ধকটা।’

    ‘নিশ্চয়ই। তবে ব্ল্যাক কফি কিন্তু। দুধে একটু—’

    ‘সমস্যা নেই, ব্ল্যাক ইজ ওকে। বাট নো সুগার।’

    ‘তথাস্তু।’

    এসপ্রেসো পটটায় বগবগ আওয়াজে বলক তুলতে লাগল লাভাসা কফি।

    দুটো কাপ ভরল রানা। ওয়াইনের তীব্রতা কমাতে দারুণ কাজের জিনিস এই পানীয়।

    কফিকাপ আর কাগজের টুকরোটা নিয়ে টেবিলের উপর ঝুঁকে বসল দু’জনে।

    কাগজটায় টোকা দিল সেলেনা। ‘তোমার কি এখনও ধারণা, জিপিএস লোকেশন উপরের লাইনটা?’

    ‘দাঁড়াও, বুঝিয়ে দিচ্ছি।’

    ডেস্কের দেরাজ থেকে মোটা শিষের পেনসিল আর ফ্রেশ এক তা কাগজ নিয়ে লাইনটা কপি করল রানা। তার পর নিচে করল ওটার রূপান্তর:

    49° 2’ 0’ N ।° 57’ 0’ E

    ‘বুঝলাম এবার।’ সমঝদারের মত মাথা দোলাল সেলেনা। ‘তা, কী বলছে ফিগারটা?’

    ‘সেটাও দেখছি,’ বলে, টেবিলে রাখা মোবাইল ফোনটার দিকে হাত বাড়াল ও। অ্যাকটিভেট করল জিপিএস অ্যাপ্লিকেশন। কো-অর্ডিনেট দেয়ার সঙ্গে সঙ্গে লোকেশনের ছোট্ট সবুজ ম্যাপ ভেসে উঠল স্ক্রিনে।

    ‘গ্রামাঞ্চল জায়গাটা।’ দেখাল ও সেলেনাকে। ‘দূর আছে মোটামুটি। প্যারিস থেকে চল্লিশ কিলোমিটার উত্তর-পশ্চিমে। খেতখামার আর জঙ্গল ছাড়া বড় কিছু নেই ওটার তিন কিলোমিটারের মধ্যে। কাছাকাছি শহরগুলো হলো কোঁদেকোর্ট আর টেসানকোর্ট-সুর-ওবেট।’

    অনস্ক্রিন ম্যাপটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সেলেনা। ‘কিছুই যদি না থাকে, ওটার কথা লিখল কেন ক্যারেন? নিশ্চয়ই কোনও কারণ রয়েছে।’

    ‘কোনও আইডিয়া?’

    ‘কিচ্ছু না।’ ঠোঁট ওল্টাল সেলেনা। ‘এক মিনিট! হুম… হতে পারে এটা!’ মন্তব্য করল আপন মনে। ‘আরও ডিটেইলস জানাতে পারো, রানা, জায়গাটার ব্যাপারে?’

    ডিফল্ট ম্যাপ ভিউ থেকে স্যাটেলাইট ইমেজে চলে গেল রানা। যতটা সম্ভব, জুম ইন করল। প্রথমে ঝাপসা দেখাল মানচিত্র, তার পর পরিষ্কার হলো। এরিয়াল ভিউ দেখা যাচ্ছে এখন।

    সুবিশাল জায়গা জুড়ে ছড়ানো এক কান্ট্রি এস্টেটের হৃৎপিণ্ডে অবস্থিত বড়সড় একটা প্রপার্টি দেখা যাচ্ছে বলে মনে হলো ওর। শ্যাতো হতে পারে ওটা, হতে পারে ম্যানর হাউস।

    ‘মনে হচ্ছে, জবাব পেয়ে গেছি!’ ফোনটা নিল সেলেনা রানার হাত থেকে। চোখ জোড়া আঠার মত সেঁটে রয়েছে পর্দায়।

    ‘চেনো তুমি জায়গাটা?’

    ‘অবশ্যই। গ্যাসপারের কথা বলেছিলাম না?’

    ‘ক্যারেনের এক্স-বয়ফ্রেণ্ড?’

    ‘হ্যাঁ। ওখানেই থাকে লোকটা। বলেছিল আমাকে।’

    ‘কী কী জানো লোকটার ব্যাপারে?’

    ‘বিত্তশালী বেকার,’ ধারাভাষ্য দিচ্ছে যেন সেলেনা। ‘সেরাজো আর ক্রিস্টিন ইলিয়েলের একমাত্র সন্তান। কোনও একটা স্ক্যাণ্ডাল রয়েছে অভিজাত পরিবারটায়… সঠিক বলতে পারব না। ক্যারেনের সঙ্গে আলাপে সেরকমই কিছুটা আভাস পেয়েছি যেন।

    ‘ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাপ-মায়ের। কিন্তু পঁচিশে পা দেয়ার আগেই মদ আর মাদকের কাছে নিজেকে সঁপে দেয় প্রেমিক প্রবরটি। দায়িত্বপূর্ণ কোনও কাজের ভার নেয়ার সামর্থ্য হারায়। এটাই হয়তো পরিবারটার কলঙ্ক। তবে আসল ঘটনা আরও চরম বলে ধারণা আমার। কে জানে, হয়তো অসহ্য রকমের হীন চরিত্রের লোকটা; নারীলিপ্স-টিপ্স।’

    ‘আজব তো! দায়িত্বশীল একজন ফিজিক্স লেকচারারের জন্যে আর কোনও মরদ ছিল না দুনিয়ায়?’

    মাথা ঝাঁকাল সেলেনা। ‘সেটাই। কখনোই বুঝতে পারিনি, কী দেখেছিল ও লোকটার মাঝে! সামনাসামনি দেখিওনি কখনও লোকটাকে। তবে প্রেমিক প্রসঙ্গে বলতে গিয়ে কেমন এক ঘোরের মধ্যে চলে যেত ক্যারেন! মনে হতো, কোনও কিছুর আসর হয়েছে ওর ওপর।’

    ‘তার মানে, বাপের হোটেলেই থাকা-খাওয়া চলত এমবিবিএস মহাশয়ের?’

    ‘এমবিবিএস কী?’

    ‘মা-বাবার বেকার সন্তান।’

    ‘উঁহুঁ… এখন ওর নিজেরই হোটেল ওটা। ক্যারেনের কাছে শুনেছি, চমৎকার আবহাওয়া আর তুলনামূলক কম ট্যাক্স দিতে হয় বলে বছর কয়েক আগে পারিবারিক বসতবাড়ি ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান মিস্টার অ্যাণ্ড মিসেস ইলিয়েল। একদম একা হয়ে পড়ে গ্যাসপার। অবশ্য ঠিক একাও বলা যায় না। রিভিয়েরায় উপস্থিত হলেই দুধের মাছিরা ছোঁক ছোঁক করে ওর চারপাশে। ড্রাগস, মদ আর জুয়ার নেশায় বুঁদ হয়ে থাকে আলালের ঘরের দুলালটি।’

    ‘এখন প্রশ্ন: কেন এটা দেখাতে চাইল ক্যারেন?’ কী যেন ভাবছে রানা স্যাটেলাইট ইমেজের দিকে চেয়ে।

    ‘একটা সম্ভাবনাই দেখতে পাচ্ছি আমি। এই মেসেজ দিতে চেয়েছে হয়তো: ওর যদি কিছু হয়ে যায়, আমি যেন যাই ওখানে।

    ‘গেলে, তার পর? যোগাযোগ করবে গ্যাসপারের সঙ্গে?’

    ‘সম্ভবত না। এসবের সঙ্গে ক্যারেন ওকে জড়িয়েছে কি না, যথেষ্ট সন্দেহ আছে আমার। অনেক আগে থেকেই আলাদা ওরা। আবার যদি নেশাখোরটাকে নিজের জীবনে ফেরার সুযোগ দিয়ে থাকে ও, দারুণ অবাক হব আমি। না, রানা; আমার ধারণা, অন্য কিছু অপেক্ষা করছে ওখানে আমাদের জন্যে। হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু একটা লুকানো আছে ওখানে। জায়গাটা তো বিশাল, তা-ই না? সহজেই লুকানো সম্ভব কোনও কিছু। ওটাই হয়তো খুঁজতে বলছে আমাদের। …বিরক্ত হচ্ছ নাকি তুমি?’

    ‘কী খুঁজতে হবে, সেটা না জেনে খড়ের গাদা তছনছ করাটা ভালো আইডিয়া বলে মনে হচ্ছে না আমার। বুনো হাঁসের পিছনে ছুটে সময় নষ্ট করার তো অর্থ হয় না কোনও।’

    ‘তুমিই বলো তা হলে, আর কী মানে হতে পারে চিঠির এই লোকেশনের!

    ‘বাকি নাম্বারগুলো কী মিন করছে, সেটা জানি না এখনও। জানলে হয়তো…’

    ‘আমার কী মনে হচ্ছে, জানো? ওখানে না গেলে মিলবে না পরের সূত্রটা। গুপ্তধন উদ্ধারের মত ধাপে ধাপে এগোতে হবে আমাদের। আর তো কোনও ব্লু নেই এ ছাড়া।’

    কথাটা খতিয়ে দেখল রানা।

    ‘ওকে, ফাইন। প্রথমে মনমাট্রায় যাব আমরা। ক্যারেনের অ্যাপার্টমেন্টে। দেখা যাক, কোনও লিজ পাই কি না সেখানে। তার পর না হয় ঢুঁ মারব গ্যাসপারের শ্যাতোতে। আরেক কাপ কফি গিলে রওনা হই, চলো। মন বলছে, লম্বা সময় কাটাতে হবে ওখানে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }