Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ২৬

    ছাব্বিশ

    দুর্যোগ-এলাকার চিত্র এগুলো। ঘুরে-ফিরে একই ধাঁচের জিনিস প্রতিটা ফাইলে। ধ্বংসস্তূপে একাকার হয়ে আছে রাস্তাঘাট। মুখ থুবড়ে পড়া ব্রিজ আর দরদালান। সর্বহারা মানুষ ঘুরে বেড়াচ্ছে ধ্বংসাবশেষের মাঝে। বেঁচে যাওয়াদের উদ্ধার করা হচ্ছে ভগ্নস্তূপ থেকে। ধুলোয় খেলছে উদ্বাস্তু শিশুরা।

    ‘ভূমিকম্পের ছবি,’ বিড়বিড় করল সেলেনা। ‘কারণটা কী? সাইসমোলজিস্ট কিংবা জিয়োলজিস্ট তো ছিল না ক্যারেন!’

    ‘এমনকী ওয়েব থেকেও কালেক্ট করা হয়নি ছবিগুলো,’ জুগিয়ে দিল রানা। ক্যারেন ল্যানকাউমের পাসপোর্টে দেখা ইমিগ্রেশন স্ট্যাম্পগুলোর কথা ভাবছে। ‘নিজেই গিয়ে ওসব জায়গার ছবি তুলেছে ক্যারেন। সেই একই প্রশ্ন—কেন? টেসলা রিসার্চের সঙ্গে কী সম্পর্ক এসবের?’

    জবাব দিতে পারল না, পুরোপুরি হতভম্ব দেখাচ্ছে সেলেনাকে।

    স্ক্রিনে যে-ছবিটা খোলা রয়েছে এ মুহূর্তে, ভূমিকম্পে সম্পূর্ণ বিধ্বস্ত এক শহরের প্যানোরামিক শট ওটা। এক সময়ের সুরম্য স্কাইস্ক্র্যাপারগুলোর জায়গায় ইটপাথরের বিস্তীর্ণ জঞ্জাল এখন। ধসে পড়া ঘরবাড়ি থেকে যে যা পারছে, বের করে আনছে দুর্গত মানুষ।

    ‘ভয়াবহ!’ থম মেরে গেছে সেলেনা। আরও কাছে চোখ নিয়ে এল ছবিটার। তার পর স্ক্রিনে আঙুল ঠেকিয়ে বলল, ‘ভাঙাচোরা এই স্ট্রাকচারটা দেখো… আর এই লোকগুলো! মনে হচ্ছে না, সেন্ট্রাল অথবা দক্ষিণ আমেরিকার কোনও জায়গা?’

    ‘সাউথ আমেরিকার ভিসা স্ট্যাম্প ছিল ক্যারেনের পাসপোর্টে।’ মনে পড়ল রানার। ‘রিপাবলিক অভ টারাকা।’

    ‘শোনা শোনা লাগছে নামটা…’ স্মরণ করার চেষ্টা করছে মেয়েটা। ‘হ্যাঁ, হ্যাঁ… মনে পড়েছে! বছর দেড়েক আগে বিরাট এক ভূমিকম্প হয়েছিল ওখানে। বেশ কিছু দিন সংবাদমাধ্যমের প্রধান খবর ছিল ওটা।’

    ‘কিন্তু কী করছিল ও টারাকায়?’

    ‘প্রশ্ন তো আমারও!

    ‘আর একটাই ইমেজ ফাইল রয়েছে, দেখতে পাচ্ছি। দেখা যাক, কী রয়েছে এটায়।’

    ফাইলটা ওপেন করল সেলেনা। উন্মুখ হয়ে নোটবুকের পর্দার দিকে তাকিয়ে রয়েছে ওরা।

    ছায়ানিবিড় কোনও পল্লী এলাকার কোনও এক বাড়ির ছবি ওটা। বলা ভালো, রৌদ্রস্নাত ওক গাছে ঘেরা বাড়ি ছিল ওটা একদা।

    একটা বাদে আর-সব পাথরের দেয়াল ধসে পড়েছে বাড়িটার। ছাতটাও।

    ‘কোন্ জায়গায় এটা?’ নৈর্ব্যক্তিকভাবে জিজ্ঞেস করল সেলেনা।

    ‘ফ্রান্স হতে পারে…’ রানার অনুমান। ‘না… সম্ভবত বেলজিয়াম।’ ধ্বংসের কবল থেকে বেঁচে যাওয়া দেয়ালটা দেখাল। ‘ওদেশের নির্মাণশৈলীই নির্দেশ করছে জানালার শাটারগুলো।’

    ‘ইয়োরোপের এই অংশে কবে এরকম ভয়াবহ ভূমিকম্প হলো?’ মাথা নাড়ল সেলেনা। ‘না, ভূমিকম্পের কারণে হতে পারে না এমনটা। গাছগুলো তো সব যেমন-কে-তেমনই রয়েছে!’

    ‘হ্যাঁ, ধোপে টেকে না। হয় বয়সের কারণে ভেঙে পড়েছে বাড়িটা, আর নয় তো…’

    ‘নয় তো কী, রানা?’

    ‘টেসলা মেশিনের কারসাজি,’ এমনভাবে মাথা নেড়ে বলল রানা, যেন নিজেই বোঝাপড়া করছে নিজের সাথে।

    ‘ক্যারেন?’

    ‘তবে আর কে?’

    ‘আরও কিছু ছবি-টবি থাকলে শিয়োর হওয়া যেত হয়তো,’ আফসোসের সুরে বলল সেলেনা। ‘এখন এই ডকুমেন্ট ফাইলগুলোই সম্বল। দেখতে থাকি একটা একটা করে। পেলেও পাওয়া যেতে পারে কিছু-না-কিছু।’

    ছবিটা বন্ধ করল ও। ক্লিক করল পরের ফাইলে।

    টেকনিকাল ডেটা দিয়ে বোঝাই ডকুমেন্টটা। সাম্প্রতিক বছরগুলোতে ঘটা ভূমিকম্পের তীব্রতা এবং ধ্বংসক্ষমতা বিশ্লেষণ করা হয়েছে তথ্যগুলোতে। রয়েছে রিখটার স্কেল রিডিঙের গ্রাফ আর চার্ট, মানচিত্র আর এরিয়াল ফোটো।

    ‘ঈশ্বর!’ গুঙিয়ে উঠল সেলেনা। ‘এগুলোও দেখছি সাইসমোলজির জিনিস। মাথায় ধরছে না ব্যাপারটা!’

    নাভিশ্বাস উঠে গেল দেখতে দেখতে। তা-ও চোখ সরাতে পারছে না ওরা কমপিউটারের পর্দা থেকে। যতই দেখছে, ততই জড়িয়ে যাচ্ছে বিভ্রান্তির জালে।

    ‘হয় যথেচ্ছভাবে ড্রাইভে ভরেছে এগুলো ক্যারেন বলতে শুরু করেছিল রানা।

    ‘আর নয় তো যোগসূত্র রয়েছে কোনও কিছুর সঙ্গে, ‘ বাক্যটা শেষ করে দিল সেলেনা। ‘দ্বিতীয়টা হওয়ারই সম্ভাবনা বেশি। এলেবেলেভাবে কাজ করার মেয়ে ছিল না ক্যারেন। কোনও একটা কারণ নিশ্চয়ই রয়েছে এসব তথ্য জড়ো করার পিছনে। আর সেটাতেই ভয় আমার, রানা। এমন কিছুর সঙ্গে জড়িয়েছিল মেয়েটা, যা আমার ধারণারও বাইরে।’ নোটবুক থেকে দৃষ্টি সরিয়ে রগড়াল চোখ দুটো। ‘আর নিতে পারছি না আমি। চোখের অবস্থা খারাপ।’

    ‘আরেকটু দেখো,’ অনুরোধ করল রানা।

    ক্লিক করল সেলেনা পরের ফাইলে।

    ‘ক্রমেই সৃষ্টিছাড়া হয়ে উঠছে দেখছি ব্যাপারটা!’ আরও কনফিউজড হয়ে পড়েছে মেয়েটা। ‘কী লিখেছে, দেখো! ভবিষ্যৎ টের পাওয়া প্রাণীদের আচরণ নিয়ে এটা।’

    পরিষ্কার বোঝা যাচ্ছে না, কেন—প্রাণীদের মনস্তত্ত্বের উপর নানান ধরনের গবেষণা নিয়ে পর্যালোচনা করেছে সেলেনার বান্ধবী। ঝড়বাদল এবং আরও সব প্রাকৃতিক দুর্যোগ আসার আঁচ পায় কীভাবে বুনো অথবা বন্দি প্রাণী, গবেষণার প্রতিপাদ্য এটাই। বিষয়টা রহস্যাবৃত আজও। পাখিদের নীড় ছেড়ে পলায়ন, কুকুরের বিক্ষিপ্ত ঘেউ ঘেউ, চিড়িয়াখানায় জন্তুজানোয়ারের অস্থিরতা—আসন্ন দুর্যোগের ইঙ্গিত বলে মনে করা হয় এগুলোকে।

    ক্যারেনের নিজস্ব মন্তব্যও রয়েছে ডকুমেন্টে।

    ‘গবেষণায় দেখা গেছে, প্রাণীদের এহেন আচরণ থেকে দুই ঘণ্টা বা তারও আগে থেকে আভাস পাওয়া যাচ্ছে দুর্যোগের,’‘ পড়ছে সেলেনা রানাকে শুনিয়ে। ‘বিশ্লেষণ থেকে প্রমাণও দেখতে পাচ্ছি আমরা গবেষণার স্বপক্ষে।’‘ ঘোঁত করে উঠল মেয়েটা। ‘বুঝলাম, ক্যারেন। যেটা বুঝছি না—টেসলার সঙ্গে এর সংযোগটা কোথায়?

    ‘একটা ভিডিয়ো ক্লিপও সংযুক্ত রয়েছে ডকুমেন্টে,’ বলল রানা।

    লো-ডেফিনিশন ভিডিয়োটা চলতে শুরু করতেই ফুল স্ক্রিন ভিউতে দিল ওটা সেলেনা।

    গ্রাম্য কোনও অঞ্চলের ফুটেজ ওটা। রৌদ্রদগ্ধ শুষ্ক এলাকা।

    ‘স্পেন নাকি?’ সেলেনার অনুমান।

    ‘ল্যাটিন আমেরিকার অন্য কোনও দেশও হতে পারে।’

    ধূলিধূসরিত এক পাল ঘোড়া-সদৃশ জন্তুর প্যানোরামিক শট নেয়া হয়েছে কম্পমান ক্যামকর্ডারে। অস্থায়ী এক ব্যারিকেডের পিছনে অস্থির ভঙ্গিতে আগুপিছু করছে প্রাণীগুলো।

    ‘ঘোড়ার ফুটেজ নিল কেন ক্যারেন?’ প্রশ্ন সেলেনার।

    ‘খচ্চর এগুলো,’ ভুল সংশোধন করে দিল রানা। ‘তাতেই বা কী বুঝব?’

    ভিডিয়োর ব্যাকগ্রাউণ্ডে ক্ষয়ক্ষতির যে নমুনা দেখা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, ভূমিকম্পই দায়ী এর জন্য। কড়া সূর্যের নিচে ঘেমে নেয়ে জঞ্জাল সাফ করছে এক দল সাহসী লেবারার। তাপতরঙ্গের কারণে নাচছে বলে মনে হচ্ছে ভেঙে গুঁড়িয়ে যাওয়া লাইমস্টোন দালানের ভগ্নাবশেষ। আংশিক ধস নেমেছে গাছগাছালিতে ছাওয়া পাহাড়ের এক পাশে। পাথরের তলায় চাপা পড়ে আছে আস্ত এক ট্রাকের অর্ধেকটা।

    ওরা ফুটেজ দেখছে, এ সময় এক সেকেণ্ডের জন্য টলে গেল ক্যামেরাটা। হঠাৎ একটা নারী অবয়ব ধরা পড়ল ক্যামেরায়। স্বাস্থ্য মোটামুটি, বয়স আটাশ থেকে তিরিশের মধ্যে। ঢিলেঢালা টি-শার্ট আর শর্টস পরেছে।

    ‘ক্যারেন!’ বলে উঠল সেলেনা। ফিসফিস করছে। ‘ক্যামেরার পিছনের মানুষটা কে তা হলে!’

    এর পর ঢ্যাঙা এক ব্যক্তি উদয় হলো ক্যামেরার সামনে। ফরাসি টানের ইংরেজিতে সেনিয়োর পিয়েত্রো সিবিল বলে পরিচয় করিয়ে দিল তাকে ক্যামেরার আড়ালে থাকা ক্যারেন। স্যান ভিসেন্তে শহর থেকে সাত মাইল দূরে স্যান্টা সিলভানা মিউল স্যাংচুয়ারির মালিক-কাম-পরিচালক ভদ্রলোক।

    ‘নিশ্চিত আমি, আগেও শুনেছি শহরটার নাম,’ বলল সেলেনা। ‘কিন্তু মনে পড়ছে না, কোন্ দেশে ওটা।’

    বাক্য ব্যয় করল না রানা। দেখছে ও ভিডিয়োটা। শুরু হয়েছে সাক্ষাৎকার। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের আগে প্রাণীদের রিয়্যাকশন নিয়ে সেনিয়োর সিবিলকে জিজ্ঞাসাবাদ করছে ক্যারেন মন্থর ইংরেজিতে।

    উনিশ শ’ ছিয়ানব্বই সালেও ছোটখাটো একটা ভূমিকম্প হয়েছিল ওই এলাকায়। অস্থির আচরণের মাধ্যমে পাক্কা দেড় ঘণ্টা আগে কীভাবে সেটার জানান দিয়েছিল স্যাংচুয়ারির মিউলগুলো, চোখমুখের ভঙ্গিমায় সেটারই বর্ণনা দিয়ে চলল খামারমালিক। কিন্তু এবারে নাকি সেরকম কোনও আভাসই দেখা যায়নি প্রাণীগুলোর মাঝে।

    ‘কোনও রকম জানান না দিয়ে ভূমিকম্প আসায় যতটা অপ্রস্তুত ওগুলো, ততটাই বিস্মিত হয়েছি আমরা।’ দীর্ঘশ্বাস ফেলে তাকাল লোকটা ধ্বংসস্তূপের দিকে। ‘ওরা যেন হারিয়ে ফেলেছে ওদের ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা। টেরটিও পেল না, আসছে কম্পন!

    শেষ হয়ে গেল ভিডিয়োটা।

    ‘সবটা মিলিয়ে কী দাঁড়াল তা হলে?’ রানার জিজ্ঞাসা।

    ‘মাই গড, ঘুমে ভেঙে আসছে শরীরটা!’ চেয়ারে হেলান দিয়ে দুই হাতে চোখ ঢাকল সেলেনা। কাঁপছে অল্প অল্প। দু’ঘণ্টা হলো, তাকিয়ে রয়েছে ওরা কমপিউটারের পর্দায়। ‘অটোয়া ছাড়ার পর থেকেই বিশ্রাম নেই এক ফোঁটা!’

    ‘আরেকটু বসো,’ ধাঁধাটার সুরাহা না হওয়ায় স্বস্তি পাচ্ছে না রানা।

    ‘মাফ চাই, রানা! আর কাজ করছে না মাথা!’

    এটা-ওটা ধরে চেয়ার ছাড়ল মেয়েটা। ভেঙে পড়তে চাইছে শরীর। আরামকেদারাটার কাছে গিয়ে ডেড শট খাওয়া ঘুঘুর মত ‘ধুপ’ করে নরম গদিতে ছেড়ে দিল নিজেকে।

    ওকে জোর করল না রানা। কমপিউটারটা কাছে টেনে নিল। ক্লিক করল শেষ একটা ফাইলে।

    ক্যারেন ও জনৈক G-এর মধ্যকার কথোপকথনে ভর্তি ওটা। গত নয় মাসে চালাচালি হওয়া ই-মেইলগুলো সেভ করে রাখা হয়েছে এখানে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা যে-ধরনের ওয়েবমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে, তেমনই এক অ্যাকাউন্ট থেকে মেইলগুলো পাঠিয়েছে জি নামের চরিত্রটি।

    ‘তুমি হয়তো দেখতে চাইবে এগুলো,’ বলল রানা সেলেনাকে উদ্দেশ্য করে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }