Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৪

    চার

    চোখের পলক পড়ছে না রানার। সামান্য ফাঁক হয়ে রয়েছে ঠোঁট দুটো। স্তম্ভিত নীরবতা অটুট রইবে যেন অনন্ত কাল।

    ‘চমকে গেছ, তা-ই না?’ মেয়েটার ইংরেজি উচ্চারণে ক্যানাডিয়ান টান স্পষ্ট।

    আরও কয়েকটা সেকেণ্ড পেরিয়ে গেল। মুখে যেন রা সরছে না রানার।

    ‘কী হলো, ভেতরে আসতে বলবে না?’

    এবারে যেন সংবিৎ ফিরে পেল মাসুদ রানা। কিঞ্চিৎ লজ্জিত হলো ও।

    লিভিং রুমে নিয়ে এল ডক্টর সেলেনা বার্নহার্টকে।

    ক্যানাডিয়ান বায়োলজিস্ট সেলেনা। মেক-আপ ছাড়াই আকর্ষণীয়। চোখ পড়লেই হীরার মত ঝিক করে উঠবে, এমন সৌন্দর্যের অধিকারিণী না হলেও, প্রাণবন্ত চেহারায় রয়েছে অদ্ভুত একটা জ্যোতি। ক্ষুরধার বুদ্ধি মাথায়। হাজার বছরের পুরানো যেন চোখ দুটো। অদ্ভুত সহানুভূতিশীল, স্নিগ্ধ, কমনীয় ভাব মুখে। দোষের মধ্যে—কোনও কিছু নিজের মনমত না হলে, ব্যোম হয়ে যায় খেপে; নিজের আগুনে-লাল চুলগুলোর মত। অনেকটা রানার বান্ধবী-সহকর্মী সোহানার মত। একবার মন স্থির হয়ে গেলে আর তার নড়চড় নেই। এই সেলেনার সঙ্গে ফ্রান্সে এক মিশনে জড়িয়ে গিয়েছিল রানা। আজও স্পষ্ট মনে আছে ওর: প্ৰথম পরিচয়ের দিনই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল ওকে মেয়েটি। তুমুল বেগে ছুটে আসছিল ট্রেন, আর সেই রেললাইনের ওপর আটকে রাখা হয়েছিল রানাকে একটা গাড়ির ভিতর। [রানা ৪৫৭, গুপ্তবিদ্যা দ্রষ্টব্য।]

    বেশ কিছু দিন আগের কথা ওসব। শেষ দেখা হয় ওদের ক্যানাডার অটোয়ায়। লিটল ডেণ্টনের মত প্রত্যন্ত এক গাঁয়ে আবারও দেখা হয়ে যাবে ওদের, এটা অন্তত আশা করেনি রানা।

    ‘কেমন আছ, রানা?’ জানতে চাইল সেলেনা। সোফায় বসেছে ওরা, মুখোমুখি।

    ‘তুমি এখানে!’ জবাবের ধার দিয়েও গেল না রানা।

    ‘কেন, আসতে পারি না?’ বলল সেলেনা চোখ নাচিয়ে। ‘তোমার খোঁজেই আসা।’

    খেয়াল করল রানা, ঠোঁটে এক টুকরো হাসি টেনে আনলেও অত্যন্ত বিচলিত মনে হচ্ছে সেলেনাকে। বিষণ্ন- কঠিন চেহারায় জানালা দিয়ে চাইছে বার বার নুড়ি বিছানো ড্রাইভওয়ে আর ওপারের রাস্তাটার দিকে।

    ওর দৃষ্টি অনুসরণ করে ফটকের বাইরে পার্ক করা একখানা হলুদ ভক্সল দেখতে পেল রানা।

    ‘ফ্রান্সে যোগাযোগ করেছিলাম আমি,’ ব্যাখ্যা করল সেলেনা। ‘ওই যে… একটা নাম্বার দিয়েছিলে? বলেছিলে, বিপদে পড়লে যেন যোগাযোগ করি?’

    নম্বরটা রানা এজেন্সির প্যারিস শাখাপ্রধানের। দুনিয়ার অনেকগুলো বড় বড় শহরে ব্রাঞ্চ রয়েছে মাসুদ রানার বহু কষ্টে গড়ে তোলা গোয়েন্দা সংস্থাটির। ‘অর্জন ফরহাদ নামে একজন জানাল, কোথায় পাওয়া যেতে পারে তোমাকে। এ-ও বলল, ছুটিতে রয়েছ তুমি। কখন কোন্ দিকে চলে যাবে ঠিক নেই।’

    ‘ব্যস, ছুটে এসে ধরে ফেলেছ।’ এতক্ষণে যেন থই পেয়েছে রানা। ‘কিন্তু হঠাৎ এই তত্ত্ব-তালাশ কীসের জন্যে? আবার কোনও বিপদ-টিপদ…..

    আরেক বার জানালা দিয়ে বাইরেটা দেখে নিয়ে রানার মুখোমুখি হলো সেলেনা।

    ‘ইচ্ছে করে জড়াইনি, রানা। তবে হ্যাঁ, বড় একটা বিপদেই পড়েছি মনে হচ্ছে। এত দূর থেকে ছুটে এসেছি…’

    আচমকা বৈঠকখানার দরজা খুলে যেতেই আঁতকে উঠে এক লাফে দাঁড়িয়ে পড়ল মেয়েটা।

    ওর বর্তমান মানসিক অবস্থার একটা আঁচ পেল রানা প্রতিক্রিয়ার ধরন থেকে। ঘন ঘন কলিং বেল চাপছিল কেন, সেটাও বোঝা গেল এখন।

    ড্রইং রুমে ঢুকল ডায়ানা। এক অপরিচিতা যুবতীকে দেখে অবাক হয়ে গেছে সে-ও।

    ‘এই যে, ডায়ানা…’ বলতে বলতে সোফা ছেড়ে উঠল রানা। ঠোঁটের কোণে মৃদু হাসি। ‘এসো, পরিচয় করিয়ে দিই।’ তাকাল সেলেনার দিকে। ‘ডক্টর সেলেনা বার্নহার্ট, আমার বিশেষ বন্ধু। .আর, সেলেনা, এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়তাম আমরা।’

    ‘ওহ… হাই।’ ভদ্রতাসূচক হাসি ফুটল সেলেনার মুখে। হঠাৎ দাঁড়িয়ে পড়ে ব্ৰিত।

    ‘নাইস টু মিট ইউ,’ স্মিত চেহারায় মাথা নাড়ল ডায়ানা। রানার দিকে চেয়ে যোগ করল, ‘কফি চলবে তোমাদের?’ চাইল মেহমানের দিকে।

    ‘চলবে মানে? দৌড়ে চলবে,’ বলল রানা।

    ‘নো, থ্যাঙ্কস,’ সবিনয়ে প্রত্যাখ্যান করল সেলেনা।

    ‘কী বলছ!’ বাস্তবিকই বিস্মিত রানা। ‘রাতদিন পানির মতন কফি গিলত যে, সে বলছে এ কথা!

    ‘আসলে… কিছু খাওয়ার মুডই নেই এখন!’ বিপন্ন ভাবটা ফিরে এল আবার সেলেনার চেহারায়। আন্তরিক দুঃখভাব নিয়ে চাইল সে ডায়ানার দিকে।

    ‘ঠিক আছে তা হলে…’ সৌজন্যমূলক হাসি হাসল ডায়ানা। ‘কথা বলো তোমরা। আমি ওপরে যাচ্ছি।’ রানার দিকে তাকিয়ে বলল, ‘কিছু দরকার হলে ডেকো আমাকে।’

    ‘বিপদ বলতে?’ ডায়ানা বিদায় নেয়ার পর জানতে চাইল রানা।

    ‘ছায়ার মত অনুসরণ করা হচ্ছে আমাকে!’ বলল সেলেনা সিরিয়াস কণ্ঠে। চকিতে ভয় খেলে গেল দু’চোখে।

    ‘কে অনুসরণ করছে?’ জিজ্ঞেস করল রানা শান্ত কণ্ঠে।

    ‘বলতে পারব না। আমি যেটা জানি… লোকগুলো পিছে লেগেছে আমার। সেজন্যেই এসেছি তোমার কাছে। সত্যি বলছি, রানা, ভয় পাচ্ছি রীতিমত।’

    দীর্ঘশ্বাস ফেলল রানা। আবারও!?

    বিজ্ঞানের বিতর্কিত শাখাপ্রশাখায় গবেষণার ঝোঁক রয়েছে মেয়েটার, যে-কারণে এর আগেও ভুল আর বিপজ্জনক লোকের মনোযোগ টেনে এনেছে নিজের দিকে।

    গত বার কী যে কঠিন এক গেরোর মধ্যে পড়েছিল ও আর সেলেনা, ভাবলেই শিউরে ওঠে গা। রাঙার মার দেয়া কাঁঠাল বিচি সাইজের তাবিজের কল্যাণেই বোধ হয় পৈতৃক প্রাণটা রক্ষা হয়েছিল সেবার। মীরপুরের মাজার ঘুরে নিয়ে এসেছিল ওটা রানার রান্নাবান্নার একমাত্র অভিভাবকটি। কোমরে না পরলে নাকি কাজ করে না জিনিসটা, বলেছিল কাঁচুমাচু হয়ে।

    সাধে কি বুড়িকে রানার মা বলে খেপায় মোখলেস!

    প্রমাদ গুনল রানা। ‘এবারও কি অ্যালকেমি নিয়ে?’

    ‘না, রানা, অ্যালকেমি নয়।’

    ‘তা হলে কি খাপছাড়া অন্য কিছু?’

    ‘খাপছাড়া মানে?’ চোখ গরম করে, নিজের পুরানো রূপটা দেখিয়ে দিল সেলেনা।

    ‘ওই আর কী! ওটার কারণেই তো গোলমাল পাকিয়েছ, তা-ই না?’

    ‘আমি কোনও গোলমাল পাকাইনি, রানা!’ তেজ কমল না দৃষ্টির।

    ‘আচ্ছা, আচ্ছা… ঠিক আছে! খুলে বলো তা হলে, এবারের সমস্যাটা কী নিয়ে।’

    ‘সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।’ একটু ঠাণ্ডা হলো সেলেনা। ‘এমনকী আমার সাবজেক্টের মধ্যেও পড়ে না।

    ‘বলতে চাইছ, নিজের বিষয়ের বাইরেও উঁকিঝুঁকি মারা হচ্ছে আজকাল?’

    ও জবাব দেয়ার আগেই ল্যাণ্ডফোন বেজে উঠল উপরতলায়।

    অস্পষ্টভাবে শুনতে পেল রানা, রিসিভার তুলে কার সঙ্গে যেন কথা বলছে ডায়ানা।

    খুক করে কেশে গলাটা পরিষ্কার করে নিল সেলেনা। বলতে শুরু করল হড়বড় করে।

    ‘বিষয়টা আমার এক বান্ধবীকে নিয়ে। ক্যারেন ল্যানকাউমে নাম ওর। ফ্রেঞ্চ। মারা গেছে মেয়েটা। খুন করা হয়েছে ওকে প্যারিসে ওরই অ্যাপার্টমেন্টে! পুলিস বলছে, কোনও ধরনের ম্যানিয়াকের কাজ ওটা। ‘লে ব্রিকোল্যুয়ার’ নাম দিয়েছে ওরা ম্যানিয়াকটার।’

    ‘রিপেয়ারম্যান?’ অনুবাদ করল রানা।

    হুম। সিরিয়াল কিলার,’ বলল সেলেনা বিরক্ত স্বরে। ‘প্যারিসের নানান জায়গায় আরও পাঁচজনকে নাকি খুন করেছে বলে খবর। পুলিসের ভাষ্য: ক্যারেন ওর ছয় নম্বর শিকার। চুপিসারে একাকী মহিলাদের বাড়িতে ঢুকে খুনখারাবি চালায় নাকি অমানুষটা।’

    ‘আস্তে… আস্তে।’ নিজেই এবার বিচলিত হয়ে উঠল রানা। সবটা ব্যাপার ভালো করে বুঝে নিতে চায় ও। ‘রিপেয়ারম্যান বলা হচ্ছে কেন লোকটাকে?’

    নিম পাতা চিবানো চেহারা হলো সেলেনার। ‘খুনের ধরনটার জন্যে। …শুনতে চাও? নেইল গান। পাওয়ার টুলস। ছেনি আর হাতুড়ি।’

    ‘বুঝতে পেরেছি।’ গম্ভীর হলো রানা। ‘যা বলছিলে, বলে যাও…’ ভাবছে, এবার কি তা হলে সাইকোপ্যাথের বিরুদ্ধে টক্কর দিতে হবে ওকে?

    ‘ক্যারেনকে পাওয়া গেছে… ওহ, গড! ভয়ানক ব্যাপার!’ এক সেকেণ্ডের জন্য চোখ বুজে ফেলল সেলেনা। ‘এক ধরনের জমাট ফেনায় ভর্তি ছিল ওর ফুসফুস… দেয়ালের ফাঁকফোকর বোজাতে রাজমিস্ত্রিরা ব্যবহার করে যেগুলো। শ্বাস বন্ধ হয়ে ভয়ানক কষ্ট পেয়ে মারা গেছে বেচারি!’

    অসংখ্য প্রিয় মানুষের হৃদয়বিদারক মৃত্যু দেখতে হয়েছে রানাকে। প্রায় অভ্যস্ত হয়ে গেছে দেখতে দেখতে। তা-ও সেলেনার বান্ধবীর মৃত্যুদৃশ্যটা কল্পনা করতে গিয়ে শিউরে উঠল ওর বুকের ভিতরটা।

    ‘চার দিন আগের ঘটনা এটা,’ জানাল সেলেনা। ‘তবে আমি জেনেছি আজকে। ক্যারেনের চিঠি পেয়ে গত রাতে অটোয়া থেকে উড়ে প্যারিসে গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি…’ ক্ষোভে, দুঃখে ঝাপসা হয়ে এল দৃষ্টি। থামল আঙুলের পিঠে চোখের কোনা মুছে নিতে।

    ‘সত্যিই… খারাপ লাগছে শুনে,’ আন্তরিক সমবেদনা জানাল রানা। ‘আশা করি, ধরা পড়বে খুনিটা। আমার যদি কিছু করার থাকে এখানে…’ এ-ও ভাবছে, আসলেই কি কিছু করার রয়েছে ওর?

    জোরে জোরে মাথা নাড়ল সেলেনা। ‘কী বলতে চাইছি, ধরতে পারোনি তুমি, রানা! আরও অনেক ব্যাপার আছে এখানে… আরও অনেক কিছু। পুরোটা বললে বুঝবে হয়তো।’

    ‘সেক্ষেত্রে, চলো, বাইরে কোথাও সারা যাক বাকি আলাপ,’ প্রস্তাব করল রানা। ডায়ানাকে এসব থেকে দূরে রাখতে চাইছে। ‘কোনও পার্ক-টার্ক হলে কেমন হয়?’

    ‘কোথায় ওটা?’

    ‘বেশি দূরে না।

    রাজি সেলেনা।

    ডায়ানাকে বলে এল রানা, বেরোচ্ছে ওরা।

    বাইরে এসে, পা চালাল দু’জনে হলুদ ভক্সলের দিকে।

    ‘তোমাকেই চালাতে হবে, রানা,’ বলল সেলেনা হাঁটতে হাঁটতে। ‘ঘাড় ব্যথা হয়ে গেছে আমার ড্রাইভ করে!’

    ‘অ্যাট ইয়োর সার্ভিস, ম্যা’ম।’ বলতে বলতে গাড়ির দরজা খুলে ধরল রানা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }