Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৪১

    একচল্লিশ

    মাত্র পাঁচ মিনিটেই পোস্ট অফিসের ঝামেলা চোকাল গুস্তাফ ভিকান্দার। পোস্টমিস্ট্রেসের স্বামীর সঙ্গে কুশল বিনিময় সেরে, চিঠিপত্র বুঝে নেয়ার জন্য যথেষ্ট সময়।

    বেরিয়ে এসে সোজা চলল ল্যাণ্ড রোভারের দিকে। স্টিয়ারিং হুইলের পিছনে উঠে ড্যাশবোর্ডের উপর রাখা পেপারব্যাগ থেকে আধখাওয়া, পুরু স্যাণ্ডউইচের আরেক কামড় মুখে নিয়ে ছেড়ে দিল গাড়ি।

    গ্রামাঞ্চল ছেড়ে উত্তরে চলেছে গুস্তাফ। অপরিসর পথে বার কয়েক বাঁক নিয়ে কাঁকর বিছানো সারফেস ছেড়ে নেমে গেল কাঁচা রাস্তায়।

    ঝাঁকি খেতে খেতে খানাখন্দ আর নুড়িপাথর মাড়িয়ে এগিয়ে চলেছে চারকোনা ল্যাণ্ড রোভার। পিছনে রাখা জেরিক্যানগুলো ধাতব বাজনা বাজাচ্ছে ঠনাৎ-ঠনাৎ।

    আধঘণ্টামত গাড়ি চালাল এভাবে গুস্তাফ ভিকান্দার। সভ্যতার সমস্ত চিহ্ন পিছনে ফেলে প্রবেশ করছে ক্রমশ অরণ্যের গভীর থেকে গভীরে। লোকটা নিজে ছাড়া হরিণ, মুস, উলভেরিন আর সোনালি ইগলই কেবল বাস করে এই জঙ্গলে। মাঝে-সাঝে দেখা দেয় বাদামি ভালুক।

    অন্য যে-কোনও গাড়ির জন্য শেষ কয়েক মাইল দুরতিক্রম্য হলেও, নিষ্ঠার সঙ্গে তা পেরিয়ে এল লো-রেশিয়ো গিয়ার আর ডিফারেনশিয়াল লকসমৃদ্ধ অফ-রোড বাহন।

    এক সময় গাছপালার শামিয়ানার নিচ দিয়ে দৃষ্টিগোচর হলো গুস্তাফ ভিকান্দারের গুপ্ত নিবাস। ভারি টায়ারের গভীর, এবড়োখেবড়ো দাগে ভরা পথটা শেষ হয়ে গেল ন্যাড়া উঠনে এসে।

    ল্যাণ্ড রোভারের ইঞ্জিন বন্ধ করল টাকমাথা। লাফ দিয়ে নেমে সশব্দে লাগাল গাড়ির দরজা। তার পর এক হাতে চিঠির গাদা এবং অপর হাতে অর্ধভুক্ত স্যাণ্ডউইচটা নিয়ে কদম চালাল কেবিন অভিমুখে।

    হাঁটতে হাঁটতেই কয়েক কামড়ে খাবারটা সাবাড় করে নিয়ে টোকা দিয়ে ফেলে দিল কাগজের মোড়ক। ততক্ষণে পৌঁছে গেছে লগ-কেবিনের দরজায়। চাবি দিয়ে তালা খুলে অদৃশ্য হলো বাড়ির ভিতর।

    ‘কী অবস্থা তোমার?’ ল্যাণ্ড রোভারের পিছন থেকে বলে উঠল রানা। ঠেলে সরাল গায়ের উপর টেনে দেয়া হলুদ তারপুলিনটা।

    ‘আর বোলো না!’ দুই হাতে ঘাড় ডলছে সেলেনা। ‘সারা জীবনের জন্যে মনে হয় টুলবক্সের গুঁতোর দাগ বসে গেল চামড়ায়।’ লাল চুলগুলো এলোমেলো হয়ে এসে পড়েছে মুখের উপর।

    বাল্কহেডের সঙ্গে বেঁধে রাখা স্পেয়ার চাকার পিছনে ঘাড় গোঁজা অবস্থা থেকে বেরিয়ে এল রানা ক্রল করে। স্বচ্ছন্দে খুলল রিয়ার হ্যাচ। ঠনঠনে ধাতব ফ্লোরে চরম অস্বস্তিকর ছিল যাত্রাটা।

    একটা গাছের জন্য আংশিক আড়ালে পড়ে গেছে কেবিনের জানালা। একই কারণে আড়াল পেল ওরা গাড়ি থেকে নামার সময়।

    গাছের আড়াল নিয়ে ব্যাগটা খুলল রানা। বেরেটা সাব- মেশিন গানটা তুলে দিল সেলেনার হাতে। ‘কেবিনের সামনেটা কাভার দিতে হবে তোমাকে। আমি যাচ্ছি পিছন দিয়ে। ভিজিটর দেখে খুশি হওয়ার কথা নয় টাকলা মিয়ার। পালানোর চেষ্টা করতে পারে।’

    শুঁয়োপোকা দেখছে যেন, এমনিভাবে অস্ত্রটার দিকে আড়দৃষ্টিতে চাইল সেলেনা। ‘বন্দুক তাক করব আমি লোকটার দিকে?’

    ‘ট্রিগার না টিপলেই হলো।’

    ‘কেন, গুলি ভরা নাকি?’ সাব-মেশিন গানটা সাবধানে নাড়াচাড়া করছে ও।

    ‘নইলে কি আর কাজে আসবে এটা? গুস্তাফ ব্যাটা দৌড় দিলে থামাতে হবে তোমাকে। অস্ত্র তাক করে ভঙ্গি করবে গুলি করার। কীভাবে কী করতে হয়, জানা আছে তোমার দরকার মনে করলে শুটও করবে- পায়ের দিকে। খেয়াল রাখবে শুধু, মাথাটা যাতে উড়ে না যায়।’

    ‘ইয়েস, স্যর,’ বলল সেলেনা অস্পষ্ট স্বরে। ‘চেষ্টা করব মনে রাখার।’

    না-হাঁটা, না-দৌড়ানো গতিতে ছুটল রানা গাছ থেকে গাছের কাভার নিয়ে। কাঠের বাড়িটার পিছনদিকে পৌছে দৃষ্টি নিবদ্ধ রাখল জানালায়, সামান্যতম আওয়াজের আশায় উৎকর্ণ। মনেপ্রাণে কামনা করছে, কুকুরের ঘেউ ঘেউ যাতে ভেসে না আসে ভিতর থেকে।

    ঘটল না তেমন কিছু। শুধুই নীরবতা। কিছু নড়ছে না কোথাও। কেউই লক্ষ করেনি ওর গতিবিধি।

    লাকড়ি জমা করা ছোট এক ছাউনি বাড়ির পিছনটায়। ফ্ল্যাট টায়ারের উপর পেট্রোল-চালিত ইয়াব্বড় এক করাত রাখা। পাশেই একখানা কুড়াল গাঁথা রয়েছে কাটা গাছের গুঁড়িতে।

    তক্তা দিয়ে ঘেরা কাঠের ভিতের উপর তোলা হয়েছে কেবিনটা। দুর্বল দেখতে চারখানা সিঁড়ির ধাপ চলে গেছে পিছন-দরজা অবধি।

    সন্তর্পণে শুরুর ধাপে নিজের ভর চাপাল রানা। এর পর এক ধাপ বাদ দিয়ে পা রাখল তৃতীয় ধাপে। কোনও রকম আওয়াজ ছাড়াই ওজন নিল সিঁড়ি।

    দরজা খুলতে গিয়ে দেখল— বন্ধ। খোলা পাবে, আশাও করেনি যদিও।

    ওয়ালেট থেকে এক টুকরো তার বের করে ঢুকিয়ে দিল নবের ফুটোয়। আওয়াজ যাতে না ওঠে, সে-ব্যাপারে সতর্ক। কলকবজার জায়গামত তারটা প্রবেশ করেছে, বুঝে বার কয়েক মোচড় দিতেই খুলে গেল লক।

    ভাগ্য ভালো, ভিতর থেকে খিল দেয়া নেই দরজায়। সাবধানী পায়ে প্রবেশ করল রানা পিছনের ছোট হলওয়েতে।

    যেন-তেনভাবে বানানো হয়েছে কেবিনটা। খরখরে তক্তাগুলো চেরা হয়েছে কোনও রকমে। বহু-ব্যবহৃত এক জোড়া প্যারাফিন ল্যান্টার্নের সঙ্গে সারি সারি টিন ভর্তি রসদ রাখা তাক দেখতে পেল অনেকগুলো। বাড়তি এক জোড়া প্রোপেন গ্যাসের সিলিন্ডার রাখা দেয়ালের ধার ঘেঁষে। ছোট এক কুঠার আর ছোট করে ফাড়া লাকড়ি বোঝাই কার্ডবোর্ডের বাক্সও চোখে পড়ল ওর। সভ্য জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার আয়োজন এসব। বাইরে পরার ভারি কিছু কাপড়চোপড় ঝুলছে একটা পেরেক থেকে।

    দুটো অভ্যন্তরীণ দরজা কেবিনে। সামান্য ফাঁক হয়ে রয়েছে ডানেরটা। পাইন টেবিল আর একটা মাত্র চেয়ার নিরে কিচেন ওটা।

    বাঁধের দরজাটা বন্ধ। আলতো ঠেলা দিয়ে ভিতরে প্রবেশ করল রানা। তক্তার দেয়ালগুলো L-শেপের সরু এক প্যাসেজ দাঁড়িয়ে ও, মেইন রুমের দিকে চলে গেছে প্যাসেজাটা।

    ছোটখাটো, সাধারণ মূল কামরাটা চৌকোনা। কতগুলো চেয়ার রাখা হয়েছে বার্নিশ ছাড়া ফ্লোরবোর্ডে বিছানো সাদামাটা এক কম্বল ঘিরে। কাস্ট আয়ার্নের উড বার্নার শোভা পাচ্ছে এক কোণে।

    টেবিলের পাশে দাঁড়িয়ে একখানা খাম খুলছে টাকমাথা গুস্তাফ। ভিতরের চিঠিটা পড়তে দেখল ওকে রানা, নড়ছে ঠোঁট জোড়া; ওটা রেখে তুলে নিল আরেকখানা।

    ‘মিস্টার ভিকান্দার!’ ডাকল রানা দরজা থেকে।

    গুস্তাফ ভিকান্দারের হাত থেকে পড়ে গেল চিঠি। পাঁই করে ঘুরে দাঁড়িয়েই জমে গেল বরফের মত। মুখটা হাঁ। পলক পড়ছে না চোখের।

    ‘ভয় পাবেন না। খালি হাত দেখিয়ে নিজেকে নিরস্ত্র প্রমাণ করল রানা। ‘স্রেফ ক’টা কথা ছিল আপনার সঙ্গে।’

    কাজ হলো না তাতে। ওর ধারণার চেয়েও দ্রুত গতিতে সক্রিয় হলো ভিকান্দার। ভারি বুটের অ্যায়সা এক লাথি হাঁকাল যে, ধাম করে বন্ধ হলো পাল্লা রানার মুখের উপর।

    পিছিয়ে যেতে হয়েছিল, অভিসম্পাত দিয়ে আগে বাড়ল আবার রানা। দরজার গায়ে ঠেলা মারতেই শটগানের ব্যারেলের মুখে আবিষ্কার করল নিজেকে। হাতের কাছেই ছিল বোধ হয় অস্ত্রটা। টুয়েলভ-গজ স্ট্যাণ্ডার্ড মসবার্গ। পাঁচ রাউণ্ডের টিউব ম্যাগাজিন। কুচকুচে কালো বাট, কালো শিং।

    কান ফাটানো আওয়াজে গর্জে ওঠার আধসেকেণ্ড আগে সরে যেতে পারল ও দরজা থেকে। অসমান কিনারাঅলা বিশাল এক ফোকর সৃষ্টি হলো পিছন-দেয়ালে। কাঠের কুচি ছিটকে গেল চারদিকে।

    ধূমায়মান শেলের কেসিং খসিয়ে ফেলল লোকটা পাম্পে টান দিয়ে। চেম্বারে আরেকটা কার্তুজ নিয়ে আসতে আসতে পিছিয়ে যাচ্ছে সদর দরজার দিকে। ঝটকা দিয়ে দরজাটা খুলেই বেরিয়ে পড়ল বাইরে। লম্বা এক লাফে সিঁড়ি পার হয়ে আঙিনায় নেমেই দৌড় শুরু করল উন্মত্তের মত। টার্গেট: ল্যাণ্ড রোভার।

    দৌড়ের মাঝেই থেমে যেতে হলো হুমড়ি খেয়ে। বেরেটা হাতে আড়াল ছেড়ে বেরিয়ে এসেছে এক তরুণী । ভিকান্দারের বুক বরাবর তাক করা অস্ত্রটা। হাবভাবে ফুটে বেরোচ্ছে হুমকি।

    পরের সেকেণ্ডেই রানার নাইনএমএমের মাযল ঠেকল লোকটার পিঠে।

    পাম্পগানটা কেড়ে নিল ও সুইডিশটার হাত থেকে। ‘এটার আর দরকার হবে না আপনার।‘

    হাল ছেড়ে দিয়েছে ভিকান্দার। বাধা দিল না একটুও!

    শেলগুলো বের করে নিল রানা। পাখি শিকারের কার্তুজ ওগুলো। এদিকের লোকেরা কাক-টাক মারে এ জিনিস দিয়ে। খুব ক্লোজ রেঞ্জে না পেলে কাজে আসবে না হিউম্যান টার্গেটের বিরুদ্ধে আত্মরক্ষায়।

    কার্তুজগুলো পকেটে ফেলে কাঁধে ঝুলিয়ে নিল রানা শটগানটা।

    ধীরে ধীরে সাব-মেশিন গান নিচু করল সেলেনা। আপাতত নির্বিষ মনে হচ্ছে টাকমাথা লোকটাকে।

    জোরে জোরে শ্বাস নিচ্ছে সুইডিশ। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে কেশহীন চাঁদিতে। মড়ার মত রক্তশূন্য হয়ে গেছে লালচে চেহারাটা।

    ‘গুলি করবেন না তো?’ জিজ্ঞেস করল ভয়ে ভয়ে। প্রচুর দেশবিদেশ ঘোরা মানুষের মত আঞ্চলিক টানের মার্কিনি উচ্চারণ।

    ‘আগেই বলেছি, আপনাকে মারার জন্যে আসিনি আমরা,’ বলল রানা নরম গলায়। ‘ভিতরে চলুন, মিস্টার তিকান্দার। অনেক আলাপ রয়েছে আপনার সাথে।

    করডাইটের কড়া গন্ধ ভুরভুর করছে লগ-হাউসে। নিতান্ত অনিচ্ছাতেই যেন ওদের সঙ্গে মেইন রুমে এল গুস্তাফ। মনে হচ্ছে, জোর পাচ্ছে না হাঁটুতে। যে-কোনও মুহূর্তে পড়ে যাবে হাঁটু ভেঙে।

    ‘শান্ত হয়ে বসুন এখানটায়,’ বলল রানা ব্যাপারটা বুঝতে পেরে।

    ওর দেখানো চেয়ারে ধপাস করে বসে পড়ল লোকটা।

    ‘কোন্ চুলো থেকে এসেছেন আপনারা?’ ফেটে পড়ল পরক্ষণে। ‘আমার বাড়িতে এসে আমাকেই এভাবে নাজেহাল করছেন!’

    ‘আপনার এক বন্ধুর বন্ধু আমরা,’ বলল রানা। ‘আমার নাম মাসুদ রানা। আর ইনি হচ্ছেন ডক্টর সেলেনা বার্নহার্ট।’

    ‘ক্যারেন ল্যানকাউমে,’ বন্ধুর নাম বলে দিল মেয়েটা।

    ‘ক্যারেন?’ চোখ জোড়া বড় বড় হয়ে উঠল গুস্তাফের। ‘আ-আমি তো কিছু বুঝতে পারছি না! কী ব্যাপার, বলুন তো!’

    ‘আপনাকে আর আমাকে চিঠি দিয়েছিল ও। একই চিঠি পেয়েছি আমরা দিন কয়েক আগে।’

    ফ্যালফ্যাল করে সেলেনার দিকে তাকিয়ে আছে টাকু ভিকান্দার। ‘আমি তো কোনও… নিশ্চয়ই ভুল হয়েছে আপনাদের!’

    ‘চেক করুন চিঠিগুলো।’ বিষয়টা ধরতে পারছে রানা। গুস্তাফ ভিকান্দার যদি হপ্তায় একবার করে দর্শন দেয় পোস্ট অফিসে, ক্যারেনের চিঠিটা হয়তো ওখানেই পড়ে ছিল সপ্তাহভর।

    অনিশ্চিতভাবে মাথা দোলাল গুস্তাফ। উঠে দাঁড়িয়ে চলে গেল টেবিলের কাছে। কয়েক মুহূর্ত খামগুলো নাড়াচাড়া করে ঘাড় নাড়ল নেতিবাচকভাবে। পরক্ষণে চোখে পড়ল না-খোলা এনভেলপটা, রানার উপস্থিতিতে চমকে গিয়ে ফেলে দিয়েছিল যেটা। নিচু হলো মেঝে থেকে তুলে নেয়ার জন্য।

    ‘ক্যারেনের হাতের লেখা…’ কেমন জানি হয়ে গেল চেহারাটা। হঠাৎই রাজ্যের উদ্বেগ ভর করেছে মনে।

    ‘খুলুন ওটা,’ বলল সেলেনা অনুরোধের সুরে।

    কাঁপা কাঁপা হাতে খামের মুখ ছিঁড়ল গুস্তাফ। চিঠিটা বের করে নিয়ে পড়তে শুরু করল তক্ষুণি।

    পাশ থেকে চোখ বোলানোর জন্য কাছাকাছি হলো সেলেনা। এক নজরের বেশি দেখার দরকার হলো না।

    ‘একই চিঠি… আমারটার মতই,’ বলল ও।

    ‘আগেই সাবধান করেছিলাম ওকে!’ দীর্ঘশ্বাস চাপল গুস্তাফ। মৃদু কাঁপছে কাগজটা। চোখ তুলে চেয়ে যোগ করল, ‘এখানে কেন এসেছেন আপনারা? ও নিজে এল না কেন? খারাপ কিছু ঘটেছে, তা-ই না? কী হয়েছে, বলুন আমাকে!’

    ‘তার আগে বসুন আপনি,’ ভূমিকা করল রানা। ‘ঠিকই ধরেছেন, ভালো খবর নিয়ে আসিনি আমরা।’

    আগের চেয়ারটাতেই বসল আবার লোকটা। শক্ত করে ধরে রেখেছে চিঠির কাগজটা।

    ‘সরাসরিই বলছি আপনাকে।’ সেলেনাই নিল দুঃসংবাদ দেয়ার দায়িত্ব। ‘আমাদেরকে চিঠি লেখাই ছিল ওর বাঁচবার শেষ চেষ্টা। প্যারিসে, ওর অ্যাপার্টমেন্টেই ঘটেছে ঘটনাটা।’

    চোয়াল ঝুলে পড়ল গুস্তাফের। খবর হজম করার চেষ্টায় শক্ত করে বুজে ফেলল চোখ জোড়া। অভিব্যক্তি বলছে: না, ডক্টর বার্নহার্ট, এ হতে পারে না! কথাগুলো ফিরিয়ে নিন আপনি! এভাবে মরতে পারে না ক্যারেন! সামনের দিকে অনেকখানি ঝুঁকে গিয়ে দুই হাতে চেপে ধরল মাথাটা। ‘ওহ, যিশু! অসুস্থ হয়ে পড়ছি আমি!’

    টলোমলো ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে ছিটকে বেরিয়ে গেল কামরা থেকে। খটাস করে একটা শব্দ হলো দরজা খোলার। পরক্ষণেই ভেসে এল বমি ওগরানোর গা গোলানো আওয়াজ। টয়লেট ফ্ল্যাশ করার শব্দটা এল কিছুক্ষণ পর।

    ফিরে এল লোকটা। ভয়ঙ্কর নিস্তেজ দেখাচ্ছে তাকে। প্রাণশক্তি সব হারিয়ে ফেলেছে যেন। ছাইয়ের মত হয়ে গেছে মুখটা। ধপ্ করে আবার বসল চেয়ারে।

    গুস্তাফ ভিকান্দারের কাঁধে হাত রাখল সেলেনা। ‘দুঃখিত এভাবে খবরটা দেয়ার জন্যে। খুবই ঘনিষ্ঠ ছিলেন আপনারা, তা-ই না?’

    ‘সাবধানে থাকতে বলেছিলাম ওকে!’ অক্সিজেনের অভাব বোধ করছে যেন গুস্তাফ। ‘বারণ করেছিলাম ওসব নিয়ে মাথা ঘামাতে!’

    ‘হ্যাঁ, দেখেছি আমরা ই-মেইলগুলো,’ রানা বলল। সেজন্যেই আপনার কাছে আসা। ব্যাপারটা কী নিয়ে, বলবেন? কী বোঝাচ্ছেন ওসব বলতে?’

    কয়েক মুহূর্ত কথা বলতে পারল না গুস্তাফ। খানিকটা ধাতস্থ হয়ে শ্বাস ফেলতে লাগল ফোঁস ফোঁস করে।

    ‘ধাক্কাটা সামলাতে পারছি না এখনও! ড্রিঙ্ক না হলে মনে হচ্ছে পারবও না! ভোদকা রয়েছে কিচেনে। খানিকটা এনে দিতে পারবেন প্লিজ?’

    ‘খানিকটা করে মনে হয় আমাদের সবারই দরকার, প্রস্তাব সেলেনার।

    প্যাসেজে ছড়িয়ে থাকা কাঠকুচি মাড়িয়ে আনতে চলে গেল রানা। খানিক বাদে ফিরে এল ভোদকার বোতল আর তিনটে গেলাস নিয়ে। টেবিলের উপর বিসদৃশ গ্লাসগুলো রেখে, সবচেয়ে বড়টা ভরে দিল গুস্তাফকে।

    কুঁজো হয়ে থাকা অবস্থাতেই ঢক ঢক করে মদটুকু শেষ করে ফেলল লোকটা।

    ‘ক্-কীভাবে… কীভাবে ও…?’ জানতে চাইল ধরা গলায়। ছলছল করছে চোখ দুটো।

    ‘বিস্তারিত না শুনলেই ভালো করবেন,’ উপদেশ দিল সেলেনা। ‘পুলিসের ধারণা, বিকৃতমস্তিষ্ক কোনও সিরিয়াল কিলারের কাজ ওটা। আমরা ওদের সঙ্গে একমত নই।’

    কেঁপে উঠল দু’হাতে ধরা গুস্তাফের খালি গেলাসটা। গভীরভাবে বার কয়েক দম নিল লোকটা।

    ‘সিরিয়াল কিলার… হুঁহ!’ ক্ষোভ ওগরাল আচমকা। ‘মাদার… ওই জানোয়ারগুলোর কাজ এটা! উফ… ক্যারেন!’ চোখ বন্ধ করল সুইডিশ। খোলার পর যোগ করল, ‘ভেবেছিলাম, ওদেরই লোক আপনারা, খুন করতে এসেছেন আমাকে। সেজন্যেই গুলি করেছিলাম।’

    ‘সে আর বলতে!’ হাসল রানা। ‘ক্ষমা চাইছি ভয় পাইয়ে দেয়ার জন্যে। আসলে ভেবেছিলাম, সরাসরি দেখা করতে চাইলে হয়তো মুখ খুলবেন না আপনি।’

    অবসন্ন ভঙ্গিতে শ্রাগ করল গুস্তাফ। ‘বিশ্বাস করবেন, আজকের আগে গুলি করিনি কখনও? সব সময়ই মনে হতো, কোনও একদিন ঠিকই আমার হদিস বের করে ফেলবে ওরা।’

    ‘ভুল কিছু ভাবেননি। মোটামুটি সহজেই খুঁজে পাওয়া গেছে আপনাকে।’

    ‘কাদের ভয় পাচ্ছিলেন আপনি, মিস্টার ভিকান্দার?’ কোমল গলায় জানতে চাইল মেয়েটা। ‘পরিচয়টা কী ওদের? দীর্ঘশ্বাস ফেলল ভিকান্দার। ঘাম গড়াচ্ছে কপাল বেয়ে। ‘বুঝতে পারছি, কী পরিমাণ আপসেট হয়ে পড়েছেন। কিন্তু কথাগুলো জানা দরকার আমাদের। এ ছাড়া আর কোনও পথ নেই ক্যারেনের মৃত্যুর কারণ জানার।’

    ‘আমাদেরও পিছু নিয়েছে ওরা,’ কথা জোগাল রানা। ‘দয়া করে সাহায্য করুন আমাদের। কারা এরা?’

    সে এক বিরাট ইতিহাস…’

    ‘বলুন, সমস্যা নেই। বহু দূর থেকে এসেছি আমরা শোনার জন্যেই।’

    ‘হ্যাঁ, বলছি। বসুন আপনারা। সব কথাই বলব আমি আপনাদের।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }