Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৪৩

    তেতাল্লিশ

    ভুতুড়ে নীরবতা নেমে এসেছে কামরায়। ঘাড় ঘুরিয়ে রানার দিকে চাইল সেলেনা, আবার তাকাল গুস্তাফের দিকে।

    গম্ভীর চেহারায় নভ করল সাংবাদিক।

    ‘জেনে-বুঝেই করা হয়েছে কাজটা, টেসলার ডিজাইন মেনে নির্মিত অসিলেটর দিয়ে। তফাত শুধু: পরিমার্জিত, আধুনিক সংস্করণ ব্যবহার করা হয়েছে এখানে।’

    ‘শুনলে!’ বুনো উল্লাস নিয়ে রানার উদ্দেশে চেয়ে বলল সেলেনা। ‘বলেছিলাম না তোমাকে? আগাগোড়াই এর পিছনে ছিল পাজির পা-ঝাড়া আমেরিকান সরকার।

    রানার কিছু বলার নেই।

    দ্ব্যর্থবোধক ভঙ্গিতে হাত নাড়ল গুস্তাফ। ‘আপনাদের বোঝা উচিত; বিশেষ করে, যুগ যুগ ধরে চলে আসা জাতিগত প্রভেদের ধারণাটা আসলে জনসংযোগ কেলেঙ্কারি এবং সত্য থেকে মানুষকে বিচ্ছিন্ন রাখার একটা প্রক্রিয়া ছাড়া আর কিছু নয়। ভুলে যান সরকারের কথা। টেলিভিশনে দেখতে পান যাদেরকে, সত্যিকার শাসক নয় তারা। আড়াল থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা হচ্ছে অন্য ভুবনের বাসিন্দা। জনগণের ভোটে নির্বাচিত, আঙুলের ইশারায় নাচা পুতুলগুলোর হাতে প্রকৃত ক্ষমতা নেই। সত্য প্রকাশ পেলে উল্টেপাল্টে যাবে আপনার চিন্তাচেতনা। কিন্তু নগ্ন বাস্তবতা এটাই। নেপথ্য এই শক্তির সঙ্গেই খেলতে নেমেছেন আপনারা! দুঃখের কথা হলো, কোনভাবেই এদের থামাতে পারবেন না। কোনভাবেই না!’

    কমপিউটারের দিকে ফিরে তাকাল গুস্তাফ। ছবিটার উপর আঙুল তাক করে বলল, ‘মাত্র দুই দশমিক ছয় মিলিয়ন জনসংখ্যা নিয়ে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশগুলোর অন্যতম রিপাবলিক অভ টারাকা। তবে তামা আর প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ওরা। কয়েক দশক ধরে একদলীয় রাষ্ট্র হিসেবে দেশ শাসন করছিল জেনারেল আলবার্তো সুয়ারেজ। সামরিক একনায়ক যাকে বলে। রাশা, কিউবার সমর্থন ছিল তার পিছনে। অতি সম্প্রতি চীনাদেরও নজর পড়েছে টারাকার প্রাকৃতিক সম্পদের উপর। সমাজতন্ত্রের দাবিতে দেশবাসীর কণ্ঠস্বর যখন দিন দিন জোরালো হচ্ছে, তখনই ঘটল এই ভূমিকম্প, রিখটার ম্যাগনিচ্যুড স্কেলে মাত্রা যার আট দশমিক পাঁচ। উনিশ শ’ ছিয়ানব্বইয়ের দুর্যোগের চাইতে অনেক গুণ শক্তিশালী এটা। শহরের বেশির ভাগ অংশই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমনকী রক্ষা পায়নি প্রেসিডেনশিয়াল প্যালেসও।

    ‘কোনও আভাসই পাওয়া যায়নি ভূমিকম্পের। এতই আচমকা আঘাত হেনেছে যে, জেনারেল বা তার পরিবারের কেউই সুযোগ পায়নি প্রাসাদ থেকে বেরোনোর। যাকে বলে, স্পটডেড। জনবহুল দরিদ্র এলাকাগুলোতেও একই অবস্থা। সর্বশেষ হিসেব বলছে, তিরিশ হাজারের উপর মারা গেছে ওই বিপর্যয়ে।’

    ‘হ্যাঁ, টিভিতে দেখেছিলাম।’ মাথা নাড়ল সেলেনা। ‘মারাত্মক ব্যাপার। ‘

    ‘আমাদের পশ্চিমা শাসকেরা আকস্মিক এ দুর্ঘটনায় স্বাভাবিক বিস্ময় আর ভিকটিমদের প্রতি সমবেদনা প্রকাশে বিলম্ব করেনি মোটেই। ভূমিকম্পের আগে আগেই বিপর্যয়- পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপস্থিত ছিল ওখানে জাতিসংঘ! দ্রুত কিছু রুদ্ধদ্বার বৈঠক হলো, এবং বিপুল পরিমাণে ত্রাণসামগ্রী পৌঁছে গেল দুর্ঘটনাস্থলে। এরই মধ্যে দৃশ্যপট থেকে চুপচাপ হটিয়ে দেয়া হয়েছে চাইনিজদের। ওরা বিদায় নেয়ার দশ মিনিট পরই সিআইএ এবং অন্যান্য গ্লোবালিস্ট এজেন্সির মদতে সূচনা হলো নতুন গণপ্রজাতন্ত্রী সরকারের।

    ‘এখন আবার নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে টারাকা। বোঝার কি বাকি আছে, তামা আর গ্যাস ইণ্ডাস্ট্রি এখন নিয়ন্ত্রণ করছে কারা?’ রাগ ঝলসে উঠল গুস্তাফের দু’চোখে। ‘এভাবেই কাজ করে পদ্ধতিটা। পুরানো, কিন্তু অব্যর্থ কৌশল। এক হাতে খাদে ফেলো, আরেক হাতে অতিসত্বর টেনে তোলো সেখান থেকে। বোধহীন মগজে মিডিয়ার ঢুকিয়ে দেয়া দুর্যোগ আর দাঙ্গাহাঙ্গামার চাঞ্চল্যকর চিত্রগুলোই দেখে কেবল জনগণ। কল্যাণকামী অভিভাবকেরা দুর্দিনে সহযোগিতার হাত প্রসারিত করেছে বলে যে বেঁচেবর্তে রয়েছি আমরা, সেই বার্তাটাও দেয়া হয় তাদের।

    ‘প্রতিটা গল্পেই একজন খলনায়ক আবশ্যক। এ ক্ষেত্রে প্রকৃতিমাতার চাইতে উত্তম ভিলেন আর কে হতে পারে? নানা রকম খেলা চলে মিথ্যের প্রাচীরের অন্তরালে, সাম্রাজ্য বিস্তৃত হয় আড়ালের প্রভুদের, শক্তির ভারসাম্য তাদের অনুকূলে আসে একটু একটু করে। সবটা মিলে দুনিয়ার ওপর আরও একটু শক্ত হয় মুঠো।’ একসাথে এত কথা বলে হাঁপিয়ে উঠেছে গুস্তাফ। থামতে হলো দম নেয়ার জন্য।

    ‘তা হলে, ব্যাপারটা দাঁড়াচ্ছে,’ সুযোগ পেয়ে বলল রানা। ‘অস্থিতিশীল করে তোলার স্বার্থে নির্দিষ্ট কোনও জায়গার উপর টেসলা টেকনোলজি প্রয়োগ করছে গোপন সংস্থাগুলো! দালান ধ্বংস আর নগর-সভ্যতা ধ্বংসের মধ্যে ব্যবধানটা একটু বেশি হয়ে গেল না?’

    ,

    ‘যা বললাম, তা-ই,’ গোঁয়ারের মত গোঁ ধরল লোকটা। ‘বিশ্বাস করা, না-করা আপনার অভিরুচি। বছরের পর বছর লেগেছে টেকনোলজিটা ডেভেলপ করতে। সীমাহীন রাজনৈতিক সম্ভাবনার অস্ত্র এটা, যে-কেউ ব্যবহার করে দুনিয়া জুড়ে বিস্তার করতে পারে আধিপত্য। চাইলেই যে- কোনও দেশকে বাধ্য করতে পারে মাথা নোয়াতে। যুদ্ধের চাইতে সস্তা আর সূক্ষ্ম এক হাতিয়ার। পঁচিশ গুণ বেশি কর্মক্ষম। সাবেকি ধারার এসপিয়োনাজ এবং ধ্বংসযজ্ঞের চেয়ে অধিক কার্যকর। চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে দিচ্ছে অনেকটাই।’

    ‘চূড়ান্ত লক্ষ্য?’ ধরল সেলেনা।

    ‘সার্বজনীন রাষ্ট্র প্রতিষ্ঠা, নিজেরাই যেখানে থাকবে পিরামিডের চূড়ায়।’

    শেষ ভোদকাটুকু গিলে নিয়ে টেবিলের উপর ঝুঁকে পড়ল গুস্তাফ। বোতল থেকে আরও আধ গ্লাস ঢেলে গিলল ঢক ঢক করে।

    ‘এটাই চাইছে ওরা শুরু থেকে। কড়ায় গণ্ডায় বুঝে নেয়ার সময় এসেছে এখন। চূড়ান্ত শক্তি যা-খুশি করার অধিকার দিচ্ছে ওদের। প্রাকৃতিক দুর্যোগের উপর দোষ চাপিয়ে বরাবর ফুলের মত নিষ্পাপ নিষ্কলঙ্ক থেকে যাবে নরাধমগুলো!’ শুয়োরের মত ঘোঁত করে উঠল রিপোর্টার। ‘কে-ই বা আসবে অভিযোগ করতে, করবে কেউ? টারাকার সুনাগরিকেরা তো নয়ই! পুনর্গঠিত স্যান ভিসেন্তের এক রাস্তা পর পর বড়সড় এক-একটা ম্যাকডোনাল্ডসের দোকান করে দেয়ার পর তো অভিযোগের প্রশ্নই ওঠে না! নিজের চোখে প্রমাণ দেখেছি আমি… ক্যারেন আর আমি যখন গেলাম ওখানে গত বছর। …নির্বোধের দল!’ গালি দিল গুস্তাফ ভিকান্দার।

    বিশ্বাস করতে সায় দিচ্ছে না মন। কিন্তু এটাও মনে মনে স্বীকার না করে পারছে না রানা, গুস্তাফের কথাগুলো নিখুঁতভাবে খাপ খেয়ে যাচ্ছে পরিস্থিতির সঙ্গে। বিশ্বব্যাপী রাজনৈতিক খেলায় দ্বিতীয় কোনও চিন্তা ছাড়াই যেখানে হাজারো নিরীহ প্রাণ হরণ করা হচ্ছে নিছক কোলাটেরাল ড্যামেজ হিসাবে, ঝামেলাবাজ বিজ্ঞানী কিংবা সত্যান্বেষীকে নির্মূল করা তো কিছুই নয় এদের কাছে। গোটা একটা রাষ্ট্রকে পদানত করার রিসোর্স আর ক্ষমতা রাখে যারা, বিশেষ কোনও টার্গেটকে এক দেশ থেকে আরেক দেশে ট্র্যাক করা তো ব্যাপারই নয় তাদের জন্য।

    চিন্তাটা ভীতিকর।

    ‘ঠাণ্ডা পানি ঢেলে দিতে চাই না আপনার থিয়োরিতে, তা-ও বলল ও। ‘কিন্তু নতুন কোনও ঘটনা তো নয় ভূমিকম্প। এই গ্রহে মানুষের পদচারণা শুরু হওয়ার লক্ষ লক্ষ বছর আগে থেকেই হয়ে আসছে এটা, চলতে থাকবে মানব জাতির বিলুপ্তির পরেও। এরকম কোনও টেকনোলজির অস্তিত্ব যদি থাকেও, কোনটা আসল দুর্যোগ আর কোন্‌টা সুচিন্তিত হামলা, জানেন বলে দাবি করতে পারেন না আপনি।’

    ‘আর এটাই ওদের পরিকল্পনার সৌন্দর্য,’ রাগত কণ্ঠে জবাব দিল গুস্তাফ। ‘প্রাকৃতিক শক্তি’-র ছোবলে একটা দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে….যাই, গিয়ে সাহায্য করি ওদের। তার পর চাইলেই পকেটে ঢোকানো যাবে দেশটাকে। বড্ড বাড় বেড়েছে চিনের? জাপানের? নো প্রবলেম। দাওয়াই রয়েছে হাতে। দর্পচূর্ণ করা যাবে সব ক’টার। কিচ্ছুটি সন্দেহ করবে না কেউ। প্রাকৃতিক দুর্যোগকে তো আর ল্যাবোরেটরিতে তৈরি করা যায় না! যারা বলবে- যায়, আস্ত পাগল তারা। যে দাবি করবে—সম্ভব; সুচারুভাবে সম্মানহানি করা হবে তার। ঠিক যেভাবে নিজেদের পাছা বাঁচাতে তামাশায় পরিণত করেছিল তারা টেসলাকে। কিন্তু আমি বলছি আপনাকে…’ চোখ জোড়া চকচক করছে লোকটার। ‘কন্সপিরেসি থিয়োরিতে বিশ্বাসী কোনও মৌলবাদী ছিল না ক্যারেন… ষড়যন্ত্রের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ত সে। সত্যিকারের বিজ্ঞানী ছিল মেয়েটা। প্রতিটা দৃষ্টিকোণ থেকে বিচার-বিবেচনা করে, উপাত্ত জোগাড়ের জন্যে ইনভেস্টিগেশন চালাত সবখানে। ওর মত বুদ্ধিমতীর পক্ষেই সম্ভব প্রাণীদের আচার-আচরণের সাহায্যে রহস্যোদ্ঘাটনের চেষ্টা চালানো।’

    ‘মিউল স্যাংচুয়ারির ভিডিয়োটা…’ বুঝতে পারার ভঙ্গিতে মাথা দোলাল সেলেনা। ‘আপনিই ক্যামেরায় ছিলেন, তা-ই না?’

    মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল গুস্তাফ। ‘ক্যারেন উপলব্ধি করেছিল, প্রাণীদের আচরণ বিশ্লেষণ করে প্রাকৃতিক দুর্যোগ আর মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য বের করা সম্ভব হতে পারে। বারংবার প্রমাণ হয়েছে, ভূমিকম্পের পূর্বাভাস দেয়ার ক্ষমতা রয়েছে জীবজন্তুর। প্রকৃতির সূক্ষ্ম তারতম্যগুলো ধরতে পারে তারা। অনেকটা সাইকিক পাওয়ারের মত ব্যাপারটা। নিশ্চিত ছিল মেয়েটা—দুর্যোগ যদি কৃত্রিম হয়, প্রাণীরা সেটার আভাস পাবে না। ঠিকই ধরেছিল ও। ছিয়ানব্বইয়ের আসল ভূমিকম্পের আলামত দেখতে পেয়েছিল যেসব প্রাণী, তারাও সে-কারণে হকচকিয়ে গেছে মানুষের মত; যদিও এবারের ধ্বংসযজ্ঞ বহু গুণে ছাড়িয়ে গেছে আগেরটাকে।

    ‘একটু চিন্তা করে দেখুন। সন্দেহজনক নয়? আচ্ছা, ঠিক আছে… মানলাম, নিরেট প্রমাণ নয় এটা। আমরাও তখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হতে পারিনি, যতক্ষণ না পরিচয় হলো মিস্টার নলের সঙ্গে।’

    ‘এই নলটা আবার কে?’ ভুরু কুঁচকে গেছে রানার।

    ‘জর্জ নল। আমেরিকান। সপ্তাহভর স্যান ভিসেন্তেতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ যখন শেষ হলো আমাদের, যোগাযোগ করল সেসময়। হোটেল কামরায় সাক্ষাৎ করি আমরা। ভিডিয়ো কিংবা বক্তব্য রেকর্ডের অনুমতি দেয়নি মিস্টার নল। দেখলে বুঝতেন, কী রকম ছটফট করছিল কথা বলার জন্যে। টারাকার আমেরিকান এমব্যাসির জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সে। প্রেসিডেনশিয়াল প্যালেস থেকে কয়েক রাস্তা দূরেই দূতাবাস। লোকটার বক্তব্য অনুযায়ী, ভূমিকম্পের আগের দিন ফেমা-র এজেন্টরা এসেছিল ওদের অফিসে—ইউএস ফেডারেল এমার্জেন্সি এজেন্সি – ‘

    ‘ফেমা কী, জানি,’ বলল সেলেনা।

    ‘দূতাবাস ত্যাগের নির্দেশ দেয়া হয় ওকে আর ওর সহকর্মীদের… এমার্জেন্সি ড্রিল না কী হবে বলে। খুবই অস্পষ্ট ছিল ব্যাখ্যাটা, কিন্তু অত্যন্ত সিরিয়াস ছিল লোকগুলো। এমব্যাসির বাছা বাছা স্টাফদের জড়ো করে তোলা হলো কালো ভ্যানে, নিয়ে যাওয়া হলো শহরের বাইরে গোপন কোনও জায়গায়। এজেন্টদের নির্দেশ অনুযায়ী নল বা অন্য কর্মচারীরা পরদিন যোগ দেয়নি কাজে। দিলে কবর হয়ে যেত এমব্যাসি বিল্ডিঙের ধ্বংসস্তূপের নিচে। কিন্তু এই ওয়ার্নিং পায়নি স্যান ভিসেন্তের সাধারণ জনগণ।’

    ‘কুত্তার বাচ্চা!’ চাপা স্বরে গালি দিল সেলেনা।

    জানালার কাছে চলে গেল রানা। দৃষ্টি রাখল শান্ত অরণ্যের দিকে। বোঝাপড়ার চেষ্টা করছে মনের সঙ্গে।

    এক ঝাঁক পাখি ডানা ঝাপটে নেমে এল গাছ থেকে। ল্যাণ্ড রোভারের কয়েক কদম দূর থেকে খুঁটে তুলছে কিছু। প্রথমটায় মনে করল রানা, মরা কোনও পোকা-টোকা হবে। তার পর বুঝল, গুস্তাফের ফেলে দেয়া স্যাণ্ডউইচের অবশিষ্টাংশ।

    পাখিদের ভোজসভা থেকে চোখ সরিয়ে নিয়ে ফিরে এল ও কমপিউটারের কাছে। বন্ধ করে দিল দক্ষিণ আমেরিকান শহরের ছবিটা। বদলে খুলল মঙ্গোলিয়ার আলতাই পর্বতশ্রেণীতে ঘটা ব্যাখ্যাহীন ধ্বংসযজ্ঞের ডকুমেন্ট ফাইল।

    ‘একটা বিষয় ব্যাখ্যা করুন।’ আঙুল তাক করল স্ক্রিনে। ‘এতই দুর্গম যে জায়গাটা, মার্চের আগে জানতেই পারেনি কেউ এটা সম্বন্ধে। আপনার থিয়োরির সঙ্গে তো মিলছে না ঘটনাটা! মঙ্গোলিয়ার সমৃদ্ধশালী পর্যটন শিল্পকে পথে বসানোটাও কি পৃথিবীকে ঢেলে সাজানোর এজেণ্ডার অংশ?’

    হতাশ চেহারায় দীর্ঘশ্বাস ফেলল গুস্তাফ। ‘এখনও বিশ্বাস করছেন না আপনি!

    ‘যুক্তিযুক্ত সব কিছু মানতে রাজি আছি; তবে উল্টো- পাল্টা কথা আমি বিশ্বাস করব কেন?’ জবাব দিল রানা।

    ‘তা হলে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করবেন আপনি কোন্ যুক্তিতে?’ বাঁকা সুরে জানতে চাইল গুস্তাফ।

    হাসল রানা। ‘কোনও যুক্তিই দেব না। কারণ, বিশ্বাস ও যুক্তি—দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কিছু বিশ্বাস করতে চাইলে যুক্তির প্রয়োজন পড়ে না, আর যুক্তি থাকলে বিশ্বাসের প্রয়োজন পড়ে না।’

    থমকে গেল গুস্তাফ, এক মিনিট ভাবল চুপচাপ। তার পর বলল, ‘বেশ। আরেকভাবে ব্যাখ্যা করছি তা হলে।’ রানার বেল্টে গোঁজা পিস্তলটার দিকে তর্জনী তাক করল সে। ‘ভালোই চালাতে পারেন ওটা, তা-ই না?’

    ‘তা পারি।’

    ‘কিন্তু কী করে আয়ত্তে আনলেন? উত্তর হচ্ছে: অনুশীলনের মাধ্যমে। এখন এতে অভ্যস্ত হলেও এক সময় তো এ জিনিস নতুন ছিল আপনার কাছে। এই টেকনোলজিরও তেমনি শৈশব চলছে, অনেক কিছু জানার- বোঝার রয়েছে এর অপারেটরদের।’

    ‘বলতে চাইছেন, মঙ্গোলিয়ার ব্যাপারটা স্রেফ প্র্যাকটিস ছিল?’ হতভম্ব হয়ে গেছে রানা।

    ‘প্র্যাকটিস মেকস পারফেক্ট, কী বলেন?’ তাৎপর্যপূর্ণ চাউনি হানল গুস্তাফ। ‘বিশেষ করে, যখন সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে আপনার।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }