Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৪৮

    আটচল্লিশ

    ফরফর আওয়াজে জীবন ফিরে পেল একখানা প্যারাফিন ল্যাম্প, তার পর আরেকটা।

    টেবিলের উপর দিয়ে উঁকি দিল রানা। দরজার গায়ের গর্ত সই করে ছুঁড়ে মারল একটা ল্যান্টার্ন। গর্তের এবড়োখেবড়ো কিনারে লেগে চুরমার হলো ওটা। ছড়িয়ে পড়া প্রোপেন গ্যাসে আগুন ধরে যেতেই চিৎকার শোনা গেল ওপাশে।

    ছুঁড়ল ও দ্বিতীয় লণ্ঠনটা। নিখুঁত নিশানায় ফোকর গলে বেরিয়ে গেল ওটা এবার। টেবিলের আড়ালে নিচু হয়ে নিজের দেহ দিয়ে আড়াল করল রানা সেলেনাকে।

    প্রায় একই সঙ্গে বিস্ফোরিত হলো সিলিণ্ডার দুটো। আগ্রাসী আগুন আর ইস্পাতের টুকরো ছিটকে ছড়িয়ে গেল চারদিকে।

    বিস্ফোরণের ধাক্কায় কবজা থেকে খুলে গেল দরজাটা। সংলগ্ন দেয়ালের বেশ ক’টা তক্তা উপড়ে নিয়ে ছুটে এল রান্নাঘরে। বিকট আওয়াজে টেবলটপ ব্যারিকেডের গায়ে আছড়ে পড়ল ওটা।

    আতঙ্কে ‘ওরে, মা, রে! গেছি!’ গান ধরল গুস্তাফ।

    চামড়ায় ছেঁকা অনুভব করল রানা। আরও জোরে চেপে ধরল ও সেলেনাকে। লাল আগুনের মস্ত ফুটবল জ্বলন্ত প্যাসেজে পিছু হটতেই কমে এল জ্বালাপোড়া।

    উঁকি দিল রানা ব্যারিকেডের উপর দিয়ে।

    নরকের অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে কিচেনের বাইরেটা। প্যাসেজে ফিরে যাওয়ার উপায় আর নেই। তাতে যে কিছু যায়-আসে না, দেখতে পাচ্ছে সেটাও। কিচেন-দেয়ালের অর্ধেকটাই গায়েব। কেবিনের গোটা পিছনটাই উড়ে গেছে গ্যাস-বিস্ফোরণে।

    উঠে দাঁড়াল রানা। উঠতে সাহায্য করল সেলেনাকে।

    ‘ঠিক আছ তুমি?’ জানতে চাইল উদ্বেগ নিয়ে।

    ‘অবশ্যই। তুমি আছ না?’ হাসিমুখে বলল ও। এখনও চেপে ধরে রেখেছে আহত হাতটা।

    ধোঁয়ার আবরণ ভেদ করে ছুটল রানা ওকে নিয়ে। ঝড় বয়ে যাওয়া কামরা থেকে বেরিয়ে এল ব্যাক পোর্চে। পিছন পিছন টলোমলো পায়ে অনুসরণ করে এল গুস্তাফ।

    লাফিয়ে নামল ওরা ঘাসের বুকে। বদ্ধ কামরার আগুন আর ধোঁয়া থেকে বেরিয়ে এসে আশ্চর্য মিষ্টি লাগল ঠাণ্ডা বাতাসের স্পর্শ। বিশুদ্ধ অক্সিজেন জুড়িয়ে দিল প্রাণ।

    ফিরে তাকাল রানা জ্বলন্ত ধ্বংসস্তূপের দিকে। বিস্ফোরিত গ্যাসে কী হাল হয়েছে হামলাকারীদের, দেখতে পেল নমুনা। বিচ্ছিন্ন একটা হাত ছিটকে এসে পড়েছে আঙিনায়, আগ্নেয়াস্ত্র ধরে রেখেছে তখনও। কাছেই পড়ে আছে পাবিহীন জ্বলন্ত একটা ধড়।

    ‘সবাই কি শেষ, রানা?’ শব্দ করে শ্বাস নিচ্ছে মেয়েটা। ‘বলা মুশকিল,’ আগুনের শিখার দিকে তাকিয়ে মন্তব্য করল রানা।

    পরমুহূর্তে ধোঁয়ার ভিতর থেকে কালো দুটো মূর্তিকে ওদের দিকে ছুটে আসতে দেখে জবাব পেয়ে গেল প্রশ্নটার। হাতের অস্ত্র দেখে বুঝতে পারল রানা, অপেক্ষাকৃত দশাসই এবং পেশিবহুল লোকটাই গ্রেনেড শুটার। কেবিন থেকে অনেকটা দূরে ছিল বলেই হয়তো বেঁচে গেছে বিস্ফোরণ থেকে।

    তার পিছনেরজন মাথায় ছোট আর পাতলা-সাতলা হলেও কম বিপজ্জনক নয়।

    ‘এসো আমার সঙ্গে!’ বলেই টান দিল রানা সেলেনার হাত ধরে।

    ছুট লাগাল ওরা পোর্চের কাছ থেকে সরে যাওয়ার জন্য। আপাত আশ্রয়স্থল বলতে- সম্মুখ-খোলা

    বলতে–সম্মুখ-খোলা লাকড়ি-রাখা ছাউনিটা। যদিও কতটুকু নিরাপত্তা দেবে ওটা, জানা নেই কারও।

    ছুটতে ছুটতেই নিচু হয়ে পাশ কাটাল মোটরাইজড লগ স্প্লিন্টারের প্রমাণাকার স্টিল ফ্রেমের। ইস্পাতের গায়ে ঠং-ঠং বুলেট লেগে ছিটকে গেল এদিক-ওদিক। মোড় নিয়ে ঢুকে পড়ল দু’জনে ছাউনির ভিতর।

    একটা অস্ত্র… যে-কোনও একটা অস্ত্রের জন্য দৃষ্টি দিয়ে সার্চ করছে রানা চারপাশটা।

    তখনই টের পেল, ভিকান্দার নেই ওদের সঙ্গে!

    পাগলা ঘোড়ার মত ঝোপজঙ্গলের দিকে ছুট লাগিয়েছে সাংবাদিক। নির্ঘাত ভেবেছে, ভেসে আসা কালো ধোঁয়ার মেঘ আড়াল দেবে ওকে।

    ভুল! অসহায়ের মত চেয়ে দেখল রানা, দাঁড়িয়ে পড়ে সেমি-অটোমেটিক পিস্তল হোলস্টারমুক্ত করল মুখোশ পরা গ্রেনেড শুটার। এলোমেলো পা ফেলে প্রাণভয়ে দৌড়ে পালাচ্ছে গুস্তাফ ভিকান্দার। ওকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল।

    হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল যেন গুস্তাফ। মাত্র এক মুহূর্তের জন্য। তার পরই ঝোপগুলোর উপর হুড়মুড় করে আছড়ে পড়ে হারিয়ে গেল দৃষ্টির বাইরে।

    পিস্তলটা হোলস্টারে পুরে সঙ্গীকে সঙ্কেত দিল দৈত্য। চক্কর দিতে শুরু করল ওরা ছাউনির ভিতর।

    ‘কোণঠাসা হয়ে পড়েছে রানা- সেলেনা। স্রেফ দৃষ্টির আড়ালে রয়েছে বলে দেখতে পাচ্ছে না ওদেরকে আততায়ীরা।

    একটা চেইন-স দেখে উজ্জ্বল হয়ে উঠল রানার চোখ দুটো। তুলতে গিয়ে চোখে পড়ল চপিং ব্লকে গাঁথা লম্বা হাতলের কুড়ালটা।

    দু’হাতে ধরল রানা কুড়ালের হাতল। হ্যাঁচকা টানে ধারাল অস্ত্রটা ছুটিয়ে আনতেই কোনা ঘুরে উদয় হলো প্রথম শুটার। হাতের আগ্নেয়াস্ত্র রানার দিকে তাক করা।

    গর্জে উঠল ওটা।

    ‘ঠুনন্‌’ করে অনুরণন তুলে ছিটকে গেল বুলেট কুড়ালের ফলায় লেগে। অসংখ্য বারের মত আরও একবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল রানা।

    পরের গুলিটা আসার আগেই সমস্ত শক্তিতে ছুঁড়ে মারল ও কুঠারটা। এক পাক ঘুরে কাত হয়ে গাঁথল গিয়ে ওটা লোকটার কলার বোনের উপর। কাঁধের উপর থেকে প্রায় বিচ্ছিন্ন মাথাটা দেখে পেটের মধ্যে গুলিয়ে উঠল রানার।

    প্রাণহীন শরীরটা লুটিয়ে পড়তেই অস্ত্রটা ছুটে গেল হাত থেকে। শেষ মুহূর্তের বিস্ময় ও আতঙ্ক এখনও স্থির হয়ে রয়েছে লোকটার চোখের মণিতে। এ দুনিয়া ছেড়ে অন্য লোকে পৌঁছে গেছে, কিন্তু এখনও যেন বিশ্বাস করতে পারছে না সেটা।

    ঝাঁপ দিল রানা কুঠারটার জন্য।

    এক সেকেণ্ড দেরি হয়ে গিয়েছিল। বিশালদেহী শুটারের এআর-ফিফটিনের জবরদস্ত ফায়ার কাঠের গাদার পিছনে আশ্রয় নিতে বাধ্য করল ওকে। লাকড়ির স্তূপের গায়ে ঝাঁকে ঝাঁকে বিঁধতে লাগল বুলেট, উড়তে লাগল চলটা।

    এ অবস্থায় অস্ত্রটা হঠাৎ নিশ্চুপ হয়ে পড়তেই, উঁকি মেরে দেখতে পেল রানা, চেম্বারের সমস্যা ঠিক করায় ব্যস্ত বিশালদেহী। গুলি বেরোচ্ছে না এআর-ফিফটিন থেকে।

    মূল্যবান একটা মুহূর্ত। ইস্পাত আর অ্যালুমিনিয়ামের নিস্ক্রিয় জড়বস্তু ছাড়া এ মুহূর্তে আর কিছুই নয় রাইফেলটা।

    ছুটে গেল রানা লোকটার দিকে।

    ওকে আসতে দেখল দানব। ডিসচার্জ না হওয়া বুলেটটা সরাতে পেরেছে চেম্বার থেকে। ম্যাগাজিনটা ফেলে দিয়েই ট্যাকটিকাল ভেস্ট থেকে ছোঁ মেরে তুলে নিল আরেকটা। সড়াত করে বসিয়েছে ওটা রাইফেলের খোপে, দীর্ঘ এক ডাইভ দিয়ে হুড়মুড় করে পড়ল রানা লোকটাকে নিয়ে।

    শুরু হলো গ্রিজলি ভালুকের সঙ্গে মানুষের মল্লযুদ্ধ।

    শরীরের সমস্ত শক্তি ব্যবহার করতে হলো রানাকে লৌহমুষ্টি থেকে মোচড় মেরে রাইফেলটা কেড়ে নেয়ার জন্য। নিজের দুই হাঁটু দিয়ে চওড়া শরীরটা চেপে ধরে রেখে আঘাতের পর আঘাত করে চলল বাঁট ঘুরিয়ে, যতক্ষণ না কালো মুখোশ চুইয়ে বেরিয়ে এল রক্ত।

    ‘কাদের লোক তুমি?’ কথাটা বলেই আরও দু’বার কুঁদোর বাড়ি মারল রানা। ‘জবাব দাও এক্ষুণি!’

    কথায় নয়, জবাব এল শারীরিকভাবে। কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড জোরে রানার চিবুকে আছড়ে পড়ল ঘুসি।

    ছিটকে পড়ল ও পিছনদিকে। ঝাপসা হয়ে গেছে মগজটা।

    অরক্ষিত মুহূর্ত। খাদের কিনারায় দাঁড়িয়ে যেন রানা। চেতনা শুষে নেয়ার পাঁয়তারা করছে সর্বগ্রাসী ব্ল্যাক হোল। পিটপিট করতে লাগল চোখ দুটো। বারংবার মাথা ঝাঁকিয়ে ফিরে পাওয়ার চেষ্টা করছে নিজেকে।

    সময়মত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠতেই স্বাভাবিক আত্মরক্ষার তাগিদে লাথি হাঁকাল ও ঘুসির বর্ষণ প্রতিহত করতে।

    লড়াইয়ে ফিরে এসেছে রানা। মরিয়ার মত যুঝতে যুঝতে এক গাছি চুল খামচে ধরতে পারল মাস্কের ভিতর দিয়ে। ভালুকদেহী মাথা ঝাঁকাতেই খাটো চুল সহ মুখোশটা খুলে চলে এল হাতে।

    মাটিতে জড়াজড়ি করে নির্দয় মারামারির ফাঁকেও লোকটাকে চিনতে পারল রানা। প্যারিসে দেখেছিল একে। কঠোর মুখটা শীতল চোখে তাকিয়ে ছিল টানেলের মধ্যে গাড়ি নিয়ে ধাওয়া করার সময়। আরেক বার ফ্লাইওভারের উপর থেকে তাকিয়ে ছিল ওর দিকে।

    হাতের কিনারা দিয়ে কোপ মারল রানা। টের পেল, নাক ভেঙে গেছে বদমাশটার। টু-শব্দটি পর্যন্ত করল না তার পরও। কোনও ধরনের ব্যথাবেদনাই অনুভব করছে না যেন। স্রেফ লড়ে যাচ্ছে রোবটের মত।

    এড়াল রানা কণ্ঠার দিকে ছুটে আসা মুষ্ট্যাঘাতটা। তড়াক করে উঠে দাঁড়াল দুই পায়ে। কিন্তু তৎপরতাটা খানিক মন্থর হয়ে যাওয়ায় এড়াতে পারল না লাথির আঘাত। আর এক ইঞ্চি নিচে লাগলেই চুর হতো হাঁটু।

    পিছু হটল রানা টলোমলো ভঙ্গিতে। পিছনে থাকা কঠিন কিছুতে পা বেধে চিত হয়ে পড়ল ওটার উপর। শরীর অসাড় করে দেয়া যন্ত্রণার স্রোত বিদ্যুতের মত ছুটে এল শিরদাঁড়া বেয়ে।

    নিজের পায়ে দাঁড়িয়েছে এবার ভালুকটা। এগিয়ে এল প্রতিপক্ষকে সমুচিত শিক্ষা দিতে। মুখের অর্ধেকটা ভেসে যাচ্ছে রক্তে।

    দৌড় দিল সেলেনা কুড়াল গাঁথা লাশের উদ্দেশে। মরা মানুষটার বুকে এক পা তুলে দিয়ে সজোরে টান মেরে খুলে আনল কুড়ালের ফলা। অস্ত্রটা মাথার উপরে তুলে আমাজন নারীদের মত রণহুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল সোনালিচুলোর উপর।

    মৃত্যুফলা এগিয়ে আসতে দেখে শরীর পিছিয়ে নিয়ে কোপ এড়াল দানব। তবে ধারাল কুড়াল চিরে দিল ওর কমব্যাট ভেস্ট।

    সমস্ত শক্তি ব্যয় করেছে সেলেনা হামলাটার পিছনে। ভারি ব্লেডের ওজনে ঘুরে গেল শরীর। অরক্ষিত হয়ে পড়ল ও শত্রুর সামনে।

    কষে কমব্যাট বুটের লাথি লাগাল লোকটা সেলেনার নিতম্বে। এমন বেকায়দাভাবে হুমড়ি খেল যে, কপালের পাশে ছাউনির ফ্রেমের চোখা কোনা লেগে জ্ঞান হারানোর দশা হলো ওর। ঘোলাটে মগজ নিয়ে পড়ে গেল ও ভারসাম্য হারিয়ে।

    এদিকে ব্যথার মাঝেও বুঝতে পেরেছে রানা, লগ স্প্লিটার মেশিনের উপর পড়েছে ও। হাচড়ে-পাছড়ে চেষ্টা করল সোজা হওয়ার। তার আগেই ছুটে এসে ঘুসি হাঁকাল সোনালি-চুল।

    ফের চিত হয়ে পড়ল অসহায় রানা। রক্তের নোনা স্বাদ ঠোঁটে। তারা দেখছে চোখের সামনে।

    স্ট্যাটিক ভার্টিকাল কাটিং ব্লেডের বিপজ্জনক নৈকট্যে এমনভাবে আটকে গেছে ডান নিতম্ব, গড়ান দিয়ে সরে যাওয়ার উপায় দেখছে না। পা দুটোকেও পারছে না কাজে লাগাতে।

    আরেকটা ঘুসি খেয়ে আরও বেশি লাল-নীল তারা ভেসে উঠল ওর চোখের সামনে।

    মেশিনের দিকে থাবা বাড়িয়ে স্টার্টার কর্ডে জোরসে টান দিল দানব। ফরফর করে ওঠার পরের মুহূর্তেই জান্তব গর্জন ছাড়ল পেট্রোল মোটর।

    মুখের উপর থেকে রক্ত মুছে নিয়ে লালচে হাসি হাসল বিরাটদেহী। মেশিনের উপরদিকের ভার্টিকাল লিভার টানতেই মোটর হাউসিং থেকে বেরিয়ে এল স্টিলের র‍্যামার।

    সময়মত মাথাটা পরিষ্কার হয়েছে রানার। হ্যাঁচকা ঝাঁকিতে শরীর মুচড়ে আলাদা হতে পারল ও যন্ত্র থেকে। আরেকটু হলেই র‍্যামারটা ঠেলে দিত ওকে ব্লেডের দিকে। টুকরো করে ফেলত ওকে তীক্ষ্ণধার ফলা।

    মাটিতে লুটিয়ে পড়ল রানা। বড় বাঁচা বেঁচে গেছে!

    ইঞ্জিনের গর্জন ছাপিয়ে অট্টহাসি হাসছে দানবটা। মেশিনের পাশ ঘুরে এসে ঝুঁকে দাঁড়াল রানার উপর।

    ‘ঈমানে বলছি—কীসের জন্যে এ চোর-পুলিস খেলা, সত্যিই জানা নেই আমার। কিন্তু তোমার মত একজনের মুখোমুখি লড়ার খায়েশ ছিল বরাবরই। কথা হচ্ছে, জনাবের দৌড় কি এটুকুই?’

    দীর্ঘদেহীর দিকে চোখ তুলে চেয়ে আছে রানা।

    ‘দ্য নেম ইজ গিবসন… ডোনাল্ড গিবসন।’ রক্ত মেশা এক দলা থুতু ফেলে হাসল জেমস বণ্ডের ডায়ালগ ধার করা খলনায়ক। ‘রিপেয়ারম্যান বলে ডাকতে পারো আমাকে। তোমাকে খতম করার পর মজা করব তোমার বান্ধবীটাকে নিয়ে।’

    বুট তুলল সে প্রচণ্ড পদাঘাতে রানার করোটি ফাটিয়ে দেবে বলে।

    নিরেট কীসের ছোঁয়া লাগছে শ্রীরের নিচে,

    বুঝে উঠতে দুই সেকেণ্ড লাগল রানার। প্রথমে ভেবেছিল, পাথর বুঝি ওটা। কিন্তু তার চেয়ে অনেক শীল জিনিসটা। চোখা আর সমতল।

    পুরো শক্তি আর ওজনে নেমে আসছে গিবসনের কমব্যাট বুট, ধাঁই করে উপরদিকে ছুটে গেল রানার শরীরের তলা থেকে বেরিয়ে আসা কুড়ালের হাতল। ‘থ্যাপ’. করে রিপেয়ারম্যানের উরুসন্ধিতে আঘাত হানল হিকোরি কাঠ।

    ভাঙা নাক কোনও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি গিবসনের মধ্যে। কিন্তু এবার আর পারল না নির্বিকার থাকতে। যন্ত্রণার চোটে মনে হলো, এক লাফে উঠে যাবে আসমান ফুঁড়ে। ‘ঘোঁত’ করে একটা গোঙানি ছেড়ে টলতে টলতে পিছাল বীরপুরুষ, কুঁচকি চেপে ধরেছে দুই হাতে।

    সিধে হলো রানা। কুড়ালটা উল্টে নিয়ে ব্লেডের চ্যাপ্টা পাশ দিয়ে ধাঁ করে মেরে বসল রিপেয়ারম্যানের মুখে; একবার নয়, পর পর দু’বার।

    গর্জনরত কাঠ চেরাইয়ের কলের উপর গিয়ে পড়ল গিবসন বেকায়দা ভঙ্গিতে।

    ‘মজা করবি, না?’ নিঠুর নিয়তির মত শোনাল সেলেনার গলা। শীতল ক্রোধ দু’চোখের তারায়!

    তাকিয়ে দেখল রানা, দীর্ঘ পদক্ষেপে মেশিনের দিকে এগিয়ে যাচ্ছে মেয়েটা। রক্ত লেপটে রয়েছে কপালের পাশে।

    গিবসন সরে যাওয়ার আগেই ভার্টিকাল লিভার টানল সেলেনা। হাউসিং থেকে বেরিয়ে এসে লোকটার পাঁজরে ধাক্কা দিল ইস্পাতের র‍্যাম। মোটরের শক্তি ওকে খাঁজ কাটা ব্লেডের দিকে ঠেলে নেয়া শুরু করতেই মরণ-চিৎকার ছাড়ল রিপেয়ারম্যান।

    বহু মানুষের বীভৎস পরিণতি দেখেছে রানা। কিন্তু এবারে বাধ্য হলো চোখ ফিরিয়ে নিতে। গিবসনের অমানুষিক আর্তচিৎকার আর নিষ্করুণ যন্ত্রের গায়ে উন্মত্ত পিটুনির আওয়াজই বলে দিল ওকে, কী ঘটতে চলেছে লোকটার ভাগ্যে।

    তিন সেকেণ্ডের বেশি স্থায়ী হলো না খুনিটার চিৎকার। রক্ত মাখা মেশিনের এক পাশ দিয়ে ঘাসের উপর লুটিয়ে পড়ল কাটা পা দুটো, কাঁপছে প্রচণ্ড আক্ষেপে। থপাস করে ধড়টা পড়ল আরেক দিকে। চোখ জোড়া চেয়ে রয়েছে নিষ্পলক। ইঞ্জিনের হুঙ্কার ছাড়া আর কোনও শব্দ নেই কোথাও।

    এগিয়ে গিয়ে স্প্লিটারের সুইচ অফ করে দিল রানা।

    ‘বদলা নিলাম!’ নিচু গলায় বলল সেলেনা।

    মাথা ঝাঁকিয়ে তাকাল রানা জ্বলন্ত ধ্বংসস্তূপের দিকে। ঝোপগুলোর দিকে সরে গেল দৃষ্টি।

    ‘চলো, দেখি, ভিকান্দারের কী অবস্থা,’ বলল ও গম্ভীর গলায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }