Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৫২

    বায়ান্ন

    জাকউইকের এয়ারফিল্ড থেকে টেক-অফের পর, তিন ঘণ্টারও বেশি সময় লাগল ফ্লুগঅ্যাকাডেমি ফ্রেইহফের জমিন স্পর্শ করতে। অবতরণের আগে রেডিয়ো করল রানা। ফলে, গ্রাউণ্ড ক্রুরা অবগত রইল এসটি-ওয়ানের আগমন সম্বন্ধে।

    ট্যাক্সিইংরত এয়ারক্রাফটটাকে পথ দেখাল ওরা রিফিউলিং স্টেশনের দিকে। ভানুমতীর খেল দেখাল লুকা ব্রেযনেভের দেয়া রেফারেন্স নাম্বার। জলদি জলদি শেষ হয়ে গেল ফর্মালিটিগুলো।

    কোনও রকম প্রশ্ন ছাড়াই জ্বালানি নিতে দেয়া হলো ওদেরকে। নিজস্ব হ্যাঙার স্পেস দেয়া হলো রাতের জন্য। এমনকী কাছের শহর লুকেনওয়াল্ডেতে পৌঁছে দেয়ার জন্য গাড়িরও ব্যবস্থা করে দিল তারা। পাইলটের উস্কোখুস্কো আর আহত চেহারা যদি বিন্দু মাত্রও কৌতূহলের জন্ম দিয়ে থাকে এয়ারফিল্ড স্টাফদের মনে, বাইরে প্রকাশ করল না সেটা।

    কয়েক ঘণ্টার জন্য গুস্তাফ ভিকান্দারকে তার নিজের হাতে ছেড়ে দিয়ে, স্থানীয় এডেকা সুপারমার্কেটে ঢু মারল রানা ও সেলেনা। নতুন কাপড়চোপড়, খাবার আর বোতল বোতল পানি লাগবে লম্বা সফরের জন্য।

    গাড়িতে করে এয়ারফিল্ডে ফেরার সময় সেলেনার দিকে তাকাল রানা।

    ‘একটা কথা ভাবছিলাম…’

    ‘কী, রানা?’

    ‘যে-কোনখানে যেতে পারবে তুমি এখান থেকে। কেউ জানতে পারবে না তোমার অবস্থান।’

    ‘বুঝলাম না! অন্য কোথাও যাওয়ার প্রশ্ন আসছে কেন? ইন্দোনেশিয়ায় চলেছি না আমরা?’

    ‘কীসের মধ্যে গিয়ে পড়ছি, জানা নেই কারও। খুব খুশি হব, তুমি যদি থেকে যাও এখানে। কিংবা অন্য কোথাও গা ঢাকা দিতে চাও তো, বলো। টাকা দিয়ে দিচ্ছি।’

    ‘গা ঢাকা দেব! কী বলছ এসব?’

    ‘তোমার নিরাপত্তার জন্যেই বলছি।’

    জোরের সঙ্গে ঘাড় নাড়ল সেলেনা। এমনভাবে রানার দিকে তাকিয়ে আছে, যেন মাথা খারাপ হয়ে গেছে প্রিয় মানুষটার।

    ‘বৃথাই কথা খরচ করছ তুমি, রানা। আমিই তোমাকে এনে ফেলেছি এই পাঁকের মধ্যে। আর এখন বলছ, তোমাকে একা ছেড়ে গর্তে লুকাব ইঁদুরের মত? ভুলে যাও, মিস্টার! কচি খুকি নই আমি। যা-ই ঘটুক না কেন, শেষ না দেখে পিছু হটছি না।’

    এক মুহূর্ত সেলেনার দিকে তাকিয়ে থেকে, কাঁধ ঝাঁকাল রানা। বিড়বিড় করে বলল, ‘চেষ্টা তো করেছিলাম।’

    প্লেনে ফিরে এল ওরা।

    বাতাসের অভাবে গরম তাওয়া হয়ে আছে হ্যাঙারের ভিতরটা। পাত্তা দিল না রানা। যতটুকু পারা যায়, বিশ্রাম নিতে চায় ও। আগামী দুটো দিন তো ঘুম নেই কপালে।

    .

    ভোরের কিছু পরে ফের আকাশে উড়ল ব্রেযনেভ এসটি- ওয়ান। পাঁচ ঘণ্টাব্যাপী যাত্রার প্রথম পর্বের এ-ই শুরু।

    জার্মানি পিছনে ফেলে ছুটছে ওরা পুবে পোলিশ সীমান্ত অভিমুখে। পোল্যাণ্ড গেল, ইউক্রেন এল। সবুজ চারণভূমি, ছোট ছোট গ্রাম আর শহর, পাহাড়চূড়ায় গির্জা, হ্রদ, বন- বনানী পিছিয়ে গেল নিচে। কৃষ্ণ সাগরের উত্তর উপকূলরেখা ধরে উড়ে যাওয়ার সময় জলের বুকে দেখা গেল সোনারোদের ঝিলিমিলি।

    জর্জিয়ায় এসে কাঠখোট্টা, পাথুরে হয়ে উঠল দৃশ্যগুলো।

    এর পর প্রচণ্ড ঝঞ্ঝার কবলে পড়ল বিমান। খেলনার মত ওটাকে নিয়ে লোফালুফি করতে লাগল ঝড়। ককপিটে কন্ট্রোল নিয়ে কুস্তি করছে রানা, মাথা ভর্তি উদ্বেগ নিয়ে পাশে বসে রইল সন্ত্রস্ত সেলেনা।

    স্থানীয় সময় এগারোটার দিকে পৌঁছল ওরা তিবিলিসিতে। খারাপ আবহাওয়া সত্ত্বেও মিনিট কয়েকের বেশি হেরফের হয়নি শিডিউলের। ব্রেনেভ করপোরেশনের ট্যাব থেকে যখন রিফিউলিং সম্পন্ন হলো দ্বিতীয় বারের মত, ততক্ষণে আকাশ থেকে বিদায় নিয়েছে কালো মেঘ; ঝলমলে রোদ চারদিকে।

    ঠিক পঁচাশি মিনিট পর আবার আকাশে উড়ল ওরা। এবার কোর্স সেট করেছে দক্ষিণে।

    আগের মতই রানার সঙ্গে সামনে রয়েছে সেলেনা। ওদিকে জবুথুবু হয়ে পিছনেই ঘুম দিচ্ছে গুস্তাফ। প্লেনে ওঠার পর থেকে একবারও ওদের কোনও কাজে আসার চেষ্টা করেনি লোকটা।

    ইঞ্জিনের অবিরাম গুঞ্জন আর উড়োজাহাজটার সম্মোহনী ভাইব্রেশন হয়তো ঘুমই পাড়িয়ে দিত রানাকে, যদি না মাথার মধ্যে খুঁচিয়ে চলত নিরাপত্তার দুশ্চিন্তা।

    আর্মেনিয়া এল আর গেল। এর পর ইরানিয়ান আকাশসীমায় এসে সত্যিকার অর্থেই উদ্বিগ্ন হয়ে উঠল রানা। কখন না আবার মোলাকাত হয়ে যায় মিলিটারি ফাইটার জেটের সঙ্গে! সামান্য বেচাল দেখলেই গুলি চালাবে ওরা, কোনও ওয়ার্নিং ছাড়াই।

    স্থলপথে গেলেও বিপদের সম্ভাবনা ছিল যথেষ্ট। নিয়ত অস্থির আর অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। হাজারো রকমের সশস্ত্র মিলিশিয়া গ্রুপ ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে। সিরীয় এবং অন্যান্য বিদ্রোহী বাহিনীর প্রশিক্ষণ চলছে কত যে গুপ্ত ঘাঁটিতে, তার কোনও ইয়ত্তা নেই। কোনও একজন স্নাইপারের নজরে পড়লেই হয়েছে! পয়েন্ট ফাইভ জিরো ক্যালিবারের অ্যান্টি-মেটেরিয়াল রাউণ্ডের শিকার হবে ওদের দুর্বল, সাঁজোয়াবিহীন ফিউযেলাজ। তার মানেই, ক্র্যাশ-ল্যাণ্ড।

    শেষ পর্যন্ত অবশ্য ভিত্তিহীন বলে প্রমাণিত হলো রানার এই দুশ্চিন্তা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও গুলিবৃষ্টি কিংবা ধাওয়ার মুখে পড়ল না ওরা। তার পর যখন দিগন্তবিস্তৃত পাহাড়ি ল্যাণ্ডস্কেপ শুরু হলো নিচে, কিছুক্ষণের জন্য সুস্থির হয়ে বসার সুযোগ পেল রানা। ইরানের বিস্তীর্ণ সেন্ট্রাল মালভূমি সংলগ্ন আলপাইন-হিমালয়ান মাউন্টেইন সিস্টেমের চোখ ধাঁধানো ঊষর সৌন্দর্যে বিমোহিত সেলেনা চোখের পলক ফেলতেও ভুলে গেল।

    ‘অদ্ভুত সুন্দর!’ বলল ও শ্বাস চেপে। ‘জীবনে দেখিনি এরকম কিছু!

    ‘হ্যাঁ, সত্যিই ভালো লাগে ওপর থেকে দেখলে,’ একমত হলো রানা। ‘তবে সশরীরে কখনও যেতে চেয়ো না ওখানে। অতিথিদের পছন্দ করে না ওই এলাকা।’

    ‘মনে হচ্ছে, প্রচুর অভিজ্ঞতা তোমার এসব ব্যাপারে! বেশ তো… প্লেনটা তা হলে ক্র্যাশ করিয়ো না ওখানে, ঠিক আছে?’

    ‘সাধ্যমত চেষ্টা করব,’ কথা দিল রানা।

    যখন মনে হচ্ছিল, শেষ নেই বুঝি বন্ধুর এ ল্যাণ্ডস্কেপের, ঠিক তখনই সমতল মরুভূমিতে রূপ নিতে শুরু করল দৃশ্যপট।

    এখনও দক্ষিণে চলেছে ওরা। ওড়া যেন শেষই হবে না কোনও দিন। ইঞ্জিনের একঘেয়ে আওয়াজটা কান পেতে শুনলে কেমন জানি খাঁ খাঁ করে ওঠে মন। অত্যুজ্জ্বল সূর্যটা নিচের জমিনে নিখুঁত ছায়া ফেলেছে বিমানের।

    দারুণ অবসাদ বোধ করছে রানা। ঘন ঘন ফিউল রিড- আউট চেক করে সজাগ রাখল নিজেকে। ঘুম তাড়াতে চোখ পিটপিট করছে বার বার।

    ‘কথা বলো আমার সাথে,’ বলতে বাধ্য হলো অবশেষে। বহু কাল পর শুনছে যেন নিজের কণ্ঠ। শুষ্কং কাষ্ঠং কোলা ব্যাঙের স্বর।

    সেলেনারও বেহাল দশা।

    ‘কী নিয়ে কথা বলব, বলো তো, রানা?’ বলল ও অনুভূতিহীনভাবে।

    ‘টেসলা আর ফিজিকস ছাড়া যা মন চায়।’

    ‘কৌতুক চলবে?’

    ‘কৌতুক? তুমি?’

    ‘অত অবাক হচ্ছ কেন?’

    ‘না, মানে…

    ‘শুনেই দেখো না!’

    ‘ঠিক আছে, বলো, শুনি।’

    ‘সোভিয়েত কৌতুক এটা। … সৈনিকদের ক্লাস নিচ্ছিলেন ক্যাপটেন। হঠাৎ এক সৈনিক উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ‘স্যর, কুমির কি উড়তে পারে?’

    ‘না, পারে না,’ বলে, পড়ানোয় মন দিলেন ক্যাপটেন। ‘কিছুক্ষণ পর আবার বলে উঠল সৈনিকটি, ‘স্যর, কুমির কি উড়তে পারে?’

    ‘ক্যাপটেন একটু বিরক্ত হলেন। ‘যাদের বিচারবুদ্ধি হাঁটুতে, তাদের জন্যে বলছি— কুমির উড়তে পারে না। ‘

    ‘যথারীতি পড়াচ্ছেন তিনি। এর মধ্যে আবারও সৈনিকটির একই প্রশ্ন: ‘স্যর, কুমির কি উড়তে পারে?’

    ‘ক্যাপটেন এবার রেগে গিয়ে বললেন, ‘যাদের মাথায় গোবর ভরা, তাদের জন্যে বলছি—কুমির উড়তে পারে না… পারে না… পারে না!’

    ‘কিন্তু, স্যর, জেনারেল স্যর যে বললেন, কুমির উড়তে পারে!’ বলল সৈনিকটি।

    ‘কয়েক মুহূর্ত ভেবে নিলেন ক্যাপটেন। ‘ও, জেনারেল স্যর বলেছেন? সেক্ষেত্রে উড়তে পারে কুমির, তবে খুব নিচ দিয়ে।’‘

    ‘খাহ-খাহ-খাহ!’

    ‘ও কী, রানা! ওরকম করছ কেন?’

    ‘কেন, জানো না? রুশরা কিন্তু হা-হা করে হাসে না… ওরা হাসে খা-খা করে।’

    ‘যাহ!’ বিশ্বাস করল না সেলেনা।

    ‘সত্যি! রহস্যপত্রিকায় পড়েছিলাম।’

    ‘কার লেখা?’

    ‘বই নয়, ম্যাগাজিন। বাংলাদেশের। রিডার’স ডাইজেস্টের মত অনেকটা।’

    ‘ও। আরেকটা শুনবে?’

    ‘কেন নয়?’

    ‘গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছে এক সৈনিক। লনে বসে চা-নাশতা খাচ্ছে মা-বাবার সঙ্গে। এমন সময় অর্ধউলঙ্গ তিন তরুণী হেঁটে গেল বাসার সামনে দিয়ে। একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল সৈনিকটি। বাবা-মা ভাবলেন, ছেলে বড় হয়েছে। এবার বিয়ে দেয়া দরকার। কিন্তু আক্কেলগুড়ুম হলো তাঁদের, যখন মেয়েগুলো চলে যাওয়া মাত্রই সৈনিকটি বলে উঠল, ‘দেখলে, বাবা, ওদেরকে? তিনজন একসাথে হাঁটছে, অথচ একজনেরও কদম মিলছে না!’‘

    হা-হা করে হেসে উঠল এবার রানা। ‘নাহ, ভুল ভেবেছিলাম। প্রশংসাই করতে হয় তোমার সেন্স অভ হিউমারের।

    ‘থ্যাঙ্ক ইউ। চাঙা লাগছে একটু?’

    ‘অনেকটাই। তোমার কী অবস্থা?’

    ‘আগের চেয়ে ভালো।’

    ‘আচ্ছা… আমাদের সুইডিশ বন্ধুটি কী করছে, বলো তো!’

    বকের মত গলা বাড়িয়ে বাল্কহেডের পার্সপেক্স উইণ্ডো দিয়ে উঁকি দিল সেলেনা। প্যাসেঞ্জার সেকশন থেকে কেবিনকে আলাদা করেছে কাঁচের মত স্বচ্ছ প্লাসটিকের জানালা।

    একখানা উইণ্ডো সিটে শরীর ডুবিয়ে দিয়েছে লোকটা। কাঁধের উপর ঝুলে পড়েছে মাথাটা। চিপসের খালি প্যাকেট, দোমড়ানো ড্রিঙ্কের ক্যান আর দলা পাকানো ক’টা স্যাণ্ডউইচের মোড়ক পড়ে আছে পাশের আসনে।

    ‘আমাদের বেশির ভাগ রসদ সাঁটিয়ে বেঘোরে নাক ডাকাচ্ছে আবার,’ রিপোর্ট করল মেয়েটা। ‘ইচ্ছে করছে, ধাক্কা মেরে প্লেন থেকে ফেলে দিই ব্যাটাকে!’

    হাসল রানা।

    ‘কোথায় রয়েছি, ব্যাখ্যা করবে একটু?’ জানতে চাইল সেলেনা।

    বাঁয়ে আঙুল তাক করল রানা। ‘পাঁচ শ’ মাইলমত ওদিক গেলে আফগানিস্তান।’ পলকে চোখের সামনে দিয়ে ভেসে গেল যেন প্রাণের বন্ধু সোহেলকে উদ্ধার করে আনার ঘটনাটা।* তাক করল ডান দিকে। ‘আর এক শ’ মাইল এদিকে রয়েছে কুয়েত।’

    [*রানা ৩৬৭, সহযোদ্ধা দ্রষ্টব্য।]

    ‘বালি ছাড়া তো কিছুই দেখছি না আমি!’ অনেকক্ষণ ধরেই বালির সমুদ্র পাড়ি দিচ্ছে ওরা।

    অবশেষে অবসান ঘটল নীরস এই একঘেয়েমির। পারস্য উপসাগর স্বাগত জানাল ওদের। টানা মরুভূমির পর পরিষ্কার নীল আকাশের মত শান্ত সাগরের দিকে তাকিয়ে আশ্চর্য প্রশান্ত আর সজীব লাগল ওদের।

    চুনকাম করা পাথরের বাড়িঅলা খুদে খুদে শহর আর বন্দরের উপর দিয়ে গর্জন তুলে উড়ে যেতে যেতে উপকূলরেখা স্পর্শ করল রানা। স্ফটিকস্বচ্ছ মহাসাগরে বিন্দুর মত দেখাচ্ছে ইয়ট আর মাছ ধরা নৌকাগুলোকে। নীলের বিপরীতে মুক্তোর মত ঝিকমিক করছে নগর-বন্দর।

    আরও দক্ষিণে উড়ে চলল ওরা। কাতার পেরোল। আবু ধাবি পেরোল। তার পর উড়ল হরমুজ প্রণালীর উপর দিয়ে। পৃথিবীর মোট পেট্রোলিয়ামের পাঁচ ভাগের এক ভাগ নিয়ে দানবীয় সব সুপারট্যাঙ্কার চলেছে ওই জলপথে।

    ব্যস্ত শিপিং রুটটাকে উপর থেকে দেখে মনে হচ্ছে, জলযান আর মিলিটারি কনভয়ের জট লেগেছে ওখানে।

    শিগগিরই গাল্ফ অভ ওমানের প্রান্ত ধরে উড়ে চলল বিমান। প্রাচীন উপকূলীয় দুর্গ আর পাম গাছে ছাওয়া সৈকত ওদের নিচে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }