Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৬২

    বাষট্টি

    ছোট্ট একটা সম্ভাবনা রয়েছে যান্ত্রিক ফড়িংটা নিচে নামার আগেই কারখানা ছেড়ে পালানোর। কিন্তু প্রতি মুহূর্তেই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে সুযোগটা।

    ছোঁ দিয়ে ক্যানভাস ব্যাগটা তুলে নিয়েই দৌড়াল রানা সেলেনার পিছনে।

    কয়েক কদম দৌড়েই চপারটাকে দেখতে পেল রানা। ট্যাকটিকাল ভেস্ট পরা এক লোক ঝুঁকে রয়েছে হ্যাচওয়ের বাইরে। লোকটার দস্তানা পরা হাতে ছোটখাটো কালো জিনিসটাও নজর এড়াল না।

    সময় যেন ধীর হয়ে গেল। স্লো মোশনে সূর্যালোকে বেরিয়ে যাচ্ছে সেলেনা, এমনটাই মনে হলো রানার।

    ‘দাঁড়াও! যেয়ো না!’ ডাকল ও চিৎকার করে।

    কিন্তু জোরে ছোটার কারণে থামতে পারল না সেলেনা।

    ওকে দেখা মাত্রই ফায়ার করল এয়ারক্রাফটে বসা মেশিন গানার।

    কংক্রিটের গায়ে ছোবল মারল বুলেট। দরজার আশপাশের দেয়াল থেকে খুবলে তুলল পাথরের চলটা।

    দৌড়ের বেগে কয়েক পা এগিয়ে ব্রেক কষল রানা।

    সামনেই হাতপা ছড়িয়ে পড়ে আছে সেলেনা। বোঝা যাচ্ছে না, গুলি লেগেছে কি না।

    হাত বাড়িয়ে ওর কবজি ধরল রানা। টেনে নিয়ে চলল দরজার দিকে।

    নিচের দিকে নাক তাক করে জমিনের আরও কাছে নেমে এসেছে কালো জেট রেঞ্জার, লেজটা উপরদিকে। খোলা সাইড হ্যাচ থেকে গুলি চালানো অব্যাহত রেখেছে মেশিন গানধারী।

    আবার ঢুকে পড়ল ওরা বিল্ডিঙের ভিতর।

    আক্রমণের আকস্মিকতাই শুধু বিহ্বল করে দেয়নি রানাকে; গুলি খেয়েছে সেলেনা, এহেন শঙ্কায় চলচ্ছক্তি লোপ পাওয়ার দশা হয়েছে ওর। দরজার আড়ালে পৌঁছে সংক্ষিপ্ত পরীক্ষা করে কিছুটা নিশ্চিন্ত হলো।

    ‘ঈশ্বর!’ শ্বাস চাপল সেলেনা। ‘আরও একবার রক্ষা পাওয়া গেল অল্পের জন্যে!’

    ‘দৌড় দাও আরও!’ বকল ওকে রানা। স্বস্তির বান ডেকেছে শরীরে। বিনিময়ে ওর গালে চুমু দিল সেলেনা।

    যদিও বেশিক্ষণ থাকল না স্বস্তিটা। স্রেফ কয়েক গজ দূরে ল্যাণ্ড করার জন্য নামতে শুরু করেছে ‘কপ্টারটা। প্রবল বাতাসের কারণে সৃষ্টি হয়েছে ধুলোর ঘূর্ণি।

    বিশাল ফড়িঙের স্কিড দুটো জমিন ছুঁয়েছে কি ছোঁয়নি, তার আগেই হ্যাচ থেকে লাফিয়ে নামল শুটার। ঝটিতি এমপিসেভেন সাব-মেশিন গান রিলোড করে ছুটে এল আগাছা ছাওয়া ফাটা কংক্রিটের উপর দিয়ে।

    দৃশ্যটা উঁকি মেরে দেখছিল রানা, নিচু হয়ে দরজার কাছ থেকে সরে গেল ও আরও একটু ভিতরদিকে। যে-কোনও একটা অস্ত্রের খোঁজে উদ্ভ্রান্তের মত তাকাচ্ছে চারপাশে। কাজে আসবে, এমন যে-কোনও কিছু।

    রোটরের মত্ত ঝাপটায় তৈরি হওয়া ধূলিঝড়ের ভিতর দিয়ে দেখতে পেল অস্ত্রটা, ঘাড়ভাঙা গুস্তাফের কাছ থেকে খানিকটা দূরে পড়ে আছে।

    হাত বাড়িয়ে ঝাঁপ দিল রানা ওটার জন্য। খপ করে তুলে নিয়েই ধুলোর মাঝে মাপা গড়ান দিল একটা। তড়াক করে দু’পায়ের উপর সিধে হয়েই তাক করল অস্ত্রটা হুড়মুড় করে দরজা দিয়ে ঢুকে পড়া গানম্যানের দিকে।

    ‘অস্ত্র ফেলো!’ টারবাইনের জোরালো আওয়াজ ছাপিয়ে হুকুম করল রানা।

    খেলনা বই আর কিচ্ছু নয় মডিফায়েড পিস্তলটা। এমন একজনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চাইছে ও ওটা নিয়ে, যে- লোক অ্যামেচার নয় গুস্তাফ ভিকান্দারের মত। গলার স্বর আর চোখের চাউনিতে ধরা পড়ে যেতে পারে ধোঁকাটা, সে- ব্যাপারেও সতর্ক রানা।

    ট্রিগার থেকে আঙুল সরিয়ে অস্ত্র নামাতে দেখে সংক্ষিপ্ত একটা সময়ের জন্য মনে হলো ওর, কাজে দিয়েছে কৌশলটা। পরক্ষণেই বুঝতে পারল, কারণটা সম্পূর্ণ ভিন্ন।

    ধীর পায়ে এন্ট্রান্স দিয়ে প্রবেশ করল রানার চিরশত্রু কবির চৌধুরী।

    অমনটাই প্রথমে মনে হলো রানার। তার পর যখন দেখল—পাঁচ ফুট চারের বেশি নয় লোকটা উচ্চতায়, ভাঙল ওর ভুলটা। তা ছাড়া হাত, পা, চোখবিহীন যে-লোকের শেষ পরিণতি দেখেছিল ও মিয়ানমারের গোয়ানো দ্বীপে, সেখান থেকে বেঁচে ফেরাটা শুধু অসম্ভবই নয়, অলৌকিকও বটে। [রানা ৩৫৫, শয়তানের দ্বীপ দ্রষ্টব্য।]

    পাতলা, সাদা চুল আর অস্থিচর্মসার, হলদেটে মুখটা দেখলে মনে হয়, কমপক্ষে সত্তর হবে এর বয়স। ঢলঢলে একটা সুট চড়িয়েছে বুড়িয়ে যাওয়া শরীরে। ওটার সঙ্গে ম্যাচিং করে পরেছে বাদামি কর্ডরয় ট্রাউযার। শরীরের ওজন চাপিয়ে দিয়েছে এক জোড়া ছড়ির উপর—একটা কালো, আরেকটা সাদা।

    দেখেও দেখল না যেন সাব-মেশিন গানধারীকে। দীর্ঘ কাল ধরে সশস্ত্র দেহরক্ষী নিয়ে চলাফেরায় এমন অভ্যস্ত হয়ে উঠেছে যে, লোকটার উপস্থিতি কোনও প্রভাবই ফেলে না বৃদ্ধের মধ্যে।

    পিছন পিছন এল বাকি লোকগুলো। সংখ্যায় সাতজন ওরা। সামনের দু’জনের হাবভাবে সিআইএ এজেন্টের লক্ষণ প্রকাশ পাচ্ছে। পুরোদস্তুর কালো সুট আর সানগ্লাস পরা আস্ত দাঁড়কাক যেন। মনে হচ্ছে, কড়া ইস্তিরি দেয়া মাল। কিন্তু প্রায় নিশ্চিত রানা, সিআইএ এজেন্ট নয়, অন্য কিছু এরা। বাকি পাঁচজনকে দেখাচ্ছে স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্যের মত। ভাড়া করে আনা চালু বন্দুকবাজ। কঠোর চেহারা। কঠিন চাউনি। চুলগুলো খাটো করে ছাঁটা। সাব-মেশিন গানারের মত কমব্যাট আর্মার প্রত্যেকের পরনে। প্রত্যেকেই বহন করছে কালো এআর-ফিফটিন রাইফেল।

    মন্থর পায়ে রানার কাছাকাছি হলো সেলেনা, বুড়োটা আর ওর অনুচরদের দিকে সতর্ক দৃষ্টি রেখে।

    একটা দীর্ঘশ্বাস ফেলে অকেজো পিস্তলটা ফেলে দিল রানা মেঝেতে।

    কংক্রিটের উপর ওয়াকিং স্টিকের ঠুকঠুকের প্রতিধ্বনি উঠছে ফাঁকা দালান জুড়ে। ন্যূনতম দৃষ্টিপাত না করে গুস্তাফ ভিকান্দারের নিথর দেহটা পেরিয়ে এল বৃদ্ধ। রানা-সেলেনার ছ’ফুট তফাতে এসে থেমে দাঁড়িয়ে ভুরু কুঁচকে তাকিয়ে রইল ওদের দিকে। পার্চমেন্টের মত শীর্ণ মুখটার চাইতেও দর্শনীয় জিনিস অভিব্যক্তিহীন পাথুরে চোখ দুটো। বেশির ভাগ মানুষ কল্পনাও করতে পারবে না, এমন সব ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ও-দুটো।

    শিরশির করে ভয়ের একটা ঠাণ্ডা স্রোত উঠে এল রানার শিরদাঁড়া বেয়ে ঘাড়ের কাছে। এমন একজনের সামনে দাঁড়িয়ে রয়েছে ওরা, এ জগতে পূর্ণ হয়েছে যার পাপের ঘড়া। সমস্ত অশুভের প্রতিনিধিত্ব করছে যেন নবাগত এই লোক।

    মেজর মাসুদ রানা আর ডক্টর সেলেনা বার্নহার্ট,’ উচ্চারণ করল লোকটা বালি-ঘষা কণ্ঠে। ‘যে যার জায়গায় খ্যাতিমান আপনারা। অধমের নাম জোসেফ নিকলসন। তবে অধিকাংশ লোকে চেনে স্রেফ চিফ হিসেবে। গত কয়েকটা দিন কম দৌড়ঝাঁপ হয়নি আপনাদের জন্যে। শেষ পর্যন্ত পরিচিত হওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি নিজেকে।’

    ‘আমরা করছি না,’ সোজা-সাপটা বলল রানা।

    অদ্ভুত ধরনের নির্লিপ্তি নিয়ে মুখটা ওর পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করতে লাগল চিফ নিকলসন। চলনে-বলনে নির্জীবতা সত্ত্বেও, মুদিত-প্রায় চোখ দুটোর তীব্র দৃষ্টি যেন অন্তর ভেদ করছে রানার। জখমগুলো দেখল ভালো করে।

    ‘আমাদের অতিথিদের ভদ্রতাবোধে বেশ ঘাটতি রয়েছে, দেখতে পাচ্ছি,’ ফের বলে উঠল নির্জীব কণ্ঠে। ‘তবে নিশ্চিত থাকুন, মারধর করার নির্দেশ আমি দিইনি। ওদের যদি মনে হয়ে থাকে, আপনাকে পিটিয়ে নরম করা দরকার, সেটা করেছে ওদেরকে আপনি ভয় পাইয়ে দিয়েছেন বলে।’

    ‘এত ভয় পাওয়ার কী আছে? আমি তো সম্পূর্ণ নিরস্ত্র এক লোক।’

    ‘তার পরেও এর কী অবস্থা করেছেন, দেখুন!’ মৃদু মাথা নেড়ে মেঝেতে পড়ে থাকা গুস্তাফের লাশটার দিকে ইঙ্গিত করল চিফ। ‘যাক গে, যা বলছিলাম… ধরা পড়ার কিছুক্ষণ বাদেই আপনার ব্যাপারে ব্রিফ করা হয় ওদের। অবাক হওয়ার কিছু নেই যে, লোগান বালবোয়ার সত্যিকার পরিচয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওরা। আপনার ব্যাকগ্রাউণ্ডের মতই অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আপনি প্রতিটা কাজে—বার বার যেভাবে আমাদের প্রতিটা মিশন ব্যর্থ করে দিয়েছেন, তাতে এ আতঙ্কের জন্যে ওদের দোষ দেয়া যায় না। কম রিসোর্স ইউজ করা হয়নি আপনাদের দু’জনকে পাকড়াও করার জন্যে, হারাতে হয়েছে অত্যন্ত দক্ষ বেশ ক’জন এজেন্টকে। সহজে পরাজিত হওয়ার পাত্র ছিল না ওরা। তার পরও আপনি যেভাবে সামলেছেন ওদেরকে—বিস্ময়কর!’ ঠোঁট বেঁকে গেল লোকটার। ওটা কি হাসি, না ভেংচি, বোঝা গেল না।

    ‘গিবসনের ব্যাপারে আন্তরিক দুঃখিত আমি,’ ব্যঙ্গ করল রানা। ‘বড়ই করুণ মৃত্যু হয়েছে হারামিটার।’

    ‘বিশ্বাস করা কষ্টকর।’

    ‘মাথা নাড়ল বৃদ্ধ। ‘এমনকী ভিকান্দারের মত নিরীহ লোককেও কেড়ে নিয়েছেন আপনি আমার কাছ থেকে।’ অনুযোগ ফুটল যেন কণ্ঠস্বরে। ‘বুঝতে পারছি না, কাকে বসাব ওর জায়গায়। আজকের দিনে ওরকম একজন যোগ্য লোক পাওয়া খুবই মুশকিল।’

    ‘পেয়ে যাবেন,’ কৃত্রিম সান্ত্বনা রানার কণ্ঠে। ‘এ ধরনের ইতর লোকের অভাব নেই দুনিয়ায়।’

    ‘একটা প্রস্তাব আছে আমার।’

    ‘কী প্রস্তাব?’

    ‘লোকটার জায়গা নিতে পারেন আপনি। বুঝতেই পারছেন, গুণের কদর করি আমরা।’

    ‘অনেক ধন্যবাদ। ভবিষ্যৎ নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে আমার।’

    ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আপনার যে-পরিকল্পনাই থেকে থাকুক না কেন, বাস্তবায়নের সুযোগটা আর পাচ্ছেন না, মেজর। ছুটোছুটির পালা সাঙ্গ হয়েছে আপনাদের।’

    ‘এটা বলার জন্যে এদ্দূর এসেছেন!’ প্রথমবারের মত মুখ খুলল সেলেনা। ‘অভিভূত হয়ে গেলাম আপনাদের আন্তরিকতা দেখে…’

    ওর দিকে ঘাড় ঘোরাল চিফ। ‘আপনি আর মেজর রানাই আমাদের ইন্দোনেশিয়া সফরের প্রধান উপলক্ষ নন।’ এক পলকের জন্য অমায়িক দাদা-নানা গোছের মনে হলো বৃদ্ধকে। পরক্ষণেই আবার মৃত্যুশীতল চাউনিটা ফিরে এল চোখে। ‘মূল উদ্দেশ্য হচ্ছে বিশাল এক নাটকের রিহার্সাল তত্ত্বাবধান, যেটা শুরু হতে যাচ্ছে…’ পিছনে না তাকিয়েই জিজ্ঞেস করল শান্ত স্বরে, ‘কতক্ষণ সময় আছে, গ্রেগর?’

    দুই সহযোগীর একজন কোটের আস্তিন সরিয়ে চোখ রাখল গাবদাগোবদা মিলিটারি ঘড়িতে। ‘আটাশ মিনিট একচল্লিশ সেকেণ্ড, স্যর।’ একান্ত বাধ্য রোবট-মানবের নিরাসক্ত মুখোশও পুরোপুরি ঢাকতে পারল না কণ্ঠস্বরের উদ্বিগ্ন কাঁপুনি।

    সে-ই শুধু নয়। সশস্ত্র গুণ্ডাগুলোও নার্ভাসভাবে পায়ের ভর বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। রুদ্ধশ্বাস প্রতীক্ষার উত্তেজনা দেখতে পাচ্ছে রানা লোকগুলোর চেহারায়। হেলিকপ্টারে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে ওরা। আটাশ মিনিট একচল্লিশ সেকেণ্ডের আগেই লেজ গোটাতে চাইছে এখান থেকে।

    ‘রিহার্সাল!’ উচ্চারণ করল সেলেনা শ্লেষের কণ্ঠে। ‘ছোট্ট মেশিনটা আরেক বার চালু করছেন তা হলে! আবার একটা পরীক্ষা… আসল কাজের আগে আবারও একটু ফাইন- টিউনিং! সুদূরপ্রসারী পরিকল্পনার ব্যাপারে ভুল বলেননি তা হলে মিস্টার ভিকান্দার! কিন্তু কী সেই পরিকল্পনা?’

    ‘শেষ মুহূর্ত পর্যন্ত কৌতূহলী আপনি, ডক্টর বার্নহার্ট।’ দাঁত দেখাল নিকলসন। ‘তারিফ করতে হয় বিজ্ঞানের প্রতি আপনার এ নিঃস্বার্থ আকর্ষণের। অত্যন্ত আফসোসের ব্যাপার, আমাদের সাফল্য দেখার জন্যে জীবিত থাকছেন না আপনি। সে যা-ই হোক… খুচরো আলাপ বাদ দিয়ে যে-কাজে এসেছি, সে-কাজে মনোনিবেশ করা উচিত এখন। ঘুরল চিফ নিজের লোকেদের দিকে।

    স্বস্তির পরশ লাগল আট সহচরের মধ্যে। ‘নিয়ে এসো ওকে,’ নির্দেশ দিল চিফ।

    ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত দুই মার্সেনারি পা চালিয়ে বেরিয়ে গেল এন্ট্রান্স দিয়ে। খানিক বাদেই ফিরল আবার আরেকজনকে নিয়ে।

    লোকটার হাত দুটো টেপ দিয়ে পিছনে আটকানো। কালো কাপড়ের হুড টেনে দেয়া হয়েছে মুখের উপর। ওই অবস্থাতেই দু’দিক থেকে জাপটে ধরে হাঁটতে বাধ্য করা হচ্ছে তাকে লম্বা লম্বা পদক্ষেপে।

    দু’পাশের দু’জনের চেয়ে মাথায় উঁচু বন্দি মানুষটা। কিন্তু শারীরিক যন্ত্রণায় ঝুঁকে রয়েছে যেন। রক্তের দাগে ভরা শার্টের সামনের দিকটা। কোত্থেকে এসেছে ওই রক্ত, এটা বুঝতে রকেট-সায়েন্টিস্ট হতে হয় না।

    চোখে প্রশ্ন নিয়ে রানার দিকে তাকাল সেলেনা। কে এই লোক?

    ‘বাঁধন খুলে দাও,’ আবার নির্দেশ দিল চিফ।

    বন্দির মাথা থেকে টান দিয়ে হুড সরিয়ে ফেলল এক মার্সেনারি। আরেকজন মিলিটারি নাইফ বের করে চালিয়ে দিল জোড়া কবজির মাঝখানে। ‘ফড়াত’ করে ছিঁড়ে গেল প্লাসটিকের টেপ।

    ভালো করে চাইল রানা লোকটার দিকে। শ্বেতাঙ্গ। চল্লিশ-পঁয়তাল্লিশের ঘরে বয়স। ঘন, বাদামি চুল মাথায়। গড়ন চমৎকার হলেও শরীরের বাঁধুনি ততটা নিরেট নয়।

    ভীষণ অসুস্থ দেখাচ্ছে লোকটাকে। সারা মুখ জুড়ে ক্ষত আর কালশিটে দেখে আন্দাজ করল রানা, অন্তত কয়েক দিন ধরে অত্যাচারের স্টিমরোলার চালানো হয়েছে এর উপর।

    মারের চোটে প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছে বেচারার চোখ দুটো। তার পরও ঠাহর করার চেষ্টা করছে চারপাশটা, কষ্ট সহ্য করে তাকাচ্ছে ইতিউতি। যন্ত্রণাকাতর দৃষ্টি নিবদ্ধ হলো রানা-সেলেনার উপর। বুঝতে কষ্ট হলো না, ওদেরই মতন একই জিনিস ভাবছে নির্যাতিত লোকটা: কারা এরা?

    ‘অপেক্ষার সময়টুকু সঙ্গ দেয়ার ব্যবস্থা করা হলো আপনাদের সম্মানে,’ রঙ্গ করল চিফ। ‘শো শুরু হওয়ার আগে তেইশ মিনিট পাচ্ছেন একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্যে।’ মৃদু নড করল বৃদ্ধ সঙ্গীদের উদ্দেশে।

    ক্রমবর্ধমান উৎকণ্ঠায় এতক্ষণ ঘন ঘন ঘড়ি দেখছিল আট অনুচর, অনুনয়ের দৃষ্টি দিচ্ছিল ঊর্ধ্বতনের প্রতি।

    ‘ঠিক আছে, যাওয়া যাক তা হলে,’ সিদ্ধান্ত জানাল দণ্ডমুণ্ডের কর্তা। ‘সিল করে দাও বাড়িটা। নিশ্চিত করবে, মেহমানরা যাতে পালাতে না পারে।’

    ‘কোনও হ্যাণ্ডকাফ, বাঁধন — কিচ্ছু না?’ অবাক হলো রানা।

    ‘বিস্মিত হওয়ার কিছু নেই, ইয়াংম্যান। একটু পরেই টের পেয়ে যাবেন সব কিছু। আগে থেকে জানিয়ে দিয়ে চমকটা মাটি করতে চাই না। দর্শনীয় এক বিশেষ অনুষ্ঠান উপভোগ করতে চলেছেন আপনারা একেবারে সামনের সারিতে বসে। সৌভাগ্যবান মনে করুন নিজেদের। শিগগিরই হতে চলেছেন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। অ্যাডিউ, মেজর রানা। অ্যাডিউ, ডক্টর বার্নহার্ট। সত্যিই ভালো লাগল আপনাদের সঙ্গে পরিচিত হয়ে।’

    ‘আউ রিভোয়া (আবার দেখা হবে), চিফ নিকলসন, ‘ বলল রানা প্রত্যুত্তরে।

    ‘অত নিশ্চিত হচ্ছেন কী করে?’ সম্বোধনে আন্তরিক খুশি হয়েছে বৃদ্ধ। ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর হায় রে জীবন-নদে? ঘটনাবহুল, সমৃদ্ধ একটা জীবন কাটিয়েছেন আপনি। এবার মেনে নিন নিজের শেষটা।’ শেষ কথা বলে দেয়ার তৃপ্তি পরিষ্কার ফুটে উঠল লোকটার চোখে-মুখে।

    ছড়ির উপর ঘুরে দাঁড়াল চিফ। দুর্বল পা নিয়ে যত দ্রুত সম্ভব, হাঁটা শুরু করল দরজার দিকে।

    নার্ভাস তাড়ায় অনুসরণ করল সুট পরিহিত জোড়া দাঁড়কাক।

    শেষ মুহূর্ত পর্যন্ত রানা, সেলেনা ও বেনামী বন্দির দিকে অস্ত্র ধরে রেখে সবার শেষে বেরিয়ে গেল ছয় সৈন্য। লাগিয়ে দেয়া হলো ইস্পাতের উঁচু দরজা। জোরালো ধাতব আওয়াজের সঙ্গে ভিতরে আটকা পড়ল ওরা। শেকলটাও তালায় আটকানোর শব্দ পাওয়া গেল।

    এর একটু পরেই শোনা গেল হেলিকপ্টারের ধুবধুব আওয়াজ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }