Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৬৩

    তেষট্টি

    ‘আমি ফিল কোহেন।’ ফাটা ঠোঁটের ব্যথায় কাতরে উঠল আগন্তুক। ‘সিআইএ-তে আছি। আপনারা দু’জন কোথাকার রত্ন, শুনি!’

    ‘আশ্চর্য তো!’ বলে উঠল সেলেনা। ‘সিআইএ কি তা হলে পজিটিভ রোল প্লে করছে এখন?’

    ‘আমার নাম মাসুদ রানা।’ বলতে বলতে ঘড়ি দেখল রানা। ‘আর ইনি ডক্টর সেলেনা বার্নহার্ট। বিস্তারিত চিনপরিচয় পরেও’ করা যাবে। তার চেয়েও জরুরি হচ্ছে, আগামী বিশ মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়া।’

    ‘আপনাদের এ-মরহুম বন্ধুটিরও নাম-টাম রয়েছে নিশ্চয়ই?’ মেঝেতে পড়ে থাকা মৃত দেহটার দিকে ইঙ্গিত করল কোহেন। ‘দেখে তো মনে হচ্ছে, গর্দানটা গেছে!’

    ‘আসল নাম জানা নেই,’ রানা বলল। ‘পরিচয় দিয়েছে গুস্তাফ ভিকান্দার বলে। ওদের দলেরই একজন। বন্ধুদের এ অবস্থা করি না আমি।’

    ‘আপনারা কোন্ দলে?’

    ‘মনে তো হচ্ছে, একই নৌকার যাত্রী আমরা তিনজনা। চটপট বলে ফেলুন তো আপনার কেচ্ছাটা!’

    ‘ওদের পথের কাঁটা হয়েছিলাম আমি,’ ঠোঁট মুড়ে বলল সিআইএ এজেন্ট। ‘অনুমান করছি, আর-সবার মতই দুনিয়া থেকে মুছে দেয়া হচ্ছে আমাকে।’ আচমকা বিস্ফোরিত হলো অবদমিত বিক্ষোভ। আবেগের প্রচণ্ডতায় মুখ-ঠোঁটের শুকিয়ে আসা ক্ষতে টান লাগায় রক্তপাত শুরু হলো আবার। ‘কুত্তাগুলো খুন করেছে আমার ফিয়াসেকে! একই সঙ্গে উড়িয়ে দিয়েছে আমার প্রিয় কুকুরটাকেও! মিলফোর্ডের দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্যেও দায়ী ওরা, জানি আমি এখন!’

    নামটা স্ট্রাইক করল রানার মনে। কোথায় যেন শুনেছে এ নাম! প্রায় সঙ্গে সঙ্গেই মস্তিষ্ক নামক কমপিউটারের পর্দায় ভেসে উঠল জবাবটা।

    ‘মিলফোর্ড ব্রাউন… ডুবে মরা সিআইএ অপারেটর?’ জিজ্ঞেস করল ও। ‘একসঙ্গে কাজ করতেন নাকি আপনারা?

    মাথা ঝাঁকাল কোহেন। ‘হ্যাঁ… এক সময়।’

    ‘ওর ব্যাপারে বলেছিল গুস্তাফ ভিকান্দার।

    ‘সহকর্মীর চেয়েও বেশি ছিল ও। মিলফোর্ড যে এদের পাল্লায় পড়েছিল, কোনই ধারণা ছিল না আমার। জানতামই তো না, কারা এরা।

    ‘জড়িয়ে গিয়েছিলেন,’ বলল সেলেনা। ‘কিন্তু বেরোতেও চেয়েছিলেন ওখান থেকে। মৃত্যুর আগে যোগাযোগ করেন ফ্লেচার নামে এক জার্নালিস্টের সঙ্গে। সত্য উন্মোচনের প্ল্যান এঁটেছিলেন ওঁরা দু’জনে মিলে।’

    ‘কৌশলে খুন করে অ্যাক্সিডেন্টের মত করে সাজানো হয়েছে বিষয়টা!’ অদম্য ক্রোধে মাথা ঝাঁকাল ব্রাউনের বন্ধু। ‘জারজের গুষ্ঠি!’

    ‘ওই জার্নালিস্টেরও একই দশা হয়েছে। মারা পড়েছে গাড়ি-দুর্ঘটনায়।’

    ‘ঠিক যেভাবে গ্যাস লিক হয়ে বান্ধবী আর ল্যাব্রাডরটা সহ উড়ে গেছে আমার গোটা বাড়ি।’ চোখ জ্বলজ্বল করছে কোহেনের। ‘আমারই দোষ। ফিরতে আমার দেরি হচ্ছিল বলে আমিই বলেছিলাম ওকে বাড়িতে এসে কুত্তাটাকে ছেড়ে দেয়ার জন্যে। সেরাতে জাক গালিফিনাকিসের সঙ্গে ছিলাম আমি, জ্ঞান আহরণ করছিলাম প্রজেক্ট ডুডের ব্যাপারে। তথ্য ফাঁসের অপরাধে সে-ও টার্গেট হয়েছে ওদের। হার্ট অ্যাটাক ছিল না ওর মৃত্যুর কারণ!’

    ‘কে লোকটা?’

    ‘ডি.সি.-র এক ইঞ্জিনিয়ার। এক্স-ডারপা। ডারপা হচ্ছে—’

    ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। আচ্ছা, কতটুকু জানেন আপনি ডুডের ব্যাপারে?’

    ‘ইঞ্জিনিয়ার যতটুকু বলেছে, ততটুকুই। সে-ও কাজ করত ওদের হয়ে। আমাকে বলেছে, ওই কাজ ছেড়ে দিয়েছে সে। নিজের আবিষ্কৃত নগ্নসত্য তুলে ধরতে চায় দুনিয়াবাসীর সামনে। সেজন্যে সাহায্য চাইছিল আমার। প্রথমে বিশ্বাস করিনি লোকটার কথা… চাইনি করতে। গালিফিনাকিসই ফ্যান্টম হোল্ডিংসের পিছনে লাগতে বাধ্য করেছে আমাকে… আর পসাইডন।’

    ‘পসাইডন? কী এটা?’

    ‘এখন পর্যন্ত কোনও আইডিয়া নেই।’

    চোখে প্রশ্ন নিয়ে রানার দিকে চাইল সেলেনা। চাউনি দেখেই বুঝল, রানাও জানে না।

    ‘কোনও এক ধরনের… অস্ত্রের কথা বলছিল ইঞ্জিনিয়ার,’ বলে চলল কোহেন। ‘এমন এক মারণাস্ত্র, কস্মিনকালেও যা দেখেনি পৃথিবী। নয়া রণকৌশল, বলেছিল লোকটা। বছরের পর বছর ধরে কাজ করছে ওরা টেকনোলজিটা নিয়ে। ইচ্ছে করলেই নাকি প্রাকৃতিক দুর্যোগ ঘটানো যাবে ও-দিয়ে। পাগলের প্রলাপ মনে হয়েছিল শুনে।’

    ‘বিশ্বাস করুন, প্রলাপ নয় ওটা। সত্যিই রয়েছে ও- জিনিস। নিজ চোখে দেখেছি আমরা অস্ত্রটার ক্ষমতা।’

    সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কোহেন। ‘ঠাট্টা করছেন না, জানি। কিন্তু আদৌ কি সম্ভব এটা? এ ধরনের প্রযুক্তির অস্তিত্ব রয়েছে দুনিয়ায়?

    ‘ধারণাও করতে পারবেন না, কী রকম কর্মক্ষম ওটা।’ রহস্য মাখা হাসি সেলেনার ঠোঁটে। ‘কেউই পারবে না আসলে। তবে সঙ্গে যেহেতু রয়েছেন, কেন জানি মনে হচ্ছে, আপনিও দেখতে পাবেন নিজের চোখে।’

    ‘কীভাবে ধরা পড়লেন আপনি, মিস্টার কোহেন?’ জিজ্ঞেস করল রানা।

    ‘ফ্যান্টম হোল্ডিংসে গিয়ে। ওদেরও কোনও-না-কোনও যোগসাজশ রয়েছে এসবের সঙ্গে। নিউ ইয়র্কে অফিস রয়েছে প্রতিষ্ঠানটার। কোনও রকম চিন্তা-ভাবনা ছাড়াই সোজা গিয়ে উপস্থিত হই ওখানে। পরের ঘটনা যেটা জানি… অজ্ঞান অবস্থায় মাটির নিচের কোনও এক কামরায় নিয়ে যাওয়া হয় আমাকে। যে-দুই ষণ্ডা আপনাদের সামনে নিয়ে এল আমাকে, ওরাই টর্চার চালায় আমার উপর। ডুডে সম্বন্ধে কী কী জানি, সব বের করতে চেয়েছিল পেট থেকে। আপনাদের ব্যাপারটা কী?’

    ‘আপনি যেমন আপনার বন্ধুকে হারিয়েছেন, আমরাও তা-ই,’ খোলসা করল সেলেনা। ‘আপনার বন্ধু চেয়েছেন ভিতর থেকে গুমর ফাঁস করতে, আর আমাদের বান্ধবী বাইরে থেকে। সাহায্য চেয়ে চিঠি লিখেছিল ও। যতক্ষণে পৌঁছুই ওর কাছে, সব রকম সাহায্যের ঊর্ধ্বে চলে গেছে ক্যারেন।

    ওদের কথায় মন নেই আর রানার। আঁজলা ভরা পানির মত আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে যেন সময়। শিগগিরই এখান থেকে বেরোতে না পারলে…

    একদিকের দেয়ালের কাছে গিয়ে দাঁড়াল। ভালো মতন পরীক্ষা করল দেয়ালটা। নোনা বাতাসের অত্যাচারে স্থানে স্থানে ক্ষয়ে গেছে পুরানো প্লাস্টার। তবে নিচের পাথর নিরেট আর পুরু।

    ঘাড় উঁচিয়ে তাকাল রানা জানালাগুলোর দিকে।

    মাকড়সার ঘন জালে ভরা মরচে ধরা স্টিল গার্ডারের জাফরির কাজ। উপরের ছাত হেভি-ডিউটি টিন প্লেটের। বহু বছর আগে ফার্স্ট ফ্লোর ছিল উপরতলায়। গ্রাউণ্ড ফ্লোরটা ব্যবহার হতো সম্ভবত স্টোরেজ এরিয়া হিসাবে।

    ময়লা দড়ির এক বাণ্ডিল দেখতে পেল ও নাগাল থেকে চল্লিশ ফুট উঁচুতে, পেঁচিয়ে রাখা হয়েছে কড়িবরগায়। এদিকে তেমন কোনও সম্ভাবনা দেখছে না রানা।

    এন্ট্রান্সে গিয়ে নিজের শরীর দিয়ে বার কয়েক ধাক্কা দিয়ে দেখল ইস্পাতের দরজায়। আধ ইঞ্চিমত সরে বাইরের শেকলে বাধা পেল পাল্লা। গ্যালভানাইজড স্টিলের শেকল কাটার মত বোল্ট কাটার যদি পাওয়াও যেত কপালগুণে, চিলতে এই ফাঁক দিয়ে ঢুকতই না সেটা; দরজার হিঞ্জ তো সেখানে বিশাল ব্যাপার। পাথরের অনেক গভীরে বসানো ওগুলো। স্লেজহ্যামার নিয়ে সাত-আটজনে মিলে ঝাড়া এক ঘণ্টায়ও নড়াতে পারবে না ওই জিনিস। এদিকে আধ ঘণ্টা সময়ও নেই ওদের হাতে।

    ‘প্রায় সতেরো মিনিট,’ ঘড়ি দেখে জানাল ও ওদেরকে। ‘জানি না, কী লেখা আছে কপালে। শুধু জানি, ঘটনা ঘটার সময় আটকা থাকতে চাই না এখানে।’

    ‘ক্যারেনের অসিলেটরটা কাজে আসত এখন।’ অসহায়ভাবে চাইল সেলেনা চারদেয়ালের দিকে।

    ‘বুঝেশুনে বলছ তো? কোনও মতে জান নিয়ে ফিরতে পেরেছিলাম গত বার।’

    ‘কী মনে হয়, রানা?’ প্রশ্ন রাখল সেলেনা। ‘কী ঘটতে চলেছে?’

    কাঁধ ঝাঁকাল রানা। ‘গুলি করে মেরে ফেলতে পারত আমাদের। কিন্তু অনেক ঝক্কি-ঝামেলা পুহিয়ে এখান পর্যন্ত নিয়ে এসেছে ঝেড়েপুঁছে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্যে, কোনও রকম প্রশ্ন যাতে না ওঠে। প্ল্যান যেটাই হোক, আমাদের বাঁচতে দেয়ার ইচ্ছে নেই ওদের। পরিকল্পনার ফাঁদ কেটে যে বেরোতে পারছি না, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই নিকলসনের।’

    চেহারা কঠিন হলো সেলেনার। ‘আমার অনুমান ঠিক হলে, শুধু আমরাই নই, আরও বহু লোকে শিকার হবে এই আক্রমণের।’

    ‘কীসের শিকার হওয়ার কথা বলছেন?’ জানতে চাইল সিআইএ এজেন্ট।

    ‘এমন কিছু, যেটা কল্পনাও করতে চাইবেন না আপনি! এখন শুধু প্রার্থনা করুন, ঠিক যাতে না হয় আমার অনুমান।’

    ‘কতটুকু সম্ভাবনা ঠিক না হওয়ার?’ ফোলা চোখের ফাঁক দিয়ে চেয়ে রয়েছে কোহেন।

    ‘জিরো পারসেণ্ট! রানা, যে করেই হোক, উদ্ধার পেতে হবে এখান থেকে!’

    ঘড়ির দিকে তাকাল রানা। ষোলো মিনিট একতিরিশ সেকেণ্ড!

    সেকেণ্ডগুলো পিছিয়ে যাচ্ছে দ্রুত। প্রচণ্ড চাপ অনুভব করছে ও মগজে। ভাবো… ভাবো… বুদ্ধি বের করো, রানা!

    এক সারি দরজা দেখা যাচ্ছে বিশাল ফাঁকা জায়গাটার দূরপ্রান্তে। ছায়ার কারণে চোখে পড়ে কি পড়ে না। ক্ষীণ একটা সম্ভাবনা। তবে কানা মামাও তো কাজে আসতে পারে!

    ছুটল রানা ওদিকটায়। হ্যাঁচকা টান মেরে খুলল একটা দরজা। ভিতরে ঢুকে মনে হলো, অফিস ছিল ওটা এক সময়। সম্ভবত অ্যাডমিনিস্ট্রেটরের কামরা কিংবা অ্যাকাউন্টস রুম। এখন স্রেফ খালি এক গহ্বর। একদা যেটা ব্যবহার হতো ফায়ার এসকেপ অথবা এমার্জেন্সি এক্সিট হিসাবে; বহু বছর হলো, পাশের জানালা সহ বুজে দেয়া হয়েছে দেয়াল তুলে। উপায় নেই এদিক দিয়ে বেরোনোর। দেয়াল ভাঙার মত বড়সড়, নিরেট কিছু পেলেও নয়।

    রাগের চোটে এত জোরে দেয়ালে লাথি মারল রানা, ব্যথা পেল পায়ের আঙুলে।

    এবার ঢুকল পরের কামরাটায়। আগেরটার চেয়ে বড় এটা। একই রকম ফাঁকা। একই রকম রুদ্ধ।

    ক্ষীণতর হয়ে আসছে সম্ভাবনা। ছাতা ধরা দরজাটা দড়াম করে লাগিয়ে টান মেরে খুলল এবার শেষেরটা।

    প্রথম দেখায় মনে হবে না কারও, টয়লেট এটা। অনেকটাই ছোট বারোয়ারি ল্যাট্রিনের চাইতে। ফ্যাক্টোরি শ্রমিকদের অবশ্যম্ভাবী প্রয়োজনে ব্যবহার হতো এক কালে। এখন বহু বছর ধরে ছুঁচোদের আবাসস্থল। শুকনো, নোংরা ইউরিনালের সারিগুলো এখনও রয়েছে জায়গামত।

    কিন্তু তবুও রানার মগজে ঘাই মারল যেন কিছু। মস্ত এসব দালানের পয়ঃনিষ্কাশন সিস্টেমও সাধারণ বাসাবাড়ির বর্জ্য নির্গমনের পাইপের চেয়ে বড় হওয়ার কথা। এখানেই থাকা উচিত নিচে নামার ম্যানহোলের ঢাকনা।

    ধুলোময়লা সরাতে শুরু করল ও পা দিয়ে। যা আশা করছিল, পেয়ে গেল শিগগির। হামাগুড়ি দিয়ে ঝুঁকে পড়ল কয়েক মণ জং পড়া লোহার ঢাকনার উপর। ময়লা মুছে নিয়ে আঙুলের ডগা ঢোকানোর চেষ্টা করতে লাগল ঢাকনাটার কিনারা আর রুক্ষ কংক্রিটের মাঝখানের সরু ফাঁকে।

    নাহ, নড়ানো যাবে না! কিন্তু যদি তোলা যেত এটা…

    সলিড, ধাতব কিছু প্রয়োজন লিভার হিসাবে ব্যবহারের জন্য। আগের বার যেমন কাজে এসেছিল রেকিং বার।

    তেমন কিছু পাওয়া গেল না ধারেকাছে।

    আর চোদ্দ মিনিট! সময় যেন শুষে নিচ্ছে কোনও কৃষ্ণগহ্বর!

    লাফিয়ে উঠে দাঁড়িয়ে ফিরে এল রানা মূল দালানে।

    গুস্তাফের কোল্ট কমাণ্ডারটা যেখানে ফেলেছিল, ওখানেই পড়ে আছে ওটা। খাবলা মেরে তুলে নিল অস্ত্রটা।

    ‘কী করছ তুমি?’ জিজ্ঞেস করল সেলেনা।

    ‘বেরোনোর রাস্তা পেয়ে গেছি বোধ হয়,’ বলেই, ঘুরে ছুট মারল আবার ল্যাট্রিনের দিকে।

    কোহেন আর সেলেনা যখন যোগ দিল ওর সঙ্গে, ততক্ষণে ডামি ফায়ার আর্মটার একটা অংশ ব্যবহার করছে রানা লোহার ঢাকনাটার কোনা তোলার জন্য।

    ‘যদি খুলতে পারি এটা,’ বলল ও কাজের ফাঁকে। ‘তা হলেই হয়তো উপায় হতে পারে এখান থেকে বেরোনোর।’

    কিন্তু প্লাসটিকের বদলে পুরোদস্তুর ধাতুনির্মিত হলেও, ওদের উদ্দেশ্য পূরণের উপযুক্ত নয় অস্ত্রটা। পিস্তলের ফ্রন্ট সাইট ব্লেড দিয়ে চেষ্টা করল রানা। চেষ্টা করল ম্যাগাজিন ফিড লিপসের পাতলা, শক্ত স্টিল আর বিভারটেইল গ্রিপ সেফটি দিয়ে। বেকার। চোখা কোনও কিছুই লিভার হিসাবে কাজে এল না।

    ‘নিচে কী আছে, রানা, সুড়ঙ্গ?’ জিজ্ঞেস করল সেলেনা।

    ‘ময়লার মধ্যে ক্রল করতে হলে ওজর-আপত্তি করবে না, আশা করি,’ কাজ করতে করতেই জবাব দিল রানা।

    ‘আমি হলে, ঢাকনার চারপাশের কংক্রিট ওড়ানোর চেষ্টা করতাম অত বড় কোল্টটা দিয়ে,’ কোহেনের সাজেশন।

    ‘পিস্তলটা হাতে নিলে বুঝতেন, কেন কাজে আসবে না আইডিয়াটা।’ থামল রানা একটু দম নেয়ার জন্য। লাভ হচ্ছে না কোনও।

    ‘স্লাইডটা খুলে রেইলের ভিতরটা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন একবার,’ নতুন বুদ্ধি দিল লোকটা।

    তা-ই করল রানা। না বললেও করত। রিলিজ বাটন চাপতেই স্লাইড আলাদা হয়ে গেল সড়াত করে।

    ‘ভালো প্রশিক্ষণই পেয়েছেন সিআইএ-তে,’ প্ৰশংসা করল ও।

    ‘ভালো, তবে ইউএসএমসি-র মত নয়।’

    ‘বাহ, মেরিন কোরে ছিলেন আপনি?’

    নড করল এক্স-মেরিন।

    ঢাকনার কিনারার তলায় স্লাইড ঢুকিয়ে চাপ দিল রানা। টের পেল, কাজ হচ্ছে এবার। ‘দেখুন তো, আঙুল ঢোকাতে পারেন কি না এখানটায়। একসঙ্গে টান দেব আমরা… তিন পর্যন্ত গুনলেই। এক… দুই… তিন!’

    টানতে গিয়ে গোঙানি বেরিয়ে এল মুখ দিয়ে। কড়কড় করে উঠে আলগা হয়ে খুলে এল জং ধরা ডালাটা। মেঝেতে পড়ল ‘ঠন্নাৎ’ করে।

    পিছিয়ে যেতে হলো ওদের ম্যানহোলের দুরবস্থা দেখে। দুর্গন্ধময় ময়লা পানি জমে আছে প্রায় কানায় কানায়। পচেগলে বিকট গন্ধ ছড়াচ্ছে ভাসমান তিনটে মরা ইঁদুর। কালের বিবর্তনে নিশ্চয়ই ব্লক হয়ে গেছে সিউয়ার পাইপ।

    ‘ভুলে যাও, রানা! লাভ নেই কোনও।’ প্রবল বেগে মাথা নাড়ছে সেলেনা। ‘মরে গেলেও ওখানে নামছি না আমি!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }