Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৬৫

    পঁয়ষট্টি

    দূরদিগন্ত জুড়ে, যতখানি দেখতে পাচ্ছে ও, জেগে উঠছে মহাসমুদ্র। নব্বই কিংবা এক শ’ ফুট উঁচু নীলচে-সবুজ দেয়াল উঠেছে ঢেউয়ের। মাথায় বিক্ষুব্ধ সাদা ফেনা।

    না, ব্যাপারটা ওর কল্পনা নয়; যদিও মনেপ্রাণে চাইছে, সত্যি না হোক ওটা।

    এত প্রকাণ্ড ঢেউ জীবনে দেখেনি, কিংবা কল্পনাও করেনি রানা। অবিশ্বাস্য দ্রুততায় উঁচু হচ্ছে আরও, ছুটে আসছে ডাঙা লক্ষ্য করে। দূরের মেনটাওয়াই প্রণালী জুড়ে ছড়িয়ে থাকা দ্বীপগুলোকে সম্পূর্ণ ডুবিয়ে দিয়ে সুমাত্রা কোস্টলাইন গ্রাস করার জন্য ধেয়ে আসছে এখন ভয়াল সুনামি।

    আগ্রাসী ঢেউয়ের শিকার হতে দেখল রানা নানা দেশের নানান রঙের বিশাল আকৃতির জাহাজগুলোকে। খুদে দেখাচ্ছে এত দূর থেকে। শক্তিশালী জলোচ্ছ্বাসের কবলে পড়ে মুহূর্তে সাগরসমাধি ঘটছে ওগুলোর তালগোল পাকিয়ে। বাঁচার রাস্তা নেই!

    সেলেনার ডাকে চমক ভাঙল ওর। দড়িতে ঝাঁকি দিচ্ছে ও। ‘এই, রানা! কী হলো তোমার?’

    কথা জোগাল না রানার মুখে। চোখ সরাতে পারছে না ও এগিয়ে আসতে থাকা ঢেউয়ের উপর থেকে।

    এ মুহূর্তে কত দূরে ওটা?

    দশ মাইল?

    সময় আছে কতক্ষণ?

    না, খুব বেশি নয়।

    আর ওদেরকে আঘাত করবে না ওটা, পাশ কাটিয়ে যাবে, সেরকম কোনও সম্ভাবনাই নেই।

    কোনও কিছুই রেহাই পাবে না সর্বগ্রাসী সুনামির হাত থেকে। ধ্বংস হয়ে যাবে ছোট্ট উপদ্বীপটার সব কিছু।

    আছড়ে পড়বে ঢেউ দক্ষিণ-পশ্চিমের অরক্ষিত দেয়ালের উপর। দালান ধ্বংসের পর সুনামির শিকার হবে গোটা উপকূলরেখার সৈকত, বন্দর, গ্রাম আর শহরগুলো।

    দূর থেকে মহাপ্লাবনের স্বরূপ দেখতে পেয়ে এরই মধ্যে দিগ্‌ভ্রান্তের মত ছুটোছুটি শুরু করেছে হাজারো মানুষ। বুঝে গেছে, কিছুতেই বাঁচতে পারবে না ওরা মহাপ্রলয়ের করাল থাবা থেকে।

    অসহায়ভাবে তাকিয়ে দেখল রানা, মাত্র কয়েক সেকেণ্ডেই উপকূলের দিকে মাইল কে মাইল পেরিয়ে এল পানির প্রাচীর। বড়সড় একটা সেইলিং ইয়টের মাস্তুলের চেয়েও উঁচু হয়ে গেল অকল্পনীয় দ্রুতগতিতে। মরিয়ার মত ঢেউয়ের সামনে থেকে সরে যেতে চাইছে জলযানটা।

    ছোঁ দিয়ে ঢেউয়ের শিখরে তুলে নিল ওটাকে জলদানব, খেলনার মত ছুঁড়ে ফেলল নিচে। পরমুহূর্তে অদৃশ্য হয়ে গেল ওটা তার অতল জঠরে।

    তার পর তুমুল বেগে আগে বাড়ল সর্বভুক তরঙ্গ। দ্রুতই ডাঙার সঙ্গে দূরত্ব কমে আসছে ওটার। অল্প কয়েক মিনিটেই পৌঁছে যাবে এখানে।

    অবিশ্বাস্য দৃশ্যটা থেকে অতি কষ্টে দৃষ্টি সরিয়ে নিচে তাকাল রানা।

    ভূমিকম্প শেষের স্বস্তিতে এখনও মগ্ন কোহেন ও সেলেনা। জানেও না—ওরা যেটা অনুভব করল একটু আগে, সামান্যই আভাস ছিল সেটা কয়েক মাইল দূরের সাগরবক্ষে ঘটা বহু গুণ শক্তিশালী আরেক কম্পনের। সুচিন্তিতভাবেই সৃষ্টি করা হয়েছে ওটাকে, পাঠানো হয়েছে নির্ভুল নিশানায়। সাফল্য-ব্যর্থতা পরের প্রশ্ন, খেলা আসলে শেষই হয়নি নিকলসনের। সবে শুরু হয়েছে মাত্র।

    রশি টানতে আরম্ভ করল রানা। পাগলা আতঙ্কে এমনই বুজে এসেছে কণ্ঠ, ওগরাতেই পারল না দুটো শব্দের বেশি।

    ‘ঢেউ! ঢেউ! ঢেউ আসছে!’

    একটা মুহূর্ত স্থবির হয়ে রইল সেলেনা। উপলব্ধির ধাক্কায় পরক্ষণেই ঝুলে পড়ল চোয়াল। নিজেও ওঠার চেষ্টা করছে রশি বেয়ে।

    হিসাব-নিকাশ চলছে রানার মাথায়। ওই মরণঢেউ সৈকতে এসে আছড়ে পড়ার আগেই কি ওদের তুলে আনতে পারবে আপাত নিরাপদ এই আশ্রয়ে? পানির সরাসরি ধাক্কা এড়াতে কি যথেষ্ট উঁচুতে থাকবে ওরা?

    এমন নয় যে, অতখানি উঁচু হয়েই সাগরসৈকতে ঝাঁপিয়ে পড়বে ঢেউ। কিন্তু যদি পড়ে? পাড়ের ঢালের কারণে যদি আরও উঁচু হয়?

    ঢেউয়ের আঘাত যদি প্রতিরোধ করতে না পারে বিল্ডিংটা?

    আঘাতের প্রচণ্ডতা কেমন হতে পারে, কল্পনা করার চেষ্টা করল ও। কল্পনাতীত শক্তিতে পুরানো এই কারখানাটাকে খেলনাবাড়ির মত গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে পানি। ভাসিয়ে নিয়ে যেতে পারে ইট-কাঠ-পাথরের ধ্বংসাবশেষ আর টন কে টন লোহালক্কড়।

    জানপ্রাণ দিয়ে রশি বাইছে সেলেনা। বেদম নাচানাচি করছে ওটা বিক্ষিপ্ত আন্দোলনে। রানার পক্ষেও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে রশি ধরে রাখা। গার্ডার থেকে পড়ে যাতে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে।

    জোরালো থেকে জোরালোতর হচ্ছে আসন্ন প্লাবনের বজ্ৰধ্বনি।

    এক ঝলক চাইল রানা জানালা দিয়ে।

    অনেক দেরি হয়ে গেছে। একেবারে বুকের কাছে চলে এসেছে ঢেউয়ের প্রাচীর।

    ঘণ্টায় পাঁচ শ’ মাইল বেগে ছুটে আসছে ওটা উপকূলের দিকে। সেলেনাকে তুলে আনার আগেই পৌঁছে যাবে সৈকতে।

    কয়েক মাইল দীর্ঘ সমুদ্রসৈকতে এক যোগে আঘাত হানল সুনামি। কেঁপে উঠল গোটা উপকূল, গাছপালা, ঘরবাড়ি।

    উপকূল প্লাবিত করে ছোট্ট পেনিনসুলার সবুজ অরণ্য উজাড় করতে শুরু করল লক্ষ লক্ষ টন পানির অদম্য চাপ। হাজার হাজার উপড়ে পড়া মহীরুহকে ভাসিয়ে নিয়ে চলল পাহাড়প্রমাণ ঢেউ ও প্রবল জলস্রোত।

    স্বয়ংক্রিয়ভাবে রশি টানছে রানা। পৌঁছে গেছে সেলেনা… পৌঁছে গেছে প্রায় …

    হৃৎপিণ্ডের বার কয়েক পাগলা ধুকপুকুনির মাঝেই দালানে চলে এল জলের পাহাড়। কিছুক্ষণ আগেই যে-আলোড়নটা কাঁপিয়ে দিয়ে গেছে ওদের, তার চেয়ে অন্তত পাঁচ গুণ শক্তিশালী ঝাঁকুনিতে গার্ডার থেকে খসে পড়ার উপক্রম হলো রানার। ফুরসতও পেল না সেলেনাকে ঝুলে থাকতে বলার।

    সাগরমুখী দেয়ালের ফাটলগুলো চওড়া হতে হতে গোটা দেয়ালটাই ভিতরদিকে ভেঙে পড়ল, মুহূর্তে অদৃশ্য হলো পাথর আর ফেনায়িত পানির নিচে। ডুবে গেল গোটা মেঝে।

    মরিয়ার মত রশি ধরে রেখেছে রানা। উত্তাল ফেনার নিচে অদৃশ্য হয়ে যেতে দেখল ফিল কোহেনকে।

    ফের দেখা গেল লোকটাকে এক মুহূর্তের জন্য। পরক্ষণেই হারিয়ে গেল আবার অতিকায় এক গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে। ভাঙা দেয়াল দিয়ে ভেসে এসেছে ওটা।

    বিপজ্জনক ভঙ্গিতে দুলছে সেলেনা রশি আঁকড়ে ধরে। মুখ-চোখ বিস্ফারিত। মাত্র কয়েক ফুট দূরে ও লোহার গার্ডার থেকে। কিন্তু রানার ধারণার চাইতেও অনেক দ্রুত উঠে আসছে বিক্ষুব্ধ পানির তোড়।

    ঢেউয়ের গর্জন ছাপিয়ে শোনাই গেল না সেলেনার ত্রাহি আর্তনাদ। ঘূর্ণিস্রোত ডুবিয়ে দিয়েছে ওর পা দুটো, চোখের পলকেই পানি উঠে এল কাঁকাল অব্দি।

    ‘সাঁতার জানি না আমি, রানা!’ গলার শিরা-ছেঁড়া চিৎকারে কথাটা মনে করিয়ে দিল সেলেনা। ‘মরতে দিয়ো না আম্‌—’

    শেষ করতে পারল না কথাটা। তার আগেই কাঁধ-মাথা চলে গেল জলের তলে। বাড়ন্ত পানি আর টান টান হয়ে থাকা রশিটা ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না রানা।

    এবার অত্যধিক ওজন অনুভব করল হাত দুটোতে। পানির তোড় ভাসিয়ে নিয়ে যেতে চাইছে সেলেনাকে।

    শুরু হলো ওর প্রাণান্ত সংগ্রাম। আচমকা রশিটা সরসর করে পিছলে যাওয়ায় চিৎকার করে উঠল রানা আতঙ্ক আর যন্ত্রণার প্রতিক্রিয়ায়। তালুর চামড়া ছিলে গেছে ওর। জানে না, কী করে লটকে রয়েছে গার্ডারে। এটুকুই জানে শুধু, হাল ছাড়ছে না ও—ছাড়বে না কিছুতেই।

    দাঁতে দাঁত চেপে টেনে চলল রশি।

    শোঁ শোঁ করে কুড়ি ফুটের মত উঠে স্থিতিশীল হলো পানির লেভেল। বাড়ছে এখনও, তবে দৃশ্যমানভাবে নয়।

    অসংখ্য মৃত গাছ নিয়ে গোটা সাগরটাই যেন ঢুকে পড়েছে বিল্ডিঙের মধ্যে। বাকি দেয়ালগুলোও ভেঙে পড়ার উপক্রম।

    টগবগিয়ে ফুটতে থাকা ফেনা ভেদ করে বেরিয়ে এল মেয়েটার মাথা আর কাঁধ। লাল চুলগুলো লেপটে রয়েছে মুখে। কাশছে সেলেনা, পানি ছিটাচ্ছে মুখ দিয়ে, লৌহমুষ্টিতে আঁকড়ে রেখেছে রশি।

    চট্ করে দেখে নিল রানা, ঠিকভাবে আটকে রয়েছে কি না দড়ির অন্য প্রান্ত। তার পর দুই পায়ে গার্ডার পেঁচিয়ে ধরে নিচের দিকে ঝুলিয়ে দিল শরীরটা। হাত ধরতে চাইছে ভাসমান মেয়েটার।

    ‘হয়ে গেছে! আর কোনও চিন্তা নেই!’ কবজি দুটোর নাগাল পেতেই ভরসা ফিরল রানার মনে।

    সজোরে টান দিয়ে ঘূর্ণিতরঙ্গ থেকে মুক্ত করল সেলেনাকে।

    হাচড়ে-পাচড়ে গার্ডারে উঠে যেতে সক্ষম হলো মেয়েটা।

    ফোঁটায় ফোঁটায় জল ঝরছে গা থেকে। ঠকঠক করে কাঁপছে ও ঠাণ্ডায়। প্রচণ্ড শকের কারণে হারিয়েছে বাকশক্তি। নিজেও গার্ডারে সোজা হয়ে বসে এক হাতে জড়িয়ে ধরল ওকে রানা। কয়েক ফুট নিচেই জঞ্জালে বোঝাই সর্বনাশা বন্যা।

    ছেড়েই দিয়েছিল কোহেনকে আবার জীবিত দেখতে পাওয়ার আশা। আচমকা লোকটিকে পানির উপর ভেসে উঠতে দেখে এক ঝলক রক্ত ছলাৎ করে উঠল বুকের মাঝে।

    থু-থু করে লবণাক্ত পানি ফেলছে কোহেন মুখ থেকে। বিশাল এক গাছের ডাল আঁকড়ে ধরে আছে প্রাণপণে। নিশ্চিত ছিল রানা, ওটার তলায় পড়েই ভর্তা হয়েছে ও।

    স্রোতের তাড়নায় নিজ অক্ষের উপর পাক খাচ্ছে গুঁড়িটা। ওই অবস্থাতেই শক্তিশালী ঘূর্ণাবর্ত টেনে নিচ্ছে ওটাকে ছাতের সাপোর্ট সেকশনের মাঝ বরাবর, যেটায় আশ্রয় নিয়েছে ও আর সেলেনা।

    কড়িবরগা ধরে রাখা সেন্ট্রাল পিলারে ধাক্কা মারতে চলেছে গুঁড়িটা, উপলব্ধি করল রানা আতঙ্কের সঙ্গে। দ্রুত ছুটে আসছে ওটা… অত্যন্ত ক্ষিপ্র গতিতে।

    প্রচণ্ড সংঘর্ষে ভেঙে গেল পিলার। চতুর্দিকে ছিটকে উঠল পানি। অবলম্বন হারিয়ে কাত হয়ে গেল রানাদের আশ্রয়স্থল। ধাতুতে ধাতুতে ঘর্ষণের কর্কশ, তীক্ষ্ণ শব্দ তুলে হেলে গেল পানির দিকে।

    এক মুহূর্তের জন্য শিয়োর ছিল রানা, পড়ে যাচ্ছে পানিতে। বাঁচিয়ে দিল স্রোতের তোড় থেকে রেহাই পাওয়া সমুদ্রমুখী দেয়ালের একমাত্র অংশটা। গার্ডারের এক প্রান্ত আটকে রইল ওটার সঙ্গে। না পড়লেও, ধাবমান পানির উপর ঝুলে রইল ওরা বিপজ্জনকভাবে।

    ‘মিস্টার কোহেন!’ ডাক ছাড়ল রানা চিৎকার করে।

    অন্ধের মত স্রোতের মাঝে আছাড়ি-পিছাড়ি করছে সিআইএ এজেন্ট। বেরোনোর চেষ্টা করছে ডালপালার জট থেকে। যে-কোনও মুহূর্তে গড়ান দিয়ে তলায় নিয়ে যেতে পারে ওকে গুঁড়িটা।

    ‘কাম অন, কোহেন!’ হাত বাড়াল রানা। ‘পারবেন আপনি!’ ধরে ফেলল লোকটার বাহু।

    ক্ষতবিক্ষত এজেন্ট ডালের জট ছাড়িয়ে বেরিয়ে এসে ওদের সঙ্গে যোগ দিল। এতটাই বিমূঢ় হয়ে পড়েছে যে, উচ্চারণ করতে পারল না একটা শব্দও। ক্ষতগুলো ছাড়া সাদা হয়ে রয়েছে লোকটার চেহারা। মৃগী রোগীর মত থরথরিয়ে কাঁপছে হাত দুটো।

    জানালার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে জলস্রোত। জানা কথা—বাকি দেয়ালগুলোও পড়ে গেলে পানির নিচে তলিয়ে যাবে দালান, সেই সঙ্গে ওরাও।

    ‘ছাতে উঠতে হবে আমাদের!’ জানালার দিকে ইঙ্গিত করল রানা। ‘বেরিয়ে যেতে হবে জানালা দিয়ে!’

    কিন্তু শেষ শব্দটা মুখ দিয়ে বেরোনো মাত্রই, সবচেয়ে বেশি যে-আশঙ্কাটা করছিল ও, ঘটতে শুরু করল সেটাই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }