Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৭৬

    ছিয়াত্তর

    ‘দেরি করে ফেলেছ!’ কন্ট্রোল রুমে সহকারী ছুটে এসে ঢুকতেই বলল নিকলসন রুষ্ট স্বরে। ‘তাড়াতাড়ি আপডেট দাও।’

    হাঁ করে হাঁপাচ্ছে নিকলসনের সহকারী। বুকের ছাতি যেন ফেটে যেতে চাইছে। সারা দেহের রক্ত যেন জমেছে এসে মুখে।

    ‘সাঁড়াশি-তল্লাশি চালানো হচ্ছে, স্যর! জানা মতে, এগারোজন মারা পড়েছে আমাদের! নিখোঁজ আরও ছয়জন! তবে আহত নেই কেউ!’

    বিজ্ঞের মত মাথা নাড়ল চিফ। লোকগুলো যে প্রফেশনাল, তাতে কোনও সন্দেহ নেই।

    ‘ক্রাইসিস পয়েন্টের দিকে চলে যাচ্ছে পরিস্থিতি!’ বলল সামসা। ‘সরে যাওয়ার দরকার হতে পারে আমাদের।

    পালাতে বলছ? রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের দ্বারপ্রান্তে এসে? প্রশ্নই আসে না!’ রাইটহ্যাণ্ডের জ্যাকেটের দিকে চোখ গেল বৃদ্ধের। ‘অস্ত্র আছে তোমার কাছে?’

    জ্যাকেটের ফ্ল্যাপ সরিয়ে হোলস্টারে রাখা গ্লক সেভেনটিন দেখাল সামসা।

    নিশ্চিত জানে নিকলসন, প্র্যাকটিস রেঞ্জে ছাড়া কখনও ওটা ব্যবহারের প্রয়োজন পড়েনি লোকটার।

    ‘আর্মারি থেকে একটা এমফোর নিয়ে এসে তুমিও যোগ দাও অন্যদের সাথে,’ হুকুম দিল চিফ। ‘পরিস্থিতি যদি সামাল দিতে না পারো, কষ্ট করে আর আসতে হবে না এখানে।’

    বিনা আপত্তিতে বেরিয়ে গেল সামসা। আর-সবার মতই যমের মতন ভয় পায় সে বুড়োকে।

    জাহাজের প্রত্যেকটা লোক সার্চ পার্টিতে যোগ দেয়ায় সুনসান নীরবতা ভর করেছে কমাণ্ড সেন্টারে।

    অ্যাটমিক ঘড়ির দিকে তাকাল বৃদ্ধ। সাত মিনিট চল্লিশ সেকেণ্ডে টার্গেটের রেঞ্জের মধ্যে চলে আসছে ওরা। টেকনিকাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে বাকি শুধু ট্রিগার ডিভাইস আর্ম করে রেড বাটন টিপে দেয়া। ওর নিজের কাজ এটা।

    ট্রাউযারের পকেটে আর্মিং কির অস্তিত্ব অনুভব করছে চিফ। ছোটখাটো, নিরেট জিনিশটা আশ্বাস জোগাচ্ছে তাকে। আত্মতুষ্টির সঙ্গে ভাবল—না, এখন কেউ থামাতে পারবে না জোসেফ নিকলসনকে।

    সাত মিনিট ছত্রিশ সেকেণ্ড।

    নিজের চেয়ারে শরীর এলিয়ে দিল বৃদ্ধ। চোখ বন্ধ করে নানান কিছু ভাবতে ভাবতে আদর করতে লাগল কোলের উপর রাখা সাদা আর কালো ছড়ি দুটোর খোদাই করা সারফেসে।

    কোথা থেকে যেন এক রাশ ক্লান্তি এসে ভিড় করেছে মনের দরজায়। দরজা ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়তে চাইছে দেহের ভিতর। হঠাৎ করেই যেন আরও বেড়ে গেছে বয়সটা। তার পরও এক ধরনের প্রশান্তির অস্তিত্ব মন ও মগজ জুড়ে। উপরের সমস্ত গোলমাল আর বিশৃঙ্খলা থেকে বিচ্ছিন্ন এই জায়গাটা যেন শান্তির নীড়।

    ‘মিস্টার নিকলসন!’ পিছন থেকে আসা গম্ভীর কণ্ঠস্বরে টুটে গেল নীরবতা।

    ঝট্ করে চোখ জোড়া খুলে গেল বৃদ্ধের। ছড়ি দুটো তুলে নিয়ে চেয়ার ছাড়ল ধড়মড় করে। কণ্ঠস্বরের মালিকের মুখোমুখি হতেই জান্তব বিস্ময়ে বিস্ফারিত হলো দৃষ্টি।

    এমপিফাইভ হাতে দোরগোড়ায় দাঁড়িয়ে মাসুদ রানা! ‘তো, এখানে বসেই দাবার চাল দেন আপনি!’ রানার চোখের দৃষ্টি দ্রুত ঘুরে এল কামরার চারপাশে।

    চমকে গেলেও, ভয় বিশেষ পায়নি নিকলসন। অনেক বছর আয়ু ভোগ করেছে সে। অসংখ্য বার মুখোমুখি হয়েছে যমদূতের। ভয়ডরের অনেকটাই ঊর্ধ্বে চলে গেছে লোকটা।

    ‘মেজর রানা!’ কণ্ঠেও ফুটল নির্ভেজাল বিস্ময়। ‘আত্মা কাঁপিয়ে দিয়েছেন একেবারে! স্বীকার করছি, আণ্ডার- এস্টিমেট করা হয়েছে আপনাকে।’

    ‘বলেছিলাম না, দেখা হবে আবার?’ দলবল নিয়ে ঢুকল রানা ভিতরে।

    ‘সুন্দর জায়গা,’ মাথা দুলিয়ে তারিফ করল ফুলজেন্স। ‘মিস্টার কোহেনও!’ চিনতে পেরে চোয়াল ঝুলে পড়ল লোকটার। ‘রক্ষা করো, ঈশ্বর!’

    দেয়ালের একটা সুইচ টেপার জন্য এগিয়ে গেল হার্ডি। প্রথমে ঠনাৎ, তার পর সড়সড় আওয়াজে আর্মারড স্টিলের শাটার নেমে এসে বন্ধ করে দিল দরজা। থার্মাল কাটার দিয়ে রকেট-প্রপেলড গ্রেনেড প্রতিরোধে সক্ষম এই ইস্পাত কাটতে সারা দিন লেগে যাবে। সঙ্কটের মুহূর্তে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য তৈরি করিয়েছে ওটা নিকলসন।

    ‘বিদঘুটে অবস্থায় পড়ে গেছি, মনে হচ্ছে!’ ক্লান্ত ভঙ্গিতে ছড়িতে ভর দিল বৃদ্ধ। ‘তবে এইভাবে ঝুঁকি নেয়ার জন্যে প্রশংসাই করতে হয় আপনাদের। এ ধরনের জেদি লোকেরা অ্যাসেট হতে পারে আমার।’

    ‘দুঃখিত, মিস্টার নিকলসন,’ জবাব দিল রানা। ‘দুনিয়া ধ্বংস করে লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ হরণ করা স্টাইল নয় আমাদের।’

    ‘পানের অভ্যাস আছে নিশ্চয়ই?’ আচমকা প্রসঙ্গ পাল্টাল নিকলসন।

    জবাব দিল না কেউ।

    ‘স্পেশাল কিছু হলে কেমন হয়?’

    এবারও কারও কাছ থেকে উত্তর এল না কোনও। স্খলিত চরণে চেয়ারের কাছ থেকে সরে দেয়ালঘেঁষা একটা ক্যাবিনেটের দিকে রওনা হলো চিফ।

    সতর্ক রইল অন্যরা।

    আইভরি ছড়িটা কবজিতে ঝুলিয়ে, কনিয়াকের একটা বোতল তুলে নিল বৃদ্ধ কবাট খুলে।

    ‘প্রায় আমার সমানই পুরানো এই জিনিস। ডাক্তার এটা হারাম করে দিয়েছে আমার জন্যে। কিন্তু এখনকার এ অবস্থায় হারামই কী, আর হালালই কী!’

    ক্রিস্টালের একটা গেলাসে সাবধানে পানীয় ঢেলে নিল বৃদ্ধ। গ্লাসটা উঁচু করে ধরে বলল, ‘আসুন না, টেস্ট নিই একসঙ্গে!’

    কোল্ড ব্লাডেড মার্ডারারের সাথে ড্রিঙ্ক করি না আমরা, ‘ বলে দিল রানা।

    এক চুমুক গিলে নিয়ে মুখ দিয়ে শব্দ করল নিকলসন। ‘আমার ও আপনাদের দর্শনে বিস্তর ফারাক, বুঝতে পারছি। একজন সৈনিক আপনি, রানা। ভিতরকার স্ট্র্যাটেজি নিয়ে দ্বিতীয় কোনও চিন্তা ব্যতিরেকেই আদেশ পালন করতে অভ্যস্ত সৈন্যরা। পাপ-পুণ্য-ন্যায়-অন্যায় নিয়ে মাথা ঘামায় না তারা। সেসব রণকৌশল হয়তো গভীর পানির অতি- বুদ্ধিমান কোনও মহারথীর মগজ থেকে বেরিয়েছে। উপর থেকে যা-কিছু দেখছেন, সেটাই বিশ্বাস করছেন আপনি। কিন্তু আরও অনেক বিষয় রয়েছে, যেগুলো আপনার ধারণারও বাইরে’। ধ্বংস নয়, গড়ছি আমরা আদতে। বেটার এক জগৎ সৃষ্টি করছি আপনার, আমার—প্রত্যেকের জন্যেই।’

    ‘বাকোয়াজ শোনার সময় নেই আমাদের,’ বাদ সাধল কোহেন। রানার দিকে ফিরে বলল, ‘কেটে পড়ি, চলুন, পালের গোদাটাকে নিয়ে।’

    ‘এতক্ষণে একটা ভালো কথা শুনলাম,’ খোঁত করে উঠল হুতোম পেঁচা।

    দেয়ালের স্ক্রিনগুলো এতক্ষণ খেয়াল করে দেখেনি রানা। এবারে করল। কাছিয়ে গিয়ে তাকিয়ে রইল আলোকিত মানচিত্রের দিকে। উজ্জ্বল লাল আলো ঝলসাচ্ছে টার্গেট লোকেশনের কেন্দ্রবিন্দুতে।

    ডান দিকে, লক্ষ্যবস্তুর জিপিএস কো-অর্ডিনেট দেখাচ্ছে আরেকটা কমপিউটার। অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত কোনও শহরের লাইভ স্যাটেলাইট ইমেজ দেখা যাচ্ছে বাঁ দিকের পর্দায়—সূর্যের সোনালি-লাল আভায় আলোকিত হয়ে আছে দিকচক্রবাল।

    নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না রানার। অথচ জলজ্যান্ত বাস্তব ওটা।

    ‘মস্কো,’ উচ্চারণ করল ফিসফিসিয়ে। ‘আপনার পরবর্তী টার্গেট, তা-ই না?’

    ‘ঠিক তা-ই, মেজর।’ অপ্রীতিকর, কিন্তু অত্যাবশ্যকীয় কোনও অপারেশন করতে বাধ্য হওয়া সার্জনের মত দুঃখিত অভিব্যক্তি নিকলসনের চেহারায়। ‘ইয়োরোপের সবচেয়ে জনবহুল শহর। রিখটার স্কেলে প্রায় নয় দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানতে চলেছে বারো মিলিয়ন মানুষের ওপর… এই তো, কিছুক্ষণের মধ্যেই।’

    ঢোক গিলল রানা। বাহ্যজ্ঞান লোপ পেয়েছে আতঙ্কে।

    ‘লিখিত ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ,’ শুষ্ক হেসে বলল চিফ। ‘উনিশ শ’ ষাট সালে চিলির ভালদিভিয়া-তে ঘটা প্রায় দশ গিগাটন ক্ষমতার ভূমিকম্পকেও ছাড়িয়ে যাবে এটা। সেক্ষেত্রে যে-পরিমাণ শক্তির প্রয়োজন ছিল, বিশ্বাস করুন, সেটা অর্জন করেছি আমরা। স্রেফ একটা বাটন চাপতে হবে আমাকে—ব্যস, সাধের মস্কো শহরটা মুছে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। …আহ-হা, ভুলেই গিয়েছিলাম ব্র্যাণ্ডির স্বাদটা! যাক গে… যা বলছিলাম… এমনকী আপনাকে ও স্বীকার করতে হবে, অসাধারণ এক কৃতিত্ব এটা।’

    ‘নরকের পিশাচ আপনি, নিকলসন!’ খেতাব দিয়ে দিল রানা।

    ‘ভুল বললেন, মেজর রানা। পাকা দাবাড়ু আমি। বিরাট এই খেলায় বাজির দর খুব চড়া। সেজন্যে খেলছি জয়ের লক্ষ্য নিয়েই।’ বিরতি নিল চিফ। ‘নয়া কোল্ড ওয়ারের ঊষালগ্নে দাঁড়িয়ে আমরা। ধারণাই করতে পারবেন না, কী পরিমাণ মূল্য দিতে হয়েছে পুরানোটার জন্যে। আমি জানি, কারণ, আমি ওটার প্রত্যক্ষদর্শী।

    ‘এখন আবার মাথা জাগাচ্ছে রাশা। আধুনিক যুগের পরাশক্তি হিসেবে গণ্য করা চলে দেশটাকে। তার উপর মিতালি পাতিয়ে ফেলেছে চিনের সঙ্গে। মনে হয় না, এই বেলা ওদের টেক্কা দিতে পারব আমরা। যেভাবে ফুরিয়ে আসছে আমাদের রিসোর্সগুলো, পশ্চিমা অর্থনীতির তাতে টিকে থাকা অসম্ভব।’

    ‘সেজন্যে বৈশ্বিক সাম্রাজ্য নির্মাণের পরিকল্পনা করে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন বলে ভাবছেন, তা-ই না?’

    ‘সাদা চোখে, দীর্ঘমেয়াদী এজেণ্ডা এটা। এর বাইরে আরও অনেক জরুরি বিষয় রয়েছে দুশ্চিন্তা করার মত। একটা উদাহরণ দিই। নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা। আমি নিশ্চিত, ও-জিনিস কাম্য নয় আপনার; নাকি উল্টোটা, মেজর?’

    ‘সেজন্যেই সবচেয়ে খারাপ সম্ভাবনাটা চিন্তা করে প্রতিরোধের দায়িত্ব নিয়েছেন হাজার হাজার মানুষের জীবন নাশ করে?’ বিড়ালের বমি যে-দৃষ্টিতে দেখে লোকে, সেই একই দৃষ্টিতে চেয়ে রয়েছে রানা চিফের মুখের দিকে।

    ‘নির্দিষ্ট একটা শহর আর সেটার বাসিন্দাদের প্রাণের বিনিময়ে যদি দুনিয়ায় স্থিতি আর শান্তি আসে, সেটাই কি গুরুত্বপূর্ণ নয়?’

    ‘আপনার খেলার নিয়ম পছন্দ হয়নি আমার।’

    ‘শত শত বছর ধরে এ নিয়মেই খেলে আসছি আমরা, মেজর।’ মারফতি হাসি নিকলসনের চেহারায়। ‘নিয়ম বদলায় না, শুধু প্রযুক্তি বদলায় সময়ের ফেরে। পঞ্চাশ-ষাট বছর আগে যদি ডুমডের মত টেকনোলজি থাকত, আপনার কি ধারণা, সেটার ব্যবহার করতাম না আমরা? কী মনে হয়—কেন আমাদের পূর্বসুরিরা টেসলার পরিকল্পনা করায়ত্ত করার জন্যে এত উন্মুখ ছিল? উদাহরণ হিসেবে বলা যায় স্ট্যালিনের কথা। এমনকী উনিশ শ’ তেতাল্লিশ সালে যখন আপাতদৃষ্টিতে এক জোট হয়েছিলাম আমরা নাৎসি জার্মানির বিরুদ্ধে, কী করছিলেন তিনি সেসময়? যেই শেষ হলো যুদ্ধ, সত্যিকারের মাথাব্যথা শুরু আমাদের সোভিয়েতদের সঙ্গে। সেকালের বিজ্ঞানীরা বাস্তবে রূপ দিতে পারেনি টেসলার প্রযুক্তিকে। আমরা পেরেছি। এর চেয়ে সুবিধাজনক টাইমিং আর হতে পারে না।

    ‘সাধারণভাবে দেখলে – আমরা যা করছি, সহজেই অশুভের কাতারে ফেলা যায় সেটাকে। কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আপনার উপলব্ধিতে আসবে, প্রকৃতপক্ষে কী এই ডুড়ে? যুদ্ধ আর সংঘাতের অবসান। সব মিলিয়ে, কল্যাণেরই হাতিয়ার এটা।’

    ‘অবশ্যই,’ চিবিয়ে বলল রানা। ‘আর কল্যাণের তো লিমিট নেই, তা-ই না? মস্কোর পরে কোটা?’

    ‘জানতে চাইছেন যেহেতু…’ কাঁধ ঝাঁকাল নিকলসন। ‘পাকিস্তানি সরকার আর তাদের ইন্টেলিজেন্স সার্ভিস আইএসআই যে চরমপন্থী তালেবান নেতাদের মদত জোগাচ্ছে গোপনে, বহু বছর ধরে সেটা মাথাব্যথার কারণ হয়ে রয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্যে। মধ্য- প্রাচ্যকে নিয়ে আমেরিকান সরকারের যে পরিকল্পনা, সেটার অন্যতম প্রধান অন্তরায় এটা। সে কারণেই পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর, দেশটার অর্থনীতির কেন্দ্রস্থল করাচিকে করেছি ডুমডের পরবর্তী টার্গেট।’

    ‘সরকারকে অস্থিতিশীল করে তুলে রঙ্গমঞ্চে প্রবেশ। এর পর সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়ে নিজেদের ইচ্ছেমত দেশটাকে নিয়ন্ত্রণ করা। শুনে মনে হচ্ছে—ছেলের হাতের মোয়া।

    ‘হ্যাঁ, বাচ্চাদেরই খেলা এটা,’ ঠোঁটের এক পাশ দিয়ে হেসে বলল বৃদ্ধ। ‘সবই ডুণ্ডের কৃতিত্ব।’

    ‘অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, শেষ ঘণ্টা বেজে গেছে ওই প্রজেক্টের। হাই-এক্সপ্লোসিভ লিমপেট মাইন সেট করে দিয়েছি আমরা পসাইডনের গায়ে। সাগরের তলায় পাঠানোর ব্যবস্থা করেছি আপনাদের যাবতীয় এক্সপেরিমেন্ট।’ মাথা দোলাল রানা সিআইএ এজেন্টের উদ্দেশে।

    স্রেফ বাটন টেপা, না?’ রিমোট ডেটোনেটরটা বের করল কোহেন। ‘বাটন চাপার মজা কাকে বলে, বুঝবি এবার, শালা শুয়োর!’

    ‘এটা বলার জন্যে রিস্ক নিয়ে এসে উঠেছেন এই জাহাজে!’ আশ্চর্য হয়ে গেল নিকলসন।

    ‘অত ছাগল মনে করেন আমাদের?’ পাল্টা প্রশ্ন ছুঁড়ল রানা। ‘হ্যাঁ, জাহাজটার সঙ্গে ডুবিয়ে দিতে পারতাম আপনাকে। প্রাণভিক্ষা দিচ্ছি তার বদলে। আসছেন আপনি আমাদের সঙ্গে। ট্রায়ালে দাঁড়াতে হবে গণহত্যার জন্যে। মৃত্যুদণ্ড যদি না-ও হয়, বাকিটা জীবন কাটবে গরাদের ওপাশে।’

    নির্জলা ভয় দেখা দিল বৃদ্ধের চাউনিতে। বিরাট কপালে চকচকে ভাব ফুটল ঘামের।

    ‘চেষ্টা করে দেখতে পারেন,’ মরিয়া হয়ে বলল লোকটা। ‘কিছুই প্রমাণ করতে পারবেন না আমার বিরুদ্ধে!’

    ‘ভুল ধারণা,’ কথা কেড়ে নিল সিআইএ এজেন্ট। ‘সব প্রমাণই জোগাড় হয়ে গেছে। আপনার নিউ ইয়র্কের বন্ধুদের ধন্যবাদ প্রাপ্য সেজন্যে। সত্যগুলো যখন সামনে আসতে শুরু করবে, পেন্টাগনের বাপেরও সাধ্য হবে না তোর পাশে এসে দাঁড়ানোর। কুত্তা দিয়ে খাওয়ানো হবে তোকে, হারামজাদা!’ প্রিয়তমাকে হারানোর আক্রোশ ওগরাল কোহেন।

    পাংশুটে হয়ে যাচ্ছে নিকলসন। আচমকা ডাঙায় তোলা মাছের মত খাবি খেতে লাগল যেন অক্সিজেনের অভাবে। হাত থেকে গ্লাসটা খসে গিয়ে শত টুকরো হলো মেঝেতে পড়ে।

    কাটা কলা গাছের মত লুটিয়ে পড়ল সে বুক খামচে ধরে। অচল পা দুটো ভাঁজ হয়ে গেল শরীরের নিচে।

    ‘খুব ভালো!’ বলল হার্ডি দাঁতের ফাঁক দিয়ে। ‘খাটনি কমে গেল অনেক।’

    ‘ঘুমাও, বুড়ো খোকা!’ চুকচুক করল ফুলজেন্স। ‘মরা মানুষগুলোর আত্মা শান্তি পাবে তাতে।’

    ‘উঁহু, এত সহজে মরতে দেয়া যাবে না!’ শশব্যস্তে বলে উঠল কোহেন। ‘জ্যান্ত বের করে নিয়ে যেতে হবে হারামিকে।’ কাছের টেবিলে ডেটোনেটরটা রেখে ত্বরিত পা চালাল সে লোকটার দিকে।

    যন্ত্রণায় শরীর মোচড়াচ্ছে নিকলসন। শুরু হলো খিঁচুনি। দু’হাতে আঁকড়ে ধরে রেখেছে লাঠি দুটো।

    এগোল কোহেন বৃদ্ধকে সাহায্য করার জন্য।

    হায়-হায় করে উঠল রানার ষষ্ঠ ইন্দ্রিয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }