Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৭৭

    সাতাত্তর

    আসন্ন ঘটনাটা ঠেকানোর জন্য সময়মত তৎপর হয়ে উঠতে পারল না রানা।

    বিস্ময়কর দ্রুততায় আইভরি ছড়ির রুপালি হাতলে লুকানো এক থাম-ল্যাচ অ্যাকটিভেট করল নিকলসন। খোদাই করা ছিপছিপে লাঠিটা ঝটকা দিয়ে হ্যাণ্ডেল থেকে আলাদা হয়ে গেল, বেরিয়ে পড়ল স্প্রিং স্টিলের তৈরি একটা তলোয়ারের ফলা। বত্রিশ ইঞ্চি লম্বা, তীক্ষ্ণধার ব্লেডটা চোখা হয়ে গেছে সামনের দিকে।

    সময়মত চোখে পড়েনি কারও।

    দু’হাত বাড়িয়ে ঝুঁকতে যাচ্ছিল কোহেন লোকটার দিকে, এমন সময় র‍্যাটলস্নেকের ক্ষিপ্রতায় তলোয়ারটা ছোবল হানল কোহেনের বুকে।

    এড়ানো সম্ভব ছিল না। বুকের গভীরে ঢুকেই বেরিয়ে গেল আবার ফলাটা। দ্বিতীয় দংশনের জন্য প্রস্তুত।

    হতচকিত কোহেন টলমল পায়ে পিছিয়ে গেল তিন কদম। পায়ে পা জড়িয়ে দড়াম করে পড়ে গেল চিত হয়ে।

    নিজের এমপিফাইভ তুলে গুলি করতে গেল রানা।

    কিন্তু তার আগেই ঝাঁপ দিয়ে কমপিউটার-টেবিলের নিচে অদৃশ্য হয়ে গেল নিকলসন।

    সিনেমার ফাস্ট মোশন দৃশ্যের মত গড়ান খেয়ে টেবিলের ওপাশ দিয়ে বের হলো চিফ। আঁকড়ে ধরে রেখেছে এবনি স্টিকটা। শীর্ণ বুড়ো আঙুলে ল্যাচ চাপতেই বেরিয়ে এল ছোট্ট ট্রিগার। টিপে দিল সেটা হার্ডির উদ্দেশে ছড়ি তাক করে।

    খটাস করে সামনের দিকে বেরিয়ে এল লুকানো স্ট্রাইকার। জোরালো আওয়াজে ছড়িটার শেষ প্রান্ত থেকে রিলিজ হলো সরু, হাই-ভেলোসিটি বুলেট। ছোবল মারল হার্ডির ঊরুতে।

    এক পশলা রক্ত ছিটে গিয়ে লাগল পিছনের দেয়ালে। পা চেপে ধরে মেঝেতে গড়িয়ে পড়ল প্রাক্তন এসবিএস কমাণ্ডো।

    এবার ট্রিগার চাপল রানা। চুরমার হলো একটা কমপিউটার।

    এবনি লাঠি ফেলে দিয়ে গিরগিটির ক্ষিপ্রতায় হামাগুড়ি দিল নিকলসন কোহেনের এমপিফাইভের দিকে।

    গুলির ফোয়ারা ছুটে আসার আগেই কাভারের জন্য ডাইভ দিল ফুলজেন্স আর রানা। রক্ত লেপটে গেল ফ্রেঞ্চম্যানের পিছন-দেয়ালে।

    মেঝেতে পড়ে গেছে হুতোম পেঁচা। খামচে ধরেছে ডান কাঁধের কুৎসিত ক্ষতটা।

    এক মুহূর্তের বিরতি নিয়ে লক্ষ্যস্থির করল এবার নিকলসন। প্লাসটিকের কেসিং আর সার্কিট-মার্কিট সহ সহস্র টুকরো হলো টেবিলে রাখা ডেটোনেটর।

    পাল্টা গুলি করার জন্য হাচড়ে-পাচড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল মরিয়া রানা। কিন্তু আরেক ঝাঁক বুলেট বাধ্য করল ওকে মেঝেতে মাথা নিচু করতে।

    উঠে দাঁড়িয়েছে চিফ। অট্টহাসি দিচ্ছে হা-হা করে। বহু বছর তাকে কেউ হাসতে শোনেনি এভাবে। অস্বাভাবিক দ্রুততায় ছুটে চলে গেল সিকিউরিটি শাটারের ওয়াল সুইচের দিকে।

    ‘কী মনে করেছ?’ সংলাপ ছাড়ল খলনায়ক। ‘এভাবে বরবাদ করতে দেব এত বছরের পরিকল্পনা?’ ভাঁটার মত অগ্নিবর্ষণ করছে লোকটার চোখ জোড়া।

    পা আঁকড়ে ধরে রক্তের পুকুরের মাঝে পড়ে আছে হার্ডি।

    একটুও নড়ছে না মেঝেতে পড়ে থাকা কোহেন।

    এক হাতে ছেঁচড়ে ছেঁচড়ে পড়ে যাওয়া অস্ত্রটার দিকে এগোতে চাইছে ফুলজেন্স। কাঁধে গুলি খাওয়ায় অচল হয়ে গেছে ডান হাতটা।

    আরেক বার গুলি পাঠাল রানা নিকলসনের উদ্দেশে।

    মাথা নিচু করে আরেক টেবিলের আড়াল নিল লোকটা। এখনও হাসছে সাইকোর মত।

    সড়সড় করে উপরদিকে উঠে গেল আর্মারড শাটার। ক’জন সশস্ত্র সিকিউরিটি গার্ড দেখা গেল ওপাশে। গুলির আওয়াজ টেনে এনেছে ওদেরকে।

    ঝাঁক বেঁধে ঢুকে পড়ল ভিতরে। গোলাগুলির শব্দে ভরে উঠল কামরা।

    আশপাশ দিয়ে গুলিগুলো ‘বিইং’ করে বাতাস চিরতেই ফুল-অটোতে দিয়ে ফায়ারিং শুরু করল রানা এমপিফাইভ থেকে। ম্যাগাজিন খালি হওয়ার আগেই দেখতে পেল, টপাটপ পড়ে গেছে চারজন।

    বাটন চেপে খসিয়ে ফেলল ও খরচ হয়ে যাওয়া ম্যাগাজিনটা। পাউচের মধ্য থেকে নতুন একটা তুলে নিয়ে বসিয়ে দিল জায়গামত। বোল্ট রিলিজ করে গুলি শুরু করতেই খালি নাইনএমএমের তপ্ত খোসা সার দিয়ে ছিটকে বেরোতে লাগল ইজেক্টর পোর্ট থেকে। আওয়াজ আর ধোঁয়ায় দোজখে পরিণত হলো কন্ট্রোল রুম।

    হামাগুড়ি দিয়ে ট্রিগারের কাছে পৌঁছে গেছে বৃদ্ধ। পকেট থেকে চাবিটা বের করে আধপ্যাঁচ মোচড় দিল স্লটে ঢুকিয়ে।

    জ্বলে উঠল আর্মিং লাইট। কবজার উপর সশব্দে ঘুরে গিয়ে ফায়ারিং বাটন উন্মুক্ত করে দিল অভঙ্গুর কাঁচের ঢাকনা।

    কেউই লক্ষ করেনি, অ্যাটমিক ক্লক আর ডিজিটাল কাউণ্টডাউন স্ক্রিন জিরো টাইম পেরিয়ে গেছে কখন। রেঞ্জের মধ্যে চলে এসেছে টার্গেট।

    লাল বাটনটার দিকে আঙুল বাড়াতেই সর্বশরীরে শক্তির প্রবাহ টের পেল চিফ। স্রেফ টিপে দেয়া বাকি এখন। সাড়ে চার মিনিটেই ধুলোয় মিশে যাবে মস্কো।

    কিন্তু আর পূরণ হলো না ইচ্ছাটা!

    অস্ত্রের কাছে পৌঁছে গেছে ফুলজেন্স। নির্বিচারে গুলি চালাল প্রহরীদের উপর।

    দোরগোড়ায় পড়ে থাকা লাশগুলোর সঙ্গে যোগ হলো আরও তিনটে

    গুলিবৃষ্টি শুরু হতেই মূল্যবান সুযোগটা দেখতে পেয়েছে রানা। ঝাঁপিয়ে পড়ল ও কনসোলের উপর। বাটন ছোঁয়ার আগেই জোর করে সরিয়ে আনল বৃদ্ধকে ট্রিগারের কাছ থেকে।

    ভঙ্গুর মনে হতে পারে চিফকে দেখলে। কিন্তু তারের মত পাকানো শরীরে তাকত রয়েছে লোকটার। ক্ষিপ্রতায় স্যালাম্যাণ্ডারের জিভকেও হার মানাবে যেন। ভোজবাজির মত আইভরি হাতলের সোর্ড স্টিকটা চলে এল তার হাতে।

    সাঁত করে ফলাটাকে ছুটে আসতে দেখে ঝটকা দিয়ে মাথাটা সরিয়ে নিল রানা। অনুভব করল, মুখের আধ ইঞ্চি দূর দিয়ে গেছে ক্ষুরধার তলোয়ার।

    পিছু হটল ও। মারাত্মক ব্লেডটা এড়ানো ছাড়া অন্য কোনও কিছু করার সময় বা সুযোগ নেই এ মুহূর্তে।

    চোখে আগুন নিয়ে আগে বাড়ল নিকলসন। উত্তেজিত উন্মাদনায় বেরিয়ে পড়েছে দাঁতের সারি।

    পিছিয়ে যাওয়া বাকি গার্ডগুলো ফিরে এসেছে আবার দরজায়।

    খরখর আওয়াজ তুলতে লাগল হার্ডির অস্ত্রটা।

    ওকে সাহায্য করছে ফুলজেন্স। দু’জনেরই এমপিফাইভ খালি হয়ে যেতে লোড করল আবার।

    কমে আসছে ওদের অ্যামিউনিশন।

    এদিকে নিথর হয়ে পড়ে আছে সিআইএ এজেন্ট।

    দশ সেকেণ্ডেই স্বয়ংক্রিয়ভাবে ডিঅ্যাকটিভেট হলো ফায়ারিং মেকানিজম। যথাস্থানে বসে গেল আবার গ্লাস কাভার।

    হুইশ!

    রানার সামনে বাতাস কাটল তলোয়ার। কমব্যাট ভেস্ট চিরে দিয়ে বুকে আঁচড় কাটতেই চিনচিনে যন্ত্রণা অনুভব করল রানা।

    ‘মেজরের বাচ্চা!’ গাল দিয়ে উঠল নিকলসন। ‘ভেবেছিস, আমার জগতে অনধিকার প্রবেশ করে ভণ্ডুল করে দিবি আমার সারা জীবনের সাধনা?’

    ‘হ্যা…. তা-ই ভেবেছি!’ সমান রোষে জবাব দিল রানা। পিছানোর উপায় আর নেই। হোলস্টার থেকে স্টেয়ারটা বের করে নিয়ে তৃতীয় নয়ন এঁকে দিল জোসেফ নিকলসনের দু’চোখের মাঝখানে। বিকট শব্দ আর আগুনের ঝলকানির সঙ্গে অস্ত্রটা ঝাঁকুনি খেল রানার হাতে।

    অদৃশ্য প্রাচীরে বাধা পেয়ে থমকে দাঁড়াল যেন টলমলায়মান চিফ। মুঠো থেকে খসে পড়ল তলোয়ার। সংক্ষিপ্ত একটা মুহূর্তের জন্য ঘোলাটে বিভ্রান্তি নিয়ে চেয়ে রইল রানার দিকে। নিজের পরিণতি সম্বন্ধে ওয়াকিবহাল নয় যেন। পরক্ষণেই পড়ে গেল মুখ থুবড়ে

    গুলি করল রানা দরজার দিকে পিস্তল তাক করে। একবার… দু’বার… তিন বার।

    প্রাণপাখি উড়ে গেল আরও তিন প্রহরীর। অবশিষ্টরা লেজ নামিয়ে পালাল কমাণ্ড সেন্টারের দূরতম কোণে। কিন্তু আরও একটা দল ওত পেতে রয়েছে কন্ট্রোল রুমের বাইরে।

    হতাশ চোখে দেখল রানা শত টুকরো হয়ে যাওয়া ডেটোনেটরটা। গেল ওদের জাহাজ ধ্বংসের পরিকল্পনা! অপ্রতিরোধ্য শত্রুর গুলি থেকে রক্ষা পাওয়ারও সম্ভাবনা দেখছে না। নীরব হয়ে গেছে ওরা। এর একমাত্র অর্থ: জোট বাঁধছে পরবর্তী হামলার জন্য।

    এটাই হয়তো রানাদের শেষ প্রতিরোধ। …না, তা কেন হবে?

    মনের মধ্যে আকার নিচ্ছে একটা আইডিয়া, টের পেল রানা। উন্মাদ ছাড়া আর কারও মাথায় আসবে না এই বুদ্ধি!

    ‘টম? পেঁচা?’ ঘন ধোঁয়ার কারণে ওদেরকে প্রায় দেখতেই পাচ্ছে না রানা।

    ‘জিন্দা এখনও…’ সাড়া এল হার্ডির যন্ত্রণাকাতর কণ্ঠ থেকে।

    ‘মজায় আছি, ওস্তাদ!’ গলা তুলে বলল চির-রসিক ফুলজেন্স।

    হাচড়ে-পাচড়ে এগোল রানা প্রাণহীন নিকলসনের দিকে, যেখানে চিত হয়ে পড়ে আছে সিআইএ এজেন্ট।

    প্রচুর রক্তক্ষরণ হয়েছে বুকের ক্ষতটা থেকে। তবে প্রাণটা এখনও টিকে রয়েছে কোহেনের। আর দেড় ইঞ্চি নিচে ফলা গাঁথলেই এফোঁড়-ওফোঁড় হয়ে যেত হৃৎপিণ্ড।

    ‘দুনিয়া কামড়ে ঝুলে থাকুন, ফিল!’ লোকটার বাহু খামচে ধরল রানা। ‘বেরিয়ে যাচ্ছি এখান থেকে!’

    ঘোলাটে দৃষ্টিতে রানার দিকে তাকাল কোহেন। ঢোক গিলতে চেয়েও পারল না। ‘কিন্তু…’

    ‘রদবদল হয়েছে পরিকল্পনায়।’ ম্যাগাজিন ফেলে দিল রানা পিস্তল থেকে, ঢোকাল নতুন একটা।

    পর পর দুই গুলিতে ঘায়েল হলো দরজার ফাঁকা দিয়ে এমফোর নিশানা করার চেষ্টারত প্রহরী। অস্ত্রটা পড়ে গেল হাত থেকে। সেই সঙ্গে পতন ঘটল নিজেরও। মারা গেছে।

    আইডিয়াটা ডালপালা মেলেছে রানার মগজে। অনেকটা মাছের তেলে মাছ ভাজার মত ব্যাপারটা। ছুটল ও নির্দিষ্ট একটা কমপিউটার লক্ষ্য করে। স্ক্রিনের কাছে পৌঁছে চোখ বোলাতে লাগল জটিল মেনুতে। চিন্তার ঝড় বইছে মাথায়। শুরু করল কি দাবাতে। জানে, কী করছে।

    গার্ডগুলো জোটবদ্ধ হয়েছে আবার। রিলোড করা অস্ত্রে খেলায় ফিরল নব উদ্যমে।

    ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসছে রানাদের দিকে। কমপিউটার চুরমার চুরমার করে, চলটা ওড়াচ্ছে ওড়াচ্ছে কাঠের প্যানেলিঙের।

    অস্থায়ী কাভারের পিছন থেকে এক যোগে পাল্টা গুলি শুরু করল আবার হার্ডি আর ফুলজেন্স।

    আচমকা নীরব হয়ে গেল ফ্রেঞ্চম্যানের অস্ত্র।

    ‘আমি শেষ!’ বলে চিৎকার ছাড়ল পেঁচা ব্রিয়া ফুলজেন্স।

    ‘আমারও শেষ প্রায়!’ হেঁকে জানাল হার্ডি।

    ‘আর আমার হলো শুরু!’ পাল্টা হাঁক ছাড়ল রানা। মাথার এত কাছ দিয়ে একটা বুলেট বেরিয়ে গেল যে, বোঁ করে উঠল মাথাটা।

    নতুন কো-অর্ডিনেট দিয়েছে। মোচড় দিল রানা আর্মিং কি-তে। আবার খুলে গেল ট্রিগার ডিভাইসের ঢাকনা।

    কোনও মতে মাথাটা উঁচু করেছে কোহেন। খামচে ধরে আছে বুকটা।

    ‘কী করছেন, রানা?’ উচ্চারণ করতে পারল কোনও রকমে।

    ‘আন্দাজ করুন দেখি!’ চোখ টিপল রানা।

    সঙ্গে সঙ্গে বুঝে ফেলল কোহেন। ‘আচ্ছা শয়তান লোক তো আপনি!’

    বিমল হাসিতে উদ্ভাসিত হলো এমআরনাইনের বদনখানি।

    বস্তার মুখ খুলে বেরিয়ে পড়া আলুর মত হুড়মুড় করে কামরায় ছড়িয়ে পড়ল প্রহরীরা। সামনের একজন কাঁধে এমফোর ঠেকিয়ে নিশানা করল রানার দিকে।

    গার্ডটার উদ্দেশে এক টুকরো হাসি ছুঁড়ে দিয়ে লাল বাটনটা দাবিয়ে দিল রানা।

    ট্রিগার টিপতে গিয়েও দ্বিধা করল প্রহরী। প্রতিপক্ষের আত্মবিশ্বাস দেখে হাতে কাঁপছে অস্ত্রটা। অক্ষত রয়েছে, এমন এক স্ক্রিনের উপর গিয়ে পড়ল দৃষ্টি। গাল্ফ অভ ফিনল্যাণ্ডের পুব প্রান্তের কাছে পসাইডনের জিপিএস পজিশন শো করছে ওটা। এর পর চোখ গেল টার্গেটিং কমপিউটারে।

    সঙ্গে সঙ্গে বিস্ফারিত হলো চোখ জোড়া। দুটো স্ক্রিনেরই কো-অর্ডিনেট এক!

    যার মানে হলো…..

    নির্জলা আতঙ্ক ফুটল লোটার চেহারায়। আপনা-আপনি নিচু হয়ে গেল রাইফেলটা। এক মুহূর্তের জন্য এমন এক চাউনি দিল রানার উদ্দেশে, যেন একমত সে কোহেনের করা মন্তব্যটার সঙ্গে। পরক্ষণেই অবশ পায়ে পিছু হটল দরজার দিকে। সহকর্মীদের ঠেলে সরিয়ে, লাশ টপকাল বদ্ধ উন্মাদের মত।

    ‘পালাও! পালাও! ভাগো সবাই এ-জাহাজ থেকে!’ চিৎকার করছে পড়ি কি মরি হয়ে ছুটতে ছুটতে।

    ‘কী ঘোড়ার আণ্ডাটা করেছ তুমি, ওস্তাদজি?’ রক্তক্ষরণে ফ্যাকাসে হয়ে গেছে ব্রিয়া ফুলজেন্স।

    ‘জাহাজ ছাড়ার জন্যে সাড়ে চার মিনিটেরও কম সময় পাচ্ছি আমরা,’ জবাব দিল রানা। ‘চলো!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }