Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৭ – শকওয়েভ

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    শকওয়েভ – ৮

    আট

    কাঠ আর গাছের বাকল চূর্ণবিচূর্ণ হয়ে উড়তে লাগল ওদের চারপাশে। বিশ্ববিখ্যাত ‘ম্যাট্রিক্স’ সিনেমাটার বাস্তব দৃশ্য যেন।

    সেলেনাকে দু’হাতে জড়িয়ে ধরে বেঞ্চের ব্যাকরেস্টের উপর দিয়ে লাফ দিল রানা চিতাবাঘের মত। মাটিতে পড়েই নিজের শরীর দিয়ে আড়াল করল ওকে।

    মুহূর্তের জন্য থেমে গেছে গুলিগালাচ। নিশানা ঠিক করে নিচ্ছে বোধ হয় আততায়ী। নৈঃশব্দ্য যেন ইলাস্টিকের মত টান টান হয়ে আছে।

    তার পরই আরেক পশলা গুলি খুবলে তুলল ঘাস-মাটি । মাটির সোঁদা গন্ধ এল নাকে। বেঞ্চের নিচের দিকটা নিরাপদ থাকল না আর। কাস্ট-আয়ার্নের যে-পায়াটার সঙ্গে শরীর ঠেসে রেখেছে রানা, একটা বুলেট বিচ্ছিরি বাজনা বাজাল ওতে লেগে। তামায় মোড়ানো তপ্ত সীসেটা সিঁথি কাটল সেলেনার চুলের মাঝ দিয়ে, কয়েক মিলিমিটারের জন্য ছোঁয়নি খুলি।

    ধুলোর ভিতর দিয়ে দূরের ঝোপের ফাঁকে অতি সাবধানী নড়াচড়া ধরা পড়ল রানার চোখে।

    নিজেদের সুরক্ষিত রাখার মরিয়া চেষ্টার মধ্যেও শত্রুর শক্তি ও অবস্থান সম্বন্ধে আন্দাজ পাওয়ার চেষ্টা করছে মনের একটা অংশ।

    শুটার : একাধিক

    রেঞ্জ: নব্বই গজ।

    নয় মিলিমিটার ক্যালিবারের সাবসোনিক অ্যামিউনিশন। সাউণ্ড মডারেটরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র।

    এয়ারগান হাতে স্থানীয় কোনও ছেলেছোকরা বেরোয়নি কাক-চড়ুই নিধন করতে! অতএব, বুলেটের ঘায়ে ছিন্নভিন্ন হওয়ার আগেই সরে যেতে হবে এই জায়গা থেকে।

    কয়েক সেকেণ্ডেই দফা রফা অবস্থা হয়েছে বেঞ্চিটার। এক-একটা মুহূর্ত পেরোচ্ছে, আর দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে ওদের রক্ষাব্যূহ। কালের কশাঘাতে জর্জরিত কাঠের বুক বিদীর্ণ করছে গুলি, মাটিতে গুঁজছে মুখ, হিংস আঁচড় কাটছে গাছের গায়ে। ডানে আর বাঁয়ে, বাঁয়ে আর ডানে মুহুর্মুহু ছিটকে উঠছে মাটি।

    গায়ে এসে লাগা পাথরকণাগুলো মনে করিয়ে দিল রানাকে পিছনের নিচু দেয়ালটার কথা। খালি হয়ে যাওয়া ম্যাগাজিন লোড করার জন্য গোলাগুলিতে বিরতি পড়তেই, স্প্রিঙের মত ঝটকা দিয়ে উঠে দাঁড়াল ও। হ্যাঁচকা টানে সেলেনাকে দাঁড় করিয়ে প্রায় ছুঁড়ে দিল দেয়ালের উপর দিয়ে। নিজেও ডাইভ দিল প্রায় সঙ্গে সঙ্গে।

    ঘেসো ঢাল রয়েছে সাড়ে তিন ফুট উঁচু দেয়ালটার অন্য পাশে। নরম মাটিতে পড়েই উদ্যান সংলগ্ন সবুজ মাঠের দিকে গড়াতে শুরু করল দু’জনে।

    রানাই উঠে দাঁড়াল প্রথমে। টলোমলো পায়ে সেলেনাকে সিধে হতে দেখে বিচলিত কণ্ঠে জানতে চাইল, ‘লেগেছে কোথাও?’

    আপাতত থেমে গেছে গুলি। লাইন অভ ফায়ারের নিচে রয়েছে ওরা এ মুহূর্তে। তবে সেটা কতক্ষণের জন্য, বলার উপায় নেই।

    ‘মনে হয় না… কেমন দূরাগত কণ্ঠে জবাব দিল সেলেনা। আচমকা আক্রমণে হতবাক হয়ে গেছে বেচারি।

    চটজলদি পরীক্ষা করল ওকে রানা। অভিজ্ঞতা থেকে জানা আছে ওর, মারাত্মকভাবে বুলেটবিদ্ধ হওয়ার পরও শকের কারণে কিছুক্ষণ টেরই পায় না অনেকে। কিন্তু সেলেনার একমাত্র ইনজুরি মনে হচ্ছে বাম ভ্রুর উপরের সামান্য কাটাটা। ছিটকে আসা কাঠের টুকরো চামড়া চিরেছে ওখানটায়।

    ‘নাহ, ঠিকই আছ তুমি!’ অনেকটা নিশ্চিন্ত বোধ করছে রানা এখন। ‘দাঁড়াও তো এখানে!’

    তৃণাকীর্ণ ঢাল বেয়ে উপরে উঠল ও চার হাতপায়ে হামাগুড়ি দিয়ে। সন্তর্পণে মাথা জাগাল দেয়ালের উপর।

    ঠিকই অনুমান করেছিল ও শুটারদের ব্যাপারে। সংখ্যায় দু’জন ওরা, দেখতে পাচ্ছে এখন। বেরিয়ে এসেছে ঝোপের আড়াল ছেড়ে। কমবয়সী গানম্যানের চুলের রং রুপালি। অপেক্ষাকৃত তাগড়া সে। অন্য দিকে, বয়স্ক লোকটা পাতলা- সাতলা ধরনের। দু’জনেই শক্তসমর্থ। হাতের আগ্নেয়াস্ত্ৰ লুকানোর চেষ্টা নেই কোনও। জনহীন উদ্যান পেরিয়ে লক্ষ্যের দিকে আসছে দৃঢ় পায়ে।

    বেরেটা এমএক্সফোর স্টর্ম সাব-মেশিন গানের নধর কালো আউটলাইন চিনতে পারল রানা। পেশাদারদের প্রথম পছন্দ ওটা। অবশ্য কঠিন আছে এ জিনিস জোগাড় করা। তার কারণ, বেশির ভাগ দেশে পুরোপুরি অবৈধ এগুলো। খাঁটি যুদ্ধাস্ত্র বলা চলে এই অস্ত্রের মিলিটারি ভার্শনগুলোকে।

    কারা এরা!?

    অবকাশ নেই জবাব খোঁজার। তীরবেগে ছুটে আসছে দুই গানম্যান, এরই মাঝে পেরিয়ে এসেছে অর্ধেক পথ।

    হড়কে মেয়েটার কাছে নেমে এল রানা।

    ‘আসছে ওরা!’ বলে উঠল জরুরি কণ্ঠে। ‘ভাগতে হবে, চলো!’

    ‘কোথায় পালাব, রানা?’ দম চাপল সেলেনা। হামলাটার আকস্মিকতা ও নির্দয়তা এখনও যেন হতবুদ্ধি করে রেখেছে ওকে। বিস্ফারিত চোখে চাইল চারপাশে।

    খোলা মাঠ সামনে। লুকানোর লুকানোর মত কিচ্ছু নেই কাছেপিঠে। সবচেয়ে কাছের কাভারটা দু’শ’ গজ বা তারও বেশি দূরে। তপ্ত রোদে মরীচিকার মত কাঁপছে অসমাপ্ত হাউসিং এস্টেট।

    সিদ্ধান্ত নিয়ে ফেলল রানা। ছুটবে ওদিকেই। একটাই চাওয়া: নয় ফুট উঁচু যে তারের জালের বেড়া দেখতে পাচ্ছে সাইটের চারদিকে, তালা দেয়া যেন না থাকে ওটায়।

    শক্ত মুঠোয় সেলেনার হাত ধরল ও, ছুটতে শুরু করল দূরের পাকা দালানগুলোর দিকে।

    দীর্ঘ আর ঘন হয়ে বেড়ে ওঠা ঘাসের কারণে ব্যাহত হচ্ছে ছোটা। একটা খন্দে হোঁচট খেয়ে পড়েই গেল সেলেনা। ওকে দাঁড়াতে সাহায্য করছে, পিছনে তাকিয়ে দেখতে পেল রানা, দেয়ালে চড়ে বসেছে দুই যমদূত। মাঠের মাঝে শিকার দুটোকে দেখতে পেয়েই লাফ দিয়ে নেমে শুরু করল ধাওয়া।

    টান দিল রানা সেলেনার হাত ধরে। ‘রান, সেলেনা, রান!’

    সাইলেন্সার ফিট করা সাব-মেশিন গান জ্যান্ত হয়ে উঠল ওদের পিছনে। উড়তে লাগল ধুলো আর ঘাসের কুচি।

    একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেল রানা–জখম বা কানা- খোঁড়া করার ট্রেইনিং দেয়া হয়নি এদের—এরা জানে কেবল জানে খতম করতে।

    হাত ছেড়ে দিল ও সেলেনার।

    ‘দৌড়াও এঁকেবেঁকে!’ নির্দেশ দিল ওকে।

    রানার দিকে চকিতে চাইল মেয়েটা, পরক্ষণেই শুরু করল দৌড়। রোডরানারের মত ঘাস ভেদ করে ছুট দিয়েছে রানা। লেজে আগুন ধরেছে যেন। ক্ষণে ক্ষণে দিক পরিবর্তন করছে। যেন একটা খরগোস, এঁকেবেঁকে এড়ানোর চেষ্টা করছে ধাওয়াকারী কুকুর। মরিয়া প্রচেষ্টা যাকে বলে। এই রেঞ্জ থেকে এভাবে ছুটন্ত টার্গেটে হিট করা কঠিন হয়ে দাঁড়াবে ঘাতকদের জন্য। একটাই সমস্যা। পশ্চাদ্ধাবনকারী- দের তুলনায় বেশি পথ পাড়ি দিতে হচ্ছে এর ফলে।

    দ্রুত কাছিয়ে আসছে তারের বেড়া। বেড়ার খুঁটিতে লাগানো সাইনের লেখাগুলো স্পষ্ট হলো ওদের কাছে:

    কনস্ট্রাকশন সাইট
    বিপজ্জনক। দূরে থাকুন!

    তারের ওদিকে রয়েছে ন্যাড়া ব্লকের দালানকোঠা, কনস্ট্রাকশন লিফট, সিমেন্ট মিক্সার, বিল্ডিং ক্রুদের জন্য পোর্টাকেবিন, আর অসংখ্য বালির ঢিবি।

    ফটকে জড়ানো জগদ্দল শেকল আর প্যাডলক চোখে পড়তেই চোয়াল শক্ত হয়ে এল রানার। কেমন এক অব্যক্ত অসহায়তা জন্ম নিল বুকের ভিতর।

    পিছনে চাইল সে এক নজর। কয়েক সেকেণ্ডের মধ্যেই রেঞ্জের মাঝে পেয়ে যাবে ওদের গানম্যানরা।

    ‘বেড়া বেয়ে উঠে যাও!’ বলল রানা।

    বিনা দ্বিধায় জালের বুনুনির ফাঁকে আঙুল আটকে মাকড়সার মত বেড়া বাইতে শুরু করে দিল সেলেনা। জালের মাথায় পৌঁছে একটা পা প্রথমে উঠিয়ে দিল উপরে, ফেন্সের ভিতরদিকে পা-টা আটকে এর পর ওঠাল আরেক পা। বিকারগ্রস্তের মত হুড়োহুড়ি করে আধাআধি নেমেই ছেড়ে দিল বেড়া।

    মৃদু ‘থপ’ শব্দে পা জোড়া পড়ল মাটিতে।

    রানাও আসছে ওর পিছন পিছন। বোর্ডে সাঁটানো চাঁদমারির মত লেপটে রয়েছে বেড়ার সঙ্গে। খালি মনে হচ্ছে, এই বুঝি গুলি এসে বিঁধল পিঠে।

    কানে এল বুলেটের চাপা আওয়াজ। বাম হাতের ইঞ্চি কয়েক দূরে ইস্পাতের ফেন্সপোস্টে ফুলকি ওড়াল গুলিটা।

    ফেন্সের উপর দিয়ে লাফ দিল রানা। প্যারান্টারদের কায়দায় জমি স্পর্শ করল অন্য পাশে নেমে। একটা ডিগবাজি খেয়েই লাফিয়ে সিধে হলো, মুহূর্তেই ছুটতে শুরু করেছে আবার।

    গায়ে গায়ে লেগে থাকা গোটা কতক দালানের নির্মাণকাজ শেষ দিকে প্রায়, চারদিকে মাচা বাঁধা। বাকিগুলো রয়েছে নির্মাণের প্রাথমিক পর্যায়ে—মাত্র কয়েক ফুট দেয়াল তোলা হয়েছে।

    সবচেয়ে কাছের দালানটার কাছে প্রায় পৌঁছে গেছে সেলেনা। ছাতবিহীন একটা কোঠা ওটা, জানালা-দরজার জায়গায় খালি ফোকর।

    আবার গুলি হলো পিছনে। পা আঁকড়ে ধরে ল্যাংচাতে ল্যাংচাতে বিল্ডিঙের ভিতর প্রবেশ করছে মেয়েটা, ধুলো আর ইটের কণা ছিটকে উঠল ডান দিকের দেয়াল থেকে।

    যে-কোনও মুহূর্তে বুলেটের তপ্ত ছোবল খাওয়ার শঙ্কা নিয়ে ওর পিছনে ছুটে আসছে রানা।

    আশঙ্কা অমূলক ওর। অক্ষত পিঠেই সেঁধোতে পারল দরজাপথে।

    দালানের মধ্যে আত্মগোপন করেই দরজার পাশের দেয়ালে ঠেস দিয়েছে সেলেনা। হাপরের মত শব্দ করে শ্বাস ফেলতে ফেলতে বিপন্ন দৃষ্টিতে রানার দিকে তাকাল।

    ‘বলেছিলাম না তোমাকে?’ তড়পে উঠল শ্বাসের ফাঁকে। ‘খুব তো মহব্বত দেখালে পুলিসের প্রতি। এখন? এখন কী বলবে? সিরিয়াল কিলার, না? এখন বিশ্বাস হলো তো আমার কথা?’

    ‘পায়ে কী হয়েছে তোমার?’ হজমি ছাড়াই বিদ্রূপগুলো হজম করে ফেলেছে রানা।

    ‘উপর থেকে লাফ দিতে গিয়ে মচকে গেছে গোড়ালি। চলতে পারব, চিন্তা কোরো না।’ বলেই ব্যথায় মুখ কোঁচকাল মেয়েটা। ‘অত বেশি সিরিয়াস কিছু নয়।’

    সেলেনার পায়ের উপর ঝুঁকে পড়ল রানা। কয়েক ইঞ্চি টেনে তুলল ফেডেড নীল জিনসের ডান পায়ের কাপড়। বেরিয়ে পড়ল নির্লোম ত্বক।

    দুশ্চিন্তা করার মত খারাপ কিছু চোখে পড়ল না ওর—না কোথাও ফুলেছে, না হয়েছে রঙের হেরফের।

    ‘বাঁচবে তুমি,’ মত দিল টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিশেষজ্ঞের মত।

    ‘মজা নিচ্ছ, রানা? তা-ও আবার এরকম সময়ে!’ উৎকণ্ঠায় কাঁদো কাঁদো হয়ে গেল চেহারাটা। ‘কী করব আমরা?’

    ঝড়ের গতিতে কাজ করে চলেছে রানার ক্ষুরধার মগজ। কঠোর প্রশিক্ষণ আর অঢেল অভিজ্ঞতার কারণে এন্তার ছুটোছুটির মাঝেও পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ওর মনের উপর। এমনকী শিরায় শিরায় অ্যাড্রেনালিনের বাঁধ ভাঙা প্রবাহ সত্ত্বেও সব কিছু মনে হচ্ছে স্লো মোশনে চলছে।

    ঝটিতি চলে গেল ও কাছের জানালাটার দিকে। কাঁচবিহীন ফোকর দিয়ে উঁকি দিল সাবধানে।

    বেড়ার গেটের কাছে পৌঁছে গেছে দুই শুটার। একজন প্যাডলক বরাবর সই করল অস্ত্র। বুলেট আর তালার সংঘর্ষটা শোনাল নেহাইয়ের উপর কামারের হাতুড়ি পড়ার জোরদার আওয়াজের মত। তুবড়ে যাওয়া তালাটা ছিটকে পড়ল দূরে। সরসর করে খসে পড়ল বিচ্ছিন্ন শেকল।

    প্রচণ্ড এক লাথি হাঁকিয়ে ফটক উন্মুক্ত করে দিল মৃত্যুর অপর প্রতিনিধি। শব্দ হলো— ঝনাৎ। ভিতরে প্রবেশ করল ওরা দীর্ঘ পদক্ষেপে।

    ‘এসে গেছে লোকগুলো,’ বলল রানা শান্ত কণ্ঠে।

    ‘হায়, যিশু!’ উচ্চারণ করতে গিয়ে কেঁপে গেল গলাটা। ‘কারা এরা, রানা?’

    ‘পরেও গবেষণা করা যাবে এ নিয়ে। এখনকার কাজ: সটকে পড়তে হবে এখান থেকে।’ নরম হলো দৃষ্টিটা। ‘দাঁড়াতে পারবে?’

    ‘পারব,’ বিনা দ্বিধায় জবাব দিল সেলেনা।

    নিজের ঠোঁটে তর্জনী রেখে পিছন দরজার দিকে আঙুল নির্দেশ করল রানা। ফিসফিস করে বলল, ‘ওদিক দিয়ে।’

    বেরিয়ে এল ওরা বাড়িটা থেকে। এগিয়ে চলল দালানঘেঁষা নিচু এক দেয়ালের ধার অনুসরণ করে। এর পর পাথরকুচি ছাওয়া চিলতে এক টুকরো জমিন পেরিয়ে চলল পরের বিল্ডিংটার উদ্দেশে।

    ইংরেজি A আকৃতির চালা রয়েছে ওটার। ইতোমধ্যে উপরে তোলা হয়েছে কড়িবরগাগুলো, ঢেকে রাখা হয়েছে প্লাসটিকের আচ্ছাদন দিয়ে। মৃদু বাতাসে ফরফর আওয়াজ তুলছে নীলরঙা প্লাসটিক, সৃষ্টি করেছে ছায়ার নড়াচড়া।

    এক কোনার আবছায়ার দিকে সেলেনাকে ঠেলে দিল রানা। নীরব অভিব্যক্তিতে বুঝিয়ে দিল: ‘ওখানেই থাকো।’

    শব্দ না করে, দুলকি চালে চলে গেল এবার জানালার ফোকরের কাছে।

    গজ তিরিশেক দূরে রয়েছে দুই সাব-মেশিন গানধারী, লম্বা লম্বা পা ফেলে অতিক্রম করছে সাইটটা। শিকারের সামান্যতম মুভমেন্টও যাতে চোখ না এড়ায়, চিলের দৃষ্টিতে নজর বুলাচ্ছে ইতিউতি। চেহারায় ইস্পাতের শীতলতা। কাঁধের উপর প্রস্তুত রয়েছে আগ্নেয়াস্ত্র।

    সঙ্গীকে সঙ্কেত দিল বয়স্ক গানম্যান। মাথা নাড়ল রুপালিচুলো।

    দালান আর কনস্ট্রাকশন মেশিনারির মাঝে আলাদা হয়ে গেল দু’জনে, চলে গেল রানার চোখের আড়ালে।

    চট্ করে নিজের চারপাশটা দেখে নিল রানা; বুঝে নিল, কোথায় কী রয়েছে। ফ্রন্ট ডোর, ব্যাক ডোর, প্যাটিয়ো উইণ্ডো, গ্যারাজ এবং আরও কয়েকটা ওপেনিং রয়েছে শুটারদের প্রবেশের জন্য। কিন্তু সেই অনুপাতে লুকানোর জায়গা নেই বেশি।

    প্রবল অস্বস্তির সঙ্গে ভাবতে বাধ্য হলো, ওই দু’জন যদি নিজেদের কাজে কুশলী হয়, সেক্ষেত্রে মোটেই নিরাপদ নয় ওরা দু’জন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ০৭২-৭৩ – সেই উ সেন (দুই খণ্ড একত্রে)
    Next Article মাসুদ রানা ৪৬৪ – স্ট্রেঞ্জার

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }