Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ২১

    একুশ

    কুয়াশামাখা পশ্চিম স্কটল্যাণ্ডের পুব দিগন্তে দেখা দিয়েছে লালচে ফুটবল আকৃতির ম্লান সূর্য। বিলি ম্যাকগ্রা এবং বেন হ্যাননের আলাপ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরের ঘটনা।

    গ্লাসগো থেকে দেড় শ’ মাইল দূরে দুই হাজার একর জমি সামনে নিয়ে রাজকীয় বিশাল এক দুর্গ। দেখলে মনে হবে শত শত বছরের পুরনো। তবে ওটা তৈরি করা হয়েছে মাত্র দশ বছর আগে। দুর্গের পেছনে আকাশছোঁয়া পাহাড়। দক্ষিণে যত দূর চোখ চলে সফেদ বরফে ঢাকা মস্ত এস্টেট।

    আজ জরুরি ভিত্তিতে চিফ সিকিউরিটি অফিসার বাক ওয়াকিকে দুর্গে ডেকে এনেছে বিলিয়নেয়ার রন স্টুয়ার্ট। সেজন্যে কোরিয়ান মোবাইল ফোন কোম্পানি স্যাংরেং-এর মালিক জিয়াং হুনকে খুনের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। রন স্টুয়ার্টের ব্যক্তিগত জিফাইভ জেট বিমানে চেপে পাঁচ হাজার মাইল দূর থেকে স্কটল্যাণ্ডে ফিরেছে জাতখুনি বাক ওয়াকি। ভাল করেই জানে, দায়িত্বে অবহেলা পছন্দ করে না তার চাকরিদাতা। তাই আপাতত বিশ্রামের সুযোগ তার নেই। গ্লাসগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে রুপালি রোলস রয়েসে চেপে সোজা হাজির হয়েছে দুর্গে।

    এই দুর্গ বাদেও আরও মেলা বাড়িঘর ও সম্পত্তি আছে বিলিয়নেয়ারের। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মণ্টি কার্লোর দারুণ এক পেন্টহাউস, বাহামার বিলাসবহুল ভিলা এবং ব্রিটানির বড় এক শ্যালে। অবশ্য স্কটল্যাণ্ডের দুর্গটা তার বেশি পছন্দ। এখানে প্রথমতলায় একটা প্রশস্ত কোয়ার্টার বরাদ্দ করা আছে বাক ওয়াকির জন্যে। যদিও সারাবছর সে দুনিয়ার এদিকে-ওদিকে ছুটছে বলে বেশিরভাগ সময় ফাঁকাই থাকে ওই কোয়ার্টার। আজ রন স্টুয়ার্টের সঙ্গে সাক্ষাৎ শেষ হলে ওখানে ফিরে অন্তত দশঘণ্টা ঘুমাবে বলে স্থির করেছে সে।

    মধ্যযুগীয় কায়দায় সাজানো করিডোর ধরে হেঁটে চলেছে বাক ওয়াকি। সিঁড়ি বেয়ে উঠল চতুর্থতলায়। স্টাডিরুমের দরজার সামনে থেমে টোকা দিল। দীর্ঘ বিমান যাত্রার ধকলে কিছুটা ক্লান্ত দেখালেও যে-কেউ বলবে তার বয়স বড়জোর পঁচিশ। বাস্তবে চলছে তেত্রিশ। নিয়মিত ব্যায়াম করা চওড়া কাঁধ ও সরু কোমরের জন্যে চমৎকারভাবে গায়ে ফিট করেছে গাঢ় খয়েরী ডিযাইনার সুট।

    দরজায় দ্বিতীয়বার টোকা দিয়ে স্টাডিরুমে ঢুকল বাক ওয়াকি। পেছনে নিঃশব্দে বন্ধ করল দরজা। স্টাডিরুমের দেয়ালে কারুকাজ করা কালচে ওক কাঠের প্যানেল। পুবের বিশাল জানালা দিয়ে সোনালি রোদ এসে পড়েছে ঘরে। চকচক করছে গাঢ় সবুজ রঙের চামড়ামোড়া দামি সোফা ও চেয়ার। ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে পুরনো আমলের অ্যান্টিক সব অস্ত্র। একদেয়ালে কাঁচির আকৃতি তৈরি করেছে দুটি ক্লেমোর তলোয়ার। ওগুলোর প্রতিটি দুই হাতে ধরে চালাতে হয়, এতই ভারী। ওপরের দেয়ালে দুর্গ মালিকের পারিবারিক ক্রেস্ট ও রঙিন ছক-কাটা পশমী পতাকা। শেষেরটা বুঝিয়ে দিচ্ছে অভিজাত পরিবারের মানুষ রন স্টুয়ার্ট। পতাকার নকশায় লেখা: VIRECIT VULNERE VIRTUS—আহত হলে আরও বেড়ে যায় সাহস।

    স্টুয়ার্ট কতটা সাহসী বা কখনও আহত হয়েছে কি না, জানা নেই বাক ওয়াকির।

    জানালার উজ্জ্বল সোনালি আলোর পটভূমিতে আবছা দেখা যাচ্ছে চামড়ামোড়া বিশাল এক সুইভেল চেয়ার। ওটা ঘুরিয়ে ডেস্কের দিকে পিঠ রেখে এস্টেটের শোভা দেখছে স্টুয়ার্ট। ডেস্কের সামনে গিয়ে থামল বাক ওয়াকি। দু’হাত পেছনে বেঁধে নিয়ে শান্ত, নরম সুরে বলল, ‘আমাকে ডেকেছেন।’

    ধীরে ধীরে ঘুরে গেল সুইভেল চেয়ার। রন স্টুয়ার্টকে খুব ক্লান্ত বলে মনে হলো বাক ওয়াকির। বিলিয়নেয়ারের চোখের চারপাশে গভীর কালো ছোপ। বোধহয় ঘুমাতে পারেনি কয়েক দিন। সব কাজ ফেলে অর্ধেক দুনিয়া পেরিয়ে এখানে এসেছে বলে তাকে ধন্যবাদ দিল না বিলিয়নেয়ার। অন্য কেউ এমন আচরণ করলে পিটিয়ে তার হাড়গোড় ভাঙত বাক ওয়াকি।

    ‘হ্যাঁ, ওয়াকি। ডেকেছি। স্কটল্যাণ্ডের কাজটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে।’

    ‘আমার ধারণা কোরিয়ার কাজটাও জরুরি,’ নির্বিকার সুরে বলল ওয়াকি। ‘আমাদের ব্যবসায়িক স্বার্থে বিঘ্ন ঘটাচ্ছে বলে সিউলের লোকটাকে সরাতে চেয়েছেন আপনি। আন্তর্জাতিক বিষয়ক সিকিউরিটি দলের প্রধান হিসেবে দুনিয়া থেকে তাকে সরিয়ে দিতে যাচ্ছি, এমনসময় এল আপনার মেসেজ।’

    ‘তা ঠিক। তবে আপাতত জিয়াং হুনের কথা ভুলে যাও। আগে খুঁজে বের করবে এক স্যামন-পোচারকে। চিরকালের জন্যে গায়েব করে দেবে তাকে। এ ছাড়া, আমার মাথা-ব্যথা হয়ে উঠেছে বুড়ো হাবড়া এক লোক। তার নাম বেন হ্যানন। আমাদের কাজে নাক গলাচ্ছে সে। সুতরাং জিজ্ঞাসাবাদ করার পর সরিয়ে দেবে তাকেও।’

    স্কটল্যাণ্ডের বিষয়ে এরই ভেতর ব্রিফ করা হয়েছে বাক ওয়াকিকে। ধৈর্যের সঙ্গে বলল সে, ‘স্যর, আমার মনে হয়নি মাল্টি মিলিয়ন ডলারের প্রপার্টি ইনভেস্টমেন্টের সঙ্গে বেন হ্যানন বা ওই পোচারের কোনও সম্পর্ক আছে। অথচ, কোরিয়ায় গুণ্ডাগুলোকে দিয়ে আমাদের বিরুদ্ধে যা খুশি করাচ্ছে জিয়াং হুন।’

    বিরক্ত হয়ে মাছি তাড়াবার ভঙ্গিতে হাত নাড়ল স্টুয়ার্ট। ‘আমি ভাল করেই জানি কোন্ কাজের কতটা গুরুত্ব, ওয়াকি। আমার ঘাড়ে শ্বাস ফেলছে বেন হ্যানন আর ওই স্যামন-পোচার। এখন আগে নিজেদের ঘর সামলাতে হবে।’

    ‘ওই পোচারকে নিয়ে ভাববেন না,’ বলল ওয়াকি। ‘খুঁজে বের করে আপনার কথামত সরিয়ে দেব। সহজ কাজ।’

    ‘গুড। ওদিকে পিটার হ্যাননের চাচা, মানে ওই বুড়ো কিন্তু বড় ধরনের ঝামেলা। ওই পোচার স্থানীয় তেলাপোকা হলেও বেন হ্যানন সহজ লোক নয়। ভাবতেও পারিনি আমাদের বিরুদ্ধে জড়িয়ে যাবে সে।’

    ‘শুনেছি গ্রামের ছোকরারা চোখ রাখছে তার ওপর,’ বলল ওয়াকি। ‘ম্যাকডোনাল্ড বা তার বন্ধুরাই তো এই কাজে যথেষ্ট ছিল, তাই না?’

    ‘ম্যাকডোনাল্ডকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি। তা হয়তো ভাল করিনি। তবে ওকে উপযুক্ত বলে মনে হয়নি আমার। গায়ে পড়ে ঝামেলায় জড়ায়। ওদিকে পুলিশে আমাদের চরদের কাছ থেকে জেনেছি, একসময় দুর্ধর্ষ যোদ্ধা ছিল বুড়ো বেন হ্যানন। যখন-তখন মিচ ম্যাকডোনাল্ডকে দেখে ফেলত। আর সেক্ষেত্রে তার সময় লাগত না গাধাটার মুখ খোলাতে। ওটা আমরা হতে দিতে পারব না।’

    মাথা দোলাল ওয়াকি। ‘আশা করি আপনার মনে আছে, ম্যাকডোনাল্ডকে কাজে নেয়ায় প্রথমেই আপত্তি তুলেছিলাম। ওই একই কথা খাটে গ্রামের গাধাগুলোর ক্ষেত্রেও। এত বেশি নিরেট মূর্খ পুষলে ঝামেলায় না জড়িয়ে উপায় থাকে না।’

    ‘ঠিক আছে, এখন ওসব বাদ দাও।’

    ‘ম্যাকডোনাল্ড শুধু গণ্ডার নয়, একজন কাপুরুষও। আপনি ঠিকই বলেছেন, হয়তো বড় ঝামেলা করবে বুড়ো হ্যানন। ম্যাকডোনাল্ডকে হাতে পেলে হামান-দিস্তা দিয়ে ছেঁচে ফেলবে। তবে আড়াল থেকে তার ওপর চোখ রাখলে তো বিপদ হওয়ার কথা নয়। … আপনি কি জানেন এখন কোথায় আছে বেন হ্যানন? ‘

    হতাশা নিয়ে হাত নাড়ল স্টুয়ার্ট। ‘কোথায় যেন লুকিয়ে পড়েছে। হাল ছেড়ে ইতালিতে ফিরলে জানতে পারতাম। আমরা শুধু এটা জেনেছি, ভাতিজার ক্যাম্পার ভ্যান নিয়ে এই এলাকাতেই ঘুরছে সে। পিটার হ্যাননের বাড়ি থেকে তাকে বেরোতে দেখেছে ম্যাকডোনাল্ড। তারপর থেকেই উধাও সে।’

    ‘অবাক হওয়ার কিছু নেই। তার মত লোককে ওই কাজের জন্যে বিশেষ ট্রেইনিং দেয়া হয়েছে।’

    ‘ওই ট্রেইনিং তো তোমারও আছে। তুমি তাদেরই একজন। তোমার তো বোঝার কথা এখন কী করবে সে।’

    খুব কম মানুষই জানে বাক ওয়াকির অতীত। ‘আগে তাদের একজন ছিলাম,’ ভুল ধরিয়ে দিল সে। ‘ছিলাম তাদের সেরা। এখনকার কথা জানি না।’

    ‘সেজন্যেই ঝুঁকি না নিয়ে তোমাকে ফিরিয়ে এনেছি। আপাতত খুশি থাকুক স্যাংরেং-এর মালিক জিয়াং হুন। পরে ব্যবস্থা নেব। এখন মন দাও এদিকের সমস্যার দিকে। পারবে না তুমি সব সামলে নিতে?’

    স্টুয়ার্টের চোখে তাকাল পেশাদার খুনি। বুঝতে চাইল বস্ ঠিক কতটা সিরিয়াস।

    কতটা সিরিয়াস। দুনিয়ার ধনী বিশজন বিলিয়নেয়ারের মধ্যে স্টুয়ার্ট না থাকলেও তার যত টাকা আছে, তাতে কিনে নিতে পারবে সাধারণ যে-কাউকে। কিছু করতে চাইলে কখনও পিছিয়ে যায় না সে। তার সবচেয়ে কাছের লোক বাক ওয়াকি। সহজেই বলতে পারে বহু কথা। আরও কয়েক মুহূর্ত ভেবে মাথা দোলাল সে। ‘আশা করি সমস্যা মিটিয়ে দিতে পারব।’

    ‘ভেরি গুড।’

    ‘তবে আগে নাগালে পেতে হবে বেন হ্যাননকে। আপনি যা বলেছেন, তাতে পশ্চিম হাইল্যাণ্ডের যে-কোনও জায়গায় থাকতে পারে সে। এদিকে আমাদের এত লোকবল নেই যে হাজার বর্গ মাইল জুড়ে তাকে খুঁজব। তাই মনে হচ্ছে…’ চুপ হয়ে গেল সে।

    তীক্ষ্ণ চোখে তাকে দেখল রন স্টুয়ার্ট। ‘কী মনে হচ্ছে?’

    ‘আগে বলুন ওই লোককে কতখানি খুঁজতে চান।’

    ‘আমি বলেছি, কাজটা জরুরি। টাকা খরচ হোক, তবে যত দ্রুত সম্ভব তাকে হাতে পেতে চাই।’

    ‘সেক্ষেত্রে লোকবল যেমন লাগবে, হুড়মুড় করে খরচ হবে মেলা টাকা। লাগবে ইকুইপমেন্ট আর ট্র্যান্সপোর্টেশন।’

    ‘টাকা এখানে বড় বিষয় নয়,’ বলল তিক্ত স্টুয়ার্ট। ‘প্রয়োজনে খরচ করবে মিলিয়ন পাউণ্ড। আমার তাতে আপত্তি নেই।’

    মৃদু মাথা দোলাল ওয়াকি। ‘ঠিক আছে। তা হলে দলে নেব চেনা একদল যোদ্ধাকে। আজই ফোন দেব তাদেরকে।’

    সেক্ষেত্রে কবে আসবে তারা?’

    ‘আপাতত লণ্ডনে আছে চারজন। আশা করি দু’দিনের ভেতর পৌছাতে পারবে।

    ‘আরও আগে আসতে পারবে না?’

    ‘ওরা ব্যস্ত,’ বলল ওয়াকি, ‘বহু টাকা দিয়ে ভাড়া করতে হবে।’

    ‘তাতে সমস্যা নেই। তুমি যে সঙ্ঘের সঙ্গে জড়িত, তারা সবাই কি ওটারই সদস্য?’

    ‘হ্যাঁ,’ বলল ওয়াকি, ‘একইরকম ব্যাকগ্রাউণ্ড সবার। পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। আমি বেছে নেব অ্যালান কোয়ার্ট, হ্যারি অ্যাণ্ডারসন, গ্রেগরি বেল আর লিয়ন বেনেটকে।’

    ‘তো ডাকো। তারা রেডি হলে আনার জন্যে পাঠিয়ে দেব আমার জেট বিমান।

    ‘কী ধরনের কাজ সেটা ওরা জানতে চাইবে। কতটা বলব তা নির্ভর করে আপনার ওপর। বেন হ্যাননকে পেয়ে যাওয়ার পর কী করব আমরা?’

    ‘তাকে সরিয়ে দেবে খেলা থেকে। মুখ যেন খুলতে না পারে, তা নিশ্চিত করবে। কেউ যেন খুঁজে না পায় তাকে।’

    ‘কাজ হতে হবে নিখুঁত,’ বলল ওয়াকি, ‘উইলসনের বেলায় দায়িত্বে চরম অবহেলা করা হয়েছে। আরও বাজে কাজ করেছে ওরা বেন হ্যাননের ভাতিজার বেলায়।’

    ‘স্বীকার করছি মস্ত ঝুঁকি নিয়েছি,’ আড়ষ্ট কণ্ঠে বলল রন স্টুয়ার্ট। ‘আবারও ওরকম হলে সত্যিই বিপদ হবে।’

    দ্বিতীয়বারের মত মাথা দোলাল ওয়াকি। ‘আমাকে দায়িত্ব দিলে আমি কি ধরে নেব কাজটা করতে পারব আমার ইচ্ছেমত? আপনার তাতে কোনও আপত্তি থাকবে না তো?’

    ‘আপত্তি নেই।’ বাক ওয়াকি হাত বাড়িয়ে দেয়ায় সুইভেল চেয়ার ছেড়ে উঠে হ্যাণ্ডশেক করল রন স্টুয়ার্ট।

    স্টাডিরুম থেকে বেরিয়ে ব্যক্তিগত কোয়ার্টারের দিকে চলল বাক ওয়াকি। একটু পর ফোন দেবে লণ্ডনে বন্ধুদের কাছে। তার ডাকে এবং কাঁচা টাকার গন্ধে হাজির হবে হ্যারি অ্যাণ্ডারসন, অ্যালান কোয়ার্ট, গ্রেগরি বেল আর লিয়ন বেনেট। ওয়াকি ভাবল: বেন হ্যানন জানেও না কত বড় গাড্ডায় পড়েছে সে। ধরে নেয়া যায় খুন হয়ে গেছে বুড়ো হাবড়াটা!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleধাওয়া – কাজী মায়মুর হোসেন
    Next Article অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }