Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ৩৯

    ঊনচল্লিশ

    কানে মোবাইল ফোন ঠেকাতেই ভারী, ঝনঝনে অভিজাত এক কণ্ঠ শুনল রানা। গলা আর্কটিক সাগরের তলস্রোতের মত শীতল হলেও সেটার মাঝে ভাসছে দুশ্চিন্তার বরফের মস্ত সব চাঁই। ‘আমি কি ধরে নেব কথা বলছি মিস্টার মাসুদ রানার সাথে? নাকি আপনাকে সম্বোধন করব মেজর বলে?’

    ‘আমি কি ধরে নেব কথা বলছি মিস্টার রন স্টুয়ার্টের সঙ্গে?’ পাল্টা জানতে চাইল রানা।

    ‘যাক, শেষমেশ আমাদের পরিচয় হলো। আশা করি এই আলাপের মাধ্যমে সম্পর্কটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’

    ‘ব্যবসায়িক আলাপে ভদ্রতা বজায় রাখতে হয়, তাই কথা হয়ে ওঠে মধুর,’ বলল রানা। ‘কারও সঙ্গে ব্যবসা করতে তাকে পছন্দ করতে হবে, এমন তো নয়।’

    ‘তা হলে কি ধরে নেব ঠিক কথাই শুনেছি? আপনি আমার সঙ্গে কোনও একটা বিষয়ে ব্যবসা করতে চান।’

    ‘একজনের কাছে দামি কিছু থাকলে, সেটা অন্য কেউ চাইলে নিয়ম হচ্ছে দুই পক্ষকে চুক্তির মাধ্যমে এগোতে হবে। সেটা সবার জন্যেই মঙ্গলময়। তার উল্টো হচ্ছে যুদ্ধে জড়িয়ে যাওয়া। আমার মনে হয় না আপনি বা আমি সেটা চাই।’

    ‘আপনি নিশ্চয়ই জানেন, আপাতত আমার সামনে বেশ কিছু পথ খোলা আছে।’

    ‘যুদ্ধে কেউ সবদিক থেকে প্রস্তুত থাকে না,’ বলল রানা। ‘আর সেজন্যেই ভাল একটা পথ আপনার সামনে তুলে ধরতে চাই। সেক্ষেত্রে আহত বা নিহত না হয়েই নিশ্চিন্তে পার করতে পারবেন বাকি জীবন।’

    ‘তো বলতে চাইছেন আমার চাই এমন কিছু আপনার কাছে আছে?’ সহজ সুরে বলতে চাইলেও স্টুয়ার্টের গলায় প্রকাশ পেল উৎকণ্ঠা।

    ‘দুনিয়ার আর কিছু কখনও এত বেশি করে চাননি,’ বলল রানা। ‘প্রাণের মায়াও ছেড়ে দেবেন ওগুলো পাবার জন্যে।’

    ‘আপনি আমার মনোযোগ কেড়ে নিয়েছেন। তো, বলুন, আসলে আপনার কাছে কী আছে?’

    ‘মুখের কথায় নয়, নিজের চোখে সব দেখবেন,’ বলল রানা। ‘আপনার ই-মেইল অ্যাড্রেস দিন। ছবি পাঠিয়ে দেব।’

    গড়গড় করে নিজের ই-মেইল ঠিকানা জানাল স্টুয়ার্ট। নিজের স্মার্টফোনে সোনার কয়েনের ছবি বের করল রানা। বিলিয়নেয়ারের ঠিকানায় পাঠিয়ে দিল ওটা। পেরোল পুরো একমিনিট, তারপর ওদিক থেকে এল দুশ্চিন্তাভরা গলা: ‘দেখলাম।’

    ‘আপনি হয়তো এ বিষয়ে আরও জানতে চাইতে পারেন। তাই বলছি, স্যাম্পল হিসেবে আপাতত আমার কাছে আছে মাত্র গোটা পঞ্চাশেক। তবে যেখানে পেয়েছি, ওখানে ছিল হাজার হাজার।’

    ‘কত হাজার?’ বেসুরো কণ্ঠে জানতে চাইল রন স্টুয়ার্ট।

    ‘চুক্তি হলে নিজের চোখেই দেখবেন, গুনে নেবেন।’ শুকনো হাসল রানা। ‘শুধু বলতে পারি, সোনার কয়েনে ভরে উঠবে মাঝারি আকারের দুটো ভ্যান। অবশ্য সত্যিই ওই কাজ করলে টনকে টন ওজনে ভাঙবে গাড়িদুটোর সাসপেনশন। সব খুঁড়ে তুলতে গিয়ে লেগেছে বেশ কয়েক সপ্তাহ। তার চেয়েও বেশি সময় লেগেছে সব গুনে নিয়ে নিরাপদ ওয়্যারহাউসে তুলতে।’

    ‘কোথায় পেয়েছেন?’ জানতে তর সইছে না স্টুয়ার্টের। ‘আপনার নাকের ডগায় ছিল, স্টুয়ার্ট। এক শ’ বছরেরও বেশি ধরে লক আরডাইকের তীরে পাইন জঙ্গলে পড়ে ছিল। অবশ্য ওগুলো কে ওখানে রেখেছে, বা কোথা থেকে এল, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার যদি উপায় থাকত, গাদাগাদা কয়েন গলিয়ে গোল্ড বার তৈরি করে বিক্রি করতাম।’

    ‘সেক্ষেত্রে মুহূর্তে অর্ধেকে নেমে যাবে ওগুলোর মূল্য। ওগুলো শুধু সোনা নয়, ওর ঐতিহাসিক মূল্যও অনেক।’

    ‘আর যাই হোক, ইতিহাসে আমার কোনও আগ্রহ নেই, স্টুয়ার্ট। ওগুলো এমন বাতিল কারেন্সি, যেটা আর বাজারে চলে না। যদিও এটা জানি, দুনিয়ার বহু মানুষ ওগুলো পাওয়ার জন্যে মরতেও রাজি হবে। আপনিও তাদের একজন। তাই প্রথমে আপনাকেই প্রস্তাব দিচ্ছি। এখন কী করবেন সেটা স্থির করবেন আপনিই। উপযুক্ত টাকার প্রস্তাব পেলে আমি হয়তো বিক্রি করতে রাজি হয়ে যাব।’

    ‘মিথ্যা বললে কিন্তু শেষে পস্তাবেন, রানা,’ হুঁশিয়ার করল স্টুয়ার্ট।

    ‘আমি মিথ্যা বলার মানুষ নই,’ জবাবে বলল রানা। ‘আমার কথায় বিশ্বাস করতে হবে না, নিজের চোখেই দেখতে পাবেন মোহরগুলো।’

    ‘তো কথা শুরু করা যাক। কীভাবে চুক্তি হবে?’

    ‘আপনি কি এখন আপনার বাড়িতে?’

    ‘আমার অনেকগুলো বাড়ি আছে,’ গর্বের সঙ্গে বলল স্টুয়ার্ট। ‘আপাতত আছি স্কটিশ বাড়িটাতে।’

    ‘তা হলে আমার কথামত কাজ করুন,’ বলল রানা। ‘পাহাড়ি দুর্গ থেকে নেমে এসে কয়েক ঘণ্টার জন্যে দেখা দিন আমাদের মত গরীব মানুষকে। আপনাকে ড্রাইভ করে আসতে হবে কিনলোকার্ড গ্রামে। আমার মনে হয় ওটার নাম আপনি আগেও শুনেছেন।’

    ‘আপনি কি এখন ওখানেই আছেন?’

    ‘আমি কোথায় আছি সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না,’ বলল রানা। ‘দুপুর একটায় গ্রামের পাবে পৌছে যাব। আপনার মত দুর্গন্ধে ভরা পচে যাওয়া শামুকের সঙ্গে দেখা করার বিন্দুমাত্র আগ্রহ আমার ছিল না। তবে ব্যবসা বলে কথা। তাই মানুষ চলাচল আছে এমন জায়গায় দেখা করব। যাতে ঝামেলায় না ফেলতে পারে আপনার খুনির দল।’

    শুকনো হাসল স্টুয়ার্ট। ‘ও? আপনি খুব সতর্ক লোক, তাই না, রানা?’

    ‘ঠিকই ধরেছেন। এবং সেজন্যেই সামান্যতম বিপদ বা ফাঁদের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে বাতিল করব চুক্তি। সেক্ষেত্রে বাকি জীবনেও আর একটা কয়েনও দেখতে পাবেন না। মাথায় রাখবেন, নতুন ক্রেতা খুঁজে নিতে সমস্যা হবে না আমার। এরই ভেতর আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকজন।’

    ‘তাই? তারা কারা? সংগ্রাহকদের প্রায় সবাইকেই আমি চিনি।’

    ‘কারা আগ্রহ দেখাচ্ছে, তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। খামোকা আমার মূল্যবান সময় নষ্ট করবেন না, স্টুয়ার্ট। আপনি কিনলোকার্ডের পাবে আসছেন, নাকি ফোন রেখে দেব?

    ‘ঠিক আছে, আমি রাজি। তা হলে সেরে নিন আলাপ।’

    ‘বুঝতেই পারছেন, আপনি আসবেন একা। যদি দেখি ঠিক সময়ে হাজির হননি, বাতিল করব চুক্তি। কোন্ পথে আসছেন, আগেই আমাকে জানিয়ে দেবে আমার লোক। ভুলেও কোনও ভুল করবেন না। পাবের সামনে গাড়ি থেকে নেমে পড়বেন। গাড়িতে যেন অন্য কেউ না থাকে। বার-এ গিয়ে এক পাইণ্ট বিয়ারের অর্ডার দেবেন।’

    ‘আমি বিয়ার খাই না।’

    ‘তা হলে এক গ্লাস ওয়াইন নেবেন।’

    ‘ওদিকের ওয়াইন তো বড়জোর রঙ তোলার স্পিরিট।’

    ‘ওয়াইন গিলতে হবে না,’ বলল রানা। ‘কারণ, বেশিক্ষণ ওখানে থাকছেন না। যখন বুঝব আপনার লোক হাজির হবে না, দু’জনে গাড়িতে চেপে চলে যাব আমার ওয়্যারহাউসে।’

    ‘শুনে খুশি হলাম। তো কোথায় যাব আমরা?’

    ‘মিটিং হবে যেখানে,’ বলল রানা। ‘ওখানে থাকবে আমার পরিচিত একজন।

    ‘তার মানে মিস থমসন।’

    দেখা যাচ্ছে, একা আমি নই, আরও মানুষ হোমওঅর্ক করেছে,’ হেসে বলল রানা।

    ‘তারপর কী হবে?’

    ‘চুক্তি হলে দেখতে পাবেন সোনার কয়েনগুলো।’

    ‘কিন্তু কী কারণে আপনাকে বিশ্বাস করব?’

    ‘আমাকে বিশ্বাস করতে হবে না। নিজের চোখেই দেখে নেবেন সোনার কয়েনের স্তূপ।’

    ‘আপনার এসবে জড়িয়ে যাওয়া অস্বাভাবিক লাগছে আমার কাছে। এটা কি বুঝতে পারছেন?’

    কয়েক মুহূর্তের জন্যে চুপ করে থাকল রানা। ঠিক করেছে এবার ফেঁদে বসবে ওর তৈরি গল্পটা। ঠিকঠাক সেটা ঝেড়ে দিলে চট্ করে মিথ্যাটা ধরতে পারবে না স্টুয়ার্ট। ‘এত বিস্মিত হওয়ার কিছু নেই, স্টুয়ার্ট। প্রথমে সোনার কয়েন আবিষ্কার করেছিল রবার্ট উইলসন। সেটা বলেছিল বন্ধু পিটার হ্যাননকে। আর তখন বিশেষজ্ঞ হিসেবে এসবে জড়িয়ে পড়ি বেন হ্যানন আর আমি। সিকিউরিটির ব্যাপারে দুশ্চিন্তায় ছিল উইলসন আর পিটার। পাগল হয়ে উঠেছিল ভয়ে। ওদের ধারণা হয়েছিল একদল খুনি এসে কেড়ে নেবে সোনার কয়েনগুলো। পাগল আর কাকে বলে!’

    আরও তথ্যের জন্যে চুপ করে অপেক্ষা করছে স্টুয়ার্ট।

    ‘কিন্তু পিটার হ্যানন আর বেন হ্যাননকে বিশ্বাস করত না উইলসন,’ গড়গড় করে বলে চলল রানা। ‘তার ধারণা হয়েছিল: গোপনে সব মেরে দেবে পিটার। আর সেজন্যেই বন্ধুকে সে বলেনি কোথায় আছে সেই গুপ্তধন।’

    মন দিয়ে রানার কথা শুনছে জেসিকা। চকচক করছে দুই চোখ। তবে কেন এসব বলছে রানা, সেটা বুঝতে না পেরে কুঁচকে গেল ওর দুই ভুরু।

    ‘আপনি তা হলে বলতে চান একইসঙ্গে সোনার কয়েন উদ্ধার করেছেন আপনি আর উইলসন?’ জানতে চাইল রন স্টুয়ার্ট। ‘আমার লোকের ভাষ্য অনুযায়ী আপনি মাত্র কয়েক দিন আগে লণ্ডন থেকে এসেছেন এখানে। ততদিনে মারা গেছে উইলসন। সেক্ষেত্রে কি ধরে নেব যে মিথ্যা বলছেন আপনি? মিথ্যুকদের কোনও ঠাঁই নেই আমার কাছে।’ আদর্শ ও নৈতিকতার প্রতিমূর্তি হয়ে উঠেছে চরম দুর্নীতিপরায়ণ বিলিয়নেয়ার।

    ‘আপনার বেতনভুক অপদার্থ পুলিশগুলো অর্ধসত্য বলেছে। ওরা জানেও না, উইলসন ডুবে মারা যাওয়ার আগে গোটা একসপ্তাহ ধরে আমরা কী করেছি। সব গুছিয়ে নেয়ার পরেই পা রেখেছি কিনলোকার্ড গ্রামে।’ ডাহা মিথ্যা বলছে রানা। তবে মিথ্যা হিসেবে ওটা প্রমাণ করতে পারবে না স্টুয়ার্ট। রানা আশা করছে মগজে যুক্তি কাজ করবে না বলেই সোনার কয়েনের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেবে লোকটা। ‘উইলসন জঙ্গলে নিয়ে গিয়ে আমাকে দেখিয়েছে কোথায় পেয়েছে কয়েনগুলো। পরে বাকিগুলো আবিষ্কার করি আমরা। দু’জন মিলে সরিয়ে নিয়ে যাই নিরাপদ ওয়্যারহাউসে। তারপর কয়েক দিনের জন্যে কাজ গুছিয়ে নিতে লণ্ডনে ফিরি আমি। আর তারপর তো মারাই গেল উইলসন। তাই আমি এখন একমাত্র লোক যে কি না জানে কয়েনগুলো কোথায় আছে।’

    কী যেন ভাবল স্টুয়ার্ট। তার পরের কথায় রানার মনে হলো বিশ্বাস করেছে সে। ‘তা হলে তো মনে হচ্ছে সঠিক লোকের সঙ্গেই কথা বলছি। সেক্ষেত্রে একটা কথা বলে দিতে চাই। নিজের চোখে দেখব সোনার কয়েন। তখন স্থির হবে নগদ টাকার ব্যাপারটা। এরপর একবার টাকা পেলে আর কখনও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।’

    ‘ঠিকমত টাকা পেলে আবার কথা কীসের!’ খোলা গলায় হাসল রানা।

    ‘আমার ধারণা ছিল বন্ধুর ব্যাপারে আপনার কোনও বক্তব্য থাকতে পারে। ওই যে, সেই বেন হ্যানন।’

    এবার কণ্ঠ স্বাভাবিক রাখতে কষ্ট হলো রানার। ‘আমি তো আগেই বলেছি, হ্যাননদেরকে বিশ্বাস করত না উইলসন। ওরা চাচা-ভাতিজা বড়বেশি লোভী। সেজন্যেই হয়তো বিপদে পড়েছে। তাদের কী হলো তাতে আমার কিছু যায়-আসে না। আমি আইনি ঝামেলা বা কোনও বিপদে না পড়লেই খুশি।’

    রানার কথায় চমকে গেছে জেসিকা। একহাতে মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, ‘এসব কী বলছ, রানা!’

    ‘ঠিক আছে, বুঝতে পেরেছি,’ বলল স্টুয়ার্ট। ‘আপনার কথা শুনে আগ্রহ বোধ করছি। এজন্যেই দিনের পর দিন না খাইয়ে রেখেও বুড়ো হারামজাদার কাছ থেকে সোনার কয়েনের ব্যাপারে কিছুই বের করতে পারিনি। ভেবে পাচ্ছিলাম না, কেন সে মুখ বন্ধ করে রেখেছে। এতক্ষণে সবই বুঝলাম।’

    রাগে বুক জ্বলে গেল রানার। এত জোরে মোবাইল ফোন কানে চেপে ধরেছে যে ব্যথা পাচ্ছে। বুঝে গেছে মুখ খোলাবার জন্যে নির্যাতন করেছে ডিযঅনারেবলরা অসুস্থ বেন হ্যাননকে। বলল, ‘ওই বুড়ো হাবড়াটাকে চাপ দিয়ে লাভ হবে না। আমি হলে এসব বাজে কাজে সময় নষ্ট করতাম না।’

    ‘আমি নিজেও তাই ভেবেছি।’

    এবার কী বলতে হবে ভাবতে গিয়ে চোখ বুজল রানা। ‘তা হলে বুড়োটাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন?’

    ‘না-না, বেঁচে আছে। তবে আজ আপনার সঙ্গে কথা হওয়ার পর সিদ্ধান্ত নেব। আপনার কী মনে হয়, তার বিষয়ে কী করা উচিত?’

    ‘আপনিই জানেন,’ সহজ স্বরে বলল রানা, ‘এ ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। শুধু মনে রাখবেন, ঠিক সময়ে হাজির হবেন কিনলোকার্ড গ্রামের পাবে।’ চট্ করে হাতঘড়ি দেখল রানা। ‘দেখা হবে পৌনে চারঘণ্টা পর। মাত্র একবার সুযোগ পাবেন, স্টুয়ার্ট। কোনও ভুল হলে কিন্তু বাকি জীবনেও সোনার হদিস আর পাবেন না। সব আমি বিক্রি করে দেব অন্য কাস্টোমারের কাছে।’

    ‘আমি ঠিক সময়ে হাজির হব।’

    ‘তা আমি জানি,’ বলে কল কেটে দিল রানা।

    ‘কী ভয়াবহ,’ নিচু গলায় বলল জেসিকা। অবাক চোখে দেখছে রানাকে।

    থমথম করছে রানার মুখ। ভাল করেই জানে, ওর প্রিয় ওস্তাদের ব্যাপারে মস্ত ঝুঁকি নিয়েছে। ওর যদি কোনও ভুল হয়ে থাকে, জীবিত দেখবে না মানুষটাকে।

    ‘বুঝলাম না কেন এভাবে কথা বললে,’ বলল জেসিকা। ‘রন স্টুয়ার্ট তো মেরে ফেলতে পারে বেন হ্যাননকে।’

    চাপা শ্বাস ফেলল রানা। জেসিকার চোখে কষ্ট ও দ্বিধা দেখে নিচু গলায় বলল, ‘স্টুয়ার্টের জন্যে সব সহজ করে দিতে হয়েছে। ফাঁদে ফেলতে হলে এ ছাড়া উপায় ছিল না। সে এখন ভাবছে সব করছি স্রেফ টাকার জন্যে। টাকা দেবে, বদলে পাবে সোনার কয়েন।’

    ‘তা বুঝেছি। কিন্তু বেন হ্যানন তো তোমার বন্ধু। তাঁর বাঁচা-মরা নিয়ে তোমার দুশ্চিন্তা নেই, তা কেন বললে? তুমি তো জানো তিনি বেঁচে আছেন। অথচ, খুন করতে সবুজ বাতি দেখিয়ে দিলে স্টুয়ার্টকে। কাজটা ভুল হয়ে গেল না?’

    ‘দুটো কারণে এমন করেছি,’ বলল রানা। ‘প্ৰথম কথা, একমাত্র আমি জানি কোথায় আছে সোনার কয়েন। তাই এখন আর বেনকে নির্যাতন করবে না তারা। ওদিকে সোনার হদিস বেন দিতে পারবে না, সেটা আমার মুখের কথা; বিশ্বাস করবে কি করবে না সেটা হুট করে বুঝে উঠতে পারবে না লোকটা। তাই ওকে বাঁচিয়ে রাখবে স্টুয়ার্ট। তার মত লোক কাউকে কখনও পুরো বিশ্বাস করে না। যখন-তখন দেখা করার ব্যাপারে পিছিয়ে যেতে পারে।’

    ‘তখন?’

    ‘তখনও বেনকে খুন করবে না। বিশেষ করে আমার সঙ্গে একা দেখা করতে এলে। কারণ, আমি সত্যি বলছি কি না তা জানার উপায় নেই তার। আমি ডাবল-ক্রস করলে সেক্ষেত্রে বেনকে ব্যবহার করবে দাবার ঘুঁটির মত করে। যাতে নিজে মুক্তি পেতে পারে।’

    ‘অর্থাৎ, আজ স্টুয়ার্টের সঙ্গে দেখা হলে নিশ্চয়ই তাকে বন্দি করবে তুমি। কিন্তু তাতেও তো কোনও লাভ দেখছি না। জিম্মি হিসেবে তার লোকের হাতে রয়ে যাবেন বেন হ্যানন।

    ‘তাদের জিম্মির চেয়ে আমার জিম্মি ঢের বেশি দামি। ডিনঅনারেবলদের বেতন দিচ্ছে স্টুয়ার্ট। সে না থাকলে একটা পয়সাও পাবে না তারা।’

    ‘কাজেই বসকে ফেরত পেতে ছেড়ে দেবে বেন হ্যাননকে। অথচ, শেষমেশ স্টুয়ার্টকে পাবে না তারা?’

    ‘ঠিক ধরেছ।’

    ‘তবুও তো মুখোমুখি হতে হবে ডিযঅনারেবলদের।’

    মাথা নাড়ল রানা। ‘স্টুয়ার্টের সঙ্গে দেখা হলে এরপর তুমি এসবে জড়িত থাকবে না। যা করার আমি একা করব।’

    ‘তা হলে তো মানুষ খুনোখুনি হবে,’ আপত্তির সুরে বলল জেসিকা।

    ‘হয়তো, তবে আমার হাতে তখন থাকবে তুরুপের তাস।’

    ‘অনেক বড় ঝুঁকি নিচ্ছ।’

    মাথা দোলাল রানা। ‘সত্যিই তাই। তবে ওদের ঝুঁকিটা আমার চেয়ে অনেক বেশি।’

    দীর্ঘশ্বাস ফেলল জেসিকা। ‘তো এখন কী করবে?’

    ‘দুপুর একটার আগেই গ্রামে গিয়ে স্টুয়ার্টের জন্যে পেতে নেব ফাঁদ।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleধাওয়া – কাজী মায়মুর হোসেন
    Next Article অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }