Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ১০

    দশ

    এইমাত্র ছুটতে ছুটতে পুলিশ স্টেশনের রিসেপশন এরিয়ায় এসে বেন হ্যাননকে ধরতে পেরেছে জেসিকা থমসন। মেয়েটা পাশাপাশি হতেই থেমে দাঁড়িয়ে বেন বলল, ‘ভাল ব্যবহার করিনি বলে ছুটে এসেছ বকাঝকার জন্যে?’

    জবাবে মাথা নাড়ল জেসিকা। চোখে কৌতূহল। নিচু গলায় বলল, ‘ভাবতেও পারিনি পুলিশের বড় অফিসারের সঙ্গে এই সুরে কেউ কথা বলবেন—মোটা পাছা আর শুঁটকি পাছা?’

    ‘শুনতে ওদের ভাল লাগেনি, তাই না?’

    ‘আপনার কথায় মনে হচ্ছিল নিজের চোখে তাঁদের লালচে… ইয়ে… দেখেছেন।’

    ‘লালচে পাছা না দেখে উপায়ই বা কী ছিল আমার?’

    ‘স্যামন মাছ পোচিঙের ব্যাপারটা বুঝতে পারিনি।’ বেশিরভাগ সময় মানুষকে বিশ্বাস করে না বেন হ্যানন। তবে জেসিকা থমসনকে কেন যেন ভাল লাগছে তার। তাই রবার্টের শেষকৃত্যের রাতে পিটারের কাছে কল করা সেই লোকের কথাগুলো সংক্ষেপে জানাল সে।

    ‘ওই লোক সত্যি কথা বলেছে বলে ভাবছেন?’ বলল জেসিকা।

    ‘পিটার কোনদিনই মিথ্যুক ছিল না।’

    ‘সত্যিই পোচিং করছিল? মিথ্যাও তো বলতে পারে। পারে না? হয়তো খুঁচিয়ে মজা পাওয়ার জন্যে এসব বলেছে?’

    ‘আমার তা মনে হয় না। পিটারের কাছে লোকটার গলা খুব চেনা চেনা লেগেছিল, মনে হয়েছিল লোকটাকে চেনে।’

    বিস্ময় নিয়ে হ্যাননকে দেখল জেসিকা। ‘ওই লোককে চিনতে পেরেছে পিটার? কোথাকার লোক সে? নাম কী?’

    ‘নাম-পরিচয় মনে পড়েনি ওর,’ বলল হ্যানন। ‘আমরা শুধু এটুকু জানি, রবার্টের খুনের ব্যাপারে জরুরি তথ্য আছে তার কাছে। গোপন কিছু চলছে কিনলোকার্ড গ্রামে। সেজন্যেই পিটারকে বলেছিলাম সাবধানে থাকতে।’

    আনমনে মাথা নাড়ল জেসিকা। ‘সব অদ্ভুত লাগছে। কিনলোকার্ড গ্রামে মানুষ খুন? আগে কখনও এমন কিছু ঘটতে শুনিনি।’.

    ‘তবে কেউ না কেউ খুন করেছে রবার্টকে,’ বলল হ্যানন। ‘সোনার কয়েনের ব্যাপারটা কী? ওটাও বুঝতে পারিনি।’

    ‘আমিও জানি না, ল্যাসি। ওই ব্যাপারে আমাকে কিছুই বলেনি পিটার।’

    ‘গোটা ব্যাপারটা আমার ভাল ঠেকছে না। তাই আপনাকে অনুরোধ করব: বাড়ি ফিরে বিশ্রাম নিন। দেখা যাক তদন্ত করে কী খুঁজে বের করে পুলিশ।’

    গ্র্যানিটের মত কঠিন হলো বেন হ্যাননের মুখ। চাপা স্বরে . বলল, ‘এসেছি ভাতিজাকে সাহায্য করতে। পরে দেখলাম দেরি হয়ে গেছে। তবে পিটারকে যারা এভাবে মেরেছে, তাদেরকে খুঁজে না বের করে স্কটল্যাণ্ড ছেড়ে কোথাও যাব না এক পা-ও।’

    প্রৌঢ় মানুষটার গম্ভীর চেহারা দেখে জেসিকা বুঝে গেল, মনোভাব বদলাবেন না তিনি। চট করে একবার কাঁধের ওপর দিয়ে পেছনের করিডোর দেখল জেসিকা। তারপর প্যান্টের পকেট থেকে ছোট্ট একটা কাগজ নিয়ে গুঁজে দিল বেন হ্যাননের হাতে। ওটা গ্রোসারি দোকানের রিসিট। কাগজের উল্টো পিঠে টেলিফোন নম্বর। ‘আমার ফোনের নম্বর, প্রয়োজনে কল দেবেন।’

    ‘তখন তুমি কী করবে?’ জানতে চাইল বেন হ্যানন।

    কাঁধ ঝাঁকাল জেসিকা। ‘বন্ধুদের কাছে শুনেছি, আপনাকে বাবার মতই শ্রদ্ধা করত পিটার। তাই চাই না আপনার কোনও ক্ষতি হোক। আজ এখানে যা ঘটল, এরপর সতর্ক থাকবেন। যদি মনে করেন আমার কোনও সাহায্য লাগবে, দ্বিধা করবেন না ফোন দিতে।’

    মৃদু মাথা দোলাল বেন। জেসিকার আন্তরিক কথাগুলো মন ছুঁয়ে গেছে তার। নিজের মেয়ে থাকলে সে বোধহয় এভাবেই ভাবত। জেসিকা জেনে গেছে, সঠিকভাবে ওই দুই কেস নিয়ে তদন্ত করছে না ঊর্ধ্বতন অফিসাররা। তবে অন্য প্রসঙ্গে গেল বেন, ‘তোমার মনটা খুব নরম, ল্যাসি। টেলিফোন নম্বর দিলে বলে অনেক ধন্যবাদ।’

    ‘এখানে-ওখানে খোঁজ নিতে গিয়ে দয়া করে বিপদে পড়বেন না।’

    ‘তুমি কি ভাবছ ওই দুই ক্লাউন আমার ক্ষতি করবে?’

    ‘না, তা ভাবছি না। তবে আপনাকে ভাল মানুষ বলে মনে হয়েছে, তাই সতর্ক করছি। খুব খারাপ একদল লোক বেআইনি কিছু করছে। তারা আপনারও ক্ষতি করতে পারে।’

    হাসল বেন। ‘জীবনে খারাপ বেশকিছু মানুষকে দেখেছি। তবুও বেঁচে আছি। ওরা কিন্তু জগতে নেই। আমার জন্যে দুশ্চিন্তা কোরো না, ল্যাসি।’

    খুলে গেল করিডোরের একটা দরজা। বের হলো ইউনিফর্ম পরা দু’জন অফিসার। কী নিয়ে যেন আলাপ করছে তারা। জেসিকার দিকে চেয়ে হাসল তাদের একজন। দ্বিতীয়জন সন্দেহ নিয়ে দেখছে বেন হ্যাননকে। নিচু গলায় বলল জেসিকা, ‘আমার শিফট শুরু হয়ে গেছে। আপনি এখন কোথায় যাবেন ভাবছেন, মিস্টার হ্যানন? ‘

    ‘ফিরব কিনলোকার্ড গ্রামে।’

    ওদিকে তো প্রায় কোনও বাসই যায় না।’

    ‘আমার সমস্যা হবে না।’

    ‘সতর্ক থাকছেন তো?’

    মাথা দোলাল বেন হ্যানন। বিদায় নিয়ে ডিউটিতে যোগ দিতে ফিরে চলল জেসিকা থমসন। কেউ তাকে পছন্দ করুক বা না করুক, সোজাসাপ্টা কথা বলা মানুষগুলোকে পছন্দ করে বেন। তাই বুঝে গেছে, ওই মেয়ে ভালদের একজন।

    বাসের ব্যাপারে ঠিকই বলেছে জেসিকা। পুরো দু’ঘণ্টা পর শেষমেশ কিনলোকার্ড গ্রামে ফিরতে পারল বেন। শহর ছাড়ার আগে আরেক দফা গেছে হাসপাতালে। তখন রিসেপশন ডেস্ক থেকে নিকটাত্মীয় হিসেবে তাকে দেয়া হয়েছে পিটারের ব্যক্তিগত জিনিসপত্র। কোনটাই মূল্যবান কিছু নয়: ওয়ালেট, খুচরো কয়েন, চাবি এসব। মোবাইল ফোনটা নেই। গোয়েন্দারা বোধহয় ওটা নিয়ে গেছে তদন্তের জন্যে।

    পিটারের বাড়ির দরজা খুলে বেনের মনে হলো, এখানে তার একা থাকার কথা নয়। তখনই ভাবল, ভাতিজার বাড়ি অগোছাল করবে না। যদি ক’দিন থেকেও যায়, বেডরুমের বদলে ব্যবহার করবে লিভিংরুমের সোফা। কিচেনও লাগবে না। আসলে এ বাড়িতে থাকতেই হবে এমনও নয়। প্রয়োজনে মাটিতে শুয়ে পার করে দেবে রাতের পর রাত। বছরের পর বছর লুকিয়ে থাকতে পারবে জঙ্গলে, পাহাড়ে বা মরুভূমিতে। কারও সাধ্য নেই খুঁজে বের করবে তাকে। কঠোর ট্রেইনিঙের গুণে বহু দেশের শত শত কমাণ্ডোকে প্রশিক্ষণ দিয়েছে পুরো ছাব্বিশ বছর ধরে। স্বয়ং মৃত্যু ছাড়া অন্য কিছু তাকে ভুলিয়ে দিতে পারবে না ওই ট্রেইনিং।

    ঘরে ঢুকেই বেন বুঝল, বাড়িতে ঢুকেছিল অচেনা কেউ। তচনচ করেছে সামনের ঘরের আসবাবপত্র। আগেও লুঠতরাজ হতে দেখেছে বেন। অবশ্য লুঠপাট নয়, তন্নতন্ন করে কিছু খোঁজা হয়েছে এ বাড়িতে। বেশকিছু ড্রয়ার পড়ে আছে মেঝেতে। ছুরি দিয়ে চেরা হয়েছে সোফার কুশন। ফ্লোরবোর্ড দেখতে উল্টে ফেলেছে কার্পেট। এসব কীর্তি একাধিক লোকের—ঝড়ের বেগে বাড়ি সার্চ করে বিদায় নিয়েছে তারা।

    একটু ঘুরতেই বেন বুঝল, গুদামের কাঁচের ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকেছে তারা। জানালার ওদিকে বাড়ির পেছন উঠান। সেখানে জন্মেছে আগাছা ও ঝোপঝাড়। এখানে ওখানে গার্বেজ বিন ও আবর্জনা। সারি সারি বাড়ির পেছনের গলি দিয়ে এনে উঠানে পিটার রেখেছে ওর ক্যাম্পার ভ্যান। ভাঙা জানালা বন্ধ করে লিভিংরুমে

    করে লিভিংরুমে ফিরল বেন। অনুপ্রবেশকারীরা জরুরি কিছু খুঁজতে গিয়েই বেশি ক্ষতি করেছে এই ঘরের আসবাবপত্রের।

    ডাইনিং এরিয়ার একটু দূরেই লিভিংরুম। ওটাকে হোম অফিস হিসেবে ব্যবহার করত পিটার। একদিকের দেয়াল- ঘেঁষা ডেস্কের ওপরে চারকোনা ফাঁকা জায়গার কিনারায় ধুলো। পড়ে আছে গোল পাকানো কিছু তার। বেন বুঝে গেল, চলে যাওয়ার সময় কমপিউটার, প্রিন্টার ও স্ক্যানার নিয়ে গেছে তস্কররা। আপাতত বোঝার উপায় নেই তারা কারা, বা কী খুঁজছিল।

    পুলিশের সঙ্গে কথা বলবে কি না ভাবল বেন। তারপর সিদ্ধান্ত নিল, জানাবে না কিছুই। রবার্ট ও পিটারের দুই কেসের দায়িত্বে আছে নিরেট মগজের দুই গাধা। সুযোগ পেলে ওর প্রতিটা পদক্ষেপে বাধা দেবে তারা। কাজেই সেধে ঝামেলায় যাওয়ার দরকার নেই। তা ছাড়া, জানা হয়ে গেছে এরপর কী করতে হবে।

    তিক্ত মনে ঘর গোছাবার কাজে নামল বেন। কিছুক্ষণ পর ঘরের কোণে ওয়েস্ট পেপার বাস্কেটের কাছে পেল মুচড়ে ফেলা একটা কাগজ। ওটা তুলে নিয়ে খুলে চোখ বোলাল সে। কাগজে রয়েছে পিটারের লেখা কিছু কথা।

    ইতালিতে চশমা ফেলে এসেছে বেন। ভাস্তের হাতে লেখা ছোট অক্ষরগুলো পড়তে গিয়ে চোখ কুঁচকে গেল তার। কিছু নোট নিয়েছে পিটার। Louis d’or শব্দদুটো, কিছু ডেটা ও এদিকের আঠারো শতকের ইতিহাস থেকে কয়েকটা নাম উল্লেখ করেছে। তথ্যগুলো কেন টুকে নিল, বুঝতে পারল না বেন। কাগজে আছে আরডাইক লকে গোপনে স্যামন মাছ শিকারের ওপরে লেখা কয়েকটা বাক্য। নিচে আণ্ডার লাইন করেছে পিটার: কে এই স্যামন মাছ পোচার?

    কাগজটা ভাঁজ করে প্যান্টের পকেটে রাখল বেন। ঘুরে দেখল বিধ্বস্ত ঘর। ফলে আবারও রেগে গেল। মনের চোখে দেখতে পেল ভাস্তের মার খাওয়া অচেতন মুখ। হয়তো আর কখনও জ্ঞান ফিরবে না ওর। বেনের বুকে টগবগ করে বলকে উঠল আগ্নেয়গিরির লাভার মত প্রচণ্ড রাগ। বিড়বিড় করে বলল, ‘দাঁড়া, শুয়োরের বাচ্চারা!’

    রাগ আরও বেড়ে যাওয়ায় হঠাৎ শুরু হলো পাঁজরের ভেতর চিনচিনে ব্যথা ও বিশ্রী চাপ। বেনের মুখ চিরে বেরোল মৃদু গোঙানি। টলে গেল ঝড়ের কবলে পড়া গাছের মত। নিজেকে সামলে নিতে কাছের চেয়ারের পিঠে হাত রেখে অপেক্ষা করল ব্যথা চলে যাওয়ার জন্যে। কয়েক মিনিট পর ধীরে ধীরে কমল অস্বস্তি। কিচেনে গিয়ে গ্লাস নিয়ে জগ থেকে পানি ঢালল। পকেট থেকে নিল ওষুধের ছোট্ট বোতল। ওটায় আছে শেষদুটো ট্যাবলেট। ও-দুটো মুখে ফেলে ঢক-ঢক করে পানি দিয়ে গিলে নিল। ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলল খালি বোতল। প্যান্টের পকেটে রয়েছে আনকোরা আরেক ফাইল ওষুধ।

    একটু পর লিভিংরুমে ফিরে ল্যাণ্ডফোনের রিসিভার তুলে স্ত্রী মিরাণ্ডাকে কল দিল। ওদিক থেকে হ্যালো শুনে বলল, ‘আমি পৌঁছে গেছি। তুমি ঠিক আছ তো?’

    স্বামীর কণ্ঠস্বর শুনে স্বস্তির শ্বাস ফেলল মিরাণ্ডা। বিয়ের পর কখনও আলাদা থাকেনি তারা। সে কথাই বলল বেচারি : ‘তোমাকে খুব মিস করছি।’

    ‘খারাপ খবর আছে, মিরাণ্ডা,’ বলল বেন। ‘বাজেভাবে . আহত হয়েছে পিটার।’ সংক্ষেপে সব খুলে বলল সে। এ-ও জানাল, তার ধারণা রবার্টকে যারা খুন করেছে, তারাই মারাত্মক জখম করেছে পিটারকে। পুলিশ স্টেশনে কী ঘটেছে, তা-ও বাদ পড়ল না। শেষে বলল, ‘নিজেই এবার তদন্ত করব।’

    এই কথায় দুশ্চিন্তা বাড়ল মিরাণ্ডার। ভাল করেই জানে, ভাস্তে পিটারকে কতটা ভালবাসে বেন। এখন কোনও কথায় বেনকে নিরস্ত করতে পারবে না সে। একটু চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘কথা দাও, খুব সাবধানে থাকবে।’

    ‘নিশ্চয়ই। তুমি তো জানো, কোনও ঝুঁকি নিই না।’

    ‘শরীর এখন কেমন? ঠিক সময়ে ওষুধ খাচ্ছ তো?’

    ‘আমি ঠিক আছি, ভেবো না,’ বলল বেন। ‘গুঁতো দিতে এলে ষাঁড়ের শিঙের বারোটা বাজিয়ে দেব।’

    স্বামী অন্তর থেকে তাকে ভালবাসলেও ভীষণ একগুঁয়ে মানুষ, জানে মিরাণ্ডা। বিশেষ করে পিটার আর মাসুদ রানার ক্ষেত্রে বেন অন্ধ। ইতালিতে ফিরতে বললে যে শুনবে না, তা পরিষ্কার। তাই অন্য প্রসঙ্গে গেল মিরাণ্ডা, ‘গতরাতে ই-মেইল করেছিল পিটার। মেইল চেক করতে গিয়ে একটু আগে ওটা দেখেছি।’

    ‘পিটার? কী লিখেছে?’

    ‘একমিনিট, পড়ছি।’ কয়েক মুহূর্ত পর কমপিউটারের কাছে নেয়া হলো টেলিফোন। ‘ঠিক আছে। পিটার লিখেছে: ‘রবার্ট এটা পেয়েছিল। সব অদ্ভুত লাগছে। আশা করি দ্রুত চলে আসবে তুমি, চাচা।’

    ‘রবার্ট কী পেয়েছিল?’

    ‘ই-মেইলের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে। খুলে দেখেছি। পুরনো একটা কয়েনের ছবি। মনে হয় সোনার। তোমার কাছে এই ছবি পাঠিয়ে দিয়েছিল কেন পিটার? ওটার জন্যেই কি খুন হয়েছে রবার্ট? আর এরপর ডাকাতগুলো হামলা করেছে পিটারের ওপর?

    স্ত্রীকে দুশ্চিন্তায় ফেলতে চাইল না বেন। নরম সুরে বলল, ‘দু’চার দিনের ভেতরে সবই বুঝতে পারব।’

    ‘তুমি পাশে নেই ভাবতে গিয়ে খুব খারাপ লাগছে,’ কান্না আড়াল করতে গিয়ে নাক টানন মিরাণ্ডা।

    ‘মাত্র কয়েকটা দিন, ডার্লিং, তারপর চলে আসব। একদম ভাববে না। আমি ভাল আছি। খুব সাবধানে আছি।’

    ‘কথা দাও প্রতিদিন ফোন দেবে? একা থাকলে ভয়ের সব চিন্তা এসে চেপে ধরছে আমাকে।’

    ‘প্রতিদিন দু’বার করে ফোন দেব, সোনা, কথা দিলাম।’

    মিরাণ্ডাকে অন্তর থেকে ভালবাসে বেন। প্রথমদিন ওকে দেখেই মনে মনে আছাড় খেয়ে পড়েছিল মাটিতে। কখনও ভালবাসায় সামান্যতম কমতি হয়নি তার তরফ থেকে। আর সেটা বুঝে ফেলেছে বলেই কখন যেন নিজের চেয়ে বেশি ভালবেসে ফেলেছে মিরাণ্ডা রাগী, যোদ্ধা মানুষটাকে।

    ফোন রেখে সোফায় বসে ভাবতে লাগল বেন। আকাশ ফুঁড়ে হাজির হয়নি সোনার মোহর। ওগুলোর জন্যেই পাকিয়ে উঠেছে এতবড় বিপদ। পিটারের নোট থেকে জানা গেছে, রবার্টের হত্যাকাণ্ড দেখেছিল এক স্যামন-পোচার। এখন তাকে খুঁজে পেলে জেনে নেয়া যাবে সবই। আপাতত এ বাড়িতে আবারও ফিরবে তস্কররা, সে সম্ভাবনা খুব ক্ষীণ। কাজেই এখানে ফাঁদ পেতে লাভ হবে না। আরও কিছুক্ষণ পর বেন মনস্থির করল, আপাতত বাড়ি ছেড়ে চলে যাবে। তবে সেক্ষেত্রে প্রথমেই চাই নির্ভর করা যায় এমন একটা গাড়ি।

    গুদামঘরে গিয়ে ভাঙা জানালা দিয়ে ক্যাম্পার ভ্যানটা দেখল বেন। ওটা বহু পুরনো ও ধুলোভরা হলেও হয়তো কাজে লাগবে। একবার ক্যাম্পার ভ্যান চালু হলে পোচারের খোঁজে যে-কোনও জায়গায় যেতে পারবে সে।

    আর্মির চাকরির সময়ে নানান প্রতিভার বিকাশ হয়েছে বেনের ভেতর। রেজিমেন্টের পুরনো গাড়ি নিজেই মেরামত করত। যুদ্ধের সময় ভিন দেশে ঢুকে দখল করে নিত শত্রু যানবাহন। হলওয়ের এক হুকে ক্যাম্পার ভ্যানের চাবি পেয়ে গাড়িটা পরীক্ষা করতে পেছনের উঠানে গেল বেন।

    গাড়িটা বহু পুরনো হলেও যা ভেবেছে, তা-ই ঠিক। ক্যাম্পারের ভেতরে আছে দুটো বার্থ, স্লিপিং ব্যাগ, ব্ল্যাঙ্কেট, চুলা, হিটার আর ছোট কেমিকেল ক্যাসেট টয়লেট-কাম ওয়াশরুম। প্রচুর ধুলো থাকলেও গাড়িটাকে রীতিমত বিলাসবহুল বলেই মনে হলো বেনের। এর চেয়ে হাজার গুণ খারাপ জায়গায় থেকেছে। অবশ্য প্রথমে চালু হলো না ভ্যানের ইঞ্জিন। পরের বিশ মিনিটে ব্যাটারির করাগেটেড কানেকশন ঠিক করে, বাড়ি থেকে আনা পরিষ্কার, চকচকে প্লাগের গুণে, ইগনিশনে চাবির প্রথম মোচড়ে কাশতে কাশতে জেগে উঠল বুড়ি মহিলা। ব্যাটারি চার্জ করতে ইঞ্জিন চালু রাখল বেন। ফিরে গেল বাড়ির ভেতর।

    মাঝদুপুরেই ফিকে হয়ে বিদায় নিচ্ছে হালকা রোদ। গত কয়েক বছর ইতালিতে ছিল বেন। তাই মনে ছিল না শীতে খুব চট্ করে সন্ধ্যা নামে উত্তর দিকের দেশে। লিভিংরুমে বসে একটা খসড়া পরিকল্পনা তৈরি করল সে। এতে সফল হতে হলে দরকার হবে কিছু জিনিসপত্র। ঘর সার্চ করতে গিয়ে পেল পুরনো এক ইয়েলো পেজ। ওটার পাতায় পাতায় আছে এদিকের মানুষের টেলিফোন নম্বর ও ঠিকানা। বইটা একটু ঘাঁটতেই বেন বুঝল, একঘণ্টা দূরের এক জায়গা হওয়া উচিত ওর প্রথম গন্তব্য। কোনও ঝামেলা না হলে সন্ধ্যার আগেই ওখানে পৌঁছে যাবে ও।

    বাড়ির দরজা লক করে পেছন উঠানে এসে ক্যাম্পার ভ্যানের ড্রাইভিং সিটে উঠল বেন। তিন মিনিট পর গাড়ি নিয়ে পৌছে গেল গ্রাম্যপথে। ভাবছে, সময় লাগবে না দরকারি সব জিনিস জোগাড় করতে। আর এরপরই শুরু হবে ওর শিকারি জীবন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিনহুড – কাজী আনোয়র হোসেন
    Next Article মাসুদ রানা ০২৯-৩০ – রক্তের রঙ (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }