Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ১২

    বারো

    দু’দিন পর।

    রানা এজেন্সি, লণ্ডনের পিকাডেলি।

    ভোরে দোতলার ছোট্ট অ্যাপার্টমেন্টে ঘুম ভাঙতেই হাত- মুখ ধুয়ে তৈরি হয়ে গেল রানা। জগিং সুট পরে নিয়ে ঝাড়া দেড় শ বৈঠক ও দেড় শ’ বুকডন দিল, তারপর ফ্ল্যাটের দরজায় তালা মেরে নেমে এল নিচের রাস্তায়। ঢ্যাঙা ল্যাম্পপোস্টে উজ্জ্বল বাতি জ্বললেও ওটার চারপাশে বিরাজ করছে ধূসর কুয়াশার মেঘ। দৌড় শুরু করে পঁয়ত্রিশ মিনিটে সাত মাইল ছুটে আবারও রানা এজেন্সির সামনে ফিরে এল। ততক্ষণে ফর্সা হয়ে এসেছে আকাশ। স্নান সেরে নেয়ার সময় রানা টের পেল, খিদেয় জ্বলছে ওর পেটটা। আর সেজন্যেই মনে পড়ল যশোরের সেই স্নেহময়ী বৃদ্ধার কথা। ওর বুক চিরে বেরোল দীর্ঘশ্বাস। লণ্ডনে কোথায় পাবে রাঙার মা-র রেঁধে দেয়া রাজকীয় বাঙালি খাবার!

    শাওয়ার সেরে ভদ্রস্থ হয়ে ডাইনিংরুমে ফ্রি থেকে ছয় স্লাইস পাউরুটি নিল রানা। ওকে বড়ভাইয়ের মত শ্রদ্ধা করে রানা এজেন্সির রিসেপশনিস্ট মিতু রায়। গতকাল অফিস ছুটি হওয়ার পর, প্রায় জোর করেই রেঁধে দিয়ে গেছে ছয়টা স্ক্র্যাম্বু এগ, রোস্টেড হাফ চিকেন, এক প্লেট বিফ চিলি ও শসা-টমেটো-লেটুস পাতা আর গাজরের সালাদ। ফ্রি থেকে রানা আরও বের করল আস্ত একটা কাগজি লেবু চিপে দেয়া এক গ্লাস নোনা শরবত। ওজন যেন না বাড়ে, তাই ক’দিন হলো বাদ দিয়েছে লোভনীয় ক্রাফ্ট্ পনির। টোস্টারে পাউরুটিগুলো মচমচে করে টোস্ট তৈরি করে তার ওপর পুরু করে মাখাল আন-সল্টেড লারপ্যাক বাটার।

    আজ শনিবার। কোথাও যাওয়ার তাড়া নেই ওর।

    চুপচাপ আজকের বরাদ্দ নাস্তা সেরে নিতে নিতে রানা ভাবল: বিসিআই হেডকোয়ার্টার বা রানা এজেন্সির অফিসে বসতে কখনোই ভাল লাগে না ওর। সবসময় মন চায় দারুণ কোনও অ্যাসাইনমেণ্টে জড়াতে। অথচ দু’সপ্তাহ হলো ফোন করেননি বিসিআই চিফ মেজর জেনারেল (অব.) রাহাত খান। আসলে দেয়ার মত কাজ নেই তাঁর হাতে। নইলে ডেকে নিতেন।

    খাওয়ার পর বুদ্ধের ভঙ্গিতে কিছুক্ষণ থম মেরে বসে থাকল রানা বিছানার ওপর। তারপর নেমে পড়ল কিচেনের সিঙ্কে প্লেট ধুয়ে নেয়ার যুদ্ধে। কাজটা শেষ হলে বিরক্ত চেহারায় গিয়ে বসল ড্রয়িংরুমের সোফায়। সামনের দেয়ালে আটচল্লিশ ইঞ্চি টিভিটা চালু করল। স্ক্রিনে বিবিসি নিউয। লণ্ডনের তুষারে ছাওয়া হাইওয়েতে হাইস্পিডে ভয়ানক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে ছয়টা গাড়ি। মোটমাট মৃত্যু ঘটেছে বারোজনের। আহত তিনজন এখন হাসপাতালে ভর্তি। রানার মনে পড়ল বাংলাদেশের কথা। সেখানে অস্বাভাবিক হিড়িক চলছে অদক্ষ ড্রাইভারদেরকে লাইসেন্স দেয়ার। ফলে যা ঘটার তাই ঘটছে: মারাত্মক সব দুর্ঘটনা। করুণ মৃত্যুর খবরে তিক্ত হয়ে ওঠে মন। অথচ, বিআরটিএ কর্তৃপক্ষ সতর্ক হলে কাঁচা ড্রাইভাররা যেমন লাইসেন্স পেত না, তেমনি কখনোই ঘটত না এসব বেশিরভাগ দুর্ঘটনা।

    রিমোট কন্ট্রোল টিপে অন্য চ্যানেলে গেল রানা। ওর মেজাজ আরও খাট্টা হলো গণ্ডারের মত দুই কুস্তিগিরের নকল লড়াই দেখে।

    পরের চ্যানেল কলকাতার। নাটকে রাজস্থানী মুটকি এক শাশুড়ি আর শুঁটকি এক বাঙালি বউমার ঘন প্যাচাল তিন মিনিট শুনে রানা মনস্থির করে ফেলল, এবার ঠিকই বিক্রি করে দেবে টিভিটা।

    এবার কী করা যায় ভাবতে শুরু করেছে, এমনসময় হঠাৎ করেই পাশের সাইড টেবিলে ক্রিং-ক্রিং শব্দে বেজে উঠল ল্যাণ্ডফোন।

    জুলজুল করে ওটার দিকে তাকাল রানা।

    তবে কি শেষমেশ ডাক এল দেশ থেকে?

    ফোন করেছেন ওর চিফ?

    নিশ্চয়ই কোনও অ্যাসাইনমেন্ট?

    বোধহয় তাই!

    বকবক করা টিভি অফ করে হাত বাড়িয়ে রিসিভার তুলে কানে ঠেকাল রানা। ‘হ্যালো?’

    ‘সালাম কই!’ ওদিক থেকে এল বাজপড়া ধমক। ‘আগে বড় দুলাভাইকে সালাম দিতে হয়, বেয়াদব-বেল্লিক ছোকরা কোথাকার!’

    প্রাণপ্রিয় বন্ধু সোহেল। চাপা শ্বাস ফেলল রানা। ‘চোপ! এবার এমন এক গিরিঙ্গি করে দেব, আগামীকালকেই বাড়ি থেকে নীলার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবে!’

    খুক্-খুক্ করে কাশল সোহেল। ‘তবে তোর বোনের কী হবে, বল, শালা?’

    ‘প্রাণে বাঁচতে চাইলে সরাসরি কাজের কথায় আয়, ভিলেনীয় কর্কশ হাসি হাসল রানা। ‘বুড়ো কি তবে আমাকে ডেকেছেন?’

    ‘আরে, নাহ্! পুরো দুনিয়াই তো করোনাভাইরাসের ডাণ্ডা খেয়ে ঠাণ্ডা মেরে গেছে। কোনও কাজ নেই অফিসে। প্রতিদিন আড্ডা দিচ্ছি সলীল, জাহেদ, সোহানা… সবাই মিলে।’

    ‘বুড়ো তা হলে অফিসে বসে মাছি মারছেন?’ কৌতূহলী হয়ে উঠল রানা।

    ‘তো আর কী, প্রতিদিন ফুঁকছেন বিশটা করে কিউবান চুরুট। উপচে পড়ছে অ্যাশট্রে। মাঝে মাঝেই পুরনো ফাইল আনিয়ে ডেকে নিচ্ছেন আমাকে। আর তারপরই শুরু হচ্ছে ধমক। আমরা কীসব মারাত্মক ভুল করে রেখেছি, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন।’

    ‘তুই নিজে সিগারেট ছেড়েছিস?’ জানতে চাইল রানা।

    ‘করোনার ভয়ে জানেপ্রাণে চেষ্টা করছি ছেড়ে দিতে! এবার দেখবি পেরে উঠেছি! শালার এক শলা বেনসনের দামের কথা ভাবলেই ভয়ে বুক শুকিয়ে যায়! ওরে, বাপরে!’

    ‘তো হঠাৎ যে তুই ফোন দিলি?’

    ‘যাহ্, শালা! বলতে গিয়ে ভুলেই গিয়েছি!’

    ‘কী ভুলেছিস?’

    ‘দেশে ফেরার সময় এক কার্টন বেনসন এনে দিলে বলতে পারি।’

    ‘শালা-ঘুষখোর!’

    ‘তোর বিশ্রী ধমক খেয়ে আবারও সব ভুলে গেলাম!’

    ‘বিড়িখোর! নিশ্চয়ই আমাকে ফিরতে বলেছেন বুড়ো?’

    ‘এক কার্টন বেনসন পেলে হয়তো সব মনে পড়বে!’

    ষড়যন্ত্রের সুরে বলল রানা, ‘দ্যাখ, এখন বিরক্ত করবি না, সোহেল। আমি সোনালি চুলের অপরূপ সুন্দরী এক মেয়ের সঙ্গে খুব বেশি ব্যস্ত।’

    ‘তা তোর পাশে এখন কে রে?’

    ‘তোকে বলব কেন? তুই তো সব বলে দিবি তোর বোনকে। দেখ, সোহেল, কথা আরও বাড়ালে স্মার্টফোন দিয়ে’ তোর শুঁটকি পাছায় লাগিয়ে দেব ভার্চুয়াল এক লাথি! পরে দেশে ফিরলে পাবি আসলটা!’

    ‘তা-ও তো কিছু পাব,’ বিড়বিড় করল সোহেল। ‘বলবি না যখন, তো শোন: পাষণ্ড কোথাকার! বুড়ো বলেছে আপাতত দেশে আসার দরকার নেই। পরে যোগাযোগ করবেন। তোর ছুটি আরও বিশ দিন বাড়িয়ে দিয়েছেন।‘

    তোর মুখে ফুল-চন্দন পড়ুক।’

    ‘মুখে তো ওসব পড়ে মরার পর খাটিয়ায় রেস্ট নেয়ার সময়। তা-ও নেতা-টেতা হলে। ঠিক আছে, চুপ করে বসে থাক্ লণ্ডনেই। তোর ডাক পড়লে তখন জানিয়ে দেব।’

    খুট্ শব্দে কেটে গেল ফোনের লাইন। মাউথ পিসের দিকে তাকাল রানা। ও নিজে সিগারেট ছেড়ে দিয়েছে বলে দমে গেছে সোহেল, নইলে কাঁঠালের আঠার মত লেগে থাকত ব্যাটা।

    এবার? –ভাবল রানা।

    আবারও টিভির চ্যানেল?

    নাহ্!

    ক্রেডলে রিসিভার রেখে দিল রানা। আর তখনই টিট- টিট শব্দে বাজল ওর মোবাইল ফোনের রিং-টোন।

    পকেট থেকে স্মার্টফোন নিয়ে কল রিসিভ করে কানে ঠেকাল রানা। ‘হ্যালো?’

    ‘আমি, মিরাণ্ডা, রানা,’ ওদিক থেকে এল ক্লান্ত স্বর।

    ‘হ্যাঁ, বলুন?’ সোজা হয়ে সোফায় বসল রানা। মন বলছে, কোনও দুঃসংবাদ আছে। নইলে নিজেই ফোন করত বেন হ্যানন। নিয়মিত যোগাযোগ আছে ওদের। দিন দশেক আগেও কথা হয়েছে তার সঙ্গে। কেন যেন ওদিক থেকে কিছুই বলছে না মিরাণ্ডা।

    কয়েক মুহূর্ত পর বলল রানা, ‘কী হয়েছে, মিরাণ্ডা?’

    ‘বেন… ওর বোধহয় খারাপ কিছু হয়েছে,’ ফুঁপিয়ে উঠে কাঁদতে লাগল মহিলা।

    রানার মনে পড়ল স্যাণ্ডহার্স্ট মিলিটারি অ্যাকাডেমির অতীত-স্মৃতি। ওখানেই প্রথমবার কমাণ্ডো ট্রেইনিং নিয়েছিল। ইন্সট্রাক্টর ছিল সার্জেন্ট বেন হ্যানন। কিছু দিনেই সে বুঝে গিয়েছিল, বাঙালি ছেলেটা অন্যরকম। নিজে থেকে সাহায্য করে অন্যদেরকে। খুব চৌকশ। অন্তরটা আবার সোনার মত খাঁটি। নিজের ছেলের মত রানাকে ভালবেসে ফেলেছিল বেন হ্যানন। ফলে সারাজীবনে সামরিক যত জ্ঞান অর্জন করেছে, উজাড় করে দিয়েছিল ওর জন্যে।

    প্রশিক্ষণ শেষে যখন দুনিয়ার কয়েকটা দেশ থেকে আসা আড়াই শ’ ক্যাডেট ও এসএএস ফোর্সের ক্যাডেটদের মধ্যে প্রথম হলো রানা, সেই জমকালো পুরস্কার অনুষ্ঠানে খুশিতে কেঁদে ফেলেছিল মানুষটা। রানাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ‘তোমাকে দেয়ার মত আর কিছুই নেই আমার, রানা!’

    কয়েক বছর পর মস্ত বিপদে পড়ল মানুষটা। চাকরি গেল অন্যায় অভিযোগে। তার দায়িত্বে থাকা মালখানা থেকে চুরি হয়েছে কয়েক শ’ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ।

    একেবারে ভেঙে গিয়েছিল তার মন।

    বিচার শেষে জেল ছিল অবধারিত।

    কিন্তু দু’সপ্তাহ পর ডাক পড়ল জেনারেলের অফিসে। জানানো হলো, ধরা পড়েছে আসল চোর। নামকরা এক লর্ডের ছেলে ক্যাপ্টেন জন বেরেসন চুরি করেছে সরকারি অস্ত্র ও গোলাবারুদ। প্যারিসে চোরাচালানী এক দলের কাছে অস্ত্র বিক্রির সময় তাকে হাতেনাতে ধরেছে স্যাণ্ডহার্স্ট মিলিটারি অ্যাকাডেমিরই প্রাক্তন বাঙালি ক্যাডেট মাসুদ রানা চৌধুরী।

    হ্যানন সেদিন বুঝেছিল, বাঙালি ছেলেটা ওকে কোন্ চোখে দেখে। নইলে সাহায্য করত না আগ বাড়িয়ে।

    ক’দিন পর চাকরিতে হ্যানন যোগ দেয়ায় ফোনে রানা বলেছিল, ‘খুব ভাল লাগছে সাচ্চা কারও সম্মানের ক্ষতি হয়নি বলে।

    জীবনে দ্বিতীয়বার রানার জন্যে কেঁদে ফেলেছিল হ্যানন। বারকয়েক ফুঁপিয়ে উঠে বলেছিল, ‘রানা, তোমার যদি কোনও বিপদ হয়, আর আমি তা জানতে পারি, তোমার জন্যে মরতেও আপত্তি করব না!’

    বাস্তবে ফিরল রানা। নরম সুরে জানতে চাইল, ‘আসলে কী হয়েছে, মিরাণ্ডা?’

    ‘হারিয়ে গেছে… ওকে আর খুঁজে পাচ্ছি না, রানা!

    দীর্ঘশ্বাস ফেলল রানা। ‘একদম প্রথম থেকে সব খুলে বলুন, মিরাণ্ডা। কিছুই যেন বাদ না পড়ে।’

    কাঁপা গলায় বলতে লাগল বেন হ্যাননের স্ত্রী।

    ভাতিজা পিটার বিপদে আছে শুনে সাহায্য করতে স্কটল্যাণ্ডে গিয়েছিল বেন হ্যানন। আগের কথাও জানাল মিরাণ্ডা। কয়েক দিন আগে আরডাইক লকের পানিতে ডুবে মারা গেছে পিটারের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার রবার্ট উইলসন। পিটারের ধারণা হয়েছিল, খুন হয়েছে বেচারা।

    ঝড়ের বেগে ইতালিয়ান ভাষায় বলছে মিরাণ্ডা। তাকে বাধা দিল রানা। ‘পিটার কেন ধরে নিল যে খুন হয়েছে তার পার্টনার?’

    ‘কারণ ওকে ফোন করেছিল এক লোক। সে নাকি নিজের চোখে দেখেছে রবার্টকে খুন হতে।’ প্রায় ফিসফিস করে বলছে মিরাণ্ডা, ‘তাই পিটারকে সাহায্য করতে হাইল্যাণ্ডে গেল বেন। ভেবেছিল খুঁজে বের করবে স্যামন-পোচার লোকটাকে।’

    ‘যে-লোক ফোন করেছিল, সে স্যামন-পোচার?’

    ‘হ্যাঁ। কিন্তু ওখানে গিয়ে বেন জানল, গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে পিটার। রবার্টকে যারা খুন করেছে, তারাই খুব মেরেছে ওকে।’

    ‘স্থানীয় পুলিশ নিশ্চয়ই এসব জানে?’ জানতে চাইল রানা।

    ‘হ্যাঁ। তাদের সঙ্গে কথা বলেছে বেন। তবে ওর মনে হয়েছে, ওই দুই কেস নিয়ে কোনও রকম তদন্তই করছে না তারা। তখন বেন ভাবল, নিজেই তদন্ত করবে। তুমি তো জানো, কেমন একগুঁয়ে মানুষ ও। আমাকে বলেছিল, পুলিশকে একপয়সা দিয়েও বিশ্বাস করে না। কথা বলছিল পিটারের বাড়ি থেকে। তখন ওকে বললাম, পিটার ই-মেইল করেছিল ইতালিতে আমাদের খামারে। ওটাই আমার সঙ্গে বেনের শেষ কথা। তারপর থেকে আর ফোন করেনি। ও তো মোবাইল ফোন ব্যবহার করে না। জানি না এখন কোথায় কেমন আছে।’

    ‘তা হলে ই-মেইল করেছিল পিটার?’

    ‘হ্যাঁ।’ আরেকবার ফুঁপিয়ে উঠল মিরাণ্ডা। ‘চিঠির সঙ্গে ছবি পাঠিয়ে দিয়েছিল। ওই সোনার কয়েন নাকি পেয়েছিল রবার্ট। এর বেশি আর কিছুই জানতে পারিনি।’

    সোনার কয়েনের কথায় ভুরু কুঁচকে গেল রানার। আগেও ওই জিনিসের জন্যে খুন হয়েছে বহু মানুষ। কয়েক মুহূর্ত পর বলল ও, ‘আপনি ছবিটা পাঠাতে পারবেন?’ নিজের ই-মেইল অ্যাড্রেস দিল রানা।

    নতুন টেকনোলজির বিষয়ে বেন হ্যাননের চেয়ে অনেক আধুনিক তার স্ত্রী মিরাণ্ডা। ‘এখনই ছবিটা পাঠাচ্ছি।’

    একটু পর টিং করে শব্দ পেল রানা। ইনবক্সে এসেছে ই- মেইল। স্মার্টফোনের স্পিকার অন করে ই-মেইল খুলে ছবিটা দেখল। কাছ থেকে তোলা ফোটো। ওই কয়েন যে সোনার, তাতে সন্দেহ নেই। গায়ে খোদাই করে লেখা: ১৭৪৬।

    বোঝাই যাচ্ছে, জিনিসটা মূল্যবান, তবে দাম কত, জানা নেই রানার।

    ‘এটার সঙ্গে বেন, পিটার বা রবার্টের ঠিক কী সম্পর্ক, মিরাণ্ডা?’

    ‘জানি না তো,’ অসহায় সুরে বলল মহিলা। ‘বেন কিছুই বলেনি। আমার মনে হয়েছিল, ও জানত ওটার জন্যেই খুন হয়েছে রবার্ট। আর পরে মার খেয়েছে পিটার।’

    ‘বেন এরপর কী করবেন সেটা বলেছিলেন? বা পিটারের বাড়ি থেকে কোথায় যাবেন সেটা জানিয়েছিলেন?’

    ‘না। শুধু বলল বাড়ি ফিরবে কয়েক দিন পর। আমি যেন চিন্তা না করি। কিন্তু ভয়ে পাগল হয়ে যাচ্ছি, রানা। বেন বলেছিল, প্রতিদিন দু’বার করে ফোন দেবে। ভেবেছিলাম, তখন নিশ্চয়ই জানিয়ে দেবে কোথায় যাচ্ছে বা কী করছে। কিন্তু এরপর পেরিয়ে গেল পুরো দুটো দিন, যোগাযোগ করল না। আমি খুব ভয়ে আছি, রানা। মনে হচ্ছে চিন্তা করতে করতে মরেই যাব। আর কোনও উপায় না দেখে শেষে ফোন করেছি তোমাকে।’

    রানা ভাল করেই জানে, দুনিয়ার সেরা কয়েকজন দুর্ধর্ষ যোদ্ধার ভেতর বেন হ্যানন একজন। বয়স হলেও প্রাচীন ওক কাঠের মতই শক্ত। যুদ্ধের সময় শত্রু হিসেবে নয়, নিজ দলে তাকে চাইবে ও। নিজের সম্পর্কে স্ত্রীকে কিছুই বলেনি বেন, নইলে এত ভাবত না বেচারি।

    ‘মিরাণ্ডা, মনে হয় কোনও বিপদ হয়নি ওঁর,’ বলল রানা, ‘নিশ্চয়ই এই মুহূর্তে জরুরি কোনও কাজে ব্যস্ত। সঠিক সময়ে ফোন দেবেন। অথবা, দু’এক দিনের ভেতরই ফিরবেন ইতালিতে। এত দুশ্চিন্তা না করাই বোধহয় ভাল।’

    ‘খুব ভয় লাগছে, রানা,’ বলল মিরাণ্ডা। ‘আমি ছাড়া আর কেউ এটা জানে না। আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিল যেন কাউকে না বলি। ওর হার্টের কণ্ডিশন খুবই খারাপ।’

    কথাটা শুনে চমকে গেল রানা। বলল, ‘বেন তো এ ব্যাপারে আমাকে কিছুই বলেননি!’

    মিরাণ্ডা দুর্বল স্বরে বলল, ‘কাউকেই বলেনি। অনেক জোরাজুরি করে পেসমেকার লাগাতে রাজি করানো গেছিল।’ ফোঁপাতে লাগল মহিলা।

    কী বলবে ভাবছে রানা, এমনসময় আবারও মুখ খুলল মিরাণ্ডা, ‘আমি বুঝতে পেরেছিলাম বড় কোনও রোগ হয়েছে ওর। মাঝে মাঝে ফ্যাকাসে হয়ে যেত মুখ। কাজ করতে করতে হঠাৎ করেই বসে পড়ত মাটিতে। জিজ্ঞেস করলে বলত, কিছুই হয়নি। তবে ছয়মাস আগে স্বীকার করল, খুব ব্যথা হচ্ছে ওর বুকে। তখন জোর করে ধরে নিয়ে গেলাম ডাক্তারের কাছে।’

    ‘বুঝতে পেরেছি,’ বলল রানা।

    ‘কিছু টেস্ট করার পর ডাক্তার জানাল, যে-কোনও সময়ে হার্ট অ্যাটাক হবে। অপারেশন খুব জরুরি। কিন্তু কোনও কথাই শুনল না বেন। খুব রেগে গিয়েছিলাম ওর ওপর। জেদ করেও লাভ হলো না। অপারেশন করাবে না। কিন্তু দু’মাস আগে রাজি হলো বুকে পেসমেকার বসাতে।’

    এই খবরটা একেবারেই নতুন। ‘গত দু’মাসে অন্তত তিনবার কথা বলেছি,’ বলল রানা। ‘আমার মনে হয়েছিল বেন একটু বেশি ক্লান্ত। তবে একবারও বলেননি অপারেশন করে পেসমেকার বুকে বসাতে হয়েছে।

    ‘কাউকে বলবে না স্থির করেছিল। তবে অনেক দুর্বল হয়ে গেছে। প্রতিদিন খেতে হয় কড়া সব ওষুধ। ওর কিছুই হয়নি সেটা বোঝাবার জন্যে দ্বিগুণ পরিশ্রম করত। কিন্তু শরীর এখন আর চলে না। একটুতেই হঠাৎ শুরু হয় বুকে ব্যথা। ডাক্তার বলেছেন, পেসমেকার ঠিকঠাক না-ও চলতে পারে। অপারেশনের পরেও রয়ে যেতে পারে অসুস্থতা আর দুর্বলতা। তাই বেন যখন বলল স্কটল্যাণ্ডে যাবে, ওকে অনেক অনুরোধ করেছি যেন ওখানে না যায়। যদি খারাপ কিছু হয় ওর? কিন্তু শুনল না কিছুই। আর তারপর পেরিয়ে গেল পুরো দুটো দিন, একবারও ফোন করল না।’

    ‘হয়তো জরুরি কাজ,’ বলল রানা। মুখে এ-কথা বললেও কু ডাকছে ওর মন।

    ‘আমি এরই ভেতর ফোর্ট উইলিয়ামের হাসপাতালে খোঁজ নিয়েছি। ওখানে ভর্তি হয়নি বেন। এখনও ওই হাসপাতালে অচেতন হয়ে পড়ে আছে পিটার। আমার বারবার মনে হচ্ছে, খুব খারাপ কিছু হয়েছে বেনের। পিটারের গ্রাম ওই শহর থেকে বহু দূরে। পাহাড়ি দুর্গম এলাকা। হয়তো হার্ট অ্যাটাক করে কোথাও জ্ঞান হারিয়ে পড়ে আছে বেন। কেউ নেই যে সাহায্য করবে। কেউ জানেই তো না ও কোথায় আছে। হয়তো…’ থেমে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল মিরাণ্ডা।

    চুপ করে আছে রানা। কয়েক মুহূর্ত পর বলল, ‘বেন কোথায় গেছেন সেটা আমাকে জানান, মিরাণ্ডা।’

    ইতালিয়ান উচ্চারণে স্কটল্যাণ্ডের গ্রামটার নাম জানাল মহিলা। নোটপ্যাডে টুকে নিল রানা। তারপর বলল, ‘ঠিক আছে, মিরাণ্ডা, যত দ্রুত সম্ভব ওখানে যাচ্ছি। আপনি ফোনের কাছেই থাকবেন। বেনের কাছ থেকে কল এলে দেরি না করে আমাকে জানাবেন। ঠিক আছে?’

    ‘ঠিক আছে, রানা।’

    ‘জরুরি কিছু তথ্য চাই,’ বলল রানা। ‘যেমন: বেন কি এয়ারপোর্টে নেমে গাড়ি ভাড়া করেছিলেন?’ বুড়ো যোদ্ধা কোন্ ধরনের গাড়ি বেছে নেবে, ভাল করেই জানে রানা। ওটার রেজিস্ট্রেশন নম্বর পরে কাজে লাগতে পারে। হয়তো রেন্টাল কোম্পানি থেকে কায়দা করে তথ্য বের করতে হবে।

    ‘ট্রেনে চেপে গেছে বেন,’ বলল মিরাণ্ডা।

    পাহাড়ি এলাকার লোকাল রেলস্টেশনে নেমে কয়েক মাইলের ভেতর গাড়ি ভাড়া দেয়ার কোম্পানি পাবে না বেন। ‘তা হলে ট্রেন থেকে নামার পর কী করার কথা ওঁর?’

    ‘জানি না। সরি।’

    ‘ওদিকে চেনেন এমন কারও কথা বলেছিলেন বেন? যেমন গ্রামের কেউ? হয়তো ওই লোক পিটারের বন্ধু? বা কোথায় উঠবেন ভেবেছিলেন বেন? হোটেল বা কোনও গেস্টহাউস?’

    ‘আমাকে কিছুই বলেনি।’

    জরুরি তথ্য নেই রানার হাতে। তবে ওখানে পৌঁছে খোঁজ নিলে কিছু না কিছু জানা যাবে।

    ‘জানি না কীভাবে তোমাকে ধন্যবাদ দেব, রানা,’ বলল মিরাণ্ডা। ‘আর কেউ নেই যার কাছ থেকে সাহায্য পাব। নিজে একা স্কটল্যাণ্ডে যেতে পারব না। চিনিই তো না ওদিকের কাউকে।’

    ‘আপনি একদম ভাববেন না,’ বলল রানা, ‘চিনে নেব কিনলোকার্ড গ্রাম। ওদিকের মানুষের সঙ্গেও কথা বলব। আশা করি সময় লাগবে না বেনকে পেয়ে যেতে।’

    ‘তাই যেন হয়,’ দীর্ঘশ্বাস ফেলল মিরাণ্ডা।

    বিদায় নিয়ে ফোন রেখে দিল রানা। এবার তৈরি হয়ে নিতে হবে। আগেও বিপদে পড়ে অনেকে সাহায্য চেয়েছে ওর কাছে। রানার মনে পড়ে না কাউকে কখনও ফিরিয়ে দিয়েছে। আর বেন বা তার স্ত্রী তো ওর খুবই প্রিয় দু’জন মানুষ। এদের জন্যে যে-কোনও বিপদে ঝাঁপ দিতে দ্বিধা করবে না রানা।

    এখন প্রথম কাজ অফিস থেকে অনুমতি নেয়া। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে ল্যাণ্ডফোনে বিসিআই চিফকে কল দিল রানা। ধমকের ভয়ে ধুকপুক করছে ওর হৃৎপিণ্ড।

    ‘হ্যাঁ, কী, কিছু বলবে?’ গুরুগম্ভীর কণ্ঠ এল ঢাকা থেকে।

    ‘স্যর, আমার তো আপাতত কোনও কাজ নেই।’ আর কিছু না বলে ঢোক গিলল রানা।

    ‘তো?’ জানতে চাইলেন রাহাত খান। ‘আরও বেশি দিনের ছুটি চাই?’

    ‘জী-না, স্যর, ঠিক তা নয়। আমার এক পরিচিত মানুষ বিপদে পড়েছেন। তাই স্কটল্যাণ্ডে যেতে চাইছি।’

    ‘বেশ, যেতেই পারো। তবে প্রয়োজনে যেন তোমাকে মোবাইল ফোনে পাই।’

    ‘জী, স্যর।’

    খুট করে কেটে গেল লাইন। বড় করে শ্বাস ফেলে স্মার্টফোন তুলে নিয়ে গুগল ম্যাপে গন্তব্য দেখল রানা।

    হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমানে উঠলে ইনভার্নেস শহরের দূরত্ব চার শ’ চুয়াল্লিশ দশমিক চার মাইল বা সাত শত পনেরো দশমিক এক নয় কিলোমিটার। সবমিলিয়ে সময় লাগবে বড়জোর দু’ঘণ্টা। এয়ারপোর্টের এনকোয়্যারি ডেস্কে ফোন করে জানল, ইনভার্নেস শহরের দিকে আপাতত কোনও বিমান যাচ্ছে না। অবশ্য দুপুর বারোটায় ওই শহর লক্ষ্য করে রওনা হবে কেএলএম-এর একটি বিমান।

    রানার ফ্ল্যাটে মাঝারি একটা ব্যাগ সবসময় তৈরি থাকে। ভেতরে দরকারি জিনিসপত্র। রওনা হওয়ার সময় মালপত্র গুছিয়ে নিতে গিয়ে সময় নষ্ট করতে হয় না ওকে।

    এয়ারপোর্টে যাওয়ার আগে বসে থাকতে হবে দুই ঘণ্টা। আবারও টিভি ছেড়ে চ্যানেলগুলো ঘুরে দেখতে লাগল রানা। তারপর সকাল এগারোটায় বাইরের পোশাক পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচতলায় নেমে এল। অডি গাড়িটা স্টার্ট করে চলল হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশে। বিড়বিড় করে বলল, ‘হঠাৎ কোথায় হারিয়ে গেল ওস্তাদ?’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিনহুড – কাজী আনোয়র হোসেন
    Next Article মাসুদ রানা ০২৯-৩০ – রক্তের রঙ (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }