Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ১৩

    তেরো

    ধূসর মেঘে ছেয়ে গেছে বিমর্ষ আকাশ। বিমানের ডিম্বাকৃতি জানালা দিয়ে নিচে চেয়ে আছে রানা। দেখতে না দেখতে ইনভার্নেস শহর পেছনে ফেলে সাত মাইল দূরের এয়ারপোর্টে পৌছে গেল কেএলএম বিমান। এয়ারপোর্ট ঘিরে কুয়াশামোড়া সব টিলা। দূরে বরফের চাঁইভরা উত্তাল নর্থ সি। দমকা হাওয়া ও প্রবল শিলাবৃষ্টি ছুটে আসছে আইসল্যাণ্ড থেকে, ফলে আরও শীতল হয়েছে স্কটল্যাণ্ডের পরিবেশ। বুদ্ধি করে গরম কাপড় এনেছে বলে মনে মনে নিজের পিঠ চাপড়ে দিল রানা। একটু পর তাপমাত্রা আরও কমে গেলে শিলাবৃষ্টির বদলে শুরু হবে ভারী তুষারপাত।

    বিমান থেকে নেমে এয়ারপোর্ট টার্মিনালে পা রেখে প্রথমেই মিরাণ্ডার কাছে ফোন দিল রানা। ভেবেছিল শুনবে এরই ভেতর যোগাযোগ করেছে বেন হ্যানন। কিন্তু কপাল মন্দ ওর। ফোন রেখে দেয়ার আগে রানা বলল, ‘আমি খুঁজে বের করব বেনকে। কোনও দুশ্চিন্তা করবেন না, মিরাণ্ডা।’

    এয়ারপোর্ট টার্মিনালেই রয়েছে ছোট একটা কার রেন্টাল কোম্পানির স্টল। কাস্টমার নেই বলে তারা বলতে গেল না, গাড়ির ক্ষতি হলে মেরামতির জন্যে বাড়তি টাকা দিতে হবে। রানা অবশ্য মনস্থির করেছে, সাধ্যমত যত্ন নেবে গাড়িটার।

    এবার ওর গন্তব্য কিনলোকার্ড গ্রাম। ওখানেই গিয়েছিল বেন হ্যানন। গ্রামটা দক্ষিণ-পশ্চিমে সত্তর মাইল দূরে দুর্গম, পাহাড়ি এলাকায়। তাই গাড়ি হিসেবে রানা বেছে নিয়েছে দু’হাজার পনেরো সালের টয়োটা আরএভি ৪২০। ওটা বিলাসবহুল হলেও যথেষ্ট শক্তপোক্ত।

    রোড এ৯২ ধরে রওনা হলো রানা। এই দীর্ঘ পথের ধারে রয়েছে মাইলের পর মাইল রহস্যময় লক নেস। আগে বলা হতো ওই লেকে বাস করে প্রাগৈতিহাসিক দানবীয় প্রাণী। টয়োটা ফোর-হুইল-ড্রাইভের ওয়াইপার সড়াৎ-সড়াৎ শব্দে সরিয়ে দিচ্ছে উইণ্ডস্ক্রিন থেকে তুষার ও বৃষ্টির পানি। পুরো শক্তি ব্যয় করে তপ্ত হাওয়া ছাড়ছে হিটার। সাঁই-সাঁই করে পিছনে পড়ছে প্রাচীন বিধ্বস্ত দুর্গ ও পুরনো আমলের সব গ্রাম। এদিকের এলাকার মানুষ মুখে মুখে ছড়িয়ে দিয়েছে লক নেসের দানবের ভয়ঙ্কর সব কাহিনী। আজও ওটাকে দেখতে নানান দেশ থেকে আসে হাজার হাজার টুরিস্ট। ফোর্ট অগাস্টাস থেকে পথ গেল ক্যালেডোনিয়ান ক্যানেলের মাঝ দিয়ে গ্লেন মোর-এ। পাশে রানা পেল অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আধার লক লোচি। কখনও চোখে পড়ল পথের ধারে ইংলিশ ও গ্যালিক সাইনবোর্ড।

    আঁকাবাঁকা সত্তর মাইল পেরোতে রানা নিল মাত্র তেষট্টি মিনিট। নির্জন পথ। খুব কম গাড়িই চোখে পড়েছে ওর। ঝরঝর করে ঝরছে বৃষ্টি ও তুষার। শূন্যের নিচে নেমে গেছে বাইরের তাপমাত্রা। রানা যেন রয়েছে আরামদায়ক বুদ্বুদের ভেতর। আগে সামনে পড়ল লক আরডাইকের পুব তীর। ধূসর জলের হ্রদটাকে ঘিরে রেখেছে পাইনের জঙ্গল ও রুক্ষ, কুয়াশাময় পাহাড়। পথের ধারের এক সাইনবোর্ড দেখিয়ে দিল সামনেই কিনলোকার্ড গ্রাম। নীরব, সরু পথে চলে পাঁচ মিনিট পর ওখানে পৌঁছে গেল রানা।

    গ্রামের বাড়িগুলো ধূসর পাথরের তৈরি। বয়স কমপক্ষে এক থেকে দেড় শত বছর। পুরনো এক চার্চ দেখল রানা। পাশেই কবরস্তান। সামান্য যেতেই সামনে পড়ল গ্রামের পেট্রল স্টেশন, মুদি দোকান ও পোস্ট অফিস। আরেকটু গিয়েই রানা পেল মিরাণ্ডার বলে দেয়া পথ। ওখানেই রয়েছে পিটারের বাড়ি।

    ওই বাড়িতে যাওয়ার কথা বেন হ্যাননের। কাজেই রানারও উচিত প্রথমে ওখানে খোঁজ নেয়া। পথের ধারে টেরেস দেয়া সারি সারি বাড়ি। পিটারের বাড়ির সামনে গাড়ি পার্ক করে নেমে পড়ল রানা। আপাতত বরফ ও বৃষ্টি থেমে গেলেও উত্তর থেকে হু-হু করে আসছে ভীষণ শীতল হাওয়া। ড্রাইভিং দরজা লক করে আড়মোড়া ভেঙে নিয়ে ধীর পায়ে ছোট বাড়িটার দিকে এগোল রানা।

    যা ভেবেছে, সদর দরজা লক করা। সামনের জানালা দিয়ে উঁকি দিলেও কিছুই দেখতে পেল না রানা। ভেতরে রয়েছে নেটের পর্দা। সদর দরজা থেকে সরে যেতেই চোখে পড়ল দুই বাড়ির মাঝে সরু একটা গলি। ওই পথে বোধহয় যাওয়া যাবে বাড়ির পেছনে।

    ওর ধারণাই ঠিক। পিটারের বাড়ির পেছনে আবর্জনাময় ঝোপঝাড়ে ভরা ছোট এক জায়গায় এসে দাঁড়াল রানা। কিছু দিন আগেও চারকোনা এক জায়গায় ছিল কোনও গাড়ি। চার জায়গায় ডেবে গেছে মাটি। আগে ওখানে ছিল ভারী চাকা। হলদেটে ঘাসে পড়েছে কালচে মোবিল। মাত্র ক’দিন আগে ভ্যান বা লম্বাটে কোনও গাড়ি সরানো হয়েছে পেছনের উঠান থেকে। রানার চোখে পড়ল ঝোপের ভেতর কয়েকটা পুরনো প্লাগ। তবে গায়ে এত জং নেই যে ধরে নেবে দিনের পর দিন খোলা আকাশের নিচে আছে ওগুলো। ঝোপের পাশে নোংরা কাপড়। ওটা দিয়ে ডলে তোলা হয়েছে বাদামি জং। রানার ধারণা হলো, ওই ভ্যান নিয়ে কোথাও গেছে বেন হ্যানন। গাড়ি মেরামতের দক্ষ মিস্ত্রি সে। এদিক-ওদিক যেতে যানবাহন লাগবে তার। তাই চালু করেছে পিটারের ফেলে রাখা গাড়ি।

    এরপর বেন কী করেছে, ভাবতে চাইছে রানা। তারই ফাঁকে দেখছে পিটারের বাড়িটা। পেছনের একটা জানালার কাঁচ ভাঙা। ওখানে গিয়ে দাঁড়াল রানা। মুহূর্তে বুঝল, জানালা খোলা হয়েছে জোরাজুরি করে। এবড়োখেবড়ো ভাঙা কাঁচের মাঝ দিয়ে সাবধানে হাত ভরেও কোনও লাভ হলো না। জানালায় তালা মারা। বেন চলে যাওয়ার আগে বোধহয় বন্ধ করে গেছে। এবার পেছন দরজায় গিয়ে থামল রানা। ভেতর থেকে আটকে দেয়া হয়েছে ল্টি। কম আওয়াজ করে বাড়িতে ঢুকতে গিয়ে জানালা ব্যবহার করেছে চোর। তিন মিনিট পর একই কায়দায় বাড়ির ভেতরে ঢুকল রানা। ভাল করেই জানে, কোথাও নেই ওর হাতের ছাপ

    তচনচ হয়েছে বাড়ির ভেতরটা। কয়েকজন মিলে খুঁজে দেখেছে কিছু। পরে কেউ না কেউ কাজে নেমেও বাদ দিয়েছে গুছিয়ে নেয়ার চেষ্টা। লিভিংরুম সার্চ করতে গিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে রানা পেল ওষুধের ছোট্ট শিশি। নিজের জিনিস হলে ওটা ফেলে যেত না চোর। লেবেলে ইতালিয়ান ভাষায় লেখা: সিগ. বি. হ্যানন। সিগ. মানে সিনর।

    এ বাড়িতে ঢুকেছে বেন। পিটারের নিকটাত্মীয় বলে বোধহয় তার হাতে চাবি দিয়েছিল পুলিশের লোক। অন্য কোথাও না উঠে ভাতিজার বাড়িতে এসেছিল সে। হয়তো ভেবেছিল এখান থেকেই শুরু করবে তদন্তের কাজ। তবে ভেতরে ঢুকে দেখল আসবাবপত্র সব ছড়িয়ে রেখেছে একদল তস্কর। সে-সময় বোধহয় রেগে গিয়েছিল বেন। এবং তখনই খরচ করেছে ওষুধের শিশির শেষ বড়ি। মানুষটা এখন কেমন আছে ভাবতে গিয়ে কু ডাকল রানার মন। বেন ভেবেছিল এই বাড়িতে থাকলে বিপদ হতে পারে। তাই চলে গেছে গাড়ি নিয়ে।

    কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে কোথায় থাকতে পারে সে?

    লিভিংরুমে উল্টে পড়া এক ড্রয়ারের নিচে রানা পেল পিটারের ডকুমেন্টগুলো। সেসবের ভেতর রয়েছে বাড়ির ইন্সুরেন্স, নানান বিল, রিসিট আর ক্রেডিট কার্ড স্টেটমেণ্ট। রানা খুঁজছে ভেহিকেল পেপার্স। ওগুলো বোধহয় রয়ে গেছে পিটারের কোম্পানির অফিসে। তবে হতাশ না হয়ে তল্লাসী করতে থাকল রানা। একটু পর মেঝেতে পেল পুরনো এক ফোর্ড ক্যাম্পার ভ্যানের এমওটি সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন ডকুমেণ্ট। লগবুক থেকে রানা জানল, ওই গাড়ির বয়স পনেরো বছর। বোধহয় বহুদিন ধরে পড়ে ছিল জঙ্গুলে উঠানে।

    ক্যাম্পার ভ্যানটা নিয়ে গেছে বলে যে-কোনও জায়গায় যেতে পারবে বেন। বাড়ি হিসেবেও ব্যবহার করতে পারবে ওটাকে। প্রিয় ওস্তাদকে খুঁজে নেয়ার পথে একধাপ এগোতে পেরেছে বলে মনে হলো রানার।

    আরও কয়েক মিনিটে অন্যান্য ঘর ঘুরে দেখল রানা। এখন আর বাড়িতে নেই পিটার বা রবার্টের পাওয়া মোহর। নতুন কিছু জানারও নেই এখানে। জানালা পথে আবারও বেরোল রানা। পাশের গলি ধরে ফিরল সামনের উঠানে।

    বাজে মাত্র চারটা। অথচ এরই ভেতর আরও এক ডিগ্রি কমে গেছে তাপমাত্রা। ফিকে হয়ে মিলিয়ে যাচ্ছে বিকেলের হলদেটে ম্লান আলো। এদিকের দেশগুলোয় শীতকালে হঠাৎ করেই ঝুপ করে নামে সন্ধ্যা। আকাশের বুকে ঘন হয়ে জমেছে ধূসর মেঘ। বাতাসে ভর করে ভাসতে ভাসতে এখানে-ওখানে ঝুপ ঝুপ করে ঝরছে তুলোর মত সাদা তুষার। রাতে বোধহয় শুরু হবে ভারী তুষারপাত। গ্রামের প্রতিটা বাড়িতে শীতের দীর্ঘ রাতের প্রস্তুতি হিসেবে জ্বেলে নেয়া হয়েছে কাঠ পোড়াবার চুলা। বাড়ির চিমনিগুলো বাতাসে ছড়িয়ে দিচ্ছে মন উতলা করে দেয়া চ্যালাকাঠ পোড়া অদ্ভুত শৈশবের সুবাস। রানার মনে হলো, মুহূর্তে ফিরে গেছে হাজার হাজার বছর আগে। হরিণ শিকার করে জ্বেলে নিয়েছে আগুন। লকলকে শিখা ঘিরে বসেছে দলের সবাই। শিকারের চামড়া ছাড়িয়ে এবার শুরু হবে মাংস পুড়িয়ে খাওয়ার দারুণ ভোজ। আনমনে জ্যাকেটের চেইন গলা পর্যন্ত টেনে নিল রানা। পকেট থেকে নিয়ে মাথায় পরল কালো উলের বেনি হ্যাট। টয়োটার দিকে পা না বাড়িয়ে এগিয়ে চলল গ্রাম ঘুরে দেখার জন্যে।

    কিছুই এড়াচ্ছে না ওর চোখ। ভাবছে মিরাণ্ডার কথা। বেচারির যথেষ্ট কারণ আছে ভয় পাওয়ার। ওর নিজের মনে যেসব চিন্তা উঁকি দিচ্ছে, কোনটাই স্বস্তিকর নয়। চরম অসুস্থ বেন গ্রাম্য এই এলাকায় না এলেই ভাল করত। আরও একটা ভাবনা জেঁকে বসেছে রানার মনে। কিনলোকার্ড গ্রাম যতই শান্ত আর নিরীহ বলে মনে হোক, এখানেই রয়েছে একাধিক নৃশংস খুনি। সুযোগ পেলে আবারও মানব হত্যা করবে তারা। হয়তো এই মুহূর্তে কোনও ঝোপ থেকে চোখ রেখেছে ওর ওপর। ক্ষুধার্ত বাঘের মত অপেক্ষা করছে ঝাঁপিয়ে পড়ার জন্যে।

    রবার্টকে খুন করা হয়েছে এ গ্রামে। নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে পিটারকে। তার বাড়িতে ঢুকেছে একাধিক ডাকাত। আর এসব তদন্ত করতে এসে হারিয়ে গেছে বেন হ্যানন। ক্রমেই বড় হচ্ছে অপরাধ তালিকা। সুতরাং রানা এখন আছে অত্যন্ত বিপজ্জনক এলাকায়।

    ফুটপাথে গ্রামবাসীর কয়েকজনকে দেখে তাদের উদ্দেশে মৃদু হাসি উপহার দিল রানা। মুখে বলল: গুড ইভনিং। বুঝে গেছে, এরা ভাবছে ও টুরিস্ট। বা কোনও ব্যবসায়ী। জরুরি কাজে এসেছে। অভিযাত্রীও হতে পারে, শীতে ক্যাম্প করবে পাহাড়ে।

    আর্মিতে চাকরির সময় বা পরে কাউন্টার ইন্টেলিজেন্সে যোগ দেয়ায় যেভাবে নজর রাখত শত্রু এলাকায়, ঠিক তেমনভাবেই গ্রামটা রেকি করছে রানা। তথ্য সংগ্রহের মাধ্যমে জেনে নেবে কতটা শক্তি ধরে শত্রুপক্ষ। বা তারা হামলা করলে সেটা আসবে কোথা থেকে। কিছুই ওর চোখ না এড়ালেও সাধারণ যে-কেউ ভাববে আনমনে হেঁটে চলেছে বিদেশি অচেনা এক যুবক।

    কিনলোকার্ড গ্রামটা আসলে ওর জন্যে যুদ্ধক্ষেত্র। বেনের ওপর শত্রুপক্ষের আক্রমণ এলে, তাদেরকে চরম শাস্তি দেবে রানা। সেজন্যে মানসিকভাবে তৈরি। যেহেতু খুন করেছে রবার্টকে এবং পিটারকে আহত করা হয়েছে, তাই কখনোই মাফ পাবে না খুনিরা। এখন দেখার বিষয় হচ্ছে, কখন এবং কোথা থেকে হামলা করবে তারা।

    হঠাৎ করেই শুরু হলো ভারী তুষারপাত। পথের একটু দূরের এক পারের জানালার কাঁচ ভেদ করে আসছে হলদেটে আলো। ওটা যেন হাতছানি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে রানাকে। আরেকটু হেঁটে দেখতে পেল দালানের দরজায় বড় করে লেখা: ডাবল আর্ম পাব। পথ থেকে একটু ভেতরে ওই পানশালা। বাইরের উঠানে কয়েকটা গাড়ি। পথের ধারে ল্যাম্পপোস্টের সোনালি আলোয় গিনি সোনার মত ঝিকমিক করছে গাড়িগুলোর ছাতে ও বনেটে জমে থাকা তুষার।

    কোনও জায়গার মানুষ সম্পর্কে জানতে হলে সেরা জায়গা হচ্ছে কোনও পাব বা বার। মানুষের কথাবার্তা থেকে মনে তৈরি হবে পরিষ্কার ধারণা। হাতঘড়ি দেখল রানা। বাজে মাত্র সোয়া চারটা। অথচ এরই ভেতর আকাশ কালো হয়ে ঘনিয়ে এসেছে সন্ধ্যা। হিমাঙ্কের নিচে নেমে গেছে তাপমাত্রা। তাজা খবর জানতে হলে ওর উচিত একগ্লাস সোনালি গরল কিনে পাবে বসে থাকা। কাজেই ওর কপাল খোলে কি না তা দেখার জন্যে পাবের দরজা টেনে ঢুকে পড়ল রানা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিনহুড – কাজী আনোয়র হোসেন
    Next Article মাসুদ রানা ০২৯-৩০ – রক্তের রঙ (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }