Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ১৪

    চোদ্দ

    ডাবল আর্ম পাবে ঢুকে আঠারো শতকের আবহ দেখতে পেল রানা। বৈদ্যুতিক বাতি ও জুকবক্স ছাড়া পাথুরে দালানের কোথাও কোনও আধুনিকতার ছিটেফোঁটা নেই। ওর মনে হলো, টাইম মেশিনে চেপে সাঁই-সাঁই করে পিছিয়ে গেছে কয়েক শ’ বছর। পাবটা বিশাল এক গুহার মত। চারদিকে ছিটিয়ে আছে কাঠের ভারী ভারী টেবিল ও চেয়ার। বারকাউন্টারটা একপাশে। কাস্টমারদের কারও মুখে নেই হাইল্যাণ্ডের আতিথেয়তার ছাপ। পরিবেশ বিষণ্ন। সবার চোখে রানার প্রতি নীরব প্রশ্ন। ঘরে পাথরের ফায়ারপ্লেসে পুটপুট করে পুড়ছে চ্যালা কাঠ, এ ছাড়া কোথাও কোনও শব্দ নেই।

    ফায়ারপ্লেস ঘিরে ছোট-বড় কটা গোল টেবিলে বসেছে বেশিরভাগ কাস্টমার। তাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের ভেতর। হাতে সোনালি বিয়ারভরা পাইন্ট গ্লাস। রানার অনুপ্রবেশে থেমে গেছে আলাপ। খালি কিছু চেয়ারের পিঠে ঝুলছে ফ্লিস দেয়া উষ্ণ, ভারী জ্যাকেট। কাউন্টারের ডানের এক টেবিলে বসেছে কালো চুলের এক মেয়ে আর আদা-রঙা চুলের এক যুবক। তাদের হাতের মগ থেকে এঁকেবেঁকে উঠছে বাষ্প। সামান্য দূরে দুই সঙ্গীকে নিয়ে জানালার ধারের আরেক টেবিলে বসেছে পেরেকের মত খোঁচা-খোঁচা চুলের এক যুবক। টেবিল থেকে রানার দিকে তাকাল কালো চুলের মেয়েটা। বাইরে তুষারপাতের দিকে চেয়ে নিজেদের ভেতর আবারও আলাপ জুড়ল তিন যুবক।

    কাউন্টারের ওদিকে বিয়ার পাম্পের কাছে টুলে বসে আছে লালচে চুলের এক তরুণী বারমেইড। কোলে মহিলা বিষয়ক ম্যাগাযিন। সামনের টুলে শেয়ালের মত উঁচু চোয়ালের এক যুবক নানান মিষ্টি কথায় পটাতে চাইছে মেয়েটাকে। তবে কিছুই বুঝতে পারছে না এমন ভাব করছে তরুণী।

    কাউন্টারের দিকে রানা এগোতেই ম্যাগামিন থেকে চোখ তুলে ওকে দেখল সে। মুখে ফুটল লাজুক হাসি। বড় টেবিল থেকে রানাকে কড়া চোখে দেখছে ক’জন। অবশ্য অস্বস্তিকর কয়েক মুহূর্ত পর আবারও নিজেদের ভেতর নিচু গলায় কথা বলতে লাগল তারা। রানা বুঝে গেল, কেমন আচরণ পাবে এদের কাছে। কাউকে তোয়াক্কা না করে কাউন্টারে গিয়ে কাঠের টুলে বসে পড়ল। এখানে বন্ধুত্ব করতে আসেনি ও।

    হাত থেকে ম্যাগাযিন নামিয়ে রেখেছে বারমেইড। কাছ থেকে দেখে রানা বুঝল, সে তরুণী নয়। মহিলার বয়স হবে কমপক্ষে আটাশ থেকে বত্রিশ। মুখে কড়া মেকআপ। রুপার কণার মত চিকচিকে চুমকি চোখের পাপড়িতে। লাজুক হাসিটা মুখে ধরে রেখে জানতে চাইল রানাকে কী পানীয় দেবে।

    কাউন্টারের পেছনে কয়েক সারিতে সিঙ্গল মল্ট উইস্কির বোতল। ওদিকে চোখ স্থির হলো রানার। কয়েক মুহূর্ত পর বলল, ‘তোমার নিজের পছন্দমত একটা কিছু দাও। ডাবল আউন্স।’

    হাসিমুখে কাজে নামল বারমেইড। একমিনিট পেরোবার আগেই রানার সামনে রাখল উইস্কির গ্লাস। এতক্ষণ মেয়েটাকে পটাতে চেয়েছে যে যুবক, বিষনজরে রানাকে দেখল সে। বিল মিটিয়ে দিল রানা। তোয়াক্কা করছে না কারও মুডের। চট্ করে বুঝে গেছে, ওর জন্যেই শেয়ালের প্রতি আকর্ষণ ছুটে গেছে বারমেইডের। একটু পর মহাবিরক্ত হয়ে ভুরু কুঁচকে টুল ছেড়ে বন্ধুদের কাছে ফিরে গেল যুবক।

    কাউন্টারে দুই কনুই রেখে সামনে ঝুঁকল বারমেইড। কৌশলী পদক্ষেপ। রানা দেখতে পেল তার বুকের গভীর গিরিখাদ ও দু’পাশের শ্বেতশুভ্র দুই পাহাড়ী ঢাল। ভদ্রলোকের মত চোখ সরিয়ে যুবতীর চোখে তাকাল রানা। অস্বস্তিকর খসখসে স্বরে মেয়েটা বলল, ‘আপনি এদিকের নন।’ কণ্ঠে রয়েছে চাপা আমন্ত্রণ।

    তথ্য সংগ্রহের সুযোগটা হাতছাড়া করল না রানা। নিচু গলায় বলল, ‘না, এদিকের নই। এদিক দিয়ে যাওয়ার সময় ড্রিঙ্কের জন্যে থেমেছি।’ ওর কথা শুনে হতাশ হয়েছে বারমেইড। এবার আরেকটু যোগ করল রানা, ‘তবে তার আগে দেখা করব ঘনিষ্ঠ একজনের সঙ্গে।’

    ‘ও, তাই? আমি তো কিনলোকার্ড গ্রামের সবাইকে চিনি।’ চোখ টিপল বারমেইড। ‘সে কি আপনার বান্ধবী?’

    ‘না, বিষয়টা ঠিক তেমন নয়,’ বলল রানা।

    গোল টেবিল থেকে কাউন্টারের সামনে এসে থামল এক যুবক। পাইণ্ট গ্লাস বারমেইডের হাতে ধরিয়ে দিয়ে ঘড়ঘড়ে কণ্ঠে বলল, ‘আবারও একই জিনিস, ললিপপ লিলি।’ যুবক ভালুকের মত ভারী গড়নের। বয়স রানার সমানই হবে। দৈর্ঘ্যে অন্তত ছয় ফুট চার ইঞ্চি। মাথায় কালো, উঁচু, কোঁকড়া, বাহারি চুল খাড়া হয়ে থাকার আরও লম্বা লাগে। বারকয়েক ভেঙেছে নাকের হাড়। তার ঘাড় ও কাঁধের শক্তিশালী পেশি দেখে রানা বুঝল, এই লোক নিয়মিত ভারোত্তোলন করে। গুটিয়ে কনুইয়ের কাছে তুলেছে শার্টের হাতা। আগুনের মত লাল উল্কি দেয়া বাহুর পেশি বাড়ন্ত ওক চারার মতই পুরু। চুপচাপ স্কচ উইস্কিতে চুমুক দিল রানা। দানবীয় যুবকের জন্যে গ্লাসে বিয়ার ভরল ললিপপ লিলি। কাউন্টারে পয়সা রেখে রানাকে একবার বিরক্ত চোখে দেখে নিয়ে গোল টেবিলে ফিরে গেল দানব। বসার সময় করুণ ক্যাঁচকোঁচ আওয়াজ ছাড়ল বয়স্ক চেয়ারটা।

    আবারও রানার দিকে ফিরল লিলি। কাউন্টারে দুই কনুই রেখে ঝুঁকে এল শ্বেত পর্বতের শোভা দেখাতে। চোখে আগ্রহ নিয়ে বলল, ‘তো কোথা থেকে এসেছেন আপনি?’

    গ্রাম্য এলাকার মেয়ে, কমই দেখেছে বাইরের মানুষ। বিয়ের বয়স হয়েছে। অথচ গ্রামে নেই উপযুক্ত পাত্র। ‘আমি আপাতত লণ্ডনে আছি,’ বলল রানা।

    ‘কিন্তু আপনি তো ইংরেজ নন, তাই না?’

    ‘ঠিকই ধরেছ। আমি এসেছি বাংলাদেশ থেকে।’

    ‘ব্যাংলাডিশ?’

    ‘এশিয়ার ছোট্ট একটা দেশ। ইণ্ডিয়ার একপাশে।’

    ‘এখানে কত দিন থাকবেন?’ উৎসাহের সঙ্গে জানতে চাইল লিলি।

    ‘বন্ধুকে খুঁজে পেলেই চলে যাব। মনে হয় তাতে বেশি সময় লাগবে না। ধরো আছি এক কি দুই দিন।’

    ‘খুব দুঃখজনক,’ বলল লিলি, ‘আমাদের দেশটা খুব সুন্দর। সময় হলে ঘুরে দেখতে পারতেন। আমি নিজেই আপনাকে অনেক কিছু দেখাতে পারতাম।’

    গোপন ইঙ্গিতটা পেয়েও চুপ থাকল রানা।

    ‘তো আপনার বন্ধু কি এই গ্রামেরই কেউ?’

    ‘না। সে এসেছে একটা জরুরি কাজে। নাম বেন হ্যানন। এই গ্রামের পিটার হ্যাননের চাচা সে। তুমি হয়তো চেনো পিটারকে?’

    লালচে চুল ঝাঁকিয়ে মাথা দোলাল লিলি। ‘হ্যাঁ, ওকে চিনি। শুনেছি বেচারা এখন আছে হাসপাতালে। ওর কোনও খবর জানেন? সেরে উঠছে নিশ্চয়ই?’

    ‘ঠিক জানি না,’ বলল রানা, ‘আমার বন্ধু এদিকেই এসেছে শুনে ভাবলাম একবার দেখা করে যাই। তবে এখন মনে হচ্ছে ভুলই করেছি। লিলি, গত কয়েক দিনের ভেতর আমার বন্ধু কি তোমাদের পাবে ড্রিঙ্ক করতে এসেছে? বয়স্ক লোক। আমার চেয়ে কয়েক ইঞ্চি খাটো। টেনে রাখা গিটারের তারের মত টানটান শরীর। চুল-দাড়ি ধূসর রঙের। কথা বলে গ্লাসগোর টানে।

    দ্বিধা নিয়ে মাথা নাড়ল লিলি। ‘মনে তো হয় না তাকে দেখেছি। ওই চেহারার অনেক বয়স্ক লোকই তো আসে আমাদের পাবে। সবার কথা মনেও রাখতে পারি না। তবে নতুন কাউকে এর ভেতর দেখিনি।’

    ওর ছবিও আছে আমার কাছে, তুমি কি ওটা দেখে বলে দেবে এদিকে কখনও দেখেছ কি না,’ বলল রানা।

    কাঁধ ঝাঁকাল বারমেইড। ‘দেখতে তো অসুবিধে নেই! তবে জানি, এখানে আসেনি সে।

    কপাল খুলবে না ভাবলেও স্মার্টফোন বের করে ইমেজ ফোল্ডারে গেল রানা। বেনের ছবি কয়েক বছর আগের। ইতালিতে তোলা। তেমন বদলে যায়নি প্রাচীন যোদ্ধা। তাকে কোথাও দেখে থাকলে চিনবে লিলি। স্মার্টফোন কাত করে তাকে ছবি দেখাতে চাইল রানা। একগোছা চুল আঙুলে জড়িয়ে নিয়ে আরও সামনে ঝুঁকল মেয়েটা। তবে ইমেজ স্টোর করা হয়েছে সদ্য তোলা ছবির তারিখ অনুযায়ী। স্ক্রল করে নিচের ছবির দিকে যেতে হবে রানাকে। ওর গালে এসে সুড়সুড়ি দিচ্ছে লিলির তপ্ত শ্বাস।

    প্রথম ইমেজ দেখেই আড়ষ্ট হয়ে গেল মেয়েটা। ছবিটা সোনার মোহরের। ওই ছবি ইতালিতে মিরাণ্ডার ই-মেইলে পাঠিয়ে দিয়েছিল পিটার। একটু থমকে গিয়ে বলল লিলি, ‘আমি তো এটা চিনি। আপনি কোথায় পেলেন হারিয়ে যাওয়া কয়েনের ছবি?’

    বিস্ময় নিয়ে তাকে দেখল রানা। ‘একটু খুলে বলবে?’

    ‘এই জিনিস তো প্রতিদিন দেখা যায় না,’ লাল নেইল পালিশমাখা দীর্ঘ তর্জনীর নখ দিয়ে স্মার্টফোনের স্ক্রিনে টোকা দিল লিলি। ‘এই ছবি আসলটার মতই মনে হচ্ছে।’

    ‘আগে এই জিনিস দেখেছ?’ জানতে চাইল রানা।

    বিদ্যুৎস্পর্শে যেন ঝট করে সামান্য পিছিয়ে গেল মেয়েটা। নিচু গলায় বলল, ‘কয়েক দিন আগের কথা। আপনার এই একই টুলে বসেছিল সে।’

    ‘কার কথা বলছ?’

    জবাব দেয়ার আগে দ্বিধায় পড়ল মেয়েটা, তারপর ভুরু কুঁচকে বলল, ‘আর কে, রবার্ট উইলসন।

    ‘উইলসন? মানে পানিতে ডুবে মারা গেছে যে যুবক?’

    চোখে বিষাদ নিয়ে মাথা দোলাল লিলি। ‘আপনি তা হলে ওই দুর্ঘটনার কথা শুনেছেন? স্কটল্যাণ্ডের গ্রামে এসব খবর তো আন্তর্জাতিক নিউযের মতই আলোড়ন তৈরি করে। খুব দুঃখজনক মৃত্যু। রবার্ট উইলসনকে ভাল করে না চিনলেও খুব খারাপ লেগেছে তার মৃত্যুসংবাদ পেয়ে।’ কয়েক মুহূর্ত – ভাবল মেয়েটা, এরপর আরও নিচু গলায় বলল, ‘অনেকে বলছে আত্মহত্যা করেছে। আমি অবশ্য তা বিশ্বাস করি না। যে রাতে ড্রিঙ্ক করতে এল, খুশিতে ঝলমল করছিল ওর চোখ-মুখ। ওই মানুষ আত্মহত্যা করবে, সেটা ভাবাই যায় না।’

    ‘অর্থাৎ, কয়েক রাত আগে এখানে এসেছিল উইলসন?’ বলল রানা। ‘তার কাছে ছিল ছবির এই কয়েনের মত সোনার মুদ্রা? এটাই কি বোঝাতে চাইছ?’

    মাথা দোলাল লিলি। ‘মারা যাওয়ার দু’চার দিন আগের কথা। আর তারপর তো মরেই গেল। আরও একটু আগের কথাও হতে পারে। ঠিক মনে নেই।’

    ‘তো তুমি নিজের চোখে দেখেছ এরকম একটা কয়েন?’

    ‘নিজেই দেখিয়েছে আমাকে রবার্ট,’ গম্ভীর দৃষ্টিতে রানাকে দেখল লিলি

    এই মেয়ে মিথ্যা বলছে না, বুঝল রানা। এবার জানতে চাইল ও, ‘ওটা তোমাকে দেখাল কেন?’

    ‘আসলে খুশিতে নিজেকে হারিয়ে ফেলেছিল। বারবার বলছিল, বড়লোক হয়ে গেছে। কোটি কোটি পাউণ্ডের গুপ্তধন পেয়ে গেছে। এবার নাকি এই জঘন্য গ্রাম ছেড়ে চলে যাবে ইতালি বা ফ্রান্সে। সৈকতের ধারে বাড়ি কিনবে। আর কখনও ফিরবে না। আরও বলেছিল, চাইলে আমিও যেতে পারি। তবে বিশ্বাস করিনি ওর কথা। আনমনে কী যেন ভেবে নিয়ে বাস্তবে ফিরল লিলি, ‘এরপর তো মরেই গেল সে।’

    ‘উইলসন কি মাত্র একটা কয়েন দেখিয়েছে?’

    মাথা দোলাল লিলি। ‘হ্যাঁ, মাত্র একটাই। তবে বলেছিল, কোথায় যেন লুকানো আছে বস্তা বস্তা সোনার কয়েন। ওর কথা শুনে ঠাট্টা করে বলেছিলাম, ‘রবার্ট উইলসন, তুমি কি তা হলে সত্যিই সোনার গুদামের খোঁজ পেয়ে গেলে?’

    ‘জবাবে রবার্ট কী বলেছিল?’

    ‘হাসতে হাসতে বলল, মরে গেলেও কাউকে বলবে না। অথচ, নিজেই পাবের ভেতর মাতাল হয়ে সবার সামনে বোকার মত বকবক করছিল।’

    বেনের কাছে পাঠিয়ে দেয়া সোনার মোহরের ছবি জরুরি সূত্র, তবে এখন তার চেয়েও জরুরি তথ্য পাচ্ছে রানা। বুঝতে পারছে, ওই সোনার জন্যেই খুন হয়েছে রবার্ট। ক্রমেই আরও জটিল হয়ে উঠছে রহস্যটা। মাত্র একটা কয়েনের জন্যে জানা গেছে এদিকেই কোথাও আছে গুপ্তধন। লিলির কথা ঠিক হলে, শুধুমাত্র রবার্ট জানত ওগুলো কোথায় পাওয়া যাবে। এসব সম্পর্কে কিছুই জানত না পিটার। তবে বন্ধুর মৃত্যুর পর হঠাৎ করেই পেয়ে গেছে একটা বা দুটো সোনার মোহর।

    রানার মনে জন্ম নিয়েছে একগাদা প্রশ্ন। তবে জিজ্ঞেস করার সুযোগ পেল না। কাঁধে চেপে বসেছে ভারী দুটো হাত। ভীতিকর গমগমে কণ্ঠে বলল কেউ, ‘উইলসনের ব্যাপারে কীসের এত জিজ্ঞাসাবাদ তোমার, স্ট্রেঞ্জার? আসলে কে তুমি?’

    ঘাড় ফেরাল রানা। পেছনে এসে থেমেছে বাহুতে আগুনের উল্কি আঁকা সেই বিশাল দানব। তাকে খুব অসন্তুষ্ট বলেই মনে হলো ওর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিনহুড – কাজী আনোয়র হোসেন
    Next Article মাসুদ রানা ০২৯-৩০ – রক্তের রঙ (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }