Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ২২

    বাইশ

    ফোর্ট উইলিয়ামের পুলিশ স্টেশন।

    সরু এক ফাইল সামনে নিয়ে ডেস্কে বসে আছে জেসিকা থমসন। মনোযোগ নেই ওটার দিকে। ভাবছে: মাসুদ রানার সঙ্গে কাটিয়ে দেয়া কয়েকটি মুহূর্তের কথা। এরই ভেতর বুঝে গেছে, অন্তর থেকে বিশ্বাস করতে পারবে ভিনদেশি যুবককে। কখনও কাউকে ঠকাবে না সে। তবে মুক্তবিহঙ্গের মত উন্মুক্ত মানুষটা— জড়াবে না সে সংসারের বাঁধনে। ভাবনাটা মনে আসতেই আনমনে নিজেকে প্রশ্ন করল জেসিকা: তুমি কি বাঁধতে চাও ওকে? কয়েক মুহূর্ত পর জবাব দিল ওর মন: বনের পাখি কখনও পোষ মানে? তবে তুমিও তো চাও ওর সঙ্গে দূর থেকে দূরে হারিয়ে যেতে। আর বিদায়ক্ষণ এলে ঠোঁটে হাসি আর চোখে জল নিয়ে মেনে নেবে। তখন শুরু হবে তোমার নীরব অপেক্ষার পালা: কবে আবার ফিরবে অদ্ভুত মানুষটা—তাই না?

    বিড়বিড় করে ‘ওচ, এসব কী ভাবছি,’ বলে চাপা শ্বাস ফেলল জেসিকা। ফাইল খুলে চোখ বোলাল। কাছের একটা খামার থেকে চুরি হয়ে গেছে কিছু যন্ত্রপাতি। তবে এখনই তদন্ত না করলেও চলবে। আজকের মত শেষ হয়ে এল ওর ডিউটি।

    একটু পর থানা থেকে বেরিয়ে হাসপাতালে গেল জেসিকা। রিসেপশন রুমে দেখা হলো ডক্টর লরেনের সঙ্গে। অনুরোধ করতেই তিনি রাজি হলেন রোগীকে দেখাতে। কেবিনে ঢুকে জেসিকা দেখল, এখনও জ্ঞান ফেরেনি পিটার হ্যাননের। বেডের চারপাশে নানান জটিল মেশিন ও টিউব। ছোটবেলার বন্ধুকে লাশের মত পড়ে থাকতে দেখে মনটা ভয়ানক খারাপ হয়ে গেল জেসিকার। চোখ থেকে দুই ফোঁটা অশ্রু মুছে বেরিয়ে এল হাসপাতাল থেকে। মনে পড়ল ওকে বেশ কিছু তথ্য দিয়েছে মাসুদ রানা।

    গ্রামে ফিরে বাড়িতে বসে যুবকের কথাগুলো নিয়ে ভাবল জেসিকা। রাতের খাবার সেরে শুয়ে পড়লেও মাথায় ঘুরতে লাগল নানান চিন্তা। মাঝরাত পর্যন্ত বারবার মনের ভেতর গম গম করল রানার গম্ভীর কণ্ঠ। চোখের সামনে ভেসে উঠল মায়াভরা কালো দুটো মণি। গতকাল পাবে আগুনের ধারে ওরা ছিল কাছাকাছি। তারপর কটেজে। অথচ, কোথায় যেন ছিল দু’জনের ভেতর বিশাল এক ব্যবধান। মানুষটার সম্পর্কে যতটুকু জেনেছে, তাতে এত ভাল লাগা তৈরি হওয়ার কথা নয় ওর মনে। অথচ অমোঘ এক শক্তিশালী চুম্বকের আকর্ষণে যেন তার দিকে ছুটে চলেছে ওর কঠিন, পুলিশ-মন।

    ট্রাক্টরের পার্টস চুরির রিপোর্ট লিখতে গিয়ে হাঁফ ধরে গিয়েছিল। তখন বিরক্ত হয়ে ফাইল বন্ধ করে পুলিশ কমপিউটার সিস্টেমে ঢুকে জেনেছে, পাবের শান্তি বিনষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ম্যাকডোনাল্ড ও তার দুই বন্ধুকে। তিনদিন পর আদালতে তোলা হবে তাদেরকে। ম্যাকডোনাল্ড মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আছে জেনে অবাক হয়নি জেসিকা। অন্যদু’জন এখন জেলখানায়। অতীতে আইন ভাঙার অপরাধে নতুন করে চালু করা হয়েছে তাদের বিরুদ্ধে আরও দুটি মামলা।

    হলওয়েতে গিয়ে পারকুলেটর মেশিন থেকে জঘন্য স্বাদের কফি নেবে কি না ভাবছে জেসিকা, এমনসময় অফিসে ঢুকল থানার জুনিয়র অফিসার বব ডব্লিউ. লিন। বয়সে জেসিকার চেয়ে দুই কি তিন বছরের ছোট হবে। বড়বেশি ছটফটে। তার কাছেই নতুন তথ্য পেল জেসিকা।

    ’বুঝলেন,’ সামনের চেয়ারে বসে শুরু করল তরুণ, ‘পিটার হ্যাননের ওপর হামলা হওয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।’

    ববের ছেলেমি দেখে হাসছিল জেসিকা, শুকিয়ে গেল ওর হাসি। দেরি না করে জানতে চাইল, ‘তাই? কাকে গ্রেফতার করেছে?’

    ‘জিম অ্যাণ্ডারসন।’

    ‘অ্যাণ্ডারসন?’ তাকে চেনে জেসিকা। গত কয়েক মাস ধরেই ডেভেলাপারদের কাজে নানাভাবে বাধা দিচ্ছে সে। আরও কয়েকজন পরিবেশবাদীকে নিয়ে ডেভেলাপারদের সাইটের মেইন গেটের সামনে আস্তানা গেড়েছে। তাদের দাবি, যেন কাটা না হয় পাইনের জঙ্গল। অ্যাণ্ডারসনের ওপর প্রথম থেকেই চোখ ছিল পুলিশের। আগেও কয়েকবার অন্যের এলাকায় ঢুকে ঝামেলা করেছে সে। ইংল্যাণ্ডে ভেঙেছে দুই ডেভেলাপারের ব্যক্তিগত গাড়ির কাঁচ। সেজন্যে . কয়েক মাস জেলও খেটেছে। সুখে থাকতে ভূতে কিলায় বলে কথা আছে না, ভাবল জেসিকা। তবে এবার খুব গুরুতর অপরাধের জন্যে ধরা হয়েছে তাকে। যদি প্রমাণ হয় সে-ই দোষী, আগামী বহু বছরেও বেরোতে পারবে না জেল থেকে।

    ‘অবাক হয়েছেন?’ জানতে চাইল বব। ‘আজ সকালেই ডেভেলাপারদের সাইটের কাছ থেকে তাকে ধরা হয়েছে। পুলিশি রেইডে নেতৃত্ব দিয়েছেন আমাদের হিরো ইন্সপেক্টর জন মুরে। তার পায়ে পায়ে ছিল সার্জেন্ট ডানকান রিড। ওই লোকটাকে মোটেই দেখতে পারি না। ছোট শহরের সাংবাদিক হলেই ভাল করত। অ্যাণ্ডারসনকে নিয়ে এসে বগল বাজাচ্ছে। বারবার শোনাচ্ছে কী দুর্ধর্ষভাবে তাকে গ্রেফতার করেছে।’

    ‘জানতাম না অ্যাণ্ডারসনকে সন্দেহভাজনদের মধ্যে রাখা হয়েছে,’ অবাক হয়ে বলল জেসিকা।

    ‘কেউ জানত না। মুরে আর রিড যা খুশি করছে।’

    ‘অ্যাণ্ডারসনের মোটিভ কী? তার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া গেছে? কোনও সাক্ষী আছে?’

    কাঁধ ঝাঁকাল লিন। ‘আমাদের কাউকে কিছু বলেনি। তা ছাড়া, তাদের তো ধারণা আমরা এতই নিম্নপদস্থ অফিসার যে ধরতে গেলে মানুষই নই।’

    ভুরু কুঁচকে গেল জেসিকার। ‘রবার্ট উইলসনের ব্যাপারে কিছু জানা গেল?’

    ‘তার ব্যাপারে আবার কী?’

    ‘হ্যানন-উইলসন ফার্মে হামলা করেনি পরিবেশবাদীরা। তো তারা যদি পিটারকে আহত করে থাকে, স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে রবার্টকেও তারাই খুন করেছে। এ ব্যাপারে আমাদের ইন্সপেক্টর আর সার্জেন্ট কী ভাবছেন?’

    ‘আমার জানা নেই। পিটার হ্যানন তো বেহুঁশ হয়ে পড়ে আছে হাসপাতালে। জ্ঞান ফিরলে হয়তো বহু কিছুই জানা যাবে।’

    ‘অ্যাণ্ডারসনের গ্রেফতারটা বড়বেশি কাকতালীয় বলে মনে হচ্ছে না?’

    আবারও কাঁধ ঝাঁকাল বব। ‘আমরা বলার কে?’ গলা নিচু করল সে, ‘বুঝলেন, আপনাকে যা বলছি তার সরই একটু আগে শুনেছি অফিসার স্কটের কাছ থেকে। রেইডে ছিল সে। আমিও যেতে পারলে খুশি হতাম। কিন্তু কপাল মন্দ।’

    ‘ওখানে যেতে পারলে খুশি হতে কেন?’

    ‘আপনি তো আর সব জানেন না। পুলিশের গাড়ি থেকে অফিসাররা নেমে পড়তেই ভীষণ ভয় পেল হিপ্পিগুলো। এদিক-ওদিক ছুটছিল। তবে কম্বল মুড়ি দিয়ে মটকা মেরে শুয়ে ছিল জিম অ্যাণ্ডারসন। কম্বল কেড়ে নিতেই সবাই দেখল

    সে ন্যাংটো ভাঁড়! কপাল মন্দ না হলে এমন দুর্দান্ত দৃশ্য কেউ মিস করে? বলুন, এটা ভাল লাগে কারও?’

    ‘বাদ দাও তো ওসব, বব।’

    এক কান থেকে আরেক কানে গেল তরুণের চওড়া হাসি। ‘আগে পুরোটা শুনুন। লাফিয়ে উঠে কম্বল কাঁধে ফেলে নরকবাসী বাদুড়ের মত উড়ে গিয়ে জঙ্গলে ঢুকতে চেয়েছিল অ্যাণ্ডারসন। তাকে ধাওয়া করল সার্জেন্ট রিড আর ছয় সেপাই। হিপ্পিগুলোর কারও গায়ে একরত্তি সুতো ছিল না। গলা ফাটিয়ে আর্তনাদ করতে করতে জঙ্গলে গিয়ে ঢুকল তারা। যাই হোক, শেষমেশ অ্যাণ্ডারসন সহ ধরে আনা হলো আরও পাঁচ হিপ্পিকে। … জেসিকা, আপনি শুনছেন তো? কী হলো? উদাস হয়ে গেলেন যে?’

    চিন্তার গভীরে ডুব দিয়েছে জেসিকা। সুযোগ পেলে অদ্ভুত সব গল্প ফাঁদে অফিসার স্কট। তবে তার দেয়া তথ্য সঠিক হলে পিটারকে আহত করেছে অ্যাণ্ডারসন। অথচ এদিকে রানার বক্তব্য অনুযায়ী: রবার্ট খুন হয়েছে সোনার মোহরের ষড়যন্ত্রের কারণে। এসবের পেছনে আছে অন্য কোনও দল। সোনার মোহরের খোঁজ পাওয়ার জন্যেই পিটিয়ে আহত করা হয়েছে পিটারকে। একই কারণে মহাবিপদে আছে তার চাচা বেন হ্যাননও। গ্রাম ছেড়ে যাওয়ার পর জানা যায়নি কোথায় গেছে মানুষটা। ওদিকে রবার্ট ও পিটারের দুই কেসে পরিবেশবাদীরা দোষী হলে, বুনো হাঁসের পেছনে ছুটছে মাসুদ রানা। অবশ্য, হঠাৎ করেই ভুল ধারণা থেকে কোনও সিদ্ধান্ত নেবে রানা, তাকে তেমন ধরনের মানুষ বলে মনে হয়নি জেসিকার।

    ‘কী, কিছু বলছেন না যে?’ বলল তরুণ অফিসার, ‘বহুদিন এত ভাল কাহিনী শুনিনি। এসব শুনে আপনি মজা পাননি?’

    ‘স্বীকারোক্তি দিয়েছে?’ জানতে চাইল জেসিকা।

    ‘কে স্বীকারোক্তি দেবে?’

    ‘জিম অ্যাণ্ডারসন? জবানবন্দি দিয়েছে সে?

    ‘না, গলা ফাটিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ করছে। তার কোনও দোষ নেই। ভুল লোককে ধরে আনা হয়েছে। সরকার থেকে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে। সবই বড়লোকদের নিষ্ঠুর চক্রান্ত।’

    জিম অ্যাণ্ডারসন বোধহয় এখন জানালাহীন ইন্টারভিউ রুমে, ভাবল জেসিকা। তার পেট থেকে খবর বের করতে চাইছে ইন্সপেক্টর মুরে আর সার্জেন্ট রিড। মুখে জেসিকা বলল, ‘তদন্ত করে দেখুক। এসব জানালে বলে অনেক ধন্যবাদ।’

    ‘শুনলেন বলে আপনাকেও ধন্যবাদ। আমি কফির জন্যে প্যাসেজে যাচ্ছি, তো আপনি কি এক কাপ কফি নেবেন?’

    ‘না, চাইলে তুমি খাও। আমি বাঁচতে চাই।’

    ‘ঠিক আছে। মেলা কাজ আছে। আমি চললাম।’ ঠোঁট গোল করে জনপ্রিয় একটি সুরে শিস বাজাতে বাজাতে জেসিকার অফিস ছেড়ে বেরিয়ে গেল তরুণ অফিসার।

    জেসিকা বুঝল, এখন আর মন বসাতে পারবে না কাজে। কিছুই ভাল লাগছে না। জানালা দিয়ে দেখল বাইরের দিকে। ফোর্ট উইলিয়ামের আকাশে জমেছে গাঢ় ধূসর মেঘ। বহু দূরে সফেদ বরফে ছাওয়া পাহাড়-চূড়া। চিন্তাগুলো গুছিয়ে নিতে চাইল জেসিকা। ওর মনে হচ্ছে না খুন বা আহত করার দোষে আটকানো যাবে জিম অ্যাণ্ডারসনকে। কখনও বড় কোনও অপরাধ করেনি। তা ছাড়া, তার বিরুদ্ধে জোরালো প্রমাণ আছে বলেও মনে হচ্ছে না। ইন্সপেক্টর মুরে আর সার্জেণ্ট রিড তদন্ত না করেই গ্রেফতার করেছে লোকটাকে।

    জেসিকার মনে পড়ল, ক’দিন আগে ইন্টারভিউ রুমে বেন হ্যাননের সঙ্গে মুরে আর রিডের বলা কথাগুলো। প্রথম থেকেই রবার্টের মৃত্যুটাকে দুর্ঘটনা বলে চালাতে চেয়েছে তারা। পিটারের বক্তব্যের কোনও মূল্য ছিল না। রবার্টের খুনের কেসও গুরুত্বের সঙ্গে নেয়নি এরা। আমলে নেয়নি পোচারের ভূমিকা। কোনও খোঁজখবরও করেনি তার ব্যাপারে। অথচ সোনার কয়েনের কথা উঠতেই বেন হ্যাননের কাছে জানতে চাইল, ওগুলো কোথায় পেয়েছে রবার্ট আর পিটার। ওই তথ্য জেনে নেয়া যেন খুব জরুরি। তখন না ভাবলেও জেসিকার পরে মনে হয়েছে, হালকা সুরে বলা দুই অফিসারের কথার ভেতর লুকিয়ে ছিল একরাশ দুশ্চিন্তা। চট্ করে সেটা বুঝে গিয়েছিল বেন হ্যানন। তারপর সে যখন জানাল নিজেই তদন্ত করবে, রীতিমত রেগে গেল তারা।

    আগে বা পরে কোনও ধরনের তদন্ত করেনি মুরে আর রিড। ইন্টারভিউ রুমে তাদের কথাগুলো কানে বাধছিল জেসিকার। পরে গতকাল রাতে রানার সঙ্গে আলাপ হওয়ায় আরও বেশি চিন্তিত হয়ে গেছে। বারবার মনে হয়েছে, কিছু গোপন করছে মুরে আর রিড। আজকে জিম অ্যাণ্ডারসনকে গ্রেফতার করেছে বলে এখন মনে হচ্ছে, বড়বেশি ব্যস্ত হয়ে তার ঘাড়ে দোষ চাপিয়ে দিতে চাইছে এরা। ডেভেলাপারদের হয়ে কাজ করতে গিয়ে পরিবেশবাদীদের হাতে পিটার আহত হলে, রবার্টের খুঁজে পাওয়া সোনার কয়েনের ব্যাপারে এত আগ্রহী হবে কেন দুই অফিসার?

    ওই দুই কেসে খাপে খাপে বসছে না অনেক কিছুই। জেসিকার ধারণা: বেআইনি কোনও খেলায় জড়িয়ে গেছে এই দুই অফিসার। এমন কী অ্যাণ্ডারসনের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করলেও খচ খচ করবে ওর বুকের ভেতরটা। রবার্ট ঘনিষ্ঠ বন্ধু না হলেও ছোটবেলায় হাসিখুশি পিটারকে আপন ভাইয়ের মতই ভালবাসত ও। বেচারা আহত হওয়ায় মনে খুব কষ্ট পেয়েছে। পিটারের জ্ঞান ফিরলে অনেক কিছুই জানা যেত। তবে যেহেতু আপাতত সেটা হচ্ছে না, ওর নিজেরই বোধহয় তদন্ত করা উচিত।

    আসল সত্য জেনে নেয়া জরুরি হলেও বড় অফিসারদের তদন্তে নাক গলাতে গেলে যে-কোনও সময়ে বরখাস্ত হবে জেসিকা। বারবার ওর মনে হচ্ছে, ক্ষমতাধর এক বা একাধিক লোককে আড়াল করছে মুরে ও রিড। কাজেই সন্দেহের তীর যেন ওর দিকে না আসে, সেটা মাথায় রেখে সাবধানে এগোতে হবে ওকে। কিছুক্ষণ ভাবার পর কীভাবে তদন্ত করবে, তা স্থির করল জেসিকা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিনহুড – কাজী আনোয়র হোসেন
    Next Article মাসুদ রানা ০২৯-৩০ – রক্তের রঙ (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }