Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ৩৮

    আটত্রিশ

    টয়োটাতে চেপে রওনা হলো রানা ও জেসিকা। পেছনে রইল জ্বলন্ত পেট্রল কার এবং পথের ধারে দুই অচেতন পুলিশ। ভুরু কুঁচকে চুপ করে বসে আছে জেসিকা, ডুবে গেছে গভীর ভাবনার সাগরে। নিজেও চুপচাপ ড্রাইভ করছে রানা। এখনও দেরি আছে ভোর হতে। মাথার ওপর থেকে বিদায় নিয়েছে তুষারভরা ভারী ধূসর মেঘ। কুচকুচে কালো আকাশে ঝিকমিক করছে হাজারো নক্ষত্র। দু’মাইল যাওয়ার পর একদিকে অপেক্ষাকৃত সরু পথ দেখে সেদিকে বাঁক নিল রানা। একটু পর পর সামনে পড়ছে সরু গলি। তবে আরও এগোতেই সামনে পড়ল কালো পাহাড়ের কোলে বড় এক হ্রদ। ওটার নিথর কালো পানিতে সামান্য দুলছে আকাশের প্রতিফলিত নক্ষত্ররাজি।

    স্যাটালাইট নেভিগেশন সিস্টেম অনুযায়ী ওরা পৌঁছে গেছে লক বা-র তীরে বুনো এলাকায়। পথ থেকে লকের তীরে পাথুরে জমিতে নেমে পানির দিকে টয়োটার নাক তাক করল রানা। হ্যাণ্ডব্রেক টেনে নিচু গলায় বলল, ‘ভাল জায়গা।’

    ‘প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে?’ জানতে চাইল জেসিকা ‘না, এবার গাড়িটা ফেলে যেতে হবে,’ বলল রানা। ‘এটা দেখলেই সতর্ক হয়ে উঠবে পুলিশের লোক। তা ছাড়া, গুলি লাগা গাড়ি রেন্টাল কোম্পানিকে ফেরত দিলেও বিপদ।’

    ‘বলবে যে ডাকাতের কবলে পড়েছিলে। তারাই গুলি করেছে।’

    নিরীহ সুরে বলল রানা, ‘এদিকে যখন-তখন ডাকাতি হয়, তাই না?’

    হাল ছেড়ে বড় করে শ্বাস ফেলল জেসিকা। ‘গাড়িটা ভাল লেগেছিল। তা ছাড়া, বহু মাইলের ভেতর কিছুই নেই। হেঁটে যেতে হলে বারোটা বেজে যাবে।’

    ‘বেশি হাঁটব না,’ বলল রানা। ‘প্রথম সুযোগেই জোগাড় করে নেব অন্য কোনও গাড়ি।’

    ‘ঘণ্টার পর ঘণ্টা হাঁটলেও কোনও বাস পাবে না।’

    ‘আমি বাসের কথা ভাবছি না।’

    ‘এদিকে কার রেন্টাল কোম্পানিও খুব কম। ওখানে যেতে হলেও তোমাকে হাঁটতে হবে মাইলের পর মাইল।’

    ‘এভাবে আমার মনটা ভেঙে দিয়ো না, প্লিয!’ চাপা শ্বাস ফেলল রানা। গাড়ি থেকে নেমে পড়ল। বিরক্ত চেহারায় নিজেও নামল জেসিকা। লক বা-র ওপর আবছা আলো ফেলেছে সহস্র তারা। রানার দেখাদেখি গাড়ি থেকে দরকারি জিনিসপত্র নামিয়ে ফেলল জেসিকাও। বাড়তি ওজন নিয়ে হাঁটা অনর্থক, তাই মন খারাপ হলেও গাড়ির ভেতরেই রানা রেখে দিল ঘিলি সুট আর অব্যবহৃত নাইট-ভিশন গগল্‌স্। মায়ায় পড়ে নিজের কাছে রাখল ক্রসবো। গাড়ির গিয়ার নিউট্রাল করে হ্যাণ্ডব্রেক ছেড়ে দিল। পারে দাঁড়িয়ে চুপচাপ ওরা দেখল ঢালু জমিতে গড়িয়ে নেমে যাচ্ছে টয়োটা। প্রথমে ধীর হলেও ক্রমেই বাড়তে লাগল নেমে যাওয়ার গতি। পাথর ও তুষারের ওপর দিয়ে এক্কা-দোক্কা খেলার ভঙ্গিতে লাফ দিতে দিতে সোজা গিয়ে ঝপাস্ করে নামল ওটা লকে। ভাল জায়গা বেছে নিয়েছে রানা। মাত্র কয়েক মুহূর্তে টয়োটার বনেট ছাপিয়ে ছাত ডুবিয়ে দিল রাশি রাশি কালো পানি। গাড়ির কোনও চিহ্ন থাকল না। একসময় ঢেউগুলোও স্থির হয়ে গেল। মনে হচ্ছে, যেন কেউ কিচ্ছু জানে না একটু আগে কী ঘটে গেছে।

    জেসিকা দুশ্চিন্তায় পড়েছে টের পেয়ে ওর কাঁধে হাত রাখল রানা। নরম সুরে বলল, ‘সময় হলো যাওয়ার। আমার ওপর ভরসা রাখো। চিন্তার কিছু নেই।’

    ধীরে ধীরে মাথা নাড়ল জেসিকা। ‘দুশ্চিন্তার কিচ্ছু নেই? যা ঘটছে তার কিছুই তো বিশ্বাস করতে পারছি না! মনে হচ্ছে যে-কোনও সময়ে জেগে উঠব দুঃস্বপ্ন থেকে।’

    ‘একবার ফোন দিলেই বুঝবে স্বপ্ন দেখছ না,’ বলল রানা।

    ‘কাকে ফোন দেব?’

    ‘আমি দেব। তবে জানি না কে ধরবে।’ পুলিশ সদস্য গ্রাহামের ফোন বের করে স্ক্রিন আনলক করল রানা। খেয়াল করল লেক, পাহাড় ও জঙ্গলে রিসেপশন খুব খারাপ। মাত্র একটা বার দেখাচ্ছে ফোন। গ্রাহামের কল করা সেই নাম্বারে রিডায়াল করল রানা। ক’বার বাজার পর ওর মনে হলো, ওদিক থেকে ধরবে না কেউ। ভয়েসমেইল পাঠাবে কি না ভাবছে, এমনসময় তিক্ত, কর্কশ গলায় ঘুমে কাতর একলোক জবাব দিল, ‘ইন্সপেক্টর মুরে। গ্রাহাম, কী হয়েছে? ওদেরকে ধরতে পেরেছ?’

    ঠিকই ধারণা করেছে রানা। স্পিকারে মৃদু হেসে বলল, ‘ডিটেকটিভ ইন্সপেক্টর মুরে?’ জেসিকার দিকে তাকাল ও। কুঁচকে গেছে মেয়েটার ভুরু। চড় খেলেও এত চমকে যেত না।

    জেসিকা একমাত্র মানুষ নয় যে অবাক হয়েছে। ফোনের ওপ্রান্ত থেকে কোনও সাড়াশব্দ নেই। বুদ্ধিমান কেউ চট্ করে ফোন রেখে দিত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।

    ‘গ্রাহাম আপাতত কথা বলতে পারবে না,’ বলল রানা। ‘তোমার দেয়া টাকায় পার্টি দিচ্ছে। বেশি ব্যস্ত। টাকাগুলো বোধহয় তোমার নয়। তুমি শুধু হাত বদল করেছ। আমি কি ভুল বললাম?’

    ‘রা… রানা?’ তুতলে উঠে জানতে চাইল মুরে।

    ‘তোমার বসকে একটা কথা জানিয়ে দিয়ো,’ বলল রানা। ‘ওর কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে। সে যদি আগ্রহী হয়, ওই বিষয়ে আমরা আলাপ করতে পারি।’ ফোন রেখে দিল রানা।

    উত্তেজনার ছাপ পড়েছে জেসিকার মুখে, কী যেন ভাবছে।

    ‘সরি, জেসিকা, প্রথম থেকেই তোমার দুই বস এইসবে জড়িত ছিল,’ বলল রানা। ‘পুলিশের লোকদের নিয়মিত ঘুষ দিচ্ছে এক লোক।’

    ‘রন স্টুয়ার্ট!’ চাপা স্বরে বলল জেসিকা।

    মৃদু মাথা দোলাল রানা। ‘এ ব্যাপারে আমি এক শ’ ভাগের ভেতর নিরানব্বুই ভাগই নিশ্চিত। ম্যাকগ্রাকে খুন করতে ডিযঅনারেবলদেরকে ভাড়া করেছে। তাদের মাধ্যমে চেষ্টা করেছে আমাদেরকে খুন করতে। আগেই টাকা দিয়ে জন মুরে আর ডানকান রিডকে কিনে নিয়েছে। রবার্ট উইলসন খুনের সঙ্গে জড়িত এরা। বাজেভাবে আহত করেছে পিটার হ্যাননকে। টাকার জোরে যা খুশি করছে রন স্টুয়ার্ট। সহজেই কিনে নিয়েছে স্থানীয় আইন।

    ‘আমরা আধুনিক সময়ের মানুষ। এটা তো আর বুনো পশ্চিম নয়। অথচ…

    ‘সময় বদলে গেলেও মানুষ তো বদলে যায়নি,’ বলল রানা। ‘ক্ষমতা ও টাকার জোরে যে কাউকে শেষ করে দেয়া যায়। যুগে যুগে প্রতিটা দেশে এমনই ঘটেছে, ঘটছে।’

    ‘তা ঠিক,’ বলল জেসিকা। ‘তবে তোমার একটা কথা বুঝতে পারিনি। ‘ওর কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে। সে যদি আগ্রহী হয়, ওই বিষয়ে আমরা আলাপ করব।’ এসব বলে জন মুরেকে কী বোঝাতে চেয়েছ?’

    ‘লোভ দেখালাম, যাতে তার বসকে হাতের মুঠোয় পাই,’ বলল রানা। ‘এবার কথাগুলো তাকে জানিয়ে দেবে জন মুরে। আমরা কী পেয়েছি না জানলেও ভীষণ কৌতূহলী হবে স্টুয়ার্ট। ওই লোক একবার যোগাযোগ করলে আমরা নিশ্চিত হব, আসলে এসবের পেছনে সে আছে। তখন আর ওই এক পার্সেন্ট অনিশ্চয়তাও থাকবে না।’

    ‘কিন্তু অনির্দিষ্ট সময় ধরে তো আমরা অপেক্ষা করতে পারব না,’ তিক্ত স্বরে বলল জেসিকা।

    ‘বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। যোগাযোগ করবে ওই লোক। চলো, ততক্ষণে এখান থেকে সরে যাই। কিনলোকার্ড এখনও বহু দূরে।’

    হ্রদের যেখানে ডুবে গেছে টয়োটা, তারার আলোয় দেখা যাচ্ছে ওখানে এখনও একটা-দুটো বুদ্বুদ উঠছে। এ ছাড়া বোঝার উপায় নেই হারিয়ে গেছে আস্ত একটা গাড়ি। ব্যাগ কাঁধে তুলে ক্রসবো হাতে পথের দিকে রওনা হলো রানা। ওর পিছু নিয়ে জানতে চাইল জেসিকা, ‘এবার কোন্ দিকে?’

    ‘বামে,’ আঙুল তুলে ওদিকটা দেখাল রানা।

    ‘বিশেষ কোনও কারণ আছে?’ জানতে চাইল জেসিকা।

    ‘তা নয়। তবে দ্বিধা এলে বেশিরভাগ সময় বামদিক বেছে নিই। আসলে কোন্ দিকে যাব সেটা এখন বড় কথা নয়। আগে বা পরে বাড়ি, খামার বা গ্রামের কাছে পৌঁছে গেলেই হলো।’

    ‘ঠিক আছে, তো বামে,’ রানার পাশাপাশি হাঁটতে লাগল জেসিকা।

    পথের যেদিকে তুষার কম, সেদিক ধরে হাঁটছে ওরা। কোনও গাড়ি এলে ড্রাইভারকে কাছের শহর বা গ্রামে পৌঁছে দিতে অনুরোধ করবে ভেবে রেখেছে রানা। এই নির্জন এলাকায় ইঞ্জিনের আওয়াজ পাবে অন্তত একমাইল দূর থেকে। কিছুক্ষণ হাঁটার পরেও বাতাসের মৃদু স্ ও পায়ের নিচে তুষারের কুড়মুড় ছাড়া কোনও আওয়াজ পেল না ওরা। গ্রাহামের ফোনটা হাতে রেখেছে রানা। অপেক্ষা করছে যে-কোনও সময়ে বেজে উঠবে ওটা।

    অবশ্য ফোন দিল না কেউ। হাঁটতে গিয়ে নিজেদের ভেতর তেমন কথা হচ্ছে না ওদের। শরীর গরম করতে আগের চেয়ে জোরে হেঁটে চলল। অন্ধকার, আঁকাবাঁকা পথে একমাইল পেছনে ফেললেও কোথাও দেখল না মানব-বসতির চিহ্ন। তারপর পেরোল আরও দুই মাইল। নীরবতা ভেঙে জানতে চাইল জেসিকা, ‘তোমার কি মনে হয় বেন হ্যানন এখনও বেঁচে আছেন?’

    ‘তাই ভাবতে চাই,’ জবাব দিল গম্ভীর রানা।

    ‘তাঁকে বন্দি করে রেখেছে রন স্টুয়ার্ট?’

    ‘আমার তা-ই মনে হয়।’

    ‘এরা যদি ধরে নেয় তিনি জানেন কোথায় আছে সোনার কয়েন…’ বাতাসে মিলিয়ে গেল জেসিকার কণ্ঠ।

    ‘নির্যাতন করবে অসুস্থ মানুষটাকে,’ খেই ধরল রানা। ‘দিনের পর দিন। যতক্ষণ না মুখ খোলে।

    ‘কারা এরা, এত ভয়ঙ্কর?’

    ‘ওরা জিন্দালাশের মত,’ বলল রানা। ‘বিবেক মরে গেছে অনেক আগেই।’

    চুপচাপ হাঁটছে ওরা। তারপর সূর্য ওঠার আধঘণ্টা আগে সকাল আটটায় গ্রাহামের ফোন বেজে উঠল রানার হাতে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিনহুড – কাজী আনোয়র হোসেন
    Next Article মাসুদ রানা ০২৯-৩০ – রক্তের রঙ (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }