Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    স্বর্ণলিপ্সা – ৭

    সাত

    একই দিনে সকাল এগারোটায় পশ্চিম হাইল্যাণ্ড লাইনের ছোট্ট স্পিয়ান ব্রিজ রেলওয়ে স্টেশনের বাইরে একজন যাত্রী পেল স্থানীয় এক ট্যাক্সি ড্রাইভার। লোকটা মাত্র নেমেছে রেলগাড়ি থেকে। বয়স্ক ও হালকা-পাতলা। মাথায় কদমছাঁট চুল। খোঁচা-খোঁচা ধূসর দাড়ি। লোকটাকে দেখলেই মনে হয় আগে আর্মিতে ছিল সে। তার গন্তব্য কয়েক মাইল দূরের কিনলোকার্ড গ্রাম। নিজেই ট্যাক্সির বুটে রাখল ট্র্যাভেল ব্যাগ। এরপর চেপে বসল পেছন সিটে। বহু বছর ট্যাক্সি চালিয়ে মানুষ চেনার অদ্ভুত ক্ষমতা অর্জন করেছে ড্রাইভার। তার মনে হলো, একসময়ে এই লোক ছিল দুর্ধর্ষ কোনও যোদ্ধা। খুব লম্বা নয়। আকারেও বড় নয়। তবে ইস্পাতের মত কঠিন কী যেন আছে লোকটার ভেতর। হুমকি দিচ্ছে না কাউকে। অশুভ কিছু নেই আচরণে। তবে প্রৌঢ় বড়বেশি চুপচাপ। তার চারপাশে বিরাজ করছে নীরব, শান্ত এক থমথমে পরিবেশ। সেই পরিবেশ বিনষ্ট করা হলে বিপদ হবে যে- কারও। সে বোধহয় গ্লাসগো বা ওদিকের মানুষ। গত কয়েক বছর ছিল গ্রিস বা স্পেনের মত উষ্ণ কোনও দেশে। ধূসর চোখের ভারী পাতা প্রায় ঢেকে রেখেছে মণিদুটোকে। যদিও তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে চারপাশের সবকিছু। সাঁই-সাঁই করে পেছনে পড়ছে উত্তর-পশ্চিমের পিচঢালা পথ। ওদিকে চেয়ে আছে সে।

    ‘মনে হচ্ছে আপনি এদিকের নন,’ আলাপের ভঙ্গিতে বলল ট্যাক্সি ড্রাইভার।

    রিয়ারভিউ মিররে তাকে নিরিখ করল ধূসর চোখদুটো। এক কথায় বলল প্রৌঢ়, ‘না।’

    ‘কারও সঙ্গে দেখা করতে এসেছেন? আত্মীয় বা বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছেন কিনলোকার্ড গ্রামে?’

    জবাবে মাথা দোলাল প্যাসেঞ্জার। একেবারেই আলাপী নয়। তবে হাল ছাড়ল না ট্যাক্সি ড্রাইভার। ‘আমার নাম টম। টম ম্যাকলিন। আমি থাকি কেয়ারলোচিতে।’

    ‘আমি বেন হ্যানন,’ নিচু গলায় বলল প্যাসেঞ্জার।

    ‘পরিচিত হয়ে খুশি হলাম। কোথাও বেড়াতে চাইলে আমাকে ফোন দেবেন, ঠিক আছে?’ পকেট থেকে বিজনেস কার্ড নিয়ে কাঁধের ওপর দিয়ে প্যাসেঞ্জারের দিকে বাড়িয়ে দিল ট্যাক্সি ড্রাইভার।

    ‘বেশ,’ কার্ডটা নিল বেন হ্যানন। গাড়ির ভেতর আবারও নামল নীরবতা। কিছুক্ষণ পর কিনলোকার্ড গ্রামে পৌঁছে গেল ট্যাক্সি। ঠিকানা জানাল প্যাসেঞ্জার। বাড়ির নম্বর দেখে ছোট এক বাড়ির সামনে থামল ট্যাক্সি ড্রাইভার। গাড়ি থেকে নেমে বুট খুলে নিজের ব্যাগ নিল বেন হ্যানন। চুপচাপ মিটিয়ে দিল ভাড়া। কথা না বাড়িয়ে ট্যাক্সি নিয়ে রওনা হয়ে গেল ড্রাইভার। গ্রামের ফাঁকা রাস্তার দু’দিক দেখে নিয়ে বেন হ্যানন ভাবল, গত এক শতাব্দীতে কিছুই বদলে যায়নি এই গ্রামে। মনে পড়ল ছেলেবেলার স্মৃতি। দূরে কুয়াশামাখা ছোট-বড় নীরব পাহাড়ের সারি। কনকনে শীতের সকালে বাড়িগুলোর চিমনি থেকে ভেসে আসছে কাঠপোড়া ধোঁয়ার অদ্ভুত মায়াবী সুবাস।

    ফোনে বাড়ির ঠিকানা জানিয়ে দিয়েছে ভাতিজা পিটার। কাগজটা আরেকবার দেখল বেন হ্যানন। হ্যাঁ, এটাই প্যাট্রিক স্ট্রিটের নয় নম্বর বাড়ি। সামনেই ধূসর পাথরের টেরেস। ইতালিতে ওর ছড়িয়ে-ছিটিয়ে তৈরি করা খামারবাড়িটার সঙ্গে এটার কোনও মিল নেই। তাতে খুশিই হলো হ্যানন। অর্থনৈতিকভাবে ভাল করছে ওর ভাতিজা। ছোটবেলায় বড় কষ্টে কাটাতে হয়েছে পিটারকে। মরে গেল ওর মা। তার মাত্র চার-পাঁচ বছর পর পৃথিবী ছেড়ে বিদায় নিল বাবা। তখন বাবা-মার ভূমিকায় নামল বেন নিজে। প্রতিদিন ভাবত ভাই আর ভাবীর কথা। কখনও কাউকে না বললেও বারবার মনে হতো, বাচ্চাটার অভিভাবক হিসেবে মোটেই ভাল করছে না সে। তারপর ধীরে ধীরে আর্মি ক্যাম্পে বড় হয়ে উঠল পিটার। লেখাপড়া শেষ করে জানাল ব্যবসা করবে। বেন নিজের জমিয়ে রাখা টাকা দিতে চাইলেও নিল না। ওর বাবার রেখে যাওয়া সামান্য টাকা নিয়ে নেমে পড়ল ব্যবসায়। এরপর দায়দায়িত্ব কমে গেল বেনের। আর্মি থেকে অবসর নেয়ার পর ইতালিতে ঘুরতে গিয়ে পরিচিত হলো মিরাণ্ডা লভেঞ্জোর সঙ্গে। পরিচয় থেকে দু’জনের প্রেম, তারপর বিয়ে। বেন হ্যানন রয়ে গেল ইতালিতে। স্বামী-স্ত্রী মিলে গড়ে তুলল ছোট্ট একটা খামার। গত দু’বছরে পিটারের সঙ্গে আর দেখা হয়নি। তবে গতকাল ভাতিজা ফোনে বলেছে, বিপদে আছে সে। আর সেজন্যেই আজ এখানে হাজির হয়েছে বেন হ্যানন। সদর দরজার পাশে ডোরবেল দেখে ওটা টিপে হাসি- হাসি মুখে অপেক্ষায় থাকল সে। বহুদিন পর আবারও দেখা হচ্ছে চাচা-ভাতিজার।

    কয়েক মিনিট পেরিয়ে গেলেও ভেতর থেকে দরজা খুলল না কেউ। আরও কয়েকবার বেল বাজাল বেন। একটু পর বুঝে গেল বাড়িতে কেউ নেই। তার চোখ পড়ল বাড়ির সামনের উঠানে। পার্কিং স্পেসে গাড়ি নেই। বোধহয় জরুরি কোনও কাজে গেছে পিটার। অথচ, আগে যে কথা হয়েছে, তাতে তো ওর থাকার কথা বাড়িতেই! একটু বিরক্ত হলো বেন। রেলস্টেশনের পে-ফোন থেকে কল দিয়ে ভেবেছিল ওখান থেকে ওকে গাড়িতে তুলে নেবে পিটার। কিন্তু কয়েকবার ফোনের পরেও কল রিসিভ করেনি ছেলেটা। তখন পিটারের মনে হলো, এই যে জীবনেও মোবাইল ফোন ব্যবহার করবে না বলে শপথ নিয়েছিল, সেটা হয়তো ভাল করেনি সে। আজ ওটা থাকলে পিটারের সঙ্গে কথা বলতে পারত।

    অবশ্য যা করার তো করেই ফেলেছে। তাই আরেকবার পুরনো শপথ ঝালিয়ে নিল, কখনও কিনবে না বিরক্তিকর যন্ত্রটা। ক্রমেই উন্নতির সঙ্গে সঙ্গে জিনিসটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এখন আর মাথাটা তেমন চলতে চায় না।

    আনমনে এসব ভাবছে বেন, এমনসময় ওপরে কাঁচের জানালার কবাট তোলার সর-সর আওয়াজ শুনতে পেল। দরজা থেকে পিছিয়ে তাকাতেই দেখল, পাশের বাড়ির দোতলার জানালায় এসে দাঁড়িয়েছেন কোঁকড়া সাদা চুলের এক বৃদ্ধা।

    ‘এক্সকিউয মি, আপনি কি পিটার হ্যাননকে খুঁজছেন?’ জানতে চাইলেন বৃদ্ধা।

    মাথা দোলাল বেন। ‘আমি ওর চাচা।’

    ‘পোলিস আগেই ঘুরে গেছে,’ স্কটিশ উচ্চারণে পুলিশের আগমনের কথা জানালেন মহিলা।

    ভুরু কুঁচকে গেল বেনের। ‘পুলিশ? ওরা এখানে এসেছিল কেন?’ আনমনে ভাবল, আগেই না পিটারকে বলেছি, এখনই যেন পুলিশের কাছে না যায়?

    বৃদ্ধার পরের কথা শুনে হতবাক হলো বেন।

    ‘আই, পিটার খুব আহত। ওকে নিয়ে যাওয়া হয়েছে ফোর্ট উইলিয়ামের হাসপাতালে।’

    ‘আহত? কী হয়েছে ওর?’

    দুঃখ নিয়ে মাথা নাড়লেন বৃদ্ধা। ‘জানি না তো! তবে মনে হলো খুব গুরুতর কিছু। ওই দুর্ঘটনা ঘটেছে আজ সকালেই। আপনি বরং হাসপাতালে চলে যান।’

    বেনের মাথায় বাজ পড়লেও দৃশ্যত কোনও পরিবর্তন এল না ওর চেহারায়। পকেট থেকে ট্যাক্সি ড্রাইভারের বিজনেস কার্ড নিয়ে মহিলার কাছে জানতে চাইল, ‘ফোনটা একবার ব্যবহার করলে আপনার আপত্তি আছে?’

    .

    একঘণ্টা পর একই দিনে দ্বিতীয়বারের মত ড্রাইভার টম ম্যাকলিনের ট্যাক্সি ক্যাব থেকে বেরিয়ে এল বেন। সামনেই ফোর্ট উইলিয়াম বেলফোর্ড হাসপাতালের চওড়া সিঁড়ি। কাঁচের দরজা ঠেলে রিসেপশন এরিয়ায় ঢুকে সামনের ডেস্কে গিয়ে দাঁড়াল বেন। ‘আজই ভর্তি হয়েছে পিটার হ্যানন। বলুন তো সে কোথায় আছে?’

    ‘আপনি কি তাঁর আত্মীয়?’

    ‘আমি তার আপন চাচা,’ বলল বেন হ্যানন, ‘ও কি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে? এখন কেমন আছে?’

    ‘দয়া করে ওদিকের চেয়ারে বসুন, মিস্টার হ্যানন। একটু পর কেউ একজন এসে আপনার সঙ্গে কথা বলবেন।’

    এখন বসতে পারবে না বেন। চেয়ারগুলোর সামনে পায়চারি করতে লাগল। ধীরে ধীরে পেরিয়ে গেল আট মিনিট, তারপর একটু দূরের করিডোরের দরজা খুলে বেরিয়ে এলেন ক্লান্ত চেহারার এক মহিলা ডাক্তার, পরনে সার্জনের পাতলা নীল অ্যাপ্রন। অন্যদিকে যাওয়ার আগেই তাঁর দিকে ছুটে গেল রিসেপশন ডেস্কের মেয়েটি। নিচু গলায় কী যেন বলল। আঙুল তুলে দেখাল বেন হ্যাননকে।

    বেনকেই দেখছেন মহিলা ডাক্তার। চেহারায় আষাঢ়ের ঝড়ের কালো মেঘ। বেন বুঝে গেল, আর যাই হোক, ভাল কোনও সংবাদ দেবেন না ওই মহিলা।

    ধীর পায়ে তার সামনে এসে থামলেন ডাক্তার। সোনালি চুল খাটো বেণি করা। ইউনিফর্মের বুকের প্লেটে লেখা: ডক্টর লরেন, হেড সার্জন। তিনি কিছু বলার আগেই জানতে চাইল বেন, ‘বলুন তো, আমার ভাতিজা কি মারা গেছে?’

    ‘না, এখনও বেঁচে আছে,’ শুকনো গলায় বললেন ডাক্তার লরেন। পরের কথাগুলো শুনতে শুনতে দাঁতে দাঁত পিষল বেন। মুঠো হলো দু’হাত। ‘পিটার হ্যাননের এপিডিউরাল হেমাটোমা হয়েছে, ফেটে গেছে চিকবোন, ভেঙে গেছে নিচের চোয়াল, দুই কলারবোন, এ ছাড়া ডানহাতে তৈরি হয়েছে কম্পাউণ্ড ফ্র্যাকচার, বাম পায়ে আরেকটা, এদিকে খুলে গেছে কাঁধের হাত। ভয়ঙ্করভাবে ছেঁচে গেছে মুখ-হাত-পায়ের ত্বক ও পেশি। রোগীর কপাল ভাল যে সে স্বাস্থ্যবান যুবক। নইলে হাল ছেড়ে দিতাম। সাধারণ মানুষ এত নির্যাতনের পর বাঁচতে পারে না।’

    পিটারের কাছে রবার্টের মৃত্যুর খবর পেয়েছে বেন। আর এখন এই ভয়াবহ দুঃসংবাদ। শীতল ক্রোধে জ্বলছে ওর হৃৎপিণ্ড। ডাক্তার জানালেন, সকালে স্থানীয় এক মহিলা গাড়ি নিয়ে তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, সেই সময় লকের ধারে ওই পথে পিটারকে গুরুতর আহত অবস্থায় পায়। বরফের মত ঠাণ্ডা বৃষ্টির ভেতর পড়ে ছিল অচেতন যুবক। ওই মহিলা দেরি না করে ৯৯৯ নম্বরে কল করে। আগে সে ছিল নার্স। রোগীর পাল্স্ পরীক্ষা করে বুঝে গিয়েছিল এবার কী করতে হবে। সে প্রাথমিক চিকিৎসা না দিলে বাঁচত না পিটার হ্যানন।

    গ্রামের মানুষ ভেবেছিল, সদ্যমৃত রবার্টের মতই মারাত্মক কোনও দুর্ঘটনায় পড়েছে পিটার। এবার ব্যাখ্যা করে বললেন ডাক্তার লরেন, ‘হাসপাতালে আনলে আমরাও প্রথমে তা-ই ভেবেছি। কিন্তু জখম পরীক্ষা করতে গিয়ে বুঝলাম, ওটা গাড়ি দুর্ঘটনা নয়। যেহেতু বেধড়ক পেটানো হয়েছে, তাই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দিয়েছি। তারা এবার তদন্ত করবে।’

    ‘তাই করবে, না?’ শুকনো গলায় বলল বেন হ্যানন।

    ‘আমার ধারণা, অন্তত দু’জন মিলে নিষ্ঠুরভাবে পিটিয়ে আহত করেছে পিটার হ্যাননকে,’ বললেন ডাক্তার লরেন। ‘আক্রমণকারী সংখ্যায় আরও বেশিও হতে পারে। তাদের কাছে ছিল বেসবল-ব্যাটের মত শক্ত কিছু।’ ধীরে ধীরে মাথা নাড়লেন সার্জন লরেন। ‘আগে কখনও কাউকে এভাবে জখম হতে দেখিনি। ভয়াবহভাবে পিটিয়ে অসহায় একজন যুবককে ফেলে গেছে মৃত্যুর জন্যে।

    আগুন জ্বলছে বেন হ্যাননের হৃৎপিণ্ডে। চুপ করে আছে সে। কয়েক মুহূর্ত পর জানতে চাইল, ‘পিটার কি বাঁচবে?’

    ‘কমপ্লেক্স নিউরোসার্জারির ফ্যাসিলিটি এই হাসপাতালে নেই, তাই খুলি কেটে ট্রেপ্যান করেছি। বলা কঠিন…’

    ‘জানি ট্রেপ্যানেশন কী,’ শুকনো গলায় বলল বেন। বহু বছর আগে আফ্রিকায় একটি লড়াইয়ে এসএএস বাহিনীর আহত এক সৈনিকের খুলিতে নিজেই ড্রিল করেছিল ও। নইলে চাপ কমত না মগজের ওপর থেকে। সেই মানুষটা আজও বেঁচে থাকলেও ওর জীবনটা মৃত্যুর মতই দুঃসহ আর করুণ।

    হাতঘড়ি দেখলেন ডাক্তার লরেন। ‘একঘণ্টার বেশি হলো অপারেশন হয়েছে। রোগী আছে ইনটেনসিভ কেয়ারে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে জ্ঞান ফিরলে তখন বোঝা যাবে আসলে কেমন আছে। বেশি দুশ্চিন্তা করছি মগজের অপারেশনটার জন্যে। তার কোমা হতে পারে একঘণ্টার, আবার হতে পারে একদিন, একসপ্তাহ কিংবা মাসের পর মাসব্যাপী। ‘

    ‘অথবা হয়তো জ্ঞানই ফিরল না।’

    ‘সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি নিতে হবে আপনাকে।’

    ‘ওর বাঁচার সম্ভাবনা এক শ’ ভাগের কত ভাগ?’

    ‘হিসেব কষে বলার উপায় নেই, মিস্টার হ্যানন। যে কোনও কিছু ঘটে যেতে পারে।’

    ‘আপনি অসত্য বলছেন না বলে ধন্যবাদ, ডক্টর লরেন,’ গম্ভীর কণ্ঠে বলল বেন।

    ‘এই ধরনের বাজে পরিস্থিতি হলে সবসময় রোগীর আত্মীয়-স্বজনদেরকে জানানো হয়। তবে পিটারের কোনও আত্মীয়কে আমরা খুঁজে পাইনি।’

    ‘আমিই পিটারের একমাত্র আত্মীয়,’ বলল বেন। ‘ডক্টর, আমি কি ওকে একবার দেখতে পারি? মাত্র কয়েক মুহূর্তের জন্যে?’

    দ্বিধা করলেন ডাক্তার। ‘ওকে দেখে হয়তো মন ভেঙে যাবে আপনার। ‘

    ডক্টর লরেন জানেন না, তারুণ্যে আর্মিতে যোগ দেয়ার পর থেকে কত ধরনের কত ভয়ঙ্কর অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছে বেন হ্যানন। শুকনো গলায় বলল সে, ‘তবুও একনজর দেখব আমার ভাতিজাকে।’

    ‘তবে একমিনিটের বেশি নয়। আসুন আমার সঙ্গে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিনহুড – কাজী আনোয়র হোসেন
    Next Article মাসুদ রানা ০২৯-৩০ – রক্তের রঙ (দুই খণ্ড একত্রে)

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }