Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤷

    কিলিং মিশন – ১

    এক

    দুর্ভেদ্য অরণ্য। আকাশছোঁয়া মহীরুহ। ঘন পাতার ফাঁক গলে নেমে এসেছে পূর্ণিমার চাঁদের রুপালি জ্যোৎস্না।

    সময়টা মার্চের শেষার্ধ।

    কিছুদিন আগে কুয়াশার ধূসর চাদর গায়ে বিদায় নিয়েছে শীতের থুথুরে বুড়ি। বদলে এসেছে চিরতরুণী রানি অপরূপা বাসন্তী দেবী। তারই মায়াজাদুর ছোঁয়ায় বনভূমির মেঝেতে পুরু গালিচার মত বিছিয়ে আছে ঝরে যাওয়া নীল অপরাজিতা, চারপাশ ম-ম করছে ফুলের অদ্ভুত মিষ্টি সুবাসে। অবশ্য এসবে একদম মন নেই যুবকের; কয়েক ঘণ্টা আগে ইংল্যাণ্ডের দক্ষিণ উপকূল থেকে এসে পৌঁছে গেছে পশ্চিম সাসেক্স কাউন্টির নির্জন এক বাড়ির বাগানে।

    পেশাদার খুনির নাম উইলবার ফক্স। এ-কাজে পাবে এক লাখ পাউণ্ড। এদিকে নির্দেশ অমান্য করলে নিজেও খুন হবে ভয়ঙ্কর নিষ্ঠুর এক দলনেতার হুকুমে।

    আজ চরম দুর্ভাগ্য ভর করেছে উইলবার ফক্সের ওপরে। বিকেলে লোকটাকে খুন করবে, এমনসময় শুরু হলো বিশ্রী ধরনের ঝামেলা। স্থির করা ছিল সাতটার সময় খুন হবে তার টার্গেট। তখন একা থাকে সে। কিন্তু উনিশ শতকের বাড়িটার সাজানো-গোছানো বাগানে উইলবার ফক্স ঢুকতেই, কোথা থেকে এসে মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকল খয়েরি রঙের ল্যাণ্ড ক্রুযার। ড্রাইভওয়ের নুড়িপাথরে কড়মড় শব্দ তুলে কড়া ব্রেক কষে থামল স্টিভ হ্যারিসের প্রিমিয়ো গাড়িটার পাশে।

    প্রকাণ্ড এক গাছের ওদিক থেকে চেয়ে রইল উইলবার ফক্স। চাপা ধুপ শব্দে খুলে গেল ল্যাণ্ড ক্রুয়ারের চার দরজা। গাড়ি থেকে নামল স্টিভ হ্যারিসের তিন নম্বর প্রাক্তন স্ত্রী, তার দুই ছেলেমেয়ে ও বুড়ি এক আয়া। তালাকপ্রাপ্তা এই স্ত্রী হয়ে উঠেছে পঞ্চান্ন বছর বয়সী হ্যারিসের গলার কাঁটা। গাড়ি থেকে নেমে এদিকে-ওদিকে তাকাল সাত বছরের ডেভিড ও পাঁচ বছর বয়সী লায়লা। ভাড়াটে প্রাইভেট ডিটেকটিভ মিল – ম্যালোনের কাছ থেকে উইলবার ফক্স জেনে নিয়েছে, মায়ের সঙ্গে ব্রাইটন শহরে মনোরম এক বাংলো-বাড়িতে থাকে বাচ্চাদুটো। তাদের মা-বাবার তালাক হওয়ার পর থেকে প্রতিমাসে বাবার সঙ্গে দেখা করতে আসে এই বাড়িতে। সন্দেহের বশে স্বামী তালাক দেয়ায় আদালতের নির্দেশে তিন মিলিয়ন পাউণ্ড পেয়েছে যুবতী ক্যাথি হ্যারিস। কাজেই চরম বিলাসিতার অবকাশ আছে তার। বেশকিছু দিন ধরেই ধনী সব যুবক জুটিয়ে নিয়ে নামি হোটেল ও দামি রিসোর্টে ফুর্তি করে বেড়াচ্ছে সে। তাতে বিন্দুমাত্র আপত্তি নেই উইলবার ফক্সের, কিন্তু যুবতী এভাবে হঠাৎ করে চলে আসায় বাধা পড়েছে ওর কাজে।

    খুলে গেল বাড়ির সদর দরজা। সম্ভ্রান্ত ইংরেজদের মত ঢিলা ক্রিকেট জাম্পার ও ঢলঢলে প্যান্ট পরনে বেরিয়ে এল স্টিভ হ্যারিস। সূর্যের লালচে আলোয় চিকচিক করছে মাথার পাকা রুপালি চুল। তিক্ত হয়ে আছে তার চেহারা।

    ‘আব্বু!’ খুশিতে চেঁচিয়ে উঠল লায়লা।

    ‘আব্বু!’ জোরে ডাক দিল ডেভিড।

    হ্যারিসের দিকে ছুটে গেল তার দুই ছেলেমেয়ে। লায়লা ঝুলে পড়ল বাবার কনুই ধরে। ফোনের সঙ্গে যুক্ত করা যুম টেলিফোটো লেন্স-এর মাঝ দিয়ে হ্যারিসকে দেখছে ফক্স।

    পাথরের মত কঠিন মুখে কনুই ছুটিয়ে নিল পলিটিশিয়ান। প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক বোধহয় জমাট বরফের চেয়েও কঠিন। মহিলাও দাঁড়িয়ে আছে আড়ষ্ট হয়ে। হ্যারিস বোধহয় ভাবছে, কখন বিদায় নেবে দুশ্চরিত্রা ক্যাথি চট্‌ করে হাতঘড়ি দেখল সে। জরুরি কাজ আছে বোধহয়। হঠাৎ করে ছেলেমেয়ে নিয়ে ক্যাথি চলে আসায় খুব বিরক্ত।

    দু’চার কথা সেরে গাড়িতে উঠল অদ্ভুত অপরূপা সুন্দরী ক্যাথি। একটু পর নির্জন রাস্তার বাঁকের ওদিকে হারিয়ে গেল তার ল্যাণ্ড ক্রুযার। তাতে ফক্স খুশি হলেও হ্যারিসের জিম্মায় ছেলেমেয়ে ও বুড়ি আয়াকে রেখে গেছে যুবতী। নিজে বোধহয় চলেছে পেশিবহুল একাধিক নাগরের সঙ্গে বিছানায় উদ্দাম-আনন্দে মাতোয়ারা হতে। প্রতি সপ্তাহে চার থেকে পাঁচজন তাগড়া যুবকের সঙ্গে মিলিত না হলে অতিষ্ঠ হয়ে ওঠে তার জীবন।

    এখন আর অপেক্ষা না করে কোন উপায় নেই, বুঝে গেল ফক্স। পেশাদার অন্য খুনি হলে হ্যারিসকে এখনই খুন করত। কিন্তু কিছু নীতি মেনে চলে ফক্স। দশ কোটি পাউণ্ড পেলেও বাচ্চাদের সামনে তাদের বাবাকে হত্যা করবে না সে। কঠোর ট্রেইনিং ও ভয়াবহ অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছে বলে, ওর জানা আছে কীভাবে ধৈর্য ধরতে হয়। ঝোপের মধ্যে বসে বাড়ির ওপর চোখ রাখল ফক্স।

    রাত সাড়ে নয়টায় বাড়ি ছেড়ে আবারও বেরোল স্টিভ হ্যারিস। চট্ করে গিয়ে উঠল প্রিমিয়ো গাড়িতে। পরনে কালো রঙের সুট। গলায় নিভাঁজ টাই। পায়ে কালো শ্য। হাতে কমোডো ড্রাগনের চামড়া দিয়ে তৈরি ওভারনাইট ব্যাগ। ফক্স ধারণা করল, বাচ্চাদেরকে আয়ার কাছে গছিয়ে অন্য কোথাও ফুর্তি করতে চলেছে পাষণ্ড বাবাও। এ-ব্যাপারে এজেন্সি থেকে কিছুই বলা হয়নি ওকে। ক্যাথি বিকেলে হাজির না হলে বহু আগেই কাজ শেষ করে উধাও হতো ও।

    মেইন গেট পেরিয়ে বাইরের রাস্তায় গিয়ে পড়ল স্টিভ হ্যারিসের প্রিমিয়ো। ততক্ষণে বাগানের পাঁচিল টপকে ঝোপের পাশে রাখা ফোর্ড মাস্ট্যাঙে গিয়ে উঠেছে ফক্স। তার চুরি করা গাড়িটার নেমপ্লেট ভুয়া। পরের তিন মিনিটে পৌঁছে গেল হ্যারিসের গাড়ির এক শ’ গজ পেছনে। সরু গ্রাম্য পথে ঝোড়ো বেগে ছুটে চলেছে হ্যারিস। ফক্সের মনে হচ্ছে, খুব চেনা কোথাও যেতে তাড়া আছে লোকটার।

    সামনে সুযোগ এলে তাকে খতম করে দেবে ফক্স। রাজনৈতিক নেতা জানে না তার পিছু নিয়েছে প্রশিক্ষিত খুনি। সতর্কতার সঙ্গে দুই গাড়ির মাঝে এক শ’ গজ ব্যবধান রেখে এগিয়ে চলেছে ফক্স। এ২৩ এবং এম২৫ মহাসড়ক ধরে পঞ্চাশ মাইল গিয়ে সারের উত্তরদিকে পৌছল স্টিভ হ্যারিস। ফক্সের মনে হলো, সে যাবে গিল্ডফোর্ডে। অবশ্য একটু পর মহাসড়ক ছেড়ে গ্রাম্য পথে আবারও নামল পলিটিশিয়ান। বাঁদরের লেজের মত তার পেছনে ঝুলে রইল ফক্স। দশটা পঞ্চান্ন মিনিটে সারে কাউন্টির জঙ্গল-ঘেরা বিশাল এক এস্টেটের গেট দিয়ে ঢুকল হ্যারিসের প্রিমিয়ো। সে যেন সন্দেহ না করে, তাই স্বাভাবিক বেগে জায়গাটা পার হলো ফক্স। দু’সারি প্রাচীন ওক গাছের মাঝে কারও ব্যক্তিগত পথে চলেছে প্রিমিয়োর রক্তিম ব্যাক-লাইট। গেটের পাথুরে কলামে লেখা: শার্লন হল। বিশাল সব গাছে ভরা ঘন জঙ্গল আড়াল করে রেখেছে বাড়িটাকে।

    সিকি মাইল গিয়ে গাছের জটলা দেখে ওখানে গাড়ি রাখল উইলবার ফক্স। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে পায়ে হেঁটে ফিরে এল শার্লন হলের কাছে। এস্টেট ঘিরে পাথরের উঁচু দেয়াল। ওটা অনায়াসে পেরিয়ে ওদিকের জঙ্গলে নামল ফক্স। সতর্ক পায়ে চলল বাড়িটার দিকে। একটু পর গাছের সারির আড়াল থেকে চোখ রাখল ব্যক্তিগত পথের ওপরে। দূরে চেক-পোস্টে থামছে একের পর এক গাড়ি। ড্রাইভাররা জানালার কাঁচ নামিয়ে কার্ড দিতেই ওটার ওপর চোখ বুলিয়ে হাতের ইশারা করছে একদল সিকিউরিটি গার্ড। প্রাসাদের মত প্রকাণ্ড বাড়ির উঠনে থেমে গাড়ির পেছন-দরজা খুলছে ড্রাইভার। আরোহীরা গিয়ে ঢুকছে বাড়িটাতে। ফক্স বুঝে গেল, আজ মস্ত ধনীদের জন্যে জমজমাট এক পার্টি হবে।

    রাত বাজে এগারোটা তেইশ। আগেই ফক্সের উচিত ছিল এজেন্সিতে যোগাযোগ করা। লণ্ডনে ওর নিয়োগকর্তারা বোধহয় ধরে নিয়েছেন বাজে ধরনের ঝামেলায় পড়েছে ও।

    এ-মুহূর্তে ভাবছে ফক্স: হার মেনে মিশন বাতিল করে দেবে, নাকি টার্গেটকে শেষ করার জন্যে এখানে রয়ে যাবে?

    জীবনে বহু বাধাবিঘ্ন এলেও কখনও পরাজয় মেনে নেয়নি ফক্স। এখন কী করবে সেটা ভাবার আগেই নিঃশব্দে চেক- পয়েন্টে সিকিউরিটি গার্ডদের পাশে থামল কালো এক রো রয়েস। ওটার জানালার কাঁচ নামিয়ে গার্ডের হাতে আমন্ত্রণপত্র দিল ড্রাইভার। গাড়ি থেকে নেমে পরখ করল সামনের চাকা। দরজা খুলে যাওয়ায় গাড়ির কেবিনে জ্বলে উঠেছে হলদেটে আলো। মৃদু সে-আলোয় হঠাৎ করেই ফক্স চিনে গেল গাড়ির পেছন-সিটের দু’জনকে। যে এজেন্সির হয়ে খুনের কাজ করে ও, ওটার হর্তাকর্তাদের সঙ্গে মাত্র কয়েকবার দেখা হয়েছে ওর। তাদের মধ্যে ক্ষমতাশালী এ- দু’জনকে ভাল করেই মনে আছে। ডানদিকের লোকটার বয়স অন্তত নব্বুই। ঝুলঝুল করছে মুখ, গলা ও হাতের কোঁচকানো ত্বক। কাঠির মত চিকন দেহ। পরনে কালো সুট। দু’হাঁটুর মাঝে কারুকাজ করা কাঠের কালো ওয়াকিং স্টিক। আগে কখনও ওই জিনিস অন্য কারও কাছে দেখেনি ফক্স। সাদা হাতল শিকারি পাখির মাথার মত। তীক্ষ্ণ চঞ্চ। পাখির চোখ রুবি পাথরের তৈরি। বৃদ্ধকে জীবনে মাত্র একবার দেখলেও ওই লাঠির কথা মনে রয়ে গেছে ফক্সের। বামদিকের লোকটা বয়সে বৃদ্ধের অন্তত ত্রিশ বছরের ছোট। গত দু’বছরে বেশ ক’বার অফিসে ডেকে ওর সঙ্গে কথা বলেছে সে।

    চেক-পয়েন্ট পেরিয়ে প্রাসাদ-আঙ্গিনায় গিয়ে থামল রোলস রয়েস। ওটার দুই আরোহীকে এই পার্টিতে দেখে বিস্মিত বোধ করছে ফক্স।

    এদের নির্দেশেই না আজ খুন হবে স্টিভ হ্যারিস?

    সেক্ষেত্রে এরা একই পার্টিতে কেন?

    ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক!

    তা হলে আসলে হচ্ছেটা কী?

    বসদের নির্দেশ এলে প্রশ্ন না তুলে কাজ শেষ করে ফক্স। কিন্তু এখন খচ খচ করছে ওর মন। এরা পরস্পরের ঘনিষ্ঠ হলেও নিজেদেরই একজনকে খতম করে দিতে চাইছে!

    চেক-পয়েন্ট থেকে সরে জঙ্গলের মাঝ দিয়ে বিশাল প্রাসাদের দিকে গেল ফক্স। ভাবছে, এ-বাড়িতে যে-লোক বাস করে, তার আছে বিলিয়ন বিলিয়ন পাউণ্ড। নিশিরাতের কালো সাগরে ভাসমান প্রমোদতরী থেকে যেমন ঝলমলে আলো ছড়িয়ে পড়ে, তেমনই উজ্জ্বল প্রভা আসছে প্রতিটি জানালা থেকে। দিন করে দেয়া ফ্লাডলাইটের কিরণ পড়েছে নিয়মিত ছেঁটে রাখা ঘাসে ছাওয়া বিশাল লনে। প্রাসাদের পেছনের লন ঢালু হয়ে মিশে গেছে কালো জলের বড় এক লেকে। জলাশয়ের মাঝে জঙ্গলে ভরা ছোট দ্বীপটা ডুবে আছে রহস্যের আবছায়ায়। বিশাল ম্যানরের আলোভরা জানালার দিকে চেয়ে ফক্স দেখল, অতিথিরা সংখ্যায় হবে কমপক্ষে পঞ্চাশজন। কয়েকটা জটলা তৈরি করে গল্পগুজব করছে। কারও কারও হাতে সোনালি তরলের গ্লাস। বড় কোন উপলক্ষ আছে বলে সবার পরনে দামি সুট। গলায় টাই। ফক্স লক্ষ করল, পার্টিতে আসেনি কোন মহিলা।

    জঙ্গলের ধারে থেমে শক্তিশালী কমপ্যাক্ট টেলিফোটো লেন্স ব্যবহার করল ফক্স। স্টিভ হ্যারিসকে খুঁজছে ওর চোখ। কিন্তু ভিড়ের ভেতরে নেই লোকটা। ফক্স ভাবল, আজ হয়তো খুন করতে পারবে না তাকে।

    ওর জানা নেই, একটু পর দেখবে ভয়াবহ এক দৃশ্য।

    রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দপ করে নিভে গেল শার্লন হলের সব বাতি। চারপাশে নেমে এল ভুতুড়ে থমথমে পরিবেশ। আলো বলতে রইল শুধু লেকের দিগন্তে থালার মত পূর্ণিমার ঘোলাটে চাঁদ। নীরবে পেরোল বেশ কয়েক মিনিট, তারপর মাঝরাতের আগেই ঘটল অদ্ভুত এক ঘটনা।

    প্রাসাদের খিড়কি দরজা খুলে একসারিতে বেরোল একদল লোক। লনের ঘাস মাড়িয়ে লেকের ধারে গিয়ে থামল তারা। প্রত্যেকের পরনে গোড়ালি-ঢাকা কালো আলখেল্লা। মাথায় অবগুণ্ঠন। মুখের মুখোশটা শিকারি পাখির মুণ্ডের মত। নাকের জায়গায় তীক্ষ্ণ চঞ্চু। এজেন্সির বৃদ্ধ নেতার ওয়াকিং স্টিকের হাতলের কথা মনে পড়ে গেল ফক্সের।

    লেকের ধারে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীপের দিকে চেয়ে রইল তারা। জঙ্গল থেকে নিজেও ওদিকে তাকাল ফক্স। ওর মনে হলো এবার ঘটবে খুব অস্বাভাবিক কিছু। কয়েক মুহূর্ত পর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল সবাইকে। কিন্তু একটু পর হাল ছেড়ে দিল। আলখেল্লা, হুড ও মুখোশের জন্যে বোঝার উপায় নেই কে আসলে স্টিভ হ্যারিস। সে হয়তো নেই-ই ওই দলে! পোশাকের জন্যে সবাই দেখতে একইরকম হলেও একজন তার ব্যতিক্রম। খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রাসাদ থেকে বেরিয়ে ওয়াকিং স্টিকে ভর করে লেকের তীরে যাওয়ার সময় তাকে চিনে নিয়েছে ফক্স। এজেন্সির বড়কর্তা সেই বৃদ্ধ!

    এখানে আসলে কী ঘটছে? – ভাবল ফক্স। ওর মনে হলো, ভিডিয়ো করা উচিত, নইলে পরে ভাববে এসব দৃশ্য দেখেছে দুঃস্বপ্নে। কথাটা ভাবতেই ফোনের ক্যামেরা চালু করে রেকর্ড বাটন টিপল ও।

    এদিকে নিচু গলায় কী যেন বলতে লাগল লোকগুলো। একটু পর গুঞ্জন হয়ে উঠল ছন্দবদ্ধ প্রার্থনা। কেমন শিরশির করে উঠল ফক্সের বুক। ইংরেজিতে কথা বলছে না কেউ। আগে কখনও এ ভাষা শোনেনি ফক্স। ক্রমেই জোরালো হচ্ছে সম্মিলিত স্বর। এরপর রাত বারোটায় হঠাৎ করে দ্বীপে দপ করে জ্বলে উঠল আগুনের বড় এক কুণ্ডলী। লালচে আভায় ফক্স দেখল, দ্বীপের বালিয়াড়িতে অন্যকিছু। চট্‌ করে দু’চোখ কচলে নিল। আবারও তাকাল দ্বীপের দিকে। একটু আগেও আঁধারে ডুবে ছিল বিশাল মূর্তি। লকলকে শিখায় এখন দৃশ্যমান। নিরেট পাথরে খোদাই করা ভাস্কর্য। উচ্চতা কমপক্ষে পঞ্চাশ ফুট। দেহটা মানুষের হলেও অদ্ভুত মুণ্ড চকাপাখির মাথার মত। চোখা চঞ্চ। অগ্নিশিখার আলোছায়ায় লেকের এদিকের জলে এসে পড়েছে মস্ত মূর্তির অপ্রাকৃত প্ৰতিবিম্ব।

    কর্কশ স্বরে চিৎকার জুড়ল প্রার্থনারত লোকগুলো। কী যেন বলছে একটু পর পর। ওটা বোধহয় অজানা কোন ধর্মের জপের বুলি। পাগল হয়ে গেছে তারা। দ্বীপে মূর্তি ঘিরে ভুসভুস করে আকাশে উঠতে লাগল ঘন ধূসর ধোঁয়া।

    এপর্যন্ত দেখেই উইলবার ফক্সের উচিত ছিল বিদায় নেয়া। ভাল করত কম্পাউণ্ড ত্যাগ করলে। কিন্তু কীসের এক নেশায় পড়ে রয়ে গেল। ভাবছে: হ্যালুসিনেশনের শিকার হলাম নাকি? মন বারবার মানা করলেও দ্বীপের দিকে চেয়ে রইল ফক্স।

    এরপর যা ঘটল, হতবাক হওয়া ছাড়া কিছুই করার থাকল না ওর। দ্বীপে দেখা গেল কয়েকজন লোক। ফোনের ক্যামেরা যুম করে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন ব্যবহার করল ফক্স। ধোঁয়ার ওদিক থেকে বেরিয়ে এসেছে দু’জন। তাদের পরনে আলখেল্লা, মুখে মুখোশ। হাতে উঁচু করে ধরেছে জ্বলন্ত মশাল। কিন্তু তৃতীয়জন তাদের কেউ নয়। এক মহিলা। মাথার চুল সোনালি। পরনে গাউনের মত ঢিলা সাদা পোশাক। দূর থেকে তার চেহারা স্পষ্টভাবে দেখতে পেল না ফক্স। কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝল, ওই মেয়ে বড়জোর কিশোরী বা তরুণী।

    নিজের ইচ্ছায় দ্বীপে যায়নি। পাখির মুণ্ডের মত মুখোশ পরা লোকদু’জন শক্ত হাতে ধরেছে তার দু’হাত। টেনে হিঁচড়ে নিয়ে গেল মূর্তির দিকে। ওখানে আছে পাথরের একটি বেদি। দুর্বলভাবে বাধা দিচ্ছে মেয়েটা। এদিক-ওদিক হেলে পড়ছে ওর মাথা। ড্রাগসের কারণে বোধহয় প্রায় অচেতন। বেদিতে ঠেসে ধরে ওকে আটকে রাখল লোকদু’জন। বেচারির কবজি থেকে ঝুলছে চামড়ার ফিতা। হাত দু’দিকে টেনে পাথরের বেদির লোহার দুই কড়ায় বাঁধা হলো দুই ফিতা। এলোমেলো সোনালি চুলে ঢাকা পড়ল তরুণীর মুখ। লোকগুলো সরে যেতেই ধোঁয়ার ওদিক থেকে এবার বেরোল চতুর্থজন। তার পরনের আলখেল্লা টকটকে লাল রঙের। বুকে সোনালি অচেনা সিম্বল। অন্যদের চেয়ে বেশি কারুকাজ করা তার মুখোশ। মাথায় অনেকটা বিশপদের ব্যবহার করা আনুষ্ঠানিক মুকুটের মত। অবশ্য এ লোকের মাথার মুকুটে মর্দা ছাগলের প্যাঁচানো দুটো শিং, চকচক করছে লালচে শিখার আভায়। তার বামহাতে রাজদণ্ড, ডানহাতে ইস্পাতের ঝিকঝিকে দীর্ঘ ড্যাগার।

    লেকের এপারে খেপে উঠেছে সবাই। শিংওয়ালা গিয়ে থামল হাত-বাঁধা মেয়েটার সামনে। দু’হাতে উঁচু করে ধরেছে রাজদণ্ড ও ড্যাগার। মহা উল্লাসে ফেটে পড়ল এদিকের তীরের লোকগুলো। তাদের উদ্দেশে চিৎকার করে কী যেন বলল লাল আলখেল্লা। ভাষা না জানলেও ফক্স টের পেল, এবার ভয়ঙ্কর কিছু ঘটবে। শিংওয়ালা বোধহয় অস্বাভাবিক এই অনুষ্ঠানের যাজক। তার অধীনে বসন্ত-বিষুবের রাতে অশুভ-পূজা করতে এসেছে এরা!

    নিজে কখনও কখনও নিষ্ঠুরভাবে মানব-হত্যা করেছে ফক্স। তাই ভেবেছিল দুনিয়ার ভয়াবহ সব ঘটনা ওর দেখা হয়ে গেছে। নতুন কোন কিছুই আর চমকে দেবে না। অথচ সামনের দৃশ্য দেখে মরা কাঠের মত শুকিয়ে গেল ওর গলা। হাতের আঙুল কাঁপছে বলে শক্ত করে ধরল ফোন। চুপচাপ ফোনের ভেতরে ধারণ করছে ভিডিয়ো।

    ধীর ভঙ্গিতে দলের একজনের হাতে রাজদণ্ড দিল লাল আলখেল্লা পরা যাজক। ঘুরে মুখোমুখি হলো মেয়েটার। হ্যাঁচকা টানে ছিঁড়ে নিল বেচারির সাদা গাউন। হুঙ্কার ছাড়ল এপারের সবাই। ছেঁড়া গাউন মাটিতে পড়ে যেতেই দেখা গেল মেয়েটা সম্পূর্ণ উলঙ্গ। বিকট শব্দে প্রার্থনা করতে লাগল এদিকের তীরের লোকগুলো।

    মেয়েটার আরও কাছে গেল যাজক। ভিড় করা লোকগুলোকে দেখাতে গিয়ে উঁচু করে ধরল হাতের ড্যাগার। আগুনের লালচে আভায় চকচক করছে করাতের মত খাঁজকাটা অস্ত্রটার বাঁকা, দীর্ঘ ফলা। পরক্ষণে বাম থেকে ডানে মেয়েটার ঘাড় লক্ষ্য করে ড্যাগার চালাল সে। বেচারির কত যন্ত্রণা হচ্ছে ভাবতে গিয়ে মুখ কুঁচকে ফেলল ফক্স। ড্যাগারের পোঁচে ঘাড় থেকে গলা ও বুকে ঝরঝর করে ঝরল টকটকে লাল রক্ত। সামনে ঝুঁকে দাঁড়াল যাজক। কী যেন করছে। কয়েক মুহূর্ত পর একপাশে সরে যেতেই দেখা গেল, মেয়েটার পেট খুঁচিয়ে তৈরি করেছে পাঁচ কোণওয়ালা রক্তাক্ত এক নক্ষত্র!

    ফক্স বুঝে গেছে, যা ঘটছে তার সবই চরম বাস্তব। কেউ ওখানে অভিনয় করছে না। সত্যিই চোখের সামনে খুন করা হচ্ছে নিরীহ এক তরুণীকে!

    মেয়েটার ওপর থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়াল ফক্স। কিন্তু তখনই চোখের কোণে দেখল মারাত্মক এক দৃশ্য। ড্যাগারের ধারালো ফলা দিয়ে বেচারির গলা দু’ফাঁক করে দিল যাজক। এখন দুনিয়ার সেরা সার্জন এলেও প্রাণে বাঁচাতে পারবে না মেয়েটাকে। আগুনের কুণ্ডলীর ভেতরে শক্তিশালী বোমার মত বিস্ফোরিত হলো কিছু। অদ্ভুত এক তৃপ্তিতে ফেটে পড়ল এপারের সবাই।

    টলমলে পায়ে জঙ্গলের ভেতর দিয়ে প্রাচীর লক্ষ্য করে ছুটল ফক্স। কিন্তু একরাশ শুকনো ডাল লাগল ওর কপাল ও মুখে। মাথা নিচু করে নিল। মানুষ খুন করতে এসে যা দেখেছে, তাতে ওর মনে জন্মে গেছে এজেন্সির প্রতি চরম বিদ্বেষ। আর তাই ওই সংগঠনের হয়ে আর কখনও কোন মানুষকে খুন করবে না। এবার এমন কোথাও লুকিয়ে পড়তে হবে, যেখানে ওকে খুঁজে পাবে না কেউ।

    প্রাচীরের দিকে ছুটতে গিয়ে মস্তবড় ভুল করেছে ফক্স। লতায় ভরা মোটা এক গাছের কাণ্ড থেকে ওকে দেখছে ছোট এক কাঁচের বৃত্তাকার চোখ। ওটা আসলে দামি কোন ভিডিয়ো ক্যামেরার লেন্স!

    ফক্স বুঝে গেল, এ-মুহূর্তে স্ক্রিনে ওকে দেখছে ওয়াচরুমের ক্যামেরা অপারেটর!

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }