Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤶ ⤷

    কিলিং মিশন – ১১

    এগারো

    দু’দিন আগের ঘটনা।

    স্পেনের অপূর্ব সুন্দর অ্যারাগন অঞ্চলে এসে ফুরফুর করছে উইলবার ফক্সের মন। ভাঙাচোরা, রঙচটা এক পুরনো বাসে চেপে পৌঁছে গেছে ছোট্ট গ্রাম আলদারিসিনে। প্রত্যন্ত এ গ্রামে গত তিনবছরে যোগ হয়েছে গোটা তিনেক বাড়ি। কিছু ছাতে এখন স্টিলের স্যাটেলাইট ডিশ। প্রধান চত্বরে গোটা দুয়েক সেকেণ্ড-হ্যাণ্ড গাড়ি ও তিনটে নতুন মোটরসাইকেল। এ-ছাড়া সবই আছে আগের মত। দূরে ছোট্ট এক বাড়ির ওপর চোখ যেতেই মন দুলে উঠল ফক্সের। ওখানেই বাবা-মা ও ছোট বোনের সঙ্গে বাস করত রিটা। প্রতিদিন সকালে বাগানে এসে ছবি আঁকার ফাঁকে চেয়ে থাকত ওর রেস্টহাউসের দিকে। হঠাৎ করে ফক্সের খুব ইচ্ছে হলো জানতে: প্রেমিক একদিন ফিরবে ভেবে আজও কি অপেক্ষা করছে মেয়েটা?

    হঠাৎ করে লজ্জার মাথা খেয়ে ওই বাড়িতে হাজির হওয়া অনুচিত, ভাবল ফক্স। প্রায় যাত্রীহীন লক্কড়-ঝক্কড় মার্কা বাস থেকে নেমে টের পেল, লণ্ডন ত্যাগ করার পর গত ক’দিনে প্রায় কিছুই পেটে পড়েনি ওর। বড় রাস্তা ছেড়ে সরু এক গলি ধরে এগোল ও।

    মিনিট দুয়েক পর পৌঁছে গেল পরিচিত, ছোট এক বার অ্যাণ্ড রেস্টুরেন্টের সামনে। পুরনো বাড়িটাতে ঢুকে দেখল, কয়েক রঙের কিছু পুরনো চেয়ার ও টেবিল। বরাবরের মতই খদ্দের নেই বললেই চলে। একটা চেয়ার টেনে বসতে না বসতেই ওর দিকে এল রেস্টুরেন্টের মালিক দাড়িওয়ালা বৃদ্ধ, পরনে সাদা অ্যাপ্রন। খাবারের মেনু দেখে অর্ডার দিল ফক্স। বাদ পড়ল অ্যালকোহলিক পানীয়। পনেরো মিনিট পর ওর টেবিলে বৃদ্ধ রেখে গেল একপ্লেট ভেড়ার ঠাণ্ডা মাংস, পনির ও মাখন দেয়া হরেক সবজির রঙিন সালাদ, বড় দুটো হাতে তৈরি রুটি আর এক জগ শীতল পানি।

    পরের দশ মিনিট গোগ্রাসে সুস্বাদু মাংস ও গরম রুটি পেটে চালান দিল ফক্স। প্লেট খালি করে ঢক ঢক করে গিলল দুই গ্লাস পানি। ওকে কিছু স্প্যানিশ শব্দ শিখিয়ে দিয়েছিল রিটা। পরে আরও জেনেছে কিছু সাধারণ বাক্য। তাতে অবশ্য গড়গড় করে স্প্যানিশ বলতে পারবে না। বিল মিটিয়ে স্বল্প বিদ্যা নিয়েও জেনে নিল বৃদ্ধের নাম- পেদ্রো সান্তানো। মানুষটা নিজে থেকে জানাল, তাদের এলাকা বড় সুন্দর। তাই অ্যারাগন এলাকা ছেড়ে কোথাও কখনও যায়নি। নিজের নাম জিম হকিন্স বলে জানাল ফক্স। আগেও এ গ্রামে এসেছে জেনে খুব খুশি হলো বৃদ্ধ। ফক্স দু’চার কথার পর জানতে চাইল, ক্যাম্পো পরিবারকে বৃদ্ধ চেনে কি না। তারা ওর পরিচিত। তাই জানতে চায়, কেমন আছে সবাই।

    বৃদ্ধ জানাল, ক্যাম্পোদের চেনে সে। গতবছর মারা গেছে পরিবারের কর্তা লরেনযো ক্যাম্পো। এরপর গ্রাম ছেড়ে য্যারাগোজা শহরে চলে গেছে মিসেস ক্যাম্পো আর তাঁর দুই মেয়ে।

    বৃদ্ধের কথায় হতাশ হলো ফক্স। তবুও জানতে চাইল, ক্যাম্পো পরিবারের অন্যরা য্যারাগোজায় এখন কোথায় বাস করে।

    বৃদ্ধ গড়গড় করে ঠিকানা বলে যাওয়ায় চট করে ছোট এক প্যাডে ঠিকানা লিখে নিল ফক্স। রিটার মিষ্টি মুখ মনের আয়নায় ভাসতেই অজান্তে ঢোক গিলল। নিজেকে বলল: তুমি তো এখন একজন নিষ্ঠুর খুনি! হয়তো যে-কোন সময় নিজেই খুন হবে। তোমার কোন যোগ্যতা নেই যে রিটার মত নিষ্পাপ এক মেয়েকে নিজের নোংরা জীবনে ডেকে আনবে!

    ওর মন আরও তিক্ত হতেই স্থির করল, পরে ভাববে যোগাযোগ করবে কি না রিটার সঙ্গে।

    রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠল ফক্স। ঝোপে ভরা উঁচু পাহাড়ের দিকে চেয়ে মনে পড়ল, ওখানে পিকনিক করেছিল রিটা আর ও। চলে এল গ্রামের একমাত্র ব্যাঙ্কের সামনে। একবার ভাবল টাকার হোল্ডঅল ওখানে রাখবে কি না। পরক্ষণে স্থির করল, উচিত হবে না কাজটা করা। টাকা আপাতত ওর কাছেই থাকুক।

    আগে যে দোতলা রেস্টহাউসে উঠেছিল, পেছনে পড়ল ওটা। গ্রামে আরও কয়েকটা হোটেল আছে। কিন্তু রেস্টহাউস বা কোন হোটেলে ওঠার ঝুঁকি নিল না ফক্স। মনস্থির করল ক্যাম্প করবে পাহাড়ে। নিজেকে নিরাপদ বোধ করলে তখন ফোন দেবে রিটাকে। হয়তো বিয়ের পর ছোট এক এস্টেট কিনে নেবে ওরা। দু’জন মিলে গড়ে তুলবে ভেড়া ও মুরগির খামার। রিটার কথা ঘুরেফিরে ভাবছে বলে নিজেকে বকল ফক্স। এখন সময় নেই মধুর স্বপ্ন দেখার।

    হাঁটতে হাঁটতে ওর মনে এল অতীত দুঃসহ স্মৃতি। এসএএস ফোর্স থেকে অবসর নিয়েছিল দ্রুত টাকা আয়ের জন্যে। যোগ দিল এক এজেন্সিতে। জানত না সিকিউরিটির কাজ নয়, ও যোগ দিয়েছে খুনি-চক্রে। তারপর ক’দিন আগে ইংল্যাণ্ডের সেই দ্বীপে দেখতে পেল দুঃস্বপ্নের মত মানব- বলি। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হয়েছে ওর। তখনই বুঝেছে, ভয়ঙ্কর একদল নরপশুর খপ্পর থেকে পালিয়ে যেতে হবে ওকে।

    টাকার হোল্ডঅল কাঁধ থেকে নামিয়ে কপালের ওপর হাত রেখে চারপাশে দেখল ফক্স। পুবে অ্যালব্যারাসিনের উঁচু পাহাড়ি এলাকা। কঠোর ট্রেইনিং নিয়েছে বলে বুঝে গেল, রাতে ক্যাম্প করতে হলে ওদিকটা অপেক্ষাকৃত নিরাপদ। পাহাড়ে আছে ঈগলের নীড়ের মত ছোট কিছু গুহা। ওখান থেকে নজর রাখতে পারবে মাইলের পর মাইল। আরও ভাল কোন জায়গা পেলে সেখানে ক্যাম্প করে রয়ে যাবে কয়েক সপ্তাহ। দরকার হলে গ্রামে এসে সংগ্রহ করবে সাপ্লাই। চাইলে কোন রেস্টুরেন্টে ঢুকে পেটপুজো করতেও অসুবিধে নেই।

    চারপাশের পরিবেশ স্বর্গের মত, তাই এই এলাকায় শেকড় গাড়ার কথা ভাবছে ফক্স। মৃদু হাসল। আবারও ব্যাগ কাঁধে তুলে এগিয়ে চলল পাহাড়ের দিকে।

    একটু পর পৌঁছে গেল গ্রামের সীমানায়। এরপর ওপরে গেছে পাহাড়ি ঢালু পথ। ওদিকে পা বাড়িয়ে হঠাৎ করেই অস্বাভাবিক এক আওয়াজে থমকে গেল ফক্স। বরং বলা উচিত একাধিক আওয়াজ। হঠাৎ করেই সতর্ক হলো ও। কর্কশ গলায় হাসছে কয়েকজন লোক। সেইসঙ্গে এল ভীত এক কুকুরের করুণ আর্তনাদ। ফক্স খেয়াল করল, পুরনো এক ভাঙা দেয়ালের ওদিক থেকে আসছে আওয়াজ। সেদিকেই এগোল ও।

    দেয়ালের ওপাশে জংলা জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে রুক্ষ চেহারার ছয়জন লোক। পরনে ময়লা পোশাক। এদেরকে জিপসি বলেই মনে হলো ফক্সের। তাদের একজনের বয়স কমপক্ষে পঁয়তাল্লিশ। সবচেয়ে কমবয়সীর বয়স বড়জোর বাইশ। ফক্সের মনে পড়ল রিটার কথা। রিটা বলত দুনিয়ার সবচেয়ে বদমাস হচ্ছে রোমানি জিপসি গিটানোরা। হেন কুকীর্তি নেই যা তারা করতে পারে না। চুরি-ডাকাতির সঙ্গে জড়িত, তাই তাদেরকে আলাদা করে দেয়া হয়েছে সমাজ থেকে। এই ছয়জনকে ওই দলের লোক বলেই মনে হলো ফক্সের। এরা মানুষের প্রতি অন্যায় করলে ওর হয়তো কিছুই যেত আসত না। কিন্তু এখন যা করছে, তা প্রকৃতি বিরুদ্ধ। ওর নিজের প্রাণ থাকতে সেটা হতে দেবে না ফক্স।

    বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে লোকগুলো। মাঝে আটকা পড়েছে বাদামি-কালো রঙের বুড়ো এক কুকুর। বিশ্রীভাবে ছিঁড়ে গেছে ওটার ডান কান। পেছনের অকেজো বাম পায়ের ক্ষত বহু আগের। ফক্স বুঝে গেল, কেউ পোষে না কুকুরটাকে। আবর্জনা ঘেঁটে ভাল খেতে না পেয়ে শুকিয়ে গেছে। এ-মুহূর্তে গলায় দড়ি বেঁধে আটকে রাখা হয়েছে ওটাকে। হঠাৎ হঠাৎ যার খুশি লাথি মারছে। তা দেখে খ্যাক- খ্যাঁক করে হাসছে অন্যরা। বেদম মার খেয়ে কেঁউ-কেঁউ করে কেঁদে উঠছে বুড়ো কুকুর। জিপসি দলের দু’জনের হাতে মোটা দুটো লাঠি। অবলা জন্তুটার পিঠে জোরে নামছে ওগুলো। তৃতীয়জনের হাতে লোহার শিকল। প্রচণ্ড জোরে ওটা দিয়ে আঘাত করবে ভেবে খুশিমনে হাসছে যুবক।

    পেছনে দাঁড়িয়ে আছে দলের বয়স্ক লোকটা। মারপিটে অংশ না নিলেও অন্য মতলব আছে তার। হাতে প্লাস্টিকের বোতল। ওদিকে চেয়ে ফক্স বুঝে গেল, ওটার ভেতরে আছে কেরোসিন বা পেট্রল। লোকটার জিন্সের প্যান্টের পকেট থেকে অর্ধেক বের হয়ে আছে একবাক্স ম্যাচ। বোতলের মুখ খুলছে বদমাসটা। ফুর্তি করার জন্যে দাহ্য তরল কুকুরটার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেবে সে।

    তিক্ত হয়ে গেল ফক্সের মন। বুঝে গেল, ও বেঁচে থাকতে এমন কুকীর্তি করতে দেবে না নরপশুগুলোকে।

    ধীরে ধীরে কাঁধ থেকে নামিয়ে ব্যাগটা মাটিতে রাখল ফক্স। সোজা হেঁটে গেল লোকগুলোর দিকে। যার যার কাজে তারা এতই ব্যস্ত, দেখেনি দেয়ালের মাঝের ফাঁক গলে এদিকে এসেছে কেউ। অবশ্য, কয়েক মুহূর্ত পর ফক্সকে দেখতে পেল কমবয়েসী যুবক। নার্ভাস হয়ে চট্ করে তাকাল বয়স্ক লোকটার দিকে।

    যুবকের দৃষ্টি অনুসরণ করে অগ্রসরমান ফক্সকে দেখল মধ্যবয়স্ক লোকটা। মুহূর্তে কঠোর হয়ে গেল তার দু’চোখের চাহনি।

    থেমে গেছে লাথি মারা বা লাঠির বাড়ি। টানা করুণ আর্তনাদ ছাড়ছে কুকুরটা। সুযোগ পেলে পালিয়ে যাবে। লোকগুলোর কয়েক ফুটের মধ্যে গিয়ে থামল ফক্স। এরই ভেতর বুঝেছে, দলনেতা হচ্ছে দাহ্য ভরা বোতলের মালিক বয়স্ক লোকটা। ফলে সরাসরি তার দিকেই তাকাল ফক্স। কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না। সবার চোখ ফক্সের ওপর। তারপর কেউ কিছু বলার আগেই ভাঙা উচ্চারণে স্প্যানিশ ভাষায় বলল ফক্স, ‘মজা করার সময় বাধা দিলাম বলে দুঃখিত। কিন্তু ওটাকে জীবন্ত পোড়াতে দেব না। ওকে ছেড়ে দাও।’ আস্তে করে মাথা নাড়ল ও। ‘ওটা চলে যাক নিজের পথে।’

    চোখে টিটকারি ও বিস্ময় নিয়ে ওকে দেখল দলনেতা। ভারী, গম্ভীর কণ্ঠে বলল সে, ‘তাই?’ হাত নাড়ল দলের সবার দিকে চেয়ে। ‘এই শালা আবার কোথাকার জোকার? বলছে, এটাকে মরতে দেবে না!’

    দলনেতার কথায় মজা পেয়েছে দলের দু’একজন। অন্যরা আর হাসছে না। কারও কারও চোখে উদ্বেগের ছাপ। আসলেই দুশ্চিন্তার কারণ আছে তাদের।

    ‘না, দেব না,’ ধীরস্বরে বলল ফক্স। কণ্ঠ অতিশান্ত। কুকুরটার দিকে আঙুল তাক করল। ‘যা করছিলে সেটা আর কখনও করবে না। ছেড়ে দাও ওটাকে।’ ওর ভাষা হয়তো শুদ্ধ নয়, তবে বক্তব্য খুব পরিষ্কার। জিপসি দলের সবাই বুঝে গেল, ঠাণ্ডা মাথায় হুমকি দিচ্ছে ভিনদেশি একাকী যুবক। এরপর খারাপ কিছু হলে সেজন্যে দায়ী থাকবে না সে।

    অবশ্য কোন কিছু শোনার মানসিক ইচ্ছে দলনেতার নেই। সেজন্যে হয়তো বাকি জীবন আফসোস করতে হবে তাকে। হাত থেকে বোতল ফেলে হিপ-পকেট থেকে হাড়ের হাতলওয়ালা ভাঁজ করা এক ছোরা বের করল সে। ক্লিক শব্দে খুলে গেল রুপালি ফলা। ঝিকিয়ে উঠছে সূর্যালোকে। চকচক করছে দলনেতার দুই চোখ। মুখে ফুটল হিংস্র হাসি।

    জবাবে মৃদু কাঁধ ঝাঁকাল ফক্স। এরা লড়তে চাইলে ওর কোন আপত্তি নেই। এক পা এগোল দলনেতার দিকে। দুনিয়ার সেরা কমব্যাট শিক্ষকের কাছে ট্রেইনিং নিয়েছে ফক্স ওর চোখ ছোরার ওপর থাকলেও ভাল করেই বুঝে গেছে, এ- লোক জানে না কীভাবে ছোরা চালাতে হয়। নিজে থেকে কোন কথা বলল না ফক্স। এগোল আরও এক পা। নীরবে অপেক্ষা করছে হামলা মোকাবিলা করার জন্যে।

    ওর মধ্যে বিন্দুমাত্র ভীতি নেই দেখে ঘাবড়ে গেছে জিপসিরা। নিচু গলায় কী যেন বলল কমবয়স্ক যুবক। ফক্স আন্দাজ করল বলা হয়েছে: ‘বাদ দাও তোমরা। আমি এসবে নেই।’ ঘুরেই দেয়ালের মাঝের ফাটল গলে চলে গেল যুবক। পিছিয়ে গেছে আরও দু’জন। যে-কোন সময়ে দৌড়ে পালিয়ে যাবে।

    বোধহয় মুখরক্ষা করতে গিয়েই পিছু হটল না দলনেতা। মুখে এখন টিটকারির হাসিটা নেই। শূন্যের কোঠায় নেমেছে আত্মবিশ্বাস। বুঝে গেছে, পরাজয়ের লজ্জা এড়াতে হলে হামলা না করে কোন উপায় তার নেই। এক পা বেড়ে ফক্সের গলা লক্ষ্য করে ছোরা চালাল সে।

    আগেই ঝট করে একপাশে সরে গেছে ফক্স। ওর গলার দু’ইঞ্চি দূর দিয়ে সাঁই করে ছোরা যেতেই খপ করে ধরেছে লোকটার কবজি। ওটা উল্টোদিকে ঠেলে দিতেই মড়াৎ শব্দে ভাঙল হাড়। বিকট আর্তনাদ ছাড়ল জিপসি নেতা। পাথরে ভরা মাটিতে খটাং শব্দে পড়ল ছোরা। এক লাথিতে ওটাকে দূরে পাঠাল ফক্স। ভাঙা কবজি নিচে ঠেলতেই বাধ্য হয়ে বসে পড়ল লোকটা। পরক্ষণে তার মুখে নামল ফক্সের ডান পায়ের সবুট লাথি। এত জোরে মারেনি যে ক্ষতিগ্রস্ত হবে মগজ। মাপা লাথি খেয়ে খটাৎ শব্দে ভেঙেছে জিপসি নেতার চোয়ালের হাড়। বহুদিন নরম খাবার গিলতে হবে তাকে। পরেও শক্ত কিছু চিবুতে গেলে বারবার ভাববে ফক্সের কথা।

    রক্তাক্ত মুখ চেপে ধরে চিত হয়ে মাটিতে লোকটা পড়তেই অন্যদেরকে দেখল ফক্স। ভুরু কুঁচকে ফেলেছে শিকল হাতে যুবক। অনিশ্চিত হয়ে গেছে হামলা করবে, না করবে না।

    ইংরেজিতে নরম সুরে বলল ফক্স, ‘তা হলে এসো।’

    দ্বিতীয়বার ভাবল যুবক, তারপর শেকল ফেলে ঘুরে দৌড়ে চলে গেল দেয়ালের ওদিকে। কুকুরের দড়ি ধরা যুবকও পিছু নিল তার। রয়ে গেছে ছয় নম্বর যুবক। কিন্তু তার এত সাহস নেই যে একা লড়বে। ঘুরে দেয়ালের ফাটল লক্ষ্য করে ছুটল সে। উল্টোদিকে গেল তিন ঠ্যাঙের কুকুর। তিক্ত চেহারায় মাথা নাড়ল ফক্স। বিড়বিড় করে বলল, ‘কাপুরুষের দল!’

    দৌড়ে তিরিশ গজ দূরে গিয়ে থামল জিপসিরা। মুঠো পাকিয়ে গলা ছেড়ে গালি দিল। ভাষা অচেনা হলেও বক্তব্য বুঝে গেল ফক্স। প্রথম সুযোগে প্রতিশোধ নেবে তারা।

    জবাবে ফক্স বলল, ‘বুঝলাম, তোমরা বীরপুরুষ!’ তিক্ত মনে ভাবল, প্রথম দিনেই একদল নতুন বন্ধু জুটিয়ে নিয়েছি!

    মাটিতে শুয়ে ওকে দেখছে জিপসি নেতা। চোখে ফুটে আছে ব্যথা ও ভয়। ভাঙা চোয়ালের যন্ত্রণায় কুঁচকে ফেলেছে গাল। গুঙিয়ে উঠে বলল, ‘কে তুমি?’

    জবাবে ফক্স বলল, ‘বলার মত তেমন কেউ নই।’ টাকার ব্যাগ কাঁধে তুলে দেখতে পেল দূর থেকে ওকে দেখছে কুকুরটা। চোখে অদ্ভুত কৌতূহল। গলায় এখনও দড়ি। ধীরপায়ে গিয়ে নিষ্কম্প হাত ওটার দিকে বাড়িয়ে দিল ফক্স। আগ্রহ নিয়ে ওর গায়ের গন্ধ শুঁকল কুকুরটা। সাবধানে ওটার গলা থেকে দড়ি খুলে নিল ফক্স। নরম সুরে বলল, ‘তো, এবার? কী করবি?’

    কয়েক মুহূর্ত দ্বিধা করল কুকুরটা। বোধহয় ভাবছে, রয়ে যাবে কি না নতুন লোকটার সঙ্গে। তারপর মনোভাব পাল্টে তিন পায়ে ভর করে ছুটে গেল গ্রামের দিকে। ওটা রয়ে গেলে মন্দ হতো না, ভাবল ফক্স। তবে ওই কুকুর বোধহয় ওর মতই ভালবাসা পাওয়ার অযোগ্য, চিরকালের একাকী।

    পাহাড় লক্ষ্য করে রওনা হয়ে বিড়বিড় করে বলল ফক্স, ‘ঠিক আছে রে, আবারও হয়তো দেখা হবে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }