Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤶ ⤷

    কিলিং মিশন – ১২

    বারো

    ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে উইলবার ফক্সের অ্যাপার্টমেন্টে ঢুকেছে রানা। ওখানে ছিল পুরো পঞ্চাশ মিনিট। গোটা অ্যাপার্টমেন্ট সার্চ করে এইমাত্র ফিরেছে নিজের গাড়িতে। ড্রাইভিং সিটে বসে ভাবল, ফক্সকে খুঁজে বের করতে গিয়ে কোন পথ বেছে নেবে।

    হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমানে সহজেই যেতে পারবে য্যারাগোজা বা ভেলেন্সিতে। এরপর গাড়িতে করে দু’ঘণ্টায় পৌঁছুতে পারবে অ্যারাগনের আলদারিসিন গ্রামে। তবে সড়কপথে গেলে খাবার ও বিশ্রামের সময়টা বাদ দিলেও ব্যয় হবে কমপক্ষে ষোলো ঘণ্টা। সেক্ষেত্রে সীমান্তে গ্রেফতার না হলে সঙ্গে রাখতে পারবে পিস্তল। অস্ত্রসহ ধরা পড়লেও ওকে খুন করে লাশ গুম করবে না কাস্টমস। ওই একই কথা খাটবে না ফক্সের ক্ষেত্রে। সে আছে মৃত্যু-ভয়ে সতর্ক। নিরস্ত্র রানার সঙ্গে দেখা হলেই হয়তো খুন করে বসবে।

    গাড়িতে করে স্পেনে যাওয়াই ভাল, ভাবল রানা। লণ্ডন ছেড়ে আবারও, ফিরল উপকূলের দিকে। মাঝপথে থেমে পিস্তল ও ম্যাগাযিন রাখল ইঞ্জিন বে-তে। সাতটা তিন মিনিটে পৌঁছুল ফোকস্টোনে। এককাপ কফি হাতে অপেক্ষা করল সাড়ে সাতটার ইউরোটানেল ট্রেনের জন্যে। স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে পৌঁছল ক্যালেই। দ্বিতীয়বারের মত কাস্টমসকে কাঁচকলা দেখিয়ে বেরিয়ে এল টানেল থেকে। দক্ষিণে প্যারিস পেছনে ফেলে পার হলো প্রাকৃতিক রিজার্ভ লা বেন 3 পেরিগার্ড-লিমাযিন। এরপর

    এরপর পেছনে পড়ল মণ্টাউব্যান, টুলোউস ও ফ্রেঞ্চ পিরানিজ। সীমান্ত পেরিয়ে রানা ঢুকে পড়ল স্পেনে। আশা করল, অ্যারাগনের রাজধানী য্যারাগোজা পেরিয়ে দু’ঘণ্টায় পৌঁছে যাবে আলদারিসিন গ্রামে। একজন ড্রাইভারের জন্যে এটা দীর্ঘযাত্রা হলেও আগে এরচেয়েও বেশিক্ষণ ধরে ড্রাইভ করেছে রানা।

    প্রথমবার তেল নিল ব্যস্ত মোটরওয়ের এক সার্ভিস স্টেশন থেকে। দ্বিতীয়বার থামল নির্জন এক গ্রাম্য স্টেশনে। তখন গাড়ির বনেট খুলে ইঞ্জিন বে থেকে ওয়ালথার নিয়ে রেখে দিল ড্রাইভিং সিটের নিচে। নতুন করে রওনা হয়ে মনে পড়ল, কী ছিল অ্যালেক্যাণ্ডার লিয়োনেলের ভিডিয়োতে। রেসিং ড্রাইভারের মত তীরবেগে শেষ দেড় শ’ কিলোমিটার পেছনে ফেলে নির্ধারিত সময়ের নব্বুই মিনিট আগে পৌঁছে গেল রানা গন্তব্যে।

    স্থানীয় সময় রাত নয়টা তেতাল্লিশ মিনিটে আলদারিসিন গ্রামের নির্জন চত্বরে ঢুকল অফরোড প্রিমিয়াম। গত কয়েক ঘণ্টায় বহুবার ভেবেছে রানা, সত্যি হয়তো এখানে আসেইনি ফক্স। সেক্ষেত্রে ও ছুটছে বুনো হাঁসের পেছনে। এবং সেটা সত্য হলে এমন কোন সূত্র নেই, যেটা ধরে আর এগোতে পারবে। সার্বক্ষণিক দুশ্চিন্তা তো আছেই, সেইসঙ্গে ওর সঙ্গী হয়েছে দীর্ঘপথ পাড়ি দেয়ার ভয়ানক ক্লান্তি। রানা বুঝে গেছে, প্রথম সুযোগে কয়েক ঘণ্টা ঘুমিয়ে নিতে হবে ওকে। অবশ্য যতবার জেসিকার অন্ধকার সেই ঘরের কথা মনে পড়েছে, আবারও নতুন করে সজাগ হয়ে উঠেছে রানা। হাড়ে হাড়ে বুঝেছে, ওর তরফ থেকে ব্যর্থতা মানেই জেসিকার অপঘাতে মৃত্যু!

    আলদারিসিন গ্রামের ধারে গাড়ি রেখে পকেট থেকে মোবাইল ফোন, নোটপ্যাড ও কলম নিল রানা। গুগল ম্যাপ ব্যবহার করে বুঝে নিল এদিকের এলাকায় কোথায় আছে রেস্টহাউস, হোটেল ও বোর্ডিং হাউস। উইলবার ফক্স গোপনে এদিকে এলে, পারতপক্ষে কোথাও কোন সূত্র রাখবে না। সেক্ষেত্রে হয়তো নানান জায়গায় তার ছবি দেখালে কাজ হতে পারে। রানা স্থির করল, এক এক করে ফুঁ দেবে রেস্টহাউস বা হোটেলে। তাতে হয়তো ফক্সের ব্যাপারে পাওয়া যাবে জরুরি কোন তথ্য। খুবই ছোট হলো রানার লিস্ট। আলদারিসিনে আছে মাত্র একটা রেস্টহাউস আর গোটা তিনেক হোটেল। তালিকার দিকে চেয়ে মাথা-ব্যথা শুরু হলো ওর। ভাল করেই বুঝে গেল, এভাবে খুঁজে বের করতে পারবে না প্রাক্তন এসএএস সৈনিককে। নোটপ্যাড থেকে কাগজ ছিঁড়ে মুচড়ে ফেলে দিল গাড়ির মেঝেতে। ড্রাইভিং সিটে হেলান দিয়ে চোখ বুজে ভাবল এবার কী করবে।

    সতর্ক নেকড়েকে খুঁজে বের করতে হলে ওকেও হতে হবে চতুর কোন নেকড়ে।

    ফক্স এমন মানুষ নয় যে বিপদ হতে পারে জেনেও হোটেলে গিয়ে উঠবে। বোধহয় খুঁজে নিয়েছে নির্জন কোন এলাকা। সত্যিই লণ্ডন ত্যাগ করে আলদারিসিনে এলে বড়জোর গ্রামে ছিল এক বা দু’দিন। তারপর সাপ্লাই কিনে চলে গেছে পাহাড়ের উঁচু এলাকায়। বিপদ টের পেলে দূর থেকে আরও দূরে সরে যাবে।

    আবার এমনও হতে পারে, রিটা ক্যাম্পো আর এই এলাকার প্রেমে পড়ে রয়ে গেছে। সেক্ষেত্রে চট করে সাপ্লাই জোগাড় করতে হয়তো গ্রামের ধারেকাছেই থাকবে ফক্স।

    ভাবতে গিয়ে রানার মনে হলো, রিটা ক্যাম্পো এখন কোথায় আছে সেটা জানার জন্যে হয়তো গ্রামে দু’এক ঘণ্টা থেমেছে ফক্স। তারপর কোথাও যাওয়ার আগে কোন রেস্টুরেন্টে ঢুকে পেট পুরে খাবার খেয়ে নিয়েছে। নিজেও ওই একই কাজ করবে বলে ভাবল রানা। সিটের নিচ থেকে পিস্তল বের করে গুঁজে নিল কোমরের বেল্টের নিচে। অফরোড প্রিমিয়াম থেকে নেমে দরজা লক করে হেঁটে চলল গ্রামের দিকে। ফুরফুরে হাওয়া ভরা নির্মেঘ রাত, ঝিকমিক করছে আকাশে কোটি নক্ষত্র। বাতাসে লেবু ফুলের মিষ্টি সুবাস। যদিও কিছুই ভাল লাগছে না রানার। আলদারিসিনের পুরনো অংশ মেডিইভেল আমলে তৈরি। সরু গলির দু’দিকে পাথরের একতলা বা দোতলা বাড়ি। গলির ভেতর মাঝারি এক গাড়ি ঢুকলে হেঁটে চলা কঠিন। ছোট এক রেস্টুরেন্ট এখনও খোলা দেখে ওখানে ঢুকল রানা। জানালার ধারের টেবিলে বসে তাকাল গলির দিকে। মনে মনে বলল, খুব ভাল হতো ওদিক থেকে এখন ফক্স হেঁটে এলে। কিন্তু মানুষের জীবন আসলে কোন সিনেমা নয়। ওয়েটার আসতেই মস্ত এক স্টেক ও দুটো বিয়ারের অর্ডার দিল রানা। মিনিট দশেক পর ওর টেবিলে এল ভাজা মাংস ও বিয়ার। দেরি না করে খাবারে মন দিল রানা। স্টেক শেষ করে ধীরে ধীরে গিলল বিয়ারদুটো। বিশ্রাম পেয়ে ধীরে ধীরে শক্তি ফিরছে ওর শরীরে।

    গড়গড় করে স্প্যানিশ ভাষা বলতে পারে রানা। ওয়েটারকে ডেকে তার হাতে দিল বিলের টাকা ও ভারী টিপস্। তারপর পকেট থেকে নিয়ে দেখাল ফক্সের ছবি। বলল, ‘আমার সৎভাই। নাম র‍্যাণ্ডি। বলেছিল আলদারিসিনে দেখা হবে। কিন্তু তারপর এখানে এসে দেখি ও নেই। তুমি কি তাকে এদিকে কোথাও দেখেছ?’

    পুরনো কৌশল। কখনও কাজ করে, কখনও করে না। ছবি দেখে ফাঁকা চোখে রানাকে দেখল ওয়েটার, তারপর মাথা নাড়ল। এবার রানা জানতে চাইল, ‘বাইরের কেউ এলে তাকে মনে রাখে, গ্রামে এমন কেউ আছে? গত কয়েক দিনের ভেতর এই গ্রামেই এসেছে আমার ভাই।’

    আবারও মাথা নাড়ল ওয়েটার। ‘সপ্তাহে ছয়দিন আমি এখানে ডিউটি দিই। নতুন কাউকে দেখলে মনে থাকে। আপনাদের চেহারায় কোন মিল না থাকলেও আপনি তো বলছেন আপনার ভাইয়ের নাম র‍্যাণ্ডি, তা-ই না? সেই যুবক এদিকে এলেও তাকে লক্ষ করিনি আমি।’

    আর কিছু করার নেই।

    ওয়েটারকে ধন্যবাদ দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এল রানা। গ্রামের গলির ভেতর দিয়ে এগিয়ে চলল। আঁকাবাঁকা এক গলিতে পেল আরেকটা বার অ্যাণ্ড রেস্টুরেন্ট। আগেও এমন রেস্টুরেন্টে খেয়েছে রানা। আজ রাতের মত বন্ধ হয়ে গেলেও এখনও ওটার দরজা খোলা। ভেতরে উঁকি দিল রানা। ঘরে কয়েক রঙের বেমানান, পুরনো চেয়ার ও টেবিল। ওর মনে হলো, ফক্স হয়তো ঢুকেছে এই রেস্টুরেন্টে। অ্যাপ্রন পরা এক যুবতী ভেজা ন্যাকড়া দিয়ে মেঝে মুছছে। দরজায় ওকে দেখে বলল, ‘আমরা আজকের মত বন্ধ করে দিয়েছি।’

    তার কথায় পাত্তা না দিয়ে ভেতরে ঢুকল রানা। ‘জানি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। খুবই দুঃখিত যে বিরক্ত করছি। তবে আপনি হয়তো আমার বড় এক উপকার করতে পারবেন। আপনি কি আমাকে একটু সময় দেবেন?’

    পুরনো গল্প আবার ফাঁদল রানা। ওর হাতে ফক্সের ছবি দেখে মাথা নাড়ল যুবতী। ‘আপনার ভাইকে বাপের জন্মেও দেখিনি।’

    তাকে ধন্যবাদ দিয়ে দরজা লক্ষ্য করে পা বাড়াবে রানা, এমনসময় কিচেন থেকে এল এক বৃদ্ধ। তোয়ালে দিয়ে মুছছে দু’হাত। মেয়েটা তাকে বলল, ‘বাবা, ইনি তাঁর ভাইকে খুঁজছেন।’

    ‘তাই?’ রানার সামনে এসে দাঁড়াল বৃদ্ধ

    ছবিটা দেখাল রানা।

    ‘আপনার ভাই?’ ভুরু কুঁচকে ফেলল বৃদ্ধ।

    ‘আসলে আমার সৎভাই,’ চট্ করে বলল রানা। ‘জানি, আমরা দেখতে একইরকম নই।’

    তর্জনী দিয়ে ওপরের ঠোঁটে চিমটি কেটে বলল বৃদ্ধ, ‘তার দাঁতগুলো কি বেশিরভাগই …’

    গোপনে শ্বাস ফেলল রানা। ‘সোনার দাঁতের কথা বলছেন তো? তা হলে ও-ই আমার ভাই। কমবয়সে এক দুর্ঘটনায় অর্ধেক দাঁত পড়ে গিয়েছিল।’

    ‘ওর নাম তো… জিম? জিম হকিন্স?’

    মেয়েটাকে র‍্যাণ্ডি নামটা বলেনি, তাই নিজের ওপর খুশি হয়ে উঠল রানা। ‘জী, ঠিকই ধরেছেন। জিম। তো এদিকে এসেছে ও?’

    ‘দু’তিনদিন আগে। জানতে চাইল ক্যাম্পো পরিবারের ব্যাপারে। নইলে হয়তো মনেই পড়ত না।’

    মাথা দোলাল রানা। ‘ওই পরিবারের মেয়ে রিটা আমার ভাইয়ের ঘনিষ্ঠ বান্ধবী। মেয়েটার কি বিয়ে হয়ে গেছে?’

    ‘না। তবে ক্যাম্পোরা এখন চলে গেছে য্যারাগোজায়।’ এবার চিন্তায় পড়ল রানা। ‘তবে কি রিটার সঙ্গে দেখা করতে য্যারাগোজায় গেছে জিম?’

    ‘না, সে বলেছে আলদারিসিনে থাকবে। বোধহয় আপনার জন্যেই অপেক্ষা করছে?’

    ‘জী। এখানেই তো দেখা হওয়ার কথা।’

    ‘বলেছিল গ্রামটা তার খুব ভাল লেগেছে।’

    অন্ধকারে এসে গ্রামের প্রায় কিছুই দেখেনি রানা। তবে উৎসাহের সঙ্গে মিথ্যা ঝেড়ে দিল, ‘সত্যিই অপূর্ব সুন্দর আপনাদের গ্রাম, একেবারে যেন স্বর্গের টুকরো। …তো, এখন আমার ভাই কি বলেছে, কোন্ হোটেলে গিয়ে উঠেছে?’

    মাথা নাড়ল বৃদ্ধ। ‘না, তা অবশ্য বলেনি। আর আপনি যে একটু আগে বললেন ক্যাম্পোদের মেয়ের কথা? ওদের ছোট মেয়ের বিয়ে হয়েছে। তবে বড়টার নয়। বোধহয় হবেও না। ভিনদেশি এক অচেনা ছেলেকে কথা দিয়েছিল, তার জন্যে অপেক্ষা করবে। তা-ও তো কয়েক বছর আগের কথা। তো সে-ছেলে যোগাযোগও করেনি, আসেওনি। মিসেস ক্যাম্পো অনেক করে বুঝিয়েছে, কিন্তু তার কোন কথাই শোনেনি রিটা। জীবনে নাকি মাত্র একবারই প্রেম আসে। বলুন, এটা কি কোন যুক্তির কথা হলো?’

    গভীর শোকে মুহ্যমান হয়ে মাথা নাড়ল রানা।

    ‘আপনার ভাই আমাকে বলেছে, দু’একদিন পর আবার এই রেস্টুরেন্টে খেতে আসবে। বোধহয় এস্তোনার হাতের রান্না তার খুব ভাল লেগেছে।’ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল বৃদ্ধ।

    ‘সুযোগ পেলে আমিও চেখে দেখব,’ মৃদু হাসল রানা।

    খুশি হলো বৃদ্ধ। ‘তো আসুন আগামীকাল। দারুণ মেনু থাকবে। বিশাল গলদা চিংড়ির কারি, গরুর ভাজা মাংস, বড় স্যামন ভাজা, আস্ত মুরগির রোস্ট, ভেড়ার কাঁধের মাংসের ভুনা, কয়েক ধরনের সবজির সালাদ, হাতে তৈরি লাল ও সাদা আটার বিশেষ রুটি, স্পেশাল পাস্তা…’

    তালিকা আরও দীর্ঘ হবে বুঝে দ্রুত বলল রানা, ‘শুনে তো লোভই লাগছে। সঙ্গে জিমকেও নিয়ে আসব।’ বৃদ্ধ ও তার মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে গলিতে বেরিয়ে এল ও। এখন নিশ্চিত, আলদারিসিনেই এসেছে ফক্স। ওর কাজের সহজ দিক আপাতত শেষ, পরের কাজ খুব কঠিন। অ্যালেক্যাণ্ডার লিয়োনেলের নির্দেশে ফক্সকে খুন করতে হবে, নইলে মরবে জেসিকা। কিন্তু একজন সহযোদ্ধাকে হত্যা করার বিন্দুমাত্র ইচ্ছে রানার নেই। আবার তার হাতে খুন হতেও আপত্তি আছে ওর। এবার খুঁজে নিয়ে আলাপ করতে হবে ফক্সের সঙ্গে।

    কয়েকটা গলির ভেতর দিয়ে হেঁটে গ্রামের ধারে নিজের গাড়ির কাছে পৌঁছুল রানা। ভাবল, পেছন-সিটে শুয়ে কয়েক ঘণ্টা ঘুমিয়ে নেবে। ভোরে উঠে খুঁজতে শুরু করবে ফক্সকে। গাড়িতে ওঠার আগে দেখল ঝিকমিকে তারাভরা কালো আকাশ। শীতল হাওয়া আসছে পাহাড় থেকে। কেমন স্বর্গীয় নীরব এক পরিবেশ। বহুদূরে এবড়োখেবড়ো পাহাড়ের ওপরে কালো-নীলচে দিগন্ত। পুবে ঝুঁকে এসেছে দৈত্যের মত বিশাল পাহাড়।

    আমি হলে ওখানেই ক্যাম্প করতাম, ভাবল রানা। এবার গাড়িতে উঠে শুয়ে পড়বে, এমনসময় পুবালী হাওয়ায় ভেসে এল চাপা ধুপ-ধুপ শব্দ। সাধারণ মানুষ ভাববে ওগুলো পটকার আওয়াজ। কিন্তু রাতের আকাশে কোথাও ঝিকিয়ে উঠছে না আতশবাজির রঙিন আলো।

    রানার সতর্ক কান বলছে অন্যকিছু। বুঝে গেছে এতরাতে শিকারে বেরোয়নি কেউ। আওয়াজটা একাধিক রাইফেল ও বন্দুকের গর্জন। আগেও এই ধরনের আওয়াজ রানাকে বহুবার টেনে নিয়ে গেছে মস্তসব বিপদে। ড্রাইভিং সিটে উঠে দরজা বন্ধ করল রানা। নামিয়ে নিল জানালার কাঁচ। গাড়ির ইঞ্জিন চালু করে রওনা হয়ে গেল পাহাড়ি ঢালু রাস্তা ধরে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }