Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤶ ⤷

    কিলিং মিশন – ১৫

    পনেরো

    ফক্স ও রানা মিলে সরিয়ে ফেলেছে স্প্যানিশ আততায়ীর লাশ। এখন পাথুরে বাটির মত জায়গায় বসে আছে দু’জন। মনে মনে কথা গুছিয়ে নিচ্ছে রানা। উদাস হয়ে গ্রামের দিকে চেয়ে কী যেন ভাবছে ফক্স।

    ‘যাদের চাকরি করতে, তারা তোমাকে খুন করতে চাইল কেন?’ হঠাৎ করেই জানতে চাইল রানা।

    ‘চাকরি নয়, বলল ফক্স। ‘চুক্তিবদ্ধ কাজ। পরে বুঝলাম ওদের চেয়ে খারাপ কেউ হয় না। তাই পালিয়ে এলাম।’

    ‘কী কাজ করতে যে পালিয়ে যেতে হলো?’

    ‘জেনে কী করবেন? একবার সে-কাজে জড়িত হয়ে গেলে আর কখনও এই জীবনে অবসর নেয়া যায় না।’

    ‘অ্যালেক্যাণ্ডার লিয়োনেল কে?’ জানতে চাইল রানা। বিস্মিত চোখে ওকে দেখল ফক্স। ‘ওই নামে কাউকে চিনি না।’

    মিথ্যা নাম বলেছে প্রৌঢ়, বুঝে গেল রানা। কয়েক মুহূর্ত পর বলল, ‘তুমি সরকারি এজেন্ট ছিলে?’

    ‘না,’ মাথা নাড়ল ফক্স। ‘সমস্যা জটিল হলে ওরা আমাকে ডেকে নিত।’

    ‘কী ধরনের সমস্যা?’ রানা আঁচ করেছে কাজটা কী ধরনের।

    ‘বলতে পারেন অন্যদের হয়ে ব্রিটেনের সমাজের আবর্জনা দূর করতাম।’

    ‘তা হলে কি ধরে নেব, তুমি ছিলে পেশাদার খুনি?’ চুপচাপ কাঁধ ঝাঁকাল ফক্স।

    ‘কখনও কখনও বাধ্য হয়ে বহুকিছুই করে মানুষ,’ বলল রানা।

    ‘আমার ছিল দক্ষতা। কখনও পেতাম এক লাখ পাউণ্ড তা ছাড়া, আমার দরকার ছিল বহু টাকা। ভেবেছিলাম প্রচুর টাকা হাতে এলেই এখানে ফিরব। কিন্তু কয়েকটা খুন করার পর বুঝলাম, আমি বোধহয় আর মানুষের পর্যায়ে নেই।’

    ‘তখন থেকে শুধু টাকার জন্যে খুন করতে লাগলে?’ মাথা দোলাল ফক্স। ‘এ-ছাড়া উপায়ও ছিল না। যদি মানা করতাম, সেদিনই শেষ হতো আমার জীবন।’

    দক্ষ এক সৈনিকের অধঃপতনে মন খারাপ হয়ে গেছে রানার। কয়েক মুহূর্ত পর বলল, ‘কত দিন এসব করেছ?’

    ‘দু’বছরেরও বেশি,’ বলল ফক্স।

    ‘কারণ ছাড়া খুন করতে গিয়ে খারাপ লাগত না?’

    মাথা দোলাল ফক্স। ‘যাদেরকে খুন করতাম, সবাই ছিল সমাজের অতি নোংরা জানোয়ার। তবুও ছিল বিবেকের দংশন। বারবার ভাবতাম, এ-ই শেষ, এরপর দূরে কোথাও গিয়ে ডুব দেব। তারপর ক’দিন আগে বুঝলাম, মরে গেলেও আর কাউকে পয়সার জন্যে খুন করব না।’

    ‘শেষ দিন আসলে কী হয়েছিল?’ জানতে চাইল রানা।

    কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল ফক্স, ‘ভাবলে এখনও অবাক লাগে। ওই পার্টিতে ছিল একদল নরপশু। তবে আমার কথা বাদ দিন, বস। আপনি নিজে আজকাল কী পেশায় আছেন?’

    ‘টুকটাক ব্যবসা,’ বলল রানা।

    ‘কী ধরনের? আমার মত মানুষ-শিকার করছেন না তো?’

    ‘না, ফক্স। আমি গোয়েন্দা সংস্থা খুলেছি।’

    ‘তবে তো ভালই,’ তিক্ত হাসল ফক্স। ‘আমারও উচিত ছিল ওই ধরনের কিছু করা। ভাল রোজগার হচ্ছে আপনার?’

    ‘চলে যাচ্ছে।’

    ‘অথচ, বস্, আজ পিস্তল হাতে এসেছেন আমাকে খুন করতে। আপনার অর্থনৈতিক অবস্থা ভাল বলে মনে হচ্ছে না।’

    ‘তুমি কি জানতে চাও, কেন এখানে এসেছি?’

    ‘বলুন।’

    প্রথম থেকে শুরু করল রানা। ‘অ্যালেক্যাণ্ডার লিয়োনেল নামের এক বদমাস সেদিন বিমানে আমার সিটের পাশে এসে থামল। নিজের ব্যাপারে কিছু না বলে আলাপের সুরে জানাল, ভাল করেই সে জানে আমার অতীত। দু’এক কথায় বুঝলাম, ব্রিটিশ মিনিস্ট্রির টপ-লেভেল রেকর্ডস্ দেখেছে সে। অত্যন্ত ক্ষমতাশালী কেউ না হলে সেটা পারত না। আমাকে বলল, একটা কাজ করে দিতে হবে। আমি ভাবছি, এ কে, কী চায়… তখনই বলল, তুমি দুনিয়ার যেখানেই লুকিয়ে থাকো, আমার কাজ হবে তোমাকে খুঁজে বের করে খুন করা। সে- সময়ে তার প্রস্তাবে রাজি না হয়ে কোন উপায় আমার ছিল না।’

    তিক্ত হাসল ফক্স। বুঝেছি। আপনার ব্যবসা আসলে ভাল চলছে না। বড় অঙ্কের টাকা আপনার নাকের কাছে ধরতেই কাজটা হাতে না নিয়ে আর পারেননি।’

    ‘টাকার জন্যে নয়, ফক্স,’ বলল রানা। ‘আমাকে ফাঁদে ফেলেছে তারা। কাজটা না করলে খুন হবে আমার প্রিয় একজন মানুষ। আর সেটা ঠেকাতে হলে খুন করতে হবে তোমাকে। তারপর তাদের কাছে পাঠিয়ে দিতে হবে লাশের ছবি। আমার কথা কি বুঝতে পেরেছ, ফক্স?’

    সতর্ক চোখে ওকে দেখল প্রাক্তন সৈনিক। ‘তো আমাকে খুন করতে কে বাধা দিচ্ছে, বস্? আমি তো নিরস্ত্র!’

    মাথা নাড়ল রানা। ‘অন্য কোন উপায় খুঁজতে হবে। যাতে সব কুল রক্ষা পায়।’

    ‘আপনার সেই প্রিয় মানুষটা… সে কি মহিলা? তাকেই খুন করার হুমকি দিচ্ছে তারা?’

    মাথা দোলাল রানা। ‘এদিকে হাতে আমার সময় নেই।’

    ‘অর্থাৎ আমাকে বাঁচিয়ে রাখতে গিয়ে মৃত্যুর মুখে ফেলেছেন ওই মহিলাকে। জটিল সমস্যা। অবশ্য আমাকে খুন করেননি বলে আমার কোন আপত্তি আছে, তা নয়।’

    ‘ফক্স, তুমি খুন হলেও থামবে না ব্ল্যাকমেইলিঙের এই চক্কর,’ বলল রানা। ‘তোমার কথা অনুযায়ী, একবার তাদের মুঠোয় ধরা পড়লে, আর কখনও মুক্তি মেলে না। যখন-তখন ডাকবে কাউকে খুন করতে। জেসিকার ঘাড়ের ওপরে ঝুলবে ধারালো কুঠারের ফলা। অথচ বেচারি জানবেও না, ওকে বাঁচাতে গিয়ে একের পর এক মানুষকে খুন করছি আমি।’

    তো মেয়েটার নাম জেসিকা, তাই না, বস্?’

    ‘হ্যাঁ।’

    ‘খুব সুন্দর নাম, বস্।’

    ‘মানুষ হিসেবেও ও অসাধারণ,’ বলল রানা।

    ‘সুযোগ পেলে বিয়ে করবেন তাকে?’

    ‘আমরা এ-বিষয়ে কথা বলেছি,’ বলল রানা। ‘ঠিক করেছি পরস্পরের ব্যক্তিগত জীবনে কখনও নাক গলাব না।’

    ‘তা-ই হয়তো ভাল।’

    ‘রিটার সঙ্গে যোগাযোগ করেছ?’ জানতে চাইল রানা।

    চট করে ওকে দেখল ফক্স। ‘আপনি ওর কথা জানলেন কীভাবে?’

    ‘তুমিই বলেছ কঙ্গোতে। ক’বছর আগে। ভুলে গেছ।’

    মাথা দোলাল ফক্স। ‘সুযোগ হলে একবার গিয়ে দাঁড়াব ওর সামনে। যদি দেখি ওর মনে আমার জন্যে আর কোন ভালবাসা নেই, তো চলে যাব বহুদূরে কোথাও।’ চুপ হয়ে গেল নিঃসঙ্গ সৈনিক।

    রানা জানাল না, ফক্সের জন্যে অপেক্ষা করছে মেয়েটি। অন্য প্রসঙ্গে গেল, ‘শুধু যে জেসিকা বিপদে আছে, তা নয়। আমাকে বড় ভাইয়ের মত ভালবাসে লক্ষ্মী এক মেয়ে, ওর নাম লিলিয়ানা। অ্যালেক্যাণ্ডার লিয়োনেল হুমকি দিয়েছে, তার কথামত কাজ না হলে খুন হবে মেয়েটা। এর অর্থ বুঝতে পেরেছ? বিনা দোষে তোমাকে খুন করতে পারব না। এদিকে জেসিকা ও লিলিয়ানাকেও নিরাপদ রাখতে পারব না। সেক্ষেত্রে আমি আত্মহত্যা করলে তখন ওদের মাথার ওপর থেকে সরে যাবে ধারালো খাঁড়া। কিন্তু আত্মহত্যা করার মত কাপুরুষের কাজ আমি করব না। তাই খুঁজছি এমন কোন উপায়, যার মাধ্যমে মেটাতে পারব সব ধরনের সমস্যা।’

    ‘সত্যি কি তেমন কোন উপায় আছে?’ বলল ফক্স।

    ওর চোখে তাকাল রানা। ‘আমি শুধু একা বিপদে পড়িনি। তুমিও আছ মহাবিপদে। আমি চলে গেলেও অন্য কেউ আসবে তোমাকে খুন করতে।’

    মাথা নাড়ল ফক্স। ‘আমার তা মনে হয় না, বস্।’

    ‘আমি কিন্তু তোমাকে খুঁজে নিয়েছি,’ বলল রানা।

    ‘তা ঠিক। কিন্তু আপনি তো আর সাধারণ কেউ নন। ওরা চাইলেও জানবে না আমি কোথায় আছি।’

    ‘অত নিশ্চিত হয়ো না,’ বলল রানা। ‘যারা জেসিকার ওপর চোখ রেখেছে, তারা তোমার বা আমার চেয়ে অযোগ্য, এমনটা না-ও হতে পারে।’

    তিক্ততার ছাপ পড়ল ফক্সের মুখে। কয়েক মুহূর্ত পর বলল, ‘জানতে চেয়েছেন, কেন আমার ওপরে খেপেছে তারা। তো শুনুন। তাদের কথামত একজনকে খুন করতে গিয়ে ব্যর্থ হই। তখন অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে। সেগুলোর সঙ্গে আমার সরাসরি কোন সম্পর্ক নেই। কিন্তু তাদের পেতে রাখা ভিডিয়ো ক্যামেরায় ধরা পড়ি আমি। তারপর পালিয়ে না গিয়ে কোন উপায় ছিল না আমার।’

    ‘কী করেছিলে যে খুন করতে চাইছে?’ বলল রানা।

    ‘তাদের ব্যাপারে বহুকিছুই জেনে যাই,’ বলল ফক্স, ‘নিজের চোখে দেখেছি ভয়ঙ্কর কিছু ঘটনা।’

    ‘কী দেখেছ?’ জানতে চাইল রানা।

    ঢোক গিলল ফক্স। বিকৃত হলো চেহারা। ‘বস্, আমরা কাঁধে কাঁধ ঠেকিয়ে যুদ্ধ করেছি। বহু ভয়ঙ্কর ঘটনার মাঝ দিয়ে গেছি। মুখোমুখি লড়াই করে শত্রুদেরকে খতম করেছি। তাদের সুযোগ ছিল আমাদেরকেও খুন করার। আমার কথা বুঝতে পেরেছেন? সমানে-সমানে সুযোগ ছিল দুই পক্ষের। কিন্তু সে-রাতে যা দেখলাম, ওটা ছিল নারকীয় যজ্ঞ।’

    ‘যজ্ঞ? সেটা কীসের রাত ছিল?’

    ‘মহাবিষুবের রাত। এবার একটা ভিডিয়ো আপনাকে দেখাব।’ হাত বাড়িয়ে হোল্ডঅলের চেইন খুলল ফক্স। রানা কিছু বলার আগেই মোবাইল ফোন নিয়ে পাসওয়ার্ড দিল। ‘ভিডিয়ো এনক্রিপ করেছি। নিজের চোখে দেখুন কী ঘটেছিল। আমি চাই না আর কেউ ওটা দেখুক।’

    রানার হাতে মোবাইল ফোন দিয়ে গ্রামের দিকে চেয়ে রইল ফক্স। স্ক্রিনের দিকে মনোযোগ দিল রানা। ভিডিয়ো করা হয়েছে অন্ধকারে। কালো কিছু রেখা ছাড়া আর কিছুই দেখার নেই। রানা বলল, ‘মনে হচ্ছে লেন্সের সামনে কিছু আছে।’

    ‘গাছের ডাল,’ মুখ না ফিরিয়ে বলল ফক্স। ‘ছিলাম ঘন জঙ্গলে। দেখতে থাকুন। একটু পর সবই বুঝবেন।’

    ‘ভিডিয়ো করেছ কেন?’ জানতে চাইল রানা।

    ‘আপনি শুধু দেখুন। বহুকিছু বুঝে যাবেন।’

    স্ক্রিন থেকে চোখ সরাল না রানা। একটু পর আগের চেয়ে পরিষ্কার হলো দৃশ্য। ফক্সের হাত নড়ছে বলে ক্যামেরা দুলে যাচ্ছে। রাতের দৃশ্য। দূরে লেক। চাঁদের আলোয় টলমল করছে কালো জল। লেকের মাঝে গাছে ভরা ছায়াময় এক দ্বীপ। ঢালু লন গিয়ে মিশে গেছে লেকের জলে। একটু দূরে বিশাল প্রাসাদ। ওটার জানালাগুলো অন্ধকার। চাঁদের আলোয় রাজকীয় বাড়িটার স্থাপত্য দেখার মত সুন্দর।

    অবশ্য প্রাসাদ নয়, রানার মনোযোগ কেড়ে নিয়েছে লেকের তীর। লন মাড়িয়ে ওখানে গিয়ে থেমেছে অন্তত পঞ্চাশ বা ষাটজন লোক। পরনে গোড়ালি পর্যন্ত দীর্ঘ আলখেল্লা। মাথায় হুড। পাখির দীর্ঘ চঞ্চসহ মুখে কালো মুখোশ। চোখ সরু করে স্ক্রিনের দিকে চেয়ে রইল রানা। কেন যেন শিরশির করে উঠল ওর মেরুদণ্ড। বিড়বিড় করে বলল, ‘ব্যাপারটা কী?’

    ‘আমি নিজে দ্বিতীয়বার দেখব না,’ দূরে চেয়ে রইল ফক্স।

    মোবাইল ফোনে রানা শুনছে বহু লোকের প্রার্থনার গুঞ্জন। জর্জিয়ান সন্ন্যাসীদের মত ল্যাটিনে কথা বলছে না তারা। ভাষা একেবারেই অচেনা। রানা জানতে চাইল, ‘সবাই দ্বীপের দিকে চেয়ে আছে কেন?’

    ‘একটু পর নিজেই বুঝবেন।’

    কয়েক মুহূর্ত পর বিস্ফোরণের আওয়াজ হলো। অন্ধকার দ্বীপে জ্বলে উঠল আগুনের কুণ্ডলী। কমলা আলোয় দ্বীপের তীরে দেখা গেল বিশাল এক মূর্তি। ওটার মাথা আইবিস পাখির মুণ্ডের মত।

    এদিকের তীরে সবার মুখে অদ্ভুত মুখোশ।

    ফক্সের দিকে তাকাল রানা। ‘কোন নাটকের শুটিং?’

    ‘না। যা দেখছেন সবই বাস্তব। দেখতে থাকুন।’

    দ্বীপে উপস্থিত হলো কয়েকজন। যুম হলো ক্যামেরা। তাতে ছবির মান খারাপ হলেও দেখা গেল প্রতিটি দৃশ্য। তীরের লোকগুলোর মতই দ্বীপবাসীদের পরনে আলখেল্লা। অবশ্য তৃতীয়জনের পরনে আলাদা পোশাক। সে হালকা- পাতলা গড়নের এক তরুণী। সাদা পোশাকের কাঁধে লুটিয়ে পড়েছে সোনালি চুল। তার দু’হাত শক্ত করে ধরেছে অন্য দু’জন। রানা বুঝল, মেয়েটা তাদের বন্দি। ড্রাগ দেয়া হয়েছে তাকে। টলমল করছে দাঁড়াতে গিয়ে। এবং এবার বোধহয় ঘটতে চলেছে অস্বাভাবিক কোন যৌনানুষ্ঠান। সে-কারণেই জানতে চাইল রানা, ‘ওই মেয়ে আসলে কে?’

    ‘আপনি জানতে চান মেয়েটা কে?’ বলল ফক্স, ‘কিন্তু আমি সেটা জানব কী করে?’

    ভিডিয়ো দেখতে গিয়ে শিরশির করছে রানার ঘাড়। পেছনে বেদির সঙ্গে ঠেসে ধরা হলো মেয়েটাকে। অন্যদু’জন মূর্তির দু’দিকের আংটায় বেঁধে দিল তার কবজির দুই ফিতা। দাহ্য কিছু আগুনে পড়তেই গাছের মগডাল ছাপিয়ে ওপরে উঠল কমলা শিখা। চিৎকার করছে এদিকের তীরের সবাই। কোথা থেকে যেন দ্বীপে এল আরেকজন, তার পরনে লাল আলখেল্লা। মাথার মুকুটে মর্দা ছাগলের গিঁঠওয়ালা শিং। বামহাতে আনুষ্ঠানিক রাজদণ্ড, ডানহাতে দীর্ঘ ছোরা। ধারালো অস্ত্র নাটকীয়ভাবে তুলে প্রার্থনারত লোকগুলোকে দেখাল সে। এবার চলে গেল মেয়েটার কাছে।

    ফক্সের কাছে জানতে চাইল রানা, ‘সত্যিই কি মেয়েটাকে এরা খুন করেছে?

    ‘করেছে,’ শুকনো গলায় বলল ফক্স।

    ছোরার প্রথম টানে তরুণীর ঘাড় থেকে ছিটকে বেরোল টকটকে লাল তাজা রক্ত। রানার ইচ্ছে হলো ঝট্ করে চোখ সরিয়ে নিতে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করল ও। একটু পর আরেক পোঁচে তরুণীর কণ্ঠনালী ফাঁক করে দিল লাল আলখেল্লা। এই পর্যায়ে অন্যদিকে সরল ক্যামেরা। ছুটে চলেছে মোবাইল ফোন হাতে ফক্স। থেমে গেছে ভিডিয়ো।

    ‘আমি তখন ছুটছি দেয়ালের দিকে,’ বলল ফক্স। ‘বুঝে গেছি, পালিয়ে যেতে হবে পিশাচের কবল থেকে। এরপর প্রথম সুযোগে চলে এসেছি এখানে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }