Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤶ ⤷

    কিলিং মিশন – ২৫

    পঁচিশ

    উইণ্ডশিল্ডে জমা ঝিরঝিরে বৃষ্টি সরাতে গিয়ে সড়াৎ-সড়াৎ শব্দে এদিক-ওদিক চলছে ওয়াইপার। উত্তর ইংল্যাণ্ডের লিভারপুল ও ম্যানচেস্টার পাশ কাটিয়ে গ্লাসগো লক্ষ্য করে ছুটে চলেছে ট্র্যানসিট ভ্যান। পালা করে ড্রাইভ করছে ওয়াকার ও রামিন। অতিদীর্ঘ এ-পথে কিছুতেই কাটছে না বিরক্তি। গান শুনতে গিয়ে দেখা গেল, রেডিয়ো একেবারেই নষ্ট। গ্লাভ্স্‌ বক্স হাতড়ে ওরা পেল ছোট এক শক্তিশালী বিনকিউলার ও পুরনো এক সিডি। তবে সিডি-প্লেয়ারে সোনালি চাকতি ভরে ইতালিয়ান ক্লাসিকাল মিউযিক শুনে জীবন সম্পর্কে চরম বিতৃষ্ণা জন্মে গেল ওদের দু’জনের মনে।

    তিলতিল করে পেরোচ্ছে একেকটা মুহূর্ত। ভীষণ ক্লান্তি ও বেদম খিদে নিয়ে চুপ করে বসে আছে ওরা। একটু আগের সেই ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেল তুমুল মুষলধারা, গাড়ির ছাতে বাজাতে লাগল দামামা। সূর্য ঢাকা পড়েছে কুচকুচে কালো মেঘে। এম৬ সড়কে কার্লিসল পেরোবার পর ওরা থামল ম্যাকডোনাল্ডসের এক আউটলেটে। পাশেই রিফিউয়েল পাম্প। তেল নিতে ভ্যান নিয়ে ওখানে গেল রামিন। এদিকে ছোট এক দোকানে ঢুকল ওয়াকার। কিনল কমদামি দুটো স্যামসাং স্মার্টফোন। আগেই ও-দুটোয় দেয়া আছে পঞ্চাশ পাউণ্ড ক্রেডিট। পরের দোকান বুটিকের। ওখান থেকে সানগ্লাস ও রয়েল বেঙ্গল টাইগারের এমবস করা কমলা বেসবল ক্যাপ কিনে নিল ওয়াকার। ম্যাকডোনাল্ডসে ঢুকে সংগ্রহ করল দুটো চিবার্গার-অ্যাণ্ড-ফ্রাই আর দুই বোতল বড় কোক। দোকান থেকে বেরিয়ে দেখল পার্কিঙে পৌঁছে গেছে রামিন। দেরি না করে গাড়িতে গিয়ে উঠল ওয়াকার।

    চিযবার্গার, ফ্রাই ও কোক সাবড়ে দিয়ে দুই স্মার্টফোনে নিজেদের কন্ট্যাক্ট লিস্টের নাম ও নম্বর তুলল রামিন। কাজটা শেষে ওয়াকারের আনা ক্যাপ ও সানগ্লাস দেখে ভুরু কুঁচকে গেল ওর। ‘এসব কীসের জন্যে?’

    ‘আমার নতুন ছদ্মবেশ।

    আহত চোখে ওয়াকারকে দেখল রামিন 1 ‘আর আমারটা?’

    ‘তোমার তো লাগবে না। তুমি হচ্ছ স্কটল্যাণ্ডে ফুলে লাল হওয়া বুড়ো আঙুলের মত, যে-কেউ চোখ টেরা করে দেখবে। কী হলো, এভাবে দেখছ যে? তোমার গায়ের রঙ বাদামি, সেই দোষ কি আমার?’

    ‘বুঝলাম। ভ্যানে আমাকে আত্মগোপনে থাকতে হবে।

    এবারও ট্র্যানসিট ভ্যান ড্রাইভ করল রামিন। পাশে বসে ড্যাশবোর্ডে দু’পা তুলে দিল ওয়াকার। বার্নার ফোন দিয়ে অনলাইনে দেখল কিনলোকার্ড গ্রাম ও আশপাশের ম্যাপ। ‘রানা কোন এক দুর্গের কথা যেন বলেছিল? ওই যে, যেটার পুলিশ স্টেশনে চাকরি করে মেয়েটা?’

    ‘ফোর্ট উইলিয়াম।’

    ‘গুড!’

    ‘কী দেখছেন?’

    ‘খুঁজছি মেয়েটার কাজের শিডিউল।’

    স্কটল্যাণ্ডের পুলিশ ওয়েবসাইটে ঢুকেছে ওয়াকার। স্টেশনের ফোন নম্বর পেলেও ওখানে ডায়াল করল না। রামিনের দিকে চেয়ে স্কটিশদের সুরে বলল, ‘ভেড়ার মাংস তো দারুণ রান্না করেছ, ডার্লিং! এবার দু’জনে মিলে ন্যাংটো হয়ে বিছানায় গিয়ে…’ খিকখিক করে শয়তানি হাসি হাসল সে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, ‘কী, এতে কাজ হবে বলে মনে হচ্ছে?’

    ‘জানতাম না ব্যাটা আস্ত এক গে! বিড়বিড় করল রামিন।

    ‘ওদিকের সবার মত কথা বলতে পারলে হাসতে হাসতে মিশে যেতে পারব ওদের সঙ্গে।’

    ‘কিন্তু অত বিশ্ৰী উচ্চারণ পাবেন কোথায়?’ মাথা নাড়ল রামিন।

    ‘আমার তো মনে হয় ভালই করছি।’

    ‘গলার স্বর আরও নিচু করুন। আপনার কথা তো খেঁকশেয়ালের ডাকের মত শোনাচ্ছে!’

    ‘ধুর, ব্যাটা!’ কল বাটনে চাপ দিয়ে ফোনের স্পিকার চালু করল ওয়াকার। কয়েক মুহূর্ত পর পুলিশ স্টেশনের মেইন ডেস্ক থেকে ফোন রিসিভ করল এক নারীকণ্ঠ। তার উচ্চারণ আরও মারাত্মক। ওয়াকার ঘড়ঘড়ে কণ্ঠে বলল, এক্ষুণি ওর চাই পিসি জেসিকাকে। ‘নাম আমার ম্যাকআর্থার! অ্যালভি ম্যাকআর্থার! কথা বলছি কিনলোকার্ড গ্রাম থেকে। জরুরি সাহায্য চাই… চার্লস্… মানে আমার বেড়ালটা…. বাগানের সবচেয়ে উঁচু গাছের মগডালে গিয়ে উঠেছে… না- না, আগেও ওই একই কাজ করেছে। ফ্রিয়ের সেরা টিউনা মাছ দেখিয়েও কোন কাজ হচ্ছে না। ওদিকে গ্যারাজে ম‍ই থাকলেই বা কী, আমার আবার ওপরে উঠলে মাথা বনবন করে ঘোরে। এজন্যেই পিসি জেসিকাকে খুব দরকার। পেড়ে দিয়ে যাক আমার চার্লসকে।’

    গাড়ি ড্রাইভ করছে রামিন, চেপে রেখেছে হাসি।

    ‘সাহসী মেয়ে, আগেও ধরে এনেছে। তাই ভাবলাম এবারও এসে সাহায্য করুক। …অ্যাঁ? এসব আবার কী বলছেন, আপনাদের পুলিশ স্টেশনে মেয়েটা নেই? ….তো গেছে কোথায়? এখন চার্লসকে উদ্ধার করবে কোন শালী?’

    ‘ওর ডিউটি তো আগামীকাল সকালে। দুঃখিত, আপাতত ওদিকে আমাদের ফোর্সের কেউ নেই। কেউ গেলেও একঘণ্টার বেশি লাগবে আপনার বাড়িতে পৌছুতে। তাই মনে হচ্ছে, আপনি নিজেই একটু কষ্ট করে যোগাযোগ করুন পিসি জেসিকার সঙ্গে। হয়তো তার বাড়িতেই পাবেন।’

    ‘ঠিক আছে, মিস, উপকার তো কচুও করতে পারলে না, এখন হেঁটে গিয়ে খুঁজে আনতে হবে মেয়েটাকে! চার্লসকে তো আর এভাবে মেরে ফেলতে পারি না!’ ভয়ানক হুঁকরে কাশি শুরু করে কল কেটে দিল ওয়াকার। বিজয়ীর চোখে দেখল রামিনকে। ‘কী বুঝলে, বাছা? আমি হচ্ছি দ্য বস্!’

    ‘মহিলা কি সত্যিই আপনার কথা বিশ্বাস করেছে?’

    ‘অবশ্যই! বাড়িতেই আছে জেসিকা। আগামীকাল সকালে ওর ডিউটি।’

    সন্ধ্যায় জেসিকার ডিউটি থাকলে কিনলোকার্ড গ্রাম থেকে তিরিশ মাইল দক্ষিণে ফোর্ট উইলিয়ামে হাজির হতো ওরা।

    ‘দয়া করে আর কখনও বুড়োর অভিনয় করবেন না, বলল রামিন। ‘কাঁচা অভিনয় দেখে খুন হয়ে যাব!’

    কিনলোকার্ড গ্রামের উদ্দেশে চলেছে ট্র্যানসিট ভ্যান। স্কটিশ বর্ডার পেরোলে রামিনকে বিশ্রাম দিতে গাড়ি চালাল ওয়াকার। গ্লাসগোর মোটরওয়ে পেছনে ফেলে সামনে পড়ল অপেক্ষাকৃত সরু রাস্তা। যানবাহনের ভিড়ও কমে গেল। ঠিক সন্ধ্যা সাতটায় বড় রাস্তা থেকে নেমে হাইল্যাণ্ডের কিনলোকার্ড গ্রামের দিকে যাওয়া আঁকাবাঁকা পথে নামল ট্র্যানসিট ভ্যান। চারপাশ থেকে চেপে এল কুয়াশাময় পাহাড়, ঘন জঙ্গলে ভরা উপত্যকা ও গভীর লক। পরিবেশ যেন একপলকে হয়ে গেল মধ্যযুগীয়।

    সন্ধ্যার আবছায়া রাতের আঁধারে মিলিয়ে যাওয়ার আগেই ওরা পৌঁছে গেল কিনলোকার্ড গ্রামে। রানার কন্ট্যাক্ট বুকের ঠিকানা অনুযায়ী গুগল ম্যাপ দেখে জেসিকার বাড়ির পথ খুঁজে নিল রামিন।

    দু’জনই আত্মবিশ্বাসী, কারও জানার কথা নয় এই গ্রামে এসেছে ওরা। নরম্যাণ্ডির রানা এজেন্সি বা রানার সঙ্গে কোন সম্পর্ক নেই ট্রুম্যানের হালকা মালামাল পরিবহনের কর্মীদের। মাথায় বাঘের এমবস করা বেসবল ক্যাপ পরে বিলটা চোখের কাছে নামিয়ে নিল ওয়াকার। লোকচক্ষু এড়াতে সিট থেকে নেমে পেছনের বাঙ্কে গিয়ে বসল রামিন। রানার কাছে শুনেছিল বাদামি পুরনো এক ল্যাণ্ড রোভার ব্যবহার করে জেসিকা। জানালা দিয়ে পথের ধারে এক বাড়ির সামনে গাড়িটা দেখল।

    ‘ওই যে!’ নিচু গলায় বলল ওয়াকার।

    গ্রাম্য পথ থেকে একটু ভেতরে জেসিকার ভাড়া করা ছোট্ট বাড়ি। চারপাশে হাঁটু সমান দেয়াল। বাড়ির সামনে বারান্দার ছাতের হুক থেকে ঝুলছে বাস্কেটে কিছু ফুলগাছ ও লতাপাতা। জানালা-পথে হামলে পড়েছে গোলাপে ভরা একটি কাঁটাঝাড়। বাগানে ফুলের কিছু টব। একটু দূরে বার্ড টেবিল। বাড়ির রটআয়ার্নের গেট কারুকাজ করা। যে-কেউ বুঝবে, এ-বাড়িতে বাস করে রুচিশীল এক মহিলা। দু’পাশের বাড়ির বাগানও গোছানো। ঘনিয়ে এসেছে রাতের আঁধার। কোথাও নেই বিশৃঙ্খলা বা হৈ-চৈ। পথের বাঁকে জেসিকার ল্যাণ্ড রোভারের আগে-পিছে প্রতিবেশীদের কিছু গাড়ি। চলাচলের সুবিধের জন্যে ওগুলো তেড়চাভাবে রেখে সামনের চাকা তুলে দেয়া হয়েছে ফুটপাথে। বুড়ো এক কালো জার্মান শেফার্ড সঙ্গে নিয়ে সান্ধ্য ভ্রমণে বের হয়েছেন বয়স্ক এক ভদ্রলোক, হাতে কুকুরের ভারী চেইন। ধুঁকতে ধুঁকতে চলেছে বুড়ো সারমেয়। ওটার চেয়েও ধীরগতিতে হাঁটছেন বৃদ্ধ। বয়সে যা হয়, ফুরিয়ে গেছে যৌবনের উচ্ছ্বাস। আজ শুধু অপেক্ষা জগৎ হতে বিদায় নেয়ার।

    ধীরগতি তুলে জেসিকার বাড়ি পেরোল ওয়াকার। বাড়ির জানালা দিয়ে দেখেছে লিভিংরুমে চলছে টিভি। নেটপর্দার ওদিকে কারও নড়াচড়া নেই। চল্লিশ গজ দূরেই বামে স্কয়্যার। ওটার একপাশে ছোট মিউনিসিপ্যাল পার্কে কিছু গাছ ও নিচু বেঞ্চ। অন্যদিকে মস্ত ঘড়িসহ টাওয়ার ও গ্রামের হল, পাবলিক টয়লেট ও প্রাচীন আমলের লাল এক ফোনবক্স। সম্ভবত ওটা ব্রিটেনের শেষ ফোনবুথ। টয়লেটের বাইরে প্লামারের এক ভ্যান। টয়লেট ও গ্রামের হলের মাঝে তিনতলা চিকন এক দালান। ওটার জানালাগুলো বোর্ড দিয়ে বন্ধ। একটি জানালার সাইনবোর্ডে লেখা: অবশ্যই ভাড়া হইবে।

    বামে বাঁক নিয়ে স্কয়্যার পেছনে রেখে গ্রামের মুদি দোকান লক্ষ্য করে চলল ওয়াকার। একপাশে পড়ল ধূসর পাথরের গির্জা ও দেয়ালে-ঘেরা কবরস্তান। একটু পর টি- জাংশন দেখে ওয়াকার বুঝল, আবারও ফিরতে পারবে একই পথে। যদিও দ্বিতীয়বার জেসিকার বাড়ি পাশ কাটাবার ইচ্ছে ওর নেই। এক শ’ গজ আগেই রাখল গাড়ি। এমন এক জায়গা বেছে নিয়েছে, যেখান থেকে পরিষ্কার দেখবে মেয়েটার বাড়ি ও স্কয়্যার। এদিকে কুকুরটাকে ছেড়ে পার্কের বেঞ্চে বসেছেন বৃদ্ধ। কুকুরটা ছ্যার ছ্যার করে প্রস্রাব করছে মোটা এক গাছের গোড়ায়।

    ‘রানার কাছে শুনেছি, চোখ নাকি তোমার বাজপাখির মত,’ পেছনে তাকাল ওয়াকার। ‘তো বলো দেখি কী বুঝলে?’

    জেসিকার ওপরে চোখ রেখেছে,’ জানাল রামিন। ওর দৃষ্টি আগেই ছিল ২০/১০, তার ওপরে রানার কঠোর প্রশিক্ষণে দক্ষ স্নাইপার হয়ে উঠেছে রামিন। অর্জন করেছে ফোটোগ্রাফিক মেমোরি। একবার চট্ করে দেখলে বহুকিছু মনে রাখতে পারে।

    ‘সবমিলিয়ে দুটো সার্ভেইলেন্স ভেহিকেল,’ বলল রামিন। ‘প্রথমটা পথের ডানে জেসিকার বাড়ির তিরিশ গজ আগে। কালো মার্সিডিয-বেন্য জি-ক্লাস। জানালার কাঁচ কালো। গাড়ির ভেতরে আছে অন্তত দু’জন।’

    ‘ঠিক,’ মৃদু মাথা দোলাল ওয়াকার।

    দূরের স্কয়্যার দেখাল রামিন। ‘দ্বিতীয় গাড়ি পাবলিক টয়লেটের কাছে। সত্যি কেউ পানির পাইপ বা কল মেরামত করাতে মিস্ত্রি ডাকলে, রাত নামার আগেই কাজ শেষ করে বিদায় নেয়ার কথা ছিল। তা ছাড়া, ভ্যান আছে অদ্ভুত অ্যাঙ্গেলে, যাতে পেছনের জানালা দিয়ে দেখতে পারে জেসিকার বাড়ি। ভ্যানের কাঁচে কালো রঙ থাকলেও কিছু অংশে নেই। তাই মনে হচ্ছে, পেছনে ট্রাইপডে স্কোপ বা বিনকিউলার রেখে ওদিকটা দেখছে কেউ।

    ‘দলে ক’জন?’ মনের কথা চেপে জানতে চাইল ওয়াকার। ভাবছে, দেখা যাক রামিন কী বলে।

    মাথা নাড়ল রামিন। ‘বলা মুশকিল। কম করে হলেও মার্সিডিযে দু’জন। অন্য তিনজন ভ্যানে। তা হলে সবমিলিয়ে পাঁচজন। প্রথমবার ওদিকে গিয়ে একজনকে দেখেছি পার্কের বেঞ্চিতে বসে সিগারেট ফুঁকতে। পরনে সবুজ জ্যাকেট। মাথার এলোমেলো চুল লালচে। মেয়েটার বাড়ির দিকে মুখ করে বসে কথা বলছিল ফোনে। কিন্তু বৃদ্ধ তাঁর কুকুর নিয়ে পার্কের কাছে যেতেই উধাও হয়েছে। বোধহয় ফিরে গেছে ভ্যানে, বা ঢুকে পড়েছে ফাঁকা দালানে। ওটা ওদের আস্তানা হলে ওখানে আছে আরও ক’জন। পালা করে দেখছে ওপরের জানালা দিয়ে। ওগুলো আবার বোর্ড দিয়ে বন্ধ করা নয়। আপাতত আর কিছুই বলতে পারব না।’

    ওর মত একই ধারণা পোষণ করছে ওয়াকার। ‘তো ধরো আটজন। আরও বেশিও হতে পারে। আগে এদের চেয়ে ঢের ভাল নজরদারী করতে অনেককে দেখেছি। তারা চারদিকে চোখ রাখত। সর্বক্ষণ চক্কর দিত তাদের গাড়ি। মেয়েটা বাড়ি ছেড়ে বেরোলে ফোনে বা রেডিয়োতে বোধহয় যোগাযোগ করবে এরা।

    ‘আপনার কি মনে হয় এরা সরকারি এজেন্ট?’ ভুরু কুঁচকে জানতে চাইল রামিন।

    ‘জানি না। তবে যারাই হোক, দলে ভারী। চোখ রাখছে নিঃসঙ্গ এক মেয়ের ওপরে।’

    ‘মাসুদ ভাই আসতে পারেন ভেবেই হয়তো এতটা সতর্ক,’ বলল রামিন। ‘ভাল করেই জানে উনি কতটা বিপজ্জনক। কাজেই, ধরে নিন সঙ্গে করে আগ্নেয়াস্ত্র এনেছে এরা।’

    ‘হ্যাঁ, আর সেজন্যেই কোন ঝুঁকি আমরা নেব না,’ গম্ভীর কণ্ঠে বলল ওয়াকার। কঠোর হয়ে গেছে ওর চোখের ভাষা।

    ‘এবার কী করতে চান?’ জানতে চাইল রামিন

    ‘চুপচাপ অপেক্ষা করব,’ বলল ওয়াকার।

    আঁধার রাতে নির্জন পথ হয়ে গেছে কবরের মত থমথমে। ওরা আলাপ করে নিল, প্রতি দু’ঘণ্টা পর পালা বদল করে চারপাশে চোখ রাখবে। প্রথমে দায়িত্ব নিল ওয়াকার। মিলিটারি স্পেশাল ফোর্সে কমাণ্ডো রেইডে বহুবার গেছে, তাই ধৈর্যের অভাব নেই ওর। ওদিকে রানার কাছে কঠিন ট্রেইনিং নিয়েছে রামিন। তাই কাজে কোন ত্রুটি রাখবে না সে। অনেকে যোদ্ধাজীবন রোমাঞ্চকর ভাবলেও নানান সমস্যার কথা ভাবে না। প্রস্রাবের জন্যে কোকের বড় দুই বোতল কাছে রেখেছে ওয়াকার ও রামিন।

    রাত এগারোটায় নিভে গেল জেসিকার লিভিংরুমের বাতি। এক মিনিট পর আলো জ্বলল দোতলার বাথরুমে। স্নানের জন্যে বিশ মিনিট ব্যয় করল মেয়েটা। এরপর বেডরুমের পর্দার ফাঁক গলে এল নীলচে আভা। এগারোটা বত্রিশ মিনিটে নিভে গেল আলো। আশপাশের বাড়ি ডুবে গেছে ঘুটঘুটে আঁধারে। তবে একটু দূরের এক বাড়িতে রাতজাগা পেঁচার মত জেগে রইল এক প্রতিবেশী। রাত একটায় ঘুমাতে গেল সে।

    অনেকক্ষণ পর প্লামারের ভ্যান থেকে নামল এক লোক। চোরের মত গিয়ে ঢুকল পার্কে। দূর থেকে রামিন দেখল, আঁধারে জ্বলজ্বল করে উঠে আবারও নিষ্প্রভ হচ্ছে সিগারেটের ছোট্ট কমলা ফুলকি। বারো মিনিট পর ভ্যানে ফিরল সে। সময়টা নোটবুকে টুকে নিল রামিন। চোখ বোলাল চিকন দালানের ওপরে। ভাবছে, ওখানে তারা কয়জন?

    একঘণ্টা পর এল ওয়াকারের পালা। বাঙ্কে শুয়ে পড়ল রামিন। কালো মার্সিডিয-বেন জি-ক্লাস থেকে নেমে জেসিকার বাড়ির সামনে গেল এক লোক। থেমে হাতের দুই মুঠো ভরল প্যান্টের পকেটে। আবার হাঁটতে লাগল। ওয়াকার ধারণা করল, প্লামারের ভ্যানে কারও সঙ্গে কথা বলবে সে। যদিও সেটা না করে ঢুকল পাবলিক টয়লেটে। গাড়িতে বসে বোতলে জলবিয়োগ করার মত সতর্ক নয় সে। পাঁচ মিনিট পর বেরোল পাবলিক টয়লেট থেকে। স্কয়্যারের সোডিয়াম বাতির আলোয় উস্কোখুস্কো চুল দেখাল লাল বর্ণের। যুবক গিয়ে উঠল মার্সিডিয়ে। একবারের জন্যেও ব্লাডার খালি করতে বের হয়নি তার সঙ্গী।

    নোটবুকে তথ্যগুলো টুকে রাখল ওয়াকার।

    ভোর চারটায় বাঙ্ক থেকে নেমে পড়ল রামিন। চব্বিশ ঘণ্টার মধ্যে রাতের এ-সময়ে সবচেয়ে অসতর্ক থাকে মানুষ। এটাই হামলা করার সেরা মুহূর্ত। ‘ওদেরকে বন্দি করতে চান?’ জানতে চাইল ও।

    ‘পারলে খুশি হতাম। তবে দলে তারা অনেক। তা ছাড়া, সরু দালানে কয়জন, তা-ও জানি না। কাজেই কোন ঝুঁকি নেব না।’

    এরপর নতুন কিছুই ঘটল না। এল ম্লান এক বিষণ্ণ ভোর। মুখ গোমড়া করেছে আকাশ। একটু পর অঝোরে নামল ঝমঝমে বৃষ্টি। ভ্যানের ছাতে উঠল তবলার ঝোড়ো বোল। আধঘণ্টা পর থেমে গেল আকাশের হুতাশ ভরা ক্রন্দন।

    সকাল সাতটায় বাড়ি ছেড়ে বেরোল জেসিকা। মাথায় নীল ক্যাপ, পরনে নিভাঁজ ইউনিফর্ম, পায়ে চকচকে জুতো। দীর্ঘ চুলের পুরু বেণী দোলাতে দোলাতে গিয়ে উঠল ল্যাণ্ড রোভারে। পথের ধারে কালো মার্সিডিয-বেন্য জি-ক্লাস বা প্লামারের ভ্যানের দিকে না চেয়ে নিশ্চিন্তে গাড়ি নিয়ে রওনা হয়ে গেল পুলিশ স্টেশন লক্ষ্য করে।

    ওয়াকার ও রামিন বুঝে গেল, মেয়েটা জানে না চোখে চোখে রাখা হয়েছে ওকে। স্কয়্যারে পৌঁছে বাঁক নিয়ে চলে গেল বাদামি ল্যাণ্ড রোভার। এক সেকেণ্ড পর চালু হলো কালো মার্সিডিযের ইঞ্জিন। পিছু নেয়ার জন্যে ছিটকে এগোল গাড়িটা। আগের জায়গায় রয়ে গেছে প্লামারের ভ্যান।

    হাতঘড়ি দেখল রামিন। বাজে এখন সাতটা দুই মিনিট।

    ‘আজকে বোধহয় আমাদের মেলা কাজ!’ বলল ওয়াকার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }