Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤶ ⤷

    কিলিং মিশন – ২৮

    আটাশ

    পৌনে একঘণ্টা আগের কথা।

    ঘড়িতে বাজে সকাল সাড়ে এগারোটা।

    দোতলায় স্টাডিরুমে নিজের কাজে ব্যস্ত স্টিভ হ্যারিস। প্যানাসনিক ডেক-সেটে বাজছে বিখ্যাত বেহালাবাদক আর্থার লিভিন্স-এর ক্লাসিকাল মিউযিক। ওই সিডিটা উপহার দিয়েছিল তার তৃতীয় স্ত্রী ক্যাথি। অর্থনৈতিক সুবিধা পাবে ভেবেই মা হয়েছিল দুশ্চরিত্রা যুবতী। আর পরে নারীদেহ- লোভী একদল যুবকের সঙ্গে যা-খুশি করেও আইনী প্যাচে ফেলে লক্ষ লক্ষ পাউণ্ড ওর কাছ থেকে আদায় করে নিয়েছে।

    আর এটা ভাবলেই তিক্ত হয় হ্যারিসের মন।

    তিনদিন আগে কোথা থেকে যেন নোংরামি করে এল। দুই ছেলেমেয়ে ও আয়াটাকে নিয়ে হ্যারিসের কাছ থেকে আদায় করা ব্রাইটনের বিলাসবহুল বাংলোতে ফিরে গেল। চিরকালই জঘন্য চরিত্রের কুত্তী ছিল ক্যাথি। ব্যক্তিগত কোন জীবন যেন নেই হ্যারিসের!

    ক্যাথিকে মন থেকে বিদায় করে আবারও কাজে ডুব দিল সে। কপাল ভাল, গত তিনদিনে বিরক্ত করতে আসেনি কেউ। বহুদূর এগিয়ে গেছে তার গোপন প্রজেক্ট। যত কমেছে তার রাজনীতির ময়দানে সফল হওয়ার সম্ভাবনা, তত বেশি করে ভেবেছে: টাকা তো ফুরিয়ে যাচ্ছে, এরপর কীভাবে চলব!

    পরে ভাবল হ্যারিস: প্রতিবছর দুটো করে বই লিখলে কেমন হয়? লেখালেখি দুরূহ কাজ হলেও বই জনপ্রিয় হলে আর অভাব থাকবে না তার। শেষমেশ সিদ্ধান্ত নিল, রচনা করবে আত্মজীবনীমূলক বই। গত দু’মাস ধরে তা-ই করছে।

    নমুনাও পাঠিয়ে দিয়েছে ম্যাণ্ডক অ্যাণ্ড কার্ক এজেন্সিতে। হয়তো এরইমধ্যে উন্মাদ হয়ে গেছে ওরা পুরো লেখা হাতে পাওয়ার জন্যে। নামটাই তো গলা শুকিয়ে দেয়ার মত:

    দ্য হ্যাভোক ক্লাব,

    আশা করা যায় লেখাটা শেষ হবে বিশদিন পর। এই বই প্রকাশ হলে লাখ লাখ পাঠক হুমড়ি খেয়ে পড়বে ওটা কিনতে। প্রথম দু’দিনে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমবে কয়েক মিলিয়ন পাউণ্ড। সেক্ষেত্রে আর গরিবানা চালে তাকে চলতে হবে না। পাঠক বলবে: সত্যি, প্রতিভাবান এক লেখক আমরা পেয়েছি!

    যাদের নোংরামি তুলে ধরবে, সবাই ক্ষমতাশালী ও ধনী। রেগে গিয়ে খুনও করে বসতে পারে ওকে। সেজন্যে ঠিক করেছে বইয়ে দেবে নিজের ছদ্মনাম। তবুও অনেকে ভাল করেই বুঝে যাবে এরা আসলে কারা। সহযোগী হয়েও পরে প্রতারণা করেছে লেখকের সঙ্গে। এবং সেজন্যেই খেপে গিয়ে বই লিখে তাদের ওপর চরম প্রতিশোধ নিয়েছেন লেখক।

    হ্যারিসের মনে পড়ল পঁচিশ বছর আগের কথা।

    রাজনৈতিক আকাশে ধ্রুবতারার মত জ্বলজ্বল করছে ও। অনেকে ভাবত: ক’দিন পর দলের প্রধান হবে স্টিভ হ্যারিস। আগামী নির্বাচনে নির্ঘাত হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী। শিক্ষিত, বিনয়ী, সুবেশী যুবক নিয়মিত যেত গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষ্ঠানে। এক গ্রীষ্মের রাতে তেমনই এক আমন্ত্রণে গেল ও। সেখানে ওর সঙ্গে আলাপ হলো এক লোকের। কাঁধে হাত রেখে ওকে নিয়ে গেল সে ঘরের কোণে। শ্যাম্পেইনের গ্লাসে চুমুক দিয়ে বলল, ‘বিশেষ এক ক্লাব আছে প্রতিপত্তিশালী ও ধনাঢ্যদের, যেখানে প্রত্যেকেই হচ্ছেন পুরুষ। তাঁদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে, যাতে আপনাকে প্রস্তাব দিই সদস্য হওয়ার জন্যে। বিশেষ কিছু নিয়ম মেনে চললে আপনিও হতে পারেন গণ্যমান্যদের একজন।’

    স্টিভ জানতে চাইল, ওই ক্লাবটি আসলে কীসের।

    তিনদিন পর জানল ও।

    আরেকটি জমজমাট অনুষ্ঠানে এল লোকটা। হ্যারিসকে নিয়ে গেল জানালার কাছে। পর্দা সরিয়ে নিচে দেখাল, গাড়ি- বারান্দায় এসে থামছে দুর্মূল্য সব লিমাযিন। বড় ব্যবসায়ী ও নামকরা রাজনৈতিক নেতারা উঠছেন যাঁর যাঁর গাড়িতে। হ্যারিস জানত না কোথায় চলেছেন এঁরা। কৌতূহল হচ্ছিল বড্ড। তাই লোকটা যখন বলল, সেই ক্লাবে চোখ না বেঁধে নেয়া যাবে না ওকে, কোন আপত্তি তুলল না ও।

    সবার কাছ থেকে বিদায় নিয়ে লোকটার সঙ্গে উঠল তার গাড়িতে। কালো কাপড়ে বাঁধা হলো ওর দুই চোখ। একঘণ্টা ধরে এগিয়ে চলল লিমাযিন। তারপর ওকে নেয়া হলো বিশাল এক ম্যানরের ভেতরে। চেয়ারে বসার পর সরানো হলো চোখের কাপড়। হ্যারিস দেখল, মস্ত ডেস্কের ওদিকে বসে আছে দু’জন লোক। প্রথমজনের বয়স হবে আন্দাজ পঁচাত্তর, অন্যজন পঁয়তাল্লিশ। সংক্ষেপে জানাল তারা: এই ক্লাবের সবাই প্রাচীন এক ভ্রাতৃসংঘের সদস্য। পরস্পরকে সাহায্য করে বলে দুনিয়ার বুকে প্রত্যেকে হয়ে উঠেছে অত্যন্ত সফল মানুষ।

    বুড়ো বলল, ‘সবার সহায়তা পেলে আগামী নির্বাচনে আপনি হয়তো হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।’

    চব্বিশ বছর ম্যাচিয়োর করা উইস্কিতে চুমুক দিল হ্যারিস। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ওর।

    বুড়ো হাসি-হাসি মুখে জানাল: ‘ক্লাবের সদস্য হলে বাইরের কাউকে গোপন কোন কিছু কখনও বলতে পারবেন না। অনেকে এই সংঘের সদস্য হওয়ার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও, আপনি দৃঢ় মনের মানুষ; তাই সবাই চাইছে আপনাকে সদস্য করে নিতে। সদস্য হওয়ার জন্যে মাত্র একবার সুযোগ পাবেন আপনি। যদি মানা করে দেন, আর কখনও এই বিষয়ে টু শব্দ করবে না কেউ।

    ‘আপনারা আসলে কী বোঝাচ্ছেন, একটু খুলে বলবেন?’ জানতে চাইল হ্যারিস।

    শুকনো হাসল বুড়ো। ‘আমরা আসলে স্রষ্টার অস্তিত্বকে বিশ্বাস করি না। মিস্টার হ্যারিস, দলে যোগ না দিলেও এই বিষয়ে কাউকে কখনও কিছু বলবেন না, আপনার প্রতি আমাদের সেই বিশ্বাস আছে।

    ‘যদি মানা করে দিই?’ জানতে চাইল হ্যারিস।

    ‘সেক্ষেত্রে কখনও উঠবেন না ক্ষমতার চূড়ায়। যা পেতেন, তা আর কখনও পাবেন না। আজ আপনি পেয়েছেন মস্ত এক সুযোগ’। সম্ভাবনার দুয়ার খুলে নেবেন, না পাথুরে দেয়ালে মাথা ঠুকে মরবেন- সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

    সতর্ক করা হলো ওকে।

    ভ্রাতৃসংঘে যোগ দিলে শপথ নিতে হবে, কখনও বেইমানি করতে পারবে না সে। মৃত্যু পর্যন্ত থাকতে হবে সদস্য-পদে। এর ব্যত্যয় হলে দেয়া হবে চরম শাস্তি।

    ‘কী ধরনের শাস্তি?’ দ্বিধা নিয়ে জানতে চাইল হ্যারিস।

    ‘মৃত্যুদণ্ড,’ সরাসরি জানিয়ে দিল বুড়ো।

    কথা শুনে হতবাক হয়ে গেল হ্যারিস। একটু পর ঢোক গিলে বলল, ‘সিদ্ধান্ত নেয়ার আগে ক’দিন ভাবতে চাই।’

    তাতে এদিক-ওদিক মাথা নাড়ল বৃদ্ধ। ‘দুঃখিত, মিস্টার হ্যারিস। যা বলার আপনাকে এখনই বলে দিতে হবে।’

    কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল হ্যারিস। রাতের জমকালো অনুষ্ঠানে ভ্রাতৃসংঘের সদস্য হলো। তখনও জানত না, মানব- বলি দেখে উত্তেজনায় উন্মাদ হয়ে উঠবে সে। আগে কখনও এত ফুর্তি আসেনি তার মনে। কিছুদিনের ভেতরে বুঝল, ঠিকই বলেছে বুড়ো। বহু আগেই উচিত ছিল ভ্রাতৃসংঘে যোগ দেয়া। তা ছাড়া, তার চাই হাতের মুঠোয় প্রচণ্ড ক্ষমতা!

    এরপর বছরের পর বছর দেখল অসহায় মানুষের রক্তক্ষরণ। কখনও কখনও নিজেকে মনে হলো নরপশু। বারবার ভাবল: সত্যি যদি ফিরতে পারত অতীতের সোনালি সেই দিনগুলোয়!

    একসময় বুঝল, এখন আর ওকে উজ্জ্বলতম নক্ষত্র বলে মনে করে না কেউ। ভ্রাতৃসংঘের প্রতি বিশ্বস্ত থেকেও শুরু হলো তার পতন। হ্যারিস টের পেল, আগের মত তাকে স্নেহ করে না ক্লাবের প্রেসিডেন্ট। বৃদ্ধের সব আগ্রহ তরুণ রাজনীতিকদের প্রতি। ভীষণ হতাশাগ্রস্ত হ্যারিস দেখল দিনে দিনে তাদের উন্নতি। টাকা-পয়সা, খ্যাতি, ক্ষমতা- সবদিক থেকেই তাকে টপকে গেল তারা।

    আসলে মিথ্যার বেসাতি করেছে ভ্রাতৃসংঘের প্রেসিডেন্ট। কেউ এল না হ্যারিসকে রাজনৈতিকভাবে এগিয়ে দিতে।

    নিজেকে চরমভাবে বঞ্চিত মনে হলো ওর। বুঝে গেল, থঅথের কাছে আত্মা বিক্রি করেও আদতে কোন লাভ হয়নি!

    ব্যর্থতা থেকে মনে এল চরম তিক্ততা। মানব-বলির নিয়মিত উত্তেজনাময় অনুষ্ঠান আর সন্তুষ্ট করল না ওকে। শুরু করল মাত্রাতিরিক্ত মদ্যপান। কথাবার্তা হয়ে গেল অযৌক্তিক। দুর্ব্যবহার করতে লাগল বন্ধুদের সঙ্গে। বিপদে যারা সাহায্য করবে বলে ভাবত, সবাই সরে গেল দূরে। ফলে আকাশের মস্ত এক নক্ষত্রের যেন ঘটল ভয়ঙ্কর পতন। ব্যবসার সিদ্ধান্তে ভুল হতে লাগল হ্যারিসের। বারবার বিয়ে করে ঘাড়ে টেনে আনল তালাকের ধারালো খাঁড়ার ঘা। অর্থনৈতিকভাবে ধসে যাওয়ায় প্রথমে বিক্রি করল লণ্ডনে বিলাসবহুল ফ্ল্যাট। এরপর বিদায় করে দিতে বাধ্য হলো বডিগার্ডদেরকে। রাজনৈতিক নেতা হয়েও সদলবলে ঘুরছে না, তাই সমাজে কমে গেল তার সম্মান। ক’দিন আগে হিসাবরক্ষক জানাল, আর উপায় নেই, এবার বিক্রি করে দিতে হবে গ্রামের এই বাড়ি।

    দুঃসহ এ-সময়ে মনে দোলা দিল দারুণ এক ভাবনা।

    এতবছর ভ্রাতৃসংঘে থেকে বহুকিছুই তো জেনেছে সে। তা হলে কেমন হয় সেসব এবার লিখে ফেললে? প্রকাশ হলে বছর-সেরা কেলেঙ্কারিমূলক রচনার খেতাব পাবে তার বই। শেয়ার বাজার ধসে যাওয়ার চেয়ে কম কিছু হবে না তাতে।

    হ্যারিস ভাবল: ভাল প্রকাশনা সংস্থায় বিক্রি করবে বইয়ের আইডিয়া। তাতে পকেটে আসবে কমপক্ষে এক লাখ পাউণ্ড। কিন্তু পরে মনে হলো, এত টাকা দেয়া হলে সবাই জানবে কে বিক্রি করেছে বইয়ের আইডিয়া। তা ছাড়া, আরও ভাল উপায় তো হাতে আছে! প্রতিবছর তাতে আয় হবে ছয় বা সাত অঙ্কের রয়্যালটি। তখন আর ভাবতে হবে না শ্যাম্পেইন কেনার পয়সার জন্যে। আরামসে কিনে নেবে দামি ম্যানশন। ঘুরে বেড়াবে ব্যক্তিগত ঝকঝকে জেট বিমানে চেপে নানান দেশে। শেষমেশ স্থির করল হ্যারিস, নিজেই লিখবে কাল্ট বিষয়ক বইটি

    এ-কাজে নেমে নরকের শিখার চেয়েও উত্তপ্ত সব দৃশ্য তৈরি করতে লাগল সে। সেসব পড়লে গলা শুকিয়ে যাবে যে-কারও। লেখার কিছু অংশ জমা দিল লিটারারি এজেন্সিতে। পড়লেই তারা বুঝবে, ক্ষমতাশালীদের ওপরে উল্টে দেয়া হচ্ছে টেবিল!

    লিটারারি এজেন্সির মালিকপক্ষের মিস্টার কার্ক ই-মেইলে লেখার নমুনা চাইলে, অনলাইনে বই হ্যাক হওয়ার ঝুঁকি নিল না হ্যারিস। নিরাপত্তার কথা ভেবে আগেই কেটে দিয়েছে বাড়ির ইন্টারনেট কানেকশন। জরুরি আলাপের জন্যে কিনে নিয়েছে বার্নার মোবাইল ফোন। এনক্রিপ করা পাণ্ডুলিপির অংশ ফ্ল্যাশ ড্রাইভে ভরে স্পেশাল ডেলিভারি কোম্পানির মাধ্যমে পাঠিয়ে দিল লিটারারি এজেন্সির ঠিকানায়। মিস্টার কার্ককে ফোনে জানাল ওটার পাসওয়ার্ড। ভদ্রলোক অনুমতি নিলেন, পার্টনার পল ম্যাণ্ডককে যেন পাণ্ডুলিপি দেখাতে পারেন।

    এখন তাদের জবাবের জন্যেই অপেক্ষা করছে হ্যারিস। স্যাম্পল হিসেবে যা দিয়েছে, তার চেয়ে বোম্বাস্টিক হচ্ছে পরের তিন শ’ পৃষ্ঠা। ধরে নেয়া যায় লাখ লাখ পাউণ্ডে বিক্রি হবে ওর বই।

    এবারের পরিচ্ছেদ আরও দুর্দান্ত। সরকারি বড় কর্মকর্তা ও উচ্চপদস্থ পুলিশ অফিসারের হাতাহাতি ও রক্তারক্তি কাণ্ড। ঝড়ের বেগে ল্যাপটপে বই কম্পোজ করছে হ্যারিস। মাঝে মাঝে চুমুক দিচ্ছে কফির কাপে। কিছুক্ষণ পর হঠাৎ করেই ওর মনে হলো, নিচতলায় কীসের যেন আওয়াজ!

    লেখা বাদ দিয়ে কান পাতল হ্যারিস।

    ওই তো, আবারও!

    নিচে নড়ছে কিছু!

    বোধহয় ডাইনিংরুমের চিমনির ভেতরে আবারও ঢুকেছে কবুতর।

    খুব বিরক্ত হলো হ্যারিস।

    নাহ্, এটা কোন ভদ্রলোকের বাড়ি?

    ল্যাপটপের ডালা নামিয়ে চেয়ার ছাড়ল সে। দরজা খুলে গিয়ে থামল সিঁড়ির মুখে।

    একবার দেখল হাতঘড়ি: এগারোটা ঊনষাট মিনিট

    দু’ঘণ্টা ধরে লিখছে। আসলে কাজে মজা পেলে কোথা দিয়ে যেন উড়ে যায় সময়!

    নিচে আর কোন আওয়াজ নেই।

    ভুল শুনেছিল নাকি?

    হয়তো আসবাবপত্রের ওপরে মলত্যাগ করেছে কবুতর।

    লেখায় ফিরবে, না ঘুরে আসবে নিচতলা থেকে?

    একটু দ্বিধা করে সিঁড়ি বেয়ে নেমে নিচের করিডরে পা রাখল হ্যারিস। ডাইনিংরুম লক্ষ্য করে রওনা হয়ে বিড়বিড় করে বলল, ‘একবার ধরতে পারলে মুচড়ে ভাঙব তোর গলা, হারামজাদী!’

    আরেক পা যেতেই প্রচণ্ড বেগে কী যেন লাগল তার মাথার পেছনে। চোখের সামনে দেখল অত্যুজ্জ্বল সাদা রশ্মি। পরক্ষণে ডুবে গেল সে অসীম গভীর এক অন্ধকার কূপে।

    স্টিভ হ্যারিস জানল না, মুহূর্তে মৃত্যু হয়েছে তার!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }