Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤶ ⤷

    কিলিং মিশন – ৩

    তিন

    আবছা আঁধারেও বেডরুমটা ওর খুব পরিচিত। গত চারমাসে বেশ ক’বার জেসিকার পাশে ওই বিছানায় শুয়ে ঘুমিয়েছে রানা। আজ ভোরে রওনা হওয়ার আগে ওখানেই ছিল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আবছা আলোয় ক্ষমাপ্রার্থনার ভঙ্গিতে দু’হাত জড় করে ঘুমাচ্ছে জেসিকা। চাদরের নিচে উঠছে-নামছে ওর বুক। সাদা বালিশে ছড়িয়ে আছে একরাশ কালো চুল।

    জেসিকার ঘরে ঢুকে স্মার্টফোন বা সস্তা ক্যামেরা দিয়ে তোলা হয়েছে ছায়াছবি। থরথর করে কেঁপে উঠছে দৃশ্য।

    ‘ভাবছেন কবের,’ বলল প্রৌঢ়। ‘আপনার কৌতূহল মিটিয়ে দেয়ার জন্যে বলছি: এই ভিডিয়ো ধারণ করা হয়েছে আজ ভোরে। কী নিষ্পাপই না লাগছে মেয়েটাকে, তাই না? একেবারে যেন ঘুমন্ত রাজকুমারী!’

    রেগে গেলেও চুপ করে থাকল রানা। ওর মনে হলো, সামনের টেবিলটা উপড়ে নিয়ে ভরে দেবে লোকটার গলায়। ভিডিয়ো থেকে চোখ সরাল না রানা। জেসিকার বেডরুমে তৃতীয় কেউ আছে। পরনে কালো পোশাক। মুখ ও দু’চোখ ছাড়া পুরো চেহারা ঢেকে রেখেছে কালো মুখোশে। হাতে কালো গ্লাভ্স্‌। ডানহাতে সেমি অটোমেটিক পিস্তল। ওটাও কালো রঙের। ব্যারেলে পেঁচিয়ে নেয়া হয়েছে দীর্ঘ সাইলেন্সার।

    বিছানার পাশে থামল লোকটা। তাক করা পিস্তলের সাইলেন্সারের ডগা ছুঁই-ছুঁই করছে জেসিকার মাথার তালু। অকাতরে ঘুমিয়ে আছে জেসিকা। কয়েক মুহূর্ত ওর মাথায় তাক করা থাকল পিস্তল। তারপর পিছিয়ে ঝাপসা দৃশ্য থেকে আঁধারে মিলিয়ে গেল হবু আততায়ী। ভিডিয়ো থেমে যেতেই কালো হলো স্মার্টফোনের স্ক্রিন।

    ওকে হুমকি দেয়া হচ্ছে, তা বুঝতে দেরি হয়নি রানার। নীরবে যেন শত্রুপক্ষ বলছে: সুতরাং বুঝতেই পারছ কী করতে পারি। একমুহূর্ত লাগবে না মেয়েটাকে মেরে ফেলতে। কেউ ঠেকাতে পারবে না।

    ‘মেয়েটা জানে না আসলে কী ঘটছে,’ নরম সুরে বলল প্রৌঢ়। ‘আপনি যখন ইনভার্নেস এয়ারপোর্ট থেকে বিমানে উঠলেন, তার কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ডিউটির জন্যে তৈরি হয়েছে জেসিকা থমসন। ওর জানা নেই চব্বিশ ঘণ্টা ওর ওপরে চোখ রাখছে একদল পেশাদার খুনি। নির্দেশ পেলেই খতম করে দেবে ওকে। অবশ্য আপাতত এসব ওর না জানলেও চলবে। আপনি তো আমার হাতের তাস দেখলেন। আপনি এখন কথামত কাজ করে দিলে মেয়েটার কোন ক্ষতি হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন, মিস্টার রানা?’

    হঠাৎ করেই ইঁদুরের খাঁচায় আটকা পড়েছে বলে মনে হচ্ছে রানার। বসে থাকল নীরবে।

    ‘আপনি আমার কথা না-ও শুনতে পারেন,’ বলল প্রৌঢ়। ‘নিশ্চয়ই আপনার মনে জন্ম নিয়েছে অসংখ্য প্রশ্ন। সেগুলোর ভেতরে সবচেয়ে বেশি খুঁচিয়ে চলেছে এই প্রশ্নটা: আমি আসলে কে? আলাপের সুবিধার জন্যে বলছি : আমি অ্যালেক্যাণ্ডার লিয়োনেল। আমাকে লিয়োনেল নামে ডাকতে পারেন। অন্যান্য যেসব প্রশ্ন আপনার মনে জেগে উঠেছে, সেসবের উত্তর আমি দেব না। আপনার জানার দরকার নেই কার বা কোন সংগঠনের হয়ে কাজ করি। আপনি শুধু মাথায় রাখুন, আমরা আপনাকে ভিত্তিহীন হুমকি দিচ্ছি না। জরুরি কাজে এসেছি। এটা তো বুঝতে পেরেছেন?’

    ‘বুঝতে পেরেছি,’ শুকনো গলায় বলল রানা। প্রচণ্ড রাগে বুক পুড়লেও বরফের মত শীতল হয়েছে ওর মগজ।

    ‘গুড, আমার কথা বুঝে নেয়া আপনার জন্যে ভাল,’ বলল লিয়োনেল। ‘এবার একটি মিশনে যাবেন আপনি। তার আগে মন দিয়ে শুনবেন আমার প্রতিটা কথা। কারণ এরপর থেকে এক পা এদিক-ওদিক হলে আপনার প্রেমিকা বেঁচে থাকবে না। একবার নির্দেশ দিলে বেঘোরে খুন হবে মেয়েটা। এ-কাজে ভুল হবে না পেশাদার খুনিদের। এবং সেটা এড়াতে হলে আমার কথা আপনার মেনে নিতে হবে। অবশ্য একবার মিশন শেষ হলে জেসিকার ওপর থেকে মৃত্যুপরোয়ানা সরিয়ে নেব আমরা। ওই মেয়ে জানবেও না, আরেকটু হলে খুন হতো। আমার কথা কি বুঝতে পেরেছেন, মিস্টার রানা?’

    শীতল স্বরে জানতে চাইল রানা, ‘আপনার কথা আমাকে মেনে চলতে হবে, তাই না? এ-ছাড়া কোন উপায় নেই?’

    রানা যে রেগে গেছে, তা টের পেয়েও সহজ সুরে বলল প্রৌঢ়, ‘আপনাকে কথা দিচ্ছি, কাজ শেষ হলে আর কখনও আমাদেরকে দেখতে পাবেন না।

    ‘আমাকে কী করতে হবে, আপনি এখনও বলেননি, ‘ বলল রানা। ‘আমি অপেক্ষা করছি।’

    ভদ্রতার মুখোশের আড়াল থেকে হিংস্র এক পশুকে বেরোতে দেখছে রানা। অ্যালেক্যাণ্ডার লিয়োনেলের লেমুরের মত বড় বড় দু’চোখে হিমবাহের মত শীতল দৃষ্টি। রানাকে নরম সুরে জানাল সে, ‘আমাদের এ খেলার আইন খুব সহজ। শুধু মনে রাখবেন, সর্বক্ষণ জেসিকা থাকবে একদল দক্ষ খুনির চোখে চোখে। কাজেই তার সঙ্গে যোগাযোগ করে সতর্ক করবেন না। পথে তার সঙ্গে কেউ কথা বললেও কয়েক মুহূর্তে আমরা জেনে যাব সে কে। জানতে দেরি হবে না কারা তার আত্মীয়স্বজন ও প্রতিবেশী। এককথায় বললে, জেসিকার মোবাইল ফোন, ল্যাণ্ড ফোন, ই-মেইল, সোশাল মিডিয়ার ওপর আমাদের গভীর নজর থাকবে। কাজেই আবারও বলছি: তাকে সতর্ক করলে মস্ত ঝুঁকি নেবেন আপনি। আর সেক্ষেত্রে তার মগজে গেঁথে দেয়া হবে একটা বুলেট। আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? অর্থাৎ, দ্বিতীয় কোন সুযোগ আপনি পাবেন না।’

    ‘এত ভালভাবে বুঝিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ,’ শুকনো গলায় বলল রানা। ‘তারচে বলুন আমাকে কী করতে হবে।’

    ‘আপনি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে গুলি খেয়ে মরবে আপনার প্রেমিকা,’ আবারও সতর্ক করল লিয়োনেল। ‘ভুলেও এসবে জড়াতে যাবেন না আপনার বন্ধু- বান্ধবকে। সেক্ষেত্রেও মরবে মেয়েটা।’

    রানার মন চাইল, দু’হাতে মট্ করে ভেঙে দেবে প্রৌঢ়ের ঘাড়। তারপর বিমানের জানালা লাথি মেরে খুলে লাশ ফেলে দেবে নিচে। কিন্তু লোকটা বোধহয় মরে গিয়েও বলবে: এই যে আমি মরলাম, সেজন্যে খুন হবে আপনার প্রেমিকা!

    শীতল কণ্ঠে বলল রানা, ‘আমি ফ্রান্সে গেলেই আমার তরফ থেকে ফোন আশা করবে জেসিকা।’

    ‘তা জানি। তবে ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার হয়ে টেক্সট মেসেজ পাঠিয়ে দেব আমরা। দু’এক কথায় জানিয়ে দেয়া হবে, আপনি নিরাপদে ফিরেছেন বাড়ি। যেহেতু জেসিকা ধরে নেবে আপনার মোবাইল ফোন থেকেই ওই মেসেজ গেছে, তাই কোন ধরনের সন্দেহ আসবে না তার মনে। ও, ভাল কথা, সর্বক্ষণ আপনার ডিভাইসগুলো মনিটর করা হচ্ছে।’

    ‘সব গুছিয়ে কাজে নেমেছেন।’ রানার মনে হচ্ছে, কথা দিয়েই সিটের সঙ্গে ওকে গেঁথে ফেলেছে লোকটা।

    ‘আমি সবসময় কাজে নিখুঁত হতে চাই।’

    ‘ঠিক আছে, লিয়োনেল, বা যা-ই হোক আপনার নাম- আপনার কথা আমি বুঝতে পেরেছি। এবার বলুন কী চান আপনি আমার কাছে।’

    ‘ছোট এক তালিকা থেকে আমরা বেছে নিয়েছি আপনাকে,’ ব্যাখ্যা করল লেমুর চোখ। ‘তালিকার অন্যরাও আপনার মতই একই ধরনের কাজে দক্ষ। তবে তাদের ভেতরে আপনি সেরা। আপনার কাজ হবে আমাদের টার্গেটকে নিশ্চিহ্ন করা।’

    ‘অর্থাৎ, খুন করতে বলছেন।’ কোন প্রশ্ন করেনি রানা। কথাটা ওর নিজের কানে মন্তব্যের মত শোনাল।

    ‘ওই তালিকার ভেতরে আপনিই সবচেয়ে যোগ্য। অন্যরা আপনার হাঁটু-সমান যোগ্যতা রাখে। আগেও বহু মানুষকে আপনি দুর্গম জঙ্গল, পাহাড় বা সাগর থেকে উদ্ধার করেছেন। কাউকে খুঁজে বের করার ব্যাপারে আপনার তুলনা নেই। আর সেজন্যেই আপনাকে খুঁজে নিয়েছি আমরা। আগেও ব্রিটিশ সিক্রেট সার্ভিসের হয়ে এই ধরনের কাজ আপনি করেছেন।

    ‘সেক্ষেত্রে কি ধরে নেব, এবারও তারাই সাহায্য চাইছে?’ বলল রানা।

    অলসভাবে কাঁধ ঝাঁকাল লিয়োনেল। ‘শুধু এটা বলব, পাল থেকে সরে গেছে এক ভেড়া। এবং তাকে খুঁজতে আপনার মত দক্ষ কাউকেই আমাদের চাই। মস্ত ভুল করেছে ওই বোকা ভেড়া। আর সেজন্যে চরম শাস্তি পাবে

    ‘অর্থাৎ, তাকে হাতের কাছে পেলেই খুন করতে হবে?’ স্পষ্ট জবাব জানতে চাইছে রানা।

    ‘হ্যাঁ। শেষ করে দেবেন। তার লাশও যেন কেউ খুঁজে না পায়। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন?’

    ‘তবে একটা বড় ভুল বোধহয় আপনারা করেছেন,’ বলল রানা। ‘আমি কিন্তু ভাড়াটে আততায়ী বা ঠাণ্ডা মাথার খুনি নই।’

    ভুরু উঁচু করল লিয়োনেল। ‘কী যে বলেন, রানা! আমি কি তবে ধরে নেব আপনি কিলিং মিশনে যেতে রাজি নন? এত তাড়াতাড়ি খেলার প্রথম শর্তটা ভুলে গেলেন?’

    চুপ করে থাকল রানা।

    ‘ডিয়ার এমআরনাইন, মাথায় জরুরি এই কথাটা গুঁজে নিন, আমাদের হয়ে কাজ না করে আপনার কোন উপায় নেই। হয় কিলিং মিশনে যাবেন, নইলে খুন হবে জেসিকা থমসন। আমরা হয়তো এ-কাজে অন্য কাউকে বেছে নিতাম, তবে এক্ষেত্রে আপনার রয়েছে বিশেষ যোগ্যতা। আপনি খুব ভাল করেই চেনেন টার্গেট আসলে কে। তার চলনবলন সবই আপনার জানা।’

    ‘অর্থাৎ, আমার পরিচিত কাউকে খুন করতে হবে,’ বলল রানা। ‘জানি, ব্রিটিশ সিক্রেট সার্ভিসে ঘনিষ্ঠ বন্ধুকেও খুন করা খুব স্বাভাবিক এক ঘটনা।’

    ‘আপনি ভুল ভাবছেন। পরিচিত সেই লোক আপনার ঠিক বন্ধু নয়। তবে কয়েকবার সামরিক মিশনে একসঙ্গে আপনারা গেছেন। তা-ও বেশ কয়েক বছর আগের কথা।’

    ‘কার কথা বলছেন?

    ‘ওর নাম ফক্স। উইলবার ফক্স।’

    ‘তার মানে সে দল ত্যাগ করেছে,’ মন্তব্য করল রানা। চট্ করে বুঝে গেল, কেন ওকে জড়ানো হচ্ছে এই কিলিং মিশনে। আরও তিক্ত হলো ওর মন। নিস্পৃহ সুরে বলল, ‘উইলবার ফক্স কী করেছে যে ওকে মেরে ফেলতে হবে?’

    ‘সে কী করেছে তা আপনার না জানলেও চলবে,’ রানার হাতের স্মার্টফোন দেখাল লিয়োনেল। ‘আপাতত ওটা নিজের কাছেই রাখুন। ওটার ভেতরে আছে জরুরি ইনফর্মেশন। তবে একবার দেখলে দু’মিনিটের ভেতর ধ্বংস হবে এনক্রিপটেড ডেটা। সুতরাং গেঁথে নেবেন সব মাথায়। আপনি বুদ্ধিমান মানুষ, জরুরি তথ্য মুখস্থ করতে কষ্ট হবে না।’

    ‘ডিক্রিপশন কি বা পাসওয়ার্ড জানিয়ে দিন।’

    মৃদু হাসল লিয়োনেল। ‘যেন মনে রাখতে আপনার কোন কষ্ট না হয়, তাই পাসওয়ার্ড হচ্ছে: ‘লিলিয়ানা’।

    বিলিয়নেয়ার ডেসমণ্ড রুজভেল্টের একমাত্র মেয়ে লিলিয়ানা। ক’বছর আগে ওর বয়স যখন মাত্র আঠারো, তখন লিবিয়াতে বেড়াতে গিয়ে কিডন্যাপ হয়েছিল। সাহারার মরুদস্যুরা চেয়েছিল মেয়েটার জন্যে মুক্তিপণ পাওয়া গেলে ক্রীতদাসী হিসেবে ওকে বিক্রি করবে সৌদির নারীমাংস- লোভী এক শেখের কাছে। সে-সময়ে সাহারার সে-এলাকায় বাংলাদেশ আর্মির চার অফিসারসহ ডেয়ার্ট ওয়ারফেয়ার ট্রেইনিঙে ছিল রানা। ছত্রিশজন সশস্ত্র বেদুঈনের বিরুদ্ধে মাত্র পাঁচটা রাইফেল ও কা-বার নাইফ হাতে লড়াই করে ওরা। লিলিয়ানাকে নিয়ে বেরিয়ে আসে লিবিয়া থেকে। তখন থেকেই রানাকে খুব শ্রদ্ধা করে মেয়েটা। বান্ধবীদেরকে সুযোগ পেলেই বলে: মাসুদ রানা হচ্ছে আমার সত্যিকারের বড় ভাই। ওর জন্যে হাসতে হাসতে মরেও যেতে পারি। আবার আমার জন্যে মরে যেতেও আপত্তি নেই ওর। ভাই হলে এমনই হতে হয়!

    ‘কবে দল ত্যাগ করেছে ফক্স?’ জানতে চাইল রানা।

    ‘পাঁচদিন আগে।’

    ‘এসএএস ফোর্স থেকে ফুললি ট্রেইণ্ড কমাণ্ডো, বলল রানা, ‘দুনিয়ার যে-কোন জায়গায় যেতে পারে। ধরে নিচ্ছি, ওর খোঁজে গোটা দেশ খুঁজেছে আপনাদের লোক।’

    মাথা দোলাল প্রৌঢ়। ‘দু’একটা তথ্য আমরা জেনেছি। সারের এক গ্রামের কাছে পাওয়া গেছে ওর চুরি করা গাড়ি। ওই একই রাতে গ্রাম থেকে চুরি করা হয়েছে এক ফোক্সভাগেন। পরদিন ওটা পাওয়া গেছে লণ্ডনে। ডেটা ফাইল থেকে এসব জেনে নেবেন।’

    ‘হয়তো নকল পরিচয় ব্যবহার করে চলে গেছে অন্য কোন দেশে, বলল রানা।

    ‘মগজ ভাল ওর। প্রায় আপনার মতই বুদ্ধিমান। আপনারা দু’জনই এসএএস ফোর্স থেকে ট্ৰেইণ্ড।’

    ‘ফক্স হয়তো আছে মঙ্গোলিয়ার কোন এক গুহায়, অথবা ফ্লোরিডা কি এলাকায়।’

    ‘সেজন্যেই তো তাকে খুঁজে বের করতে তালিকার সেরা লোকটাকে বেছে নিয়েছি আমরা। আপনার চেয়ে বেশি তাকে চিনত না কেউ। আমার ধারণা: ওকে খুঁজে বের করতে পারলে সেই লোক হচ্ছেন আপনি, এমআরনাইন।’

    ‘অন্ধের মত এক পা এক পা করে এগোতে হবে।’

    ‘দরকার হলে তাই করবেন।’ রানার হাতে ধরা স্মার্টফোন দেখাল লিয়োনেল। ‘মিশন শেষ হলে ফোন দেবেন। ওটার ভেতর ফোন নম্বর আছে। এ-ছাড়া, ওখানে পাবেন সিকিয়োর ই-মেইল অ্যাড্রেস। টার্গেট খতম হয়ে গেলে ফোটো তুলে ওটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে। সেক্ষেত্রে আমাদের এক এজেন্ট গিয়ে নিজের চোখে দেখবে সে মারা গেছে কি না। এরপর আপনার ওপর আমাদের আর কোন দাবী থাকবে না। জেসিকা ও আপনি জীবনটা কাটিয়ে দেবেন ফুর্তির সঙ্গে। আমি ব্যক্তিগতভাবে এ-ব্যাপারে সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি।’

    ‘বুঝলাম আপনি অত্যন্ত সৎ একজন মানুষ, লিয়োনেল, ‘ কণ্ঠ থেকে তিক্ততা দূর করতে পারল না রানা।

    সিট ত্যাগ করে ফিরতি পথে রওনা হয়েও থমকে গিয়ে বলল প্রৌঢ়, ‘আরেকটা কথা, এ বিমানে আপনার ওপর চোখ রাখতে আমার সঙ্গে এসেছে কয়েকজন এজেন্ট। সুতরাং টয়লেট ছাড়া অন্যদিকে আপনি গেলে, সেটা ভাল চোখে দেখবে না তারা। আবারও সতর্ক করছি, আপনি বেইমানি করলে প্রাণে বাঁচবে না জেসিকা। আশা করি ঠাণ্ডা মাথায় শেষ করবেন নিজের মিশন। তাতে রক্ষা পাবেন বিপদ থেকে।’

    প্লেনে নিজের সিট লক্ষ্য করে ফিরে চলল প্রৌঢ়। চুপ করে বসে থাকল রানা, অন্ধক্রোধ ও ঘৃণায় ভরে গেছে মনটা

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }