Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤶ ⤷

    কিলিং মিশন – ৪৩

    তেতাল্লিশ

    বাড়ির উত্তরদিকে জঙ্গলের ধারে গাড়ি রেখেছে রানা ও ফক্স। প্রাচীর টপকে বাগানে নামার মাত্র ষোলো মিনিটের ভেতরে কবজা করেছে ক্রিস্টোফার গানকে। বাগানের পাঁচ একর জমির দু’দিকে গেছে ওরা দু’জন। মোটরওয়ের এক দোকান থেকে কেনা ফোন ইয়ারবাড ও মাইকের মাধ্যমে আলাপ করেছে নিজেদের ভেতরে। ব্রিটিশ মিলিটারি থেকে প্রশিক্ষিত কমাণ্ডো ওরা, সময় নেয়নি বাড়ির সিসিটিভি ক্যামেরা সিস্টেম বিকল করে দিতে। তখন দেখেছে বাগানে টহল দিচ্ছে দুই গার্ড। মোটা এক গাছের গোড়ায় কুকুরের মত প্রস্রাব করছিল তাদের একজন। মাথায় পিস্তলের বাঁট দিয়ে মেরে তাকে অজ্ঞান করেছে রানা। বিশ সেকেণ্ড পর ফক্সের আক্রমণে কিছু বোঝার আগেই বেহুঁশ হয়েছে অন্যজন। কাজে কোথাও কোন ত্রুটি নেই রানা ও ফক্সের। চার হাত-পায়ে গ্যাফার টেপ মুড়িয়ে দুই গার্ডকে ওরা করে দিয়েছে প্রায় মিশরীয় মামির মত। মুখে টেপ আটকে তাদেরকে টেনে নিয়ে গিয়ে রেখেছে ঝোপের ভেতরে। দখল করেছে লোকদুটোর আগ্নেয়াস্ত্র ও অ্যামিউনিশন। এরপর ওদের দেরি হয়নি বাড়ির কাছে পৌঁছে যেতে।

    পুবের একতলা দালান আগে ব্যবহার করা হতো স্টোরহাউস হিসেবে, পরে বদলে নেয়া হয়েছে আধুনিক অ্যানেক্স-এ। কার পার্কিঙে আছে গার্ডদের ব্যবহৃত মার্সিডি এসইউভি। ক্রিস্টোফার গানের বাড়ির জানালা আঁধার হলেও অ্যানেক্সের দুটো ঘরের জানালায় আছে বৈদ্যুতিক বাতির হলদে আলো। এই দালানের জানালায় গিয়ে উঁকি দিয়েছে রানা ও ফক্স। লিভিংরুমের সোফায় বসে স্পোর্টস চ্যানেলে ফুটবল খেলা দেখছে দুই গার্ড। গির্জা থেকে ফেরার সময় রোল্স রয়েসের সামনের সিটে ছিল তারা। কিচেনে আছে আরও দু’জন। সামনের টেবিলে ধোঁয়া ওঠা চা বা কফির মগ। রানা ও ফক্স বুঝে গেছে, ক্রিস্টোফার গানের বডিগার্ড দলে সবমিলিয়ে আছে ছয়জন। তাদের দু’জনকে আগেই বাগানে পেয়ে গেছে ওরা।

    দালানের সদর দরজা ভিড়িয়ে রাখা। ভেতরে ঢুকে রানা ও ফক্স দেখল সামনে ম্লান আলোকিত সরু এক করিডর। নিঃশব্দে দ্বিধাহীনভাবে কাজে নামল ওরা। আওয়াজ করলেও সেটা চাপা পড়ত টিভির শব্দে। ক্রিস্টোফার গান বহু টাকা খরচ করে পেশাদার গার্ড ভাড়া করলেও তাদের চেয়ে কাজে ঢের দক্ষ রানা ও ফক্স। গার্ডদেরকে অপেশাদার বলেই মনে হয়েছে ওদের। সৈনিকের প্রথম আইন হচ্ছে: সবসময় হাতের কাছে রাখতে হবে অস্ত্র। অথচ, কোট হ্যাঙারে ঝুলছে শোল্ডার হোলস্টারে চারটে কালো অটোমেটিক পিস্তল। স্লিঙে আছে দুটো এমপিএক্স সাবমেশিন গান। পাশের টেবিলে স্পেয়ার ম্যাগাযিন, খুলে রাখা সাইলেন্সার ও ওয়াকি-টকি। ভুল করারও সীমা থাকা উচিত, এরা যেন সেটা টপকে যাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে।

    বাগানে দুই গার্ডের কাছ থেকে পাওয়া পিস্তল পকেটে রেখে দুই এমপিএক্স সাবমেশিন গান হাতে তুলে নিল রানা ও ফক্স। অস্ত্রদুটো ফুল-অটো কনফিগারেশন মডেলের। প্রতি মিনিটে গুলিবর্ষণ করবে আট শ’ রাউণ্ড। বিকট শব্দ মৃদু করতে ওটার সঙ্গে রয়েছে ইন্টিগ্রাল সাউণ্ড সাপ্রেসর। ম্যাগাযিনে বত্রিশ রাউণ্ড। অস্ত্রের সঙ্গে আছে ট্যাকটিকাল লাইট ও লেযার। পুরনো হেকলার অ্যাণ্ড কচ সাবমেশিন গানের চেয়ে ঢের আধুনিক। রানার দিকে চেয়ে সোনালি এক চওড়া হাসি দিল ফক্স।

    জবাবে লিভিংরুমের দরজা দেখাল রানা। আঙুলে একে একে তিন গুনল। পরক্ষণে দরজা খুলে ঝড়ের বেগে ঢুকে পড়ল ঘরে। টিভি থেকে দৃষ্টি সরিয়ে বিস্মিত চোখে ওকে দেখল লোকদু’জন। সামনেরজনের মাথার তালুতে খটাস্ করে এমপিএক্স-এর নল নামাল রানা। ওদিকে তীরবেগে কিচেনে গিয়ে ঢুকেছে ফক্স। এদিকে যার মাথায় বাড়ি দিয়েছে রানা, মেঝেতে পড়তে গিয়েও ধড়মড় করে উঠে দাঁড়াতে গেল সে। কিন্তু তখনই তার গলায় লাগল রানার বুটপরা জোরালো এক লাথি। ধড়াস্ করে মেঝেতে পড়ার আগেই জ্ঞান হারাল লোকটা। তার সঙ্গী অপেক্ষাকৃত বুদ্ধিমান লোক। পাথরের মূর্তি হয়ে গেছে। ঠোঁটে আঙুল রেখে ফিসফিস করল রানা, ‘স্‌স্‌স্‌!’

    ওদিকে কিচেনের দু’জনকে বাগে পেতে সময় নেয়নি ফক্স। ডানদিকেরজনের গলায় জোর এক ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে পেছনের দেয়ালে। অন্যজনের নাক ভচকে গেছে সাবমেশিন গানের নলের গুঁতো খেয়ে। পাঁচ মিনিট পেরোবার আগেই লিভিংরুমে চার গার্ডকে জড় করল ওরা। অস্ত্রের মুখে তাদেরকে বন্দি করে রাখল রানা। আর এই সুযোগে একে একে চারজনের হাত-পা টেপ দিয়ে মুড়িয়ে দিল ফক্স। রোল থেকে ছিঁড়ে নিয়ে মুখে আটকে দিল টেপ। লিভিংরুমের বাতি নিভিয়ে দেয়ার আগে বলল, ‘এবার চুপচাপ বিশ্রাম নাও!

    অ্যানেক্স থেকে সোজা বাড়ির ভেতরে গেছে এক করিডর। স্টিভ হ্যারিসের বাড়ির চেয়ে ক্রিস্টোফার গানের বাড়ি অনেক বিলাসবহুল। নিচতলা সার্চ করল রানা ও ফক্স। কোন ঘরেই কেউ নেই। ওপরতলায় বোধহয় শুয়ে পড়েছে ডায়ানা গান। অবশ্য ক্রিস্টোফার গান বিছানায় গেছে বলে ভাবছে না রানা। ওপরদিক লক্ষ্য করে আঙুল তাক করল ও। তাতে মাথা দোলাল ফক্স। এবার দোতলায় গিয়ে ধরবে হারামি লোকটাকে।

    মার্বেল দিয়ে বাঁধাই করা মেইন হলওয়ে থেকে ওপরে গেছে চওড়া সিঁড়ি। কোথাও কোন আলো নেই। সিঁড়ির দিকে ওরা পা বাড়াতেই দোতলায় জ্বলে উঠল কম ওয়াটের বাতি। হালকা পায়ে কে যেন হাঁটছে। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে অন্ধকারে মিশে গেল ওরা। এক মিনিট পেরোবার আগেই নিচতলায় নেমে এল ক্রিস্টোফার গান। তার পরনে এখনও বাইরে যাওয়ার পোশাক। একহাতে ব্র্যাণ্ডির ক্রিস্টালের গ্লাস। অন্যহাতে সিগার ও দামি লাইটার। একটু টলছে। রানা ধারণা করল, এরইমধ্যে বেশ কয়েক পেগ মদ গিলে নিয়েছে লোকটা। আজ ছিল মেয়ের ফিউনেরাল, তাই বিষাদ চেপে রাখতে মদ্যপান করলে সেটাকে অস্বাভাবিক ভাববে না কেউ। কিন্তু খুব রহস্যময় হচ্ছে লোকটার ঠোঁটের তৃপ্তির হাসিটা। নিজেকে নিয়ে মেতে আছে, খেয়াল নেই এখন আর নিচতলায় একা নয় সে।

    হলওয়ে ধরে এগোল ক্রিস্টোফার গান। তার কয়েক ফুট পেছনে পৌঁছে গেল রানা। এবার যে-কোন সময়ে দরজা খুলে বাগানে বেরোবে লোকটা। রানা ভাবল, বাগানে গেলেই তাকে বন্দি করবে ওরা। হাতের ইশারায় পিছু নিতে বলল ফক্সকে। দরজা খুলে আকাশের দিকে তাকাল ক্রিস্টোফার গান। কবাট বন্ধ না করেই দীর্ঘশ্বাস ফেলে’ নেমে পড়ল নুড়িপাথরের ড্রাইভওয়েতে। ধীরপায়ে গিয়ে ঢুকে পড়ল বাগানে।

    চাঁদের আলোকিত এলাকা এড়িয়ে পিছু নিল রানা ও ফক্স। উত্তরদিকে চলেছে ক্রিস্টোফার গান। জানা নেই, প্রাচীর টপকে বাগানে নেমেছে দু’জন যুবক।

    দুধসাদা জ্যোৎস্নায় ভাসছে সামারহাউসের প্যাভিলিয়ন। ওদিকেই চলেছে ক্রিস্টোফার। হয়তো ওখানে চেয়ারে বসে ড্রিঙ্ক করতে করতে ফুঁকবে সিগার। একবার পেছনে বাড়িটার দিকে তাকাল রানা। দোতলায় আলো নেই। এমন কেউ নেই যে পিছু নেবে ওদের।

    সামারহাউসের সিঁড়ি বেয়ে উঠতে লাগল ক্রিস্টোফার গান। কিন্তু তখনই সামনে বেড়ে পেছন থেকে খপ্ করে তার মুখ চেপে ধরল রানা। অন্যহাতে হ্যাঁচকা টানে পিছিয়ে নিল তাকে। তাল হারিয়ে রানার পায়ের কাছে পড়ল ক্রিস্টোফার গান। হাত থেকে সিমেন্টের চাতালে নেমে ঠং-ঠনাৎ শব্দে ভাঙল ক্রিস্টালের গ্লাস। লোকটার দু’পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে পিছিয়ে গেল রানা। পরক্ষণে সাবমেশিন গানের নলের বাড়ি মাথায় পড়তেই প্রায় অচেতন হলো সাংসদ। রানা চাইছে, তার যেন চেতনা থাকে। ক্রিস্টোফার গানের গোড়ালি, দুই হাঁটু ও কবজি গ্যাফার টেপ দিয়ে মুড়িয়ে দিল ফক্স। হাতের ইশারায় লোকটার মুখে টেপ লাগাতে নিষেধ করল রানা। ড্যাব-ড্যাব করে ওদেরকে দেখছে সাংসদ। বিড়বিড় করে কী যেন বলল। তার মুখে এমপিএক্স-এর বাতি তাক করে সুইচ টিপল রানা। উজ্জ্বল আলোয় কুঁচকে গেল লোকটার চোখ। রানা বলল, ‘সাহায্যের জন্যে চিৎকার করলে গুলি করে বুক ফুটো করে দেব। তুমি কি আমার কথা বুঝতে পেরেছ, মিস্টার গান?’

    ‘ক্ব-কে… কী হচ্ছে এসব?’

    অস্ত্রের নলের ডগা দিয়ে তার বাম গাল ছড়ে দিল রানা। ‘একদম চুপ! মন দিয়ে শুনবে আমার কথা। কিছু জিজ্ঞেস না করলে নিজে থেকে মুখ খুলবে না। যদি একটা কথাও মিথ্যা বলতে শুনি, সঙ্গে সঙ্গে গুলি করব। আমার কথা তোমার মাথায় ঢুকেছে?’

    ‘শুয়োরের বাচ্চা, এটা কিন্তু একটা প্রশ্ন, বুঝেছিস?’ জানাল ফক্স।

    মৃদু মাথা দোলাল ক্রিস্টোফার। ‘আ… আমি বুঝেছি।’

    ‘আমরা কিডন্যাপার নই,’ বলল রানা। ‘বাড়িতে চুরি করতেও আসিনি। তুমি সিনিয়র এমপি বা ভবিষ্যতের প্রাইম মিনিস্টার, সেজন্যেও তোমাকে আটক করিনি। তোমার মেলা টাকা আছে, বা কত ক্ষমতা দেখাতে পারো, সেসব নিয়েও ভাবছি না। আমরা শুধু জানতে চাই একটা ব্যাপারে, সেটা হচ্ছে: দ্য হ্যাভোক ক্লাব।’

    রানার কথা ডিনামাইটের মত বিস্ফোরিত হলো লোকটার মগজে। হাঁসের ডিমের মত বড় হয়ে উঠল লালচে দু’চোখ। ঝুলে গেল নিচের চোয়াল। কয়েক মুহূর্ত পর তোতলাতে শুরু করে বলল, ‘আ… আ… আমি… তো… কিছুই বুঝছি না!’

    অস্ত্রের নল দিয়ে তার গাল চিরে দিল রানা। ‘আবার যদি শুনি বলেছ: ‘কিছুই বুঝছি না!’ তো ধরে নেব মিথ্যা বলতে শুরু করেছ। এবং সেক্ষেত্রে কী হবে, আগেই বলেছি।’

    ‘শালা, তুই সত্যিই পচে যাওয়া লোক,’ বলল ফক্স। ‘শার্লন হলের ব্যাপারে আমরা সবই জানি। এটাও অজানা নেই যে কী ঘটেছে নেলির কপালে। আমি নিজে ওকে খুন হতে দেখেছি।’

    ‘সুতরাং বাঁচতে চাইলে সত্যি কথা বলবে,’ বলল রানা। ফড়ফড় করে টেনে খুলল ক্রিস্টোফার গানের দুই হাঁটুর টেপ। হাতের ইশারায় বুঝিয়ে দিল, সে যেন হাঁটু মুড়ে বসে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }