Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৬৯ – কিলিং মিশন

    কাজী আনোয়ার হোসেন এক পাতা গল্প362 Mins Read0
    ⤶ ⤷

    কিলিং মিশন – ৪৭

    সাতচল্লিশ

    একটু পর শুরু হবে অপদেবতা থঅথ-এর পূজার অনুষ্ঠান। তার আগে ক্লাব সদস্যদেরকে জানাতে হবে, তারা যেন ড্রেসিংরুমে গিয়ে পোশাক পাল্টে নেয়। ওদিকে শার্লন হলে যে-কোন সময়ে হামলা করবে মাসুদ রানা ও উইলবার ফক্স। অস্থির বোধ করছে রিপার ক্যাসিডি। তার নির্দেশে নিজের লোকদেরকে নিয়ে বিশাল প্রাসাদ ও আশপাশের এলাকা সার্চ করতে গেছে ব্রায়ান্ট হার্ডস্টাফ। গ্র্যাণ্ড মাস্টার ব্যালার্ডের সঙ্গে আলাপ করতে হন্তদন্ত হয়ে মেম্বার্স লাউঞ্জে ফিরল ক্যাসিডি।

    সিংহাসনে বসে শ্যাম্পেইনে মৃদু চুমুক দিচ্ছে ক্লাব সভাপতি। হলরুমের কারও জানা নেই কত বড় সমস্যায় আছে ক্যাসিডি। সে মনস্থির করেছে, আপাতত ক্লাবের সদস্যদেরকে কিছুই জানাবে না। সিংহাসনের পাশে থেমে ব্যালার্ডের কানে ফিসফিস করে কথা বলল সে। এ-ছাড়া উপায়ও নেই। বিপদের গন্ধ পেলে চড়ুই পাখির মত ফুড়ুৎ করে জানালা দিয়ে উড়াল দেবে দেশের সেরা সন্তানেরা। অবশ্য এসব নিয়ে এখন ভাবছে না ক্যাসিডি। তার একমাত্র উদ্দেশ্য এই এলাকা থেকে গ্র্যাণ্ড মাস্টারকে সরিয়ে নেয়া।

    ‘স্যর, আমরা বাজে ঝামেলায় পড়েছি,’ বলল ক্যাসিডি।

    কমোডো ড্রাগনের মত ঠোঁটদুটো প্রশস্ত করে এমপি গানের অনুপস্থিতির বিষয়টা শুনল বৃদ্ধ। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ‘ওকে ফোন দাও।’

    ‘ফোন দিয়েছি, কিন্তু জবাব দিচ্ছে না। স্যর, মনে হচ্ছে এখনই সতর্ক হওয়া উচিত। ভাল হয় আমরা অনুষ্ঠানে না থেকে ফিরে গেলে।’

    কোঁচকানো টাকমাথা এদিক-ওদিক নাড়ল বুড়ো। ‘তুমি বড় বেশি চিন্তা করো, রিপার। অনুষ্ঠান অবশ্যই চলবে। বিপদ হলে সেটা সামাল দেবে সিকিউরিটির লোক। যদি জানা যায় যে ক্রিস্টোফার গান আমাদের নিয়ম ভেঙেছে, তো আইন অনুযায়ী শাস্তি পাবে সে।’

    ‘বিপদ হলে আপনাকে সরিয়ে নেয়া আমার দায়িত্ব, স্যর,’ নিচু গলায় বলল ক্যাসিডি।

    ‘কীসের বিপদ? কিছুই তো হয়নি! তোমার কি ধারণা, উপযুক্ত কারণ ছাড়াই অনুষ্ঠানে আমি অনুপস্থিত থাকব?’

    ‘মাফ করবেন, স্যর। আমি এখনই আপনাকে নিয়ে শার্লন হল থেকে বেরিয়ে যেতে চাই।’

    অধীনস্থের কথায় রাগে লালচে হলো বুড়োর মুখ। সিংহাসন থেকে সরে বহু পুরনো এক সদস্যকে হলরুমে খুঁজে নিল ক্যাসিডি। তাকে দূরে নিয়ে গিয়ে বলল, ‘ব্রাদার, বিপদ হবে বলে আশঙ্কা করছি। তাই এখান থেকে গ্র্যাণ্ড মাস্টারকে সরিয়ে নেব। তাই ভাবছি, আপনি কি আজকের অনুষ্ঠানে তাঁর বদলে সভাপতি হবেন? এটা খুব জরুরি।’

    ক্যাসিডির কথায় হাসল বৃদ্ধ। ‘আমি রাজি, ব্রাদার। কোন সমস্যা নেই। আজ আমাকে এত সম্মান দেয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ গ্র্যাণ্ড মাস্টারকে।’

    তাকে ধন্যবাদ দিয়ে ইমোজেন ব্যালার্ডের পাশে ফিরল ক্যাসিডি। একই অনুরোধ আবারও করল। তাতে বিরক্ত হলেও সিংহাসন ছেড়ে তার পিছু নিল বুড়ো। হলরুমের একদিকের দরজা পেরোবার সময় বলল, ‘তবে মনে রেখো, এসবের কোন দরকার ছিল না!’

    ‘স্যর, আমরা কোন ঝুঁকি নেব না,’ বলল ক্যাসিডি।

    অধর্মের গুরুকে নিয়ে হলরুম থেকে বেরোতেই বেশ কয়েকবার জোরে বেজে উঠল ঘণ্টি। স্পিকারে বলা হলো, ‘ভ্রাতৃগণ, এবার সময় হয়েছে আপনাদের তৈরি হওয়ার। একটু পর শুরু হবে আমাদের অনুষ্ঠান।’

    সদস্যরা ড্রিঙ্ক শেষ করে যে-যার মত চলল ড্রেসিংরুমের দিকে। প্রাসাদের মাঝে সারি-সারি ব্যক্তিগত কিউবি। ওখানে আছে প্রত্যেকের জন্যে তালাসমেত লকার। ওগুলোর ভেতরে আছে হুডওয়ালা দীর্ঘ, কালো আনুষ্ঠানিক আলখেল্লা ও পাখির মুখের মুখোশ। ওই মুখোশের জন্যে রক্তাক্ত অনুষ্ঠানে সদস্যদের কারও মুখ দেখা যায় না। ব্যক্তিগত যে- কোন কিছু লকারে রাখতে পারে তারা। কেউ কেউ আরও উত্তেজিত হতে অনুষ্ঠানের আগে ব্যবহার করে কোকেন ও মেথামফেটামিন। ক্লাবের নিয়ম অনুযায়ী অনুষ্ঠানের সময়ে যা-খুশি করতে পারবে তারা।

    একটু পর লাইন তৈরি করে বাড়ি ছেড়ে বেরোবে সবাই। চাঁদের আলোয় গিয়ে দাঁড়াবে লেকের তীরে। তখন শুরু হবে পূজার অনুষ্ঠান। কালো জলের লেকের মাঝে আঁধারে ডুবে আছে জঙ্গুলে দ্বীপ। একটু পর দপ করে ওখানে জ্বলবে আগুনের কমলা শিখা। সঙ্গে সঙ্গে এপারে গুঞ্জন তুলে প্রার্থনা ধরবে ক্লাবের সদস্যরা।

    আরম্ভ হবে রাতের অশুভ অনুষ্ঠান।

    .

    ‘আমরা কোথায় যাচ্ছি?’ এক এক করে করিডর পেরিয়ে বিশাল প্রাসাদের অন্যদিকে যেতে গিয়ে হাঁফ লেগে গেছে ইমোজেন ব্যালার্ডের। হাঁটার গতি খুবই কম। শুধু যে বিকল হচ্ছে যকৃৎ, তা নয়, বয়সের জন্যেও চলতে চাইছে না প্রাচীন দেহ। একটু পর পর থেমে বিশ্রাম নিচ্ছে। বাধ্য হয়ে অপেক্ষা করতে হচ্ছে ক্যাসিডিকে। অধৈর্য হয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরছে। ভাবছে, এখান থেকে বেরিয়ে যাওয়া খুবই জরুরি। অনেক আগেই কাজটা করা উচিত ছিল।

    ‘ওদিকের দরজা দিয়ে উঠানে বেরোব,’ গ্র্যাণ্ড মাস্টার থেমে যেতেই বলল সে।

    হাঁফাতে হাঁফাতে বলল ব্যালার্ড, ‘অত দূরে যেতে পারব না। তুমি কি চাও অতি পরিশ্রমে আমি মারা যাই?’

    ‘প্লিয, স্যর, চেষ্টা করুন হেঁটে যেতে।’

    ‘তুমি কি পাগল হলে? গাড়ি তো অনেক কাছে! ওটাতে চেপে বিদায় নিচ্ছি না কেন?’

    শার্লন হল থেকে হঠাৎ করে চলে যেতে হতে পারে, সেজন্যে নিজের কাছে রোলস রয়েসের বাড়তি এক সেট চাবি রেখেছে ক্যাসিডি। কিন্তু সেই গাড়ি এখন ব্যবহার করা খুব বিপজ্জনক। সেটাই বলল সে, ‘স্যর, রানা আর ফক্স হয়তো গাড়িতে বোমা পেতে রেখেছে। বলা যায় না; গেটের কাছে গেলেই হয়তো অ্যাম্বুশ করবে। অথবা গাড়িতে উঠতে গেলেই দূর থেকে গুলি করে খতম করে দেবে।’

    প্রথম থেকেই বিপদের কথা মাথায় রেখেছে ক্যাসিডি। বৃদ্ধকে বিশ্রাম নিতে দিয়ে মোবাইল ফোনে ডায়াল করল সে। ‘ওয়াল্টার? আমি অ্যালেক্যাণ্ডার লিয়োনেল। তোমার এবার চলে আসতে হবে। দেরি না করে রওনা হও।’

    গ্র্যাণ্ড মাস্টারের হেলিকপ্টারের পাইলট ওয়াল্টার হ্যান্স। তাকে তৈরি থাকতে বলেছে ক্যাসিডি। এখন সামান্য দূরের এক এয়ারফিল্ডে আছে হেলিকপ্টার। ডাক পেলেই কয়েক মিনিটের ভেতরে বাড়ির পাশে নামবে। তবে এই কাজটা করা হলে একহাজার একটা প্রশ্ন তুলবে সদস্যরা। এবং শেষে যদি দেখা যায় হামলা করা হয়নি শার্লন হলে, সেক্ষেত্রে আস্ত বুদ্ধু বনবে ক্যাসিডি।

    গ্র্যাণ্ড মাস্টারের হেলিকপ্টারের পাইলট অত্যন্ত দক্ষ। তার সমস্যা হবে না গাছ ও বিদ্যুতের খুঁটি এড়িয়ে ঠিক জায়গায় নেমে আসতে।

    ‘আমি রওনা হচ্ছি, স্যর,’ জানিয়ে দিল ওয়াল্টার।

    তাকে তাড়া দিল ক্যাসিডি। ‘জলদি এসো!’

    দম ফিরে পেয়েছে ব্যালার্ড। আবারও ধীরপায়ে এগিয়ে চলল। দু’জনে ঢুকে পড়ল খোলা এক দরজা দিয়ে বড় একটি ঘরে। চারপাশে সাদা কাপড়ে ঢাকা অ্যান্টিক আসবাবপত্র, আঁধারে গা ছমছমে ভূতের মত। জানালার ওদিকে বাড়ির ঘাসে ছাওয়া লন ও দূরে লেকের বুকে আঁধার দ্বীপ।

    ‘দেখেছ?’ জানালার ধুলোভরা কাঁচের ভেতর দিয়ে ওদিকে তাকাল বৃদ্ধ। ক্যাসিডির মনে হলো তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে এগিয়ে যেতে। অবশ্য ওটা করা হবে চরম বেয়াদবি। বাধ্য হয়ে জানালা দিয়ে তাকাল সে। ভ্রাতৃসঙ্ঘের সবাই চলেছে লেকের তীরের দিকে।

    ‘তুমি সত্যিই বোকা,’ বিড়বিড় করল ব্যালার্ড। ‘তুমি যা-ই বলো, এই অনুষ্ঠান আমি মিস করব না।

    ‘স্যর, আমাদের হাতে সময় নেই। হেলিকপ্টার নেমে আসার আগেই বাড়ির ওদিকের মাঠে পৌছুতে হবে।’

    ধমকের সুরে বলল ব্যালার্ড, ‘আমরা এখানে পুরোপুরি নিরাপদ। তবুও যখন জোর করছ, আমি যাচ্ছি তোমার সঙ্গে। তবে অন্তত এক মিনিট দেবে আমার প্রিয় অনুষ্ঠান দেখতে। এটা আমার নির্দেশ, রিপার। কথা বুঝতে পেরেছ?’

    অপেক্ষা না করে উপায় নেই ক্যাসিডির। হাতঘড়ি দেখে নিয়ে আকাশে চোখ রাখল। তাকে দেখলে যে-কেউ ভাববে, লোকটা চাইছে মুহূর্তে পৌঁছে যাক হেলিকপ্টার। জানালা দিয়ে ইমোজেন ব্যালার্ড দেখছে, লেকের তীরে পৌঁছে গেছে ভ্রাতৃসঙ্ঘের সবাই

    বহু বছর ধরে চলছে থঅথের পূজানুষ্ঠান। লেকের তীর থেকে সবার সম্মিলিত প্রার্থনার গুঞ্জন পৌঁছে গেল দ্বীপে। জঙ্গলের সামনে বালুকাবেলায় দাউ-দাউ করে জ্বলে উঠল কমলা শিখা। রাতের আকাশে কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে ধূসর ধোঁয়া। পেছনদিকে থঅথের বিশাল পাথুরে মূর্তি। অপদেবতার পায়ের কাছে হাজির হয়েছে টকটকে লাল আলখেল্লা পরনে এক যাজক। লেকের তীরের দিকে ফিরে দু’হাতে ওপরে তুলল রাজদণ্ড ও ইস্পাতের ঝিকঝিকে দীর্ঘ ড্যাগার।

    ধোঁয়া থেকে বেরোল তার অনুচরেরা। শক্ত হাতে দু’দিক থেকে ধরে রেখেছে সুন্দরী এক মেয়েকে। আগেরজনের মত ফর্সা নয় সে, রোদে পুড়ে গায়ের রঙ বাদামি। পরনে সাদা গাউন। একটু পর ওটা ভরে উঠবে টকটকে লাল রক্তের ছিটায়। মাত্র ক’দিন আগে ক্রিস্টোফার গানের মেয়েকে বলি দেয়া হয়েছে, তবে আবারও কাউকে খুন করা হবে জেনে খুশি পূজারীরা। আঁধার রাজ্যের মালিকের জন্যে রক্ত ঝরাতে পারলে উজ্জীবিত হবে তারা।

    ক্রমেই বাড়ছে প্রার্থনার ধ্বনি। হ্যাভোক ক্লাবের সদস্যরা ভাল করেই জানে, কী বলা হচ্ছে অদ্ভুত ভাষায়। একটু পর পর বিকট শব্দে গর্জে উঠে নেকড়ের মত হুঙ্কার ছাড়ছে তারা।

    মেয়েটাকে ঠেসে ধরে দু’কবজির চামড়ার ফিতা বেদির দু’পাশের লোহার দুই কড়ায় বেঁধে দেয়া হলো। ওপর থেকে অসহায় শিকারের দিকে চেয়ে রইল অশুভ অপদেবতা থঅথ। ধোঁয়াভরা পরিবেশে আগুনের কমলা শিখায় চিকচিক করছে যাজকের ড্যাগার। দারুণ লাগছে বলে অদ্ভুত ঘোর নিয়ে দৃশ্যটা দেখছে তীরের পূজারীরা। অধীর হয়ে অপেক্ষা করছে, এবার যে-কোন সময়ে মেয়েটার রক্ত ঝরবে। তাতেই যেন তাদের চরম মুক্তি। শয়তানের স্যাঙাতের পূজা করছে বলে পৃথিবীর বুকে তারা হয়ে উঠবে আরও ক্ষমতাশালী।

    চলে এল চরম আনন্দের ক্ষণ। আকাশে ড্যাগার তুলে মেয়েটার ঘাড়ে ফলা বসাবার জন্যে তৈরি হলো লাল আলখেল্লা। এবার রক্তের ছিটায় ভরে উঠবে বেচারির সাদা গাউন। লেকের তীর থেকে বিকট চিৎকার জুড়ল পূজারীরা। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে খুব দ্রুত সব ঘটতে লাগল। ধারালো ড্যাগারের ফলা চেপে বসল না মেয়েটার ঘাড়ে। টকটকে লাল রক্তে ভরে গেল ওর গাউন। কিন্তু সেই রক্ত আসলে অন্য কারও!

    মেয়েটার ঘাড়ে ড্যাগারের ফলা বসাবার আগেই ছিন্নভিন্ন হয়েছে যাজকের মগজ। লেকের তীর থেকে এসেছে সাইলেন্সার্ড রাইফেলের ভোঁতা ‘ধ্যাপ’ আওয়াজ। হাঁটু ভেঙে বালুকাবেলায় হুমড়ি খেয়ে পড়ল লাল আলখেল্লা। আগেই হাত থেকে খসে গেছে ড্যাগার। দ্রুতগতি বুলেট খুলিটা দু’ভাগ করে দেয়ায় দু’টুকরো হয়েছে যাজকের শিংওয়ালা মুকুট।

    ভয়াবহ নিষ্ঠুর এই ঘটনায় চমকে গেছে তীরের সবাই। এখন আর নেকড়ের মত হুঙ্কার ছাড়ছে না কেউ। ভীষণ আতঙ্কে হাউমাউ করে কেঁদে উঠল তাদের কয়েকজন।

    আর তখনই তাদের ওপরে এল আকস্মিক আক্রমণ!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাসুদ রানা ৪৭০ – কালবেলা
    Next Article মাসুদ রানা ৪৬৩ – ছায়াঘাতক

    Related Articles

    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৩৮৫-৩৮৬ – হ্যাকার (দুই খণ্ড একত্রে)

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৬ – টপ টেরর

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৪ – নরপশু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫৩ – ধর্মগুরু

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫২ – কালো কুয়াশা

    July 22, 2025
    কাজী আনোয়ার হোসেন

    মাসুদ রানা ৪৫১ – মায়া মন্দির

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }