Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মুনলাইট সোনাটা – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প81 Mins Read0
    ⤶ ⤷

    মুনলাইট সোনাটা – ৬

    ৬

    মজুমদার বলল, সায়েব ওকে ফাঁদে ফেলে ধরেছিল, একেবারে কালেক্টরেটের ভিতরে। একহাজার টাকা ঘুষ নিচ্ছিল শুভময় সেন, নোটে সায়েবের স্বাক্ষর ছিল।

    হয় না, আমি এটা বিশ্বাস করি না।

    হয়েছিল, ওকে গান লাইসেন্স দপ্তর দেওয়া হয়েছিল, আসলে ও ছিল ডিজ-অনেস্ট।

    বিশ্বাস করি না। আমি বললাম।

    মানুষকে চেনা যায় না বাসু। মজুমদার বলল।

    আমি মাথা নাড়লাম, বললাম, ও আলাদা ছিল।

    আলাদা তো ছিলই, ও সাসপেন্ড হল। পরে চাকরি ফিরেও পায়, তার জন্য মল্লিক সায়েবকেই ধরতে হয়েছিল। তুমি এসব জান না?

    না জানি না।

    না জানাটাই তো অদ্ভুত! বলল মজুমদার। তবে মল্লিক সায়েবই বিষয়টা গোপন করে দিয়েছিলেন। সেন ওয়াজ দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তিনি প্রশাসক, তিনি ব্যাপারটা মিটিয়ে দেন। ২৪ ঘন্টা জেল কাস্টডিতে থাকতে হয়েছিল তাকে, তারপর তিনদিন পুলিশ কাস্টডি, তারপর জামিন। জামিন পেয়ে সে অচিনপুর ছাড়ে এক ভোরে, আর ফেরেনি।

    আমি অবাক হচ্ছিলাম। কিছুই জানি না! সেনকে ফাঁসিয়ে দিয়েছিল লোকনাথ মল্লিক। মনে পড়ল সায়েবের মুখের ত্রুরতা। সেই ডেভলপমেন্ট মিটিং, সুবিমলের রিপোর্ট, অনাহার নিয়ে আলোচনা। ক্ষিপ্ত মল্লিক সায়েব বলছিলেন, চাকরি কারও ফানডামেন্টাল রাইট নয়, খেয়ে নিতে কতক্ষণ। ইউ, বাসু, সাবধান হও, আমি কী পারি তা তুমি জান না, সবাই জেনে রাখো, তোমরা সরকারের লোক, সরকার বিপদে পড়ে এমন কোনো কিছু হলে শেষ করে দেব।

    শুভময় সেন মন্তব্য করেছিল, কত তোর ক্ষমতা দেখি না। লিখেছিল চিরকুটে, আমাকে দিয়েছিল। সেই শুভময়কে জেল খাটিয়ে নিরুদ্দেশে পাঠিয়ে দিয়েছিল লোকনাথ মল্লিক। তার দাদা এসে খোঁজ নিয়ে গিয়েছিল, শুনে স্তম্ভিত হয়েছিল। বিশ্বাস করেনি শুভময় ঘুষ নিতে গিয়ে ধরা পড়তে পারে। কেন নেবে ঘুষ, তার কোনো আকর্ষণই ছিল না টাকা পয়সায়। কতজনকে সাহায্য করে তাও বলে গেল। ধার নিয়ে কতজন তার টাকা মেরে দিয়েছে, তাও বলল। বলে গেল নির্মম জেলা শাসক ওর জীবন শেষ করে দিয়েছে।

    তোমাকে বলে গিয়েছিল? আমি মজুমদারকে জিজ্ঞেস করলাম।

    সে নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ।

    তুমি কী বলেছিলে?

    মজুমদার বলল, শুনেছিলাম সে বাড়ি ফিরেছিল, কিন্তু সার্ভিসে আর আসেনি।

    না না, তুমি কী বলেছিলে?

    কিছুই না, শুনেছিলাম কথাগুলো।

    তুমি কি মনে করো কাজটা ঠিক হয়েছিল?

    ও থামছিল না। ওকে থামানোর দরকার ছিল। সায়েবের ক্ষমতাটা শো করার দরকার ছিল। ও প্রশাসনকে নষ্ট করে দিচ্ছিল। আর ও তো সত্যিই টাকাটা নিয়েছিল, ওর ড্রয়ারে পাওয়া গিয়েছিল।

    সুনন্দা উঠে গেছে অনেক সময়। বিরক্ত হয়েছে। আবার সেই অচিনপুর! মজুমদারকে দেখে চঞ্চল হয়েছে সে। তার মনের ভিতরে হয়তো পুরোনো অপমানের স্মৃতি ফিরে আসছে। মজুমদার এসে ঠিক করেনি। সুনন্দার গানের গলা ছিল। কিন্তু বেশি দূর এগোতে পারেনি। আমি জেলায় জেলায় চাকরি করেছি, সেখানে গানটা নতুন করে শেখা হয়নি, অফিসারদের নানা জমায়েতে গান গেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ওকে। সবাই বলত, বাহ, দারুণ, আপনি আপনার গান নিয়ে অনেকদূর যাবেন। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেটদের যে জগৎ গড়ে ওঠে, সেখানে আমার বউ সুনন্দা বেশ ভালো জায়গা করে নিয়েছিল। গান তাকে করতেই হত। বাড়িতে কেউ এলেও গান শোনাতে হত তাকে। ফেয়ারওয়েল অনুষ্ঠানে তার গান বাধা। রবীন্দ্র নজরুল জয়ন্তীতে সুনন্দা ব্যতীত ছোটো শহরটিতে চলে না। গান শেখাতও রবিবারে। কত অনুরোধ, উপরোধে যে হার্মোনিয়ম নিয়ে বসতে হত তাকে, গাইতে হতো ”আজি যত তারা তব আকাশে ….”, সেই সময়টা আমাদের ভালো কেটেছিল অনেকদিন। আমাদের ছেলের তখন তিন বছর বয়স। তাকে ভর্তি করা হয়েছিল সেই জেলা শহরের এক নার্সারি ইস্কুলে। অফিসের গাড়ি তাকে নিয়ে যেত, ফিরিয়ে আনত। সুনন্দাও যেত ছেলের সঙ্গে ওই ইস্কুলে। সে একটা চাকরি নিয়েছিল। তাকে খুশি করার লোকের অভাব হত না তখন। আমার হাতে এমন সব দপ্তরের ভার ছিল যে সবাই আমাকে খুশি করতে চাইত। ক্ষমতার একটা রং আছে, সেই রঙে সুখ আছে, সেই সুখ আমরা পেয়েছিলাম। কিন্তু তা চলেও যায় লোকনাথ মল্লিক জেলাশাসক হয়ে এলে। আমার ক্ষতি করে দিল সাংবাদিক বন্ধু সুবিমল।

    নতুন জেলা শাসক মল্লিক সায়েবের বউ গান জানেন, রবীন্দ্র সংগীত শিখেছেন নাকি খোদ শান্তিনিকেতনে, তিনি বিশ্বভারতীর ছাত্রী, এসব খবর রটে যেতে দেরি হল না। মজুমদার নিজেই সেই কথা বলতে লাগল সবাইকে। আমাকেও বলল, খোদ শান্তিনিকেতনে শেখা, তা কি সুনন্দা বউদির মতো হবে? সকলের সামনেই কথাটা বলতে লাগল। ম্যাডামের ক্যাসেট বের করবার জন্য তিনটে কোম্পানি ঘুরছে। দূরদর্শনে তিনি কতবার গেয়েছেন। আকাশবাণীতেও।

    মজুমদার জানত ক্ষমতার দরজা কোনদিকে। কোন পথে গেলে ক্ষমতার ছায়ায় দাঁড়াতে পারবে সে? তখন সেও ক্ষমতার ছিটেফোঁটা পাবে। সে তার ডিউটি আওয়ার্স বদলে নিয়েছিল নতুন ডি.এম. আসতেই। সকালে বাজার করে বাংলোয় হাজির হত। নীচে বসে থাকত। সায়েব বা মেম সায়েব কখন ডাকবেন। সকাল আটটা থেকে রাজ আটটা পর্যন্ত ছিল তার ডিউটি আওয়ার্স। বাংলোর অফিসে মজুমদার পড়ে থাকত। তাঁর এবং তাঁর পরিবারের সুবিধে-অসুবিধে দেখত। লোকে বলত মজুমদার এমনই ছিল কর্তাভজা, যে বললে সে কর্তা গিন্নির জামাকাপড় কেচে দিতেও পারে। কিন্তু কেন, মজুমদার কী পেয়েছিল এর পরিবর্তে? পেয়েছিল অপরিমেয় ক্ষমতা। সে অসন্তুস্ট হলে জেলা শাসকও অসন্তুষ্ট হবেন, এটা আমাদের জানা হয়ে গিয়েছিল। জেলা শাসকের অনুগ্রহ পেতে সে ছিল সবচেয়ে বড়ো খুঁটি।

    নতুন জেলা শাসকের বউ শান্তিনিকেতন ফেরত এ কথা জানার পর মজুমদার সুনন্দাকে বাদ দিয়ে দিল আগের জেলা শাসকের ফেয়ারওয়েলে তার গানের পর। সেখানে নতুন জেলা শাসক লোকনাথ মল্লিকের স্ত্রীও ছিলেন। তিনি গেয়েছিলেন রবীন্দ্রনাথের গান। তারপর সুনন্দা। সুনন্দার গলায় মধু। আগের জেলা শাসক কী প্রশংসাই না করে বিদায় নিলেন জেলা থেকে। তাতে মল্লিক সায়েবের স্ত্রী একটু অসন্তুষ্ট হয়েছিলেন সত্য, কিন্তু সুনন্দা তো গেয়েই যাচ্ছিল। মল্লিক সায়েবের স্ত্রী তাকে পছন্দ করত না এটাও জানি। কিন্তু আমার বন্ধু সাংবাদিক সুবিমল রায় যখন জেলায় অনাহারে মৃত্যুর রিপোর্ট করল, আমি এবং সুনন্দা জেলা শাসক ও তাঁর স্ত্রী বিষ নজরে পড়ি। বড়ো সায়েব পছন্দ করেন না, তাই মজুমদারও অপছন্দ করতে লাগল। জেলা উৎসব থেকে বাদ গেল সুনন্দা। মজুমদার জেলা শাসক ও তাঁর স্ত্রীকে সন্তুষ্ট করতে কোনো কিছু করতেই পিছপা হত না। এই ঘটনা শ্রেয়া চৌধুরীর ঘটনার পরে ঘটে। জেলা উৎসবে সুনন্দা ডাক না পেয়ে অবাক। আমি মজুমদারকে জিজ্ঞেস করেছিলাম, মজুমদার বলেছিল, সেই স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারেনি সুনন্দা।

    কোন স্ট্যান্ডার্ড?

    আরে ম্যাডামের ক্যাসেট বেরিয়ে গেছে, টিভিতে তাঁর গান দেখায়, উনি তো সিলেক্টর।

    কিন্তু ওর গানের গলা তো ভালো না।

    কে বলল ভালো না, সবাই বলছে দারুণ, সুচিত্রা মিত্রর মতো।

    দেখ মজুমদার, ওঁর গানে ভুল থাকে অনেক, আমার যেন রোখ চেপে গিয়েছিল।

    মজুমদার দলল, তুমি ভুল ধরতে পার?

    সুনন্দাই বলে।

    তোমার বউ গান জানে? নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করে মজুমদার।

    তোমার কি মনে হয়? রাগ চেপে জিজ্ঞেস করেছিলাম আমি।

    দ্যাখো অচিনপুর উৎসব কোনো পাড়ার ফাংশন নয় যে এলি-তেলি সবাইকে স্টেজে তুলে দেওয়া হবে। বাইরে থেকে কত লোক আসবে তখন। বদনাম হয়ে যাবে। বড়ো ম্যাম সমস্ত প্রোগ্রাম তৈরি করছেন, উনি যা বলবেন তাই হবে।

    বড়ো ম্যাম গাইবেন?

    সে উনি জানেন। উনি তো নিজেকে রাখেননি। এম.পি., এম.এল.এ, সবাই বলল, কী করবেন উনি, তারাই বলেছে ওঁকে গাইতে হবেই, সত্যিই তো, ওঁর শিল্পী সত্তা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এম.পি. ওঁকে দিল্লিতে বঙ্গ সংস্কৃতি উৎসবে নিয়ে যাবেন, মার্চের এন্ডে।

    সেদিন দেখেছিলাম মজুমদারের চেহারা। যেন আমাকে আর সুনন্দাকে অপমান করতেই আমার চেম্বারে এসেছিল সে। চায়ে চুমুক দিতে দিতে ধীরে ধীরে কথাগুলি বলে যাচ্ছিল সে। কী রকম অনায়াস ছিল তার উচ্চারণ। বলছিল সে অনেক চেষ্টা করেছিল সুনন্দাকে রাখতে, হতেও পারে যদি সুনন্দা একবার মিসেস মল্লিকের কাছে যায়। একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওঁর হাতে দেয়। লোকাল আর্টিস্টদের জন্য দুপুরে একটা স্লট রাখার কথা ভাবা হচ্ছে।

    আমি বললাম, থ্যাঙ্ক ইউ মজুমদার, থাক এসব কথা।

    মজুমদার বলেছিল, তুমি মিসেসকে বলো বড়ো ম্যামের কাছে যেতে, আমিই নিয়ে যাব।

    খুব অপমানিত লেগেছিল। আমি বলেছিলাম, ধন্যবাদ মজুমদার, কোনো প্রয়োজন নেই।

    যাবে না!

    না। আমি বিরক্ত হয়ে বলেছিলাম, থাক এসব কথা।

    উনি চাইছেন সুনন্দা বাসু ওঁকে রিকোয়েস্ট করুন।

    চাইলে তো হবে না, সে যাবে না।

    ম্যাম ডাকলে তো যেতে হবে বাসু।

    কেন বলো দেখি?

    মজুমদার বলল, তোমার প্রয়োজনেই তোমার বউকে ম্যামের কাছে যেতে বলো।

    কী প্রয়োজন? আমি বিস্মিত হয়েছি।

    তুমি কি জান না?

    কী জানব? আমি আরো অবাক।

    তোমার বিরুদ্ধে সার্ভিস রুল ব্রেকের চার্জ আসছে, তুমি জান না?

    না, আমি কী করলাম?

    মজুমদার বলল, তুমি ডি. এম. স্যারের কাছে যাও।

    কী হয়েছে পরিষ্কার করে বলো দেখি।

    তুমি কী সব মিথ্যে রিপোর্ট দিয়েছিলে তোমার রিপোর্টার বন্ধুকে, অনাহার কেস।

    আমি! কে বলল?

    তুমিই তো তাকে বড়ো সায়েবের কাছে নিয়ে এসেছিলে, সে বলে গিয়েছিল যা যা জানার সব জেনে নেবে তোমার কাছ থেকে। এনকোয়্যারি হয়েছে, অনাহারের মতো কোনো ঘটনা এখানে নেই, গাড়ির লগ বুক বলছে তুমি ওই মার্চে ধুলোপাড়ায় গিয়েছিলে, সঙ্গে ছিল তোমার ওই বন্ধু।

    বুঝতে পারছিলাম সুবিমলের রিপোর্ট আমাকে বিপদে ফেলেছে। ঘটনা সত্যি। সুমিবলকে আমি ঘুরতে নিয়ে গেছিলাম সরকারি গাড়িতে করে। এটা তো হয়েই থাকে। সে ধুলোপাড়ায় যেতে চেয়েছিল। ট্রাইবাল গ্রাম দেখবে। তারিখ উল্লেখ ছিল তার প্রতিবেদনে। গাড়ির লগ বুকের সঙ্গে মিলে গেছে সেই তারিখ। অস্বীকারের কোনো জায়গা নেই।

    মনে হয়েছিল, মজুমদার ওই কথা নিয়েই এসেছে আমার কাছে। সুনন্দার বাদ যাওয়া ওই কারণে। মজুমদার চাইছে আমি ডি. এমের কাছে গিয়ে মার্জনা চেয়ে আসি। চিঠি বেরনোর আগে তা হলে হয়তো আমি বেঁচে যাব। সে ব্যবস্থা মজুমদার করবে। রিপোর্টার বন্ধুই তোমাকে ফাঁসিয়েছে বাসু, ওরা জীবনে এই রকম ক্ষমতার অলিন্দে আসতে পারবে না, তাই যত রাগ সরকারি চাকুরেদের উপর। সত্য-মিথ্যায় তাদের ফাঁসায়।

    কথাটা অসত্য নয়। সুবিমল আমাকে বলেওনি অথচ লিখে দিল, সে ওটা ঠিক করেনি। আমার চাকরিকে সুবিমল কি ঈর্ষা করেছিল? লিখবে ওই খবর তা আমাকে জানায়নি কেন? জানালে আমি ওকে ডি. এমের কাছে নিয়ে যেতাম না। কিন্তু পাওয়ারের সঙ্গে লড়ার সাধ্য কি সুবিমলের আছে? রিপোর্ট হল, কদিন হৈ হৈ হল, জেলাশাসক মিটিঙে বললেন, সরকারি তথ্য যিনি দিয়েছেন, তার চাকরির বারোটা বাজিয়ে দেবেন তিনি। তাঁর কী রোষ সেই ডেভলপমেন্ট মিটিঙে। আমার অ্যানুয়াল কনফিডেনসিয়াল রিপোর্টে চাকরির ক্ষতি তিনি করেছিলেন। চার্জশিট তৈরি হয়েছিল, শেষে দুটো ইনক্রিমেন্ট বাদ গেছিল। আমার বিরুদ্ধে অসততার অভিযোগ আনা হয়েছিল। জেলা থেকে বদলি হয়ে গিয়েছিলাম আমি। অনেকদিন লেগেছিল প্রশাসনের কাছে বিশ্বাস অর্জন করতে। আর সেই অনাহারের রিপোর্ট মিথ্যে বলে প্রশাসন জবাব দিয়েছিল। এনক্যোয়ারি করেছিল মজুমদার। বড়ো সায়েব যেমন চেয়েছিল সে তেমন রিপোর্ট দিয়েছিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএখন মৃত্যুর ঘ্রাণ – অমর মিত্র
    Next Article স্বাধীন বঙ্গভূমি গঠনের পরিকল্পনা : প্রয়াস ও পরিণতি – অমলেন্দু দে

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }