Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মুশকিল আসান – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    সমরেশ মজুমদার এক পাতা গল্প6 Mins Read0

    মুশকিল আসান – ১

    ০১.

    কদমতলার মোড়ে লোকটিকে ঘিরে ভিড় জমে গিয়েছিল। বছর ষাটের পাঞ্জাবি-ধুতি পরা মানুষটি রুমালে মুখ ঢেকে কাঁদছিলেন। তাঁর শরীর কাঁপছিল। শেষপর্যন্ত মাটিতে বসে পড়লেন তিনি। বোঝাই যাচ্ছিল খুব অসুস্থ হয়ে পড়েছেন। যারা এতক্ষণ দর্শক হয়ে দাঁড়িয়েছিল তারা মানুষটিকে ধরাধরি করে নিয়ে এল চৌধুরী মেডিক্যাল স্টোর্সে।

    চৌধুরী মেডিক্যালের রামদার সঙ্গে আড্ডা মারতে অর্জুনের বেশ ভালো লাগে। ফাঁক পেলেই চলে আসে সে এই দোকানে। তার সঙ্গে কথা বলতে-বলতে কী অবলীলায় রামদা কাস্টমার অ্যাটেন্ড করেন, ওষুধ দিয়ে টাকা গুনে নেন, না দেখলে বোঝা যাবে না। দোকানের ভেতর দিকে দুটো চেয়ার রাখা থাকে। একটায় অর্জুন বসে, কাস্টমার না থাকলে দ্বিতীয়টায় রামদা এসে বসেন। আজ ওদের তর্ক বেশ জমে উঠেছিল।

    আজকের বিষয় ছিল, যদি জলপাইগুড়ির মানুষের আগামী একবছর কোনও অসুখ না হয় তাহলে ওষুধের দোকানদাররা দুঃখিত হবেন। তার মানে, তাঁরা চান শহরের মানুষজন খুব অসুখে ভুগুক, না হলে ব্যাবসা লাটে উঠবে। রামদা তাঁর বক্তব্য জানাতে যাচ্ছিলেন ঠিক তখনই ভিড়টা দোকানের সামনে চলে এল। রামদা ব্যস্ত হয়ে মানুষটিকে চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করলেন, কী হয়েছে?

    একজন বলল, কী হয়েছে বোঝা যাচ্ছে না। বাস থেকে নামতে দেখলাম। তারপরেই রুমালে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে টলতে লাগলেন।

    রামদা বললেন, কোনও ডাক্তারের কাছে নিয়ে যান। আমি ওষুধ বিক্রি করি, ডাক্তার নই।

    এইসময় ভদ্রলোক কোনওমতে হাত নেড়ে বললেন, ঠিক আছে। একটু জল।

    জল খেয়ে ভদ্রলোক একটু ধাতস্থ হতে ভিড় হালকা হয়ে গেল। ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত কি না এই নিয়ে লোকেরা কথা বলতেই ভদ্রলোক বললেন, আমি একটু বসে থাকলেই ঠিক হয়ে যাব। আপনাদের অনেক ধন্যবাদ।

    নিশ্চিত হয়ে লোকজন চলে গেল। ভদ্রলোক চোখ বন্ধ করে বসে থাকলেন কিছুক্ষণ। তারপর ওঠার চেষ্টা করতেই অর্জুন জিজ্ঞাসা করল, আপনি কোথায় থাকেন?

    বানারহাট।

    আপনার ব্লাড প্রেসার ঠিক আছে?

    অনেকদিন পরীক্ষা করাইনি।

    আপনি আজই ডাক্তারের কাছে যাবেন। অর্জুন বলল, বানারহাট যেতে তো বাসে ঘণ্টা দুয়েক লাগবে। একলা যেতে পারবেন?

    গিয়ে কী হবে? ওদের কাছে মুখ দেখাব কী করে?

    কেন? কী হয়েছে?

    আমার সর্বনাশ হয়ে গিয়েছে। ভদ্রলোকের ঠোঁট কাঁপতে লাগল।

    আপনি শান্ত হন। কী হয়েছে আমাকে বলুন।

    পরশু আমার মেয়ের বিয়ে। বাড়ির মেয়েরা দশদিন আগে এসে গয়নার অর্ডার দিয়ে গিয়েছিল। শাড়িটারি পছন্দ করে গিয়েছিল। সেগুলো ডেলিভারি নিতে আজ আমি শহরে এসেছিলাম। কিন্তু সব শেষ হয়ে গেল। পাত্রপক্ষ কিছু চায়নি শুধু বলেছিল আপনি আপনার মেয়েকে অন্তত পাঁচভরি সোনার গয়না দেবেন। আমি গরিব স্কুলমাস্টার। অনেকদিন থেকে মেয়ের বিয়ের জন্যে সঞ্চয় করা টাকা থেকে চল্লিশ হাজার নিয়ে বাসে উঠেছিলাম। শহরে ঢোকার মুখে তিস্তাব্রিজের ওপর যখন বাস এল তখনও পাঞ্জাবির পকেটে হাত দিয়ে বুঝেছিলাম ওটা ঠিক আছে। একটা খামের মধ্যে চল্লিশটা একহাজার টাকার নোট। নিয়ে আসার সুবিধের জন্যে ব্যাঙ্ক থেকে হাজার টাকার নোট করিয়ে নিয়েছিলাম। বাস থেকে নামার পরেই দেখি প্যাকেটটা আমার পকেটে নেই। হাঁ করে শ্বাস নিলেন ভদ্রলোক, সব শেষ হয়ে গেল। বাড়ি ফিরে যাব শূন্য হাতে। কী করে আমি মেয়ের সামনে গিয়ে দাঁড়াব! আমার, আমার বেঁচে থাকার কোনও মানে হয় না।

    রামদা গালে হাত রেখে শুনছিলেন, বললেন, কী যা তা কথা বলছেন? আপনার উচিত এখনই থানায় গিয়ে পুলিশকে জানানো। কী বলে অর্জুন?

    নিশ্চয়ই। পুরোনো পকেটমার হলে পুলিশ নিশ্চয়ই হদিস করতে পারবে। অর্জুন বলল।

    কিন্তু আমি তো থানার কাউকে চিনি না। আমার সমস্যাকে ওরা কি গুরুত্ব দেবে?

    অর্জুন হাসল, নিশ্চয়ই দেবে। বড়বাবুকে বলবেন আমি আপনাকে ডায়েরি করতে বলেছি। আমার নাম অর্জুন।

    পুলিশকে বললে ফেরত পাওয়ার আশা আছে বলছেন?

    নিশ্চয়ই। চলুন, আপনাকে রিকশায় তুলে দিই। অর্জুন উঠে দাঁড়াল।

    দূরে দাঁড়ানো একজন রিকশাওয়ালাকে হাত নেড়ে ডেকে অর্জুন জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয়ই বানারহাট থেকে বাসে বসেই এসেছেন?

    হ্যাঁ।

    আপনার পাশে যিনি বসেছিলেন তাকে মনে আছে?

    তিনজন বসেছে। প্রথমজন নেমেছে ধূপগুড়িতে, দ্বিতীয়জন ময়নাগুড়িতে আর তৃতীয়জন শহরে ঢোকার পরে। ভদ্রলোক বললেন।

    এই শেষ লোকটির চেহারা মনে আছে? মাথায় টাক আর গালে কঁচাপাকা দাড়ি।

    রিকশাওয়ালা এসে দাঁড়ালে অর্জুন জিজ্ঞাসা করল, আপনার নামটা জানতে পারি।

    বিটকৃষ্ণ হালদার। রিকশায় চেপে বটকৃষ্ণ থানায় চলে গেলেন।

    দোকানে ফিরে এলে রামদা বললেন, সত্যি ভদ্রলোকের সর্বনাশ হয়ে গেল। এখন মেয়ের বিয়ে দেবেন কী করে? তোমার নাম শুনে পুলিশ হয়তো ডায়েরি নেবে কিন্তু পকেটমারকে ওরা খুঁজে বের করতে পারবে কি?

    এ ছাড়া উপায় নেই। আইনের সাহায্য নেওয়া কর্তব্য। অর্জুন বলল।

    তুমি একটু চেষ্টা করে দ্যাখো না। রামদা বলল।

    আমি?

    দ্যাখো একটু চেষ্টা করলে যদি ভদ্রলোকের মেয়ের বিয়েটা হয়ে যায়, সামাজিক কারণে তো তা করতে পারো। বিয়ে না হলে ভদ্রলোকের হার্ট অ্যাটাক হতে পারে। এখনি তো আত্মহত্যার কথা ভাবছেন! রামদা বললেন।

    মাথা নাড়ল অর্জুন। তারপর একটু চিন্তা করে বলল, একটা কাজ করব রামদা?

    নিশ্চয়ই।

    থানায় ফোন করল অর্জুন। শুনল বড়বাবু নেই।

    খারাপ লাগল। থানার দারোগা সব সময় যে থানায় বসে থাকবেন, বাইরে তার কাজ থাকবে না, তা তো নয়। বটকৃষ্ণবাবুকে এখন তীর্থের কাকের মতো বসে থাকতে হবে। রামদার কাছে বিদায় নিয়ে অর্জুন বেরিয়ে এল চৌধুরী মেডিক্যাল স্টোর্স থেকে।

    *

    জলপাইগুড়ি শহরে ইদানীং অপরাধের সংখ্যা কমে এসেছে। দুই রাজনৈতিক দলের মারপিটকে পুলিশ আর অপরাধ বলে মনে করে না। এখানে যারা পুরোনো পকেটমার অথবা ছিঁচকে চোর তাদের কাউকে কাউকে অর্জুন চেনে। তারা এখন পেশা ছেড়ে ভদ্রভাবে কাজ করে জীবনযাপন করছে। অর্জুন তাদের একজনকে খুঁজে বের করতে রুপমায়া সিনেমার দিকে এগিয়ে গেল।

    .

    জলপাইগুড়ি শহরে একসময় গোটা চারেক সিনেমা হল ছিল। রমরম করে চলত সেগুলো। ভালো-ভালো বাংলা ছবি আসত রুপশ্রী আর আলোছায়াতে। পরে আলোছায়া হল রুপমায়া। কিন্তু ভালো ছবি কমে যাওয়ায় একটা হল বন্ধ হয়ে গেল। আর একটায় সিনেমা, নাটক, সভা, সবকিছুই হয়ে থাকে। ফলে চালু সিনেমার হল বলতে এখন দুটো। রুপশ্রী এবং রুপমায়া।

    রুপমায়াতে হিন্দি ছবি দেখানো হয়। ফলে সেখানেই বেশি ভিড়। আর যেখানে দর্শকদের ভিড় সেখানে টিকিটের চাহিদা হবেই। চাহিদা হলেই সেটা ব্ল্যাক হবে। ওই হল ব্ল্যাকারদের স্বর্গরাজ্য। পুলিশ জানে, কর্তৃপক্ষের অজানা নয় তবু হিট হিন্দি ছবি এলে দর্শকরা দ্যাখেন হাউসফুল বোর্ড ঝুলছে কিন্তু কানের কাছে ফিসফিসানি শুনতে পান, টিকিট চাই? টিকিট?

    এখন দুপুর। বারোটার নুন শো শুরু হওয়ার মুখে। অর্জুন হলের সামনে পৌঁছে দেখল ভিড় উপচে পড়ছে। অমিতাভ বচ্চনের পাকা দাড়িওয়ালা মুখ হোর্ডিং-এ। ছবির নাম ব্ল্যাক। হঠাৎ কানের কাছে এসে কেউ বলল, টিকিট চাই?

    অর্জুন ঘুরে দেখল, দেখে অবাক হল। একটি মধ্যবয়সিনী মহিলা। শাড়ি জামা এবং মুখে অর্থাভাবের ছাপ স্পষ্ট। বোঝাই যায় পেটের দায়ে ব্ল্যাকারের কাজে নেমেছে।

    তোমার নাম কী?

    নামের কী দরকার? টিকিট চাই তো বলুন।

    তোমায় পুলিশ ধরলে কী করবে?

    ধরবে না। মালিক ছাড়িয়ে নেবে।

    কে মালিক?

    আরে! এ তো খুব ঝামেলাবাজ লোক। মেয়েটা চেঁচাল।

    সঙ্গে-সঙ্গে একজন ছুটে এল, অ্যাই বউদি, চুপ করো। তারপর অর্জুনের দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না দাদা। ও আপনাকে চিনতে পারেনি। এই লাইনে মেয়েছেলে ছিল না। কিন্তু ওর স্বামীকে তো আপনি চিনতেন। সে বিছানা নিলে না খেয়ে মরছিল বলে ওকে কাজটা পাইয়ে দিয়েছি আমরা।

    ওর স্বামী কে? গদাইদা। যার একটা হাত কাটা ছিল।

    অর্জুনের মনে পড়ে গেল। হাতকাটা গদাইকে সে চিনত। এই শহরে দুজন গদাই ছিল। একজন হাতকাটা গদাই অন্যজন পোড়াগদাই–দুষ্কর্ম করতে ওস্তাদ ছিল ওরা। পুলিশের হাতে মার খেয়েছে প্রচুর। এক-দুবার জেলও খেটেছে। ওই হাতকাটা গদাইকে সে একবার জেল-খাটা থেকে বাঁচিয়ে দিয়েছিল। বিনা কারণে দোষ পড়ছিল ওর ঘাড়ে। লাইটার রহস্য সমাধান করার সময় ওই হাতকাটা গদাই তাকে খুব সাহায্য করেছিল।

    অর্জুন মেয়েটিকে জিজ্ঞাসা করল, কী হয়েছে গদাই-এর?

    ডাক্তার বলেছে টি বি। রাজার রোগ। বিছানা থেকে উঠতে পারে না।

    কোথায় থাকো তোমরা?

    ঠিকানা জেনে নিয়ে অর্জুন পা বাড়াল।

    বাড়ির দিকে কিছুটা যেতেই একটা জিপ এসে দাঁড়াল তার পাশে। ড্রাইভারের পাশে বসা থানার বড়বাবু বললেন, অর্জুন, আপনি যাকে আমার কাছে পাঠিয়েছিলেন তাকে হাসপাতালে ভরতি করিয়ে এলাম। বটকৃষ্ণবাবুর হার্ট অ্যাটাক হয়েছে।

    অর্জুন কথা খুঁজে পাচ্ছিল না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতনু অতনু সংবাদ – সমরেশ মজুমদার
    Next Article কালোচিতার ফটোগ্রাফ – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }