Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৃচ্ছকটিক – শূদ্রক (অনুবাদ – জ্যোতিভূষণ চাকী)

    জ্যোতিভূষণ চাকী এক পাতা গল্প180 Mins Read0
    ⤶ ⤷

    মৃচ্ছকটিক – সপ্তম অঙ্ক

    মৃচ্ছকটিক – সপ্তম অঙ্ক 

    (তারপর চারুদত্ত ও বিদূষকের প্রবেশ)

    বিদূষক— দেখুন দেখুন, পুরনো বাগান পুষ্পকরণ্ডকের মাধুর্য দেখুন।

    চারুদত্ত— বয়স্য! সত্যই তাই। কারণ গাছগুলো বণিকের মতো শোভা পাচ্ছে, ফুলগুলো পণ্যের মতোই সজ্জিত। ভ্রমরেরা বিচরণ করছে, তারা যেন শুল্ক আদায় করতে বেড়িয়েছে ॥ ১ ॥

    বিদূষক— বিনা অলঙ্করণেই রমণীয় এই শিলাতলে বসুন আপনি

    চারুদত্ত— বয়স্য! বর্ধমানক দেরি করে ফেলেছে।

    বিদূষক— বর্ধমানককে তো বলেছিলেম— বসন্তসেনাকে নিয়ে শিগিরই চলে এসো।

    চারুদত্ত— তাহলে দেরি করছে কেন? তার সামনে কি অন্য গাড়ি পড়ল যাকে কাটিয়ে যেতে অবকাশের অপেক্ষায় আছে অথবা, অক্ষটি ভেঙে যাওয়ায় তাকে তা বদলাতে হচ্ছে, না কি লাগামই ছিঁড়ে গেল, না কি পথের মাঝখানে কাঠ পড়ে থাকায় তাকে অন্য পথের সন্ধান করতে হচ্ছে, না কি ইচ্ছেমতো বলদদুটোকে চালাতে দিয়ে স্বাচ্ছন্দ্যগতিতে আসছে সে ॥ ২ ॥

    (ব্যস্ত আর্যকসহ গাড়ি নিয়ে প্রবেশ করে)

    চেট— চল্, বলদজোড়া, চল্।

    আর্যক— (স্বগত) রাজপুরুষদের দেখে অত্যন্ত ভীত হয়ে পড়ছি, পায়ে শিকল থাকায় পলায়ন এখন সম্পূর্ণ হয়েছে বলা চলে না, সজ্জনের গাড়িতে চড়ে গোপনে চলেছি, এ অবস্থায় নিজেকে মনে হচ্ছে কোকিলের মতো, বায়সীরা যাকে নীড়ে রক্ষা করছে[১] ॥ ৩ ॥

    দেখছি নগর থেকে অনেক দূরে এসে পড়েছে। তাই এখন এই গাড়ি থেকে নেমে এই গভীর কুঞ্জে প্রবেশ করব, নাকি এই গাড়ির মালিককে দেখব? অথবা, কুঞ্জে না হয় নাই গেলাম। শোনা যায় আর্য চারুদত্ত শরণাগতবৎসল। তাই তাঁকে চোখে দেখেই যাব। সেই সজ্জন আমাকে সম্প্রতি বিপদ থেকে সদ্যমুক্ত জেনে সুখীই হবেন। সেই মহাত্মার গুণেই আমি (এখনও) এমন-হাল-হওয়া ধারণ করে আছি ॥ ৪ ॥

    চেট— এই সেই উদ্যান। এগিয়ে যাই। (এগিয়ে) আর্য মৈত্রেয়।

    বিদূষক— শুনছেন? আপনাকে খোশ্খবর দিচ্ছি। বর্ধমানক কথা বলছে। বসন্তসেনাও নিশ্চয় এসেছেন।

    চারুদত্ত— আমার কাছে এ খবর আনন্দের, সত্যই আনন্দের।

    বিদূষক— বাঁদীরব্যাটা! এত দেরি করলি কেন শুনি?

    চেট— আর্য মৈত্রেয়, রাগ করবেন না। গাড়ির গদি আনতে ভুলে গিয়ে অনর্থক যাতায়াত করতে হল বলে দেরি করে ফেলেছি।

    চারুদত্ত— বর্ধমানক, গাড়ি ঘোরাও। বন্ধু মৈত্রেয়, বসন্তসেনাকে নামিয়ে আনো।

    বিদূষক— ওঁর পা-দুটি কি শিকলে বাঁধা যে উনি নিজে নামতে পারবেন না? (উঠে এবং গাড়ির আবরণ মোচন করে) ও মা কে? বসন্তসেনা না, এ যে বসন্তসেন!

    চারুদত্ত— বয়স্য, আর পরিহাস কোরো না। প্রীতি সময়ের অপেক্ষা করে না। বরং নিজেই নামিয়ে আনছি। (এই বলে উঠলেন)

    চারুদত্ত— (গাড়িতে উঠে দেখে) সে কী! তা হলে ইনি কে?

    হাতির শুঁড়ের মতো বাহু, সিংহের মতো উঁচু আর চওড়া কাঁধ, প্রশস্ত আর সমান বুক, আনত চোখ দুটি রক্তিম আর চঞ্চল— এমন আকৃতি যার সেই মহাত্ম। এমন দশায় কেমন করে পড়লেন যা তাঁর মোটেই যোগ্য নয়, কারণ তিনি পায়ে আঁটা একটি শিকল বহন করছেন ॥ ৫ ॥

    আপনি কে বলুন তো?

    আর্যক— আমি শরণাগত গোপালতনয় আৰ্যক।

    চারুদত্ত— ঘোষপল্লি থেকে এনে রাজা পালক যাঁকে বন্দি করে রেখেছিলেন?

    আর্যক— আজ্ঞে হ্যাঁ।

    চারুদত্ত— ভাগ্যই আপনাকে এখানে পাঠিয়েছে, আপনি আমার দৃষ্টিসীমার মধ্যে এসে পড়েছেন। আমি বরং প্রাণ ত্যাগ করব তবু শরণাগত আপনাকে ত্যাগ করব না।। ৬।।

    (আর্যক আনন্দের অভিনয় করল)

    চারুদত্ত— বর্ধমানক, এর পা থেকে শিকল খুলে দাও।

    চেট— তাই করছি, আর্য। (তাই করে) আর্য, শিকল খুলেছে।

    আর্যক— কিন্তু ভালোবাসায় গড়া এর চেয়ে বেশি শক্ত অন্য শিকল পরানো হল।[২]

    বিদূষক— শিকলগুলো নাও। ওঁকে মুক্ত করা হয়েছে। এবারে আমরা চলি।

    চারুদত্ত— না না, এত তাড়া কিসের?

    আর্যক— বন্ধু চারুদত্ত, আমিও প্রীতিবশতই আপনার গাড়িতে চড়েছিলাম, ক্ষমা করবেন।

    চারুদত্ত— নিজে থেকেই আপনি যে প্রীতি দেখিয়েছেন তাতে আমি অলঙ্কৃত হলাম।

    আর্যক— এবারে আপনি অনুমতি দিন আমি যেতে পারি।

    চারুদত্ত— আসুন।

    আর্যক— যা হোক, এবারে নামি।

    চারুদত্ত— বন্ধু, নামবেন না। আপনার শিকলগুলো কেবল খোলা হয়েছে, আপনি দ্রুত চলতে পারবেন না। এ অঞ্চলে গাড়িটাও কিছুটা আস্থার সৃষ্টি করবে, রাজপুরুষেরা অনেকেই ঘুরে বেড়াচ্ছে এখানে। তাই গাড়িতেই চলুন।

    আর্যক— আপনি যেমন বললেন তাই হোক।

    চারুদত্ত— কথাপ্রসঙ্গে আমাকে মনে পড়বে আশা করি।

    আর্যক— আমি নিজের আত্মাকে ভুলতে পারি?

    চারুদত্ত— পথ চলার দেবতারা আপনাকে রক্ষা করুন।

    আর্যক— আপনিই আমাকে রক্ষা করেছেন।

    চারুদত্ত— নিজের ভাগ্যেই আপনি রক্ষা পেয়েছেন।

    আর্যক— তবু আপনিই তার হেতু ॥ ৭ ॥

    চারুদত্ত— যেখানে ‘পালক’ ক্ষমতায় আসীন সেখানে সত্যিকারের নিরাপত্তা কিছুই নেই, তাই অবিলম্বে আত্মগোপন করুন।

    আর্যক— হ্যাঁ, তাই করব, তবে আবার দেখা হবার জন্যেই। (প্রস্থান )

    চারুদত্ত— রাজার বিরুদ্ধে গুরুতর অপরাধ করে এখানে আর তিলার্ধ থাকাও ঠিক নয়। মৈত্রেয়, শিকলটা পুরনো কুয়োতে ফেলে দাও। কারণ রাজারা চরদের চোখে সব দেখে ফেলেন[৩] ॥ ৮ ॥

    (বাঁ চোখ নাচছে এমন অভিনয় করে)

    বন্ধু মৈত্রেয় আমি বসন্তসেনাকে দেখার জন্যে উৎসুক। দেখো-

    সেই কান্তাকে না দেখে আমার বাঁ চোখ স্ফুরিত হচ্ছে, অকারণে ভীত আমার মন ব্যথিত হচ্ছে ॥ ৯ ॥

    তাই এসো। যাই (পরিক্রমণ)

    আমার সামনেই একজন বৌদ্ধ শ্রমণকে দেখছি— এ যে অশুভ লক্ষণঃ। (চিন্তা করে) সে এই পথে আসুক, আমরা বরং এইখানে (আর একটি পথে) যাই।

    (প্রস্থান)

    ॥ ‘আর্যকাপহরণ’ নামে সপ্তম অঙ্ক সমাপ্ত॥

    —
    টীকা

    ১. স্বমপত্যজাতমন্যৈদ্বৈজৈঃ পরভৃতাঃ খুল পোষয়ন্তি। –কোকিলেরা নিজের বাচ্চাদের অন্যকে দিয়ে পালন করিয়ে নেয়।

    কোকিলদের এই অভ্যাস সম্বন্ধে একটি সমীক্ষা :

    ‘Much has been written on the Cuckoo’s parasitic habits, but there is considernale disagreement, even between observers. The female appears to lay on egg directly in the selected nest, then removes one of the host’s eggs with her beak, so that the total number of eggs remains the same. Yet it has been reported that if the nest is too small or too fragile she lays her egg on the ground and then carries it to the selected nest.

    [Larousse Encyclopedia of Animal life, P- 424 ]

    ২. আর্যক তার কৃতজ্ঞতাকে সুন্দর করেই প্রকাশ করল, আসন্ন প্রত্যুপকারের ছায়াপাতও ঘটল তার এই কথাগুলোতে।

    ৩. তুলনীয় :

    যস্মাৎ পশ্যতি দূরস্থাঃ সর্বানর্থান্নরাধিপাঃ।
    তারেণ তস্মাদুচ্যন্তে রাজানশ্চারচক্ষুষঃ॥ –রামায়ণ

    (যেহেতু রাজারা দূর থেকে চরদের মাধ্যমে সব বিষয় দেখেন সেই জন্যে রাজাদের ‘চারচক্ষু’ বলা হয়)

    ৪. বৌদ্ধ সন্ন্যাসীর দর্শন অশুভসূচক বলে মনে করা হত। ‘কাষায়ীগুড়তক্র- পঙ্কবিধবাকুব্জা ন দৃষ্টাঃ শুভাঃ’। শুধু কি কাষায় পরিচ্ছদ পরিহিত বলেই বৌদ্ধভিক্ষুদর্শন অশুভসূচক নাকি অন্য কোনো সংস্কার এতে আছে? কিন্তু যে চারুদত্ত এত উদার এবং সহিষ্ণু তিনি এ সংস্কারের বশীভূতই-বা হবেন কেন? তাছাড়া বৌদ্ধ ধর্ম তো সে সময়ে সমাদৃত। নাটকেও তার আভাস আছে। ‘He who is familiar with the moral teachings of Buddhism will not miss to see in this drama clear traces of moral teachings of Buddhism. — History of Indian literature III, Winterntg, P-232

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশেবা – জ্যাক হিগিনস
    Next Article বারো ঘর এক উঠোন – জ্যোতিরিন্দ্র নন্দী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }