Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৃণ্ময়ীর মন ভালো নেই – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প118 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. মীনা তার মেয়েকে গোসল দিচ্ছে

    মীনা তার মেয়েকে গোসল দিচ্ছে। যথেষ্ট আয়োজনের গোসল। প্লাস্টিকের বেবি বাথটাব কেনা হয়েছে। বাথটাব ভর্তি ফেনা। টুনটুনি বাথটাবে বসে আছে। বাথটাবটা আট হয়ে তার গায়ে বসে গেছে।

    জহির এসে পাশে বসতে বসতে বলল, ভোম্বা মেয়েকে এমন পিচকি গামলায় ঢুকিয়ে দিলি। বের করবি কীভাবে?

    মীনা মুখ কালো করে বলল, এরচে বড় সাইজ বাথটাব নেই। আমি কী করব?

    বাথরুমে নিয়ে গোসল করাবি।

    এইবারে মীনার চোখে পানি এসে গেল। সে চোখের পানি মুছতে মুছতে বলল, বাথটাব কিনে তোমার টাকা নষ্ট করেছি তো, এই টাকা আমি দিয়ে দিব।

    জহির বিরক্ত হয়ে বলল, ঠিক আছে দিবি। এখন কান্না বন্ধ কর। দিনের মধ্যে দশবার চোখের পানি। অসহ্য!

    মীনা বলল, আমার সব কিছুই তো অসহ্য। আমাকে অসহ্য। আমার মেয়েকেও অসহ্য। কত সহজে বলে ফেললে ভোম্বা মেয়ে। একদিন দেখলাম না কোলে নিয়ে আদর করতে। গালে একটা চুমু খেতে।

    জহির উঠে পড়ল। তার খুবই বিরক্ত লাগছে। বিরক্তির প্রধান কারণ ড্রয়ারে বাজার খরচ হিসেবে রাখা পনেরশো টাকা নেই। খোঁজ নিয়ে জানা গেছে ঐ টাকা দিয়ে টিয়া এক কার্টুন সিগারেট আরো কি কি যেন কিনেছে। তার নাকি ডেইলি এক থেকে দেড় প্যাকেট সিগারেট লাগে।

    ড্রয়ারের পনেরশো টাকা ছিল জহিরের শেষ সম্বল। আবার তাকে টাকার সন্ধানে বের হতে হবে। টাকা পাওয়া যাবে কি না কে জানে। একটা পত্রিকার অফিসে ইলাসট্রেটর হিসেবে যোগ দেবার কথা ছিল। পত্রিকার মালিক জানিয়েছেন আপাতত তারা নতুন কাউকে নিচ্ছেন না। পরে যোগাযোগ করতে।

    অনেক ছবির দোকানে ছবি দেয়া আছে। কোথাও কিছু বিক্রি হয় নি। শ্রাবণী গ্যালারির মালিক কুদ্দুস সাহেব গলাটা খাটো করে বলেছেন, কামরুল হাসানের তুলির টান রপ্ত করেন। তারপর উনার ঢংয়ে কয়েকটা ছবি একে নিয়ে আসেন। আমাদের লোক আছে অবিকল কামরুল হাসানের নকল করে সিগনেচার করে দেবে। পার পিস আপনাকে দেব পাঁচ হাজার। রাজি থাকলে ছবি আঁকেন। এস এম সুলতান কপি করতে পারলে পার পিস পনেরো করে দেব। জয়নুল নকল করতে পারলে পার পিস কুড়ি পাবেন। আপনার প্রতিভা আছে আপনি পারবেন। আমি খোলা মানে আপনাকে আমার অফার দিলাম। বাকিটা আপনার ইচ্ছা। না খেয়ে মরবেন, না নকল ছবি আঁকবেন সেটা আপনার বিবেচনা।

    জহির সকাল থেকে কামরুল হাসানের তুলির টান দিচ্ছে। দুটি দাঁড়িয়ে গেছে বলে মনে হচ্ছে। দুটাই বকের ছবি। একটাতে বক মাছ খাচ্ছে। তার ঠোঁটে মাছ। অন্যটাতে উড়ার প্রস্তুতি হিসেবে পাখা মেলেছে। জুহিরের ধারণা কামরুল হাসান এই ছবি দুটি দেখলে নিজেও খুশি হতেন।

    মীনা টুনটুনিকে টাওয়েল দিয়ে মুছতে মুছাতে ভাইয়ের সামনে এসে দাড়াল। কঠিন মুখে বলল, ভাইজান আমি ঠিক করেছি আজ চলে যাব।

    জহিল বলল, আচ্ছা।

    রাতে বাস যায়। রাতের বাসে যাব।

    ঠিক আছে।

    খালি হাতে আমি শ্বশুরবাড়িতে উঠতে পারব না। তুমি টুনটুনিকে সোনার কিছু দিবে বলেছিল। আমাকে টাকা দাও। আমি কিনে আনব।

    এখন আমার হাতে কোনো টাকাপয়সা নাই। তোরা চলে যা, আমি টাকা মানিঅর্ডার করে পাঠাব।

    মীনা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার বোন না পথের ফেলনা। ঠিক করে বল তো ভাইয়া। দশ দিন ধরে আছি। তুমি টুনটুনির বাবার সঙ্গে একটা কথা বল না। বেচারা একা বারান্দায় বসে থাকে। সামান্য কয়েক পেকেট সিগারেট কিনেছে, এই নিয়েও তুমি কথা শুনিয়েছ।

    জহির বলল, কথা শুনাইনি তো। বলেছি অন্যের পয়সায় এত দামি সিগারেট খাওয়ার দরকার কী? আমি নিজে তো দেশীটা খাই।

    দু দিনের জন্যে বেড়াতে এসে দামি সিগারেট যদি খায় তাতে অসুবিধা কী?

    জহির হতাশ গলায় বলল, কোনো অসুবিধা নাই। বেশি করে খেতে বল। এখন সামনে থেকে যা।

    মীনা কাঁদতে কাঁদতেই সামনে থেকে বের হয়ে গেল। এখন টুনটুনির কান্নাও শোনা যাচ্ছে। মীনা রাগ ঝাড়তে গিয়ে মেয়ের গালেও চড়থাপ্পড় লাগিয়েছে। সে কখনও একা কেঁদে শান্তি পায় না।

    জহির ছবি হাতে উঠে পড়ল। কান্নাকাটির মধ্যে বসে থাকার কোনো মানে হয় না।

     

    কুদ্দুস সাহেব স্কেচ দুটি ভুরু কুঁচকে অনেকক্ষণ দেখলেন। কিছুই না বলে ড্রয়ার থেকে দশ হাজার টাকার একটা ব্যান্ডেল দিয়ে বললেন চা খাবেন?

    জহির বলল, খাব।

    কুদ্দুস বলল, জয়নুলের নকল করেন। উনি নিজেই নিজের ছবি প্রচুর নকল করেছেন। উনার ভালো ভালো ছবির চার পাঁচটা জেনুইন ভার্সান আছে। আপনার হাত ভালো। আপনি যদি করেন কোনো শালা ধরতে পারবে না। আপনাকে আমরা ঠকাব না।

    জহির বলল, ঠিক আছে।

    কবে দিবেন বলেন। আমার কাছে পার্টি আছে।

    তাড়াতাড়িই দিব।

    উনার দুর্ভিক্ষের কাক কিন্তু আঁকবেন। ডাস্টবিনের ময়লার পাশে শিশু, কাক এইসব। বিদেশীরা লুফে নিবে।

    ঠিক আছে বক আর আঁকব না। এখন থেকে কাক।

    আপনার ঐ বন্ধু কোথায়? ফজলু সাহেব। উনার হাতও ভালো।

    জহির সিগারেট ধরাতে ধরাতে বলল, শুধু হাত ভালো হলে হয় না, কপালও ভালো থাকতে হয়। তার কপাল মন্দ। সে হাসপাতালে। এখন মরে মরে অবস্থা।

    বলেন কি! কোন হাসপাতাল? কত নম্বর কি বলুন তো একবার দেখতে

    জহির উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, খামাখা হাসপাতালের নাম দিয়ে কী করবেন? আপনি যে দেখতে যাবেন না সেটা আপনিও জানেন আমিও জানি।

     

    জহির বাসায় ফিরে বোনের হাতে টাকার বান্ডেলটা দিয়ে বলল, যা টুনটুনির জন্যে কিছু নিয়ে আয়।

    মীনা গম্ভীর গলায় বলল, এখানে কত আছে?

    দশ আছে।

    এতে তো এক ভরিরও কিছু হবে না। সোনার ভরি এখন তেরো হাজার।

    যা হয় তাই কিনবি এবং রাতের বাসে বিদায় হয়ে যাবি। আমি পথের ফকির। এই জিনিসটা যেদিন বুঝবি সেই দিন আবার বেড়াতে আসিস।

    মীনা বলল, আমি আর কোনো দিনও আসব না। আমি যদি বাবা-মায়ের সন্তান হয়ে থাকি তাহলে তুমি আর কোনো দিন আমার মুখ দেখবে না।

    আচ্ছা ঠিক আছে। চিৎকার বন্ধ।

    এই রইল তোমার টাকা। তোমার এই টাকা যদি আমি নেই তাহলে যেন আমার হাতে কুষ্ঠ হয়।

    মীনা কাঁদছে। মীমার মেয়ে কাঁদছে। জহিরের বিরক্তির সীমা রইল না। বিকালের দিকে মীনা স্বাভাবিক। এক কাপ চা জহিরের সামনে রাখতে রাখতে বলল, ভাইয়া আমি ঠিক করেছি দশ আনার মধ্যে একটা চেইন কিনব। তোমার অবস্থাও তো দেখতে হবে। তোমার যে এমন খারাপ অবস্থা এটাও তো জানি না।

    জহির বলল, তোরা কি রাতে যাচ্ছিস?

    টিয়াকে পাঠিয়েছি টিকেট কাটতে। টিকিট পেলে অবশ্যই চলে যাব।

    ঠিক আছে যা। এতদিন ঢাকায় পড়ে থাকারও কোনো মানে নেই।

    ভাইয়া তুমি বলেছিলে টুনটুনির ছবি এঁকে দিবে।

    জহির বলল, তুই মেয়ে কোলে নিয়ে সামনে বোস। একে দিচ্ছি।

    শাড়ি বদলে চুল বেঁধে আসি?

    কিছুই করতে হবে না। আমি তো ক্যামেরা দিয়ে ছবি তুলছি না।

    মীনা মেয়ে কোলে নিয়ে বসল। জহির বলল, কথা বলবি না। চুপচাপ বসে থাকবি।

    মীনা বলল, কতক্ষণ লাগবে?

    জহির বলল, দশ মিনিটও লাগতে পারে আবার দশ ঘণ্টাও লাগতে পারে।

    দশ মিনিটের বেশি হলে কিন্তু আমি পারব না। আচ্ছা ভাইজান তুমি টিয়ার সঙ্গে কথা বল না কেন? আজ চলে যাবে তো। ওকে ডেকে ওর সঙ্গে একটু কথাটথা বল।

    আচ্ছা বলব। তোর বরের আসল নাম কী?

    মীনা হতভম্ব হয়ে বলল, তুমি ওর নাম জান না?

    ভুলে গেছি। মানুষ ভুলে যায় না।

    মীনা থমথমে গলায় বলল, ওর নাম সবুজ। থাক তোমাকে আর ছবি আঁকতে হবে না।

    মীনা মেয়ে কোলে নিয়ে উঠে গেল।

    পাশের ঘর থেকে মীনার ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। একটু পরেই মেয়ে কাঁদতে শুরু করবে। শুরু হবে কোরাস। জহির ছবির দিকে তাকিয়ে আছে। টুনটুনির চেহারা চলে এসেছে মীনার খানিকটা এসেছে। ছবিটা ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে এই ছবিতে আর কাজ না করলেও হবে। সামান্য শেড অবশ্যি দেয়া যায়। না দিলেও তেমন ক্ষতি হবে না। টুনটুনিকে সুন্দর লাগছে ছবিতে। বাচ্চাটার চেহারায় অন্য রকম মায়া আছে। ছবি আঁকার আগে ব্যাপারটা জহির লক্ষ করেনি। জহির আগ্রহের সঙ্গে ছবিতে নিজের নাম সই করল।*

     

    সবুজ বাসের টিকেট কাটতে গিয়েছিল বিকাল চারটায়। মীনা পাঁচটার সময় কাদো কাঁদো মুখে বলল, ভাইয়া ও টিকিট কাটতে গেছে এক ঘণ্টা হয়ে গেছে এখনো তো ফিরছে না।

    জহির বলল, যেতে-আসতে সময় লাগবে না। তুই অল্পতেই এত অস্থির হয়ে যাস কী জন্যে?

    মীনা বলল, ও দশ হাজার টাকার বান্ডেলটা নিয়ে গেছে।

    তাতে সমস্যা কী? টিকিট কেটে বাকি টাকা ফেরত আনবে।

    ড্রয়ারে পাঁচ প্যাকেট সিগারেট ছিল। সিগারেটও নিয়ে গেছে।

    মীনা ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করল।

    জহির ধমক দিয়ে কান্না থামালো। টুনটুনি তার মাকে ভালো কপি করা শিখেছে। মা কাঁদতে শুরু করলে সে কাঁদতে শুরু করে। মা থামলে সেও থামে।

    মীনা বলল, ভাইয়া আমার খারাপ একটা সন্দেহ হচ্ছে। ও মনে হয় চলে গেছে।

    জহির বলল, চলে গেছে মানে। কোথায় চলে গেছে।

    মীনা বলল, আমি কিভাবে জানি কোথায় গেছে। চলে যে গেছে এটা জানি। ব্যাগে করে নিজের কাপড়-জামাও নিয়ে গেছে। ভাইয়া এখন কী হবে?

    জহির সার্ট গায়ে দিচ্ছে। ঘর এখন অসহ্য লাগছে। বাইরে কোথাও যেতে হবে। হাসপাতালে যাওয়া খুবই দরকার, ফজলুর খোঁজ নিতে হবে। গত তিন দিন যাওয়া হয় নি।

    মীনা বলল, ভাইয়া কোথায় যাও?

    কাজে যাই। জরুরি কাজ আছে।

    আমাকে পথে ফেলে চলে যাচ্ছ?

    তুই পথে নী। তুই আমার বাসায় আছিস এবং ভালো আছিস।

    তুমি ফিরবে কখন?

    জানি না কখন ফিরব।

    রাত হবে?

    হতেও পারে।

    মীনা বলল, এর মধ্যে যদি টিয়া বাসের টিকিট নিয়ে ফিরে আসে।

    যদি ফিরে আসে তোরা চলে যাবি। বাসায় তালা দিয়ে চাবি বাড়িওয়ালার কাছে রেখে চলে যাবি।

    তুমি এ রকম কঠিন গলায় আমার সঙ্গে কথা বলছ কেন?

    মীনা আবার ফোস ফোস শুরু করল। টুনটুনিও দেরি করল না।

    আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। জহির উঠে দাঁড়াল।

     

    ফজলু মুখের সামনে তিন দিনের একটা বাসি পত্রিকা ধরে শুয়ে আছে। জহিরকে দেখে সে পত্রিকা নামিয়ে বলল, আমাকে ধরাধরি করে একটু বসিয়ে দে। শুয়ে শুয়ে কথা বলতে ভালো লাগে না। প্রকৃতি চায় না আমরা শুয়ে শুয়ে কথা বলি।

    জহির ফজলুকে বিছানায় বসাতে বসাতে বলল, তোর নতুন থিওরি?

    ফজলু বলল, থিওরি না হাইপোথিসিস। আমরা কখন শুই? ঘুমানোর জন্য শুই, কাজেই…

    শরীরের অবস্থা কী?

    ভালো না? ডাক্তাররা বলছে খারাপ ধরনের জন্ডিস। হেপাটাইটিস বি, সি, ডি এর কোনো একটা। ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, মৃত্যুর প্রস্তুতি কি নিতে শুরু করব?

    ডাক্তার এমনভাবে তাকালো যেন পাগলা গারদের কোনো পেশেন্ট।

    তোকে সে-রকমই দেখাচ্ছে।

    ফজলু আগ্রহের সঙ্গে বলল, মৃত্যুর প্রস্তুতি কিন্তু আমি নিতে শুরু করেছি।

    জহির বলল, সেটা কী রকম?

    মনকে বুঝাচ্ছি আমাদের পৃথিবীর যে জগৎ সে জগতের চেয়ে মৃত্যুর পরের জগৎ অনেক ইন্টারস্টিং।

    জহির বলল, মন বুঝেছে?

    ফজলু বলল, না। এখনও না। তবে বার বার একই কথা বললে মন কন্ডিশন্ড হয়ে যাবে। তখন বুঝ মানবে।

    জহির বলল, বুঝ মানলে তো ভালোই। এখন কি খাওয়া-দাওয়া করতে পারছিস, না-কি স্যালাইন চলছে?

    স্যালাইন চলছে। মাঝখানে একবার জাউ ভাত দিয়েছিল। মুখে দিয়েই বমি করে দিয়েছি। ভালো করেছি না?

    জহির জবাব দিল না। ফজলুর মুখ হাসি হাসি। যেন অতি মজাদার কোনো কথা বলেছে। জহির বলল, যে ডাক্তার তোকে দেখছেন তার নাম কী?

    ফজলু বলল, তার নাম দিয়ে দরকার কী?

    কথা বলতাম। তোর অসুখ কী? চিকিৎসা কী হচ্ছে?

    কথা বলার কোনো দরকার নেই। তাদেরকে তাদের কাজ করতে দে। প্রত্যেকেই প্রত্যেকের কাজ করবে। একজন অন্যজনের কাজে ইন্টারফেয়ার করবে না। ডাক্তার করবে ডাক্তারের কাজ, আমি করব আমার কাজ।

    এখন তোর কাজটা কী?

    ফজলু আগ্রহের সঙ্গে বলল, আমার বর্তমান কাজ অদ্রুত অদ্ভুত হাইপোথিসিস দাঁড় করানো। আমার আরেকটা হাইপোথিসিস শোন—

    জহির বলল, হাইপোথিসিস শুনতে ইচ্ছা করছে না।

    আহা শোন না, মজা পাবি। এই হাইপোথিসিসে মৃত্যুর পর আমরা আরেকটা গ্রহে চলে যাব। সেই গ্রহ পৃথিবীর চেয়ে অনেক সুন্দর। পৃথিবীতে যেমন রোগ-ব্যাধি আছে সেই গ্রহে নেই। সেই গ্রহ ব্যাধিমুক্ত গ্রহ। তবে সেখানে অভাব, অনটন আছে। মানসিক কষ্ট আছে। পৃথিবীর সব মানুষ যে সেই গ্রহে যেতে পারবে তা-না। অনেকের মডেল নষ্ট করে ফেলা হবে।

    দ্বিতীয় যে গ্ৰহটাতে আমরা যাব সেখানেও মৃত্যু আছে। মৃত্যুর পর আমাদের স্থান হবে তৃতীয় গ্রহে। দ্বিতীয় গ্রহ থেকে তৃতীয় গ্রহে যাবার সময়ও একদল মানুষ বাদ পড়ে যাব।

    তৃতীয় গ্রহ হবে দ্বিতীয়টার চেয়ে বেটার। সেখানে ব্যাধি যেমন নেই, অভাব নেই। একটি ব্যাধি এবং অভাব মুক্ত জগৎ। তবে মানসিক কষ্ট আছে।

    সেই জগৎ থেকে আমরা যাব চতুর্থ জগতে। সেই অপূর্ব জগতে কোনো কষ্টও নেই। সেখান থেকে যাত্রা হবে পঞ্চম জগতে।

    জহির বলল, এর শেষ কোথায়?

    ফজলু বলল, সর্বশেষ জগতটা হলো নবম জগৎ। সেখানে অল্প কিছু মানুষই বাস করবেন। তারা সবাই মুক্ত পুরুষ। মহান সাধু-সন্ত। তারা সর্ব বিষয়েই মুক্ত এমন কি সময়ের বন্ধন থেকেও মুক্ত। তারা তাদের ইচ্ছা মতো যে কোনো জগতে যেতে পারবেন। কেউ কেউ ইচ্ছা করেই যাবেন। এই যে আমরা হঠাৎ হঠাৎ মহাপুরুষদের মত সাধু-সন্তের দেখা পাই তারা আসলে নবম জগতের মানুষ। স্ব-ইচ্ছায় আমাদের জগতে বাস করতে এসেছেন।

    জহির বলল, এমন কোনো সাধু-সন্তের দেখা পেয়েছিস?

    ফজলু বলল, একজনের দেখা তো অবশ্যই পেয়েছি। আমি নিজে, ঠাট্টা করছি না, এখন আমি মোটামুটি নিশ্চিত।

    জহির বলল, আজ উঠি। ফজলু বলল, কাল আসবি?

    না। কাল, পরশু, তর এই তিনদিন আসব না। সাভারের এক খামার বাড়িতে যাব। টাকার কুমির এক বুড়োর পোট্রেট আঁকব।

    বুড়োর গায়ের রঙ কি ফর্সা?

    হুঁ।

    তাহলে এক কাজ করিস ইয়েলো ওকার ব্যবহার করিস। ইয়োলো ওকারের সাথে সামান্য লাল রঙ দিবি। টাইটেরিয়াম হোয়াইট কিংবা জিংক অক্সাইড একেবারেই ব্যবহার করবি না। এক্সপেরিমেন্ট করে দেখ।

    আচ্ছা।

    জহির পকেট থেকে পাঁচশ টাকার একটা নোট বের করে ফজলুর বালিশের নিচে রাখতে গেল। ফজলু বলল, টাকা রাখিস না। চুরি হয়ে যাবে। গতকালই বালিশের নিচ থেকে একশ টাকা চুরি হয়েছে।

    খালি হাতে থাকবি?

    হুঁ। আসছি নেংটা, থাকব নেংটা, যাব নেংটা।

    জহির বাসায় ফিরল রাত দশটায়। মীনা তার মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় একা বসে আছে। জহিরকে দেখে উঠে দাঁড়াল।

    ভাইয়া ও ফিরে নাই।

    জহির কিছু না বলে ঘরে ঢুকে গেল। মীনা তার পেছনে ঢুকল।

    ভাইয়া এখন আমি কী করব?

    কি আর করবি কান্না শুরু কর। মেয়েকে ঘুম থেকে তোল। সে কাঁদুক।

    ভাইয়া তুমি পাষাণের চেয়েও খারাপ। সিমারের চেয়েও খারাপ। মীর জাফরের চেয়েও খারাপ।

    জহির বলল, ভাত দে। আয় ভাত খাই।

    মীনা ভাত বাড়ল। জহিরকে অবাক করে দিয়ে খেতেও বসল। জহির ভেবেছিল মীনা খাবে না। রাগ করে ভাত না খাওয়া তার ছোটবেলার অভ্যাস।

    মীনা। জি ভাইয়া।

    তোর টিয়া টাকা-পয়সা, সিগারেট, কাপড়-চোপড় তোকে না জানিয়ে নিয়ে চলে গেছে এটা ঠিক না, তোকে জানিয়েই গেছে। তুই তাকে দশ হাজার টাকার একটা বান্ডেল দিয়ে দিবি টিকিট কেনার জন্যে এটা কখনও হবে না। ঘটনা কি বলতে চাইলে বল। বলতে না চাইলে বলতে হবে না।

    মীনা মাথা নিচু করে বলল, ও ইন্ডিয়া যাবে। পাসপোর্ট নাই তো। বর্ডার ক্রস করে যাবে। যে বর্ডার পার করাবে তাকে পাঁচ হাজার টাকা দিতে হবে।

    জহির বলল, ইন্ডিয়া যাবে কেন?

    মীনা বলল, পালিয়ে থাকার জন্য যাবে। দেশে সে একটা ঝামেলায় পড়েছে।

    কী ঝামেলা?

    মীনা ক্ষীণ গলায় বলল, ওদের কারখানার কেন্টিনে একটা বাজে টাইপের মেয়ে কাজ করতো। এই মেয়েটাকে নিয়ে কি সব হয়েছে। শত্রুতা করে টিয়ার নাম ঢুকিয়ে দিয়েছে। মূল আসামী তিনজন। টিয়া ঘটনার বিন্দু-বিসর্গও জানে না। সারারাত সে ছিল আমার সাথে। আমার জ্বর। বেচারা সারারাত আমার মাথায় জলপট্টি দিয়েছে।

    জহির বলল, রেপ কেইস না-কি?

    মীনা হ্যাঁ না কিছুই বলল না।

    জহির বলল, মেয়েটা মারা গেছে না বেঁচে আছে।

    মীনা বলল, মারা গেছে।

    আসামী চারজনের মধ্যে কয়জন ধরা পড়েছে।

    তিনজনই ধরা পড়েছে। টিয়াকে শুধু ধরতে পারে নি। কীভাবে ধরবে? আল্লাহ আছে না আমাদের দিকে?

    কিছু না বলে জহির খাওয়া শেষ করে উঠল। মীনা বলল, ভাইয়া পানি খাও তোমার জন্য পান আনিয়ে রেখেছি।

    জহির পান খেল। একটা সিগারেট ধরাল। মীনা তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জহির বলল, তুই কি আরো কিছু বলবি?

    মীনা বলল, তুমি কি আমাকে তোমার এখানে থাকতে দিবে?

    জহির বলল, অবশ্যই। এখন যা, ঘুমাতে যা।

    মীনা ফোঁপাতে ফোঁপাতে বলল, ভাইয়া আমার মেয়েটা তোমাকে খুব ভয় পায়। তুমি ওর ভয়টা ভাঙ্গায়ে দিও। তোমার সঙ্গেই তো সে থাকবে। এত ভয় পেলে চলবে?

    ———————
    * চেকোশ্লোভাকিয়ার প্রাগে অনুষ্ঠিত বিশ্ব পেনসিল স্কেচ প্রতিযোগিতায় Unfinished শিরোনামে এই ছবিটি যৌথভাবে জাপানের ইতিমশোর আঁকা Lovely bamboo tree ছবির সঙ্গে স্বর্ণপদক পায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাতাল হাওয়া – হুমায়ূন আহমেদ
    Next Article মৃন্ময়ী – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }