Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৃত্যু উপত্যকা – কাজী মায়মুর হোসেন

    কাজী মায়মুর হোসেন এক পাতা গল্প184 Mins Read0
    ⤶ ⤷

    মৃত্যু উপত্যকা – ৩

    তিন

    কোর্ট রূম থেকে পাহাড়ী লোকরা বেরিয়ে যাওয়ার পর জিমের বন্ধুরা এগিয়ে এসে ওকে ঘিরে দাঁড়াল। টি এল র‍্যাঞ্চের টেডি ল্যানি সবার আগে পৌঁছুল ওর কাছে।

    ‘জীবনে কখনও কাউকে এমন পাগলের মত কাণ্ড করতে দেখিনি,’ মন্তব্য করল সে। ‘তোমার কি বেঁচে থাকার কোন ইচ্ছে নেই?’

    ‘তা আছে।’ হাসল জিম কার্সন। ‘আমি শুধু ওদের দেখিয়েছি যে ওদের পরিকল্পনায় মস্ত গলদ আছে। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হলে ঝুঁকি নেয় না স্টিচের মত লোকরা।’

    যে ছেলেটা, জনি উডফোর্ড, আততায়ীর হাতে মারা গেছে, তার ভাই বার্ট উডফোর্ড বলল, ‘জিম যা করেছে তা আমার দৃষ্টিতে পুরোদস্তুর লড়াই ঠেকানো।’

    মাথা নাড়ল জিম। ‘তা নয়। বলতে পারো স্টিচ মরতে চায়নি।’

    ‘লেভি এখনও আমাদের হাতে আছে,’ বলল ল্যানি। ‘আমার মনে হয় স্টিচ ওকে আবার মুক্ত করার চেষ্টা করবে। তার আগেই লেভিকে আমাদের ঝুলিয়ে দেয়া দরকার।’

    যারা এখনই বন্দির বিচারের রায় কার্যকর করতে চাইছে তাদের উদ্দেশে হাত নেড়ে সতর্ক করল শেরিফ কস্টিগ্যান। পশ্চিমের এসব মানুষের মেজাজ মর্জি ভাল করে জানে সে। রাগী লোক এরা। চট করে সিদ্ধান্ত নেয়। একবার মনস্থির করে ফেললে পিছানো এদের স্বভাবে নেই।

    ‘যা করার আইনসঙ্গত ভাবে করতে হবে,’ কড়া গলায় বলল সে। ‘বাড়াবাড়ি করলে কেউ পার পাবে না।’ বন্দির দিকে ফিরল। ‘লেভি ফক্স, আমার সঙ্গে জেলে ফিরে যেতে হবে তোমাকে। কোর্ট তার সিদ্ধান্ত নেয়া পর্যন্ত ওখানেই থাকবে তুমি।’

    ল্যানির দিকে ফিরল জিম। আরেক ছোট র‍্যাঞ্চার লুথার কোলের পাশে দাঁড়িয়ে আছে সে।

    ‘টেডি, আমি লিণ্ডস্টর্মকে খুঁজছি। শহরে আসার পথে ওর খোঁজ পেলাম না। হয়তো কোথাও মরে পড়ে আছে ও। আহতও হয়ে থাকতে পারে। একটা দল গঠন করে সমতল থেকে নিয়ে পাহাড়ের পাদদেশ পর্যন্ত ওকে খুঁজতে সাহায্য করবে তোমরা? আমি নিজেও পাহাড়ে যাচ্ছি। সবার যাওয়া উচিত হবে না। লড়াই বেধে যেতে পারে।’

    ‘অবশ্যই!’ ঘন ঘন মাথা ঝাঁকাল টেডি, তারপর জিজ্ঞেস করল, তুমি কি মনে করছ ওকেও মেরে ফেলা হয়েছে?’

    ‘জানি না। জানতে হবে। ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা করব।’ চুপ করে গেল জিম, তারপর একটা চিন্তা মাথায় আসায় বলল, ‘আমি যদি না ফিরি তা হলেও ওকে খোঁজা বাদ দিয়ো না তোমরা।’

    জিমের সঙ্গে কয়েক পা এগোল টেডি, নিচু স্বরে বলল, ‘জিম, বুঝতে পারছি তোমার মাথায় কী চলছে। আমরাও বুড়ো ষাঁড় লিণ্ডস্টর্মকে পছন্দ করি, কিন্তু একটা কথা; যদি দেখো যে ওর কিছু হয়ে গেছে, তা হলে মাথা গরম করে একা একা কিছু করতে যেয়ো না। পাহাড়ের ওরা চাইবে তুমি রাগে দিশে হারিয়ে বিপদের মুখোমুখি হও। ওরা তোমাকে কোণঠাসা করতে চাইবে। আমাদের সবাইকে ওরা যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় ওরা একা তোমাকে। লিণ্ডস্টর্মের খারাপ কিছু ঘটেছে জানলে অপেক্ষা কোরো। আমরা সবাই মিলে করব যা করার। তাতে বিপদের ঝুঁকি কমবে।’

    গুঞ্জন করছে বিচার দেখতে আসা জনতা। সেদিকে তাকিয়ে জিম আনমনে বলল, ‘সাবধানে থাকার চেষ্টা করব আমি। ঘরের চারপাশে নজর বুলাল। ‘ভাল কথা, লিণ্ডাকে দেখেছ? ওর এখানে আসার কথা ছিল।’

    ‘ছিল একটু আগেও। কিছুক্ষণ আগে মিসেস বেনসনের সঙ্গে বেরিয়ে গেল। বোধহয় ফসেটের ওখানে গেছে।’

    কোর্ট রূম থেকে বেরিয়ে রাস্তায় নেমে এল জিম, রাস্তা পার হয়ে ফসেটের দোকানের দিকে পা বাড়াল। স্টোরের সামনে বোর্ডওয়াকে উঠে জানালা দিয়ে দেখল লিণ্ডা আর ড্রেসমেকার মিসেস বেনসন একটা কাপড়ের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে। এবার প্রকাণ্ড শরীরের এক লোকের দিকে মনোযোগ দিল তারা। তার পরনে স্ট্রিপ সুট আর হাতে বিরাট একটা সাদা হ্যাট। মেয়েরা জিমকে এগোতে দেখেছে। তাদের দৃষ্টি অনুসরণ করে ঘুরে তাকাল প্রকাণ্ডদেহী। মহিলাদের কাছ থেকে বিদায় নিল সে, দোকানের বাইরে পা বাড়াল জিমের সঙ্গে একা কথা বলার জন্যে।

    বুঝতে জিমের দেরি হলো না যে বার্ড কেলটন ওর সঙ্গে কথা বলতে চাইছে। ওর সামনে থামল কেলটন। পরস্পরের দিকে তাকাল ওরা। দু’জনই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখছে দু’জনকে।

    কেলটনের চেহারা দেখে মনের ভেতর কী চলছে তা বোঝার কোন উপায় নেই। প্রকাণ্ডদেহী লোক সে, সুদর্শন সুপুরুষ। মুখে লেগে আছে চওড়া হাসি। পরনের পোশাক অত্যন্ত দামি, রুচিশীল। আচরণে সবসময় সহজ একটা ভঙ্গি ধরে রাখে সে। বিচলিত হওয়া যেন ধাতেই নেই। সবসময় পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার দুর্লভ একটা গুণ আছে, সেটা বুঝতে অভিজ্ঞ চোখের দেরি হয় না। হাসিটা এমন যে বোঝা যায় মানসিক ভাবে অত্যন্ত প্রশান্তির মাঝে আছে সে।

    জিমের তীক্ষ্ণ দৃষ্টি কিছুই এড়াচ্ছে না। কেলটন এমন এক লোক যার সম্বন্ধে কেউ তেমন কিছু জানে না। অতীত গোপন রেখেছে সে। নিজেকেও আড়াল করে রাখে অন্যের এবং নিজের কাছ থেকে। জটিল চরিত্রের লোক। হয়তো অনুভব করে না যে আসলে সে পুরানো আমলের জলদস্যুদের মতই বেপরোয়া, উদ্ধত এবং দুর্বিনীত একজন সত্যিকারের স্বয়ংসম্পূর্ণ পুরুষমানুষ। প্রচণ্ড তার আকর্ষণ। পাহাড়ের মত তার ব্যক্তিত্ব। চিতার মত ক্ষিপ্র, সিংহের মত সাহসী, গণ্ডারের মত গোঁয়ার, শেয়ালের মত চতুর এবং সাপের মত শীতল। ক্ষমতাশালী হবার সমস্ত গুণাবলী তার মধ্যে বর্তমান।

    ‘তোমার সঙ্গে কথা ছিল, কার্সন,’ ভরাট মিষ্টি গলায় বলল কেলটন।

    ‘বলো। আমিও তোমাকে খুঁজছিলাম।’

    কথা গুছিয়ে নেয়ার ফাঁকে কার্সনকে দেখছে কেলটন। একটা সিগারেট রোল করে ধরাল জিম, ধোঁয়া ছাড়তে ছাড়তে খেয়াল করল কেলটনের চোখের শীতল দৃষ্টিতে অবিশ্বাস আর অবহেলা। হাসিটা প্রথম দর্শনে আন্তরিক মনে হলেও আসলে তা নয়, ওটা মনোভাব লুকানোর কৌশল মাত্র।

    নিজের কথা বলার আগে জিমকে বাজিয়ে দেখবে বলে মনস্থির করল কেলটন। ‘আমাকে খুঁজছিলে বললে। কেন খুঁজছিলে?’

    ‘খুঁজছিলাম আমার ফোরম্যান লিওস্টর্মের কোন খবর তুমি জানো কিনা সেটা জিজ্ঞেস করার জন্যে।’

    ‘তোমার ফোরম্যান? ওর কথা আমি জানব কী করে!’

    ‘আমার ধারণা তুমি কিছু জানতেও পারো।’

    ‘এমন ধারণার কারণ?’

    ‘কারণ ও ছিল তোমার লোকের বিরুদ্ধে দু’নম্বর সাক্ষী। প্রথমজনকে খুন করা হয়েছে। গাসকেও হয়তো মেরে ফেলা হয়েছে। তুমি কিছু জানো নাকি?’

    হাসিটা মুছে গেল কেলটনের মুখ থেকে। মাত্র এক মুহূর্ত, তারপর আবার হাসি ফিরে এল। চোখ সরু হলো সামান্য। বলল, ‘আপাতত অপমানটা আমি ভুলে গেলাম, কার্সন। আপাতত।’

    ‘আমার প্রশ্নের জবাব দাওনি তুমি।’

    ‘দেয়ার ইচ্ছে নেই। আপাতত। কিছু কথা আছে তোমার সঙ্গে।’

    ‘কী বলবে বলো।’

    জিম কার্সনকে জরিপ করার ফাঁকে একটা সিগারের গোড়া কেটে ধরাল কেলটন। ধোঁয়া ছেড়ে বলল, ‘আমি মনে করি না আমার ব্যাপারে অন্য কেউ নাক গলাবে আর আমি চুপ করে থাকব। কাউকে কিছু ব্যাখ্যা করাও আমার অভ্যেস নয়। কিন্তু আজকে আমি তোমাকে আমার অবস্থান পরিষ্কার ভাবে ব্যাখ্যা করব বলে ঠিক করেছি। ব্যবসা সম্বন্ধে কিছু কথা বলব তোমাকে।’

    শীতল দৃষ্টি কেলটনের চোখে। বোঝা যায় প্রচণ্ড মানসিক শক্তি প্রয়োগের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণে রেখেছে সে। দেখলে তাকে যেমন সহজ সরল প্রাণ-খোলা লোক মনে হয়, আসলে সে তা নয়।

    ‘আমি বোকা লোক নই, কার্সন। এটা সত্যি যে আমি পাহাড়ে বাস করি। প্রয়োজনে পাহাড়ী লোকদের চাকরিতেও নিই। জানি ওরা কেমন ধারার মানুষ। ব্যবসা পরিচালনার জন্যে ওদের আমার দরকার। কিন্তু ওরা নিজেদের দায়িত্বে যা করে তার দায় দায়িত্ব আমার নয়। যা বলতে চাইছি তার সারসংক্ষেপ হচ্ছে, আমিও তোমাদের মতই সৎ একজন র‍্যাঞ্চার। জানি তোমরা গরু হারাচ্ছ। আমিও হারাচ্ছি। জানি যে পাহাড়ী লোকদের প্রতি অবিশ্বাস আছে তোমাদের। কিন্তু আমি পাহাড়ে র‍্যাঞ্চ করি মানেই এটা ভেবে নেয়া ঠিক হবে না যে আমিও ওদের মতই চোর-বাটপার।’ ভ্রূ নাচাল কেলটন। ‘কি, ঠিক হবে?’

    ‘তোমার বক্তব্য সত্যি হলে বলতে হয় তোমাকে চোর ভাবা ঠিক হবে না।’

    ‘আমার বক্তব্য সম্পূর্ণ সত্য। আমি তোমাদের সঙ্গে বিরোধে যেতে চাই না, কিন্তু তোমরা আমাকে বাধ্য করছ।’

    ‘কীভাবে?’

    ‘একসময় লেভি আমার র‍্যাঞ্চের হয়ে কাজ করত। সে রাসলিং করে ধরা পড়ায় তোমরা ধরে নিচ্ছ যে আমিও একজন রাসলার। ধরে নিচ্ছ আমিই হোতা। তোমাদের ধারণা মোটেই ঠিক নয়। লেভিকে আমি অনেক আগেই চাকরি থেকে বরখাস্ত করেছি। তোমাদের হাতে এমন কোন প্রমাণ আছে যে তোমাদের একটা গরুও আমি সরিয়েছি?’

    ‘তেমন প্রমাণ থাকলে দেরি না করে তোমাকে গাছের ডাল থেকে ঝুলিয়ে দিতাম।’

    ‘ঠিক। তা হলে প্রমাণ না থাকার পরও আমার সঙ্গে রূঢ় আচরণ কেন করা হবে? আমাদের সবার টিকে থাকার জন্যে এই এলাকা যথেষ্ট বড়।’

    ‘আর কিছু বলবে তুমি, না এ-ই বলার ছিল?’

    ‘না, আর কিছু আমার বলার নেই।’

    ‘বলার জন্যে আমাকে বেছে নেয়ার কারণটা জানতে পারি?’

    ‘কারণ উপত্যকার সবাই মনে করছে রাসলিঙের সঙ্গে আমি জড়িত। আর সবার মনোভাব গঠনে বড় ভূমিকা রাখছ তুমি।’

    ‘তুমি কি বলতে চাইছ আমি তোমাকে চোর বলে অভিযুক্ত করছি?’

    ‘আমি যা বলতে চাইছি তা বলেছি। প্রভাবিত করছ তুমি। সাধারণের মনোভাব আমার বিরুদ্ধে কাজ করছে। সেজন্যে কাউকে দায়ী করতে হলে তোমাকে করব আমি।’

    ‘আচ্ছা! তো এব্যাপারে কী করবে বলে ভাবছ তুমি?’

    ‘আমার ধারণা যতটা সহ্য করা সম্ভব তার চেয়ে বেশিই সহ্য করেছি আমি এরপর তোমাকে মুখোমুখি লড়তে বলা ছাড়া আর কোন উপায় থাকবে না আমার। তবে এখন আমি এসেছি ব্যবসার কাজে। কারও সঙ্গে বিরোধে যাবার কোন ইচ্ছে আমার আপাতত নেই। সেজন্যেই একজন ভদ্রলোক হিসেবে তোমাকে শেষ বারের মত বলছি-মনে রেখো এ-ই শেষবার। সময় থাকতে আমার বিরুদ্ধে লোক ক্ষ্যাপানো বন্ধ করো, নইলে তোমাকে চুপ করানো ছাড়া আমার সামনে আর কোন উপায় থাকবে না। আমার বিরুদ্ধে কেউ কিছু বললে এরপর থেকে সরাসরি তোমাকে দায়ী করব আমি।’

    সাবধানে শব্দ গোছাল জিম, তারপর মাপা স্বরে বলল, ‘আমিও তোমাকে শেষবারের মত বলছি, মনে রেখো, এই শেষ বার; আমার অবস্থান পরিষ্কার করে দিচ্ছি। তোমাকে চোর বলে অভিযুক্ত করিনি আমি। জানি না গরু চুরির সঙ্গে তুমি জড়িত কিনা। না জানা পর্যন্ত কিছুই আমি বলছি না। তবে এটা সত্যি যে উপত্যকায় বাছুর হারাচ্ছি আমরা। জেনে রাখো যে এসবের পেছনে কে আছে সেটা আমরা অবশ্যই বের করব। আর যখন জানব যে কে দায়ী, তখন সে যে-ই হোক, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে দ্বিধা করব না। প্রয়োজনে পাহাড় থেকে নিয়ে টেক্সাসের সীমান্ত পর্যন্ত প্রতিটা ইঞ্চি খোঁজা হবে। গরুচোরদের ধরা পড়তেই হবে।

    ‘আমার আরও একটা কথা বলার আছে,’ বলল গম্ভীর কেলটন। ‘পাহাড়ে প্রচুর জমি আমি লীয নিয়েছি। জমিগুলো আমি আমার বলে মনে করি। ওখানে কেউ বিনা অনুমতিতে গেলে তাকে পস্তাতে হবে। সবাইকে জানিয়ে দিয়ো, ভুলেও যাতে কেউ আমার জমিতে না যায়। কাউকে যদি ধরতে পারি তা হলে গুলি করে মারতে দ্বিধা করব না। আমার লোকদের ওপর কাউকে দেখামাত্র গুলি করার নির্দেশ থাকবে।’

    কঠোর শোনাল জিম কার্সনের কণ্ঠ। ‘প্রয়োজনে যেকোন জমিতে খোঁজা হবে। সেটাই এই এলাকার সাধারণ নিয়ম।’

    ‘ওই নিয়ম আমার জমিতে খাটবে না। শেষবারের মত বলছি, আমার জমিতে কাউকে দেখা গেলে তাকে আমি অনাহুত এবং শত্রু বলে গণ্য করব। গুলি খেয়ে মরার ইচ্ছে না থাকলে কেউ যেন আমার এলাকায় নাক না গলায়।’

    রাগ নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হচ্ছে কেলটনের। পুরোপুরি সফল ভাবে আর ওপরের শান্ত ভাবটা ধরে রাখতে পারছে না। জিম কার্সনের কথায় মাত্রাছাড়া আক্রোশ অনুভব করছে বুকের ভেতর।

    ইচ্ছে করেই লোকটাকে আরও খেপিয়ে তুলল জিম। শান্ত স্বরে বলল, ‘লুকানোর কিছু থাকলে বরং এখন থেকেই লুকানোর চেষ্টা শুরু করে দাও তুমি। দরকার হলে যেকোন জায়গায় যাব আমরা। গাস লিওস্টর্মকে আমি খুঁজছি, ওর যদি কিছু হয়ে গিয়ে থাকে তা হলে দায়ী লোকটাকে প্রয়োজনে আমি নরক পর্যন্ত ধাওয়া করে বের করব। এখন থেকেই সে-লোকের সাবধান হওয়া প্রয়োজন।’

    কেলটনের চোখ থেকে রাগের আগুন ঝরছে। দাঁতে দাঁত পিষল। ঠোঁটে ফুটিয়ে তুলল বাঁকা হাসি। বলল, ‘আমি ধরে নিচ্ছি কথাগুলো বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে বলোনি তুমি। জেনে রাখো, কোন ধরনের হুমকি দিয়ে লাভ হবে না। …আর, একটা কথা মাথায় গেঁথে নাও, আমার জমিতে প্রবেশ করবে না তোমরা। যদি করো তা হলে সেটা আমি যুদ্ধ ঘোষণা বলে ধরে নেব। সেক্ষেত্রে আমরা র‍্যাঞ্চহাউস পুড়িয়ে উৎখাত করব তোমাদের।’.

    ‘আমরা বলতে কাদের কথা বলছ?’ শান্ত স্বরে মৃদু গলায় জিজ্ঞেস করল জিম। ‘পাহাড়ের আউট-লদের?’

    ‘তুমি কিন্তু বাড়াবাড়ি করছ, জিম কার্সন।’

    ‘যদি করিই তো কী করবে তুমি?’

    দীর্ঘ একটা মুহূর্ত জিমের চোখে চেয়ে থাকল কেলটন, তারপর সিগারটা নর্দমায় ফেলে দিয়ে ঘুরে দাঁড়াল, গটগট করে হেঁটে চলে গেল হোটেলের দিকে। এখনই মুখোমুখি হওয়ার কোন পরিকল্পনা নেই তার। আর পরিকল্পনা না করে কিছু করে না সে কখনও।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন
    Next Article ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    Related Articles

    কাজী মায়মুর হোসেন

    অদৃশ্য ঘাতক – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৬৮ – স্বর্ণলিপ্সা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    ধাওয়া – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    খুনে ক্যানিয়ন – কাজী মায়মুর হোসেন

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    July 25, 2025
    কাজী মায়মুর হোসেন

    মাসুদ রানা ৪৫৮ – মহাপ্লাবন

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }