Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026

    এক বুড়ো আর সমুদ্র – আর্নেস্ট হেমিংওয়ে

    February 18, 2026

    মৃত কৈটভ ২ – সৌরভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৃত কৈটভ ২ – সৌরভ চক্রবর্তী

    সৌরভ চক্রবর্তী এক পাতা গল্প131 Mins Read0
    ⤶ ⤷

    ব্রহ্মপদার্থ – ৯

    (৯)

    বেলা বারোটা। জঙ্গলের উত্তর-পূর্ব কোণে প্রায় তিন ঘণ্টার লম্বা ভ্রমণের পর একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছেন সবাই। সামনে এসে দাঁড়িয়েছেন গুরুদেব আর রামানুজ। দাসবাবু, কাঞ্চন, সিনহা সাহেব, ফোর্সের একাংশও রয়েছেন। তাঁরা পেছনে দাঁড়িয়ে আছেন।

    তারপর গুরুদেব একটা শিশি বের করলেন। নীল রঙের তরল রয়েছে শিশিটার ভেতরে। গুরুদেব রামানুজকে পিছিয়ে যেতে ইঙ্গিত করলেন।

    রামানুজ পিছিয়ে গেল।

    গুরুদেব শিশির ছিপি খুলে নীল তরল সামনে ছিটিয়ে দিলেন। আর পরক্ষণেই সেখানে ফুটে উঠতে লাগল একটা গুহা। ধীরে ধীরে সেই গুহা পরিপূর্ণ আকার ধারণ করল।

    গুরুদেব বললেন, “তোমরা বাইরে দাঁড়াও। আমি আসছি। কেউ গুহার ভেতরে প্রবেশ করবে না।”

    রামানুজ মাথা নাড়ল। গুরুদেব গুহামুখের সামনে গিয়ে দাঁড়ালেন। গুহামুখের বাঁ-দিকে একটা প্রকোষ্ঠের মতো জায়গা রয়েছে। সেখানে ঢুকলেন।

    কিছুক্ষণ পর সেখান থেকে একটা সাদা রঙের যন্ত্র নিয়ে বেরিয়ে এলেন। যন্ত্রটা খুবই ভারী গড়নের। কিন্তু তলায় চাকা লাগানো আছে। তাই গুরুদেব খুব সহজেই যন্ত্রটাকে সামনে নিয়ে এসে দাঁড় করাতে পারলেন।

    রামানুজ এগিয়ে গেল। বলল, “এই সেই যন্ত্র?”

    গুরুদেব হাসলেন। বললেন, “হ্যাঁ। এই সাদা যন্ত্রের মাধ্যমেই আমরা ভবিষ্যতে যাব।”

    “তার মানে এই সাদা রঙের যন্ত্রই মাধ্যাকর্ষণ বাড়িয়ে দেবে?”

    রামানুজের প্রশ্নে গুরুদেব অল্প কথায় ব্যাখ্যা করলেন,

    “এই গুহামুখটা ভবিষ্যতে যাবার আধার। এটাকে আমি লুকিয়ে রাখি। একইরকম কর্কটেরও একটা আধার রয়েছে পাশের ফাঁকা জমিতে। কর্কট এলে নিশ্চয়ই তুমি সেটাও দেখতে পারবে। এ আধারটা পৃথিবীর কোনো অংশ নয়। তাই এর মাধ্যাকর্ষণ পৃথিবীর নিয়মের উপর নির্ভর করে না। এখন পৃথিবীতে আছে তাই পৃথিবীর মাধ্যাকর্ষণ-এর মধ্যে কাজ করবে। এই যে যন্ত্রটা দেখছ এটা এই আধারের বাহক। এই বাহক এই আধারের মধ্যে নিজের মাধ্যাকর্ষণ যোগ করবে। এই বাহকের শক্তি শুধুমাত্র এই আধারের উপরেই ক্রিয়াশীল। এই গুহামুখের বাইরে যারা থাকবে তারা এর শক্তি অনুভব করতে পারবে না। গুহার ভেতরে টর্চের আলো ফেলো।”

    গুরুদেবের নির্দেশ মতো রামানুজ গুহামুখের ভেতরে টর্চের আলো ফেলল। জেলি জাতীয় পদার্থে গুহা সম্পূর্ণরূপে ভরতি।

    “এটা কী গুরুদেব?”

    “সময়ের আস্তরণ। আমরা এই যন্ত্র চালনা করলে এই আস্তরণ আরও ভারী হয়ে উঠবে। তারপর আমরা এর ভেতর প্রবেশ করব। বাইরে থেকে কেউ দেখলে মনে করবে আমরা এই জেলির মধ্যে আটকে রয়েছি। অথচ ভেতরে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারব।”

    গুরুদেব বহুকাল পর নিজের সময়-যাত্রা যন্ত্রটাকে হাতের কাছে পেয়েছেন। মমতার সঙ্গে হাত বুলিয়ে রামানুজকে ব্যাখ্যা করছেন।

    এরই মাঝে আরও বেশ কিছু মানুষের শব্দ শোনা গেল। সকলে ফিরে তাকাল। ঠাকুরদার বাহিনী এসে হাজির হয়েছে।

    এই প্রথম ঠাকুরদা ওরফে কর্কটকে সামনে থেকে দেখল রামানুজ। পেছনের মোঙ্গলীয় যুবকটি যে কৈটভ তাতে কোনো সন্দেহ নেই। পেছনের ঠাকুরদার নাতিরা দুর্গাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে।

    গুরুদেব একা এগিয়ে গেল তাদের দিকে। রামানুজ এগোচ্ছিল, হাত

    দেখিয়ে তাকে বারণ করলেন তিনি। সোজা গিয়ে দাঁড়ালেন কর্কটের সামনে।

    কর্কট পকেট থেকে একটা আপেল বের করে নিজের দুধ সাদা পাঞ্জাবির গায়ে মুছে নিলেন। তারপর সেটা এগিয়ে দিলেন গুরুদেবের দিকে।

    গুরুদেব সেদিকে দৃকপাত অবধি করলেন না। চোখে ক্রোধের মশাল নিয়ে তাকিয়ে রইলেন কর্কটের দিকে।

    “গুরুদেব, আমাকে মেরে ফেলতে ইচ্ছে করছে, তাই তো?”

    গুরুদেব কর্কটের এই তাচ্ছিল্যের জবাব দিলেন খলখলিয়ে হেসে। কর্কট তো বটেই, বাকি সকলেই এতে তাজ্জব বনে গেলেন। গুরুদেবকে এভাবে কেউই দেখেননি।

    “আমি একেবারেই তোকে মারতে চাই না কর্কট। তোর সেই যোগ্যতাই নেই। শুধু ভাবছি একটা মানুষের ক্ষমতার লোভ তাকে দিয়ে কীভাবে শেষ বয়সে এসে পাপ করায়। এই কৈটভ নিজের পাপের শাস্তি পেতই। কিন্তু তুই তো গ্রাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলি। আজ পৃথিবী দখল, ব্রহ্মাণ্ড দখলের নেশা তোকে এতটাই পেয়ে বসল যে সব ভুলে নিজের কবর নিজেই খুঁড়ছিস। তোকে মারার ইচ্ছে আমার নেই। তুই কৈটভের মতো সাপকে লালন-পালন করছিস। তোর ধ্বংস সেদিনেই লেখা হয়ে গেছে।”

    ঠাকুরদার নাতিরা এসব কথায় যতটা না রেগে গেল তার চেয়ে অধিক কৈটভ রেগে গেল।

    সে চিৎকার করে এগিয়ে এল গুরুদেবের দিকে। গুরুদেব তার চেয়েও অধিক চিৎকার দিয়ে বললেন,

    “একদম চুপ। মিথ সংঘের মালিকের সঙ্গে কথা বলছি। পেয়াদাদের সঙ্গে না।”

    কৈটভ এই অপমানে তেলে বেগুনে জ্বলে উঠল যেন। ঠাকুরদা তাকে হাত দেখিয়ে শান্ত করল বটে, কিন্তু কৈটভের মুখ চোখে তীব্র জিঘাংসক মনোবৃত্তি ফুটে উঠল।

    ঠাকুরদা গুরুদেবকে শুধু বললেন, “আমার ক্ষমতালিপ্সা, আমার লোভ,

    আমার ধ্বংস। আমি বুঝে নেব।”

    নিজের পকেট থেকে একটা শিশি বের করলেন ঠাকুরদা। তাতে সবুজ রঙের তরল ছিল।

    গুরুদেবের চোখে চোখ রেখে ডান হাত দিয়ে সেই তরল তিনি ছুড়ে দিলেন ফাঁকা জমির উপর।

    ধীরে ধীরে সেখানে ফুটে উঠল একটা কালো রঙের গুহামুখ। কোনো গুহা যে এত কালো হতে পারে তা না দেখলে কেউ জানতেই পারত না।

    কিন্তু এই গুহামুখের সামনের মুখ বন্ধ। ঠাকুরদা একা এগিয়ে গেলেন গুহার পিছন দিকে।

    কী হচ্ছে সেখানে দেখার জন্য সকলেই ঘুরে গিয়ে দাঁড়াল। ঠাকুরদা একা ঢুকে গেলেন গুহাতে। এখানেও আগেরবারের মতো একটা প্রকোষ্ঠ।

    সেই প্রকোষ্ঠে ঢুকে কিছুক্ষণ পর একটা কালো যন্ত্র নিয়ে বেরিয়ে এলেন ঠাকুরদা।

    তারপর রামানুজের উদ্দেশে বললেন, “রামানুজ, তুমি বুদ্ধিমান উচ্চপদস্থ অফিসার। তুমি ভবিষ্যতে যাবে আর সেখান থেকে ব্রহ্মপদার্থ নিয়ে সোজা এই গুহামুখের মাধ্যমে বর্তমানে ফিরে আসবে। আশা করি এর অন্যথা হবে না।”

    রামানুজও চিৎকার করে বলল, “চাইলে এক্ষুনি আপনাদের সবাইকে গ্রেপ্তার করতে পারি। কিন্তু জানি তাতে কোনো সুরাহা হবে না। কিন্তু আমি তখনই গুহামুখে প্রবেশ করব যখন দুর্গাকে আপনারা ছেড়ে দেবেন। এতখানি যখন সবাই চলেই এসেছি, তখন সময়-যাত্রা ফেলে যে কেউ নড়বে না এটুকু বুদ্ধি নিশ্চয়ই আপনিও ধরেন।”

    ঠাকুরদা হাসলেন। বললেন, “এতদিনে আপেল খাওয়াবার উপযুক্ত কাউকে পেলাম।”

    বলেই পকেট থেকে একটা আপেল বের করে তিনি রামানুজের দিকে ছুড়ে দিলেন। রামানুজ ক্যাচটা সহজেই লুফে নিল।

    লুফে নেওয়ার আগেই ঠাকুরদা ইশারায় দুর্গাকে ছেড়ে দিতে নির্দেশ দিলেন। দুর্গা দৌড়ে গুরুদেবের পেছনে চলে এল।

    রামানুজ আপেলে কামড় দিয়ে বলল, “এই যাত্রায় আমার সঙ্গে কাঞ্চন, দুর্গা যাবে। আমার প্রয়োজন হতে পারে তাদের।

    ঠাকুরদা বললেন, “প্রয়োজনে আমাকেও নিয়ে যেতে পারো। শুধু প্ল্যান যেন না পালটায়। কোনোরকম উপরচালাকি বরদাস্ত করা হবে না।”

    “বেশ তবে প্ল্যান এখনই পালটে নিচ্ছি।”

    রামানুজের এই কথায় ঠাকুরদা চোখ ছোটো করলেন।

    “কীরকম?”

    “আমি গুরুদেবকেও নিয়ে যাব। আর আপনারা এখানে থাকবেন। আমার পুলিশ ফোর্সও এখানেই থাকবে।”

    এই কথা শুনে কৈটভ নিজের স্বভাবের বিরুদ্ধাচরণ করল। ঠাকুরদাকে বলল,

    “আপনি এ শর্ত মেনে নেবেন না।”

    ঠাকুরদা রামানুজের দিকে স্থির দৃষ্টি রেখে কৈটভকে আশ্বস্ত করে বললেন, “যাবে আর কোথায়? ভবিষ্যতে লুকিয়ে থাকবে? এতটা নপুংশক এরা নয়। আর যদি না-ও আসে আমরা নাহয় ভবিষ্যতে চলে যাব। যন্ত্র তো চালু হয়েই যাচ্ছে এখন। সেটাও যদি না হয়, জগন্নাথ মন্দির থেকে শ্রীবিগ্রহ চুরির ফন্দি বের করে নেব। কঠিন কাজ। কিন্তু তুমিও তো ব্রহ্মাণ্ডের উপর কবজা করার মতো কঠিন স্বপ্নই দেখছ। ওদের যেতে দাও কৈটভ, যেতে দাও। যাও রামানুজ যাও।”

    ঠাকুরদার হাতের ইশারায় একটা তাচ্ছিল্য ছিল যা রামানুজকে প্রভাবিত করে। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে। গতকালের সেশনগুলো রামানুজকে এই শান্ত থাকতে সাহায্য করছে।

    রামানুজ গুরুদেবের কাছে ফিরে গেল। দুর্গা আর কাঞ্চনকে নিজের কাছে ডেকে নিল রামানুজ। সিনহা সাহেবকে বুঝিয়ে দিল দায়িত্ব। তারপর গুরুদেবকে বলল, “আপনি যন্ত্র চালু করুন।”

    গুরুদেব কিছু বলার আগেই ঠাকুরদা বললেন, “বর্তমানের প্রতি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ভবিষ্যতের বারো থেকে কুড়ি বছর কেটে যায়। আর বর্তমানের প্রতি পনেরো মিনিটে অতীতের প্রায় পঞ্চাশ বছর। মোটামুটি এই তো হিসেব ছিল। তাই না গুরুদেব?”

    গুরুদেব মাথা নেড়ে সম্মতি দিলেন। ঠাকুরদা ওরফে কর্কট আবার বললেন,

    “তাহলে সব মিলিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা করছি। এর বেশি সময় লাগলেই অ্যাকশন শুরু হবে।”

    গুরুদেবের কথা বাড়াবার রুচি ছিল না। তিনি রামানুজ-সহ বাকি যাত্রীদের উদ্দেশে বললেন, “গুহামুখের ঠিক সামনে গিয়ে দাঁড়াও।”

    “যাব। তার আগে আমাকে বলুন, আমরা কি এই স্থানেই এগারো বছর পরে বেরোবো নাকি সরাসরি পুরী ধামের কাছে গিয়ে পৌঁছাব?”

    রামানুজ গুরুদেবকে জিজ্ঞেস করল। গুরুদেব উত্তরে বললেন,

    “দুটোই সম্ভব। কিন্তু দ্বিতীয়ক্ষেত্রে সময় বেশি লাগবে। আগের চেয়ে দেড় গুণ বেশি।”

    “তা লাগুক। কিন্তু আমরা সরাসরি যাব। কারণ নাহলে ফ্লাইট নিয়ে বা ট্রেন দিয়ে পৌঁছাতে দেরি হবে। আর তাছাড়া আগামী এগারো বছর পর কারেন্সিতে পরিবর্তন এসেছে কিনা আমরা জানি না। সেক্ষেত্রে মুশকিলে পড়ে যাব।”

    গুরুদেব রামানুজের যুক্তিটা বুঝতে পারলেন। বললেন, “তাহলে দেড় ঘণ্টায় হবে না। আড়াই ঘণ্টা লাগবে।”

    রামানুজ মাথা নাড়লেন। তারপর কর্কটের উদ্দেশে বললেন, “আমরা এখানে আসব না। সরাসরি পুরীতে যাব। তাতে যে সময় বেশি লাগবে নিশ্চয়ই জানো। দেড় ঘণ্টা না, আড়াই ঘণ্টা সময় চাই।”

    ঠাকুরদা মুখ দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন।

    “এত সময় অপেক্ষা করলে খিদে পেয়ে যাবে তো!” বলেই হেসে ফেললেন।

    তারপর বললেন, “যুক্তিতে কথা বললে সব শুনব। দিয়া, ঢাই ঘনটা দিয়া। কিন্তু এই আড়াই ঘণ্টা কেটে গেলে কিন্তু তোমাদের রক্ষে নেই।”

    রামানুজ আর কথা বাড়ায় না। গুরুদেবকে ইশারা করে নিজে গুহামুখের সামনে এসে থামল।

    ঠাকুরদা গুরুদেবের দিকে ফিরতে কর্কট এগিয়ে এলেন, “এই নাও শিশি। বুঝে খরচ কোরো আর সামলে রেখো। এটা হারালে আর ফিরতে পারবে না।”

    বলে সবুজ তরল পদার্থের শিশিটা গুরুদেবের হাতে দিলেন। গুরুদেবও নিজের ঝোলা থেকে একটা শিশি বের করে দিলেন। নীল রঙের তরল আছে তাতে।

    “নাও, যদি আমরা ফিরে আসতে না পারি তবে আমাদের ধ্বংস করতে চলে এসো।”

    গুরুদেবের কথাটা শুনে নাক কুঁচকে বিচ্ছিরি হাসলেন ঠাকুরদা। তারপর ফিরে গেলেন নিজের জায়গায়।

    গুরুদেব নিজের ঝোলা থেকে বের করলেন একটা টেস্ট টিউব। রামানুজ দেখল সেই টেস্ট টিউবের ভেতরে বিদ্যুতের মতো স্পার্ক দেখা যাচ্ছে।

    গুরুদেব গুহামুখের সামনে চলে এলেন। রামানুজের সামনে দাঁড়িয়ে সাদা যন্ত্রটার গায়ে ঢেলে দিলেন টেস্ট টিউবটাকে।

    টেস্ট টিউবটা ভেঙে যেতেই বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ল চারদিকে। গুহামুখ দুটোকে আবর্ত করে বিদ্যুৎ রশ্মিগুলো ছোটাছুটি করতে লাগল। গুহার ভেতরের ভারী জেলির মতো আস্তরণ আরও গাঢ় হয়ে উঠল। হাওয়া ভারী হয়ে উঠল। তাপমাত্রা বাড়তে থাকল।

    গুরুদেব বললেন, “ধীরে ধীরে এক এক করে ভেতরে ঢোকো সবাই।”

    রামানুজ সবার আগে ভেতরে প্রবেশ করল। তারপর একে একে কাঞ্চন,

    দুর্গা, সব শেষে গুরুদেব। সিনহা সাহেব একটু এগিয়ে দেখার চেষ্টা করলেন। বিদ্যুৎ প্রবাহের জন্য বেশি কাছাকাছি এগোনো যাচ্ছে না।

    সিনহা দেখলেন চারজনেই জেলির মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কেউ নড়ছে না। ঠাকুরদা তাকে ডেকে নিলেন।

    “পুলিশকর্তা ওরা আটকে গেছে। ভবিষ্যতে ইতিমধ্যে অনেকটা এগিয়েও গেছে। আপনি বসে বসে অপেক্ষা করুন। আপেল লাগলে বলবেন।”

    ওদিকে ভেতরে প্রবেশ করা মাত্র রামানুজ দেখতে পেল গুহামুখের বাইরে ক্ষণিকের মধ্যে রাত দিন সমস্ত কিছু পালটে যাচ্ছে।

    এই দিন এই রাত। অথচ গুহার ভেতরে সবকিছু কি শান্ত। দুর্গা বলল, “কোথায় যাচ্ছি, কী করছি, কেউ আমায় বলবেন?”

    কাঞ্চন উত্তর দিল, “টাইম মেশিনে চড়ে ভবিষ্যতে যাচ্ছি। এর বেশি জানি না।”

    দুর্গার মুখটা হতভম্বের মতো হয়ে গেল।

    “আমরা টাইম মেশিনে চড়ে বসেছি?”

    কাঞ্চন মাথা নেড়ে হ্যাঁ বলল। দুর্গা আর দেরি না করে ভয়ে জড়িয়ে ধরল কাঞ্চনকে।

    “আরে আমায় ছাড়ো। গুরুদেব দেখছেন।”

    দুর্গার সেই ভ্রুক্ষেপ অবধি নেই। সে বলে চলেছে, “আমি আর ছাড়ছি না। আর ছাড়ছি না। অনেক হয়েছে।”

    রামানুজ আর গুরুদেব এক ঝলক এসব দেখে কাজে মন দিলেন। “কীভাবে কী করবে ভেবেছ?” গুরুদেব জিজ্ঞেস করলেন।

    রামানুজ মাথা নেড়ে বলল, “সব ভাবা আছে। আপনি শুধু চৈত্র মাসের যে দিনটিতে বিগ্রহে ব্রহ্মপদার্থ স্থাপন করা হবে, তার আগের দিনটিতে আমাদের অবতরণ করাবেন।”

    “ঠিক আছে। হাঁটতে থাকো। আসল স্থানে পৌঁছোতে হলে আমাদের গুহার ভেতর দিক দিয়ে হাঁটতে হবে। পুরী আমাদের এখান থেকে দক্ষিণ দিশায় পড়ছে। দক্ষিণমুখী ওই দেখো একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। ওই পথে হাঁটো। ওদেরকেও হাঁটতে বলো।”

    রামানুজ গলা খাঁকারি দিতেই কাঞ্চন আর দুর্গার সংবিৎ ফিরল।

    “কাঞ্চন ওই সুড়ঙ্গ দিয়ে এগোচ্ছি আমরা। পেছন পেছন চলে আয় তোরা।”

    সুড়ঙ্গের ভেতর দিকে যত তারা এগোল তারা নিচের দিকে নামতে লাগল।

    এক-একটা জায়গা থেকে যখন গভীরতা আরও বেড়ে যাচ্ছিল তখন উপরে তাকালে কিছু আলোর রেখা দেখা যাচ্ছিল।

    রামানুজকে সেই আলোর রেখা দেখিয়ে গুরুদেব বললেন, “আমরা কোনো একটা বছর পেরিয়ে গেলাম। এই বরাবর যদি আমরা উঠে নেমে যাই আমরা ওই বছরে এই দক্ষিণ দিকে দূরত্ব-অনুযায়ী কোনো একটি জায়গায় থাকব। হয়তো দেখা গেল সেটা আসাম বা ধরো কলকাতা। কোনো ঠিক ঠিকানা নেই।”

    রামানুজ গুরুদেবের এই কথায় শঙ্কিত হয়ে পড়ল, “তবে পুরী এলে বুঝব কীভাবে?”

    “হাঁটো হাঁটো। পুরী এলে এই আলোক রশ্মি নীল রঙের হয়ে থাকবে। মনে নেই শিশি থেকে নীল রঙ ঢেলেছিলাম। এ এক অন্যরকম ইলিউশন। ভয়ের কিছু নেই। এটা আমিই বানিয়েছি। এই যন্ত্রের আনাচকানাচ সব জানি।”

    “সবই তো বুঝলাম। কিন্তু এই জলের স্রোতটা কীসের?”

    “ওটা জলের স্রোত নয়। সময়ের স্রোত। সময়ের বহমানতা বোঝাচ্ছে। কথা না বলে হাঁটতে থাকো। এটা টিভিতে দেখানো টাইম মেশিন নয় যে ঢুকবে আর বেরিয়ে যাবে। যথেষ্ট কসরত করতে হবে।”

    রামানুজ আর কথা বাড়ায় না। পেছনে তাকিয়ে দেখে দুর্গা আর কাঞ্চনও কথা বলতে বলতে এগিয়ে আসছে। সেও আপনমনে এগোতে থাকে।

    এভাবে আরও আধঘণ্টা হাঁটার পর গুরুদেব থমকে দাঁড়ালেন।

    “রামানুজ, ওই দেখো নীল আলো। এই নাও দড়ি। এটা দিয়ে বেয়ে উপরে উঠতে হবে।

    রামানুজ দেখল গুরুদেব ঝোলা থেকে একটা লম্বা দড়ি বের করছেন। দড়ির মাথায় হুক লাগানো আছে। রামানুজ কাঞ্চনকে দায়িত্বটা দিল।

    কাঞ্চন সঙ্গে সঙ্গে অদ্ভুত ক্ষিপ্রতায় দড়িটাকে নীল আলোর দিকে বাইরে ছুড়ে দিল। হুকটা উপরে আটকে গেল।

    প্রথমে কাঞ্চন উঠল, তারপর দুর্গা, তারপর গুরুদেব। সবচেয়ে শেষে রামানুজ উঠে এল উপরে।

    আর উঠে আসা মাত্র হাওয়ায় মিলিয়ে গেল গুহামুখ। সবাই দেখল একটা বিশাল উদ্যানের মাঝে দাঁড়িয়ে আছে তারা। আকাশভরা তারার আলো।

    চার ভবিষ্যত-যাত্রী তারা ভরা আকাশের নিচে দাঁড়িয়ে। রাতের আকাশ স্বাগত জানাচ্ছে এই ভবিষ্যতচারীদের।

    “গুরুদেব আমরা সত্যিই ভবিষ্যতে চলে এসেছি?”

    দুর্গা অবাক চোখে প্রশ্ন করল।

    গুরুদেব স্মিত হেসে মাথা নাড়লেন। কাঞ্চন বলল, “আমার ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। মনে তো হচ্ছে চলে এসেছি।”

    রামানুজ জিজ্ঞেস করল, “কোন সিম কার্ড?”

    কাঞ্চন বলল, “ভোডাফোন।”

    রামানুজ হেসে বলল, “আমার কিন্তু কাজ করছে ফোন। জিও নেটওয়ার্ক। তার মানে আগামী এগারো বছরের মধ্যে ভোডাফোন বন্ধ হতে চলেছে। আম্বানির ব্যাবসা ২০৩৫ এও একইভাবে চলবে।”

    গুরুদেব নিজেই নিজের সৃষ্টিতে প্রায় বিমোহিত হয়ে আছেন। রামানুজ তাঁর কাছে গেল,

    “গুরুদেব চলুন।”

    সংবিৎ ফিরল গুরুদেবের।

    “কোথায় যাব?”

    “আমি আমার সিনিয়র, ত্রিবেদী স্যারকে জিজ্ঞেস করেছিলাম, কার মাধ্যমে এই কাজ হতে পারে। তিনি একজনের হদিশ দিয়েছিলেন। তাঁর বাড়ি মন্দিরের কাছেই। সেখানেই যেতে হবে। শুধু একটাই চিন্তা।”

    “সেটা কী?”

    “আশা করছি এগারো বছর পরের এই পৃথিবীতেও তিনি বেঁচে আছেন।” গুরুদেব হতাশ দৃষ্টিতে তাকালেন।

    রামানুজ তাঁকে ধরে বললেন, “মজা করছি। চলুন চলুন। হাতে সময় কম।”

    পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজ দেখা যাচ্ছিল। অল্প কিছুক্ষণ, হাঁটতেই মন্দিরের দেখা মিলল।

    কাঞ্চন বলল, “রাত ৯টায় বন্ধ হবে মন্দির। এখন ক-টা বাজে?”

    রামানুজ বলল, “ওই দোকানটায় দেখে ঘড়ি মিলিয়ে নিয়েছি। এখন বাজে রাত আটটা।”

    দুর্গা জিজ্ঞেস করল, “আমরা লোকটাকে চিনব কী করে?”

    রামানুজ মোবাইলে তার ফোটো এগিয়ে দিল।

    “আশাকরি এই এগারো বছরে মুখাবয়বে খুব একটা পরিবর্তন আসবে না।”

    এই রাতের বেলায়ও মন্দিরে পূজার্চনা চলছে, ঘণ্টাধ্বনি হচ্ছে, দর্শনার্থীদের আগমন চলছে। সকলে এগিয়ে গেল মন্দিরের দিকে।

    রামানুজ বাইরে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল। তাঁর স্বপ্নে যিনি দেখা দিয়েছিলেন আজ সে তার হৃদয় চুরি করতে এসেছে।

    রামানুজের হৃদয় তো কবেই তিনি চুরি করে বসে আছেন। অস্ফুটে রামানুজের মুখ দিয়ে বেরোল, “জয় জগন্নাথ।”

    আশেপাশের লোকজনদের কেউ কেউ বলে উঠল, “জয় জগন্নাথ। জয় জগন্নাথ।”

    রামানুজ মন্দিরে প্রবেশ করল। গুরুদেব সহ বাকিরা ভেতরে প্রবেশ করে দাঁড়িয়েছিলেন। রামানুজকে আসতে দেখে গুরুদেব জিজ্ঞেস করলেন, “আমরা কোথায় সেই মহাশয়ের খোঁজ করব?”

    “আসুন আমার সঙ্গে। আমরা এখন নীলাদ্রি বিহারে যাব। আমরা পশ্চিমদিকে প্রবেশদ্বার দিয়ে ঢুকেছি, তাহলে এই নীলাদ্রি বিহার পড়বে বহিঃপ্রাচীর আর অন্তঃপ্রাচীরের মধ্যবর্তী জায়গায়। চলুন খুঁজি।”

    সবাই রামানুজের দেখানো পথেই এগোল। বেশ কিছুটা এগোবার পর দুর্গা বলল,

    “একটা আর্ট গ্যালারি দেখতে পাচ্ছি। কিন্তু নীলাদ্রি বিহার কোথায়?” রামানুজ চকিতে বলল, “আরে নীলাদ্রি বিহার আদতে একটা আর্ট গ্যালারি-ই। কোথায়? ওই তো চলো সবাই।”

    নীলাদ্রি বিহারের ভেতরে ঢুকে সবার চক্ষুস্থির হয়ে গেল। শ্রী জগন্নাথদেবের বিভিন্ন লীলা এবং শ্রী বিষ্ণুর দ্বাদশ অবতার-লীলা প্রদর্শিত হয়েছে এই আর্ট গ্যালারিতে।

    অপরূপ সব শিল্পকর্ম। সকলে মুগ্ধ হয়ে দেখছে। কিন্তু রামানুজ সোজা অফিসে গিয়ে হাজির হল, “বাল্মীকি মহারাজ আছেন?” একজন মহারাজ বসেছিলেন।

    তিনি চিনতে পারলেন না,

    “কোন বাল্মীকি মহারাজ?”

    রামানুজ আরেকবার চেষ্টা করে, “যিনি এত বছর মন্দিরের প্রধান কারিগর ছিলেন, সেই বাল্মীকি মহারাজ।”

    এবার তিনি চিনতে পারলেন। বললেন, “তিনি তো আর এই কাজ করেন না। এখানে ছিলেন কিছুকাল। ২০২৪ থেকে ২০২৬ অবধি সম্ভবত তিনি নীলাদ্রি বিহারের দায়িত্বে ছিলেন। তারপর থেকে তিনি আহুলা মঠের দায়িত্বে আছেন।”

    “আহুলা মঠ?”

    “হ্যাঁ, এই মঠটি হেরাগোহিরি মানে যেটা পুলিশ লাইনের কাছে সেখানে অবস্থিত। সবে এখন সোয়া আটটা বাজে। আপনি তাঁকে যজ্ঞ নরসিংহদেব মন্দিরে পাবেন। আমি শুনেছিলাম তিনি এই সময়টা ওখানে পূজার্চনা করে কাটান।”

    “আচ্ছা। যজ্ঞ নরসিংহদেব মন্দিরটা কোথায়?”

    “একদম কাছে। আপনি ওইদিকটা ধরে হাঁটুন। গুণ্ডিচা মন্দির পাবেন। গুণ্ডিচা মন্দিরের দক্ষিণ-পূর্বে প্রাচীরের কাছে যজ্ঞ নরসিংহদেব মন্দির।”

    “অসংখ্য ধন্যবাদ।”

    রামানুজ মহারাজজিকে প্রণাম করে অফিস থেকে বেরিয়ে এলেন। সবাইকে হাত দেখাতে বাকিরাও নীলাদ্রি বিহারের ভেতর থেকে বেরিয়ে এল।

    রামানুজ আর সময় নষ্ট না করে বলল, “আমার পেছন পেছন আসুন সবাই।”

    অল্প কিছুক্ষণ পর সকলে গুণ্ডিচা মন্দিরের সামনে এসে পৌঁছাল। সেখান থেকে অল্প দূরত্বে যজ্ঞ নরসিংহদেব মন্দির।

    সেখানে পৌঁছানোমাত্র গুরুদেবের হাত বুকের কাছে এসে গেল, “জয় নরসিংহ দেবের জয়।”

    রামানুজ বুঝল যে এখান থেকেই তো কাহিনি শুরু হয়েছিল। নরসিংহ থেকে গন্দবেরুন্দা। সে দেখল এখানে নরসিংহদেবের দুটো মুখ রয়েছে।

    সামনের দিকে তাঁকে শান্ত নরসিংহরূপে দর্শন করা যায়। কিন্তু পেছনের দিকে তাঁর আর একটি মুখ রয়েছে, সেটি উগ্র নরসিংহরূপে, যা সচরাচর দেখা যায় না।

    যিনি পূজারি ছিলেন তিনিই ডেকে রামানুজদের পেছনের এই রূপটি দর্শন করালেন।

    রামানুজ খুঁজছিল মোবাইলে থাকা ছবিটির সঙ্গে সাদৃশ্য আছে এরকম মুখ। কিন্তু সেরকম কাউকে সে দেখতে পেল না।

    তারপর পূজারি যখন বললেন, “দক্ষিণা এই পাত্রে দিন।”

    তখন পূজারির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল রামানুজ। ইনিই তো বাল্মীকি মহারাজ!

    “আপনি বাল্মীকি মহারাজ?”

    পূজারি পূর্ণ দৃষ্টিতে তাকালেন। তারপর বললেন, “হ্যাঁ। আপনি কে? আজকাল আমাকে তো কেউ চেনে না।”

    রামানুজের মুখ খুশিতে ভরে উঠল। অবশেষে খুঁজে পাওয়া গেছে উদ্দিষ্ট ব্যক্তিকে।

    “মহারাজ আপনার সঙ্গেই আমাদের বিশেষ প্রয়োজন।”

    মহারাজ বড়ো বড়ো করে তাকালেন। তারপর বললেন, “আমি কাছেই থাকি। বাইরে অপেক্ষা করুন, আসছি। কক্ষে গিয়ে কথা বলছি।”

    কিছুক্ষণ পর বাল্মীকি মহারাজ বাইরে এলেন। দেখলেন আরও কয়েকজন তাঁর অপেক্ষায়। তিনি বললেন, “চলুন আমার কক্ষে।”

    বর্তমানে সবাই বাল্মীকি মহারাজের কক্ষে মেঝেতে বসে আছে। সুন্দর কাজ করা চাটাই পাতা আছে। তাতেই সবাই বসেছে।

    “বলুন আমি কীভাবে আপনাদের সেবা করতে পারি।”

    “মহারাজজি, আমরা এই সময়ের মানুষ নই। আমরা এসেছি অতীত থেকে।”

    রামানুজের সোজাসাপটা কথা শুনে বাল্মীকি মহারাজের মুখ হতভম্ব হয়ে গেল। তিনি চোখ থেকে চশমা নামিয়ে রাখলেন।

    রামানুজ এক এক করে সমস্ত নির্জলা সত্য মহারাজকে বলতে লাগল। তিনি যত শুনলেন তত বেশি অবাক হতে লাগলেন।

    সে এক-এক করে গন্দবেরুন্দা, কৈটভ, হেমন্তাই, কর্কট, গুরুদেব, সময় অভিযান সমস্ত বলল।

    কাহিনি শেষে রামানুজ বলল, “তাই এবার আমরা এখানে এসেছি ব্রহ্মপদার্থ নিয়ে যেতে।”

    মহারাজজি হাত তুলে বললেন, “এটা অসম্ভব। এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আপনারা আমাকে যে কাহিনি বলেছেন অভাবনীয়। এরকম কিছু হতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারি না।”

    এবার গুরুদেব হাত জোড় করে বললেন, “আমি আপনাকে হাত জোড় করে বলছি, আপনি সাহায্য না করলে কোনোভাবেই আমরা শেষ রক্ষা করতে পারব না।”

    মহারাজজি নিজেও হাত জোড় করলেন, “আপনি ওভাবে বলবেন না। কিন্তু আপনারা ব্রহ্মপদার্থ যদি পেয়েও যান সেটা তুলে দেবেন কৈটভ আর কর্কটের মতো পিশাচের হাতে! তাতে আমাদের মানবসভ্যতার চরম বিপদ ঘনিয়ে আসবে।”

    রামানুজ এটা শুনে বলল, “এখানেই তো আমাদের খেলার জায়গা। আমি ওদের বিশ্বাস করিয়েছি যে আমরা ব্রহ্মপদার্থ চুরি করব এবং ওদের হাতে দিয়ে আসব। কিন্তু আমরা সেটা করব না। ব্রহ্মপদার্থ নিয়ে যাব ঠিকই কিন্তু তা আমি লুকিয়ে রাখব অতীতের গর্ভে। ওরা জানে যে ব্রহ্মপদার্থ যদি ব্যবহারই করতে হয় তবে সেটা একেবারে সর্বশেষ ব্রহ্মপদার্থটা করতে হবে। আর সেটা আছে ২০৩৫ সালে শ্রীবিগ্রহের ভেতরে। যদি আমরা সেটাই লুকিয়ে ফেলি, তাতে ওরা মুখে যাই বলুক অন্য শ্রীবিগ্রহের ভেতরের ব্রহ্মপদার্থ চুরি করবে না।”

    মহারাজ জিজ্ঞেস করলেন, “তাতে কী? তোমরা যেখানেই লুকিয়ে রাখো না কেন, সময় যন্ত্রের সাহায্যে সে সেখানে গিয়ে চুরি করতেই পারে।”

    রামানুজ বলল, “না পারে না। সে জানবে কী করে যে কোন সালে লুকিয়ে রেখেছি। আর তাছাড়া আমি এক নয় বরং একাধিক অতীত ভ্রমণ করব। ২০১১, ১৯৯৯, ১৯৮৭, ১৯৭৫ কত জায়গায় গিয়ে খুঁজবে সে? ক্লান্ত হয়ে নিজের অভিপ্রায় পরিবর্তন করতেই হবে তাকে।”

    “হুম। কিন্তু আমি তোমাদের বিশ্বাস করবই-বা কীভাবে? আর আমার হদিশই-বা তোমাদের কে দিল?”

    “আমি নিজে ভারতের ফরেস্ট বিভাগে রয়েছি। আমার টপ বস মি. ত্রিবেদী খোঁজ নিয়ে আপনার কথাই জানিয়েছেন। এ কাজ যে শুধুমাত্র আপনিই করতে পারেন সেটাও উনি বলেছেন। আমি দেশের সম্পদ তথা দেশের গৌরব নিয়ে ছেলেখেলা করব না এতটুকু বিশ্বাস আপনি আমাদের করতে পারেন।”

    “আচ্ছা। সেসব তো বুঝলাম। কিন্তু ব্রহ্মপদার্থ ছাড়া তো শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা “হবে না। সেটা তোমাদের দিয়ে দিলে কীভাবে হবে?”

    মহারাজের এই প্রশ্নের উত্তর দিলেন গুরুদেব, “একটা উপায় আছে। আমাদের বর্তমানের সাপেক্ষে ভবিষ্যতে যেমন সময় দ্রুত চলে তেমন এখানে ভবিষ্যতের সাপেক্ষে যদি ডায়মেনশনকে ভাবি তখন ভবিষ্যতের সাপেক্ষে অতীতে বা বর্তমানে সময় দ্রুত চলে। এদিক থেকে যদি যাত্রা করি তবে আমাদের বর্তমানে কিংবা অতীতে সময়ের গতির তুলনায় এখানে ভবিষ্যতে সময়ের গতি অত্যন্ত ধীরে চলবে। যে সময়ে আমরা এখান থেকে ব্রহ্মপদার্থ নিয়ে যাত্রা করে অতীতে আমাদের কাজ সেরে আবার ফিরে আসব ততক্ষণে ভবিষ্যতে অর্থাৎ আপনার সময়ে কয়েক সেকেন্ড মাত্র কাটবে। এক শ্রীবিগ্রহ থেকে অন্য শ্রীবিগ্রহে স্থানান্তরিত করার সময়ে প্রধান কারিগরের হাত থেকে যদি আমরা সেটা নিয়ে নিই এবং ঠিক স্থানান্তরের মুহূর্তে আবার যদি প্রধান কারিগরের হাতে সেটা রেখে দিই তাতে সমস্ত দিক রক্ষা পায়।”

    রামানুজ জিজ্ঞেস করল, “মানে পুরোনো শ্রীবিগ্রহ থেকে নতুন শ্রীবিগ্রহে স্থানান্তরের মাঝে সময়ের মধ্যে আমাদের সমস্ত অতীত ভ্রমণ, কৈটভদের ভুল পথ চালনা ইত্যাদি করে আবার এসে মন্দিরে প্রধান কারিগরের হাতে ব্রহ্মপদার্থ দিতে হবে? এইটুকু সময়ের মধ্যে আমরা আদৌ কতটা সময় পাব গুরুদেব?”

    গুরুদেব আশ্বস্ত করলেন, “যথেষ্ট সময় পাবে। মহারাজ একটাই অসুবিধে, প্রধান কারিগর আমাদের দেবেন কেন?”

    মহারাজ মাথা নাড়লেন, “ওই সময় তার চোখ ঢেকে দেওয়া হয়। যদি ব্রহ্মপদার্থের কাছাকাছি ওজনের কিছু রেখে দেওয়া যায় তার হাতে, তিনি বুঝতেও পারবেন না।”

    রামানুজের চোখ উজ্জ্বল হল, “বাহ, তাহলে তো হয়েই গেল। আগামীকাল সন্ধেতে কাজ শেষ হবার কথা তাই না?”

    মহারাজজি মাথা নেড়ে সম্মতি জানালেন আর বললেন, “আর এই ব্রহ্মপদার্থটা তো লুকিয়ে ফেলবেন, সেক্ষেত্রে এখানে প্রধান কারিগরের হাতে

    কোনটা তুলে দেবেন।”

    “অতীতে আমরা যখন মন্দিরে যাব, সেই সময়ের ব্রহ্মপদার্থটা নিয়ে আসব।”

    রামানুজের উত্তরে মহারাজ বললেন, “তাহলে ১৯৭৫ সালে চলে যাবেন। সে বছর আমি আমার ঠাকুরদার সঙ্গে ব্রহ্মপদার্থ পালটাতে সাহায্য করেছিলাম। আমার হাতে কিছুক্ষণ ছিল ব্রহ্মপদার্থ। সেই সময়ে সহজেই আপনারা এই কাজ করে ফেলতে পারবেন।”

    দুর্গা এটা শুনে বলল, বাহ, তাহলে তো খুব সহজেই সম্ভব। বাচ্চাদের সঙ্গে আমার মিশে যেতে কম সময় লাগে। আশ্রমেও তাই বাচ্চাদের সামলাই আমি। এটা আমি করতে পারব।”

    মহারাজ বললেন, “যাই করুন না কেন? দিনের শেষে যে সময়ে ব্রহ্মপদার্থ যেখানে আছে সেখানে থাকা চাই। কীভাবে করবেন আমি জানি না। মানব কল্যাণের খাতিরে কাজটা করছি ঠিকই কিন্তু এর যেন কোনো অন্যথা না হয়।”

    গুরুদেব কথা দিলেন, “আমি কথা দিচ্ছি। আপনি যা বললেন সেটাই হবে। আপনাকে দেওয়া কথা আমরা রাখব।”

    “ঠিক আছে। জয় জগন্নাথ।”

    সকলে মিলে বলে উঠলেন, “জয় জগন্নাথ।”

    রাতে দুধ আর রুটি খেলেন সকলে। খাওয়ার সময় মহারাজ বললেন, “মূল মন্দিরে একটি গুপ্ত প্রকোষ্ঠ রয়েছে। বর্গী আক্রমণ করলে শ্রীবিগ্রহকে পাতালে লুকিয়ে রাখার জন্য এই প্রকোষ্ঠ ব্যবহার করা হয়। এই প্রকোষ্ঠের অপর প্রান্ত কোথায় আছে সেটা আমি জানি। আমাদের সেই পথেই মন্দিরে ঢুকতে হবে।

    “কিন্তু মহারাজ কাল ভোর থেকে তো সি আর পি এফ শহরের চার্জ নিয়ে নেবে। সেক্ষেত্রে আমরা সেখানে যাব কখন।”

    রামানুজের প্রশ্ন শুনে বাটিতে থাকা বাকি দুধ সুরুত সুরুত শব্দে টেনে নিলেন বাল্মীকি মহারাজ।

    তারপর উঠে দাঁড়ালেন, “যা করার আমাদের আগামী এক ঘণ্টার মধ্যেই করতে হবে। সবার খাওয়া হয়ে গেলে উঠে পড়ুন। যাত্রা শুরু করতে হবে।”

    কিছুক্ষণের মধ্যেই সকলে বেরিয়ে পড়লেন। চৈত্র মাসের নিঝুম রাত। বেশ গরম। ওরা যখন রওনা দিয়েছিলেন তখন ছিল জানুয়ারির ঠান্ডা। এখন এই গরমে সকল ভবিষ্যতচারীরাই সোয়েটার জাতীয় পোশাক খুলে ফেলেছেন। ওটা সম্ভব অন্ধকার রাস্তা দিয়ে মহারাজজি তাঁদের নিয়ে চলেছেন। এই এলাকার সমস্ত কিছু হাতের চেটোর মতো চেনেন তিনি।

    “দেখে আসবেন সবাই। এই জায়গাগুলো একটু পিচ্ছিল।” প্রয়োজনীয় সাবধানবাণী দিয়ে সকলকে নিয়ে এগোচ্ছিলেন তিনি। রামানুজও একদম শেষে চারদিকে চোখ কান খোলা রেখে এগিয়ে চলেছে। পুরীর রান্নাঘর জগৎবিখ্যাত এক স্থান। বলা হয় এই রান্নাঘরের প্রসাদ কাউকে অভুক্ত ফিরতে দেয় না। অথচ ভক্ত সমাগম শেষের পথে আগুন নিভে যায় এই রান্নাঘরে।

    বিশ্বের অন্যতম বড়ো রন্ধনশালা পুরীর জগন্নাথ ধামের পাকঘর। সেটার পিছন দিয়ে যাবার পথে প্রসাদের সুমিষ্ট ঘ্রাণ নাকে আসছে। বাল্মীকি মহারাজজি মাঝে মাঝে ‘জয় জগন্নাথ’ বলে উঠেন। রন্ধনশালা পেরিয়ে যাবার সময়েও তাই করলেন।

    এক সময় সকলকে দাঁড় করিয়ে বাল্মীকি মহারাজ একা এগিয়ে গেলেন।

    অল্প সময় পর ফিরে এসে বললেন, “কেউ নেই। দেখে এলাম। দেরি করবেন না। তাড়াতাড়ি আসুন।”

    একটি বড়ো গাছের গুঁড়ির পাশে একটা বেদি রয়েছে। সেটার সামনে সবাইকে নিয়ে গেলেন।

    “রামানুজবাবু বেদির ওইদিকটা ধরুন। রামানুজ নির্দেশ মতো ধরল।

    “এবার চাপ দিন।”

    চাপ দেওয়া মাত্র ঘড় ঘড় শব্দে কিছুটা ঘুরে গেল বেদি। খুব বেশি জায়গা নেই। অল্প ফাঁক হয়েছে।

    “এক এক করে ঢুকে পড়ুন সকলে। আমি শেষে ঢুকব এবং বেদিটাকে আবার স্বাভাবিক করে দেব। ওটা আপনারা পারবেন না।”

    সবাই একে একে ঢুকে পড়ল বেদির ভেতরে। শেষে মহারাজ প্রবেশ করলেন আর বেদিটাকে আবার আগের মতো স্বাভাবিক করে দিলেন ভেতরের যন্ত্রাংশে চাপ দিয়ে। এখন আর কেউ ধরতে পারবে না এটা আসলে কী।

    টর্চ জ্বালিয়ে নিচে নামতে হচ্ছে। এতই অন্ধকার এই গহ্বর। মহারাজ ফিশফিশিয়ে বললেন, “কেউ কোনো শব্দ করবেন না। এর টেকনোলজি এরকম যে কথা বললে গর্ভ গৃহে শোনা যাবে। এতে আমরা ধরা পড়ে যাব। কাশি, হাঁচি একেবারেই দেওয়া যাবে না।”

    সকলে এই আদেশ পালন করবে বলে বদ্ধপরিকর হল। অন্ধকারে এগোতে লাগল একটা টর্চের আলোকে সম্বল করে।

    অনেকপথ হাঁটার পর মহারাজ হাতের ইশারায় বসে পড়তে বললেন। আবার ফিশফিশিয়ে বললেন, “আগামীকাল অবধি আমরা এখানেই থাকছি।”

    সবাই অপেক্ষা করুন। ততক্ষণ আর কিছুই করার নেই। সবাই অন্ধকারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে অপেক্ষা করতে থাকল।

    ওদিকে ২০২৪ সালে গুহামুখের বাইরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে ঠাকুরদা, কৈটভ-সহ সিনহা সাহেবের সম্পূর্ণ টিম। ঠিক করে এক ঘণ্টাও কাটেনি।

    মাঝে সিনহা সাহেব নিজের মাথা খাটিয়ে একবার ঠাকুরদার ও তার দলবলকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েক পা এগোতেই কৈটভ-সহ পুরো মিথ সংঘ হাওয়ায় মিলিয়ে গেল। সিনহা আর তার ফোর্স পাগলের মতো খুঁজেও তাদের পেল না। হতাশ হয়ে আবার নিজের জায়গায়

    ফিরে আসার পর দেখা গেল ওরা আবার যথাস্থানে ফিরে এসেছে। ঠাকুরদা বললেন, “তুমি চালাক কিন্তু আমরা অতি চালাক। সমানে সমানে যেহেতু হচ্ছে না শুধুশুধু পরিশ্রম কোরো না। তোমার বড়োবাবু বুদ্ধিমান, তাই শুরুতেই আমাদের কথায় রাজি হয়ে গেছেন। আবার এগোলে এবার যে গায়েব হব আর ফিরব না। ঠিক যেমন সেদিন গাড়িটা খুঁজে পাওনি সেরকম। তারপর রামানুজবাবুকে জবাব তুমি দেবে। কেমন!”

    সিনহা আর কথা বাড়াননি। বর্তমানে তিনি আর একবার উঠে গিয়ে দেখে এলেন। সবাইকে এখনও জেলির মধ্যেই দেখা যাচ্ছে। তবে আগের চেয়ে একটু ভেতরের দিকে। এরকম কিম্ভুতকিমাকার কেস সিনহা জন্মে দেখেননি। মাঝে মাঝে কৈটভের দিকে তাকাচ্ছেন তিনি। সে এক দৃষ্টে গুহামুখের দিকে তাকিয়ে আছে।

    সিনহা সাহেবের এদিক থেকে ওদিক করার মাঝে ২০৩৫ সালে ইতিমধ্যে একদিন কেটে গেল। সকলে এবার প্রকোষ্ঠের মুখের কাছে দাঁড়িয়ে। ওপারে প্রধান কারিগর মইয়ের উপরে উঠেছেন পুরোনো শ্রীবিগ্রহ থেকে ব্রহ্মপদার্থ বের করার জন্য।

    বাল্মীকি মহারাজ ঝোলা থেকে বের করে দস্তানা পরে নিলেন। বললেন, “আমি নিয়ে আসছি। এই গর্ভগৃহের সমস্ত কিছু আমার চেনা। কোথায় ক-কদমে কী আছে সব জানি।”

    “হ্যাঁ, আপনিই নিয়ে আসুন।” রামানুজ বলল।

    “এই বস্তাটা ধরুন। এটা মোটা কাপড়ের তৈরি। ব্রহ্মপদার্থ নীল আলো ছড়িয়ে দেবে। সেটা ঢেকে রাখা খুব মুশকিল। এই বস্তায় ঢোকাতে হবে।”

    মহারাজ রামানুজের দিকে এগিয়ে দিলেন বস্তাটা। সে সেটা নিয়ে নিল।

    মহারাজ থলের ভেতর থেকে একটা কৃত্রিম ব্রহ্মপদার্থের ওজনের বস্তু বের করে নিজের কাছে রাখলেন। এটাই তিনি আসলটার পরিবর্তে প্রধান কারিগরের হাতে আপাতত প্রতিস্থাপিত করবেন।

    আর সময় নষ্ট না করে প্রকোষ্ঠের দরজা খুলে ফেললেন মহারাজ। বাইরে বেরিয়ে গেলেন।

    রামানুজ-সহ বাকি সবাই দেখলেন কয়েক মুহূর্তের মধ্যে চারদিক একটা অদ্ভুত নীল আলোয় ভরে উঠেছে। প্রকোষ্ঠের ভেতরেও এই তীব্র নীল আলোর বিচ্ছুরণ এসে পড়েছে। বাইরে জগন্নাথদেবের জয়গান শুরু হয়ে গেছে।

    এসবের মাঝেই একসময় বাল্মীকি মহারাজ এসে পৌঁছালেন প্রকোষ্ঠের ভেতরে।”

    “বস্তা খোলো। জলদি খোলো।”

    রামানুজ বস্তা উঁচিয়ে ধরল। বাল্মীকি মহারাজ তার মধ্যে ঢুকিয়ে দিলেন ব্রহ্মপদার্থ। দরদর করে ঘামছেন মহারাজ। তাঁর সারা দেহে ঘাম।

    “আপনি ঠিক আছেন?” গুরুদেব জিজ্ঞেস করলেন। বাল্মীকি মহারাজ হাত জোড় করে বললেন, “অনুরোধ করছি, তাড়াতাড়ি ফিরে আসবেন। এর অন্যথা যেন না হয়।”

    গুরুদেব জড়িয়ে ধরলেন মহারাজকে। “তাই হবে মহারাজ তাই হবে।” রামানুজও বস্তার মুখ দড়ি দিয়ে আটকে ফেলল। কাঁধে নিয়ে নিল এই বস্তা।

    “গুরুদেব আর দেরি নয়। সময়-যাত্রা শুরু করুন। সবচেয়ে আগে যাব ২০১১ তে। ত্রিপুরায় আপনাদের গ্রামে যাব। ক্রিয়া অনুষ্ঠানের আগের দিনে চলুন।”

    গুরুদেব কোলাকুলি সেরে বললেন, “ওখানে কী হবে?”

    “কৈটভের জন্য প্যারাডক্সের সৃষ্টি করব যাতে সে বিভ্রান্ত হয়। আপনি সময়-যানকে ডাকুন।”

    গুরুদেব আর দেরি করলেন না। কর্কট আসার সময় যে সবুজ তরল দিয়েছিল তা ছিটিয়ে দিতেই বন্ধ প্রকোষ্ঠের মধ্যে ধীরে ধীরে একটি কালো গুহামুখ সৃষ্টি হল। এটারও সামনের দিকে কোনো প্রবেশপথ নেই। আছে পিছনদিকে। সবাই গুরুদেবকে অনুসরণ করে পেছনে গিয়ে ঢুকে পড়ল সেই

    গুহামুখে। কালো রঙের যন্ত্রটা ওখানেই ছিল। গুরুদেব ঝোলা থেকে বের করে তাতে একটা টেস্টটিউব ভেঙে দিলেন। আবার তৈরি হল এক বজ্র বিদ্যুতের আবর্ত। বাইরে মহারাজজি ভয়ে দু-কদম পিছিয়ে গেলেন। পিছিয়ে যেতে যতটুকু সময় লাগল তার ভগ্নাংশের মধ্যে গুহামুখ-সহ সকলে অদৃশ্য হয়ে গেল।

    এবারে রামানুজরা আর আগেরবারে মতো হাঁটছে না। ওরা যেন কোনো একটা গহ্বরে নিরন্তর গড়িয়ে পড়ে যাচ্ছে। কত অতলে গিয়ে থামতে হবে তারা জানে না। এভাবে বেশ কিছুটা সময় পার করার পর হঠাৎই কাঞ্চন গড়িয়ে পড়ল ঘাসের উপর। একে একে সবাই গড়িয়ে পড়লেন ঘাসের উপর। যে গোলাকৃতি আলো বিচ্ছুরণকারী পদার্থ থেকে ওরা গড়িয়ে পড়ল সেটি ওরা গড়িয়ে পড়া মাত্র অন্তর্ধান হয়ে গেল।

    “কারও বেশি লাগেনি তো?”

    গুরুদেব নিজের গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে জিজ্ঞেস করলেন।

    “আমরা সবাই ঠিক আছি গুরুদেব।”

    দুর্গাও উঠে দাঁড়িয়েছে। রামানুজ উঠে বস্তাটা কাঁধে ফেলে বলল, “এটা আমরা বড়ো রাস্তার ওপারের জঙ্গলে এসে পড়েছি। হেমন্তাইয়ের সঙ্গে দেখা করতে হবে। গুরুদেব চলুন।”

    গুরুদেব এখন আর রামানুজকে প্রশ্ন করছেন না। রামানুজ নিশ্চয়ই সবটা বুঝেশুনেই কাজ করছে।

    গুরুদেব সোজা বড়ো রাস্তা পেরিয়ে গ্রামের পথ ধরল। গ্রামবাসী সকলে দুর্গা আর কাঞ্চনকে দেখে অবাক হল। কারণ ওদের এত বড়ো হতে এরা দেখেনি। কিন্তু গুরুদেব সঙ্গে থাকায় কেউ কিছু বলল না। সকলে প্রণাম করল। রামানুজকেও কেউ চিনতে পারল না। গুরুদেব সটান গিয়ে হাজির হল হেমন্তাইয়ের দরজায়।

    “হেমন্তাই, ও হেমন্তাই?”

    কাঞ্চনের বুকে দুরু দুরু শব্দ শুরু হয়েছে। কতকাল পর সে আবার নিজের

    বাবাকে দেখতে পাবে। একই অবস্থা রামানুজের। ঘরের থেকে ভেসে এল,

    “কে…? গুরুদেব নাকি?”

    হেমন্তাই কটিদেশে লাল পরিধেয় বস্ত্রটি পরে বেরিয়ে এলেন।

    “প্রণাম গুরুদেব।”

    “ভেতরে বসে কথা বলব।”

    “আসুন।”

    “তোমরা সবাই এসো।”

    গুরুদেব সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। একটা খাটিয়া আর বেতের মোড়া মিলিয়ে সকলে বসে পড়ল।

    “গুরুদেব আজ হঠাৎ আমার গৃহে এলেন?”

    হেমন্তাই বুঝতে পারছিলেন না। হেমন্তাই-কে দেখে রামানুজ আর কাঞ্চনও বিহ্বল হয়ে আছে।

    “একে চিনতে পারছ?”

    কাঞ্চনের দিকে আঙুল দিয়ে দেখালেন গুরুদেব। হেমন্তাই তার দিকে তাকিয়ে বেশ অবাক হলেন। বললেন, “আমাদের কাঞ্চনের মতো লাগছে। কাঞ্চন বড়ো হলে এরকম দেখতে হবে।”

    গুরুদেব বললেন, “এটা কাঞ্চন-ই। কাঞ্চন বড়ো হয়েই এরকম দেখতে হয়েছে। যাও কাঞ্চন বাবার কাছে যাও।”

    কাঞ্চন হেমন্তাইয়ের কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরল। হেমন্তাই কিছু বুঝতে পারছেন না। এভাবে কেউ জড়িয়ে ধরে কাঁদতে থাকলে সামলাবার জন্যেও তার পিঠে হাত রাখতে হয়। সেভাবেই হেমন্তাই তাঁর পিঠে হাত রাখলেন। মুখে বললেন,

    “কাঞ্চন তো আপনার আশ্রমে। আজ সকালেও দেখা হল। এরই মধ্যে…”

    গুরুদেব বললেন, “ওই আশ্রমে এখন আমিও আছি। আর এই আমিটা এসেছি ভবিষ্যৎ থেকে। ইনি ফরেস্ট অফিসার রামানুজ। এ হচ্ছে আমাদের ছোট্ট দুর্গা। আর তোমার বুকে যে আছে সে হচ্ছে তোমার পুত্র কাঞ্চন।”

    হেমন্তাই বিশ্বাস করতে পারল না ঠিকই, কিন্তু কাঞ্চন যখন বাবা বাবা করে ডাকতে লাগল হেমন্তাইয়ের মধ্যেও পরিবর্তন দেখা গেল।

    “হ্যাঁ বাবা কাঁদছ কেন?”

    বলে মাথায় হাত বুলিয়ে দিলেন। কাঞ্চন কেন কাঁদছে সেই কারণটা আর হেমন্তাইকে বলা হল না।

    রামানুজ আসল কথায় ঢুকে পড়ল, “আগামীকাল আপনি ক্রিয়াদি সম্পন্ন করবেন। সেখানে কৈটভ বলে এক শিক্ষার্থীকে আপনার জঙ্গলে পাঠাবার কথা। নিশ্চয়ই এতক্ষণে কৈটভের এক্সয়ন সম্পূর্ণ হয়ে গেছে। আপনি এখনই আশ্রমে যাবেন এবং এই সময়ের গুরুদেবের সঙ্গে কথা বলবেন। যেভাবেই হোক আগামীকাল কৈটভের জঙ্গলযাত্রা আটকাতে হবে।”

    হেমন্তাই কাঞ্চনকে বুকে নিয়েই বলল, “আপনি বাইরের লোক হয়ে এতসব জানলেন কী করে?”

    রামানুজ শান্তভাবে বোঝাল, “আজ থেকে বারো বছর পর এরকম কিছু ঘটনায় আমি এই গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ব। তখনই আমি সব জানতে পারব। আপাতত এটুকু বুঝুন যে আপনাকে যেটা করতে বলছি সেটা এই গ্রামের ভালোর জন্যেই। আমাদের হাতে সময় কম। নইলে অনেকটা পথ হেঁটে আশ্রমে গিয়েই সবাইকে বলতাম।

    কাঞ্চনকে পাশে দাঁড় করিয়ে হেমন্তাই বললেন, “কৈটভ ভবিষ্যতে কী করবে?”

    গুরুদেব বললেন, “ভবিষ্যতে কী হয়েছে তা সমস্ত পুঙ্ক্ষানুপুঙ্ক্ষভাবে আগে থেকে জেনে নেওয়া প্রকৃতি বিরুদ্ধ কাজ। এতটুকু বলতে পারি কৈটভ আমাদের গ্রামের পক্ষে ক্ষতিকারক। এতটাই ক্ষতিকারক যে ওর জন্য বহু

    অনিষ্ট হবে এই গ্রামে। কিন্তু এই সময়কালে সে একটা সদ্য কৈশোরোত্তীর্ণ শিক্ষার্থী। ওকে আপাতত জঙ্গলে যাওয়া থেকে বিরত করো। তাহলেই সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। ওর অনিষ্ট কোরো না।”

    “যথা আজ্ঞা। আগামীকাল তো রাতের বেলায় ক্রিয়াদি অনুষ্ঠিত হবে। আপনারা কি ততক্ষণ থাকবেন?”

    গুরুদেব মাথা নাড়লেন, “আমাদের অনেকগুলো কাজ বাকি। যেটা বললাম সেটা করো। আমরা আসি।”

    সকলে উঠে পড়ল। রামানুজ এগিয়ে গেল হেমন্তাইয়ের কাছে।

    “অতি অল্প সময়ে আপনার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক হয়ে গিয়েছিল। খুব মনে পড়েন আপনি।”

    দু-হাত খুলে আহ্বান করল সে হেমন্তাইকে। হেমন্তাইও খুশি মনে জড়িয়ে ধরল।

    “গুরুদেব যখন ঠিক করেছেন যে আপনি আমাদের পরম বন্ধু, তখন আপনি আমারও পরম বন্ধু।”

    “এবার আসি।”

    গুরুদেব ঘর থেকে বেরিয়ে গেলেন। ধীরে ধীরে বাকিরাও।

    গ্রামবাসী হেমন্তাইয়ের ঘরে মানুষের ভিড় দেখে জমায়েত করেছিল। গুরুদেবকে প্রণাম করছিল সবাই। গুরুদেব সবাইকে হাত তুলে আশীর্বাদ করলেন।

    তারপর একটা ফাঁকা জায়গা দেখে সেখানে সবুজ রঙের তরল কিছুটা ছিটিয়ে দিলেন। চোখের পলক পড়ার আগে সেখানে কালো গুহামুখের সৃষ্টি হল।

    যাত্রীরা সবাই একে একে গুহামুখের পেছনে প্রবেশ করল। গুরুদেব সবার শেষে উঠলেন সবাইকে হাত দেখিয়ে।

    “এবার কোথায় যাবে?”

    গুরুদেবের প্রশ্নের উত্তরে রামানুজ বলল, “আবার এই গ্রামে? কৈটভের মা-বাবা বিবাহের আগের দিন।”

    কালো যন্ত্রের উপর টেস্ট টিউবটা আছড়ে ভেঙে দিতেই আবার সেই বৈদ্যুতিক প্রবাহের সৃষ্টি হল। গ্রামবাসীরা ভয়ে দূরে সরে গেল। তারপর একসময় চোখের নিমেষে গুহামুখ অদৃশ্য হয়ে গেল। গ্রামবাসীরা তাজ্জব বনে গেল। হেমন্তাই আশ্রমের উদ্দেশে রওনা দিলেন।

    কৈটভের বদলে অন্য ছাত্রকে পাঠাতে হবে।

    আশ্রমে পৌঁছে তিনি গুরুদেবকে সমস্ত বৃত্তান্ত বললেন। গুরুদেব ভারি চিন্তায় পড়লেন।

    “যদি বারো বছর পর কৈটভের জন্য এরকম অবস্থার সৃষ্টি হয় তবে কৈটভকে শুধু তালিকা থেকে সরালে হবে না।”

    হেমন্তাইয়ের চোখ বড়ো বড়ো হয়ে গেল।

    “তবে?”

    গুরুদেব বললেন, “তুমি ঠিকই বুঝতে পেরেছ। কৈটভকে বিশেষ কক্ষে ডেকে নিচ্ছি। তুমিও থেকো।”

    গুরুদেব বেরিয়ে গেলেন। হেমন্তাইকে ভবিষ্যতের গুরুদেব এরকম কোনো কাজ করতে বারণ করেছে আর বর্তমানের গুরুদেব এরকম এক কাজ করার নির্দেশ দিয়েছে। হেমন্তাই ধর্মযুদ্ধের মাঝখানে পড়লেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমৃত কৈটভ ১ – সৌরভ চক্রবর্তী
    Next Article এক বুড়ো আর সমুদ্র – আর্নেস্ট হেমিংওয়ে
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Our Picks

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026

    এক বুড়ো আর সমুদ্র – আর্নেস্ট হেমিংওয়ে

    February 18, 2026

    মৃত কৈটভ ২ – সৌরভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }