Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মেয়েলি আড্ডার হালচাল – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প192 Mins Read0
    ⤶ ⤷

    মেয়েলি আড্ডার হালচাল – ১৭

    দ্বিতীয় অধিবেশন

    আমাদের পরবর্তী আড্ডার দিন স্থির হয়ে গেছে। কাজলের বাড়িতে গঙ্গাপ্রসাদ এবং অনীক-তীর্ণা ও তাদের বন্ধুরা সুতরাং কাজলের বাড়ি বাদ হয়ে যায়। মালবিকাদির বাড়ি অনেক শরিক। নিজেদের অংশ ঠিকই আছে। কিন্তু পাঁচিল টাঁচিল নেই। তা ছাড়া বিকাশকান্তিবাবু অফিস থেকে ফিরবেন, তিনি তারপরও গুরুত্বপূর্ণ কাজ করেন নীরবতা চাই, সুতরাং এ বাড়িও বাদ। সুমিতাদের বাড়িতেও শ্বশুর-শাশুড়ি তাঁরা খুবই মাই ডিয়ার তবু… তা ছাড়া সুমিতার মেয়েরা আছে, শুভমও তো বাড়ি আছে। সুবিধে হবে না। শিল্পী খুব ধরেছিল আড্ডা ওর বাড়িতে হোক, কিন্তু চন্দন একেকদিন বড্ড তাড়াতাড়ি বাড়ি ফেরে, বাতিল করে দিলাম। সব দিক বুঝেশুনে যাদু ঘোষের স্ট্রিটেই দ্বিতীয় অধিবেশনের ভেনু স্থির হয়। নিরুপম গড়াই গড়াতে গড়াতে রাত্তির আটটা সাড়ে আটটা করে ফেলেন। শান্তর এখনও হাত বাঁধা, কিন্তু বিকেলে সে ক্লাবে যেতে পারছে। নিজে না খেললে কী হবে, অন্যদের খেলা তার দেখা চাই-ই। তারপর সন্ধেয় বাড়ি ফিরে তার নতুন টিউটর হয়েছে প্রশান্তদা, সে এলেই শান্ত নিজের ঘরে চুপচাপ। প্রশান্তদা পড়াশোনাতেও সোনার চাঁদ, অ্যাথলেটিকসেও প্রচুর মেডেল। সুতরাং প্রশান্তদা এখন শান্তশীলের হিরো। সলমন খান-শাহরুখ খান না হয়ে প্রশান্তদা হিরো হওয়ায় আমরাও খুব নিশ্চিন্ত।

    মালবিকাদি বলেছে মাংসের চপ নিয়ে আসবে, শিল্পীর অবদান ফিশ বলস ইন তো মিয়াম উইথ বেসিল লিভস, আবার শেফালি বলেছে মুড়ি বেগুনি সাপ্লাই দেবে যত লাগে, কাজল পাড়ার দোকান থেকে সরভাজা আনছে আর সুমিতা নাকি কুইন এলিজাবেথ যে চা খান সেই জিনিস পেয়েছে, তা-ই আনছে।

    আমরা শনি রবিবারে আড্ডা দিই না। উইক ডে-তে দিই। আজও শুক্রবার।

    শিল্পীই সবচেয়ে আগে এল। ওর বর ওকে পৌঁছে দিয়ে গেল। বিরাট এক হাণ্ডার মতো ক্যাসেরোল নামাল গাড়ি থেকে। এরই মধ্যে সেই ফিশ বলস ইন তো মিয়াম উইথ বেসিল লিভস।

    চন্দনকেও ডাকলুম—‘আসুন না, একটু বসে যাবেন।’

    ‘আরে ম্যাডাম আমি এয়ারপোর্ট যাচ্ছি, জার্মানি থেকে কোম্পানির গেস্ট আসছে রিসিভ করতে হবে।’

    ‘তা হলে ফেরবার সময়ে! কাজল থাকবে।’

    ‘আরে কাজলা তো আমায় বলেনি কিছু! বললে না হয় আগে থেকে এয়ারপোর্টে একটা ব্যবস্থা-ট্যাবস্থা করা যেত।’

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    অনলাইন বুকস্টোর
    ই-বই পড়ুন
    বইয়ের তালিকা
    বইয়ের
    বাংলা বই
    নতুন বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা সাহিত্য
    Books

    ‘ও কাজলা বললে? আমরা বলছি সেটা কিছু না?’

    ‘আরে মশাই কলেজের প্রেম, এ ডাকের রোম্যান্সই আলাদা…’

    বলেই চন্দন হুশ্‌শ্‌ করে বেরিয়ে গেল।

    ‘দেখলে? দেখলে’ শিল্পী আমায় বলল।

    আমি বললাম, ‘নিরুপমদা কিন্তু বেরিয়ে গেছে আরও সকালে।’

    ‘কী হিংসুটি। কী হিংসুটি! আমি যেন জানি না নিরুপমদা কখন বেরোবে! কিন্তু শান্ত আর নিরুপমদার জন্যে তো মিয়াম আগে সরিয়ে রাখো, মালবিকাদির হাতে পড়লে এক ফোঁটাও থাকবে না।’

    আমি ডাকলুম, ‘শেফালি!’

    আরও দেখুন
    কৌতুক সংগ্রহ
    পিডিএফ
    বাংলা সাহিত্য
    বাংলা বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    ডিজিটাল বই
    বাংলা কৌতুক বই
    গ্রন্থাগার
    নতুন বই
    বাংলা সাহিত্য ভ্রমণ

    গৃহিণীপনায় আমি একেবারেই অচল অধম। শেফালি আর শিল্পী মিলে যা হয় করুক। শিল্পী শুধু তাই খাবারই আনেনি, খাবার সুন্দর সুন্দর কাচের তাই বাটিও এনেছে, বাটি, চামচ, প্লেট।

    বললে, ‘তোমার তো কিচ্ছু নেই। হয়তো কাঁসার বাটি বার করে দেবে।’

    যা খুশি বলুক—আমার আজকে খুব পুলক। কেননা, আপনারা বললে বিশ্বাস করবেন কি না জানি না আমারও কিছু ভক্ত পাঠক আছে, তারা আজ সকালে আমাকে রাশি রাশি ফুল দিয়ে গেছে। নিউ মার্কেটে আরও কোথায় কোথায় এদের ফুলের দোকান আছে। ফুলের চাষ করে। শুনতে খুব খারাপ লাগে কিন্তু ওরা ফুলকে ‘মাল’ বলে। বর্ষার ফুল দিয়েছে প্রচুর ডবল জুঁই, মালতী, কেয়া, জুঁইগুলো মালা গাঁথা, দিয়েছে গোলাপও, ঈষৎ হলুদ আভাযুক্ত সাদা গোলাপ। বলে গেল, ‘মালটা এ ক্লাস দিদি। গন্ধে মাত করে দেবে।’

    আমি বসবার ঘরটায় গোল একটা সাইড-টেবলের ওপর তোলা কাঁসার কানা উঁচু থালায় কাঁচা শালপাতা পেতে জুঁইয়ের মালা কয়েকটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে রাখি। একটা কোণে একটা কেয়া রাখি কালো পাথরের গেলাসে। আর মাঝখানে বড় কার্পেটটা পেতে কাঁসার ডাবরে গোলাপগুলো গুচ্ছ করে রাখি। তারপর দরজাটা বন্ধ করে দিই। এর পরেও যথেষ্ট ফুল থেকে যায়। আমাদের প্রত্যেক শোবার ঘরে, পড়ার ঘরে কোনও না কোনও মহাপুরুষের ছবি আছে।

    আরও দেখুন
    অনলাইনে বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বই পড়ুন
    বই
    রেসিপি বই
    বাংলা হস্তলিপি কুইল
    স্বাস্থ্য টিপস
    বাংলা সাহিত্যের কোর্স
    উপন্যাস সংগ্রহ
    পিডিএফ

    আমার ঘরে শ্রীচৈতন্য, নিরুপমের ঘরে ঠাকুর রামকৃষ্ণ ও সারদা মা, শান্তর ঘরে বিবেকানন্দ। সব ছবিতে আমি মালা পরিয়ে দিই। এ ছাড়াও আমার ঘরে রাখি কেয়া, নিরুপমের ঘরে গোলাপ, শান্তর ঘরে মালতী, আর শেফালির ঘরে শ্রীদেবীর একটা আর মা কালীর একটা ক্যালেন্ডার আছে, ওর উপাস্যা দেবী। এঁদের গলাতেও জুঁইয়ের মালা পরিয়ে দিই।

    একটার সময়ে সরভাজার বাক্স নিয়ে কাজলা এসে যায়। হাতে একটা লম্বা থলে, কিছুতেই সেটা হাত ছাড়া করে না সে। দুটো বাজতে পনেরো মিনিটের মাথায় আসে মালবিকাদি গোটাগুটি একটি টিপিনকারি হাতে ঝুলিয়ে।

    ‘গজব থেকে কিনে আনোনি তো?’ কাজল জিজ্ঞেস করে।

    ‘হুঁহ! এ হচ্ছে ঘোষাল ফ্যামিলির ট্রেড সিক্রেট, কোনও গজবে এ জিনিস পাবি না।’

    সুমিতা যে লেট লতিফ সেও কাঁটায় কাঁটায় দুটোয় এসে গেল। বললে, ‘শেফালি তোমাদের চায়ের পট গরম জল, আর ভিম দিয়ে ধোও, তোলা চায়ের সেট বার করো। গোরুর দুধ এনেছি, ফুটিয়ে চাপা দিয়ে রাখবে, তা সত্ত্বেও সর পড়ে গেলে তুলে দেবে, চিনি দুধ সব পটে রাখবে কাঁটায় কাঁটায় আড়াইটে বাজতে পাঁচ মিনিটে জল বসাবে, টগবগ করে ফোটবার সঙ্গে সঙ্গে ঝটাপট পার কাপ এক চামচ করে পাতা পটে দিয়ে গ্যাস অফ করে দেবে। জলটা এক দফায় ঢালবে। ভাল ধার কাটে এমন সসপ্যান নিয়ো। তারপর এভরিথিং চায়ের পট, ছাঁকনি, দুধ চিনির পট সব সুদ্ধ আমাদের ওখানে দিয়ে এসো।’

    আরও দেখুন
    লেখকের বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    অনলাইন বুকস্টোর
    বুক শেল্ফ
    বাংলা কৌতুক বই
    গল্প, কবিতা
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    লাইব্রেরি

    কাপ-প্লেট চামচ ছাঁকনি সুমিতা নিজেই ট্রে-সুদ্ধু নিয়ে আড্ডা ঘরে ঢুকে গেল।

    ঢুকেই সব্বাই বলল, ‘আ-হ, এ যে ফুলশয্যার ঘর সাজিয়েছিস রে রঞ্জু।’

    সুমিতা বলল, ‘এ মা। সব মাটি করে দিলে।’ প্রায় কেঁদে ফেলে আর কি!

    ‘আচ্ছা বেরসিক তো!’ শিল্পী কাজল সবাই তেড়ে উঠল। মালবিকাদি এই মারে তো সেই মারে।

    ‘মেয়েটা এক দিনের জন্যে নিজের মনোমত ফুল সাজিয়েছে, আর তুই তোর ইকেবানা ফলাতে এসেছিস?’

    ‘ইকেবানা নয়?’ কাঁদো-কাঁদো গলায় সুমিতা বলল, ‘এত ফুলের গন্ধের মধ্যে চুমু খাওয়া যায় কিন্তু রানির চা খাওয়া যায় না। রঞ্জু তুই প্লিজ অন্তত কেয়া আর জুঁইগুলো সরা।’

    ‘কী আশ্চর্য, আমি বলি— কেয়ার গন্ধ এখনও বেরোয়ইনি। রাতে বেরোবে।’

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বইয়ের
    PDF
    বাইশে শ্রাবণ
    পিডিএফ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    ই-বই পড়ুন
    বাংলা সাহিত্য
    বই ডাউনলোড
    Books

    ‘জুঁইয়েরটা বেরোচ্ছে, ভুরভুর করে বেরোচ্ছে, প্লিজ রঞ্জু, চা খাওয়া হয়ে গেলেই আমি আবার ঠিক জায়গায় রেখে দেব।’

    কী আর করা! জুঁইয়ের মালা সুদ্ধু টেবিল আমি খাবার ঘরে রেখে আসি। কেয়াফুলের গেলাস খাবার টেবিলের ওপর শোভা পায় আপাতত।

    আড়াইটে পর্যন্ত সাংঘাতিক টেনশনে কাটে আমাদের। রানির চা খাওয়ার বাসন, পরিবেশ, রানির চা তৈরি করার প্রক্রিয়া সবই এত সুকুমার যে আমরা ভেতরে ভেতরে নিজেদের গলিয়ে গলিয়ে নরম করে ফেলতে থাকি। চায়ের ডেলিকেটত্বর সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে যাই। শিল্পী আতর মেখে এসেছে টের পেয়ে তার শরীরের কোনও নিভৃত কোণ থেকে আতরভেজা তুলোর টুকরো সমিতা টেনে বার করে ফেলে দেয়। মালবিকাদিকে প্রথমে ডেটল সাবান তারপরে লিরিল দিয়ে হাত ধুয়ে আসতে বলে। মালবিকাদির হাত দিয়ে নাকি এখনও মাংসের গন্ধ বেরোচ্ছে। এ-ও সে মনে করিয়ে দেয় যে পান-জর্দার সঙ্গে রানির চা চলে না। একমাত্র কাজল তার ক্লোত্র পারফ্যুম-মাখা শাড়ি পরে নির্বিকার বসে থাকে। সুমিতা তাকে অনেক সাধাসাধি করে—‘যা না রঞ্জুদির একখানা পাটভাঙা শাড়ি পরে আয় না।’ কাজল বলে সে কোনও পারফ্যুমই মাখেনি। বড্ড গরম তাই একটু ঘেমেছে।

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা সাহিত্য
    কৌতুক সংগ্রহ
    বাংলা ই-বুক রিডার
    বাংলা রান্নার রেসিপি বই
    পিডিএফ
    বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    Books

    বললে ‘সত্যি তোরা একটা মিষ্টি-মিষ্টি গন্ধ পাচ্ছিস? শুনেছিলুম বটে পদ্মিনী নারীদের শরীরের নির্যাসে পদ্মগন্ধ থাকে। সে ক্ষেত্রে আমাকে সরে যেতে হয়, আমাকে বাদ দিয়েই তোরা রানির চা খা।’

    তারই কাছে একমাত্র সুমিতা হেরে যায়। তবে সে বারে বারেই আমাদের দাস মনোভাবের কঠোর সমালোচনা করে। —‘রানির চা আবার কী? দার্জিলিঙের চা। আমাদের ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের, দার্জিলিঙের চা। ইংল্যান্ডের রানি আমাদেরটা খান।’ অথচ ‘রানির চা’ কথাটা ও নিজেই বলেছিল।

    শেষ পর্যন্ত আড়াইটে বেজে এক মিনিটে আমরা সেই দুর্ধর্ষ চা পান করি। দেখতে ন্যাতা-ধোয়া জলের মতো। খুশবু ভাল হলেও আহামরি কিছু নয়। মালবিকাদি তো কোনও গন্ধই পায় না। তারপর আবার জুঁইফুলের টেবিল আসে, কেয়াফুলের গেলাস আসে। এবং আমরা আমাদের গবেষণার ফলাফল এবং প্রমাণ সব বার করতে ব্যস্ত হয়ে পড়ি।

    মালবিকাদির বিল মোট এগারোটা—সাবির, আমিনিয়া, গজব, সুতানুটি জংশন, ওয়ালডর্ফ, ব্লু ফক্স, এ্যামবাসি, পিটার ক্যাট, বালিগঞ্জ ধাবা, তাজবেঙ্গলের সোনার বাংলা এবং বাঙালির আদর্শ হোটেল। মোট সাড়ে চার হাজার টাকার বিল সিনেমা-থিয়েটার গানের আসর মিলিয়ে ন’ জোড়া টিকিট। মালবিকাদি খুব লজ্জিত গলায় বলে, “কিছু মনে করিসনি সুমিতা, আমিও যত খেতে পারি, তোর বরটাও তত খেতে পারে, আর চারটে মাস মোটে ছুটি বেচারির, তুই তোর সাইকোথেরাপি নিয়ে ব্যস্ত, ওকে তো থিয়েটার-সিনেমাগুলো দেখতে হবে।’

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    বাংলা বই
    বাংলা অডিওবুক
    বাংলা রান্নার রেসিপি বই
    বই পড়ুন
    রেসিপি বই
    বাংলা কৌতুক বই
    বাংলা সাহিত্য
    বই
    বইয়ের তালিকা

    —‘আমি কি তোমাকে কিছু বলেছি?’ সুমিতা বলল।

    মালবিকাদি বলল—‘তবে ছেলেটা সত্যি ছেলেমানুষ। সুমিতার ধারণার সঙ্গে আমার ইমপ্রেশান একবারে মিলে গেছে ‘মজাদার, আমুদে। আচ্ছা সুমিতা রাধেশ্যাম বলে ওর কোনও বন্ধু আছে?’

    —‘সেই হতভাগার সঙ্গেও তোমার আলাপ করিয়ে দিয়েছে না কি?’

    —‘না, তা নয়। আসলে ওর জাহাজি চাকরির মূলে ওই রাধেশ্যাম।’

    —‘হ্যাঁ শুনেছি বটে, রাধেশ্যামের নাম ওর ঠিক আগে ছিল, রাধেশ্যাম না নিতে নাকি ও ম্যারিনে চান্স পায়।’

    —‘ব্যাপারটা ঠিক তা নয়। মালবিকাদি বলে, ‘ওর মধ্যে একটা রোম্যান্টিক বিষণ্ণ দিক আছে সেটা সুমিতা লক্ষ করিসনি কেন জানি না। আসলে ও খুব দাগা পেয়েছিল। ওই রাধেশ্যামই ওর প্রথম প্রেমিকার সঙ্গে ভিড়ে যায়। এ কথা ও কাউকেই কোনওদিন বলেনি। সুমিতা তুমিও কখনওই ওকে বলবে না যে আমি বলেছি। সুমিতাকে অনেকটা সেই মেয়েটির মতো দেখতে বলেই ও সুমিতার থেকে পালিয়ে বেড়ায়, আবার ছুটেও আসে।’

    আরও দেখুন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    পিডিএফ
    কৌতুক সংগ্রহ
    বাংলা কৌতুক বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বইয়ের
    বাংলা সাহিত্য
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা অডিওবুক

    সুমিতা ওর ব্যাগ থেকে একটা শ্যানেল নংফাইভের মোড়ক বার করে দেয়। ওর মুখে কথা নেই।

    সেকেন্ড গেল কাজলা। আটটা রেস্তোরাঁ, পাঁচটা নন্দন, রবীন্দ্রসদন। পরীক্ষা করে নিয়ে সুমিতা আর একটা মোড়ক বার করে।

    ‘তোমার কী বলবার আছে বলো।’

    কাজলা বলে ‘আছে। কিন্তু শিল্পী যদি ভয় পেয়ে যায়।’

    ‘কেন? কী হয়েছে?’ শিল্পী আঁতকে ওঠে—‘আর একটা বিয়ে করেছে নাকি? বিগ্যামি? সে পক্ষেরও একটা ছেলে?’

    ‘আরে না না। নিমাই সন্ন্যাস।’

    ‘তার মানে?’

    আরও দেখুন
    রেসিপি বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    নতুন বই
    Books
    বই
    বইয়ের
    বইয়ের
    Library
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা লেখকদের সাক্ষাৎকার

    ‘চন্দন হপ্তায় দু’দিন করে বেলুড় মঠ-দক্ষিণেশ্বরে যায় জানতিস?’

    ‘না তো!’

    ‘সন্ন্যাস নিতে চাইছে। স্বামীজিরা কিছুতেই রাজি হচ্ছে না বলে আটকে আছে ব্যাপারটা। যেদিন হবেন সেদিনই ও তুলতুল, শিল্পী, বিশ হাজারি চাকরি, দেশভ্রমণ সমস্ত ছেড়ে চলে যাবে।’

    শিল্পীর মুখ ফ্যাকাশে হয়ে গেছে, সে বলল—‘সত্যি বলছ?’

    ‘মিথ্যে বলে আমার লাভ? নিজেও ভক্ত, বৈরাগ্য এসে গেছে এই সব ভাব-টাব করে ওর পেট থেকে কথা বার করেছি। অত কৃষ্ণমূর্তি পড়ে তখনই তোর বোঝা উচিত ছিল। ফিলসফিকাল বেন্ট’

    শিল্পী পুতুলের মতো ওর ব্যাগ থেকে রেস্তোরাঁর বিলগুলো বার করে দিল। চারটে রেস্তোরাঁ, তিনটে দর্পণা, রবীন্দ্রসদন আর কলামন্দির।

    আরও দেখুন
    অনলাইন বুকস্টোর
    বইয়ের তালিকা
    বইয়ের
    লাইব্রেরি
    ডিজিটাল বই
    বই
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য ভ্রমণ
    PDF
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

    ছলছলে চোখে বোজা গলায় বলল—‘রঞ্জুদি তোমাদের এত খরচ করিয়ে দিয়েছি বলেই বোধ হয় আমার এমন শাস্তি হল। তবে বিশ্বাস করো এর চেয়ে বেশি আমি নিরুমপদাকে রান্না করেই খাইয়েছি। সে তুলনায় তোমার বরের পকেট এমন কিছু ফাঁকা হয়নি।’

    ‘আমি কি তোকে কিছু বলেছি?’ আমি নরম গলায় বলি।

    সুমিতার দেওয়া পারফ্যুমের শিশিটা যেমন কে তেমন পড়ে থাকে।

    ‘কিন্তু রঞ্জুদি একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি’ শিল্পী বলল—‘নিরুপমদা তোমাকে যথেষ্ট ভালবাসে এবং মিস্ করে। আসলে তুমি ওর থেকে সুপিরিয়র এই একটা ওয়ারি, দুশ্চিন্তা সব সময়ে কাজ করে যাচ্ছে ওর ভেতর, তাই তোমার কাছে নিজেকে ওপ্‌ন করতে পারে না। আমি এটার আভাস পেয়েছি। সত্যিই বলছি, নিরুপমদার ওপর এখন আমার একটা রীতিমতো টান এসে গেছে। আমার দাদা নেই বউদি নেই, সত্যি যদি চন্দন আমাদের ছেড়ে চলে যায় রঞ্জুদি তোমরা আমাদের একটু দেখো।’—বলতে বলতে শিল্পী কেঁদে ফেলল।

    আরও দেখুন
    নতুন বই
    ডিকশনারি
    অনলাইন বুকস্টোর
    উপন্যাস সংগ্রহ
    লাইব্রেরি
    লেখকের বই
    বাংলা রান্নার রেসিপি বই
    গল্প, কবিতা
    কৌতুক সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি কালি

    আবহাওয়াটা ভারী হয়ে গেছে। তারই মধ্যে আমি সবেধন নীলমণি প্রিয়া রেস্তোরাঁর তিনটি বিল বার করি। যেন যাই ঘটুক না কেন এগুলো আমাদের স্বীকৃত দায়। বলি—‘আমি ভাই কোয়ালিফাই করিনি। সিনেমা কোথায় ওখানে? ওই তো ‘বিচিত্রা’য় যা হচ্ছিল ছোট বউ না বড় বউ না সখা-সখী ও সব আমি দেখতে যাব বলতে পারিনি। আমার পারফ্যুম চাই না।’

    ‘জয় করে তবু ভয় কেন তোর যায় না রে?’ কাজলা খ্যাঁক খ্যাঁক করে উঠল। ‘যেখানে ভাল হল নেই, ভাল ছবি নেই সেখানে তোদের মতো রুচিশীল রুচিশীলারা কী-ই বা করতে পারে? তা শালবনে আমবনে তো বেড়িয়েছিস তাতেই হবে। সুমিতা ওকে ওর গিফ্‌টটা দিয়ে দে।’

    সুমিতা আমার হাতের মধ্যে জোর করে জিনিসটা গুঁজে দিল।

    ‘তা সে যাক’, কাজল বলল, ‘সে কী বলে? সেও কি সন্নিসি হয়ে যাবে?’

    ‘তোর বর তো এক রকম সন্ন্যাসীই কাজল। সে কথা তুই নিজেই জানিস। পাঁকের মধ্যে পাঁকাল হয়ে বাস করবার সহজাত ক্ষমতা নিয়েই উনি জন্মেছেন। শ্রীরামকৃষ্ণ যাকে কুটীচক বলতেন, যাঁকে তীর্থ যেতে হয় না, ঘরে বসেই তীর্থফল লাভ করেন, উনি তো তাই।’

    ‘খুব যে তেল মারছিস!’ বলে বটে, কিন্তু কাজলার মুখ জ্বলজ্বল করে।

    ‘সুমিতা, তোর কী হল?’—মালবিকাদি জিজ্ঞেস করে

    ‘কিছুই হল না’—রুমাল দিয়ে মুখ মুছে সুমিতা বলল।

    আমি বললুম—‘তুই হলুদ টাঙাইল পরে সোনালি পরীটি সেজে যাসনি?’

    ‘গিয়েছিলাম তো! হলুদ কী করে জানলি?’

    ‘আমি যে একটু-আধটু লিখি ভাই। তা প্রজেক্ট ফাইল বার করে কোয়েশ্চনেয়ার দিসনি?’

    ‘তা-ও দিয়েছিলাম। তোকে কে বলল?’

    ‘আমার মন। তারপর পার্কসার্কাস কনেক্টরের কাছে তোদের রাঁদেভু ঠিক হয়নি।’

    ‘তা-ও হয়েছিল। এটাও কি লিখিস-টিখিস বলেই জানতে পারলি?’

    ‘বলতে পারিস! তো তারপর?’

    ‘তারপর বালিগঞ্জ ফাঁড়ির কোয়ালিটিতে এক দিন, গ্র্যান্ডে এক দিন।’

    ‘তো সে বিল কোথায়? বললি যে জেরক্স করে দিবি?’

    ‘করা হয়নি, হারিয়ে গেছে, তোদের বিশ্বাস করবার দরকার নেই।’

    ‘সিনেমা, থিয়েটার, রবীন্দ্রসদন, অ্যাকাডেমি, শিশির মঞ্চ, নজরুল মঞ্চ, মধুসূদন…’

    ‘কিচ্ছু না, কিচ্ছু না। একটা সিটিং শুধু হয় সাইকোঅ্যানালিসিসের। তাতেই বুঝে গেলাম।’

    ‘কী বুঝলি?’

    ‘পার্ফেক্টলি নর্ম্যাল, সেনসিব্‌ল, সেন জেন্টলম্যান। আমি কোনও নতুন মাত্রা আবিষ্কার করতে পারিনি।’

    মালবিকাদি নিপুণ কায়দায় ওর মুখে একটা মাংসের চপ ঠুসে দিতে দিতে বলতে থাকল ‘বলিনি? বলিনি? কাজপাগল, বেরসিক। জানিস তবুও আমার ভয় ছিল যদি কিছু কেলো করে। ফিফটির পর ছেলেরা একটু ইয়ে হয়ে যায় তসলিমা বলেছে।’

    ‘তা কী বলে খেতে নিয়ে গেলি?’

    ‘আরে তুমি তো জানোই তোমার উনি খাইয়ে বাড়ির ছেলে। আমি যেই সাজেস্ট করেছি কোথাও বসে একটু খেতে খেতে আমি কোয়েশ্চনেয়ারটা পড়ে যাব, আর উনি ইয়েস, নো গুলো বলে যাবেন, অমনি রাজি হয়ে গেলেন। এক দিনই মাত্র চেম্বারে অ্যানালিসিস করাতে নিয়ে যেতে পেরেছি।’

    মহা উৎসাহে মাংসের চপ তুলে নিল মালবিকাদি।

    কাজলা বলল—‘একটু মাস্টার্ড দে না রঞ্জু, শিল্পী মাস্টার্ড নিবি না?’ শিল্পী মাথা নাড়ল—‘না।’

    কাজল বলল—‘নে না, মাস্টার্ড ছাড়া কি মাংসের কষা জমে? দ্যাখ শিল্পী, কথাটা বলে তোকে একটু সাবধান করে দিতে চাইলুম, আর কিছু না। তুই যে মনে করিস, খালি হরেক রকম সাজগোজ করলে আর গুচ্ছের রান্না করে খাওয়ালেই সবার মন পাওয়া যায়, এ ধারণাটা তোর ঠিক না। সন্ন্যাস-টন্ন্যাস কিছু না। কিন্তু এর যে আধ্যাত্মিক দিকে প্রবল ঝোঁক, এটা তুই জানতিস? এ সব কথা ও তোকে বলেওনি, কেন না ও তোকে ইমম্যাচিওর মনে করেছে। সেই ইমপ্রেশনই তুই ওকে দশ বছর ঘর করার পর দিয়েছিস। তুই মনে করছিস ওর ডেপ্‌থ্‌ নেই, ও মনে করছে তোর ডেপ্‌থ্‌ নেই। এখন তুই জানলি, এই জায়গায় তুই ওকে কম্প্যানি দে, ঠাট্টাতামাশা না করে, তো দেখবি তোর নিমাই ঘরেই আছে।’

    শিল্পী বলল—‘সত্যি বলছ’—দু হাতে মুখ ঢাকল বেচারি। আঙুলের ফাঁক দিয়ে চোখের জল গড়িয়ে-গড়িয়ে পড়ছে।

    আমরা মহানন্দে মাংসের চপ শেষ করে চা খাই। সুমিতাটার যেমন বাড়াবাড়ি। অত সাজগোজ, ফাইল-টাইল, ফোর্ড ফাউন্ডেশন, পার্কসার্কাস কনেক্টর, সাইকো-অ্যানালিসিস। বাঃ বাঃ। আমরা কেউই এত সব করিনি। তবে যার যার অ্যাপ্রোচ তার তার। তেমন তেমন অ্যাপ্রোচ হলে রিপ্রোচও হবে।

    ‘তো মিয়ামটা এবার বার করি?’—শিল্পী মৃদু গলায় বলে। শেফালি দরজার কাছ থেকে বাণী দেয়—‘মুড়ি খেয়ে মুখ সোঁদা করে নাও সব। দাঁড়াও আমি বরফজল, সরভাজা সব রেডি করি।’

    লাল টকটকে ঘন ঝোলের মধ্যে মাছের বলগুলো ভাসছে। ওপরে কিছু বড় বড় তুলসীপাতা ছড়ানো।

    মালবিকাদি বললে—‘কি রে আমাদের পুজো করবি নাকি? নৈবিদ্যি উচ্ছুগগ্‌ করেছিস মনে হচ্ছে।’

    শিল্পী বলল—‘যা দেবী সর্বভূতেষু কাজলদিরূপেণ সংস্থিতা’

    সুমিতা বলল—‘যা দেবী সর্বভূতেষু মালবিকারূপেণ সংস্থিতা’

    কাজল বলল—যা দেবী সর্বভূতেষু ঢাকাইরূপেণ সংস্থিতা, সী-গ্রিন ঢাকাইটা আমি সুমিতাকে দিচ্ছি, আমাদের মধ্যে দিয়েই ও বাজি জিতেছে বলে, আর আমার একটা ফোকটিয়া বালুচরি লাভ হয়েছে বলে…।

    শেফালি কখন এক শাঁখ নিয়ে এসেছে ভগবান জানেন। হাততালি দিয়ে উচ্চৈঃস্বরে বলে ওঠে ‘নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো।’ তারপরে শাঁখ বাজিয়ে দেয়।

    তো মিয়ামের তাই-বাটিতে তাই-চামচ ডোবাই আমরা কোশার গঙ্গাজলে যেন কুশি ডোবাচ্ছি। তারপরেই ওরেব্বাপ্‌ চাঁদি পর্যন্ত জ্বলে যায়।

    এইভাবেই হেসে, কেঁদে, কেশে, জ্বলে আমাদের আড্ডার দ্বিতীয় অধিবেশন শেষ হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযে যেখানে যায় – বাণী বসু
    Next Article বৃত্তের বাইরে – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }