Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যদ্যপি আমার গুরু – আহমদ ছফা

    লেখক এক পাতা গল্প150 Mins Read0
    ⤶ ⤷

    ১০. সালমান রুশদির উপন্যাস মিডনাইট চিলড্রেনস

    সালমান রুশদির লেখা ইংরেজি উপন্যাস মিডনাইট চিলড্রেনস ঢাকার বাজারে এসেছে। স্যার এক কপি কিনেছেন। পড়া শুরু করার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। পড়ছেন এবং তারিফ করছেন। ইংরিজি ভাষার ইডিয়াম ব্যবহারের পদ্ধতিটাই এক্কোরে পাল্টাইয়া ফেলাইছে। এই এতদিন পরে ইন্ডিয়ানরা ইংরেজগো উপর প্রতিশোধ লইবার লাগছে। ইংরাজ আমলে ইন্ডিয়ায় যারাই ইংরেজি লিখছেন, তার মধ্যে একমাত্র গান্ধী ছাড়া আর কারও লেখাই টিকব না।

    আমি জওহরলাল নেহরুর কথা বললাম। স্যার মাথা নাড়লেন, উঁহুঁ টিকবি না। তারপর মুলুকরাজ আনন্দের কথা বললাম। তার ইংরেজি গদ্যের ব্যাপারেও স্যার দেখলাম আশাবাদী নন। সালমান রুশদির নাম উল্লেখ করে বললেন, এইরকম একজন ইংরেজি প্রোজ রাইটারের জন্ম কলোনিয়াল আমলে সম্ভব আছিল না। পইড়া ইংরেজদেরও নইড়্যাচাইড়া বইতে অইব। সালমান রুশদির উপন্যাস নিয়ে যতোখানি উচ্ছ্বাস প্রকাশ করলেন, অন্য কোনো লোকের উপন্যাস সম্পর্কে স্যারকে অতোটা মুখর হতে আমি দেখিনি।

    স্যার কয়েকদিন পরে মফিদুল হকের বইয়ের দোকান জাতীয় সাহিত্য প্রকাশনীতে ঘনঘন যাওয়া আসা করছেন। আমার কৌতূহল জাগলো, তাই একদিন জিগ্‌গেস করলাম, স্যার, আপনাকে ঘনঘন মফিদুলের দোকানে যাওয়া-আসা করতে দেখছি, নতুন বই আসার সম্ভাবনা আছে কি?

    স্যার বললেন, মফিদুল আমারে দুই খণ্ড হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিধান আইন্যা দেওনের কথা দিছে। অভিধানটা আইল কি না খবর লইবার যাই। একদিন সত্যি স্যার অভিধান দু খণ্ড নিয়ে বাড়িতে ফিরলেন। তারপর দেখা গেলো, শেলফ থেকে আরও পাঁচ-সাতটা অভিধান নামিয়ে এনে হরিচরণের অভিধানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন। স্যারের নিবিষ্ট অভিধানচর্চা দেখে আমার কেমন জানি মনে হতে লাগলো, স্যার নিজেই একটা অভিধান রচনা করতে বসে যাবেন। কিছুদিনের মধ্যেই দেখলাম অভিধান দুটো শেলফে চলে গেছে। স্যার অন্য বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

    অনেক পরের ঘটনা। তবু এখানে বলে ফেলি। কবি সমর সেন মারা গেছেন। সমর সেন তরুণ বয়সে কবিখ্যাতি অর্জন করেছিলেন। পত্রিকায় ঘোষণা দিয়ে তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রন্টিয়ার নামে একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকার সম্পাদনা করে গেছেন। মতামতের ব্যাপারে সমরবাবু কারও সঙ্গে আপোস করেননি। তার জন্য তাঁকে কম বিড়ম্বনা সহ্য করতে হয়নি। সমরবাবুর মৃত্যুর পর তার ওপর তার গুণমুগ্ধ বন্ধুবান্ধবেরা একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সমর সেনের পুরোনো লেখাগুলোও একটি গ্রন্থে প্রকাশিত হয়েছে। তা ছাড়া সমর সেনের আত্মজৈবনিক রচনা বাবু বৃত্তান্ত বইটিও তিনি কিনে এনেছেন। কয়েকদিন দেখলাম স্যার খুব মনোযোগ দিয়ে সমরবাবুর লেখা, তার ওপর লিখিত রচনাগুলো পড়ছেন। এবার স্যারের বাড়িতে যেতে কিছুদিন দেরি হলো। মাঝখানে অসুখে পড়েছিলাম। স্যার আমাকে দেখামাত্রই সমর সেনের নিজের লেখা এবং তার ওপর লেখা বই শেলফ থেকে এনে টেবিলে রাখলেন। আমার দিকে তাকিয়ে জিগ্‌গেস করলেন, আপনে সমর সেনের লেখা পড়ছেন?

    আমি বললাম, কবিতা তো অবশ্যই পড়েছি অনেক আগে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত ‘বাবু বৃত্তান্ত’ এই সবে শেষ করেছি।

    স্যার বললেন, আটাশ, উনত্রিশ বছর বয়সের পর এই ভদ্রলোক আর বাংলা ভাষায় কিছু লিখেন নাই। যে বয়সে সমর সেন বাংলা লেখা ছাড়ছেন, ওই বয়সের রবীন্দ্রনাথের লেখার সঙ্গে মিলাইয়া দেখবেন, কোনো তুলনা চলব না। দুঃখের কথা অইল সমর সেন তিরিশ বছর বয়সের পর আর কোনোকিছু বাংলা ভাষায় লিখেন নাই। যাও লিখছেন ইংরেজিতে। এইডা বাংলা ভাষার জন্য একটা গ্রেট লস। এই একটা মানুষ যার চিন্তাভাবনার রেঞ্জ আছিল অনেক বড়।

    টাঙ্গাইলের থেকে আসা স্যারের এক পূর্বপরিচিত প্ৰবীণ ভদ্রলোককে দেখলাম স্যারের সঙ্গে আলাপ করছেন। পুরোনো দিনের প্রসঙ্গ সব। আবদুল হালিম গজনভির কথা উঠলো, সেই সূত্র ধরে এলেন ওয়াজেদ আলি খান পানী। একসময় মওলানা ভাসানীর কথাও উঠলো। স্যার বললেন, একসময় মওলানা ভাসানী মেডিক্যাল কলেজে ভরতি অইছিলেন। তার ত আবার দুই রকমের অসুখ আছিল। পলিটিক্যাল অসুখ আর আসল অসুখ। সেইবারের অসুখটা মনে অইল আসল অসুখ। আমি তারে দেখতে হাসপাতালে গেলাম। আমারে দেইখ্যা মওলানা সাহেব খুশি অইল। এই কথা সেই কথা নানান কথা কইবার লাগল। মওলানা কথা কইবার শুরু করলে অন্য মানুষের শুইন্যা যাওন ছাড়া গতি আছিল না। মওলানা এক পর্যায়ে কইলেন, আমি একটা কলেজ দিছি, একটা মাদ্রাসা দিছি। তারপর কইলেন দুইডা হাই স্কুল দিছি, একটা ব্যাটাছেলেদের একটা মেয়েদের। আমি কইলাম। এই কামডা ভালা করছেন। মওলানা সায়েব শুইয়া শুইয়া কথা কইতে আছিলেন। আমার কথা শুইন্যা উইঠ্যা বাইলেন। আমার চৌকের ওপর চৌক রাইখ্যা কইলেন তুমি কী কাইবার চাও। আমি জবাব দিলাম স্কুল দুইডা কইর‍্যা ভালা করছেন। মওলানা সাহেবের সেন্স আছিল খুবই কীন। আকারে ইঙ্গিতে কথা কইলেও ঠিক বুইঝ্যা নিতে পারতেন।

    তারপর স্যার বেঙ্গলের শিক্ষাব্যবস্থার ওপর আলোচনা করতে লেগে গেলেন। তিনি বললেন, বেঙ্গলের এন্টায়ার এড়ুকেশন সিসটেমটাই টপ হেভি। এইখানে সাপোর্টিং কোনো কলেজ তৈয়ার করনের আগে এইটিন ফিফটি এইটে ক্যালকাটা ইউনিভার্সিটি তৈয়ার অইছে। একই রকম সাপোর্টিং স্কুল ছাড়া কলেজগুলা তৈয়ার অইছে। অখন গ্রামেগঞ্জে যেখানে যাইবেন দেখবেন কলেজ অইতাছে। এইগুলা কোনো কামে আইব না। আমাগো দরকার শক্তিশালী মিডল স্কুল। শিক্ষার আসল জায়গাটাতেই নজর পড়ছে না কারও। বাঙালিদের যেরকম ডিগ্রির ক্রেজ, এইডা নতুন কোনো কিছু নয়। কলেজ তৈরি করার আগে ইউনিভার্সিটি তৈয়ার করার কারণে এই ক্ৰেজ জন্মাইছে। বেঙ্গল প্রেসিডেন্সির বাইরে ইন্ডিয়ার অন্য কোনো অঞ্চলে এই ক্রেজ পাইবেন না।

    স্যারের শিক্ষাসম্পর্কিত আলোচনা শেষ হলে আমি শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্যারের মতামত জানতে চাইলাম। তখনও শেখ সাহেব বেঁচে আছেন। স্যার একটু নড়েচড়ে বসলেন। তারপর বললেন নাইন্টিন সিক্সটি নাইন থেইক্যা সেভেন্টি ওয়ান পর্যন্ত সময়ে শেখ সাহেব যারেই স্পর্শ করছেন, তার মধ্যে আগুন জ্বালাইয়া দিছেন। হের পরের কথা আমি বলবার পারুম না। আমি গভর্নমেন্টের কারও লগে দেখাসাক্ষাৎ করি না। সেভেন্টি টুতে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের লগে মিশছেন ত আদব লেহাজ আছিল খুব ভালা। অনেক খাতির করলেন। কথায়-কথায় আমি জিগাইলাম, আপনের হাতে তা অখন দেশ চালাইবার ভার, আপনে অপজিশনের কী করবেন। আপজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে। জওহরলাল নেহরু ক্ষমতায় বইস্যাই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপজিশন পার্টি গাইড়া তোল। শেখ সাহেব বললেন, আগামী ইলেকশানে অপজিশান পার্টিগুলা ম্যাক্সিমাম পাঁচটার বেশি সীট পাইব না। আমি একটু আহত অইলাম, কইলাম, আপনে অপজিশনরে একশো সিটি ছাইড়া দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইল্যা আইলাম। ইতিহাস শেখ সাহেবরে স্টেট্‌সম্যান অইবার একটা সুযোগ দিছিল। তিনি এইডা কামে লাগাইবার পারলেন না।

    দিন তারিখ সাল এসব আমার মনে থাকে না। আর আমি স্মৃতি থেকেই এসব কথা লিখছি। অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মজহারুল হক মারা গেছেন। ড. হকের মৃত্যু রাজ্জাক স্যারকে খুব জখম করেছে। বারবার স্যার অর্থনীতি সম্মেলনে দেয়া তার ভাষণটির কথা বলছিলেন। সেই সময়ে সাহস করে ড. হক অনেকগুলো সত্য কথা বলেছিলেন, যা সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পেরেছিল। ড. হক রাজ্জাক স্যারের সতীর্থ কি ছাত্র ছিলেন সে খবর আমি কখনো তাকে জিগ্‌গেস করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শেখ মুজিবুর রহমান সরকারের শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরীর মৃত্যুতেও তাঁকে অত্যন্ত ব্যথিত হয়ে উঠতে দেখিছি। মোজাফফর সাহেব ছিলেন রাজ্জাক স্যারের ছাত্র। অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন। অন্য মানুষের কাছে আমি শুনেছি মোজাফফর সাহেব যখন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে জেলে গিয়েছিলেন, রাজ্জাক স্যার তার পরিবারের আংশিক দায়দায়িত্ব বহন করতেন।

    উনিশশো আটাত্তর কি উনআশি সালের দিকে হবে। কানাডার টরেন্টো কী অন্টারিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক প্রফেসর ওয়াহিদুল হক রাজ্জাক স্যারের বাড়ির নিচতলায় থাকতে আরম্ভ করেন। তিনি জিয়া সরকারের মন্ত্রী-টন্ত্রী কিছু একটা হয়ে যাবেন। এরকম গুজব শোনা যাচ্ছিলো। পরে অবশ্য তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন। সে অনেক পরের ব্যাপার। জিয়ার আমলে তিনি যখন এসেছিলেন, রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন এবং আহারাদি করতেন। স্যারের বাসায় যাওয়া-আসা করতে গিয়ে ওয়াহিদুল হক সাহেবের সঙ্গে আমারও একরকম চেনাজানা হয়েছিল। সেবার তিনি দুমাসের মতো ছিলেন। ওয়াহিদুল হক সাহেব চলে যাওয়ার পর স্যারের কাছে একটা তদবির নিয়ে গেলাম। আমাদের চেনাজানা একটি ছাত্র কানাডার কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভরতি হওয়ার চেষ্টা করছিলো। ওয়াহিদুল হক সাহেবের মতো একজন নামকরা প্রফেসরের কাছ থেকে যদি একটা সুপারিশপত্র আদায় করা যায়, ছাত্রটির ভরতি হওয়ার পথ সহজ হয়। স্যারকে সমস্ত ব্যাপারটি খুলে বলেছিলাম। শুনেই স্যার মাথা দুলিয়ে বললেন, আমি পারুম না।

    আমি কিছুতেই বুঝতে পারলাম না স্যার এরকম অস্বীকার করলেন কেনো। তাঁর একটা অনুরোধে যদি ছাত্রের উপকার হয়। স্যার সে কাজটি করতে অসম্মত হবেন কেনো? অতীতে আমি অনেককেই এরকম সাহায্য করতে দেখেছি। আমার ধারণা হলো, স্যার না বললেও ভালো করে চেপেচুপে ধরলে শেষ পর্যন্ত তিনি ওয়াহিদুল হক সাহেবকে একটা চিঠি লিখবেন। এক সপ্তাহের মধ্যে অনুরোধটা আমি তিন-চারবার করলাম। একদিন স্যার মহা বিরক্ত হয়ে বললেন, এইখান থেইক্যা যাওনের পর ওয়াহিদুল হক আমার কাছে একখান পোষ্টকার্ডও লেখেন নাই। এইবার আসল ব্যাপার বুঝলাম।

    প্রথিতযশা অর্থনীতিবিদ মরহুম ড. আবু মাহমুদও লিবিয়া থেকে আসার পরে রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন। তখন বিশ্ববিদ্যালয়ে ড. মাহমুদের চাকুরি ছিল না। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপাচার্য ড. ফজলুল হালিম চৌধুরীর সঙ্গে ড. আবু মাহমুদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করার আবেদন জানান। সেই আবেদনের কারণেই ড. আবু মাহমুদকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেয়া হয়। নতুনভাবে চাকুরিতে যোগ দেয়ার পর ড. আবু মাহমুদকেও রাজ্জাক সাহেবের নামে অনেক আজেবাজে কথা বলতে শুনেছি। প্রফেসর ওয়াহিদুল হক কিংবা ড. আবু মাহমুদকে অহেতুক খাটো করে দেখানো অথবা প্রফেসর রাজ্জাককে তাঁদের তুলনায় মহৎ করে দেখানোর জন্য এ বিষয়গুলোর উল্লেখ করা হচ্ছে না। রাজ্জাক স্যারের কাছাকাছি থাকার সময় যেসব ব্যাপার আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এবং যেগুলো স্মৃতি থেকে এখনও হারিয়ে যায়নি, সেগুলো প্রকাশ করা আমার একটা দায়িত্বও বটে। মুখ্যত সে কারণেই প্রফেসর ওয়াহিদুল হক এবং ড. আবু মাহমুদের প্রসঙ্গ উত্থাপন করলাম। স্যারকে এ নিয়ে কখনো উচ্চবাচ্য করতে আমি শুনিনি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমুক্ত বাতাসের খোঁজে : লস্ট মডেস্টি
    Next Article বাঙালি মুসলমানের মন – আহমদ ছফা

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }