Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যুগলবন্দী – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প102 Mins Read0
    ⤶ ⤷

    যুগলবন্দী – পরিচ্ছেদ ১১

    ১১.

    লালবাজারে ফিরে এসে সুদর্শন দেখে সরিৎ তার জন্য অপেক্ষা করছে।

    সরিৎবাবু–কি ব্যাপার—

    দেখুন মিঃ মল্লিক, একটা কথা আপনাকে বলা হয়নি—অবশ্যই আমার বলা উচিত ছিল—

    কি কথা?

    সরিৎ পকেট থেকে কাগজ-মোড়া একটা ছোট রুমাল, দুটো টুকরো পোড়া সিগারেটের শেষাংশ ও লাল প্লাস্টিকের চুড়ির ভাঙা টুকরো বের করে সুদর্শনের সামনে টেবিলের ওপরে রাখল।

    এ তো দেখছি দুটুকরো ভাঙা প্ল্যাস্টিকের চুড়ির অংশ, একটা লেডিজ রুমাল, আর দুটো পোড়া সিগারেটের অংশ! এসব কোথায় পেলেন সরিৎবাবু?

    পরশু সকালে আমার বসবার ঘরে—পঞ্চানন ঝট দিতে গিয়ে কুড়িয়ে পেয়েছে।

    আপনার বসবার ঘরে?

    হ্যাঁ।

    সুদর্শন প্রথমেই রুমালটা তুলে নিল, রুমালে তখনও রয়েছে মিষ্টি একটা সেন্টের গন্ধ এবং আরও একটা গন্ধ-গন্ধটাকে ঠিক কিসের গন্ধ সুদর্শন বুঝে উঠতে পারে না। প্ল্যাস্টিকের চুড়ির ভাঙা টুকরো দুটো পরীক্ষা করল—শেষে সিগারেটের শেষাংশ দুটো—দামী বিলাতী সিগারেট–ক্যারাভান এ মার্কাটা তখনও পড়া যায়।

    এগুলো মনে হল, সরিৎ বললে, আমার ঘরে পাওয়া গিয়েছে আপনাকে জানানো দরকার বলেই নিয়ে এলাম।

    জিনিসগুলো আবার কাগজে মুড়ে সুদর্শন ড্রয়ার খুলে তার মধ্যে রেখে দিয়ে বললে, ধন্যবাদ সরিৎবাবু।

    সরিৎ বললে, আমি কিন্তু সিগারেট খাই না, মিঃ মল্লিক!

    আপনার বন্ধু রজতবাবু স্মোক করতেন না?

    না।

    কখনও সখ করেও না।

    না, আগে তো কখনও দেখিনি—তবে ইতিমধ্যে যদি সে সিগারেট ধরে থাকে বলতে পারি।

    কতদিন তার সঙ্গে আপনার দেখা হয়নি?

    তা ধরুন প্রায় বৎসরখানেক—

    তিনি কতদিন আম্বালায় ছিলেন?

    মাস চারেক আগে সে আম্বালায় পোস্টে হয়ে এসেছিল—

    ঠিক আছে—আপনি এখন আসুন।

    সরিৎ বিদায় নিল।

    সুদর্শনও বসল না। কিরীটীর সঙ্গে একবার দেখা করা প্রয়োজন–উঠে পড়ল সুদর্শন। কিরীটীর ওখানে গিয়ে দেখল কিরীটী কোথায় বের হয়েছে–কৃষ্ণা বললে, সুব্রতকে নিয়ে বের হয়েছে ঘণ্টা দুই আগে—ফেরার সময় হয়েছে, তুমি বোস না।

    ঠিক আছে বৌদি-আমি বসছি।

    কিরীটী আর সুব্রত ফিরে এল আরও আধঘণ্টা পরে, ঘরে ঢুকে সুদর্শনকে দেখে বললে, সুদর্শন কতক্ষণ?

    তা প্রায় আধ ঘণ্টা–

    কিরীটী বসতে বসতে বললে, তোমার কেসটায় শেষ পর্যন্ত আমাকেও জড়িয়ে পড়তে হল ভায়া–

    তাই নাকি।

    হ্যাঁ-এরিয়া কমান্ড অফিস থেকে ব্রিগেডিয়ার শর্মা ডেকে পাঠিয়েছিলেন। সেখানেই গিয়েছিলাম, শর্মার সঙ্গে আমার অনেক কালের পরিচয়—ভারি চমৎকার লোক।

    তা হঠাৎ সেখানে—তার আবার আপনাকে কি প্রয়োজন পড়ল!

    ক্যাঃ চৌধুরীর ব্যাপারটা নিয়েই—

    ক্যাঃ চৌধুরী।

    হ্যাঁ—তোমাদের রজতশুভ্র। হেড কোয়ার্টার থেকে জরুরী নির্দেশ এসেছে, রজতশুভ্রর মৃত্যুর ব্যাপারটা ভাল করে অনুসন্ধান করে দেখবার জন্য।

    তাই বুঝি ব্রিগেডিয়ার শর্মা–

    হ্যাঁ, আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ফোনে অবিশ্যি ব্যাপারটা বলেননি—কেবল। বলেছিলেন, বেচারী ভীষণ বিপদে পড়েছেন—আমি যদি তাকে একটু সাহায্য করি।

    এ তো ভালই হল দাদা। কিন্তু তারাও কি ব্যাপারটা একটা হোমিসাইড বলে ধরেছে!

    পুলিশের বড়কর্তা আই. জি. মিঃ গুপ্ত নাকি তাই বলেছেন শর্মাকে। শর্মা মিঃ গুপ্তকে অনুরোধ করেছেন আমাকে যথাসম্ভব মদৎ দেবার জন্য। মিঃ গুপ্তও সেখানে ছিলেন।

    তাহলে রীতিমত তোলপাড় শুরু হয়ে গিয়েছে বলুন দাদা!

    তা কতকটা চিন্তিতই বলে যেন মনে হল এখানকার কমান্ড হেডকোয়ার্টারকে। তারপর তোমার কথা বল।

    আমার কথা—

    কতদূর এগুলে বল না, যেখানে ছিলে এখনও সেখানেই আছ?

    সুদর্শন একে একে ঐদিনের ঘটনা সব বলে গেল এবং সবশেষে কাগজের মোড়কটা পকেট থেকে বের করে কিরীটীর হাতে দিয়ে বলল, এগুলো দেখুন দাদা। কিরীটী চুড়ির টুকরো, সিগারেটের টুকরো পরীক্ষা করে রুমালটা নাকের সামনে তুলে ধরে শুঁকতে শুঁকতেই একসময় সুদর্শনের মুখের দিকে তাকাল।

    সুদর্শন!

    বলুন দাদা—

    রুমালে মাখা সেন্টের গন্ধ ছাপিয়ে যে একটা পরিচিত গন্ধ নাকে আসছে!

    কিসের গন্ধ দাদা?

    মনে হচ্ছে ক্লোরোফর্মের গন্ধ।

    ক্লোরোফর্মের গন্ধ?

    হ্যাঁ–ইয়েস—আবার একবার ভাল করে রুমালটার ঘ্রাণ নিয়ে কিরীটী বললে, হ্যাঁ  ভায়া— it is chloroform! এই রুমালে যে ক্লোরোফর্ম মাখানো হয়েছিল, সেটাই প্রমাণিত হচ্ছে এই ফেইন্ট গন্ধ থেকে। রুমালটা নীলাকাশে সরিৎবাবুর ফ্ল্যাটের ঘরের মেঝেতে পাওয়া গিয়েছে যখন—কিরীটী আর কিছু বলল না। তবে সুদর্শনের মনে হল কিরীটী যেন কি ভাবছে।

    সুদর্শন—

    বলুন দাদা–

    আমি এখন একেবারে নিশ্চিন্ত একটা ব্যাপারে। ক্যাঃ চৌধুরীকে সেরাত্রে হত্যাই করা হয়েছিল।

    গলায় ফাঁস দিয়ে?

    হয়ত ক্লোরোফর্ম আর ফাঁস দুটো একসঙ্গেই কাজ করেছে।

    আপনি তাহলে বলতে চান দাদা, আগে ক্যাঃ চৌধুরীকে হত্যা করা হয়েছে, তারপর ডেড বডিটা চারতলার ব্যালকনি থেকে নীচে ফেলে দেওয়া হয়েছে ব্যাপারটা আত্মহত্যা দাঁড় করবার জন্য!

    হয়ত তাই—তবু কিন্তু সব কিছুর মধ্যে একটা খটকা থেকে যাচ্ছে।

    খটকা!

    হ্যাঁ—ফাঁসটা খুলে নিল না কেন হত্যাকারী—আর ফাঁসই লাগিয়ে যদি হত্যা করা হয়ে থাকত-ক্লোরোফর্মের প্রয়োজন হল কেন? কেবলমাত্র ফাঁস লাগিয়ে বা কেবলমাত্র ক্লোরোফর্ম নিয়েই যখন ব্যাপারটা মিটিয়ে ফেলা যেত, তখন দুটোরই প্রয়োজন হল কেন?

    হয়ত ফাঁস লাগাবার পরে struggle করছিল ক্যাঃ চৌধুরী, তখন ক্লোরোফর্ম দেওয়া হয়েছে!

    তুমি যা বলছ তা হয়ত অসম্ভব কিছু নয় ভায়া–কিন্তু তাহলে—

    কি দাদা?

    He or She!

    মানে?

    মানে হত্যাকারী কোন পুরুষ না স্ত্রীলোক। সেই প্রশ্নটাই সর্বপ্রথম মনে জাগবে। নাহে, ব্যাপারটা গোলমেলে। Complicated!

    কিরীটী একটু থেমে কতকটা যেন আপনমনেই বলতে লাগল, সত্যি মানুষের মন কি বিচিত্র। আর কি বিচিত্ৰই না মানুষের ভালবাসার টানাপোড়েন। কি জান ভায়া—এখন আমি প্রায়ই ভাবি—ভালবাসার সত্যিকারের সংজ্ঞাটা কি। প্রেম কাকে বলে। শুধু কি পরস্পরের প্রতি নারীপুরুষের পরস্পরের একটা দেহগত যৌনাত্মক আকর্ষণ, না ঐ স্থূল যৌন আকর্ষণের বাইরেও কিছু আছে!

    সুব্রত এতক্ষণ ওদের কথা নিঃশব্দে শুনছিল, এবারে বললে, যৌনানুভূতিকে বাদ দিয়ে ভালবাসা বা প্রেম বলে কোন বস্তুর অস্তিত্ব থাকতে পারে না কিরীটী।

    না রে সুব্রত, আমি তোর কথাটা পুরোপুরিভাবে মেনে নিতে পারলাম না।

    কেন?

    এই বিশেষ ক্ষেত্রে আমাদের সামনে দুটি পুরুষ ও দুটি নারী আছে—অনন্য আর রজতশুভ্র-বিপাশা আর বকুল। বিপাশা যাই বিবৃতি দিন না কেন, তার হয়ত কোন এক সময় সত্যিই কিছু দুর্বলতা ছিল তার প্রতিবেশী রজতশুভ্রর উপরে এবং যেটা সে ভুলবার চেষ্টা করেছে তার জীবনে অনন্যর আবির্ভাবের পর এবং ভুললেও হয়ত একেবারে মন থেকে মুছে ফেলতে পারেনি রজতশুভ্রকেনচেৎ সে ঐ রাত্রে নীলাকাশের ফ্ল্যাটে রজতের সঙ্গে দেখা করতে যেত না।

    সে তো সে গিয়েছিল, সুব্রত বললে, নিছক প্রাণের দায়ে।

    অত্যন্ত দুর্বল explanation!

    মানে?

    সেও অনায়াসেই তার স্বামীকে সব কথা জানাতে পারত এবং সেখানে না গেলেও পারত।

    তবে সময় পেল কোথায়?

    কেন, বাড়িতে ফোন তো ছিল।

    তার স্বামী হয়ত অন্যরকম ভাবত–বিশ্বাস করত না তাকে হয়ত পুরোপুরি।

    হ্যাঁ, সেও তাই ভেবেছিল—আর ভেবেছিল এই কারণে—

    কি?

    তার মনের মধ্যে তখনও রজতশুভ্রর প্রতি একটা অবচেতন স্বীকৃতি ছিল। কিম্বা—

    কি বল?

    স্বামীর দিক থেকে তার এমন কোন ভয়ের কারণ হয়ত ছিল, যেজন্য সে স্বামীকে শেষ পর্যন্ত জানাতে সাহস পায়নি। না রে—একটা গোলমাল কোথাও জট পাকিয়ে আছে ওদের স্বামী-স্ত্রীর মধ্যে!

    গোলমাল?

    হ্যাঁ—যেটা একমাত্র ওদের সঙ্গে কথা না বলে কোন মীমাংসায় পৌছানো সম্ভব নয়। সুদর্শন?

    দাদা—

    ওদের স্বামী স্ত্রীর সঙ্গে একবার দেখা হতে পারে না?

    কেন পারবে না।

    তাহলে সেই ব্যবস্থাই কর—আর—

    আর কি দাদাসুদর্শন তাকাল কিরীটীর মুখের দিকে।

    বকুলের আপাতত তো পাটনায় ফেরা হতে পারে না। অনুরোধে না হলে তোমার পুলিশী অধিকার জারি করতে হবে।

    আপনি বলতে চান দাদা, জোর করে বলে দেব সরিৎবাবুকে কথাটা—

    প্রয়োজন হলে তাই করতে হবে। কারণ—

    বলুন দাদা।

    না, এখন থাকit is too early! তার আগে একবার নীলাকাশের ফ্ল্যাটটা ঘুরে দেখতে চাই।

    কখন যাবেন বলুন?

    আজ সন্ধ্যায়ই–

    ঠিক আছে আমি এসে আপনাকে নিয়ে যাব।

    সেই রাত্রির পর থেকেই—যে রাত্রে অনন্য ঘুমের মধ্যে বিপাশার গলা টিপে ধরেছিল—স্বামী-স্ত্রীর পরস্পরের মধ্যে যেন একটা কোথায় সুক্ষ্ম চিড় ধরেছিল। মনে হচ্ছিল, দুজনই যেন দুজনার কাছ থেকে নিজেদের অজ্ঞাতেই একটু একটু করে দূরে সরে যাচ্ছে—একটা যেন পরস্পরের সম্পর্কের মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান রচিত হচ্ছে। অথচ দুজনাই প্রাণপণে সব কিছু ভুলে পরস্পর পরস্পরের কাছে স্বাভাবিক হয়ে ওঠবার আপ্রাণ চেষ্টা করেছে প্রতিটি মুহূর্তে। কিন্তু পারছে না কিছুতেই পারছে না যেন। দুজনই দুজনার সঙ্গে কথা বলছে—কিন্তু ঠিক যতটুকু প্রয়োজন তার বেশী নয়। একটা প্রাচীর যেন ওদের দুজনার মধ্যখানে মাথা তুলে দাঁড়িয়েছে।

    সেদিন অফিস থেকে ফিরে হাত-মুখ ধুয়ে দুজনে এসে ব্যালকনিতে বসেছিল। বিপাশা চা করে এগিয়ে দিয়েছে কাপটা অনন্যর দিকে, কিন্তু অনন্য কেমন যেন অন্যমনস্ক। নিষ্ক্রিয়ভাবে দূরে সন্ধ্যার আলোকিত রাস্তার দিকে তাকিয়ে চুপটি করে বসে আছে।

    বিপাশা বললে, চা যে ঠাণ্ডা হয়ে গেল।

    হ্যাঁ–হ্যাঁ, চায়ের কাপটা হাতে তুলে নিল অনন্য। দুটো চুমুক দিয়ে আবার সামনের টেবিলের ওপরে নামিয়ে রাখল।

    কি, ঠাণ্ডা হয়ে গিয়েছে তো চা! বিপাশা বললে।

    না—ঠিক আছে। জবাব দিল অনন্য।

    একটা কথা বলব?

    কি বল না।

    তোমাকে তো আমি বলেছি কেন রজতের সঙ্গে সেরাত্রে দেখা করতে গিয়েছিলাম, মনে হচ্ছে তুমি যেন আমাকে বিশ্বাস করতে পারছ না—

    না, না—তা কেন?

    অনন্য–সত্যি যা তাকে চাপা দেওয়ার চেষ্টা করলেও চাপা দেওয়া যায় না।

    আমার একটা কথা তোমাকেও বলা বোধ হয় উচিত ছিল। তাই এই কটা দিন ধরে ভাবছি—

    কি কথা?

    আমার মায়ের ব্যাপারটা—

    কোন কথা না বলে বিপাশা স্বামীর মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে রইল।

    মাকে আমার বাবা—

    ছাড় ওসব কথা।

    না—তোমার জানা দরকার—আর আমারও এতদিন কথাটা না এড়িয়ে গিয়ে তোমাকে বলা উচিত ছিল—মাকে আমার বাবা–

    থাক না অনন্য—যা অতীত তা ভুলে থাকাই ভাল।

    না শোন—বাবা মাকে হত্যা করে এই ব্যালকনি থেকে নীচে ফেলে দিয়েছিলেন—

    সত্যি বলছ?

    হ্যাঁ—কারণ আমি ব্যাপারটা নিজের চোখে দেখেছিলাম।

    কি বলছ তুমি?

    আমার বয়স তখন কতই বা হবে—দশ কি এগারো–পাশের ঘরেই আমি ছিলাম ঘুমিয়ে, হঠাৎ মার গলার স্বরে আমার ঘুমটা ভেঙে গেল। মার গলা কানে এল। শুনলাম মা বলছেন, তুমি বিশ্বাস কর, অবিনাশ আমার আপন খুড়তুতো ভাই-কোনদিন কোন পাপ আমাদের মনের– মধ্যে জাগেনি, বাবা চিৎকার করে উঠলেন, মিথ্যা কথা, ও ছেলে আমার নয়—তাই তাকে একটু আগে আমি গলা টিপে শেষ করে দিয়েছি

    সে কি–ওগো এ তুমি কি করেছ–ছি ছি-আমার–

    বাবা আবার চিৎকার করে উঠলেন, পাপের শেষ আমি রাখব না—

    তারপর?

    আমি দরজার পাশে এসে দাঁড়িয়েছিলাম—দেখলাম বাবা দুহাতে মার গলা টিপে ধরলেন। মা ছটফট করতে করতে একসময় এলিয়ে পড়লেন—আর বাবা তখন মার অচেতন দেহটা দুহাতে তুলে নিয়ে গিয়ে ঘরের বাইরে এসে ব্যালকনি থেকে নীচে ফেলে দিলেন।

    বিপাশা যেন একেবারে পাথর।

    অনন্য একটু থেমে হাঁপাতে হাঁপাতে বলতে লাগল, পরের দিন পুলিশ এল—বাবার সঙ্গে সে-সুমকার পুলিশ কমিশনারের যথেষ্ট হৃদ্যতা ছিল। প্রায়ই তিনি আমাদের এখানে আসতেন, মার সঙ্গে বসে বসে গল্প করতেন–

    তিনি–

    তিনিই হচ্ছেন অবিনাশ মামা–মার আপন খুড়তুতো ভাই–যৌথ পরিবারে একসঙ্গে মানুষ হয়েছিলেন তারা। শেষ পর্যন্ত অবিনাশ মামাই ব্যাপারটা আত্মহত্যা বলে চাপা দিয়ে দেন বোধ হয়, অবিশ্যি সবটাই আমার ধারণা—আমি পুরোপুরি সব জানি না। কিন্তু ঐ দুর্ঘটনার পর থেকেই বাবা ক্রমশ যেন কেমন হয়ে যেতে লাগলেন। বেশীর ভাগই চুপচাপ—একা একা ঘরের মধ্যে বসে থাকতেন—আপনমনে বিড় বিড় করতেন আর ঘরের মধ্যে একা একা পায়চারি করতেন।

    ভাবতে পার সে-সময়কার মনের অবস্থা আমার বিপাশা, রাতের পর রাত আমি ঘুমোতে পারতাম না, ঘুমোলেই দেখতাম এসে সামনে দাঁড়িয়েছে—মাথাটা ফেটে তার চৌচির হয়ে ঘিলু বের হয়ে পড়েছে—অনন্য দুহাতে মুখ ঢাকল।

    বিপাশা নিঃশব্দ স্থির প্রস্তরমূর্তির মত বসে আছে।

    অনন্য আবার বলতে লাগল, ক্রমশ বাবা যেন কেমন অ্যাবনরম্যাল হয়ে যেতে লাগলেন— ঐ সময় আমার পিসিমা এলেন আমাদের বাড়িতে পিসিমা আসাতে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবার ঐ একমাত্র বোন, বিধবা বিবাহের তিন বৎসর পর পিসেমশাই একটা ট্রেন অ্যাকসিডেন্টে মারা যান। শ্বশুরবাড়িতেই ছিলেন পিসিমা-বাবা তাকে নিয়ে এলেন এই বাড়িতে। কিন্তু বাবা আর ভাল হলেন না। আমি যেবারে ম্যাট্রিক দিই—বাবা একেবারে ঘোর উন্মাদ হয়ে গেলেন—তখন ডাক্তারদের পরামর্শেই তাঁকে রাঁচীতে রেখে আসা হল। বুঝতেই পারছ তখন আমি বেশ বড় হয়েছি—সব বুঝতে পারি। এই বিরাট বাড়িতে তখন আমি, পিসিমা আর কিছুদিন হল বাবাকে দেখাশুনা করবার জন্য পরেশকে রাখা হয়েছিল, সেই পরেশ। পরেশ কিন্তু বাবাকে রাঁচীতে পাঠাতে চায় নি। সে বলেছিল বাবার ভাবনা কাউকে ভাবতে হবে না। সেই সর্বক্ষণ তার দেখাশুনা করবে। কিন্তু বাবা তখন রীতিমত ভায়োলেন্ট।

    সেখানকার চিকিৎসায়, অনন্য বলতে লাগল, বাবার অবস্থা ক্রমশ একটু একটু ভাল হয়ে উঠতে লাগল—অনেকটা শান্ত হয়ে গেলেন। কিন্তু তারপর আর কোন প্রোগ্রেসই হয়নি! চুপচাপ ঘরের মধ্যে বসে থাকেন। আলো একেবারেই সহ্য করতে পারেন না—অন্ধকার ঘরে থাকেন। ডাক্তাররা বললেন সুস্থ আর হবেন না আগের মত, আর স্বাভাবিক হবেন না। ব্রেনের কিছু সেলস্ অ্যাট্রফি করে গিয়েছে, বাবা সেই অবস্থাতেই এখনও আছেন—বি.এ. পড়ি যখন মধ্যে মধ্যে তাঁকে দেখতে যেতাম।

    তোমাকে চিনতে পারেন?

    না।

    আচ্ছা, ঐ যে মণির কথা বললে—সে—

    আমার ছোট একটি ভাই হয়েছিল, আমার থেকে আট বছরের ছোট-বাবা তাকে গলা টিপে হত্যা করেছিলেন। এই সব কথা কতদিন তোমাকে বলব ভেবেছি, কিন্তু পারিনি বলতে। কে যেন আমার গলা টিপে ধরেছে—আমার কণ্ঠ রোধ করেছে। বাবার কথা কোনদিনই আমি ভুলতে পারিনি। আমার মনের একটা অংশ যেন বাবা অধিকার করে রেখেছেন। তারপর দেখা দিল আমার মনের মধ্যে এক ভয়–

    ভয়! কিসের ভয়?

    বাবা যেন আমার সামনে এসে দাঁড়ান। একমাথা কাঁচা-পাকা রুক্ষ এলোমেলো চুল—একমুখ কাঁচা-পাকা দাড়ি—আর বড় বড় দুটো রক্তচক্ষু। রাত্রে শয্যায় গিয়ে শুলেই যেন বাবার আতঙ্ক আমাকে গ্রাস করত। আর মনে হত কে যেন অন্ধকারে আমার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়ে চোখ বুজে কাঠ হয়ে পড়ে থাকতাম। দিনের বেলাটা কোন ভয় আতঙ্ক থাকত না-রাত্রি হলেই হত শুরু সেই ভয়ের বিভীষিকা। এমনি করেই চলছিল—তোমার সঙ্গে আলাপ হল ঐ সময়–কেন যেন তোমার কাছে গেলে আমার সবর্ভয় চলে যেত।

    বিপাশা চেয়ে আছে নিঃশব্দে তখনও অনন্যর মুখের দিকে। আশঙ্কা অনিশ্চয়তা আর অবিশ্বাস যেন তার দুচোখের দৃষ্টিতে।

    অনন্য আবার একটু থেমে বলতে লাগল, তুমি এলে এ-বাড়িতে—ভাবলাম আর বুঝি আমাকে সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হবে না। দুঃস্বপ্নের পীড়ায় আমাকে বুঝি আর পীড়িত হতে হবে না। কটা দিন ভালই কাটল, কিন্তু ক্রমশ আবার যেন আগের সেই দ্বিধা, সংশয় ও ভয় আমার মনকে আচ্ছন্ন করে ফেলতে লাগল একটু একটু করে। মধ্যরাত্রে ঘুম ভেঙে যেতে লাগল। ঘুমোবার চেষ্টা করতাম কিন্তু পারতাম না। মনে হত কে যেন দুহাতে ঠেলে আমাকে শয্যা থেকে তুলে দিচ্ছে। ঘরের বাইরে সিঁড়ির দিকে ঠেলছে—এক পা এক পা করে সিঁড়ি বেয়ে উঠতাম উপরে—কে যেন ঠেলত আমাকে সামনের দিকে–

    দাদাবাবু!

    কে?

    আজ্ঞে আমি পরেশ। পরেশ এসে সামনে দাঁড়াল।

    ভ্রূ কুঞ্চিত করে তাকাল অনন্য পরেশের দিকে–বিরক্ত কণ্ঠে বললে, কি হয়েছে?

    দুজন বাবু এসেছেন—

    কে বাবু?

    একজন মনে হল সেই পুলিশ অফিসার—অন্যজনকে চিনতে পারলাম না।

    ব্যালকনির আলোটা তখনও জ্বালানো হয়নি—অন্ধকার। নীচের বাগানে অন্ধকারে ঝোপে ঝোপে একঝাক জোনাকি আলোর বিন্দু ছড়িয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে।

    আপনমনেই অনন্য বললে, আবার পুলিশ কেন! যা এইখানেই ডেকে আন—

    পরেশ চলে গেল।

    একটু পরেই সুদর্শনের সঙ্গে কিরীটী এসে ব্যালকনিতে প্রবেশ করল। বিপাশা ইতিমধ্যে ব্যালকনির আলোটা জ্বেলে দিয়েছিল।

    নমস্কার। সুদর্শন বললে, অনন্যবাবু, আপনাকে আবার একটু বিরক্ত করতে এলাম।

    বসুন—অনন্য বললে।

    সুদর্শন বললে, এঁকে আপনি চিনবেন হয়তনাম হয়ত শুনে থাকবেন—কিরীটী রায়।

    কিরীটী নামটা শুনেই বিপাশা যেন কেমন ভীতিবিহ্বল দৃষ্টিতে ওর মুখের দিকে তাকাল।

    সুদর্শন আবার বললে, পুলিশের বড়কর্তা মিঃ গুপ্তর নির্দেশেই উনি এখানে এসেছেন—

    কেন? অনন্য শুধাল।

    ক্যাঃ চৌধুরী যিনি কয়দিন আগে নীলাকাশের চারতলার ফ্ল্যাট থেকে–

    বুঝেছি, তা আমার কাছে কেন মিঃ মল্লিক! তাছাড়া আপনি তো একবার এসেছিলেন—আমার যা বলবার সবই তো সেদিন বলেছি—

    জবাব দিল কিরীটী, জানি অনন্যবাবু, সুদর্শন ও সুধাকান্তর মুখ থেকে সবই আমি শুনেছি—

    তবে—তবে আবার এসেছেন কেন?

    আমাদের আরও কিছু জানা দরকার, কিরীটী বললে।

    কিন্তু আমি তো আর কিছু জানি না।

    আপনার স্ত্রী বিপাশা দেবী—শুনেছি আমরা, যেদিন ক্যাঃ চৌধুরী মারা যান সকাল দশটা সোয়া-দশটা নাগাদ তার সঙ্গে দেখা করতে এসেছিলেন।

    হ্যাঁ।

    কি কথাবার্তা হয়েছিল সে-সময় বিপাশা দেবীর তার সঙ্গে? কথাটা বলে কিরীটী সপ্রশ্ন দৃষ্টিতে তাকাল বিপাশার মুখের দিকে।

    অনন্য যেন কি বলতে যাচ্ছিল কিন্তু তাকে থামিয়ে দিয়ে বিপাশাই বললে, আমাকে রজত জোর করে এখান থেকে নিয়ে যেতে এসেছিল—

    আঃ, বিপাশা থাম—অনন্য বাধা দেবার চেষ্টা করে।

    অনন্য, ওঁদের জানা দরকার ব্যাপারটা—হ্যাঁ, শুনুন কিরীটীবাবু, অনন্যোপায় হয়েই তখন তাকে আমি নিরস্ত করি সন্ধ্যায় তার ওখানে যাব বলে—

    গিয়েছিলেন আপনি? কিরীটীর প্রশ্ন। হারাত সোয়া আটটা নাগাদ

    দেখা হয়েছিল তার সঙ্গে আপনার?

    হ্যাঁ—বলে, কি কথাবার্তা হয়েছিল উভয়ের মধ্যে বিপাশা একে একে বলে গেল এবং এও বললে, ঘর থেকে বেরুবার মুখে কাকে আড়ি পাততে লক্ষ্য করেছিল।

    তাকে চিনতে পারেন নি?

    না।

    অনন্যবাবু?

    কিরীটীর মুখের দিকে তাকাল অনন্য।

    আপনি তো পরেশের মুখ থেকেই জানতে পারেন ক্যাঃ চৌধুরীর আসার কথা!

    হ্যাঁ।

    তারপর আপনি কি করলেন?

    আমি ব্যাপারটায় কোন গা দিই নি—

    দেন নি?

    না।

    কেন?

    কারণ ব্যাপারটায় কোন গুরুত্ব দেওয়া দরকার মনে করি নি।

    আপনি সেরাত্রে কখন বাড়ি ফেরেন?

    রাত সোয়া বারোটা নাগাদ বোধ হয়। একটা পার্টি ছিল, পার্টি সেরে ফিরি।

    আপনি ক্যাঃ চৌধুরীর সঙ্গে দেখা করেন নি?

    না।

    কিন্তু আমাদের সংবাদ অন্যরকম—

    মানে? আপনি গিয়েছিলেন নীলাকাশে—

    না—না-অনন্য বলে ওঠে।

    বিপাশার কণ্ঠ হতে একটা অস্ফুট শব্দ বের হয় ঐ সময়।

    দেখুন অনন্যবাবু, অস্বীকার করে কোন লাভ নেই। আপনি গিয়েছিলেন আমরা জানি। কি, যান নি?

    আমি–

    বলুন কখন গিয়েছিলেন—নীলাকাশের দারোয়ান আপনাকে যেতে দেখেছে সাড়ে আটটা নাগাদ–

    হ্যাঁ, আমি গিয়েছিলাম—

    অনন্য–অস্ফুট চিৎকার করে ওঠে যেন বিপাশা।

    হ্যাঁ বিপাশা—তুমি তখন ঘরের মধ্যে রজতবাবুর সঙ্গে কথা বলছিলে—

    কেন—কেন গিয়েছিলে? বিপাশা বললে, তুমি তাহলে আমাকে বিশ্বাস করতে পারনি অনন্য!

    তোমাকে আমি বিশ্বাস করি বিপাশা–তুমি বিশ্বাস কর—

    তবে–তবে কেন গিয়েছিলে সেখানে একটা চাকরের কথা শুনে?

    অনন্য বললে, রজতের সঙ্গে একটা শেষ বোঝাপড়া করব বলেই গিয়েছিলাম, অন্য কোন কারণে নয়, তুমি বিশ্বাস কর—

    দেখা হয়েছিল আপনাদের? কিরীটীর প্রশ্ন।

    না।

    কিরীটী বললে, দেখা হয়নি—দেখা না করেই চলে এসেছিলেন ক্যাঃ চৌধুরীর সঙ্গে?

    তার কোন প্রয়োজন আছে বলে মনে করিনি। তাই আর দেখা করিনি শেষ পর্যন্ত।

    তবে আবার দ্বিতীয়বার গিয়েছিলেন কেন, যদি আর দেখা করার কোন প্রয়োজনই বোধ করেন কি?

    কে বললে আবার আমি গিয়েছিলাম? অনন্যর গলার স্বরে কেমন যেন একটা দ্বিধাসংকোচ।

    ঐ দারোয়ানই বলেছে যে, আবার–হ্যাঁ, আবার অনেক রাত্রে সেখানে আপনি গিয়েছিলেন মিঃ বক্সী।

    অনন্য একেবারে চুপ।

    কি, জবাব দিন আমার প্রশ্নের। কখন গিয়েছিলেন আবার দ্বিতীয়বার সে রাত্রে নীলাকাশে সরিৎবাবুর ফ্ল্যাটে?

    রাত সাড়ে এগারোটায়—কিন্তু–

    কি?

    ফ্ল্যাটের দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি ঘরের মধ্যে নেই রজত, বাথরুমের দরজা খোলা—ব্যালকনির দরজাটাও খোলা—তা হলেও প্রথমটায় বাথরুমে ঢুকে দেখি, তারপর ব্যালকনিতে ঢুকে দেখি—

    কি, কি দেখলেন?

    রজত পড়ে আছে ব্যালকনিতে, সে—সে তখন মৃত। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি, ছুটে নিচে পালিয়ে আসি। বিশ্বাস করুন কিরীটীবাবুরজতকে আমি হত্যা করিনি। হয়ত হয়ত বেঁচে থাকলে তাকে আমি হত্যাই করতাম, কিন্তু—

    তারপর বেশ কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ যেন একটা পাষাণভার স্তব্ধতা ঘরের মধ্যে জমাট বেঁধে ওঠে।

    স্তব্ধতা ভঙ্গ করল পুনরায় কিরীটীই। সে বললে, অনন্যবাবু, আপনার মার কিভাবে মৃত্যু ঘটেছিল নিশ্চয়ই আপনি জানেন?

    অনন্য যেন একেবারে পাথর। কেবল বিপাশার মুখের দিকে সে চেয়ে আছে। অসহায় বিষণ্ণ দৃষ্টি।

    বিপাশা এ সময় বললে, একটা দুর্ঘটনায় আমার শাশুড়ি–

    প্রশ্নটা আপনাকে করিনি, কিরীটী বললে, করেছি আপনার স্বামী অনন্যবাবুকে। জবাবটাও তার কাছ থেকে চাই। বলুন অনন্যবাবু, আমি যে প্রশ্ন করেছি তার জবাবটা দিন।

    একটু আগে বিপাশাকে যে কথাগুলো বলেছিল অনন্য, কিরীটীকেও সেই কথাগুলোই বলে গেল ধীরে ধীরে।

    সব শুনে কিরীটী বললে, এখন আপনার বাবা কেমন আছেন?

    একেবারে শান্ত, তবে কারোর সঙ্গে কথা বলেন না। কাউকে চিনতেও পারেন না। চুপচাপ একটা চেয়ারে বসে থাকেন সর্বক্ষণ সেলের মধ্যে। আর হাতে একটা সুতো নিয়ে কেবল পাকান।

    কবে তাঁর সঙ্গে শেষ দেখা হয়েছিল?

    আমাদের বিয়ের মাসখানেক আগে বিয়ে করছি কথাটা বলতে গিয়েছিলাম তাকে। কিন্তু বাবা আমার দিকে তাকালেনও না—একটা কথাও বললেন না।

    কিরীটী কিছুক্ষণ চুপ করে থেকে রুমালটা আর প্লাস্টিকের চুড়ির টুকরোটা পকেটে থেকে বের করে বিপাশার দিকে তাকিয়ে বললে, দেখুন তো বিপাশা দেবী, এ দুটো চিনতে পারেন?

    না।

    এগুলো কোথায় পাওয়া গিয়েছে জানেন? নীলাকাশে সরিৎবাবুর ফ্ল্যাটের মেঝেতে! ভাল করে পরীক্ষা করে দেখুন আবার বিপাশা দেবী, এটা একটা লেডিজ রুমাল-এর এক কোণে ইংরাজী অক্ষরে লাল সুতো দিয়ে লেখা একটা ইংরাজী অক্ষর বি।

    বিপাশা—অনন্য স্ত্রীর মুখের দিকে তাকাল, তোমার রুমাল না ওটা?

    না—শান্ত দৃঢ় গলায় জবাব দিল বিপাশা।

    কিরীটী বললে, এই প্লাস্টিকের চুড়ির টুকরো–

    আমি কখনও হাতে চুড়িই পরি না—দেখছেন না আমার হাতে সোনার বালা ছাড়া কোন চুড়ি নেই! আর কিছু আপনার জিজ্ঞাস্য আছে মিঃ রায়?

    একটা প্রশ্ন আর করব—রজতবাবু আপনাকে চিঠি লিখতেন—আর আপনিও জবাব দিতেন

    মধ্যে মধ্যে

    সে লিখত কিন্তু আমি তার একটা চিঠিরও কোন জবাব দিইনি—হাতে এলেই ছিঁড়ে ফেলে দিতাম।

    ধন্যবাদ—আর আপনাকে বিরক্ত করব না—চলি-নমস্কার—চল সুদর্শন—

    দুজনে ঘর থেকে বের হয়ে গেল।

    ওখান থেকে সোজা সুদর্শন আর কিরীটী এল নীলাকাশে। রাত তখনও বেশী হয়নি, নয়টা হবে।

    ডোর-বেল বাজাতেই ভৃত্য এসে দরজা খুলে দিল।

    সুদর্শনের পরনে ছিল পুলিশের ইউনিফর্ম—পঞ্চানন একটু যেন হকচকিয়ে যায় ওদের দেখে।

    সুদর্শন বললে, সরিৎবাবু আছেন?

    আজ্ঞে না, তিনি তো এখনও ফেরেন নি। পঞ্চানন বললে।

    তার বোন?

    হ্যাঁ, দিদিমণি আছেন।

    তাকেই তাহলে খবর দাও। বলবে লালবাজার থেকে মিঃ মল্লিক এসেছেন—

    খবর দিতে হল না-বকুল ওদের গলা শুনেই বের হয়ে এসেছিল ঘর থেকে। বকুলের পরনে সাধারণ একটা মিলের শাড়ি-চুল রুক্ষ। চোখ দুটো যেন কিছুটা ফোলা-ফোলা।

    বকুল দেবী, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। সুদর্শনই বললে।

    আসুন—

    কিরীটী আর সুদর্শন ঘরের মধ্যে প্রবেশ করল।

    বসুন।

    সরিৎবাবু এখনও ফেরেন নি?

    না-দাদা তার এক বন্ধু আগরপাড়ায় খুব অসুস্থ তাকে দেখতে গেছে। ফিরতে রাত হবে বলে গেছে।

    সুদর্শন নিজে সোফার উপরে বসতে বসতে বললে, বসুন বকুল দেবী।

    কিরীটী তীক্ষ্ণ দৃষ্টিতে বকুলকে লক্ষ্য করছিল। রোগা পাতলা চেহারা, বর্ণশ্যাম কিন্তু চোখেমুখে একটা চমৎকার আলগা শ্ৰী আছে। বিশেষ করে চোখ দুটি সত্যিই সুন্দর। বকুল কিন্তু বলা সত্ত্বেও বসে না–দাঁড়িয়েই থাকে।

    বসুন বকুল দেবী।

    দাদাও নেই—আপনারা কাল আসবেন, বকুল বললে।

    কিরীটীর পূর্ব নির্দেশমত সুদর্শন বললে, কাল প্রয়োজন হলে আবার আসতেই হবে, তবে এসেছি যখন আপনার সঙ্গে কথাটা সেরে যাই—

    আমার সঙ্গে—

    হ্যাঁ-বসুন না।

    বকুল সামনের সোফাটায় বসল। পঞ্চানন দাঁড়িয়ে তখনও। সুদর্শন তাকে চোখের ইঙ্গিতে ঘর ছেড়ে যেতে বললে। পঞ্চানন চলে গেল।

    বকুল দেবী–কথা শুরু করল কিরীটী, আপনি আমাকে হয়ত চেনেন না—আমার নাম—

    পূর্বে দেখা কখনও না হলেও আপনাকে আমি চিনতে পেরেছি, বকুল বললে।

    চিনতে পেরেছেন?

    হ্যাঁ—আপনি কিরীটী রায়বকুলের গলাটা যেন কিরীটীর মনে হল একটু কেঁপে গেল।

    বকুল দেবী-রজতবাবুর সঙ্গে তো আপনার বিবাহ স্থির হয়ে গিয়েছিল, তাই না? কিরীটী বললে।

    হ্যাঁ, এই মাসেই বিয়ে হওয়ার কথা ছিল।

    আপনি কলকাতায় কবে আসেন?

    রবিবার সকালে।

    কোন্ ট্রেনে?

    কেন বলুন তো!

    না, তাই জিজ্ঞাসা করছি—কোন ট্রেনে?

    পাঞ্জাব এক্সপ্রেসে—

    কটার সময় এসে হাওড়ায় পৌঁছান।

    ভোর সাতটায়।

    তারপর সোজা এখানে চলে আসেন বোধ হয়?

    হ্যাঁ।

    কিন্তু আপনি তো এখানে এসে পৌছান বেলা সাড়ে দশটা নাগাদ। আপনার হাওড়া থেকে। এখানে ট্যাক্সিতে আসতে সাড়ে তিন ঘণ্টা সময় লাগল?

    হ্যাঁ—মানে অন্য জায়গায় পথে একটু কাজ সেরে আসতে দেরি হয়ে গেছে—

    আপনি কিন্তু ঠিক সত্য কথাটা বলছেন না বকুল দেবী, কিরীটী শান্ত গলায় বললে।

    মানে–কি বলতে চান আপনি-আমি মিথ্যা বলছি!

    মিথ্যা না বললেও সত্য কথাটা আপনি বলছেন না।

    আমি মিথ্যা বলিনি—সত্যিই বলছি–

    বকুল দেবী—আমার দুটো চোখ যদি মিথ্যা না দেখে থাকে তো–আপনি এসেছেন রবিবার নয়–শনিবার সন্ধ্যায় এবং ট্রেনে নয়—প্লেনে!

    কি বলছেন কিরীটীবাবু?

    আমি সে সময় এয়ারপোর্টে ছিলুম—যে প্লেনে আপনি এসেছেন শনিবার, সেই প্লেনেই। পাটনা থেকে আমার এক বন্ধুর আসার কথা ছিল, তাকে রিসিভ করতে গিয়েছিলাম। এয়ারপোর্টে।

    বকুল যেন একেবারে বোবা। পাথর।

    কিরীটী বলতে লাগল শান্ত গলায়, হয়ত আপনিও লক্ষ্য করেছেন, একটা মোটামত ভারী গোঁফওয়ালা দামী স্যুট পরা হাতে একটা অ্যাটাচি কেস এক ভদ্রলোককে, যিনি ঠিক আপনার সঙ্গে সঙ্গে এসে প্লেন থেকে নেমে লাগেজের জন্য, পাশাপাশি দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কি মনে পড়ছে—আমার সেই বন্ধুটি দিল্লীর পুলিশের একজন বড়কর্তা এবং তিনিও আমার কথার সত্যতা প্রমাণ করবেন, কারণ তিনিও একবার একজনকে দেখলে বড় একটা ভোলেন না।

    বকুল পূর্ববৎ নীরব।

    হ্যাঁ–আপনাকে দেখেই আমি চিনতে পেরেছিলাম। কিরীটী আবার বললে।

    হ্যাঁ—আমি শনিবার সন্ধ্যায় প্লেনেই এসেছি–মিনমিন গলায় বকুল বললে।

    তারপর বোধ হয় সোজা এখানে আসেন, রজতবাবুর সঙ্গে দেখা করতে–অবশ্য সবটাই আমার অনুমান।

    না।

    কি, না?

    আমি পরের দিন দশটায় এখানে আসি।

    কেন, আপনি তো জানতেন রজতবাবু এখানে আছেন! আপনার আগেই এসে পৌঁছে যাচ্ছেন। তবে সেদিনই এলেন না কেন? তার জন্যই তো কলকাতায়—তাই নয় কি–

    বকুল আবার চুপ। মুখে কোন কথা নেই।

    বকুল দেবী, আপনার ডান হাতের কবজিতে ছোট্ট একটুকরো অ্যাড়হিসিভ প্ল্যাস্টার লাগানো আছে দেখছি—কি হয়েছে, কেটে গেছে বুঝি কবজির কাছে?

    হ্যাঁ—মানে—

    তা কেমন করে কাটল? কিসে কাটল? হাতে তো দেখছি—এক হাতে একগাছা লাল রংয়ের—বোধ হয় প্ল্যাস্টিকের চুড়ি, অন্য হাতের চুড়িটা কোথায় গেল?

    অন্যটা ভেঙে গেছে আজ সকালে বেসিনে হাত ধুতে গিয়ে—

    কিরীটী পকেট থেকে লাল প্লাস্টিকের ভাঙা চুড়ির অংশটা কাগজের মোড়ক খুলে বের করে বললেন, দেখুন তো বকুল দেবী, এটা আপনার সেই ভাঙা চুড়িরই অংশ কিনা!

    বকুলের দুচোখের দৃষ্টি ভাঙা প্লাস্টিকের চুড়ির অংশটার প্রতি স্থিরনিবদ্ধ। বকুল যেন একেবারে বোবা হয়ে গিয়েছে।

    এটা কোথায় পাওয়া গিয়েছে জানেন বকুল দেবী, এই ঘরেরই মেজেতে—আর কবে এটা পাওয়া গিয়েছে জানেন, সোমবার সকালে ঘর ঝাঁট দেবার সময় মেজেতে। বকুল দেবী, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন—আপনি আপনার চুড়িটার ভাঙা সম্পর্কে যা বললেন এইমাত্র, সেটা সত্য নয়! এবারে বলুন, কখন কেমন করে চুড়িটা আপনার ভেঙেছিল?

    বকুল পূর্ববৎ স্তব্ধ।

    এই ভাঙা চুড়ির টুকরা কি প্রমাণ করছে জানেন?

    কিরীটীর কণ্ঠস্বর ঋজু ও কঠিন। সে বলতে লাগল, আপনি পরের দিন সকাল দশটা সাড়ে দশটায় নয়, অনুমান যদি আমার মিথ্যা না হয় তো—আপনি শনিবার রাত্রেই কোন এক সময় এই ফ্ল্যাটে এসেছিলেন–

    না, না,—একটা চাপা আর্তনাদ যেন বের হয়ে এল অকস্মাৎ বকুলের কণ্ঠ চিরে।

    হ্যাঁ, এসেছিলেন—আপনি এসেছিলেন সেই শনিবার রাত্রেই সত্যকে অস্বীকার করে কোন লাভ হবে না। সত্যকে চাপা দেবার চেষ্টা করলেও তা প্রকাশ পাবেই।

    হ্যাঁ–হ্যাঁ—অস্ফুট চিৎকার করে বকুল বলে ওঠে, হ্যাঁ  এসেছিলাম বকুলের সর্বশরীর তখন থর থর করে কাঁপছে।

    রজতবাবুকে আপনি ভালবাসতেন—

    বাসতাম। বাসতাম কিন্তু আমি জানতাম না—জানতে পারিনি মানুষটা এত নীচ—একটা জানোয়ারজানেন সে আমাকে একলা ফ্ল্যাটের মধ্যে পেয়ে হঠাৎ সে আমার উপরে বলাৎকার করবার চেষ্টা করে, আমি প্রাণপণে বাধা দেবার চেষ্টা করি—শেষটায় আমার এক প্রচণ্ড ধাক্কায় সে গিয়ে ছিটকে পড়ে সোফার ধারে লাগে মাথায়, জ্ঞান হারায়, আমি—আমি তখন তার গলায় যে কারে বাঁধা মাদুলীটা ছিল সেটা তার গলায় ফাঁস লাগিয়ে তার শ্বাসরোধ করি—

    হত্যা করলেন শ্বাসরোধ করে তাকে?

    হ্যাঁ–হত্যা করে আমি বের হয়ে যাই—মৃতদেহটা মেঝের ওপর পড়ে থাকে।

    কিন্তু আপনি জানেন না বকুল দেবী–রজতবাবুর তখনও মৃত্যু হয় নি—হি ওয়াজ সিম্পলি অ্যানকনসাস—নট ডেড!

    না–না, সে মরে গিয়েছিল। আমি জানি সে মরে গিয়েছিল শ্বাসরুদ্ধ হয়ে।

    না, তার মৃত্যু ঘটে ওপর থেকে নীচে কমপাউন্ডে ফেলে দেবার জন্য এই চারতলা থেকে–

    বিশ্বাস করুন কিরীটীবাবু, আমি তাকে ফেলে দিইনি নীচে–

    আমি তা বিশ্বাস করি, কিরীটী শান্ত গলায় বললে, সেটা আপনার পক্ষে আদৌ সম্ভবপর ছিল না। অত বড় একটা লাশকে তুলে নিয়ে ব্যালকনি থেকে নীচে ফেলে দেওয়া আপনার ক্ষমতায় কুলাত না—

    সুদর্শন ঐ সময় বললে, তবে কে-কে ফেলে দিল নীচে রজতবাবুর অচৈতন্য দেহটা ব্যালকনি থেকে নীচের কমপাউন্ডে?

    বকুল দেবী ননস্যাম ওয়ান এলস্। অন্য অন্য কেউ।

    পঞ্চানন কি? সুদর্শনের প্রশ্ন।

    না। সে তো সেসময় ছিলই না—আমি তার মুভমেন্টস্ খোঁজ করে জেনেছি সে নয়। তবে কে বকুল দেবী জানেন সেটা উনিই বলুন কে সে? কিরীটী বললে।

    আমি–জানি না।

    জানেন। জানেন আপনি বকুল দেবী, বলুন কে—কে সে?

    আমি চলে গিয়েছিলাম জানি না–

    জানেন আপনি—আপনি সব দেখেছেন সেরাত্রে পরের ব্যাপারটা, কারণ আপনি তারও পরে এখান থেকে গিয়েছিলেন—

    জানি না আমি জানি না। বকুল সহসা কান্নায় ভেঙে পড়ল।

    কিরীটী কিছুক্ষণ চুপ করে রইল। বকুল কাঁদছে সোফার ওপরে উপুড় হয়ে পড়ে।

    চল সুদর্শন—কিরীটী বললে।

    দাদা–

    হ্যাঁ চল–লিভ হার অ্যালোন, লেট হার ক্রাই!

    কিরীটী আর সুদর্শন ঘর থেকে বের হয়ে এল এবং নীলাকাশে পুলিশের প্রহরা রেখে এসে জীপে উঠে বসল।

    জীপ ছেড়ে দিল। দুজনাই চুপ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসামনে সমুদ্র নীল – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ৭ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }