Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যুগলবন্দী – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প102 Mins Read0
    ⤶ ⤷

    যুগলবন্দী – পরিচ্ছেদ ৩

    ০৩.

    চারতলা এই বিরাট বাড়িটায় স্বামী-স্ত্রী ছাড়া ঠাকুর-চাকর-আয়া জনা পাঁচেক ছিল। চাকরবাকরেরা নিচের তলাতেই কিছুটা অংশ অধিকার করে আছে। তাছাড়া নিচের তলায় বিরাট। একটা হলঘরের মত—তার এক পাশ দিয়েই চারতলা পর্যন্ত সিঁড়িটা উঠে গিয়েছে, হলঘরটার মধ্যে ঢুকলেই চারপাশে চোখে পড়ে স্টাফ করা কতকগুলো জন্তুজানোয়ার—বাঘ, রয়েল বেঙ্গল, চিতা আর শিংওয়ালা হরিণ। অরিন্দম বক্সীর শিকারের সখ যেমন ছিল, রাইফেল চালাতেও তেমনি ছিলেন তিনি সুদক্ষ। জীবনে অনেক শিকার করেছেন তিনি। আর তারই স্মৃতিচিহ্ন ঐ বাড়িটার মধ্যে চারিদিকে ছড়ানো। হঠাৎ ঐ হলঘরে, বিশেষ করে রাত্রিবেলা প্রবেশ করলে গা যেন কেমন ছমছম করে ওঠে। বিরাট বিরাট জানালাগুলো সব সময়ই প্রায় বন্ধ থাকায় দিনের বেলাতেও সেখানে একটা আলোছায়ার লুকোচুরি চলে যেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে একটা চওড়া বারান্দা—তার সংলগ্ন পাশাপাশি খানচারেক বড় সাইজের ঘর এবং মধ্যে একটি হলঘর। ঐ দোতলার হলঘরটিই অরিন্দম বক্সীর পারলার ছিল। সেকেলে মেহগনি পালিশ সেগুন কাঠের ভারী ভারী সব ফার্নিচার বিরাট একটি টেবিল ডিম্বাকৃতি, ভারী ভারী খানকয়েক সেকেলে চেয়ার গদীমোড়া। তারই একপাশে অনন্য বক্সীর বাবা অনিন্দ্য বক্সী বার কাউন্টার তৈরি করেছিলেন। কাউন্টারের দুপাশে কাঁচের আলমারিতে এখনও কিছু বোতল সাজানো আছে—হুইস্কি, ব্র্যান্ডি, শেরি, বার্গন্ডি।

    অনিন্দ্য বক্সীকে রাঁচী মেনটাল হাসপাতালে স্থানান্তরিত করার পর থেকে ঐ আলমারি দুটো আর খোলা হয় না-চাবি দেওয়াই আছে। মেঝেতে পুরু কার্পেট বিছানো। অনন্য ঐ ঘরে বড় একটা ঢোকে না—ঢোকবার তার প্রয়োজনও হয় না। পুরাতন ভৃত্য পরেশ প্রত্যহ ঐ ঘরটা ও ফার্নিচারগুলো ঝাড়পোঁচ করে, তাই সব ঝকঝক করে। অনন্য ও বিপাশার পিছনে পিছনে। পরেশও সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসে। দোতলায় খান-দুই ঘর নিয়ে স্বামী-স্ত্রী থাকে। একটা বেডরুম, অন্যটা তাদের সিটিংরুম। সিটিংরুমটা অনন্য আধুনিক কিছু ফার্নিচার কিনে সাজিয়ে নিয়েছিল। অন্য একটি ঘরে অনিন্দ্য লাইব্রেরি করেছিলেন। আলমারি ভর্তি সব দেশী-বিলাতী লেখকদের বই আর অনিন্দ্যর আইনের বই। ঐ লাইব্রেরি ঘরটাও বন্ধ থাকে সর্বদা। অন্য ঘরটিকে অনন্য ডাইনিংরুম করেছিল। তিনতলা ও চারতলার ঘরগুলো সবর্দা তালাবন্ধই থাকে। বিপাশা এ বাড়িতে আসবার পর মধ্যে মধ্যে ঘরগুলো খুলে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখে পরেশকে দিয়ে। বাড়ির পশ্চাৎদিকে কিছুটা জমি আছে নানা গাছগাছালি আছে সেখানে। সামনের অংশে ছোট্ট একটি লন মত। সেখানেও কিছু ফুলের গাছ আছে—মালী নিতাই সব দেখাশুনা করে।

    অনন্য ও বিপাশা এসে তাদের ঘরে ঢুকল।

    পরেশ বললে, মা, গরম জল দেব কি বাবুর বাথরুমে?

    বিপাশা বললে, হ্যাঁ, দাও।

    ঐদিনই রাত্রির আহার শেষ করে অনন্য গিয়ে শয়নঘরের সংলগ্ন ব্যালকনিতে বসে ছিল একটা বেতের চেয়ারে। বিপাশা শাড়ি বদল করে সেখানে এসে স্বামীর পাশে দাঁড়াল। মেন গেটের বাইরে সামনের রাস্তাটা ঐ ব্যালকনি থেকে অনেকটা চোখে পড়ে। রাত দশটা মত হবে—রাস্তার ইলেকট্রিক আললাগুলো দেখা যাচ্ছে। মধ্যে মধ্যে একটা-আধটা গাড়ি এদিক থেকে ওদিকে ছুটে যাচ্ছে।

    অনন্য অন্যমনে রাস্তার দিকে চেয়ে ছিল।

    বিপাশা এসে স্বামীর কাঁধের উপর একখানি হাত রাখল।

    বিপাশা!

    শোবে না? বিপাশা শুধাল।

    হ্যাঁ শোব, কিন্তু—

    চল ওষুধটা খেয়ে শুয়ে পড়বে চল।

    আর একটু বসি। বোস না ঐ চেয়ারটায়।

    বিপাশা স্বামীর পাশে বসল চেয়ারটা টেনে নিয়ে।

    আচ্ছা বিপাশা, কে এসেছিল বল তো? অনন্য বলল হঠাৎ।

    হয়ত তোমার চেনাশোনা কোন বন্ধু হবে—

    বন্ধু বলতে তেমন আমার কেউ নেই, তুমি তো জান বিপাশা। আমি ভাবছি, তোমার কোন পরিচিত কেউ আসেনি তো!

    আমার?

    হ্যাঁ, তোমার—

    আমারই বা তেমন কে আছে?

    আচ্ছা বিপাশা–

    কি?

    বিয়ের আগে তোমার আমার সঙ্গে ছাড়া কারও সঙ্গে আলাপ ছিল না?

    অন্ধকারে বিপাশা স্বামীর মুখের দিকে তাকাল, কি যেন মুহূর্তকাল ভাবল, তারপর বললে, সেরকম কেউ থাকলে কি তুমি জানতে না অনন্য?

    বাঃ, সব কিছুই তোমার আমি জানি নাকি!

    জান না?

    না—আর তাই কি সম্ভব! তোমাদের বাড়ি ছিল ভবানীপুরে আর আমি থাকতাম এখানে এই বালীগঞ্জ সারকুলার রোডের বাড়িতে। তাছাড়া রোজ রোজ তোমার ওখানে যেতামও না। তোমাদের কলেজ ছিল কো-এড়ুকেশন—ছেলে-মেয়েরা সব একসঙ্গে পড়তে তোমরা কলেজলাইফে কারও সঙ্গে তোমার আলাপ পরিচয় হয়নি?

    তা হবে না কেন!

    তবে?

    তবে সেরকম ঘনিষ্ঠতা একমাত্র তুমি ছাড়া কারও সঙ্গেই আমার হয়নি।

    হয়নি না? ওঃ! অনন্য হঠাৎ চুপ করে যায়।

    আশ্চর্য, অনন্য একটা কথা আজও বিপাশাকে বলতে পারেনি করতে পারেনি বিশেষ একটি প্রশ্ন—যে প্রশ্নটা বিবাহের পর থেকেই তার মনের মধ্যে উঁকি দিতে শুরু করেছে তার সঙ্গে বিপাশার যেমন ঘনিষ্ঠতা ছিল, আর কারোর সঙ্গেই কি তেমনি ছিল না?

    কলেজে লেখাপড়া করেছে বিপাশা আর তাদের বাড়িটাও ছিল রীতিমত আধুনিকভাবাপন্ন ছেলেমেয়েদের মেলামেশার অবাধ অধিকার ছিল। সেক্ষেত্রে আর কারও সঙ্গে বিপাশার আলাপ থাকাটাও খুব বিচিত্র নয়।

    বিপাশাকে প্রশ্নটা করতে অনন্যর যেন কেমন সংকোচ হয়েছে। তাছাড়া মনের মধ্যে যে কথাটা আনাগোনা করছে—হঠাৎ ঐ ধরনের প্রশ্নটা তার মনের মধ্যে জাগছেই বা কেন ইদানীং? বিপাশাকে কি সে চেনে না, বিয়ের আগে ঐ প্রশ্নটা কোন দিনই তার মনে জাগেনিহঠাৎ বিয়ের কিছুদিন পর থেকে সে প্রশ্নটা তার মনের মধ্যে আসছেই বা কেন? বিব্রত বোধ করে অনন্য। রীতিমত যেন বিব্রত বোধ করে মধ্যে মধ্যে। অথচ ঐ চিন্তাটার হাত থেকে সে যেন নিষ্কৃতি পায় না—পাচ্ছে না কিছুতেই।

    অনন্য!

    বিপাশার ডাকে অনন্য ওর মুখের দিকে তাকাল।

    গতমাসেও তুমি রাঁচী গেলে না, এ মাসেও এখন পর্যন্ত গেলে না একটিবার বাবাকে দেখতে–

    ভাল আছেন খবর তো পেয়েছি, অনন্য বললে।

    তাহলেও একটিবার যাওয়া তো উচিত!

    জানি, কিন্তু–

    কি?

    ওখানে গেলে বাবার সামনে গিয়ে দাঁড়ালেই কেমন যেন একটা ভয়—

    ভয় কিসের ভয়?

    জানি না, কেমন যেন একটা ভয় একটা ক্লেদাক্ত ঠাণ্ডা সরীসৃপের মত আমার সর্বাঙ্গকে বেষ্টন করে ধরে

    এসব কি বলছ তুমি অনন্য?

    হ্যাঁ, তুমি জানতোমাকে কখনও আমি বলিনি–বাবার চোখ দুটো যেন মনে হয় সাপের চোখ, এমনভাবে উনি আমার দিকে চেয়ে থাকেন—আমি যেন কেমন সম্মোহিত হয়ে পড়ি।

    কি যে তুমি আবোল-তাবোল বল না অনন্য!

    অনন্য বিপাশার কথার কোন জবাব দেয় না।

    তুমি বড্ড আজেবাজে চিন্তা কর অনন্য। ডাঃ দাশগুপ্ত বলছিলেন, শুনলে তোঐসব চিন্তা থেকেই তোমার মনে ঐসব জাগে!

    জান বিপাশা–

    কি?

    কুয়াশার মধ্যে যে চাপা ফিস ফিস কণ্ঠস্বর আমি শুনতে পাই, ঠিক যেন মনে হয় বাবার গলার মত–

    থাক ওসব বাজে কথা—

    বাজে নয় বিপাশা, সত্যি মনে হয় যেন ঠিক বাবারই গলা শুনছি—তিনিই কথা বলছেন—

    চল অনেক রাত হল, এবারে শোবে চল।

    হ্যাঁ  চল, অসম্ভব ঘুম পাচ্ছে—

    দুজনে এসে ঘরের মধ্যে ঢুকল। বিপাশা ড্রয়ার খুলে একটা লাল রংয়ের ক্যাপসুল ও এক গ্লাস জল এনে দিল। বললে, নাও এটা খেয়ে শুয়ে পড় এবার।

    হাত বাড়িয়ে ক্যাপসুলটা নিয়ে সেটা মুখে দিয়ে জল খেল অনন্য।

    যাও এবারে শুয়ে পড়।

    তুমি শোবে না?

    আমার একটু কাজ আছে।

    কি কাজ আবার তোমার এত রাত্রে?

    বাঃ, তুমি জান না বুঝি—আমি রাত্রে শোবার আগে স্নান করি না!

    স্নান?

    হ্যাঁ।

    রোজ স্নান কর?

    করি তো।

    অনন্য কিছুক্ষণ কেমন যেন চেয়ে থাকে বিপাশার মুখের দিকে একদৃষ্টিতে।

    কি দেখছ অমন করে আমার মুখের দিক চেয়ে?

    কিছু না।

    অনন্য এগিয়ে গিয়ে শয্যায় শুয়ে পড়ল।

    ঘরের উজ্জ্বল আলোটা নিভিয়ে কম পাওয়ারের নীলাভ আলোটা জ্বেলে দিল বিপাশা। ঘরের মধ্যে যেন একটা নীলাভ প্রশান্তি নেমে আসে।

    বিপাশা ঘরের সংলগ্ন বাথরুমের মধ্যে গিয়ে ঢুকল দরজাটা ভেজিয়ে দিল মাত্র ভিতর থেকে।

    সত্যি রাত্রে শয়নের পূর্বে স্নান না করলে বিপাশার ঘুম আসে না। জামা কাপড় খুলে বিপাশা শাওয়ারের নিচে এসে দাঁড়াল।

    অন্যমনস্ক ভাবে বিপাশা অনন্যর কথাই ভাবছিল তখনও।

    আজ ঐ কথাগুলো বলল কেন অনন্য!

    ঐ ধরনের কথা তো ইতিপূর্বে কখনও সে বলেনি! মনে হচ্ছিল অনন্যর কথাগুলো শুনে, তার মনের মধ্যে কোথায় যেন কিসের একটা সংশয় আছে, একটা সন্দেহ আছে। অনন্য কি তাকে সন্দেহ করে? আজ এত বছর এত ঘনিষ্ঠতার পর তার মনের মধ্যে সন্দেহ জাগল? অনন্য কি জানে না তার সমস্ত মন জুড়ে রয়েছে একজনই আর সে অনন্য। হ্যাঁ—অনেকের সঙ্গে হলেও কয়েকজনের সঙ্গে সে মিশেছে, তারা তাদের ভবানীপুরের বাড়িতে আসতও। বিশেষ করে একজন—রজতশুভ্র। মনের মধ্যে হাতড়াতে থাকে বিপাশা, রাজতশুভ্রের প্রতি তার কি। কোন দুর্বলতা ছিল কোন দিন? কই, মনে তো পড়ছে না। অবিশ্যি তার ওপরে রজতশুভ্রর যে দুর্বলতা ছিল সেটা সে বুঝতে পেরেছিল।

    রজতশুভ্রর হাবভাবে কথায় বার্তায় সব সময়েই সেটা প্রকাশ হয়েই পড়ত—কিন্তু সতর্ক থাকত বিপাশা সর্বদা, রজতকে কখনও এতটুকু প্রশ্রয় দেয়নি। কথাটা কখনও তার মনেও হয়নি। রজতকেও সে-কথাটা জানিয়ে দিয়েছিল বিপাশা—অনন্যকে ভালবাসে সে, একদিন তাদের বিয়ে হবে। বিপাশার বাবা নিবারণ চক্রবর্তী ছিলেন অনিন্দ্য বক্সীর দীর্ঘকালের বন্ধু—সেই সূত্রেই দুই বাড়ির লোকেদের মধ্যে যাতায়াত ছিল। বিপাশার সঙ্গে ক্রমশ অনন্যর ঘনিষ্ঠতা যখন বেড়ে উঠতে থাকে—নিবারণ চক্রবর্তী কিন্তু একদিন মেয়েকে ডেকে একটা কথা বলেছিলেন। সেদিনের সেই কথাতেই বিপাশা বুঝতে পেরেছিল, অনন্যর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিবারণ চক্রবর্তী ঠিক পছন্দ করেন না।

    খুকী, একটা কথা অনেকদিন থেকেই তোকে বলব বলব ভাবছি—

    কি কথা বাবা?

    তুই কি তোর মনস্থির করে ফেলেছিস?

    কি বিষয়ে?

    অনন্য সম্পর্কে?

    হ্যাঁ, আমরা বিয়ে করব।

    ঠিকই করে ফেলেছিস যখন—

    কি তুমি বলতে চাও বল না বাবা?

    না, থাক—

    থাকবে কেন, বল?

    ওর বাবা কেন পাগল হয়ে গেলেন জানিস?

    না, ও কখনও বলেনি সেকথা আর আমিও জিজ্ঞাসা করি না।

    জিজ্ঞাসা যখন করিস নি, থাক গে সেকথা—

    বাবা!

    কি রে?

    তোমার কি ইচ্ছা নয় ওর সঙ্গে আমার বিয়ে হয়?

    ছেলের মত ছেলে ও, সব দিক দিয়েই সুপাত্র—

    তবে?

    নিবারণ চক্রবর্তী আর কোন কথা বলেন নি।

    কথাটার ঐখানেই সমাপ্তি ঘটেছিল।

    আজ মনে পড়ছে বিপাশার, বিয়ের আগে অনন্য তার মায়ের মৃত্যুর কথাটা বলেছিল এবং বলেছিল একদিন কি, এক দুর্ঘটনায় নাকি তার মৃত্যু হয় তার বেশী সেও কিছু বলেনি, ও নিজেও জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করবার কথাও তার মনে হয়নি। কিন্তু আজ ডাঃ দাশগুপ্ত কথাটা জিজ্ঞাসা করেছিলেন কি দুর্ঘটনা। ডাঃ দাশগুপ্তের চেম্বার থেকে ফিরে আসা অবধি সেই কথাটাই কেন না জানি মনে হচ্ছে বিপাশার। কি এমন দুর্ঘটনায় তার শাশুড়ির মৃত্যু হয় আর কেনই বা স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরেই অনিন্দ্য বক্সী—তার শ্বশুরের মস্তিষ্ক বিকৃতি ঘটল? অনন্য তাকে একদিন কথায় কথায় বলেছিল, বাবা তার মাকে অত্যন্ত ভালবাসতেন—সেরকম ভালবাসা নাকি সচরাচর বড় একটা দেখা যায় না, তাই তিনি স্ত্রীর অকালমৃত্যুর আঘাতটা সহ্য করতে পারেন নি এবং তার মস্তিষ্ক বিকৃতি ঘটে!

    অবিশ্বাস করবার মত কিছু নেই কথাটার মধ্যে–হতেও পারে অমন।

    অনেকক্ষণ ধরে স্নান করে বিপাশার যেন কেমন শীত-শীত বোধ হয়। বাথরুমে থেকে বের হয়ে এল বড় ভোয়ালেটা গায়ে জড়িয়ে। ঐ অবস্থাতেই শয্যার পাশে গিয়ে স্বামীকে লক্ষ্য করল—অনন্য ঘুমিয়ে পড়েছে। আসলে কোন নতুন ঘুমের ওষুধ দেয়নি বিপাশা অনন্যকে, লিপাটন ক্যাপসুল একটা দিয়েছিল—ডাঃ দাশগুপ্তর পরামর্শ মতই ওষুধের নামটা বলেনি ওকে–ডাঃ দাশগুপ্ত যেমন বলে দিয়েছেন তেমনি বলেছে বিপাশা।

    শাড়ি ব্লাউজ পরে বিপাশা এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। আবছা নীল আলোতেই সে চিরুনি দিয়ে চুলটা আঁচড়ায়, গায়ে একটু স্প্রে দিল।

    ইদানীং রাত্রে বড় একটা ঘুমায় না বিপাশা। রাত দুটোর পরে ঠিক জেগে ওঠে, অনন্য–কয়েকদিন ঘুম-ঘুম চোখেই শয্যা থেকে নেমে সিঁড়ি দিয়ে অনন্য ছাতে উঠে গিয়েছিল। ঐ সময়টা সম্পূর্ণ জ্ঞান থাকে না ওর, তাই ডাক্তারের নির্দেশ ছিল বিপাশা যেন তার স্বামীকে যথাসম্ভব চোখে চোখে রাখে। ঘরের দরজা ভিতর থেকে ওরা বন্ধ করেই শুত।

    প্রথম যে-রাত্রে বিপাশা ব্যাপারটা জানতে পারে—হঠাৎ ওর ঘুমটা দরজার লক খোলার শব্দেই ভেঙে গিয়েছিল, ও দেখতে পায় অনন্য শয্যা থেকে নেমে দরজার দিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলছে; দরজা খুলতে দেখে ও প্রশ্ন করে, দরজা খুলে কোথায় যাচ্ছ অনন্য এত রাত্রে?

    স্বামীর দিক থেকে কোন সাড়া এল না।

    আবার ও বলে, কি হল, দরজা খুলছ কেন এত রাত্রে?

    দ্বিতীয়বারেও স্বামীর দিক থেকে কোন সাড়া না পেয়ে ও সঙ্গে সঙ্গে শয্যা থেকে উঠে পড়ে, অনন্য ততক্ষণ দরজা খুলে বের হয়ে গিয়েছে ঘর থেকে।

    বিপাশা রীতিমত বিস্মিত হয়। স্বামীর পিছনে পিছনে বিপাশাও ঘর থেকে বের হয়ে আসে।

    হাত পাঁচেক দূরে অনন্য।

    অনন্য সিঁড়ির দিকে চলেছে এগিয়ে পায়ে পায়ে। কেমন যেন শ্লথ মন্থর গতি চলার। পা যেন ঠিক সমতালে পড়ছে না।

    পিছন থেকে আবারও ডাকে বিপাশা, অনন্য-অনন্য!

    অনন্য সাড়া দেয় না। অনন্য সোজা সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে থাকে।

    এত রাত্রে তিনতলায় কি করতে যাচ্ছে অনন্য? নিঃশব্দে অনুসরণ করে বিপাশা অনন্যকে।

    অনন্য একটার পর একটা সিঁড়ি ভেঙেই চলেছে উপরের দিকে তিনতলা থেকে চারতলা তারপর ছাত। ছাতে পৌঁছে অনন্য সোজা রেলিংয়ের দিকে এগিয়ে চলে।

    রেলিংয়ের উপরে ভর দিয়ে অনন্য নিচের দিকে ঝুঁকে পড়তেই বিপাশা যেন ঝাঁপিয়ে পড়ে অনন্যকে দুহাতে বুকের মধ্যে জাপটে ধরে চেঁচিয়ে ওঠে, অনন্য?

    অনন্যর শরীরে তখন যেন মত্ত হাতির শক্তি। দুহাতে প্রাণপণে বুকের ওপরে জাপটে ধরে বিপাশা চেঁচায়, অনন্য—অনন্য? কি–কি করছ–কি হয়েছে?

    কে?

    আমি—আমি বিপাশা।

    বিপাশা!

    হ্যাঁ!

    ছাতে কেন?

    তুমিই তো এলে। চল নিচে।

    চল—

    নিচে চলে আসে দুজনে।

    খাটের ওপর বসে অনন্য। বলে, জল দাও।

    এক গ্লাস জল পান করে একচুমুকে অনন্য যেন কতকটা সুস্থ হয়।

    কি হয়েছিল—উপরে ছাতে গিয়েছিল কেন?

    সেই কুয়াশাটা— কুয়াশা!

    হ্যাঁ, সেই কুয়াশাটা যেন আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল—সেই দড়ির ফাঁসটা যেন আমার গলায় চেপে বসেছিল আর—সেই কণ্ঠস্বর আমাকে আমাকে বোধ হয় শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়েই মরতে হবে বিপাশা–

    সহসা দুহাতে স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বিপাশা না, না—ওগো না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসামনে সমুদ্র নীল – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ৭ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }