Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যুগলবন্দী – নীহাররঞ্জন গুপ্ত

    নীহাররঞ্জন গুপ্ত এক পাতা গল্প102 Mins Read0
    ⤶ ⤷

    যুগলবন্দী – পরিচ্ছেদ ৭

    ০৭.

    পরের দিন শেষরাত্রের দিকে নীলাকাশ আটতলা ফ্ল্যাট বাড়িটার কমপাউন্ডের ধার ঘেঁষে প্রথম একজন ট্যাক্সি ড্রাইভারই মৃতদেহটা আবিষ্কার করে রজতশুভ্রর, তার গাড়ির হেডলাইটের আলোয়। ভাল করে তখনও ভোরের আলো ফুটে ওঠেনি। একটা আলো-আঁধারের অস্পষ্টতা পাতলা চাঁদরের মত যেন চারদিকে ছড়িয়ে রয়েছে সর্বত্র।

    রাউরকেল্লা এক্সপ্রেসটা নির্ধারিত সময়ের মিনিট কুড়ি আগেই হাওড়ায় পৌঁছে গিয়েছিল। ভাগ্যক্রমে সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সি পেয়ে সরিৎ সোজা নীলকাশে চলে আসে। ট্যাক্সি ড্রাইভার গেট দিয়ে সোজা কমপাউন্ডে ঢুকতেই ট্যাক্সির জোরালো হেডলাইটের আলোয় তার চোখে পড়ে সঙ্গে সঙ্গে পাম গাছটার নীচে মৃতদেহটা, কমপাউন্ডের কিনারায়। সরিৎ কিন্তু দেখতে পায়নি ব্যাপারটা। তার দুচোখ তখন ঘুমে যেন জড়িয়ে আসছিল।

    ফ্ল্যাট-বাড়িটার মেইন গেটের হাত-দশেক দূরে কমপাউন্ডের ধার ঘেঁষে যে এক সারি পাম গাছ ছিল তারই প্রথম গাছটার নীচে পড়ে ছিল মৃতদেহটা।

    স্যার, একটা মানুষ পড়ে আছে ঐ দেখুনট্যাক্সি ড্রাইভার বললে।

    মানুষ! কোথায়? সরিৎ বললে।

    ট্যাক্সির দরজা খুলে সরিৎ তখন নেমে দাঁড়িয়েছে, পৌঁছে গিয়েছে বলে।

    ঐ যে দেখুন না, ঐ গাছটার নীচে!

    সরিৎও দেখতে পায়–তাড়াতাড়ি এগিয়ে যায় গাছটার সামনে। শানবাঁধানোে কমপাউন্ডের ধার ঘেঁষে মাটিতে কয়েকটা পাম গাছ—তারই নীচে চিৎ হয়ে পড়ে আছে। মাথাটা চূর্ণ হয়ে গিয়েছে, চারপাশে রক্ত জমাট বেঁধে আছে কিন্তু–কে ও, কে লোকটা—চেনা-চেনা লাগছে সরিতের! সে ড্রাইভারকে বললে, গাড়ির হেডলাইটটা জ্বলুন তো? ড্রাইভার হেডলাইটটা অন করে দিল। সেই আলোয় সরিতের এবার চিনতে কষ্ট হয় না—হ্যাঁ, রজতশুভ্রই তো!

    ড্রাইভারও ততক্ষণে সরিতের পাশে এসে দাঁড়িয়েছিল, সে বললে, মনে হচ্ছে স্যার, উপর থেকে নীচে লাফিয়ে পড়ে সুইসাইড করেছেন ভদ্রলোক!

    সরিৎ তখন বোবা, স্থির হয়ে দাঁড়িয়ে আছে।

    রজতশুভ্র উপর থেকে ঝাফিয়ে পড়ে সুইসাইড করেছে, কিন্তু কেন? কেন সে সুইসাইড করবে? কয়েকদিন আগে আম্বালা থেকে সরিৎ রজতের একটা চিঠি পেয়েছিল বিশেষ কাজে দিন দুই-তিনের জন্য সে কলকাতায় আসছে এবং তার যদি কোন অসুবিধা না হয় তো সে তার ফ্ল্যাটেই উঠবে। বকুলকেও লিখেছে সে, কলকাতায় দু-চার দিনের জন্য আসতে। সেও বোধ হয় আসবে।

    সরিৎও জানিয়ে দিয়েছিল রজতকে সঙ্গে সঙ্গে, মোস্ট ওয়েলকাম! তুমি আমার ফ্ল্যাটেই এসে উঠো রজত। গিন্নী আপাতত দিল্লীতে বেশ কিছুদিনের জন্য তার মা-বাবার কাছে গিয়েছে— সে সন্তান-সম্ভবা আর আমিও কোম্পানির কাজে দিন-সাতেকের জন্য রাউরকেল্লা যাচ্ছি। অতএব ফ্ল্যাট খালি। ভৃত্য পঞ্চানন রইল—তোমার কোন অসুবিধা হবে না, পঞ্চাননকে সে কথাটা জানিয়েও যাব। যদি কাজ শেষ হয়ে যায়—দেখা হবে, নচেৎ এযাত্রায় দেখা হল না। বকুল আসলে তো এখানেই উঠবে।

    সব যেন কেমন এলোমেলো গোলমাল হয়ে যাচ্ছে সরিতের।

    ড্রাইভারের কথায় সরিতের সম্বিৎ ফেরে যেন, ফ্ল্যাটের কেউ বোধ করি এখনও ব্যাপারটা জানতে পারেনি স্যার!

    লোহার গেট খোলার শব্দ শোনা গেল। নীচের গেটের দারোয়ান রামলক্ষণ কোলাপসিবল গেটের তালা খুলছে।

    রামলক্ষণ সিঁড়ির নীচেই থাকে। ফ্ল্যাটটায় সিঁড়ি এবং লিফ্ট দুই আছে। রাত সাড়ে বারোটায় লিফ্ট বন্ধ হয়ে যায়—ঐ সঙ্গে মেইন গেটও, অবিশ্যি তারপরে লিক্ট পাওয়া যায় না—তবে রামলক্ষণকে ডাকলে উঠে সে গেট খুলে দেয়।

    দশতলা ফ্ল্যাটবাড়ি নীলাকাশ। বিভিন্ন সম্প্রদায় ও জাতের লোক ফ্ল্যাটগুলোতে বাস করে। ছত্রিশ রকম মানুষের আড়া। ইতিমধ্যে আলো পরিষ্কার হয়েছে—চারিদিক বেশ স্পষ্ট হয়ে উঠেছে সেই আলোয়। মেইন গেট থেকে জায়গাটা হাত-দশ-পনেরোর বেশি দূর হবে না। দণ্ডায়মান ট্যাক্সি ও দুজন মানুষকে গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী রামলক্ষণও এগিয়ে আসে ঐদিকে এবং রজতের মৃতদেহটার প্রতি তার নজর পড়তেই সে অস্ফুট স্বরে বলে ওঠে, হায় রাম, এ কেয়া!

    সরিতের আর একটা ব্যাপার নজরে পড়ে, একটা সরু কালো কর্ড রজতের গলায় গিঁট দিয়ে বাঁধা। পরনে রজতের দামী টেরিটের প্যান্ট ও টেরিলিনের রঙ্গিন হাওয়াই শার্ট। হাতে সোনার ঘড়ি, কজিতে বাঁধা, আর পায়ে কাবলী চপ্পল। মাথাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে প্রায়—চোখ দুটো যেন ঠেলে কোঠর থেকে বের হয়ে এসেছে—মুখটা সামান্য হাঁ করা—উপরের পাটির দাঁত সামান্য দেখা যাচ্ছে—জিভটাও যেন সামান্য বের হয়ে এসেছে। বীভৎস-ওদিকে তাকানো যায় না যেন! সরিৎ দৃষ্টি ঘুরিয়ে নিল-–চেয়ে থাকা যায় না ঐদিকে।

    সরিই পার্ক স্ট্রীট থানায় ফোন করে দিয়েছিল নিজের ফ্ল্যাটে এসে। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে ভেজানো ছিল। তিন কামরাওয়ালা ফ্ল্যাট দুটো বেডরুম, একটা বড় আকারের লিভিং রুম। সৌখীননা মানুষ সরিৎ। তাছাড়া ভাল চাকরি করে ভাল মাহিনা পায় বেশ ভাল করে সাজানো-গোছানো ফ্ল্যাট।

    পঞ্চানন কিন্তু ছিল না ফ্ল্যাটে! একটু অবাকই হয়েছিল সরিৎ পঞ্চাননকে দেখতে না পেয়ে। ফ্ল্যাট অরক্ষিত অবস্থায় ছিল। ফ্ল্যাটের আসবাবপত্র যেমন সাজানো ছিল তেমনিই সাজানো আছে—এতটুকু নাড়াচাড়া হয়নি। দুটি বেডরুমেই দরজা ভেজানো। কেবল একটা বেডরুমের বাইরের দিককার জানালা খোলা আর ব্যালকনির দরজাটা খোলা। শোবার ঘরে একটা সুটকেস–বোধ হয় রজতশুভ্রেরই।

    সরিৎ একটা সোফার উপরে বসে ছিল একটা সিগ্রেট ধরিয়ে।

    ভৃত্য পঞ্চানন এসে ঘরে ঢুকেই থমকে দাঁড়াল, সাহেব!

    কোথায় ছিলি? সরিৎ প্রশ্ন করে।

    আজ্ঞে—

    ছিলি কোথায়?

    আজ্ঞে বৌবাজারে আমার শালার ওখানে ছিলাম।

    আমার পারমিশন ছাড়া তুই ফ্ল্যাট ছেড়ে গিয়েছিলি কেন?

    আজ্ঞে আপনার বন্ধু যিনি এসেছিলেন, কাল বিকেলে তিনি বললেন—

    কি–কি বললেন?

    আজ্ঞে শালার খুব অসুখ খবর পেয়েছিলাম, তাই ঘণ্টা দুয়েকের ছুটি চেয়েছিলাম বাবুর কাছে তিনি বললেন, রাতের মত তিনি আমাকে ছুটি দিচ্ছেন—সকালে এলেই হবে—তিনি বাইরে রাত্রে খেয়ে নেবেন।

    দিদিমণি বকুল আসেনি?

    আজ্ঞে না, দিদিমণি তো আসেন নি!

    তার তো গতকালই আসার কথা ছিল সকালের গাড়িতে গয়া থেকে!

    ঠিক ঐ মুহূর্তে একটি ২৬।২৭ বৎসরের তরুণী এসে ঘরে ঢুকল, দাদা!

    কে? বকুল?

    হ্যাঁ। ট্রেনটা কিছু লেট ছিল, দাদা—রজতকে দেখছি না—রজত আসেনি? তার তো দুদিন আগেই আসার কথা ছিল তোমার এখানে, আমাকেও তাই লিখেছে চিঠিতে–

    সরিৎ যেন বোবা। কি জবাব দেবে ছোট বোন বকুলের প্রশ্নের, বুঝতে পারে না।

    বকুল আবার প্রশ্ন করে, রজত আসেনি দাদা?

    বকুল!

    ঐ সময় দোরগোড়ায় কয়েক জোড়া জুতোর শব্দ পাওয়া গেল।—মিঃ সরিৎ ব্যানার্জি আছেন?

    কে? আমি পার্ক স্ট্রীট থানার সেকেন্ড অফিসার-ভিতরে আসতে পারি? আসুন অফিসার।

    পুলিশ অফিসার মিঃ অরুণ লাহিড়ী ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। বয়েস ত্রিশ-বত্রিশের বেশী হবে না। বেশ উঁচু লম্বা বলিষ্ঠ চেহারা। পরনে সাদা ইউনিফর্ম। চোখে চশমা। একজন সার্জেন্ট সঙ্গে।

    আপনিই ফোন করেছিলেন?

    হ্যাঁ, আমিই সরিৎ ব্যানার্জী—আসুন।

    নীচে ডেড বডি দেখলাম—তা আপনি ঐ ভদ্রলোককে চিনতেন নাকি? পরিচয় ছিল আপনাদের? এ ফ্ল্যাটবাড়ির কেউ কি?

    না, বসুন।

    এই ফ্ল্যাটবাড়িতে থাকতেন না উনি? অফিসার একটা সোফায় বসতে বসতে বললেন।

    না। উনি একজন আর্মি অফিসার—আমার বন্ধু রজতশুভ্র চক্রবর্তী নাম।

    দাদা! একটা অস্পষ্ট চিৎকার বের হয়ে আসে বকুলের কণ্ঠ চিরে।

    যুগপৎ পুলিশ অফিসার ও সরিৎ ঐ চিৎকারে আকৃষ্ট হয়ে বকুলের দিকে তাকাল। বকুলের সমস্ত মুখটা যেন কেমন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে।

    কার—কার কথা বলছ তোমরা? কার ডেড বডি? দাদা কথা বলছ না কেন?

    বকুল—কি বুঝি বলবার চেষ্টা করে সরিৎ, কিন্তু পারে না।

    কি কি হয়েছে দাদা রজতের? বকুলের কণ্ঠে উৎকণ্ঠা ঝরে পড়ল।

    ইনি? অফিসার প্রশ্ন করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন সরিতের দিকে।

    আমার ছোট বোন বকুল ব্যানার্জী—গয়া থেকে এইমাত্র আসছে। বকুল, রজত চারতলা থেকে নীচে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে!

    না, না—

    সরিৎ উঠে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। ব্যাপারটা এখনও বুঝতে পারা যাচ্ছে না বকুল—রজতের রক্তাক্ত ডেড বডিটা নীচের কমপাউন্ডের ধারে পড়ে আছে—আমি একটুক্ষণ আগে রাউরকেল্লা থেকে ফিরে ট্যাক্সি থেকে নেমে দেখতে পেয়ে থানায় ফোন করেছিলাম।

    বকুল থরথর করে কাপছিল, সরিৎ তাকে ধরে সোফার ওপরে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসল।

    নীচে কমপাউন্ডে তখন সমস্ত ফ্ল্যাটবাড়ির লোক ভিড় করেছে। পুলিস তাদের সরাতে ব্যস্ত। অস্ফুট একটা গুঞ্জন। রজতের মৃতদেহটা তেমনিই পড়ে ছিল।

    সেকেন্ড অফিসার মিঃ লাহিড়ী প্রশ্ন করেন সরিৎকে, আপনার বন্ধু কবে এসেছিলেন এখানে?

    আমি দিনপাঁচেক আগে কোম্পানির কাজে রাউরকেল্লা গিয়েছিলাম—আজই সকালে ফিরছি—ওর আসার কথা ছিল গত পরশু, মানে শনিবার–

    পঞ্চানন তখন বললে, আজ্ঞে না, শুক্রবার ভোরেই উনি এসেছিলেন।

    মিঃ লাহিড়ী বললেন, আজ সোমবার উনি তাহলে তিন দিন আগে এসেছিলেন। এখানেই ততা ছিলেন, তাই না?

    হ্যাঁ–সরিৎ বলে।

    আর কেউ ছিল এখানে?

    না। ঐ সারভেন্ট পঞ্চানন ছিল—পঞ্চাননকে দেখিয়ে দিল সরিৎ।

    মিঃ লাহিড়ী পঞ্চালনের দিকে তাকালেন, তোমার নাম পঞ্চানন?

    আজ্ঞে পঞ্চানন বেরা—

    তুমি কিছু বলতে পার?

    আজ্ঞে আমি গতকাল সন্ধ্যা ছটা নাগাদ চলে গিয়েছিলাম বৌবাজারে—

    তুমি তাহলে ছিলে না এখানে?

    না স্যার—

    তাহলে দেখা যাচ্ছে কাল রাত্রে আপনার বন্ধু এই ফ্ল্যাটে একাই ছিলেন! পাশের ফ্ল্যাটে কে থাকেন? কি তার নাম?

    সরিৎ বললে, বাঁদিকে ১৩ নম্বরে থাকেন একজন দক্ষিণদেশীয় ভদ্রলোক—মিঃ পাঙ্গু, একটা অফিসের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট—তার স্ত্রী ও ছোট ছোট দুটি ছেলে আর ১৫নং ফ্ল্যাটে ডানদিকে থাকেন মিঃ গোয়েল—একজন পাঞ্জাবী ভদ্রলোক—পাইলট, তার স্ত্রী ও দশ বছরের একটি মেয়ে–

    হুঁ। আপনি কতদিন এই ফ্ল্যাটে আছেন?

    বছর চারেক হবে।

    আপনি একাই?

    না, আমার স্ত্রী আছেন—

    তিনি?

    দিন-পনেরো হল দিল্লী গেছেন তার মা-বাবার কাছে।

    রজতবাবুর সঙ্গে আপনার কতদিনের পরিচয়?

    দশ বারো বছরের পরিচয়—একসঙ্গে বঙ্গবাসী কলেজে আমরা চার বছর পড়েছিলাম— সেই থেকেই পরিচয়।

    আর আপনার বোনের সঙ্গে?

    তাও অনেক দিনের—

    তবু কতদিন হবে?

    ও বরাবরই আমার কাকার কাছে থেকে পাটনায় পড়াশুনা করত—মধ্যে মধ্যে ছুটিতে কলকাতায় আসত তখুনি পরিচয় হয়—তাও ধরুন বছর পাঁচেক তো হবেই

    আপনার বন্ধু নিশ্চয়ই বিবাহিত ছিলেন না?

    না। সামনের অগ্রহায়ণে—ওদের মানে বকুলের সঙ্গে রজতের বিয়ে হবে ঠিক হয়ে ছিল—

    মিঃ লাহিড়ী আর একবার বকুলের দিকে তাকালেন।

    বকুল প্রস্তর-প্রতিমার মত সোফাটার উপরে বসেছিল মাথাটা নীচু করে।

    আচ্ছা মিঃ ব্যানার্জী, আপনার কি মনে হয় ব্যাপারটা?

    মনে তো হয় সুইসাইডই, কিন্তু—

    মৃতদেহের গলায় একটা সরু কালো কর্ড বাঁধা আছে গিট দিয়ে, নিশ্চয়ই লক্ষ্য করেছেন? করেছি।

    এমনও তো হতে পারে—

    কি?

    কেউ ওঁর গলায় ফাঁস দিয়ে নীচে ফেলে দিয়েছে–মিঃ লাহিড়ী বললেন।

    কিন্তু তা কে দেবে আর কেনই বা দেবে?

    কেউ দিতেও পারে তো–ধরুন ওঁর কোন শত্রু! এটা হয়ত আদৌ সুইসাইড নয়—হোমিসাইড—মার্ডার!

    কিন্তু ব্যাপারটা কেমন যেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না অফিসার!

    কেন?

    প্রথমত ও যে দুতিন দিনের জন্য এখানে আসছে—কারও তা জানবার কথা নয়। তাছাড়া ওর বিশেষ পরিচিত জন কেউ এখানে এ শহরে ছিল বলেও জানি না। তাছাড়া ওকে কে-ই বা মার্ডার করতে যাবে আর কেনই বা করবে!

    কি জানি মিঃ ব্যানার্জী, ব্যাপারটা আত্মহত্যা বলে যেন আমার মনে হচ্ছে না। আচ্ছা রজতবাবুর আর কোন পরিচিতজন এ শহরে আছেন যাদের আপনারা জানেন?

    দাদা!

    বকুলের ডাকে সরিৎ বোনের মুখের দিকে তাকাল।

    অনন্য চৌধুরী আর স্ত্রী বিপাশা—

    বিপাশা!

    হ্যাঁ, অফিসার এককালে শুনেছি বিপাশা ওর পাশের বাড়িতেই থাকত—পরিচয়ও ছিল ওদের পরস্পরের মধ্যে যথেষ্টবকুল বললে।

    অনন্য চৌধুরী বিপাশার কে? অরুণ লাহিড়ী প্রশ্ন করলেন।

    বিপাশার সঙ্গে রজতের একসময় যথেষ্ট পরিচয় ছিল–কিন্তু আট নয় মাস হবে, অনন্য চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়ে যাওয়ার পর আমি যতদূর জানি—ওদের পরস্পরের দেখাসাক্ষাৎ হয়নি—

    আচ্ছা বকুল দেবী?

    বকুল তাকাল অরুণ লাহিড়ীর মুখের দিকে।

    আপনার সঙ্গে শুনলাম রজতবাবুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল—আপনারা পরস্পরের পরিচিত অনেকদিনের—বিপাশার কথা আপনি কিছু জানেন, যে মেয়েটির কথা এইমাত্র শুনলাম।

    শুনেছিলাম কয়েকবার রজতের মুখে বিপাশার নাম এবং একসময় ওদের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠতাও রজতের হয়েছিল শুনেছি, কিন্তু বছর তিন-চার আগে অনন্য চৌধুরীর সঙ্গে বিপাশার আলাপ পরিচয় ও ঘনিষ্ঠতা হবার পর আগের সে সম্পর্ক পরস্পরের মধ্যে ছিল না বলেই জানি।

    অতঃপর অরুণ লাহিড়ী উঠে দাঁড়ালেন, চলি মিঃ ব্যানার্জী। হয়ত আবার আসব মানে আসতে হতে পারে কথাগুলো বলে অরুণ লাহিড়ী ঘর থেকে বের হয়ে গেলেন।

    সরিৎ এতক্ষণে যেন ভাল করে তাকাল বোনের দিকে। বকুল কেমন যেন অসহায়ের মত বসে আছে সোফাটার ওপরে। শিথিল হাত দুটি কোলের ওপরে ন্যস্ত। জানালা-পথে বাইরের দিকে তাকিয়ে আছে।

    বকুল! সরিৎ মৃদু কণ্ঠে ডাকল।

    বকুল সরিতের ডাকে ওর দিকে মুখ তুলে তাকাল। বিষণ্ণ ক্লান্ত—কেমন যেন অসহায় দৃষ্টি।

    তা কটা দিন এখানে থাকবি তো?

    না।

    কেন রে?

    ভাল লাগছে না দাদা, ভাবছি কালই রাত্রের ট্রেনে ফিরে যাব। তুমি দেখ যদি একটা রিজার্ভেশন পাও—

    ট্রাভেল এজেন্সির সাহায্যে সেটা পেতে হয়ত কষ্ট হবে না কিন্তু ছুটি নিয়ে এসেছিস যখন, থাক না কটা দিন এখানে।

    এখানে থাকলে রজতের কথা বেশী করে মনে পড়বে দাদা। আমাকে তুমি বাধা দিয়ো না দাদা, আমাকে যেতে দাও বকুলের চোখের কোল দুটো ছলছল করছে সরিৎ লক্ষ্য করে।

    সরিৎ আর কোন কথা বলে না। তার মাথার মধ্যে তখন পুলিস অফিসারের কথাগুলোই যেন ঘোরাফেরা করছে। তার ধারণা রজতকে কেউ হত্যা করেছে! রজতের গলায় বাঁধা কালো। সরু কৰ্ডটা দেখেই হয়ত কথাটা অফিসারের মনে হয়েছে। সত্যিই তো, ঐ কর্ডটা গলায় কোথা থেকে এল? আর কর্ডটা তার গলায় অমন করে গিট দিয়ে বাঁধা ছিল কেন? রজত সুইসাইড যদি করে থাকে, ঐ কর্ডটার তাৎপর্য কি?

    দাদা!

    বকুলের ডাকে সরিৎ বোনের মুখের দিকে তাকাল।

    তুমি দেখেছ কিনা জানি না কখনও, কিন্তু আমি দেখেছি—

    কি দেখেছিস?

    রজতের গলায় একটা সরু সিল্কের কর্ডে একটা মাদুলী বাঁধা ছিল—

    তাই নাকি?

    হ্যাঁ। একবার ও জলে ড়ুবে যায়—ওর যখন পাঁচ বছর বয়স—ওর বাবার গুরুদেব অপঘাত মৃত্যুকে এড়াবার জন্য কালো কর্ডে একটা মাদুলী বেঁধে ওর গলায় ঝুলিয়ে দিয়েছিলেন, সেই থেকেই ওটা ছিল ওর গলায়। আমাকে ও বলেছিল। কিন্তু সেটা ওর গলায় পিছন থেকে অত টাইট করে গিঁট দিয়ে বাঁধা কেন?

    না বকুল, অফিসার যা বলে গেলেন—আমারও সন্দেহ তাই, মনে হচ্ছে হয়ত তার কথাই ঠিক। কেউ ওকে হত্যাই করে গলায় ফাঁস দিয়ে হয়ত নীচে ফেলে দিয়েছে ব্যালকনি থেকে।

    তাই যদি হয়ে থাকে, রজত কি বাধা দেয়নি সে-সময়?

    হয়ত একাধিক লোক ছিল। ব্যাপারটা সত্যিই মাথার মধ্যে যেন আমার আসছে না।

    অরুণ লাহিড়ী মৃতদেহটা হোমি-সাইডাল স্কোয়াড আসার অপেক্ষায় প্রহরায় রাখার একটা ব্যবস্থা করে তাঁর জীপে উঠে বসলেন। থানা দূরে নয়-কাছেই। থানায় পৌঁছে বড়বাবু ও. সি.-র ঘরে গিয়ে ঢুকলেন।

    ঐ থানার ও. সি. সুবিনয় ঘোষ তখন লালবাজার হোমিসাইড স্কোয়াডের বড় অফিসার সুদর্শন মল্লিকের সঙ্গে কথা বলছিলেন।

    থানা থেকেই মিঃ মল্লিককে ফোন করা হয়েছিল।

    এই যে অরুণবাবু আসুন-মল্লিকসাহেব স্পটে যাবার জন্য রওনা হচ্ছিলেন! স্পট থেকে চলে এলেন কেন?

    আমি এতক্ষণ স্যার হোমিসাইডাল স্কোয়াডের অপেক্ষায় থেকে ডে বডিটা পাহারায় রেখে আপনাকে একটা খবর দিতে এলাম।

    মল্লিক বললেন, যে অফিসারটিকে স্পটে পাঠাব ভেবেছিলাম—খোঁজ নিতে গিয়ে শুনলাম সে গতকাল মাঝরাত্রে একটা রেইডের ইনফরমেশন পেয়ে সেই যে বেলঘরিয়ায় গিয়েছে এখনও ফেরেনি—তখন আমি নিজেই চলে এলাম। চলুন না আমার সঙ্গে স্পটে আর একবার।

    চলুন।

    দুজনে ও. সি.-র ঘর থেকে বের হয়ে জীপে গিয়ে উঠে বসলেন। অরুণ লাহিড়ী আর সুদর্শন মল্লিক।

    জীপে যেতে যেতেই অরুণ লাহিড়ী মোটামুটি ভাবে সুদর্শন মল্লিককে ব্যাপারটা বলে গেলেন এবং তাঁর মতে ব্যাপারটা যে একটা হত্যাকাণ্ড তাও বললেন।

    আপনার মনে হচ্ছে ব্যাপারটা এ কেস্ অফ মার্ডার, মিঃ লাহিড়ী?

    হ্যাঁ স্যার, সুইসাইড বলে তো আমার মনে হচ্ছে না।

    হুঁ। কর্ডের ব্যাপারটা সত্যিই সাস্‌পিসাস! কর্ডটা গলায় শক্ত করে গিঁট দিয়ে বাঁধা কেন?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসামনে সমুদ্র নীল – নীহাররঞ্জন গুপ্ত
    Next Article কিরীটী অমনিবাস ৭ – নীহাররঞ্জন গুপ্ত

    Related Articles

    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ১২ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৩ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    নীহাররঞ্জন গুপ্ত

    কিরীটী অমনিবাস ৪ – নীহাররঞ্জন গুপ্ত

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }