Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যুদ্ধোত্তর বাঙলাদেশ – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প197 Mins Read0
    ⤶ ⤷

    আওয়ামী লীগের ‘শুদ্ধি অভিযান’ প্রসঙ্গে

    ১৯৭৩ সালের ফেব্রুয়ারী সবে মাত্র শেষ হলো। এ বছরের ২১শে ফেব্রুয়ারীর ঘটনাসমূহ আমাদের চোখের সামনে এখনো জ্বল জ্বল করে ভাসছে। সাধারণভাবে হতবুদ্ধিতার প্রথম পর্ব কাটিয়ে এখন শুরু হয়েছে জিজ্ঞাসার পর্ব কেন এমন হলো? বাঙলাদেশ স্থাপিত হওয়ার পর এদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামগ্রিকভাবে সামাজিক জীবনে এমন কি পরিবর্তন ঘটলো যার ফলে এ দেশের জনগণ সর্বশ্রেষ্ঠ দিবস হিসেবে যে দিনটিকে এতকাল পালন করেছেন, তার সংগ্রামী পবিত্রতা রক্ষা করেছেন, সেই দিনে যুবশক্তির একাংশ, যে অংশ যতই ক্ষুদ্র হোক, দুষ্কৃতিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে ঢাকার বিভিন্ন রাজপথে তো বটেই, এমন কি শহীদ মিনারের বেদীর ওপর দাঁড়িয়ে নানান সমাজবিরোধী কার্যে ‘সাহসিকতার’ সাথে লিপ্ত হতে পারলো?

    এ প্রশ্নের সঠিক জবাব পেতে হলে এবং তার রাজনৈতিক তাৎপর্যকে যথাযথভাবে উপলব্ধি করতে হলে একুশে ফেব্রুয়ারীর এইসব ঘটনাকে বাঙলাদেশ-উত্তরকালের অন্যান্য ঘটনা থেকে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না। বলাই বাহুল্য, এবারকার একুশে ফেব্রুয়ারীতে যে- সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো মধ্যবিত্তের প্রচলিত ধ্যান-ধারণা এবং তাদের ঐতিহ্যিক মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী। শুধু তাই নয়, এ সবের দ্বারা প্রমাণিত হচ্ছে যে, মধ্যবিত্ত মূল্যবোধ এবং যে সমাজের উপর দাঁড়িয়ে সেই মূল্যবোধ টিকে থাকার কথা, সেই সমাজ আজ খান খান হয়ে ভেঙ্গে পড়ছে। এজন্যেই একুশে ফেব্রুয়ারীর ঘটনাবলী সাধারণ অর্থে যতই ঘৃণা-উদ্দীপক ও হতাশাব্যঞ্জক হোক না কেন, তার রাজনৈতিক তাৎপর্যকে আমাদের বর্তমান ঐতিহাসিক পরিপ্রেক্ষিতেই বিচার করতে হবে।

    কোন সমাজে যখন সমাজবিরোধী কার্যকলাপের ব্যাপকতা ও তীব্রতা বৃদ্ধি পায়, তখন বাহ্যত সেটা একটা নৈতিক সমস্যা হিসেবে দেখা দিলেও সে সমস্যার মূল অর্থনৈতিক জীবনের মধ্যেই প্রোথিত থাকে। বাঙলাদেশের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। ব্যাপকতম আকারে আজ যেটাকে নৈতিক নৈরাজ্য বলে মনে হচ্ছে, সে নৈরাজ্য বাঙলাদেশে আর্থিক জীবনের নৈরাজ্যেরই অপরিহার্য পরিণতি। একুশে ফেব্রুয়ারীতে কিছুসংখ্যক যুবকের সে উচ্ছৃঙ্খলতা এবং নৈতিক অধঃপতন দেখে অনেকে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সে উচ্ছৃঙ্খলতা আজ বাঙলাদেশের আর্থিক জীবনের সর্বস্তরে। এই ‘উচ্ছৃঙ্খলতা’ এবং ‘অধঃপতন’ প্রকৃতপক্ষে এদেশের ‘সামন্তশক্তি’, মুৎসুদ্দী আমলাপুঁজি ও সাম্রাজ্যবাদকবলিত অর্থনৈতিক ব্যবস্থার ক্ষয়িষ্ণুতা এবং ধ্বংসোন্মুখিতারই বহিঃপ্রকাশ। এজন্যেই এই নৈরাজ্য কেবলমাত্র নৈতিক জীবনের মধ্যেই সীমাবদ্ধ নেই। শাসক-শোষকশ্রেণীর সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যেই এই নৈরাজ্য আজ ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তাদের অর্থনৈতিক সংকট তাদের আপাত এবং ব্যাহত শক্তিশালী অবস্থান সত্ত্বেও রাজনৈতিক বিরোধী শক্তির উস্কানী সম্পর্কে তাদের ভীতি, নিজেদের দলীয় ও প্রশাসনিক ব্যবস্থার মধ্যে ব্যাপক দুর্নীতি ইত্যাদি বাঙলাদেশ প্রতিষ্ঠার পর এখানকার সমাজের ক্ষয়িষ্ণুতাকে আরও এগিয়ে দিয়েছে।

     

     

    যে সমাজ ১৯৪৭ সালের আগস্ট মাস থেকে ক্রমাগতভাবে একটা অবক্ষয়ের মাধ্যমে এগিয়ে আসছিলো, সে সমাজের কাঠামো, তার মূল্যবোধের ভিত্তিভূমি ধ্বসে পড়ে বিনষ্ট হচ্ছিলো, সে সমাজের এই বিনষ্ট হওয়ার প্রত্রিয়া একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বাঙলাদেশ স্থাপিত হওয়ার ফলে শেষ হয়নি। উপরন্তু সেই প্রক্রিয়া পাকিস্তানোত্তর বাঙলাদেশে শুধু যে জারী আছে তাই নয়, দ্রুততর হয়েছে।

    অবক্ষয় দ্রুততর হওয়ার ফলে বাঙলাদেশে পাকিস্তান আমলের সব কিছুরই পুনরাবৃত্তি ঘটছে। শুধু পুনরাবৃত্তি ঘটছে বললে ভুল হবে। তৎকালীন পূর্ব পাকিস্তানে সামাজিক অবক্ষয়কে বাহ্যত নানান সামাজিক কর্মকাণ্ডের মধ্যে যেভাবে চিহ্নিত হতে দেখা যেতো এখন সে সবই চিহ্নিত হচ্ছে ব্যাপকতর আকারে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ছাত্রসম্পর্কীয় ইত্যাদি যে-কোন বিষয়ের দিকেই দৃষ্টি ফেরানো যাক, সেখানে দেখা যাবে পাকিস্তানী আমলের বিশেষ করে আইয়ুব-মোনেম-ইয়াহিয়ার আমলের সমস্ত কিছুই যেন ‘নবজীবন’ লাভ করে সমাজের বিভিন্ন পর্যায়ে নিজেদেরকে প্রতিফলিত করছে। ‘তিরিশ লক্ষ’ জীবনের বিনিময়ে অর্জিত বাঙলাদেশ সম্পর্কে রাশি রাশি গালভরা সরকারী বক্তব্য সত্ত্বেও একথা সত্য। এতো সত্য যে, প্রকৃতপক্ষে সরকারী দল আওয়ামী লীগ এবং তাদের সরকারের পক্ষেও তাকে পুরোপুরি অস্বীকার করা আর সম্ভব হচ্ছে না। এজন্যেই তারা বেসামাল অবস্থায় কখনো বিরোধীপক্ষীয় রাজনৈতিক দলগুলোর ওপর, কখনো নিজেদের সরকারী আমলাদের ওপর, কখনো নানান ধরনের দুষ্কৃতিকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে দেশকে ‘দুর্নীতি ও শোষণমুক্ত’ করার জন্যে লাফালাফি করছে, ‘শুদ্ধি আন্দোলনের’ হুমকি দিচ্ছে।

     

     

    কিন্তু শুদ্ধি আন্দোলনের মাধ্যমে দেশকে দুর্নীতি ও শোষণমুক্ত করা কি আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল এবং তাদের সরকারের পক্ষে সম্ভব? যাঁরা এই শুদ্ধি অভিযানের হুমকি দিয়ে দেশময় এক ত্রাসের রাজত্ব আজ সৃষ্টি করেছে, তাদের শ্রেণী-চরিত্র কি? এই শ্রেণী কি প্রগতিশীল না তা বর্তমান ক্ষয়িষ্ণু সমাজেরই একটি অবিচ্ছেদ্য অঙ্গ? নির্বাচনোত্তর পর্যায়ে সরকারী দল আওয়ামী লীগের শুদ্ধি অভিযান সম্পর্কে যে-কোন আলোচনা এ-সব প্রশ্নকে বাদ দিয়ে সম্ভব নয়।

    পাকিস্তান আমলে আওয়ামী লীগের শ্রেণী-চরিত্র বিচার করতে গিয়ে দেখা যায় যে, একদিকে যেমন তা শ্রমিক-কৃষকের দল ছিলো না, অন্যদিকে তেমনি তা পূর্ব বাঙলার সর্বোচ্চ পর্যায়ের শিল্পস্বার্থ, সর্বোচ্চ পর্যায়ে আমলা ও ব্যবসায়িক স্বার্থের এবং সাধারণভাবে উচ্চশিক্ষিত জনগণের রাজনৈতিক দলও ছিলো না। এরা সকলেই মোটামুটিভাবে ১৯৭০-৭১ সালে বিভিন্ন কারণে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হলেও আওয়ামী লীগের মধ্যে তাদের দৃঢ় ভিত্তি ছিলো না। যাদের মধ্যে আওয়ামী লীগের সেই ভিত্তি ছিলো, আওয়ামী লীগ মূলতঃ যাদের প্রতিনিধিত্ব করতো, তারা হলো নিম্নমধ্যবিত্ত চাকরিজীবী, অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্পস্বার্থ, গ্রাম্য ও শহুরে ফড়িয়া এবং জোতদার মহাজন শ্রেণীর একাংশ।

     

     

    আওয়ামী লীগের এই শ্রেণীভিত্তির জন্যে দেখা যাবে যে, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পর থেকে এই সমস্ত শ্রেণীর লোকেরা নিজেদের স্বার্থকে অপেক্ষাকৃত ভালোভাবে গুছিয়ে নিতে সক্ষম হয়েছে। এদের তুলনায় এদেশের সর্বোচ্চ পর্যায়ের শিল্পস্বার্থ, আমলা প্রভৃতিরা অনেকখানি বেকায়দায়। পাকিস্তানি মালিকানাভুক্ত পূর্ব বাঙলার শতকরা ৭০ ভাগ শিল্পকারখানার সাথে শতকরা আরও ১৪ ভাগ বাঙালী শিল্পকারখানা সরকার যখন জাতীয়করণের মাধ্যমে নিজের আয়ত্তে নিয়ে এলো, এই জন্যই তখন ১৪ ভাগের মালিকেরা সরকারকে কোন বাধা দিতে সক্ষম হলো না। পাকিস্তানী আমলের আমলাদের কোন শক্ত ঘাঁটি আওয়ামী লীগের মধ্যে না থাকায় তারাও সাময়িকভাবে নানান অসুবিধার সম্মুখীন হলো।

    অন্যদিকে লাভ হলো তাদের, যারা আওয়ামী লীগ, রাজনীতির ভিত্তিভূমি। শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট স্বার্থকে আঘাত না করে তাকে জীইয়ে রাখার ব্যবস্থা হলো এবং পরবর্তী পর্যায়ে সেই স্বার্থ যাতে ক্রমাগতভাবে নিজেকে স্ফীত করে তুলতে পারে তার জন্যে সবরকম নীতিগত ব্যবস্থাই গৃহীত হলো। ভূমিসংস্কারের ক্ষেত্রে একশো বিঘা জমির সিলিং নির্ধারণ ইত্যাদির কথা বলে সরকার ভূমিসংস্কারের যে কর্মসূচী ঘোষণা করেছিলো জোতদার মহাজনদের জোর আপত্তির কারণে যে সেটা এখন অনেকখানি ভিন্ন আকার ধারণ করেছে সে বিষয়েও কোন সন্দেহ নেই। পরিবারের সংজ্ঞা পরিবর্তন করে এ ক্ষেত্রে তারা বাজী অনেকখানি মাৎ করেছে।

     

     

    এরপর গ্রাম্য এবং শহুরে ফড়িয়ার দল। এই প্রাথমিক পর্যায়ে শ্রেণীগতভাবে এরাই লাভবান হয়েছে সব থেকে বেশী এবং সমাজের অবক্ষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তার অনিবার্য ধ্বংসকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এদের ভূমিকা আজ সব থেকে গুরুত্বপূর্ণ। এরাই আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতার সিংহভাগ আজ লুটপাট করে খাচ্ছে, নিজেদেরকে অর্থনৈতিক দিক থেকে সংগঠিত ও শক্তিশালী করছে। পরবর্তী পর্যায়ে এই শ্রেণীটাই নিজের উন্নতিকে আরও উচ্চস্তরে উঠিয়ে নিয়ে গিয়ে বর্তমানের জাতীয়করণের আওতাভুক্ত শিল্প- বাণিজ্য ও কলকারখানাকে হস্তগত করার ব্যাপারে দারুণভাবে সচেষ্ট থাকবে এবং সেই পর্যায়ে আমলাদের সাথে তাদের বিরোধ অনেকখানি নিষ্পত্তি হয়ে তারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ‘দেশগড়ার’ কাজে নিযুক্ত হবে।

    এই সমস্ত ফড়িয়ারা আওয়ামী লীগের মধ্যে বেশী শক্তিশালী হবার ফলে একদিকে যেমন অবাঙালীদের ধনসম্পত্তি লুটতরাজ অবাধ হয়েছে, অন্যদিকে তেমনি তাদের ‘পারমিট ব্যবসায়ের’ মাধ্যমে দেশে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সৃষ্টি করে আওয়ামী লীগের পাকিস্তানী আমলের একটা মূল খুঁটি চাকরিজীবী, নিম্নমধ্যবিত্তের আর্থিক জীবনকে রীতিমতো বিপন্ন করে তুলেছে। দেশময় আজ যে ব্যাপক সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের অন্যতম মূল খুঁটি এই ফড়িয়া শ্রেণীটির দায়িত্বই সেক্ষেত্রে সব থেকে বেশী।

     

     

    কিন্তু মজার ব্যাপার এই যে, এই ফড়িয়া শ্রেণীর মুখ থেকেই এখন ‘শুদ্ধি অভিযান’-এর মাধ্যমে দেশকে ‘দুর্নীতি ও শোষণমুক্ত’ করার চিৎকার উঠছে সব থেকে বেশী। এক দিকে ঐতিহ্যিক মধ্যবিত্ত মূল্যবোধের মূলে এরা নিজেদের দুষ্কৃতি এবং নানান দুর্নীতির মাধ্যমে যেমন কুঠারাঘাত করছে, জোতদার-মহাজন-আমলা-মৃৎসুদ্দী সাম্রাজ্যবাদ কবলিত বাঙলাদেশের সমাজ ব্যবস্থা ভেঙ্গেচুরে খান খান হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে, অন্যদিকে তেমনি এরাই আবার সে-সমস্ত দুষ্কৃতি এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযানের’ নামে বর্তমান সমাজের ক্রমাগত অবক্ষয় এবং অনিবার্য ধ্বংসকে ঠেকিয়ে রাখার জন্যে নানান বাগাড়ম্বর করছে। চুরি করতে গিয়ে ধরা পড়ে চোর নিজেই ‘চোর চোর বলে চিৎকার করলে যে অবস্থা হয় শুদ্ধি অভিযানকারীদের অবস্থাও আজ তাই। এজন্যে আওয়ামী লীগের এই অভিযান সাময়িকভাবে যে ‘সাফল্যই’ অর্জন করুক তার দ্বারা বর্তমান সমাজের ক্রমাগত অবক্ষয়ের পরিণতি এবং নিজেদের ধ্বংসকে রোধ করা তাদের দ্বারা কোনো মতেই সম্ভব হবে না।

    দৈনিক গণকণ্ঠ
    ৭ই মার্চ, ১৯৭৩

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ঊনিশ শতকের বাঙালী সমাজ – বদরুদ্দীন উমর
    Next Article বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }