Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যুদ্ধোত্তর বাঙলাদেশ – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প197 Mins Read0
    ⤶ ⤷

    সংসদীয় বিরোধী দলসমূহের ঐক্য প্রসঙ্গে

    সংসদীয় বিরোধী দলসমূহের ঐক্য সম্পর্কে তাদের নিজেদের মধ্যে একটা সক্রিয় চিন্তা- ভাবনা এখন দেখা যাচ্ছে। এই ধরনের ঐক্যের প্রয়োজনীয়তা জনগণ বহুদিন থেকেই বোধ করছেন। এতদিনে সংসদীয় বিরোধীদলসমূহ নিজেরাই তার প্রয়োজনীয়তার কথা বলছেন এবং সেই ঐক্য গঠনের জন্যে পরস্পরের প্রতি আহ্বান জানিয়েছেন।

    এই দলসমূহের মধ্যে প্রধান হলো জাতীয় সমাজতান্ত্রিক দল, মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি। এই দুই দলই প্রকাশ্যে নিজেদের দলের দ্বারা আহূত জনসভায় ও দলের কার্যকরী সমিতির সভায় ঐক্যের আহ্বান জানিয়েছে এবং একটি সম্মত কর্মসূচীর ভিত্তিতে সেই ঐক্য গড়ে তোলার জন্যে সব রকম চেষ্টা করবে বলে জনগণের কাছে ঘোষণাও করেছে। অন্যান্য সংসদীয় বিরোধী দলসমূহও এ ব্যাপারে পিছিয়ে নেই। তারাও এই ঐক্যের প্রয়োজনীয়তা জানাচ্ছে। ঐক্যের প্রশ্ন যেখানে আছে, বিরোধিতার প্রশ্ন ও সেখানে থাকতে হবে, কারণ সুস্থ ও শক্তিশালী বিরোধিতার প্রয়োজন থেকেই ঐক্যের প্রয়োজন জন্ম লাভ করে। এজন্যে যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন হয় তার উপরই নির্ভর করে কে কার সাথে ঐক্যবদ্ধ হবে এবং ঐক্য জোট কি ধরনের কর্মসূচী গ্রহণ করবে।

    বাঙলাদেশে কার বিরুদ্ধে সংসদীয় বিরোধী দলসমূহ ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা বোধ করছে এবং সে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিতে যাচ্ছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কারণ এই বিরোধিতা ইতিমধ্যেই খুব সুস্পষ্ট। তারা প্রত্যেকেই এককভাবে ঘোষণা করেছে যে, তারা শুধু ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগই নয়, তার সাথে ‘দেশপ্রেমের’ গাঁটছড়ায় বাঁধা বাঙলাদেশের কমিউনিস্ট পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টিরও (মস্কো পন্থী) বিরোধী। কাজেই সংসদীয় বিরোধী দলের ঐক্যজোট এ ক্ষেত্রে ঐক্য জোটের বিরুদ্ধেই নিজেকে সংগঠিত ও পরিচালিত করতে চাচ্ছে। এত সহজ কথাগুলি এত সরলভাবে এতক্ষণ বলার একটা কারণ আছে। সে কারণটি হলো এই যে, এই ধরনের ঐক্য গঠন প্রচেষ্টা অনেক সময় রাজনৈতিক শত্রু অথবা বিরোধী শক্তিকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে অক্ষমতার জন্যেই একটা প্রাথমিক বাধার সম্মুখীন হয়। এই ধরনের অসুবিধা ও বাধা পশ্চিম বাঙলার বিরোধী দলসমূহের ঐক্যজোটের ক্ষেত্রে এবং ঐক্যবদ্ধ বিশেষ বিশেষ আন্দোলনের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখা যাচ্ছে। কখনো তাই ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিম বঙ্গ রাজ্য কমিটি মার্কসবাদী পার্টির সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হাত মেলাচ্ছে এবং সেই হাত মেলানোর জন্যে বামপন্থী বিরোধী দলগুলির ঐক্যজোটের একটি অংশ অর্থাৎ কয়েকটি পার্টি সেই আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছে (যেমন ভারতের কমিউনিস্ট পার্টি কর্তৃক আহূত বন্ধের ক্ষেত্রে)। আবার কোন কোন ক্ষেত্রে আট-নয়টি বামপন্থী পার্টি একত্রে যখন বন্ধের ঘোষণা দিচ্ছে (যেমন ১৭ই নভেম্বরের বন্ধের ক্ষেত্রে) তখন ভারতের কমিউনিস্ট পার্টি ঐভাবে কংগ্রেসের বিরোধিতায় রাজী না থাকায় তারা একটা নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে। কোন কোন ক্ষেত্রে তারা কংগ্রেসের সাথে একজোট হয়ে বিশেষ বিশেষভাবে কতকগুলি কর্মসূচীও গ্রহণ করছে।

     

     

    পশ্চিম বাঙলার এই ধরনের পরিস্থিতির মতো কোন পরিস্থিতি এখানে নেই। ভারতের মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি কংগ্রেসকে সংকটের সময় সাহায্য করতে এগিয়ে আসে এবং প্রায় সমস্ত গুরুতর ব্যাপারেই সরকারের সাথে সহযোগিতা করে, তার মধ্যে মাঝে মাঝে কিছুটা সংসদীয় বিরোধিতার প্রবণতাও দেখা যায়। কিন্তু বাঙলাদেশের কমিউনিস্ট পার্টি এবং মস্কোপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টির মধ্যে সে ধরনের কোন দোদুল্যমানতা নেই I উপরন্তু আওয়ামী লীগ সরকারের খেদমত যাতে পরিপূর্ণ নিবেদিত চিত্ত হয়ে করতে পারে সেজন্যে তারা আওয়ামী লীগকে ও নিজেদেরকে একমাত্র দেশপ্রেমিক দল হিসেবে ঘোষণা করে দেশপ্রেমিকদের এক ঐক্যজোটে মিলিত হয়েছে। কাজেই এতদিন আওয়ামী লীগের বাইরে অবস্থিত এই দুটি দল এখন যে সংসদীয় বিরোধী দলসমূহের ঐক্যজোটের প্রশ্ন উঠেছে, সে ঐক্যজোট এই সরকারী ত্রিদলীয় ঐক্যজোটের বিরুদ্ধেই নিজেকে দৃঢ়ভাবে স্থাপন করার চেষ্টা করছে।

    বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ আন্দোলন এবং ঐক্যজোটের ক্ষেত্রে মস্ত একটা প্রতিবন্ধকতা, অর্থাৎ রাজনৈতিক বিরোধিতা মূলতঃ কার বিরুদ্ধে পরিচালিত হবে সে বিষয়ে দোদুল্যমানতা থেকে উদ্ভূত প্রতিবন্ধকতা বাঙলাদেশের সংসদীয় রাজনীতিতে না থাকলেও দলগুলি সরকারী ঐক্যজোটের বিরুদ্ধে নিজেদের ঐক্যজোট গঠনে এখনো পর্যন্ত কোন অগ্রগতি সাধন করতে পারছে না কেন, সেই প্রশ্নটি হলো গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটির গুরুত্ব উপযুক্তভাবে বোঝার জন্যেই এতক্ষণ উপরোক্ত প্রতিবন্ধকতা এবং বাঙলাদেশে সেই প্রতিবন্ধকতার অভাবের বিষয়টি উল্লেখ করা হলো।

     

     

    প্রশ্নটিকে এবার আরও সোজাসুজি এবং সরলভাবে উত্থাপন করা যায়। সরকারের বিরুদ্ধে এবং সরকারী ঐক্যজোটের বিরুদ্ধে সমালোচনা এবং সক্রিয় আন্দোলনের প্রয়োজনীয়তা ঘোষণা সত্ত্বেও বাস্তবক্ষেত্রে এই দলগুলি নিজেদের একটি কার্যকরী ঐক্যজোট এখনো পর্যন্ত গঠন করতে পারছে না কেন? এক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা অথবা প্রতিবন্ধকতাগুলির প্রকৃতি ও চরিত্র কি?

    প্রথম প্রতিবন্ধকতা হিসেবে যেটা উল্লেখ করা যেতে পারে, তা হলো এই দলগুলির গণআন্দোলন বিমুখতা। গত দুবছরের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে, সংসদীয় বিরোধী দলগুলির কোনটিই প্রকৃত গণআন্দোলনের পথে যেতে চাইছে না অথবা যাওয়ার মতো কোন সত্যিকার উৎসাহ প্রকাশ করছে না। তাদের কাছে গণআন্দোলনের অর্থ এ পর্যন্ত দাঁড়িয়েছে বিবৃতির মাধ্যমে হরতাল ঘোষণা করে দেওয়া এবং মাঝে মাঝে দুই একটি সভার আয়োজন করা। বিবৃতির ওপর নির্ভরশীলতাই এই বিরোধিতার মূল রাজনৈতিক দুর্বলতা। জনগণের ওপর তাঁদের কোন সত্যিকার আস্থা নেই। এজন্যে জনগণকে সাথে নিয়ে একটা বিরাট ব্যাপক গণ-আন্দোলন (যে আন্দোলনের জন্যে, যে আলোড়নের জন্যে সারা দেশের জনগণ এখন অনেকখানি প্রস্তুত) গড়ে তোলার কোন বাস্তব ও সক্রিয় প্রচেষ্টা কোন সংসদীয় বিরোধী দলের মধ্যেই দেখা যাচ্ছে না।

     

     

    জনগণের এত সমস্যা এবং তাঁদের ওপর এতো রকমের সরকারী নির্যাতন সত্ত্বেও বিরোধী দলগুলি জনগণের পাশে ঠিকমতো দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ না হওয়ার জন্যেই তারা কোন রাজনৈতিক কর্মসূচীও গ্রহণ করতে পারছে না। কতকগুলি বাঁধাধরা বুলি উচ্চারণ করে, সরকারের সমালোচনায় মুখর হয়ে, দায় সারা মনোবৃত্তি নিয়ে সরকারের বিরোধিতা করতেই তারা বেশী আগ্রহী। অর্থাৎ জনগণকে বাইরে রেখে ‘জনগণের জন্যে সংগ্রামের’ এই কৌশলকেই সংসদীয় বিরোধী দলগুলির গণ আন্দোলন ভিত্তিক ঐক্যজোট গঠনের ক্ষেত্রে সব থেকে বড়ো প্রতিবন্ধক হিসেবে দেখা যাচ্ছে।

    সংসদীয় দলগুলির গণ আন্দোলন ভীতির সর্বপ্রধান কারণ যে সরকারী নির্যাতনের ভয়, সে বিষয়ে কোন সন্দেহ নেই। বাঙলাদেশের মতো একটি কৃষিনির্ভর ও কৃষক প্রধান দেশে কোন গণ আন্দোলন কৃষকদেরকে বাদ দিয়ে সম্ভব নয়। কিন্তু বাঙলাদেশের গ্রামাঞ্চলে যেখানেই আন্দোলনের কিছুমাত্র সূত্রপাত হচ্ছে সেখানেই সরকারী নির্যাতন পুরোমাত্রায় জারী হচ্ছে। এই প্রত্যক্ষ অভিজ্ঞতার ফলে সংসদীয় দলগুলি ব্যাপকভাবে কোন গণ- আন্দোলনের সূত্রপাত করতে এবং তাকে এগিয়ে নিতে সাহস করছে না। সরকারী নির্যাতনভীতি তাদেরকে এইভাবে জনগণের মধ্যে আন্দোলন গঠন থেকে বিরত রাখছে। একদিকে সরকারী নির্যাতনের অত্যধিক মাত্রা, সেই নির্যাতনের অনিয়মতান্ত্রিক ও সন্ত্রাসবাদী চরিত্র এবং অন্যদিকে জনগণের ওপর প্রকৃত নির্ভরশীলতার অভাব, এই উভয় কারণ মিলিতভাবে সংসদীয় বিরোধী দলগুলিকে রাজনৈতিক ক্ষেত্রে শুধু যে ঐক্যবদ্ধ হতে বাধা দিচ্ছে তাই নয়, তাদেরকে কোন একক কর্মসূচী গ্রহণেও যথেষ্ট উৎসাহী করছে না। বিরোধী দল যে সরকারের বিরোধিতা করতে, পরস্পরের সাথে একটা কার্যকরী ঐক্যজোট গঠন করতে এবং সর্বোপরি ক্ষমতা দখল করতে চায় না তা নয়। কিন্তু কি উপায়ে এবং কোন্ কর্মসূচীর মাধ্যমে উপরোক্ত রাজনৈতিক লক্ষ্যগুলি অর্জন করা সম্ভব সে বিষয়ে তাদের কোন সঠিক, সুষ্ঠু ও নির্দিষ্ট ধারণা এখন পর্যন্ত নেই।

     

     

    কেবলমাত্র হরতাল আহ্বান করে, দুই একটি সভা-সমিতি করে অথবা সংবাদপত্রে বিবৃতি দিয়ে যে গণ আন্দোলন গঠন করা যায় না, সে কথা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। কিন্তু এই নেতিবাচক উপলব্ধি বিরোধী দলগুলির মধ্যে এখনো পর্যন্ত বাহ্যত কোন ইতিবাচক চিন্তার জন্ম দান করেনি।

    এই চিন্তার অভাবই আজ হয়ে দাঁড়িয়েছে সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলির একক এবং যৌথ প্রতিরোধের ক্ষেত্রে সব থেকে বড়ো বাধা।

    খাদ্যাভাব, বস্ত্রাভাব, দ্রব্যমূল্যের অদৃষ্টপূর্ব বৃদ্ধি এবং নিরাপত্তার অভাব জনগণের মধ্যে যে ব্যাপক অসন্তোষ আজ শোষক শ্রেণী, তাদের সরকার এবং সরকারী মিত্রদের বিরুদ্ধে সৃষ্টি করেছে ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে সেই অসন্তোষকে একটা রাজনৈতিক চরিত্র প্রদান করা সম্ভব হবে যদি বিরোধী দলসমূহ কেবলমাত্র জনসভা, হরতাল, বিবৃতিদান ইত্যাদির মধ্যে নিজেদের কর্মসূচীকে সীমাবদ্ধ না রেখে জনগণের ওপর যে দৈনন্দিন নির্যাতন বিভিন্ন স্থানে বিচিত্রভাবে ঘটছে সেগুলিকে প্রতিরোধ করতে জনগণের মধ্যে উপস্থিত হন, জনগণকে সাথে নিয়েই সেগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এগিয়ে যান। সেক্ষেত্রে একদিকে জনগণও যেমন বিরোধী দলগুলিকে কেন্দ্র করে সংগঠিত হতে থাকবেন তেমনি বিরোধী দলগুলিও জনগণের সক্রিয় সমর্থন থেকে শক্তি সঞ্চয় করে নিজেদের বিরুদ্ধে সরকারী নির্যাতনকেও অনেকখানি প্রতিরোধ করতে পারবে।

     

     

    এইভাবে একদিকে জনগণের সমস্যাগুলিকে ভিত্তি করে আন্দোলন গঠন করলে এবং জনগণের বিরুদ্ধে নির্যাতনকে সারা দেশের সর্বত্র সংগঠিতভাবে প্রতিরোধ করতে এগিয়ে গেলে শুধু যে বিরোধী দলগুলির পক্ষে এককভাবে কর্মসূচী গ্রহণ সম্ভব হবে তাই নয়। সেই আন্দোলন এবং প্রতিরোধ বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হতেও সহায়তা করবে এবং সামগ্রিকভাবে বাঙলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকাংশে এগিয়ে দেবে। কিন্তু সরকারী নির্যাতনকে প্রতিরোধ করার ক্ষেত্রে বিরোধী দলগুলি যদি কোন সক্রিয়, বাস্তব ও কার্যকরী ব্যবস্থা ও নীতি অবলম্বন করতে অসমর্থ হয়, তাহলে তাদের পক্ষে কোন অর্থপূর্ণ ঐক্যজোট গঠন যেমন সম্ভব হবে না, তেমনি তাদের দ্বারা গণ আন্দোলন গঠন ও পরিচালনাও হবে সুদূরপরাহত।

    বঙ্গবার্তা
    ২৯শে নভেম্বর, ১৯৭৩

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ঊনিশ শতকের বাঙালী সমাজ – বদরুদ্দীন উমর
    Next Article বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }