Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যুদ্ধোত্তর বাঙলাদেশ – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প197 Mins Read0
    ⤶ ⤷

    জনগণ গণতান্ত্রিক বিরোধী দলগুলির ঐক্য কেন চাইছেন?

    বাঙলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা সত্ত্বেও ব্যাপক জনগণ এখন সাধারণভাবে আওয়ামী লীগ এবং তার দুই লেজুড়ের ঐক্যজোটের বিরুদ্ধে। শোষক-শাসক শ্রেণীসমূহ এবং তাদের ঐক্যজোটের নির্যাতন-নিপীড়ন এমন এক পর্যায়ে এসে উপস্থিত হয়েছে, যেখানে জনগণ জীবন ও জীবিকার তাগিদে দিশেহারা হয়ে পড়েছেন। আওয়ামী লীগ শাসনের মধ্যে তাঁদের দলভুক্ত ফড়িয়াদের দ্বারা তাঁদের জীবনের কোন পরিবর্তনের সম্ভাবনা তাঁরা আর দেখতে পাচ্ছেন না।

    জাতীয় সমাজতান্ত্রিক দল, মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি, লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, জাতীয় লীগ ইত্যাদি দলগুলি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বৰ্তমান সরকারের বিরোধিতা করছে। এই দলগুলির নীতিগত বক্তব্য, নেতৃবৃন্দের বক্তৃতা-বিবৃতি, রাজনৈতিক প্রস্তাব ইত্যাদি থেকে যতটুকু বোঝা যায় তাতে করে শুধু সরকার বিরোধিতাই নয়, অন্য কতকগুলি বিষয়েও তাদের মধ্যে ঐক্যমত রয়েছে। এই অন্য বিষয়গুলি হলো সরকারী ঐক্যজোটের অন্তর্ভুক্ত মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টির বিরোধিতা এবং বাঙলাদেশে মার্কিন, সোভিয়েত ও ভারতীয় নীতির বিরোধিতা। এই বিরোধিতা যে প্রত্যেকের ক্ষেত্রে সমান তীব্র সেটা না হলেও কয়টি বিষয়ে তাদের মধ্যে মোটামুটি ঐক্যমত আছে।

    এক্ষেত্রে জনগণও পিছিয়ে নেই। তাঁরাও আজ আওয়ামী লীগ এবং তার লেজুড়দের বিরোধী, তাঁরাও বাঙলাদেশে মার্কিন, সোভিয়েত ও ভারতীয় আধিপত্য এবং শোষণের বিরোধী।

    কোন একটি বিশেষ বিরোধী দল এখন পর্যন্ত নিজেদের প্রচেষ্টার মাধ্যমে জনগণের মধ্যে কোন একাধিপত্য অথবা প্রবল আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়নি। তাই জনগণ কোন একটি বিশেষ রাজনৈতিক দলের পেছনে দাঁড়াতে প্রস্তুত নন। তাঁরা শুধু এটুকুই লক্ষ্য করছেন যে, একাধিক রাজনৈতিক দল মোটামুটি একই ধরনের বক্তব্য তাঁদের সামনে উপস্থিত করছে, অল্প-বিস্তর প্রায় একইভাবে সরকার এবং তার দেশীয় ও আন্তর্জাতিক মিত্রদের বিরুদ্ধে কথা বলছে।

    বিরোধী দলগুলির এই অবস্থার জন্যে জনগণ একদিকে যেমন তাদের কোন একটির ওপর তেমন ভরসা রাখতে পারছেন না, তেমনি তাঁরা অন্যদিকে চাইছেন এই দলগুলির মধ্যে একটা ঐক্যমত, তাদের মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার একটা ব্যাপক সাংগঠনিক প্রচেষ্টা। আলোচ্য রাজনৈতিক দলগুলির মধ্যে যদি তাঁরা তেমন কোন সুগভীর পার্থক্য লক্ষ্য করতেন তাহলে এই দলগুলির ঐক্যের অথবা তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কথা তাঁরা চিন্তা করতেন না। এ চিন্তা তাদের মনে আসছে কারণ এই দলগুলির মতামত এবং অবস্থানের মধ্যে তাঁরা একটা মৌলিক সাদৃশ্য লক্ষ্য করছেন। সাদৃশ্যের এই উপলব্ধিই জনগণের মধ্যে জাগ্রত করছে এই সমস্ত দলগুলিকে ঐক্যবদ্ধ দেখার আকাঙ্ক্ষা।

     

     

    সরকারী নীতির আওতায় গ্রামাঞ্চলে জোতদার, মহাজন, ইজারাদার, ইউনিয়ন কাউন্সিল ও রিলিফ কমিটির মেম্বার, চেয়ারম্যান এবং ফড়িয়াদের শোষণ-নির্যাতন জনগণের জীবনকে আজ অতিষ্ঠ করে তুলছে। এই শোষণ-নির্যাতনের সাথে যুক্ত হয়েছে সরকারী এবং সরকার প্ররোচিত সন্ত্রাস। শহরাঞ্চলে রাজনৈতিক টাউট ও ফড়িয়াশ্রেণী চাকরী, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে ব্যাপক অরাজকতার সৃষ্টি করেছে। শিল্প এলাকাসমূহে সরকারী শ্রমিক সংগঠন ও শিল্প প্রশাসন, লুটতরাজ এবং নিজেদের দ্বারা পালিত গুণ্ডাবাহিনীর সহায়তায় এমন এক বিশৃঙ্খলার সৃষ্টি করেছে যা উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাস্বরূপ, শ্রমিকদের জীবনের ও জীবিকার নিরাপত্তার ক্ষেত্রে রীতিমতো বিপজ্জনক।

    দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলে উদ্বৃত্ত উৎপাদকের কিছুটা অতিরিক্ত আয় এখন হচ্ছে। কিন্তু তাদের সেই আয়ও মুদ্রাস্ফীতি এবং বস্ত্র প্রভৃতি অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে তাঁদেরকে খুব বেশী একটা সাহায্য করছে না। গ্রাম এবং শহরাঞ্চলে ক্ষেত- মজুর, রিক্সাচালক ইত্যাদি খেটে-খাওয়া লোকদের আয় কিছুটা বৃদ্ধি পেলেও দ্রব্যমূল্য বৃদ্ধি তাঁদের জীবনেও কোন পরিবর্তন আনেনি। জীবনের ও জীবিকার নিরাপত্তা তাঁদের বাড়েনি।

    সাধারণভাবে যাঁরা নির্দিষ্ট মাইনের চাকরীতে নিযুক্ত তাঁদের অবস্থা খুবই দুর্বিষহ। দ্রব্যমূল্য বৃদ্ধি তাঁদের জীবনকে আজ সর্বাংশে বিধ্বস্ত করে তুলছে। নির্দিষ্ট মাইনের চাকরিজীবী এই মধ্যবিত্তেরা হলেন বর্তমান অবস্থায় নিদারুণ বিপদগ্রস্ত।

     

     

    সামগ্রিকভাবে বাঙলাদেশের কৃষক-শ্রমিক মধ্যবিত্ত জনগণ এখন চাইছেন এই অবস্থা থেকে মুক্তি পেতে। যে দুঃসহ অবস্থা তাঁদের উপর পাহাড়ের মতো চেপে আছে তার থেকে পরিত্রাণের পথ তাঁরা খুঁজছেন। বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলগুলি যে সমস্ত সরকারবিরোধী বক্তব্য নিয়ে তাঁদের সামনে সাধারণভাবে উপস্থিত হচ্ছে সেগুলি জনগণকে আকৃষ্ট করলেও তাঁরা এখনো পর্যন্ত কোন একটি দলের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারছেন না। সব দলের সভাতেই তাঁরা অল্প বিস্তর যাচ্ছেন, সেগুলিতে লোক সমাগম হচ্ছে। বিভিন্ন দলের বক্তব্য এবং সেই বক্তব্যের সাথে তাঁদের নিজেদের অভিজ্ঞতালব্ধ বক্তব্যও অনেকাংশে মিলে যাচ্ছে। কিন্তু এতো মিল থাকা সত্ত্বেও একটি বিষয়ে গরমিলকে তাঁরা কিছুতেই উপলব্ধি ও সমর্থন করতে পারছেন না এবং সে বিষয়টি হলো প্রায় একই ধরনের বক্তব্য প্রদানকারী বিভিন্ন দলগুলির অনৈক্য। প্রত্যেকে বলছে সংগ্রামের কথা, আন্দোলনের কথা। শুধু তাই নয়, তারা বলছে একই সাধারণ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম ও আন্দোলনের কথা। কিন্তু তবু সেই সংগ্রাম ও আন্দোলনের ক্ষেত্রে ঐক্যের প্রশ্নকে তারা উপযুক্ত গুরুত্ব দিচ্ছে না।

    গণতান্ত্রিক বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ দেখার জন্যে জনগণের এই আকাঙ্ক্ষা সম্পর্কে উপরোক্ত রাজনৈতিক দলগুলি যে অবহিত নয়, তা নয়। তারা এ ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং এই ওয়াকিবহাল থাকার জন্যেই তারা গণতান্ত্রিক বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে নিজেদের রাজনৈতিক প্রস্তাবসমূহের মাধ্যমে আহ্বান জানাচ্ছে। কিন্তু এই আহ্বান সত্ত্বেও ঐক্য হচ্ছে না, কোন সংগ্রাম অথবা আন্দোলনও হচ্ছে না।

     

     

    বিরোধী দলগুলি এককভাবে ঐক্যের আহ্বান জানালেও সেই ঐক্যকে বাস্তব রূপ দানের জন্য তারা কেউই প্রকৃতপক্ষে পরস্পরের সাথে আলাপ-আলোচন।র কোন চেষ্টা করছে না। প্রচেষ্টার এই অভাবের জন্যে জনগণের ঐক্যের আকাঙ্ক্ষা তো পূর্ণ হচ্ছেই না, উপরন্তু তাদের মধ্যে হতাশার মাত্রা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে।

    নিয়মতান্ত্রিক বিরোধী দলগুলির কোনটিই সরকারী নির্যাতন ও দমননীতির সামনে এককভাবে দাঁড়াতে পারছে না। এই অক্ষমতার জন্যে তাদের নেতৃত্বে কোন গণ আন্দোলন ও প্রতিরোধও সম্ভব হচ্ছে না। এ দুইকে সম্ভব করতে হলে বর্তমান অবস্থায় গণতান্ত্রিক শক্তির ঐক্য ব্যতীত অন্য কোন পথ নেই। জনগণও এই ঐক্যের মধ্যে শক্তি সন্ধান করছেন। ঐক্যবদ্ধ গণ আন্দোলনই তাই এক্ষেত্রে জনগণের মধ্যে প্রয়োজনীয় আস্থা সৃষ্টি এবং সরকারের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ আন্দোলন গঠনের একমাত্র পথ। এই পথকে এড়িয়ে গেলে অথবা পরিত্যাগ করলে প্রকাশ্য রাজনৈতিক দলগুলি শুধু যে প্রতিরোধ আন্দোলন গঠন করতে পারবে না তাই নয়। এর ফলে বাঙলাদেশে এখন নিয়মতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতার মধ্যেও যেটুকু বিকাশ ও শক্তি- বৃদ্ধি সম্ভব ছিলো এই দলগুলির কোনটিরই সে বিকাশ ও শক্তি-বৃদ্ধি আর হবে না।

     

     

    বঙ্গবার্তা
    ১৩ই ডিসেম্বর, ১৯৭৩

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ঊনিশ শতকের বাঙালী সমাজ – বদরুদ্দীন উমর
    Next Article বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }