Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যেখানে দেখিবে ছাই – অভীক দত্ত

    লেখক এক পাতা গল্প124 Mins Read0
    ⤶ ⤷

    ছাই থেকে আলো

    ।।ছাই থেকে আলো।।

    .

    গাড়িতে ওঠার পর দেবু ব্যাজার মুখে জিজ্ঞেস করল “কোথায় যাবেন?”

    উপমন্যু বললেন “অফিস চ। তোর মুখ গোমড়া কেন? খিদে পেয়েছে?”

    দেবু বলল “খেয়েছি”।

    উপমন্যু বললেন “কোথায় খেলি? চ কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নি। আমারও দুপুরে খাওয়া হয় নি”।

    দেবু গাড়ি স্টার্ট দিল। ইন্সপেক্টর রায়ের অন্যত্র কাজ ছিল। তিনি চলে গেছিলেন।

    রোদের তেজ আছে। উপমন্যু এক্সাম প্রিপারেশন বইটা পড়তে শুরু করলেন। জয়িতার বইতে দাগ দিয়ে দিয়ে পড়ার অভ্যাস ছিল। প্রথম চ্যাপ্টারটা ছোট ছোট অংকের। উপমন্যু কিছুক্ষণের মধ্যে বইয়ের প্রবলেমগুলোয় মগ্ন হলেন। হুশ ফিরল গাড়ি রাস্তার পাশের একটা ছোট হোটেলে থামতে।

    দেবু বলল “চলুন, খেয়ে নি”।

    উপমন্যু বইটা গাড়িতে রেখে গাড়ি থেকে নামলেন।

    হোটেলের ভেতর ঢুকে একটা টেবিলে বসলেন। দেবুকে বললেন “যা খাবি অর্ডার কর”।

    দেবু বলল “মাছ ভাত নি। আপনিও তাই খান। বাইরের মাংস খাওয়া ঠিক না। কী সব ভাগাড় টাগাড় শুনছি”।

    উপমন্যু হাসলেন “তা ঠিক”।

    দুটো কাতলা থালি অর্ডার করলেন উপমন্যু। একটু পরেই খেতে দিল। একটা থালায় ভাত, তার বিভিন্ন খোপে ডাল, তরকারি, আর একটা বাটিতে ছোট এক পিস মাছ। উপমন্যু ডাল দিয়ে ভাত মাখছিলেন। দেবু বলল “আজও কি কালকের মত অত রাত করবেন?”

    উপমন্যু বললেন “হতে পারে। ঠিক নেই। কেন বলত?”

    দেবু বলল “আজ তাড়াতাড়ি ফিরলে ভাল হত। বাড়িতে বড্ড খ্যাক খ্যাক করে”।

    উপমন্যু বললেন “সে তো আমার বাড়িতেও করে। কী করব বল”।

    দেবু বলল “তাড়াতাড়ি ফিরলেই পারেন”।

    উপমন্যু হাসলেন “এই চাকরিতে কি সে সুযোগ আছে রে? ভাল চাকরি পেয়েও গেলাম না শুধু এই চাকরি করব বলে। সব খানেই অবশ্য এরকমই চাপ থাকে”।

    দেবু বলল “আমার মেজো শালা আইটি কোম্পানির গাড়ি চালায়। ওদেরও অনেক রাত অবধি অফিস থাকে”।

    উপমন্যু বললেন “তবে? সব খানেই তাই”।

    দেবু আরেকবার ভাত নিল। উপমন্যু নিলেন না। হোটেলের কাউন্টারে বসা ভদ্রলোক খবরের কাগজে শব্দছক করছিলেন মন দিয়ে। উপমন্যু সে দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ উঠে পড়লেন।

    দেবু অবাক হয়ে বলল “কী হল? পুরোটা খেয়ে নিন”।

    উপমন্যু বললেন “আমার হয়ে গেছে। তুই খেয়ে নে। আমি গাড়িতে গিয়ে বসছি”।

    দেবু মাথা নাড়তে নাড়তে বলল “কী যে করেন”।

    উপমন্যু তাড়াতাড়ি হাত ধুয়ে খাবারের বিল দিয়ে গাড়ির দরজা খুলে এক্সাম প্রিপারেশন বইটা খুললেন। একের পর এক পাতা উলটে যেতে লাগলেন। শুরুর দিকে প্রতিটা পাতাতেই জয়িতা পেন্সিল দিয়ে বইতে দাগিয়েছে নিজের মত করে উত্তরগুলো। বেশ কয়েকটা পাতা উল্টাবার পর দেখা গেল একটা পাতায় এসে জয়িতা কোন উত্তরের অপশনে দাগ দেয় নি। বরং সে পেজের ওপরে পেন্সিল দিয়ে একটা ফোন নাম্বার লেখা। উপমন্যু আইটির নায়েককে ফোন করলেন। ফোন বেশ কয়েকবার বেজে থেমে গেল।

    অধৈর্য হয়ে উপমন্যু সাইবার সেলে ফোন করে জানতে পারলেন নায়েক মন্দারমণি গেছে। ফোনটা রেখে উপমন্যু বললেন “তাই তো। বলেছিল। ভুলে গেছিলাম”।

    দেবু হাত ধুয়ে চলে এসেছিল। গাড়িতে উঠে গম্ভীর গলায় বলল “কী যে করেন না। খাওয়ার নষ্ট করা মোটেও ভাল জিনিস না”।

    উপমন্যু বললেন “তা ঠিক। অফিস চ দেখি এবার”।

    দেবু গাড়ি স্টার্ট দিল।

    উপমন্যু চিন্তিত মুখে জানলার বাইরে তাকিয়ে রইলেন। মিনিট দশেক পরে তার ফোন বেজে উঠল। নায়েক। উপমন্যু সঙ্গে সঙ্গে ফোনটা ধরে বললেন ‘কী যে কর না, ফোনটা কাছে রাখতে বলেছিলাম না?”

    নায়েক বললেন “স্যার এই স্নান সেরে উঠলাম। বলুন, কী হল আবার”।

    উপমন্যু বললেন “জাস্ট একটা নাম্বার পেলাম। সেটার ঠিকুজি কুষ্ঠী, ট্র্যাকিং সব দিতে হবে”।

    নায়েক অবাক গলায় বললেন “সেটা তো স্যার ডিপার্টমেন্টে দিলেও হত”।

    উপমন্যু বললেন “উহু। হাই প্রোফাইল কেস। কোন রিস্ক নিতে পারব না। তোমাকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করতে পারব না”।

    নায়েক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন “ঠিক আছে স্যার। নাম্বারটা এস এম এস করুন। তবে আমার শিওর ডিভোর্স হবে। বউ হেবি খচে যাবে এখানে এসেও কাজ করতে দেখলে”।

    উপমন্যু বললেন “ম্যানেজ কর হে। পুরুষদের কাজই হল সারাজীবন ভাল করে ম্যানেজ করে যাওয়া। তোমার কলটা এক্সপেক্ট করছি খুব শিগগিরি। রাখলাম”।

    নায়েক বললেন “বাই স্যার”।

    ফোন রেখে উপমন্যু বইটা খুলে আবার বইটার প্রবলেম সল্ভ করা শুরু করলেন।

    ।।ছাই থেকে আলো।।

    .

    অফিসে নিজের চেম্বারে এসে উপমন্যু কম্পিউটার খুলে বসলেন।

    ঘটনাপ্রবাহ নিজের মত করে লিখতে শুরু করলেন।

    টাইপ করার মাঝেই চোখটা ফোনের দিকে চলে যাচ্ছিল। একবার ভাবলেনও নায়েককে ফোন করবেন কিন্তু শেষ মুহূর্তে ফোন থেকে হাত সরিয়ে নিলেন। ব্যস্ত অফিস। প্রত্যেক অফিসারই কোন না কোন কেসে ব্যস্ত আছেন।

    বহুকাঙ্খিত ফোনটা এল ঘন্টাখানেক পরে। নায়েকের নাম্বার দেখেই উপমন্যু সঙ্গে সঙ্গে ফোনটা তুলে বললেন “বলো। জানা গেল কার নাম্বার, কী বৃত্তান্ত?”

    নায়েক বললেন “হ্যাঁ। এই নম্বরটি রেজিস্টার আছে তন্ময় ভৌমিকের নামে। ডেট অফ বার্থ ১২-৩-১৯৮২। ঠিকানা দমদমের। আপনাকে সম্পূর্ণ ঠিকানাটা আমি মেসেজ করছি”।

    উপমন্যু বললেন “কর। নাম্বারটা অফ আছে”?

    নায়েক বললেন “হ্যাঁ। অফ আছে”।

    উপমন্যু অন্যমনস্কভাবে বললেন “ঠিক আছে। থ্যাঙ্ক ইউ ভাই। নাও এঞ্জয় ইওর হলিডে। আপাতত আর জ্বালাচ্ছি না”।

    নায়েক হাসলেন “ঠিক আছে স্যার”।

    উপমন্যু বললেন “ঠিকানাটা এস এম এস কর এখনই”।

    নায়েক বললেন “শিওর স্যার”।

    ফোন রাখার এক মিনিটের মধ্যেই তন্ময় ভৌমিকের পুরো ঠিকানাটা উপমন্যুকে এস এম এস করে দিলেন নায়েক। উপমন্যু এস এম এসটা পাওয়া মাত্র চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরোলেন। তাকে দেখে তার কলিগ রঙ্গন পালিত চেচিয়ে উঠলেন “কী হে উপমন্যু, তোমার তো খোঁজই নেই। খুব বিজি নাকি?”

    উপমন্যু বললেন “তা বটে। পরে কথা বলছি ভাই”।

    রঙ্গন বললেন “এইজন্য বলি টিম কর, টিম কর। বসও তেমন। তোমাকে একা ছেড়ে দেন। তুমি বলেই দেন হয়ত”।

    উপমন্যু হেসে বললেন “তা বটে। তবে তোমাকে লাগতে পারে এই কেসে। তৈরী থেকো”।

    রঙ্গন মাথা নাড়লেন “শিওর বস। অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস”।

    দেবু গাড়িতেই ঘুমাচ্ছিল। উপমন্যু কাঁচে ঠক ঠক করে ওকে তুলে দিয়ে বললেন “ওঠ শিগগিরি। দমদম যাব”।

    দেবু ধড়মড় করে উঠে গাড়ির দরজা খুলে দিল। উপমন্যু গাড়িতে উঠতে গাড়ি স্টার্ট দিল। উপমন্যু এস এম এসটা দেখে দেবুকে ঠিকানাটা বলে দিয়ে বললেন “জলদি চালা”।

    দেবু উত্তর দিল না। বোঝা যাচ্ছিল দিবানিদ্রা ভঙ্গ হওয়ায় সে বেশ ক্ষুব্ধ হয়েছে। ঘন্টাখানেক লাগল ঠিকানায় পৌঁছতে। বাজারের কাছে পৌঁছে স্থানীয় লোকেদের জিজ্ঞেস করে খানিকটা গিয়ে দেখা গেল একটা সরু গলির মুখে গাড়ি দাঁড় করিয়ে হেঁটে যেতে হবে। উপমন্যু বললেন “তুই এখানেই থাক। আমি দেখে আসছি”।

    দেবু বলল “ঠিক আছে”।

    গলিটা ধরে আরও মিনিট পাঁচেক হাঁটবার পরে নায়েকের পাঠানো ঠিকানায় পৌঁছলেন উপমন্যু। একটা ছোট একতলা বাড়ি। বাড়ির সামনে ছোট বাগান করা। কলিং বেল টেপার মিনিট দুয়েক পরে এক ভদ্রমহিলা এসে দরজা খুলে অবাক চোখে উপমন্যুর দিকে তাকিয়ে বললেন “বলুন কী চাই?”

    উপমন্যু বললেন “তন্ময়বাবু আছেন?”

    মহিলাটি মাথা নেড়ে বললেন “না। উনি অফিসে এখন। কেন বলুন তো?”

    উপমন্যু আই কার্ড বের করে দেখিয়ে বললেন “আমি পুলিশ থেকে আসছি একটা কেসের ব্যাপারে। তন্ময়বাবুর অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া যাবে? আপনি কি ওঁর স্ত্রী?”

    মহিলাটি খানিকটা ভয় পেয়ে বললেন “হ্যাঁ। আমি ওঁর স্ত্রী। কিন্তু আপনি কী বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না”।

    উপমন্যু হেসে বললেন “সে তো এখনও আমিও কিছু বুঝে উঠতে পারি নি। বোঝার চেষ্টা করছি বলতে পারেন। কোথায় চাকরি করেন আপনার স্বামী? এস আর জি ইনফোটেকে কি?”

    মহিলাটি বললেন “না, উনি সরকারি চাকরি করেন। আপাতত সল্টলেকে পোস্টেড আছেন”।

    উপমন্যু বললেন “বেশ। দেখুন তো এই মেয়েটিকে চিনতে পারেন কি না”।

    উপমন্যু তার ফোনটা এগিয়ে দিলেন। মহিলাটি জয়িতার ছবি দেখে মাথা নাড়িয়ে বললেন “না। আমি একে চিনি না”।

    উপমন্যু বললেন “আচ্ছা। আপনি অনুগ্রহ করে তন্ময়বাবুর একটি অ্যাক্টিভ নাম্বার এবং বর্তমান অফিসের ঠিকানাটা আমাকে দিন”।

    মহিলাটি বললেন “আমি বলছি আপনি লিখে নিন”।

    উপমন্যু বললেন “বেশ। বলুন”।

    .

    ।।ছাই থেকে আলো?।।

    গাড়িতে উঠে উপমন্যু বললেন “সল্টলেক চ”।

    দেবু গাড়ি স্টার্ট দিয়ে বলল “এই করি সারাদিন ধরে”।

    উপমন্যু ঠিকানার কাগজটা দিয়ে তাকিয়ে ছদ্ম দীর্ঘশ্বাস ফেলে বললেন “কী করবি, এই তো জীবন”।

    দেবু গোঁজ হয়ে চালাতে চালাতে বলল “আমার কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে”।

    উপমন্যু বললেন “ছেড়ে দেব তো। চিন্তা করিস না। দাঁড়া একটা ফোন করে নি”।

    কাগজে দেওয়া নাম্বারটা ডায়াল করলেন উপমন্যু। বেশ কয়েকবার রিং হবার পর ওপ্রান্ত থেকে ভেসে এল “আরে মশাই বললাম তো আমার ক্রেডিট কার্ড লাগবে না। দেওয়ার সময় তো দিয়ে দেবেন, তার পরে বিল দিতে একদিন দেরী হলে প্যান্ট হলুদ করে দেবেন। রাখুন তো”।

    ফোনটা কেটে গেল।

    উপমন্যু হতভম্ব গলায় বললেন “যাব্বাবা”।

    নাম্বারটা আবার ডায়াল করলেন। এবার একবার রিং হতেই ওপ্রান্তে ধরলেন তন্ময়বাবু “কী হল? আবার জ্বালাচ্ছেন কেন? বললাম তো আমার চাই না ক্রেডিট কার্ড”।

    উপমন্যু একটু গলা খাকরিয়ে বললেন “তন্ময় ভৌমিক বলছেন? আমি কলকাতা পুলিশ থেকে বলছি”।

    “অ্যা?” ওপ্রান্তে যেন একটা ইলেকট্রিক শক খেলেন ভদ্রলোক, “পুলিশ? কেন? কী করলাম বলুন তো আমি?”

    “আজ্ঞে একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে একটু বসতে হত। আপনার বাড়িতে এসেছিলাম, আপনার স্ত্রীর থেকে আপনার অফিসের ঠিকানা পেয়েছি। আপনি এখন অফিসে আছেন?” উপমন্যু নম্র গলায় জিজ্ঞেস করলেন।

    “বাড়িতে? জানতামই তো। ঘরশত্রু বিভীষণ বউ থাকতে আর চিন্তার কী আছে”। মনে মনেই বলতে চেয়েছিলেন তন্ময়বাবু কিন্তু কথাটা এদিকেও চলে এল।

    উপমন্যু বললেন “আপনার সঙ্গে কথা বলাটা জরুরি তন্ময়বাবু। আমরা একটা কেসের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি এখন”।

    তন্ময়বাবু বললেন “বেশ। অফিস অ্যাড্রেস যখন পেয়েই গেছেন তখন চলে আসুন। এখানেই কথা বলে নেব। পাঁচটার আগে আসবেন কিন্তু। তারপরে আমি থাকি না”।

    উপমন্যু বললেন “থ্যাংক্স। আমি এখনই আসছি। চিন্তা করবেন না”।

    ফোনটা কাটলেন উপমন্যু।

    #

    তন্ময় ভৌমিক মধ্য চল্লিশ, ছোটখাটো ফরসা চেহারার লোক। উপমন্যুকে অফিসের একটা ছোট ঘরে নিয়ে গিয়ে বললেন “বলুন”।

    উপমন্যু আই কার্ড বের করে টেবিলে রাখলেন। তন্ময় ভৌমিক কার্ডটা তুলে দেখে বললেন “ওরে বাবা। গোয়েন্দা পুলিশ। পুলিশে ছুলে কত ঘা যেন?”

    উপমন্যু পকেট থেকে ফোন বের করে জয়িতার ছবি বের করে তন্ময় ভৌমিকের দিকে এগিয়ে দিয়ে বললেন “চেনেন এই মেয়েটাকে?”

    তন্ময় ভৌমিকের চোখে পাওয়ার আছে। পকেট থেকে চশমা বের করে অনেকক্ষণ জয়িতার ফটো দেখে বললেন “নাহ। কে ইনি?”

    উপমন্যু তন্ময়ের চোখের দিকে তাকিয়ে বললেন “সত্যি বলছেন তো? পুলিশ কিন্তু খুব বাজে জিনিস তন্ময়বাবু”।

    তন্ময় বললেন “পুলিশ কী জিনিস আমি জানব না? আমার মেজো শালাও পুলিশে আছে। ভোর রাত থেকে রাস্তায় দাঁড়িয়ে লরি ধরে সংসার চালায়। মাইনের টাকায় হাতও দিতে হয় না। আমাকে পুলিশ নিয়ে আর নতুন কী বলবেন?”

    উপমন্যু বহু কষ্টে হাসি চেপে গম্ভীর গলায় বললেন “মেয়েটি খুন হয়েছে তন্ময়বাবু। এবং অত্যন্ত নৃশংসভাবে খুন হয়েছে। মৃত্যুর আগের দিন মেয়েটি একটি বইতে আপনার নাম্বার পেনসিলে লিখে রেখে গেছে”।

    তন্ময় অবাক হয়ে বললেন “আমার নাম্বার? কোন নাম্বার?”

    উপমন্যু নাম্বারটা বললেন তন্ময়কে।

    তন্ময় রেগে গিয়ে বললেন “দূর মশায়। এই নাম্বার আমার কেন হতে যাবে। এটা আমার নাম্বার না। এই নিন, আমার ফোন নিন”… তন্ময় তার ফোন এগিয়ে দিলেন, “এই ফোনে দুটো নাম্বার আছে, আমার অফিসের সবাইকে জিজ্ঞেস করুন, সবাই এক বাক্যে স্বীকার করবে, আমার এই নাম্বার দুটো ছাড়া আর কোন নাম্বার নেই”।

    উপমন্যু বললেন “ওকে। আপনার কথা মেনে নিলাম। তাহলে বুঝতে হবে আপনার আধার কার্ড ইউজ করে কেউ সিম তুলেছে। আপনার এই দুটো সিম আপনি কবে থেকে ইউজ করছেন?”

    তন্ময় মাথা চুলকে বললেন “একটা তো জিও। আরেকটা বি এস এন এল। বি এস এন এলটা অনেক পুরনো সিম। জিও সিমটা এই ক’মাস আগে…”

    তন্ময় থেমে গেলেন।

    উপমন্যু বললেন “বলুন”।

    তন্ময় বললেন “মাসখানেক না। বছর পেরিয়ে গেছে। কেউ একজন আমার সঙ্গে জিওর দোকানে গেছিল, যে আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটা সিম তুলেছিল। নামটা ভুলে গেছি বুঝলেন”।

    উপমন্যু তন্ময়ের দিকে তাকিয়ে বললেন “ভুলে গেছেন মানে? এসব ব্যাপার কেউ ভোলে নাকি?”

    তন্ময় হতাশ গলায় বললেন “আমার মেমোরি খুব খারাপ। আমার বউও জানে। প্রায়ই আলু নিতে বললে আমি পেয়াজ নিয়ে যাই। তারপরে বউয়ের ঝাড় খেতে হয়”।

    উপমন্যু তীক্ষ্ণ চোখে তন্ময়কে দেখে বললেন “দেখুন তন্ময়বাবু, হয় আপনি একবারেই কিছু জানেন না, নয়ত আপনি সব জেনে বোকা সাজছেন। ব্যাপারটা এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে হেফাজতে নিতে হবে। সিমটা কাকে দিয়েছিলেন মনে করুন”।

    তন্ময় উপমন্যুর দিকে ভীত চোখে তাকিয়ে বললেন “হেফাজত? আচ্ছা, আমাকে একটু সময় দিন”।

    উপমন্যু বিরক্ত মুখে তন্ময়ের দিকে তাকিয়ে রইলেন।

    .

    ।।যেখানে দেখিবে ছাই।।

    .

    নায়েককে ফোন করছিলেন উপমন্যু। নায়েক ফোন তুলছিলেন না। তন্ময় ভৌমিক চুপ করে উপমন্যুর সামনে বসে আছেন। উপমন্যু ফোনটা কান থেকে নামিয়ে রাখতে তন্ময় বললেন “আমি কি এবার ছুটি পেতে পারি”?

    উপমন্যু বললেন “আপনাকে আমি আটকে রাখি নি তন্ময়বাবু। সমস্যা হল, আপনার আধার কার্ড দিয়ে যে নাম্বারটা তোলা হয়েছে সেটা একটা ক্রাইমের সঙ্গে যুক্ত হতে পারে। যদি সেটা হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছেন আপনি ফেঁসে যেতে পারেন। এখন আপনাকে আমাদের সাহায্য করতে হবে”।

    তন্ময় তেরিয়া হয়ে বললেন “আমি তো খুন করি নি। আমি কেন ফেঁসে যাব বলুন তো?”

    উপমন্যু বললেন “আপনি খুন করেছেন কি করেন নি সেটা তো এখনই আমি কিছু বলতে পারব না, তাই না। আপনি কী করেছেন সে সম্পর্কেও আমরা এখন পুরোপুরি অন্ধকারে। আমি আবার আপনাকে বলছি, আপনি আমাদের সাহায্য করুন আপনার নিজের স্বার্থে। একটা ছোট মেয়ের স্বার্থেও, যাকে নর্থ বেঙ্গল থেকে কলকাতায় এসে খুন হতে হয়েছে। প্লিজ”।

    তন্ময় এবারে খানিকটা শান্ত হলেন। বললেন “বলুন, আমি কীভাবে আপনাকে সাহায্য করব”।

    উপমন্যু বললেন “আমি কয়েকজনের ছবি দেখাচ্ছি। আপনি এই ছবিগুলো দেখে আমাকে বলুন এদের কাউকে আপনি চেনেন কি না”।

    তন্ময় বললেন “বেশ। দেখান”।

    উপমন্যু ফোনের গ্যালারি বের করে তন্ময়ের সামনে দিয়ে বললেন “সোয়াইপ করে যান। যাকে চিনতে পারেন, আমাকে জানান”।

    তন্ময় ফোনটা নিয়ে সোয়াইপ করতে শুরু করলেন। প্রথমেই এল শঙ্করবাবুর ফটো। তন্ময় বললেন “ইনি তো বিখ্যাত লোক মশাই। ইনি খুন করেছেন নাকি?”

    উপমন্যু মাথা নাড়লেন “না না, তা কেন হবে? আপনি কি একে ব্যক্তিগতভাবে চেনেন?”

    তন্ময় দাঁত বের করে হেসে বললেন “খেপেছেন মশাই, ছাপোষা মানুষ। শঙ্করবাবুকে চিনলে এখানে পড়ে থাকতাম নাকি”।

    উপমন্যু বললেন “কেন? আপনি এখানে পড়ে আছেন তাতে খারাপ কী আছে? ভালই তো আছেন। সরকারি চাকরি করছেন, আজকালকার দিনে ক’টা লোক সরকারি চাকরি করেন?”

    তন্ময় মুখ বেঁকিয়ে বললেন “সরকারি চাকরি? দূর মশাই, সে তো দীপুদা। দীঘা পুরী দার্জিলিংএর বাইরে যাওয়াই যায় না। বেসরকারি মানেই তো ব্যাংকক। সে তো স্বর্গ শুনেছি, থাই মামণিরা এসে মালিশ টালিশ করে দিয়ে যায়…”

    কথার তোড়ে বলে যাচ্ছিলেন তন্ময়, বেশি বকে ফেলছেন বুঝে চুপ করে গেলেন। উপমন্যু বললেন “মালিশ… টালিশ… তো এই শহরেও হয়। করান বুঝি”?

    তন্ময় উপমন্যুর দিকে তাকিয়ে বললেন “তার সঙ্গে আপনার কেসের সম্পর্ক আছে কি? আমার টাকা, আমি যা ইচ্ছা করব”।

    উপমন্যু হাত তুলে মোবাইলের দিকে দেখিয়ে বললেন “প্লিজ দেখুন, আমায় অন্যত্র যেতে হবে”।

    তন্ময় রাগী চোখে উপমন্যুর দিকে তাকিয়ে আঙুল দিয়ে ফটোগুলো তাড়াতাড়ি সোয়াইপ করে দেখে নিয়ে ফোনটা উপমন্যুর দিকে এগিয়ে দিয়ে বললেন “এদের মধ্যে কাউকেই চিনি না আমি। কারো সঙ্গে আমার কোন আলাপ নেই”।

    উপমন্যু ফোনটা নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন “বেশ। আজ তাহলে এটুকুই থাকল। যদি দেখা হওয়ার হয়, তাহলে নিশ্চয়ই হবে”।

    তন্ময় বললেন “আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আমার ফ্যামিলিতেও কিন্তু পুলিশের লোক আছেন, বলে দিলাম”।

    উপমন্যু তন্ময়ের দিকে ঝুঁকে বললেন “আপনার ফ্যামিলিতে পুলিশের লোক আছেন, কিংবা সিবিআইয়ের লোক আছেন, তাতে আমার কোন যায় আসে না ভৌমিকবাবু। যদি আপনি দোষী হন, তাহলে আপনি দেশের প্রধানমন্ত্রী হলেও কোমরে দড়ি পরিয়ে জেলে নিয়ে যাবার ক্ষমতা ভারতীয় সংবিধান আমাদের দিয়ে রেখেছে”।

    তন্ময় ঘাবড়ে গিয়ে দাঁত বের করে বললেন “এই দেখুন মশাই, খচে যাচ্ছেন কেন? বিশ্বাস করুন, আমি একটা পিপড়েও মারি নি জীবনে, খুন টুন তো দূরের কথা। আপনি বসুন, আমাদের অফিসের ক্যান্টিনের চা খেয়ে যান। অযথা রেগে যাচ্ছেন মশাই”।

    উপমন্যু বসলেন। বললেন “বেশ। আপনার কথা বিশ্বাস করলাম। খাওয়ান চা”।

    তন্ময় ঘর থেকে বেরিয়ে চা বলে এসে বসে বললেন “লোকজনের হেবি কৌতূহল। সবাই ভাবছে অফিসে পুলিশের গাড়ি কেন এল। এ কেমন ফেঁসে গেলাম বলুন তো মশাই। কোন কুক্ষণে সিম তুলতে যেতাম। সেই যে, খুব লম্বা লাইন পড়ল না? আরে ভুলে গেলেন? সেই যে ফ্রি সিম দিচ্ছিল আধার নাম্বার দিলেই। আমাকেও কে যেন বলল…” তন্ময় বিভ্রান্তের মত মুখ করে উপমন্যুর দিকে তাকালেন।

    উপমন্যু বললেন “সিমটা এক বছর বা দেড় বছর আগে তোলা। হতে পারে, আপনার কোন অফিস কলিগের সঙ্গে গিয়ে তুলেছিলেন”।

    তন্ময় কয়েক সেকেন্ড উপমন্যুর দিকে তাকিয়ে লাফিয়ে উঠে বললেন “ঠিক বলেছেন মশাই, মনে পড়েছে। অতনু… অতনু। আমি সে সময়টা প্রোজেক্টের কাজে আমাদের বিবাদি বাগের অফিসে ছিলাম। অতনুই তো… হ্যাঁ, স্পষ্ট মনে পড়েছে, অতনু আর আমি চাদনি গিয়ে সিমটা তুলেছিলাম”।

    উপমন্যু নড়ে চড়ে বসলেন “অতনু? অতনু কী? নাম ধাম যা জানেন বলুন”।

    চা এসে গেছিল। তার সঙ্গে লম্বা বিস্কুট।

    উপমন্যু চা টেবিলে রাখলেন। ক্যান্টিনের ছেলেটা অনেক প্রশ্ন নিয়ে উপমন্যুর দিকে তাকাচ্ছিল।

    তন্ময় ক্যান্টিনের ছেলেটাকে ধমক দিয়ে বললেন “তুই যা এখন। পরে কথা বলব”।

    ছেলেটা বেরোলে তন্ময় ঘরটার দরজা ভেজিয়ে দিয়ে চেয়ারে বসে বললেন “দাদা, আমার নাম যেন না ওঠে। অতনু ভটচাজ একটি চিজ”।

    উপমন্যু বললেন “মানে?”

    তন্ময় আবার ভাল করে দরজার দিকে তাকিয়ে একটু উশখুশ করে বললেন “এই যে মালিশ টালিশের কথা বলছিলেন না, সেটা অতনুর পাল্লায় পড়ে একবার করিয়েছিলাম। বালিগঞ্জে একটা সালোন না কী বলে সেসব আছে মশাই। বাইরে থেকে দেখলে কিস্যু বুঝবেন না। ভেতরে গিয়ে কন্ট্র্যাক্ট হল। সে এক এক্সপেরিয়েন্স। কীসব ক্রিম টিম দিয়ে নাঙ্গা মেয়ে বডি মালিশ করে দেয়, তারপর…”

    তন্ময় কাশতে কাশতে চুপ করে গেলেন।

    উপমন্যু বললেন “হু বুঝলাম। এই অতনুর ডিটেলসটা দিন তবে। কোথায় আছেন এই চিজটি?”

    তন্ময় বললেন “এখন হাওড়ার অফিসে আছে। ইউনিয়নে চেনা পরিচিত আছে তাই নিজের ভাল পোস্টিং করিয়েছে আর কী”।

    উপমন্যু বললেন “হু, আর বাড়ির ঠিকানা?”

    তন্ময় বললেন “ওই তো, হাওড়াতেই ওর বাড়ি। শিবপুরে”।

    উপমন্যু দীর্ঘশ্বাস ফেলে বললেন “দেবুরে। হল তোর আজ।” তন্ময়ের দিকে তাকিয়ে বললেন “দিন, অতনুর ফোন নাম্বার”।

    .

    দেবু বিড়ি খাচ্ছিল। উপমন্যুকে দেখে বিড়ি ফেলে দিল। উপমন্যু দেবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন “তুই একটা কাজ কর, তুই বাড়ি চলে যা। আমি ক্যাব নিয়ে নিচ্ছি”।

    দেবু বলল “কেন কোথায় যাবেন?”

    উপমন্যু বলল “শিবপুর যেতে হবে। ফিরতে যথারীতি রাত হতে পারে। তুই বাড়ি চলে যা”।

    দেবু গাড়িতে উঠে বলল “বসুন”।

    উপমন্যু অবাক হয়ে বললেন “মানে?”

    দেবু গম্ভীর গলায় বলল “আগে ডিউটি। কাজের মাঝখান থেকে আমি পালাই না”।

    উপমন্যু অনেক কষ্টে হাসি চেপে গাড়িতে উঠলেন।

    দেবু গাড়ি স্টার্ট দিল। উপমন্যুর ফোন বাজছিল। দেখলেন বিল্টু ফোন করছে।

    উপমন্যু বললেন “বল বিল্টু”।

    বিল্টু বলল “স্যার, দেখা হবে নাকি?”

    উপমন্যু বললেন “হতেই পারে। কোথায় তুমি?”

    বিল্টু বলল “আমি বেলেঘাটার কাছে আছি স্যার”।

    উপমন্যু বললেন “বাহ, ভালই হল, আমি হাওড়া যাচ্ছি এখন। তুমি ওদিকেই থাকো। গাড়িতে তুলে নিচ্ছি”।

    বিল্টু বলল “ঠিক আছে স্যার”।

    কিছুক্ষণের মধ্যেই বিল্টু গাড়িতে উঠল। বিল্টু পুলিশের ইনফরমার। ছোট খাটো চেহারা। এককালে প্রচুর বাজে কাজ করেছে। উপমন্যুই বিল্টুর মগজধোলাই করে ওকে সৎপথে আনেন। এখন শোলার ব্যবসায়ী। তবে উপমন্যু যে কোন কাজ দিলে নিষ্ঠা সহকারে করে।

    গাড়িতে উঠে বিল্টু বলল “কলকাতায় কি ঠান্ডা পড়ে না স্যার? আমাদের হুগলীতে হেবি ঠান্ডা”।

    উপমন্যু বললেন “পলিউশন বাড়ছে বলেই হয়ত। যাক গে, কাজের কথায় আসি। কী আপডেট বল”।

    বিল্টু মোবাইল বের করে বলল “এই হালদার বাড়ির মালিক যিনি, মানে বয়স্ক লোক যে ভদ্রলোক, সুশান্ত হালদার, তিনি বাড়ি থেকে বেরোন না। পাড়ার লোকেদের থেকে শুনে বুঝলাম নিতান্ত ভদ্রলোক। কারো সাতে পাঁচে থাকেন না। আছেন, ওই অবধি। সুশান্ত বাবুর বড় ছেলে এখানে থাকে না। ছোট ছেলে থাকে। বিশ্বজিৎ আর ওর স্ত্রী। বিশ্বজিৎবাবু ভোকাল লোক। পাড়ার পুজোর মিটিংএ বাওয়াল টাওয়াল দেন… সরি স্যার, বাজে কথা বেরিয়ে গেল”।

    উপমন্যু বললেন “আহ, তুমি বল না, বাজে কথা বেরোলে বেরোবে”।

    বিল্টু খুশি হয়ে বলল “থ্যাঙ্কু স্যার। যা বলছিলাম, এই বিশ্বজিৎবাবু ভোকাল লোক। তবে চাউনি ভাল না”।

    উপমন্যু বললেন “চাউনি ভাল না মানে?”

    বিল্টু বলল “দেখুন না স্যার, বর বউ একসঙ্গেই অফিস যায়। কিন্তু বাসে টাসে কোন মেয়েকে দেখার চোখ তো দেখলাম, একেবারেই ভাল না”।

    উপমন্যু বললেন “সে তুমি আর কী করবে। এই সিনড্রোমে অনেকেই ভোগে। ওসব কোন কাজের কথা না। কাজের কোন কথা থাকলে বল। নীলমের সম্পর্কে কিছু খবর পেলে?”

    বিল্টু মাথা নেড়ে বলল “সেরকম কিছু না স্যার। এই দুদিনে কী আর হয়। আরো সময় লাগবে”।

    উপমন্যু হতাশ হয়ে বললেন “তাহলে আর দেখা করলে কেন? সেরকম কোন ব্রেকিং নিউজ তো দিতে পারলে না”।

    বিল্টু বলল “ব্রেকিং নিউজ স্যার জীবিত কারো সম্পর্কে দেওয়ার নেই”।

    উপমন্যু বললেন “মানে? জয়িতার সম্পর্কে দেবে?”

    বিল্টু বলল “হ্যাঁ স্যার। সে মেয়ের সম্পর্কেই। মেয়েটা অনেক রাত করে ঘরে ফিরত। পাড়ার লোকেদের কাছে মেয়েটার ইমেজ হেবি খারাপ। অনেকের ধারণা মেয়েটা… ইয়ে মানে কলগার্ল ছিল। আর খুব ডেসপারেট মেয়ে ছিল স্যার। পাড়ার দোকান থেকে একদিন নাকি কন্ডোম কিনেছিল”।

    উপমন্যু বললেন “সে তো ভাল ব্যাপার। ছেলেরাই সব সময় কন্ডোম কিনবে এ কথা কোথায় লেখা আছে। যাক গে, বল তারপর”।

    বিল্টু বলল “ও মেয়ের পাড়াতেও দিওয়ানা ছিল। কিন্তু কাউকে পাত্তা দিত না। সোজা বাড়িতে গিয়ে ঢুকত। তবে পাড়ার ছেলেপিলে ওই ঝাড়ি অবধিই আটকে ছিল। তার বেশি কোন দিন কিছু করে নি”।

    উপমন্যু বললেন “আচ্ছা। আর?”

    বিল্টু বলল “কালীপুজোর রাতে মেয়েটার সঙ্গে একটা ছেলের খুব ঝগড়া হয়েছিল। ছেলেটা বাইক নিয়ে মেয়েটাকে দিতে এসেছিল। পাড়ার মোড়েই মেয়েটা বাইক থেকে নেমে গিয়ে গালাগাল দিতে বাড়ি ফিরেছিল। এটা পাড়ার মোড়ের পানের দোকানের নিউজ”।

    উপমন্যু বললেন “হু। বুঝেছি। নজর রাখো। খবর নিতে থাকো। তুমি এখন কোথায় যাবে?”

    বিল্টু বলল “আপনি হাওড়া যাচ্ছেন না? আমায় ছেড়ে দিন। আমি ঢাকুরিয়া চলে যাই। একটা ডেরা জুটিয়েছি ক’দিনের জন্য”।

    উপমন্যু পকেট থেকে পাঁচশো টাকা বের করে বিল্টুকে দিয়ে বললেন “এ নাও। পরে তোমার পেমেন্টের ব্যবস্থা করে দেব। দেবু, গাড়িটা বাঁ দিক করে দাঁড় করা”।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রেমিক – অভীক দত্ত
    Next Article উপন্যাস সমগ্র ২ – অভীক দত্ত

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }