Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    মুজাহিদ হুসাইন ইয়াসীন এক পাতা গল্প103 Mins Read0
    ⤶ ⤷

    ৪. জেলাইল ইউ ডিন

    ৪. জেলাইল ইউ ডিন

    সন্ধ্যাবেলা সবাই পড়তে বসেছে। বসা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আসলেই পড়ছে কি না সেটা জানার কোনো উপায় নেই। পড়ুক আর না-ই পড়ুক, পড়ার সময়টা এখানে বসতে হবে সেইটা নিয়ম।

    আজকে দেখা গেল শান্ত হাতে সবুজ রঙের এক টুকরো কাগজ নিয়ে সেটা দেখছে এবং মুখে টিং টিং ডিং ডিং করে শব্দ করছে। বোঝাই যাচ্ছে সে চাইছে কেউ তাকে জিজ্ঞেস করুক তার হাতে এটা কী।

    তাই শেষ পর্যন্ত টুনি জিজ্ঞেস করল, “শান্ত ভাইয়া, তোমার হাতে এইটা কী?”

    শান্ত তার সব দাঁত বের করে হাসল, বলল, “এইটা হচ্ছে একটা টিকিট।”

    “কিসের টিকিট?”

    “ফেসবুক সেলিব্রেটি জেলাইল ইউ ডিনের মোটিভেশনাল স্পিচ। প্রমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, “জেলাইল ইউ ডিন কোন দেশের মানুষ? কোন ভাষায় স্পিচ দেবে?”

    টুনি বলল, “আমার কি মনে হয় জানো প্রমি আপু?”

    “কী?”

    “জেলাইল ইউ ডিনের আসল নাম হচ্ছে জলীল উদ্দিন। এইটাকে স্টাইল করে বলে জেলাইল ইউ ডিন। নিশ্চয়ই বাংলায় স্পিচ দেবে।”

    শান্ত ভুরু কুঁচকে তার টিকিটটা উল্টেপাল্টে দেখল, তারপর মুখটা গম্ভীর করে মাথা নাড়ল। বলল, “টুনি ঠিকই বলেছে, টিকিটের উল্টো দিকে ছোট ছোট করে লেখা জলীল উদ্দিন। উচ্চারণ হচ্ছে জেলাইল উই ডিন।”

    শাহানা জিজ্ঞেস করল, “জলীল উদ্দিনের নামের উচ্চারণ কেন জেলাইল ইউ ডিন?”

    প্রমি বলল, “এটা ফেসবুক সেলিব্রেটিদের নিয়ম। সবকিছু স্টাইল করে করতে হবে।

    শাহানা শান্তর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, “তোর হঠাৎ মোটিভেশনাল স্পিচ শোনার দরকার হলো কেন?”

    টুম্পা জিজ্ঞেস করল, “মোটিভেশনাল স্পিচ মানে কী?”

    সবাই শান্তর দিকে তাকাল। শান্ত মাথা চুলকাতে চুলকাতে বলল, “মোটিভেশনাল স্পিচ মানে অ্যাঁ অ্যাঁ–” তারপর থেমে গিয়ে মাথা চুলকাতে লাগল।

    শাহানা বলল, “কী হলো, থামলি কেন? কথা শেষ করো–”

    শান্ত বলল, “মানে যেটা শুনলে মোটিভেশন হয়।”

    টুম্পা এত সহজে মেনে নিল না। জিজ্ঞেস করল, “মোটিভেশন মানে কী?”

    শান্ত খুবই বিরক্ত হয়ে বলল, “আমি এত কিছু বলতে পারব না।

    “ টুনি বলল, “আমি তোকে বুঝিয়ে দেই। মনে করো একজনের কোনো কিছুতে উৎসাহ নাই-”

    “ভ্যাবলা টাইপের?”

    “চাইলে বলতে পারিস। যদি কথাবার্তা বলে তাকে উৎসাহ দেওয়া যায় সেইটা হচ্ছে মোটিভেশনাল স্পিচ।”

    টুম্পা বুঝে ফেলার মতো করে মাথা নাড়ল। তারপর বলল, “বুঝেছি। ভ্যাবলাদের জন্য স্পিচ হচ্ছে মোটিভেশনাল স্পিচ। সেই জন্য শান্ত ভাইয়া শুনতে যাচ্ছে।”

    শান্ত গরম হয়ে বলল, “আমি মোটেই ভ্যাবলাদের জন্য স্পিচ শুনতে যাচ্ছি না।”

    “তাহলে কেন যাচ্ছ?”

    “আমি যাচ্ছি- আমি যাচ্ছি–” বলে শান্ত আবার থেমে গেল।

    টুম্পা হাল ছেড়ে দিল না, জিজ্ঞেস করল, “বলো, কেন যাচ্ছ?”

    “সত্যি শুনতে চাস?”

    “হ্যাঁ।”

    শান্ত সবার মুখের দিকে তাকাল, তারপর বলল, “আমি ঠিক করেছি যে আমি মোটিভেশনাল স্পিকার হব। সেই জন্য কেউ মোটিভেশনাল স্পিচ দিলেই আমি সেটা শুনতে যাই। দেখতে চাই কেমন করে স্পিচ দিতে হয়।“

    শান্তর কথা শুনে বড়রা শব্দ করে হাসল, ছোটরা শব্দ না করে হাসল, যারা বেশি ছোট তারা কী করবে বুঝতে না পেরে অন্যদের মুখের দিকে তাকিয়ে রইল।

    শান্ত মুখ শক্ত করে বলল, “তোমরা হাসছো কেন? ভাবছ আমি পারব না?”

    শাহানা বলল, “মোটিভেশনাল স্পিচ মানে মানুষজনকে উৎসাহ দেওয়া। যারা জীবনে বড় কিছু করেছে তারা নিজেদের জীবনের কথা বলে। অন্যরা সেটা শুনে উৎসাহ পায়! তুই তোর জীবনে কী করেছিস?”

    শান্ত বলল, “আপু, তুমি দুনিয়ার কোনো খোঁজ রাখো না।”

    শাহানা চোখ কপালে তুলে বলল, “আমি দুনিয়ার কোনো খোঁজ রাখি না? আমি প্রত্যেক দিন কয়টা পত্রিকা পড়ি তুই জানিস?”

    “এইটাই সবচেয়ে বড় ভুল। আজকাল পত্রিকা পড়তে হয় না। দুনিয়ার খবর নিতে হয় ফেসবুকে। যারা পত্রিকা পড়ে তারা পুরনো মডেল। তোমাকে প্রথমে ফেসবুক সেলিব্রেটি হতে হবে। তাহলেই অন্যরা তোমার মোটিভেশনাল স্পিচ শুনবে।”

    টুনি বলল, “শান্ত ভাইয়া, তুমি আমাদেরকে একটা মোটিভেশনাল স্পিচ শোনাবে?”

    “সত্যি শুনতে চাস?”

    “হ্যাঁ। তাড়াতাড়ি শুনিয়ে দাও। আমার হোমওয়ার্ক বাকি আছে।”

    “কিসের ওপর শুনবি?”

    টুনি একটু অবাক হয়ে বলল, “তুমি কিসের ওপর জানো?”

    “আত্মবিশ্বাস, ব্যবসায়ে সাফল্য, নেতৃত্ব, পারিবারিক বন্ধন, রোমান্স—”

    শাহানা চমকে উঠে বলল, “তুই রোমান্সও জানিস?”

    শান্ত বলল, “জানি। কিন্তু এখানে ছোটরা আছে, এটা নিয়ে মোটিভেশনাল স্পিচ দেওয়া যাবে না।”

    টুনি বলল, “তুমি নেতৃত্ব নিয়ে বলো দেখি।”

    শান্ত তখন তড়াক করে দাঁড়িয়ে গেল। প্রমি বলল, “তোর দাঁড়াতে হবে না। বসে বসেই বল

    শান্ত মাথা নাড়ল, বলল, “উঁহু। বসে বসে মোটিভেশনাল স্পিচ হয় না। দাঁড়িয়ে বলতে হয়।

    “ঠিক আছে, বল।”

    শান্ত ঘরের মাঝামাঝি দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, “নেতৃত্বের কথা বলতে হলে সবার আগে বলতে হয় ভিক্টর ফারগুসনের কথা। তাঁর জন্ম ইতালির প্রত্যন্ত একটি গ্রামে। যখন তার বয়স ষোলো-”

    শাহানা জিজ্ঞেস করল, “ভিক্টর ফারগুসন কে? তার কথা তুই কোথায় পড়েছিস?”

    “কোথাও পড়ি নাই।“

    শাহানা অবাক হয়ে বলল, “তাহলে জানলি কেমন করে?”

    “জানি না তো!”

    “মানে?”

    “আমি বানিয়ে বানিয়ে বলছি। মোটিভেশনাল স্পিচ দিতে হলে কিছু জানতে হয় না। সবকিছু বানিয়ে বানিয়ে বলা যায়–”

    শাহানা কিছুক্ষণ শীতল চোখে শান্তর দিকে তাকিয়ে রইল, তারপর মেঘ স্বরে বলল, “অনেক হয়েছে। তোকে আর মোটিভেশনাল স্পিচ দিতে হবে না। বস। বসে হোম ওয়ার্ক শেষ কর।”

    “তাহলে আমার স্পিচ শুনবে না?”

    “না। শোনার শখ মিটে গেছে। এই যদি মোটিভেশনাল স্পিচের নমুনা হয় তাহলে দুনিয়ার কারো যেন কোনোদিন মোটিভেশনাল স্পিচ শুনতে না হয়।”

    “কী আশ্চর্য!”

    শাহানা মুখ শক্ত করে বলল, “পড়তে বস। বসে হোম ওয়ার্ক কর। করে আমাকে দেখা কী করেছিস।”

    শান্ত বিরস মুখে গজগজ করতে লাগল, “এই বাসায় কারো কাছ থেকে কোনো কিছুতে কোনো উৎসাহ পাই না। খালি বড় হয়ে নেই তখন দেখো।”

    .

    দুই দিন পর শান্ত দুপুরবেলা সেজেগুজে বের হয়ে গেল। ঘণ্টা দুয়েক পরে সে আনন্দে ঝলমল করতে করতে ফিরে এলো। টুনি জিজ্ঞেস করল, “মোটিভেশনাল স্পিচ শুনে এসেছো?”

    শান্ত হাত ভাঁজ করে একটা ঝাঁকুনি দিয়ে বলল, “ইয়েস-স্-স্!”

    “কেমন ছিল?”

    “একেবারে ফাটাফাটি।”

    টুনি বলল, “গুড।” তারপর জিজ্ঞেস করল, “নতুন করে মোটিভেশান হয়েছে তোমার?”

    “হয়নি আবার? কত কী শিখেছি তুই চিন্তা করতে পারবি না।”

    “কী শিখেছো, বলবে একটু?”

    শান্ত উৎসাহে হাত নেড়ে বলল, “যেমন মনে কর বই লেখা। কী রকম করে বেস্ট সেলার বই লিখতে হয় শিখে এসেছি।

    “সত্যি?”

    “হ্যাঁ।”

    টুনি যথেষ্ট অবাক হলো। সে জেনে এসেছিল যে লেখকরা বই লেখে, কোনো কোনো বই পাঠকেরা পছন্দ করে তখন সেটা হয়তো বেস্ট সেলার হয়। কিন্তু বেস্ট সেলার হিসেবেই যে বই লেখা যায় সেটা সে জানত না। তাই জিজ্ঞেস করল, “কেমন করে বেস্ট সেলার বই লিখতে হয়?”

    “খুবই সোজা। যা কিছু ভালো আছে সেগুলোকে গালি দিলেই বই বেস্ট সেলার হয়ে যায়। যত বড় বড় মানুষ আছে তাদের সম্পর্কে খারাপ খারাপ কথা লিখতে হয়।”

    টুনি চোখ কপালে তুলে বলল, “ভালো মানুষ সম্পর্কে খারাপ খারাপ কথা লিখতে হয়?”

    “হ্যাঁ।”

    “যদি ভালো মানুষদের কোনো কিছু খারাপ না থাকে?”

    “তাহলে বানিয়ে লিখতে হয়।”

    “জলীল উদ্দিন তাই বলেছে?”

    শান্ত গম্ভীর মুখে বলল, “জলীল উদ্দিন না, জেলাইল ইউ ডিন। সবাই তাকে জেলাইল ইউ ডিন ডাকে।

    “সবার সামনে সে ভালো মানুষদের সম্পর্কে খারাপ কথা লিখতে বলেছে? বানিয়ে বানিয়ে?”

    “সবার সামনে বলে নাই। পরে যখন আমি আলাদাভাবে তার বইয়ে অটোগ্রাফ নিয়েছি তখন বলেছে। আরও অনেক কিছু বলেছে।”

    টুনি জিজ্ঞেস করল, “আর কী বলেছে?”

    “বই লিখলে সবসময় সেখানে বিজ্ঞানের আবিষ্কারের বিরুদ্ধে লিখতে হয়। তাহলে বই বেস্ট সেলার হয়।”

    “বিজ্ঞানের আবিষ্কারের বিরুদ্ধে?”

    “হ্যাঁ, যেমন মনে কর লিখতে হয় মানুষ আসলে চাঁদে যায় নাই। এটা ভুয়া।’

    “চাঁদে যায় নাই?”

    “হ্যাঁ। আর লিখতে হয় বিবর্তন ভুয়া। ডারউইন ভুয়া।”

    “সত্যি?”

    “হ্যাঁ। লিখতে হয় পৃথিবীতে এলিয়েন এসেছিল। “এলিয়েন?”

    “হ্যাঁ। পৃথিবীটা গোল না, পৃথিবীটা আসলে চ্যাপ্টা। সেইটাও লেখা যায়।”

    টুনি মাথা নাড়ল, বলল, “শান্ত ভাইয়া। তোমার জেলাইল ইউ ডিন নিয়ে আমার খুবই সন্দেহ হচ্ছে। যে মানুষ এই রকম জিনিস দিয়ে বই লিখতে বলে তাকে বিশ্বাস করা ঠিক না।’

    শান্ত মুখ বাঁকা করে হাসল, বলল, “তুই বললেই হবে নাকি? তুই জানিস জেলাইল ভাই আমাকে টাকা রোজগার করার ব্যবস্থা করে দিয়েছেন?”

    টুনি ভুরু কুঁচকে বলল, “তোমায় কী করতে হবে?”

    “কিছুই করতে হবে না। “

    “তোমার কিছুই করতে হবে না। আর তোমার টাকা রোজগার হবে?”

    “হ্যাঁ।”

    “তুমি আমাকে এটা বিশ্বাস করতে বললে?”

    শান্ত মুখ বাঁকা করে বলল, “তুই বিশ্বাস না করলে নাই। তুই কি মনে করেছিস তোকে বিশ্বাস করানোর আমার ঠেকা পড়েছে?”

    টুনি বলল, “না, পড়ে নাই। কিন্তু—”

    “কিন্তু কী?”

    “তোমার জেলাইল ইউ ডিন মানুষটাকে আমার একটুও সুবিধার মানুষ মনে হচ্ছে না। সে যদি তোমাকে টাকা কামাই করার ব্যবস্থা করে দেয় সেটা নিশ্চয়ই দুই নম্বুরি! তুমি কোন বিপদে পড়বে কে জানে। তাছাড়া–”

    “তাছাড়া কী?”

    “তাছাড়া তুমি তো বড় হও নাই- স্কুলে পড়ো। তোমার তো এখান থেকে সেখান থেকে টাকা কামাই করার কথা না-”

    শান্ত রেগে উঠল। বলল, “যেটা বুঝিস না সেইটা নিয়ে কথা বলিস না। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না।”

    বলে সে পা দাপিয়ে চলে গেল।

    .

    শান্তকে নিয়ে টুনি সবসময় দুশ্চিন্তায় থাকে। সবাই আস্তে আস্তে বড় হয়, শান্ত মনে হয় আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে।

    ঘণ্টাখানেক পরে শান্ত নিজেই টুনির কাছে ফেরত এলো। এসে বলল, “তুই আসলেই বিশ্বাস করিস না যে জেলাইল ভাই আমাকে টাকা রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন?”

    “না। কোনো কাজ না করলে টাকা ইনকাম হয় না, তাহলে দুনিয়ার সবাই এইভাবে টাকা ইনকাম করত।”

    “ঠিক আছে। কীভাবে আমার টাকা ইনকাম হবে তোকে বলি, কিন্তু তুই কাউকে বলতে পারবি না।”

    টুনি তার চশমাটা ঠিক করে বলল, “যদি বেআইনি না হয় তাহলে কাউকে বলব না। “

    শান্ত গরম হয়ে বলল, “বেআইনি কেন হবে? তোর ধারণা আমি বেআইনি কাজ করব?”

    “না জেনে করতেও পারো।”

    “আমাকে এত গাধা ভাবিস না।”

    টুনি বলল, “ঠিক আছে, ভাবব না। এখন বলো।”

    “তুই কিন্তু কাউকে বলতে পারবি না।”

    “বলব না।”

    “বল, খোদার কসম।”

    “খোদার কসম।”

    “জেলাইল ভাই অনেক চিন্তা করে এই টেকনিকটা আবিষ্কার করেছে। ফাটাফাটি বুদ্ধি। জেলাইল ভাই হচ্ছে একটা জিনিয়াস।”

    টুনি ধৈর্য ধরে জিনিয়াস জেলাইল ভাইয়ের ফাটাফাটি বুদ্ধিটা শোনার জন্য অপেক্ষা করে।

    শান্ত বলল, “জেলাইল ভাই একটা ক্লাব তৈরি করেছে, সেইটার নাম জেলাইল ফ্যান ক্লাব। যে কেউ সেই ক্লাবের মেম্বার হতে পারবে। মেম্বারশিপ ফি মাসে মাত্র দশ টাকা। আর মজা কী জানিস সেই দশ টাকাটাও পরে উঠে আসবে।”

    টুনি বলল, “বুঝতে পারছি।”

    “মনে করো আমি এই ক্লাবের মেম্বার হলাম। আমাকে কি করতে হবে জানিস?”

    টুনি বলল, “জানি।

    শান্ত ভুরু কুঁচকাল, “আমি এখনও কিছু বলি নাই, তুই কেমন করে জানিস?”

    “যেভাবে হোক জানি।”

    শান্ত অবিশ্বাসের দৃষ্টিতে বলল, “বল দেখি কী করতে হবে?”

    “তোমাকে অন্যদের মেম্বার করতে হবে। সেই মেম্বারদের আবার অন্যদের মেম্বার করতে হবে। তারা আবার অন্যদের মেম্বার করবে। “এইভাবে চলতে থাকবে।”

    শান্তর চোয়ালটা যেন কেমন ঝুলে পড়ল। আমতা আমতা করে বলল, “তুই কেমন করে জেনেছিস?”

    “তার কারণ এইটা তোমার জিনিয়াস জেলাইল ইড ডিন ভাইয়ের আবিষ্কার না। এটা জুয়াচোর মানুষদের অনেক পুরানো টেকনিক। এটার নাম পিরামিড স্কিম।”

    “পি-পিরামিড স্কিম?”

    “হ্যাঁ। মেম্বাররা তাদের ফি দেবে যে তাকে মেম্বার করেছে তাকে। তারা কিছু টাকা নিজে রেখে বাকিটা দেবে যে তাকে মেম্বার করেছে তাকে। সে আবার সেই টাকার কিছু রেখে বাকিটা দিবে তাকে যে মেম্বার করেছে তাকে। এইভাবে চলতে থাকবে।”

    শান্ত টুনির কথা শুনে এত অবাক হলো যে কথা বলতে ভুলে গেল। হাঁ করে টুনির দিকে তাকিয়ে রইল।

    টুনি বলল, “এইভাবে যদি দেখো, দেখবে সবচেয়ে বেশি টাকা আসবে যে সবার আগে মেম্বার করা শুরু করেছে তার কাছে। তোমার বেলায় জেলাইল ইউ ডিনের কাছে।”

    শান্ত বলল, “বা বা বা–” কথাটা শেষ করতে পারল না।

    “আর ঠকবে যারা সবচেয়ে পরে মেম্বার হয়েছে তারা। যেহেতু তারা এখনও কাউকে মেম্বার করে নাই তাই তারা কোনো টাকা পাবে না। কিন্তু তাদের টাকা আগের মেম্বাররা ভাগাভাগি করে খেয়ে ফেলবে।“

    শান্ত আবার কথা বলার চেষ্টা করল, বলল, “বা বা বা–” কিন্তু এবারেও কথা শেষ করতে পারল না।

    টুনি বলল, “আসলে কেউই বেশি টাকা-পয়সা পাবে না। এই দুই নম্বুরি টেকনিক শুরু হওয়ার কয়দিন পরেই সবাই টের পেয়ে যাবে। তখন যারা মেম্বার করেছে তাদেরকে ধরে অন্যরা মার দিতে পারে। তুমি সাবধানে থেকো। “

    শান্ত একেবারে চুপ করে গেল। অনেকক্ষণ পর শুকনো মুখে বলল, “তার মানে তুই বলছিস এটা সবাই জানে?”

    “হ্যাঁ। এটা সবাই জানে। আর সেই জন্য এটা বেআইনি। যারা শুরু করবে পুলিশ তাদের ধরে নিয়ে যাবে। কমপক্ষে দশ দিনের রিমান্ড।”

    “সত্যি?”

    টুনি উদাস মুখে বলল, “আমার কথা বিশ্বাস না করলে গুগল ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো।”

    “গুগল ভাইয়া?”

    “হ্যাঁ।” বলে টুনি তার চশমা ঠিক করে উঠে গেল। শান্ত মুখ হাঁ করে বসে রইল।

    .

    সপ্তাহ খানেক পর সবাই সন্ধের পর পড়তে বসেছে। টুম্পার হাতে একটা খবরের কাগজ। সে কাগজটা নাড়তে নাড়তে বলল, “শান্ত ভাইয়া শান্ত ভাইয়া এই দেখো, পত্রিকায় তোমার জেলাইল ইউ ডিনের ছবি ছাপা হয়েছে।”

    কোনো একটা বিচিত্র কারণে শান্ত ছবিটা দেখার কোনো আগ্রহ দেখাল না। তবে অন্যরা খবরের কাগজটা নিয়ে টানাটানি শুরু করল। একজন জোরে জোরে পড়তে শুরু করল, “প্রতারক জলীল উদ্দিন গ্রেপ্তার। উল্লেখ্য, সোশ্যাল নেটওয়ার্কে তিনি জেলইল ইউ ডিন নামে পরিচিত। পিরামিড স্কিম নামে একটি পদ্ধতি ব্যবহার করে তিনি সাধারণ মানুষের অর্থ আত্মসাতের সাথে জড়িত ছিলেন।…”

    শান্ত হঠাৎ করে তার পাঠ্য বইয়ে অতিরিক্ত মনোযোগ দিয়ে ঝুঁকে পড়ল।

    ⤶ ⤷
    1 2 3 4 5
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহাতকাটা রবিন – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article যখন টুনটুনি তখন ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুজাহিদ হুসাইন ইয়াসীন

    কাল নাগিনী – এনায়েতুল্লাহ আলতামাস

    November 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }