Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প182 Mins Read0
    ⤶ ⤷

    বন্য থেকে সভ্য

    হাতিয়ার হাতে পৃথিবীর সঙ্গে মানুষের লড়াই। মানুষের হাতিয়ার যতো ভালো হয়েছে মানুষ ততোই ভালো করে পৃথিবীকে চিনতে আর জয় করতে শিখেছে। তাই হাতিয়ারের উন্নতি মানুষকে কোথা থেকে কোথায় এগিয়ে নিয়ে গেলো তারই একটা হিসেব দেখা যাক।

    মানুষ যখন সবেমাত্র পশুর রাজ্য পেছনে ফেলে এগিয়ে এসেছে তখনই কিন্তু তার সঙ্গে পশুর তফাত তেমন স্পষ্ট হয়ে ওঠে নি। তখনো বনেজঙ্গলেই মানুষের বাস, বনজঙ্গল থেকে ফলমূল জোগাড় করেই পেট ভরাবার চেষ্টা। কেননা, মানুষের হাতিয়ার তখনো এমনই ভোঁতা। আর বাজে যে তাই দিয়ে ফলমূল জোগাড় করবার চেয়ে বড়ো একটা বেশি কাজ করা যায় না। মানুষের এই অবস্থোটাকে বলা হয় বন্য অবস্থার সাব-নিচু দশা। আর এই দশায় মানুষের যেটা সবচেয়ে বড়ো আবিষ্কার সেটা হলো তার কথা বলবার ভাষা।

    এইখানে কিন্তু গল্পটা বেশ একটু জটিল। সবটা খুঁটিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হবে। কিন্তু সাঁটে বলবো, নইলে তোমার ঘুম পেয়ে যাবে।

    মানুষের পুর্বপুরুষদের শরীরের গড়ন বদলাতে বদলাতে যখন থেকে এক জোড়া হাত দেখা যাচ্ছে তখন থেকে-আর তারই ফলে মানুষের শরীরে আরো রকমারি অদল বদল শুরু হয়েছে। যেমন ধরো, যতোদিন হাত বলে কিছু নেই ততোদিন অনেক কাজ করতে হয় মুখের চোয়াল দিয়ে; গাছের ফলমূল ছেড়া থেকে রকমারি কাজ। কিন্তু হাতের কাজ শুরু হবার সময় থেকে চোয়াল জোড়ার দায় ঢের কমলো। তুলনায় অকেজো হবার ফলে চোয়াল জোড়ার মোপও সিটিয়ে আসতে লাগলো। তাই মাথার খুলির মধ্যে মগজ বলে যে-জিনিসটি আছে যার উপর নির্ভর করেই মানুষের সব রকম ভাবনা-চিন্তা করবার ক্ষমতা— সেই মগজটি যাতে বাড়তে পারে তার জন্যে খুলির মধ্যে জায়গা তৈরি হলো। বাড়লো মানুষের মগজ হাতের কাজের রকমারি দায়দায়িত্ব চোকাবার জন্যে নতুন ধরনের ভাবনা-চিন্তার তাগিদ মেটাবার পক্ষে ওই সুবিধাজনক মগজের গড়নটাও আরো জটিল আর উন্নত হতে লাগলো। মানুষের পূর্বপুরুষ বনমানুষেরা যা ভাবতে পারতো না, মানুষ তা ভাবতে শিখলো; তার মাথায় নতুন নতুন ধারণা আসতে শুরু করলো। ফলে কিন্তু হাতের কাজটাও উন্নত হতে লাগলোঃ নতুন করে ভাবতে শিখে নতুন ধরনের কাজ করবার ধারণা নিয়ে মানুষ নুতন রকমের কাজকর্ম করতে শুরু করলো। সোজা কথায়, মগজের উন্নতির ফলে হাতের–আর হাতের কাজেরও উন্নতি হতে লাগলো।

    হাতের উন্নতির সঙ্গে চিস্তাশক্তির উন্নতি-দুটোকে তাই আলাদা করা যায় না।

    কিন্তু মানুষের মুখে ভাষা ফুটুলো কী করে? ভাষা বলতে অবশ্যই গলার স্বর; শরীরের যে-অংশর উপর নির্ভর করে জন্তু জানোয়ার থেকে মানুষ পর্যন্ত গলার যে-স্বর বের করতে পারে তাকে বলে স্বর্যযন্ত্র। ইংরেজীতে যাকে বলে ল্যারিঙস। কুকুর ঘেউঘেউ করে, বেড়াল মিউ মিউ করে, পাখির গলার স্বর আমাদের

    কাছে অনেক সময়ই সুরেলা লাগে। এদের সকলের শরীরেই স্বর্যন্ত আছে। মানুষের তুলনায় তা খুব একটা বাজে ধরনের নয়। তাঁরাও গলা দিয়ে রকমারি আওয়াজ বের করে।

    কিন্তু এরা কেউ কথা বলতে পারে না। তার মানে, এদের কারুর মুখেই ভাষা ফোটে নি। শুধু মানুষের মুখে ভাষা ফুটেছে, শুধু মানুষই কথা বলতে পারে।

    তাহলে ব্যাপারটা আসলে কী? স্বর্যযন্ত্র থাকা সত্ত্বেও অন্য কোনো জীবজন্তু কেন কথা বলতে পারে না? স্বর্যযন্ত্র ব্যবহার করেই মানুষ কিন্তু কথা বলতে পারে। তফাতটা কেন?

    কেননা, ভাষা বলতে শুধু গলার শব্দ বের করা নয়। মানুষের ভাষা শব্দ দিয়ে তৈরি; কিন্তু শব্দগুলোর মানে আছে। শব্দগুলোকে তাই বলে ধারণার বাহক। আমি একটা কথা বললাম; তুমি শুনলে আর শুনে বুঝতে পারলে আমি ঠিক কী বলতে চাই। তার মানে, আমার কথাটা তোমার কাছে আমার ধারণাটা পৌঁছে দিলো। তাহলে মগজের উন্নতির ফলে ধারণা বলে ব্যাপারটা সৃষ্টি না-হওয়া পর্যন্ত গলার স্বর নেহাতই অর্থহীন হয়ে থাকে। কিন্তু মগজের উন্নতির ফলে মানুষের মাথায় ধারণা সৃষ্টি হলো। একের ধারণা বাকি দশের কাছে পৌঁছে দেবার জন্যে মানুষের গলার স্বর আর নেহাতই অর্থহীন চীৎকার হয়ে রইলো না। ধারণার বাহক হয়ে গেলো। মগজের উন্নতি না হলে পুরো ঘটনাটাই ঘটতে পারতো না।

    এদিকে কিন্তু মানুষের মুখে ভাষা ফোটবার ফলে তার হাতের কাজও আরো উন্নত হতে লাগলো। কেননা, একের ধারণা বাকি দশের কাছে পৌঁছে দিতে পারলে দশে মিলে কাজটা করা অনেক সহজ হয়। এদিক থেকে ভাবলে বুঝতে পারা যায়, মুখের ভাষার সঙ্গে-কথা বলতে শেখবার সঙ্গে আবার সেই মেহনতেরই সম্পর্ক, হাতের কাজের সম্পর্ক। দল বেঁধে কাজ করতে গেলে ভাষার কথা বলার-সম্পর্ক যে কতো কাছাকাছি তা তো হামেশাই দেখা যাচ্ছে। কোন দিকে বিপদ, কোন দিকে খাবারের যোগান—এই সব ব্যাপার একজনের পক্ষে দলের বাকি দশজনকে অনেক সহজে মানুষ বোঝাতে পারে। কেননা, তার মুখে কথা ফুটেছে।

    অবশ্য এই সব ব্যাপার নিয়ে আরো অনেক আলোচনা বাকি আছে। গলা দিয়ে কোন শব্দ বের করলে মানুষের ভাষা হিসেবে তা কোন ধারণার বাহক হবে তা নির্ভর করছে মানুষের দলের উপর। তাই এদেশে একটা শব্দের মানে এক, অপর দেশে সেই শব্দরই মানে আলাদা। “গান” বলতে আমরা যা বুঝি, ইংরেজরা তা বোঝে না। আর তাই শিশুকে ভাষা শেখাতে হয়; জন্ম থেকেই তো তার মুখে কথা ফোটে না। মা-বাবার কাছ থেকে তাকে ধীরে ধীরে ভাষা শিখতে হয়। তার মানে, তাকে শেখাতে হয়, নিজেদের দলের অপর দশজনের কাছে অমুখ-ধরনের গলার স্বর মানে অমুখ; তমুখ ধরনের গলার স্বর মানে তমুখ

    আমি যে গল্প শুরু করেছি। আর তা শুনতে শুনতে তোমার কাছে গল্পটা যে বেশ জমে উঠছে তার কারণ তোমার আর আমার ভাষা একই। গল্প বলতে বলতে আমার গলা শুকিয়ে এলে তোমায় যদি এক গেলাস জল এনে দিতে বলি তাহলে তুমি নিশ্চয়ই তা এনে দেবে। পশুর জগতে এমন ব্যাপার সম্ভবই নয়।

    কথাগুলো মনে রেখে আমাদের আসল গল্পটায় ফেরা যাক।

    পাথর নিয়ে নাড়াচাড়া করতে করতে মানুষ দুটো দারুণ জরুরী জিনিস আবিষ্কার করে ফেললো। এক হলো পাথরের হাতিয়ার, আর এক হলো আগুন। ধারালো আর ছুঁচোলো পাথরের টুকরোগুলো হাতিয়ার হিসেবে চমৎকার। তাই দিয়ে মাটি খোড়া যায়, শিকার করা যায়, এমনি কতো কি। আবার একরকম পাথরে পাথরে ঠোকা দিলে ঠিকরে বেরোয় আগুনের ফুলকি, সে-ফুলকি শুকনো পাতায় পড়লে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মানুষ আবিষ্কার করলো আগুন। সেই আগুনে মাছ ঝলসে খাওয়া, শিকার ঝলসে খাওয়া, খাওয়া-দাওয়ায় কতোই না উন্নতি!

    ইতিমধ্যে শিকার জোগাড় করবার জন্যে মানুষ বর্ষা আর মুগুর তৈরি করতে শিখেছে। এতো সব আবিষ্কারের দরুন মানুষ অনেকখানি স্বাধীন হয়ে উঠলো। খাবারের আশায়, শীতের হাত থেকে বাঁচবার আশায়, জঙ্গলের একটা জায়গায় আর কুঁকড়ে পড়ে থাকবার দরকার নেই। তাই মানুষ শুরু করলো ঘুরে বেড়াতেঃ নদীর কিনারা ধরে ধরে এ-জঙ্গল পেরিয়ে ও-জঙ্গল, এ-দেশ পেরিয়ে ও-দেশ। অনেক হাজার বছর ধরে যাযাবর মানুষের দল পৃথিবীর বুকে ঘুরে বেড়িয়েছে, ওদের পাথরের তৈরি হাতিয়ার সে-সময়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। সে-সব হাতিয়ার আজও আমাদের চোখে পড়ে, বৈজ্ঞানিকেরা সেগুলির খোঁজ পেলে যত্ন করে জাদুঘরে জমিয়ে রাখেন। মানুষের এই যে-অবস্থা, এর নাম দেওয়া হয় বন্য অবস্থার মাঝামাঝি দশা।

    তারপর মানুষ আবিষ্কার করলো তীর-ধনুক। তীর-ধনুকই বন্য অবস্থার সবচেয়ে চূড়ান্ত হাতিয়ার। তাই তীর-ধনুক হাতে পেয়ে মানুষ উঠে এলো বন্য অবস্থার সব-ওপর স্তরে। তীর-ধনুক পেয়ে শিকার জোগাড় করা কতখানি সহজ হলো তা নিশ্চয়ই আন্দাজ করতে পারোঃ খাবার জোগাড় করবার সমস্যা অনেকখানি চুকে গেলে, মানুষ যেন থিতিয়ে বসবার অবসর পেলো। দেখা গেলো, মানুষ গ্রাম গড়বার চেষ্টা করছে। অবশ্য তখনকার দিনের গ্রাম আজকালকার গ্রামের চেয়ে ঢের ঢের বাজে ব্যাপার। ইতিমধ্যে পাথরের হাতিয়ারগুলোর অনেক ধারালো, অনেক ভালো হয়ে উঠেছে, তাই নিয়ে মানুষ নানান রকম কাঠের জিনিস তৈরি করতে শুরু করেছে।—কাঠের ডিঙি, কাঠ কুরে কুরে কাঠের বাটি বা ঘট, এই রকম অনেক কিছু।

    তারপর মানুষ শিখলো মাটির ঘট বানাতে আর তখন থেকেই বন্য দশকে পেছনে ফেলে সভ্যতার স্তরে উঠে আসা। আর তারপর দুটো দারুণ আবিস্কারঃ পশুপালন আর চাষবাস। পশুপালন : শিকারের আশায় আর হন্যের মতো বনে বনে ঘুরতে হবে না, তার বদলে বনের জানোয়ারকে পোষ মানিয়ে ঘরে বেঁধে রাখা। এই সব জানোয়ারের কাছ থেকে দুধ পাওয়া যাবে, মাংস পাওয়া যাবে, পাওয়া যাবে চামড়া। পালন-করা পশু বলতে বেশির ভাগই গরু আর ভেড়া। আর চাষবাস বলতে আজকালিকার মতো ক্ষেতে লাঙল দিয়ে ফসল ফলানো বোঝায় না। তবু ফসল ফলানো, মাটির বুকে খাবার ফলানোর কাজটা নিজের কবলে, তাই ফলমূলের আশায় আর বনে বনে ঘোরা নয়।

    পশুপালন আর চাষবাস। প্রথম দিকে পাথরের খোস্ত দিয়ে মাটি খুঁড়ে বীজ পোতা; ক্রমশ লাঙ্গল দিয়ে চাষ। সবচেয়ে আদিম ধরনের লাঙল অবশ্য কাঠের তৈরি। কিন্তু মানুষ ক্রমশ শিখলো লোহা গলাতে; লোহা গলিয়ে লোহার হাতিয়ার তৈরি করতে। তৈরি হলো লোহার লাঙল।

    কোথা থেকে শুরু করে মানুষ কোনখানে এসে পৌঁছলো? হন্যের মতো বনে বনে ঘোরা, ভোতা হাতিয়ার দিয়ে কোনোমতে ফলমূল জোগাড় করে প্রাণ বাঁচাবার চেষ্টা। ওইখান থেকে শুরু করেছিলো মানুষ। আর লোহা গলাতে শেখবার পর? তখন থেকে, মানুষের পোষা জানোয়ার মানুষের ক্ষেতে মানুষের তৈরি লোহার লাঙল টানছে। ফসল, অনেক অনেক ফসল। নিছক বেঁচে থাকবার জন্যে যতোখানি দরকার তার চেয়েও বেশি জিনিস পৃথিবীর কাছ থেকে আদায় করতে পারা। বাড়তি জিনিস তৈরি করতে পারা, যেজিনিসটাকে ঘরে জমিয়ে রাখা যায়। বেঁচে থাকবার সমস্যা অনেকখানি সহজ হলো, মানুষ মন দিতে পারলো আরো নানান রকম কাজে। মুখের ভাষাকে লেখার হরফ দিয়ে প্রকাশ করতে পারা; মানুষ আবিষ্কার করলো লেখার হরফ। আর এই লেখার হরফ আবিষ্কার হবার সময় থেকে মানুষ রীতিমতো সভ্য হয়ে উঠলো। তার মানে অসভ্য অবস্থাকে পেছনে ফেলে সভ্যতার আওতায় উঠে আসা!

    সভ্যতার কথায় পরে আসছি। সভ্যতা শুরু হবার আগে পর্যন্ত মানুষের যে কী অবস্থা তা আর একটু খুঁটিয়ে দেখা যাক।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    Next Article ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    পৃথিবীর ইতিহাস – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }