Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প182 Mins Read0
    ⤶ ⤷

    মানুষ যখন ছেলেমানুষ ছিলো

    পশুপালন আর চাষবাস। এই দুটো কাজ শিখতে পারবার পর থেকে মানুষ যেন রীতিমতো সাবালক হয়ে উঠলো। তার আগে পর্যন্ত মানুষ নেহাতই ছেলেমানুষ বুঝি!

    মানুষ যতোদিন ছেলোমানুষ ছিলো ততোদিন বেচারার অবস্থা নেহাতই খারাপ। নেহাতই গরিব যেন। গরিব না হয়ে উপায়ই-বা কি? আজকালকার মতো বাড়ি-গাড়ি তো দূরের কথা, দুবেলা পেট ভরাবার মতো খাবার জোগাড় করাই তখন দারুণ কঠিন কথা। শুধু ওই খাবার জোগাড় করবার চেষ্টাতেই তাকে তার সবটুকু শক্তি খরচ করতে হয়।

    মানুষের যখন এইরকম দীনদরিদ্র অবস্থা তখন নিশ্চয়ই পৃথিবীতে বড়োলোক গরিবলোকের তফাত দেখা দেওয়া সম্ভব নয়। বড়োলোক হয়ে বড়োলোকি করবার মতো অতো জিনিসপত্তর কে পাবে? কোথা থেকে পাবে? সামান্য সম্বল নিয়ে তখন কোনোমতে বেঁচে থাকা। আর তাই একসঙ্গে দল বেঁধে বেঁচে থাকা। বড়োলোক নেই, গরিবলোক নেই; রাজা নেই, প্ৰজা নেই; মালিক নেই, মজুর নেই। সারাটা দল সারা দিনের চেষ্টায় মোট যেটুকু খাবার জোগাড় করতে পারে তার ওপর দলের সবাইকার সমান অধিকার—কেউ বেশি পাবে, কেউ কম পাবে, এমন ব্যবস্থা মোটেই নয়।

    সমানে-সমান হয়ে বেঁচে থাকা। তবু মনে রাখতে হবে এই যে সমানে-সমান ভাব এর আসল কারণ হলো অভাব, দৈন্য। সকলেই গরিব আর তাই সকলেই সমান। নিজস্ব জিনিস বলতে, নিজস্ব সম্পত্তি বলতে, কারুর কিছু নেই। সম্পত্তি বলতে কী আর হতে পারে? শিকার করবার জমিজঙ্গলের ওপর তো কারুর একার দখল নয়; পুরো দল শিকার খুঁজে বেড়াচ্ছে, জমিজঙ্গলগুলোর ওপর পুরো দলের সমান অধিকার। নিজের বলতে তখন শুধু ওই হাতিয়ারগুলো। কিন্তু ওগুলোও তখন এমন ধরনের যে তৈরি করতে পারা খুব সোজা। তীরধনুক, পাথরের মুগুর, পাথরের বল্লম। যে কেউ খুশিমতো তৈরি করে নিতে পারে, আর তাই এগুলোর মালিকানা নিয়ে মারপিট বাধবার কথা নয়।

    বুঝতেই পারছো, মানুষের যখন এই অবস্থা তখন টাকা-কড়ি বা ধনরত্ব বলে কোনো জিনিস থাকতেই পারে না। পৃথিবীর কাছ থেকে তখন মানুষ সবশুদ্ধ যেটুকু জিনিস আদায় করতে পারে তার সবটুকুই তো খরচ হয়ে যায় কোনোমতে বেঁচে থাকবার জন্যে। ফালতু কিছু পড়ে থাকেনা, বাড়তি বলে কিছু নেই। তাই কেনাবেচা করবার কোন কথা ওঠে না, কথা ওঠে না। টাকা পয়সা বা ধনরত্ব জমাবার।

    দলের সবাইকেই তখন প্ৰাণপণ মেহনত করতে হয়। ফাঁকি মারবার যো নেই, আলসেমি করবার যো নেই। কুঁড়েমি করবে কে? যে কুঁড়েমি করবে। সে খাবে কী? যদি এমন হয় যে অন্য কেউ গতির খাটিয়ে খাবার জিনিস জোগাড় করে দিচ্ছে তাহলেই তো কারুর পক্ষে পায়ের ওপর পা দিয়ে হাই তোলা সম্ভব। কিন্তু তখনকার অবস্থায় এ-কথা একেবারেই ওঠে না। হাতিয়ারগুলো নেহাতই বাজে ধরনের, আর সেই হাতিয়ার হাতে একজন মানুষ প্রাণপণ মেহনত করে পৃথিবীর কাছ থেকে যেটুকু জিনিস আদায় করতে পারে তার সবটুকুই তো খরচা হয়ে যায় কোনোমতে তার নিজের প্রাণ বাঁচাবার কাজে। তাই সকলকেই মেহনত করতে হয়, মেহনতের দিক থেকে সকলেই সমানে সমান। তাই বলে সবাই যে ঠিক একই ধরনের কাজ করছে তা অবশ্য বলা যায় না। পুরো দলটার পক্ষে বেঁচে থাকবার জন্যে যতোখানি মেহনত দরকার সে-মেহনত নিয়ে বহুদিন আগে থাকতেই একটা মোটামুটি ভাগাভাগি হয়ে গিয়েছিলো। কিন্তু মেহনতের ভাগাভাগি করতে শিখলেও তখনকার মানুষ এ নিয়ে কোনো ইজতের তফাত করতে শেখে নি।

    কথাটা ভালো করে বুঝতে হবে। আজকের দিনে কী রকম? ও-লোকটা নেহাতই চাষাভুষো, এ-লোকটা নেহাতই কুলি-মজুর-তার মানে এরা সব ছোটোলোক। অমুকবাবু আপিস করেন, ভদ্রলোক। তমুকবাবু মাস্টারি করেন, খাতির করবার মতো লোক। অবশ্য আজকের দিনে সবচেয়ে বেশি খাতির হলো তার যিনি নিজে বড়ো একটা গতির খাটান না।

    যেমন ধরো, বড় কারখানার মালিক কিংবা গ্রামের জোতদার। এদের কথা না হয় ছেড়েই দাও। যারা সত্যিই মেহনত করে তাদের কথাই ধরে। এক একজন এক এক রকম মেহনত করে আর সেই রকমারি মেহনতের দরুন রকমারি মানুষের রকমারি খাতির। মোটের ওপর, যারা গতির খাটায় তাদের চেয়ে যারা মাথা খাটায় তাদের কদর বেশি। গতির খাটানোটা নেহাতই যে ছোটোলোকমি। কিন্তু মানুষেরা যখন সমানে-সমান তখন একেবারে অন্যরকম। কেউই গায়ে ফু দিয়ে ঘুরতে পারে না, গতর না খাটালে কারুর পক্ষেই বঁচা সম্ভব নয়। তাই, মেহনত করাটা যে মন্দ কাজ এ-কথা তখন কারুর মাথায় আসবে কেমন করে? দলের মধ্যে অবশ্য নানান মানুষের নানান রকম কাজ : কেউ বা শিকার খুঁজতে বেরুচ্ছে, কেউ বেরুচ্ছে মাছ ধরতে, জ্বালানী কাঠ জোগাড় করছে কেউ হয়তো বা। আবার মেয়েরা হয়তো কচি ছেলেপুলে সামলাচ্ছে, জানোয়ারের ছাল থেকে পরনের জিনিস তৈরী করছে, এই রকম নানান রকম। কিন্তু এতো রকমের মধ্যে এটা ভালো ওটা মন্দ, এটা খাতির করবার মতো। ওটা ঘেন্না করবার মতো।— তা মোটেই নয়।

    মানুষ যতোদিন সমানে-সমান হয়ে বাঁচতো ততোদিন পর্যন্ত কারুর পক্ষেই অপরের জিনিস কেড়ে নেবার কথা ওঠে না। তার মানে, তখনো, মানুষ লুটপাট করবার মহিমাটা শেখে নি। কে লুটপাট করবে? কী লুটপাট করবে? দলের সবাই মিলে মেহনত করে সবশুদ্ধু যতোখানি জিনিস জোগায় করতে পারলো তার সবটুকুই তো খরচা হয়ে যায় কোনোমতে দলের সবাইকার জান বাঁচাবার জন্যে। জমাবার মতো ফালতু জিনিস কারুর কাছেই নেই, তাই একজনের পক্ষে আর একজনের জিনিসের ওপর লোভ করবার কথা ওঠে না।

    কিন্তু এই অবস্থা ক্রমশ বদলাতে লাগলো। হাতিয়ারের উন্নতির ফলে মানুষ নিছক বেঁচে থাকবার চেয়ে বেশি উপকরণ তৈরি করতে শিখছে। বাড়তি উপকরণটা জমছে মানুষের ঘরে। প্রথম দিকে অবশ্য এই বাড়তি উপকরণটা দিয়ে দলেরই কয়েকজনকে দক্ষ কারিগর হবার সুযোগ করে দেওয়া গেলো। নিজেদের পেট ভরাবার জন্যে সেই কারিগরেরা আর খাবার জোগাড়ের কাজে আটকে থাকবে না; পুরো সময়টাই কারিগরিতে দিতে পারবে— বাকি সকলের তৈরি বাড়তি জিনিস দিয়ে তাদের পেট চলবে। এইভাবে পুরো সময়টা কারিগরিতে লাগাতে পারলে হাতিয়ারের ঢের ঢের উন্নতি হওয়া সম্ভব। আবার হাতিয়ারের এই উন্নতির ফলে জিনিসপত্র তৈরির কাজও অনেক উন্নত হতে লাগলো; ঢের ঢের বেড়ে যেতে লাগলো। ফলে বাড়তে লাগলো জমানো সম্পদ।

    এইখান থেকে কিন্তু মানুষের গল্পে একটা দারুণ মোড় ফিরতে শুরু হলো। দশজনের জমানো সম্পদ একজন যদি কোনোমতে আত্মসাৎ করতে পারে তাহলে তো সে বাকি সকলের চেয়ে ঢের বেশি নিজের ঘরে তুলতে পারবে। ফলে সে আর বাকিদের সঙ্গে সমান থাকবে না; তুলনায় বড়োলোক হয়ে যাবে। আর হলোও তাই। গায়ের জোরে বা ছলে-বলে-কৌশলে দলেরই কিছু লোক বাকিদের বাড়তি সম্পদটা কেড়ে নেবার আয়োজন শুরু করলো। ফলে ভাঙন ধরলো সমাজে। এখন থেকে দলের সকলে আর সমানে সমান নয়; কারুর ঘরে ঢের বেশি, কারুর ঘরে ঢের কম।

    কিন্তু ব্যাপারটা একটু পর আর একটু ফলাও করে বলবো। মিলেমিশে সমানে-সমান হয়ে থাকবার অবস্থা যখন থেকে শেষ হয়েছে তারপর থেকেই মানুষের মনে জন্মেছে লোভ, মানুষের সামনে খুলেছে। পরের জিনিস লুটপাট করে সহজে সুখভোগ করবার পথ। তখন থেকেই মানুষের শরি হয়েছে মানুষ। তার আগে নয়। তার আগে পর্যন্ত মানুষের সামনে শুধু একটা পথ, মেহনত করবার পথ, পৃথিবীর সঙ্গে লড়াই করবার পথ— মানুষের সঙ্গে মানুষের লড়াই নয়।

    তর্ক করে কেউ হয়তো বলবে, লুটতরাজের মতলব যদি না-ই ছিলো তাহলে তখনকার দিনের মানুষ লড়াই করতে যেতো কেন? উত্তরে বলবো, লড়াই ওরা মাঝে মাঝে করতো, কিন্তু লুটতরাজের মতলবে নয়, নেহাতই জানের দায়ে! জানের দায়ে লড়াই করা মানে? কথাটা বুঝিয়ে বলছি। ধরো, এখানে একদল মানুষ রয়েছে, তাদের দলে হাজার দুয়েক লোক। শ-খানেক মাইল দূরে আর একদল মানুষ, তাদের দলেও ধরে হাজার দুয়েক লোক। মাঝখানের যে একশো মাইল জমি-জঙ্গল তার খানিকটা জায়গা জুড়ে শিকারটিকার খোঁজে প্রথম দলের মানুষ, খানিকটা জায়গা জুড়ে শিকার-টিকার খোজে। দ্বিতীয় দলের মানুষ। জমির মালিক বলতে সত্যি কেউ নয়, খানিকটা করে জায়গা জুড়ে শিকার খোজ করবার অভ্যোস এক একটা দলের। এ-অবস্থায়, দলের লোক বাড়তে বাড়তে হয়তো প্রথম দলটায় তিন হাজার মানুষ হয়ে গেলো। তখন তারা যদি আরো খানিকটা বেশি জায়গা জুড়ে খাবার জোগাড় করবার চেষ্টা না করে, তাহলে তারা বাঁচবে কেমন করে? আর এইভাবে, বাড়তি জায়গা থেকে খাবার জোগাড় করবার চেষ্টা করলে অন্য দলের মানুষদের সঙ্গে ঠোকাঠুকি লাগবার খুব বেশি সম্ভাবনা। তাই লড়াই। ও-সব লড়াই নেহাতই জানের দায়ে লড়াই, কোনো একজনের পক্ষে দলেরই বাকি কজনের জমানো জিনিস কাড়বার তাগিদে নয়। অপরের জমানো ধনরত্ন লুট করে আনবার লোভে যুদ্ধ নয়। পরের যুগে যে-সব যুদ্ধ সেগুলো কিন্তু জানের দায়ে মোটেই নয়, আসলে সেগুলো হলো মেহনত করবার বদলে লুটপাঠ করে সহজে বড়োলোক হবার মতলবে যুদ্ধ।

    মানুষ যতোদিন ছেলেমানুষ ছিলো ততোদিন পর্যন্ত তাদের মধ্যে শাসনব্যবস্থা বলে কোনো কিছুর দরকার পড়ে নি। রাজা নেই, উজির নেই; পাইক নেই, পেয়াদা নেই; সরকার নেই, চাকুরে নেই; হাকিম নেই, উকিল নেই; কয়েদ নেই, কয়েদী নেই। তখন

    কেউ কাউকে শাসন করে না। দলের মধ্যে যদি কারুর সঙ্গে আর কারুর ঝগড়া-ঝাঁটি হয়। তাহলে দলের সবাই মিলে একটা নিস্পত্তি করে দেবে। মানুষের জীবন তখন এমন সহজ আর এমন স্বাভাবিক যে আইন কাকে বলে, উচিত-অনুচিত মানে কী, এ-সব কথা নিয়ে কারুর পক্ষেই মাথা ঘামাবার কথা ওঠে না। আসলে আইন বলো, উচিত বলো, আদালত বলো।—সব কিছুর পেছনে রয়েছে একটা ব্যাপারঃ সেটা হলো মানুষের দল দুটো দলে ভেঙে যাবার ব্যাপার-একটা দল আর একটা দলকে শাসনে রাখবে, এই রকমের দুটো দল। এইভাবে শাসনে রাখতে পারলে অপরের সম্পাদটুকু আত্মসাৎ করা সহজ হয়ে যায়। মানুষ যতোদিন ছেলেমানুষ ছিলো ততোদিন পর্যন্ত এ-রকম দুটো দলের কথাই ওঠে না। তাই শাসন নেই, আইন নেই, উচিত-অনুচিত নিয়ে মাথা ঘামাবার বালাই নেই।

    তাহলে দলের কাজটা চলতো কেমন করে? সকলেরই না হয় সমানে-সমান, তবু সর্দার বলে একজন কাউকে মেনে না নিলে দল তো আর চলে না। তাই রাজা-রাজড়া থাকুক আর নাই থাকুক, অন্তত সর্দারের সর্দারিটুকু তো ছিলো!

    দলের গড়নটা কী করম ছিলো তাই বলি। শুনলে বুঝতে পারবে শাসকের দাপট বাদ দিয়েও মানুষের সমাজ কতো শান্ত আর সরল-ভাবে চলতে পারে। তখন পুরো দলটাকে চালাবার ভার দলের সর্দার আর মোড়লের ওপর—সর্দার চালায় লড়াইয়ের কাজ, মোড়ল বাকি সব কাজ। কিন্তু এই মোড়ল বা সর্দার রাজা-উজির ধরনের কিছু নয়। কেননা, সবাই একসঙ্গে বসে ঠিক করে দেয়, কে হবে মোড়ল, কে হবে সর্দার। নিজেদের মধ্যে থেকেই তারা কাউকে মোড়ল বলে ঠিক করলো, কাউকে সর্দার বলে বেছে নিলো। তারপর, এই বাছাই হবার পর দলের লোক যদি কোনোদিন মনে করে ওই মোড়ল বা সর্দার দলের কাজ ঠিকমতো চালাতে পারছে না, তাদের সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া, অন্য কাউকে মোড়ল বা সর্দার হিসেবে নতুন করে বেছে নেওয়া। তাছাড়া, রাজা মরলে রাজার ছেলে রাজা হবার কথা। মোড়ল আর সর্দারের বেলায় মোটেই তা নয়। মোড়ল মরে গেলে দলের মধ্যে থেকে নতুন করে কাউকে সর্দার বলে ঠিক করা হবে। আরো একটা মস্ত বড়ো তফাতের দিক আছে। রাজা নিজে গতির খাটায় না, বাকি সবাই মেহনত করে রাজাকে খাওয়ায়, রাজা বসে বসে আয়েস করে, মজা মারে। মোড়ল আর সর্দারকে কিন্তু মেহনত করতে হয় বাকি সবাইকার মতোই। বরং, বাকি সবাইকার চেয়ে ওদের দায়িত্ব অনেক বেশি, কিন্তু তাই বলে ওদের ভাগে বেশি জিনিস পড়বার, বা ওদের পক্ষে বেশি সুখ ভোগ করবার কোনো কথাই ওঠে না।

    ওরা জানতো মেহনত করতে আর ওরা ভালবাসতো…

    ওরা কী ভালোবাসতো দল বেঁধে একসঙ্গে তালে তালে নাচতে।

    আর, ওরা ভালোবাসতো ছবি আঁকতে।

    কী আশ্চর্য আর সুন্দর ছবিই না। ওরা আঁকতে পারতো! ওদের যে-সব আস্তানা আজ আবিষ্কার হয়েছে সে-সব আস্তানার দেয়াল থেকে আজো ওদের আঁকা ছবি মুছে যায় নি। অপুর্ব সুন্দর ছবি, সেগুলোর দিকে চেয়ে দেখতে দেখতে আজকের মানুষও একেবারে অবাক হয়ে যায়।

    তা হোক।

    মানুষের যতোদিন ওই রকমের আদিম অবস্থা ততোদিন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা ভারি সুন্দর, ভারি সরল। কিন্তু এই সঙ্গেই যদি আরো একটি কথা স্পষ্টভাবে মনে না রাখো তাহলে মানুষের গল্পটা বোঝবার সময় একেবারে গোড়ায় গলদ থেকে যাবে। কথাটা হলো, মানুষের অবস্থা তখন বড়ো করুণ। সে যে কী অসহ্য, দৈন্য, কী অমানুষিক অভাব-আজকের দিনে তা আমাদের পক্ষে কল্পনা করতে পারাও কঠিন। আর তা তো হবার কথাও। কেননা, মানুষের হাতিয়ারটা তখন নেহাতই যে বাজে ধরনের ওই হাতিয়ার হাতে পৃথিবীর সঙ্গে প্রাণপণে লড়াই করেও মানুষ নিজের জন্যে যেটুকু জিনিস আদায় করতে পারে তা যে নেহাতই তুচ্ছ, নেহাতই সামান্য। তার মানে, ওই সহজসামান সম্পর্কের উল্টো পিঠেই দারুণ হাহাকারের কথা। এই হাহাকারের কথাটা বাদ দিয়ে আদিম মানুষের গল্পটা বোঝা চলবে না। আর তাই, একটু পরেই আরো ভালো করে দেখতে পাবে, ওই আদিম অবস্থাটিকে পেছনে ফেলে আসবার সময় মানুষ একদিকে যেমন সমানে-সমান সম্পর্কের আনন্দটুকু হারালো তেমনিই অন্য দিকে খুঁজে পেলো হাহাকারের হাত থেকে নিস্তার পাবার পথ।

    আপাতত সমানে-সমান ভাবে বাঁচবার কথাটা আরো একটু ভালো করে দেখে নেওয়া যাক।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    Next Article ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    পৃথিবীর ইতিহাস – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }