Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল – কিশোর পাশা ইমন

    কিশোর পাশা ইমন এক পাতা গল্প607 Mins Read0
    ⤶ ⤷

    কুকুরদল – ১১

    অধ্যায় ১১

    হাশেম ভাইয়ের দোকানে ওরা দু’জনই ফিরে এলো প্রবল উত্তেজনা নিয়ে। এর মধ্যে বার দুয়েক তোফায়েল ভাইয়ের টাইমিং নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে ফেলেছে শামীম। লোকটা ঐ সময়ে এসে ইলোরাকে ধরে নিয়ে না গেলে লেডিস হল পর্যন্ত হেঁটে যেতো ওরা। তারপর ফিরে আসতে আসতে অন্তত মিনিট বিশেক দেরি তো হতোই (মেয়েদের হলকে বাড়তি এক কিলোমিটার দূরে স্থাপন করার কু-প্রভাবে)। আর অতো দেরি করে এলে জাকি ভাইয়ের সাথে রহস্যময় সুন্দরির বিরহ দৃশ্যের দর্শক হওয়ার সৌভাগ্য ওদের হতো না।

    “এই মাইয়া আমাদের ভার্সিটির না,” একটা সিগারেট ধরিয়ে ঘোষণা দিলো শামীম, “বাইরের মাইয়া।”

    “তা হতেই পারে। তারপরও ইলোরাকে দিয়ে খোঁজ নেওয়াবো। তূর্ণা বলে কেউ ওদের হলে থাকলে বের করা যাবে।”

    “হুঁ। কিন্তু আমাদের মাথাব্যথা তো ওই মাইয়া না। জাকি ভাইয়ের কপাল ফাটলো কি করে? বন্ধের আগে-পরে তো তারে দেখি নাই আমি। এইটা অস্বাভাবিক। তুই মার্ডার হইয়া গেলে আমি কি সঙ্গে সঙ্গে লুকায় পড়ুম-”

    “যদি না আমার মার্ডার হওয়ার পেছনের কারণ আর তোর লুকিয়ে পড়ার কারণ এক হয়!”

    “-এক্সাক্টলি!” উরুতে চাপড় দিয়ে বলল শামীম, “জাকি ভাই কোনো দিক থেকে ঘটনার সাথে ইনভলভড়। আমরা ভুল দিক দিয়া চিন্তা করতাছিলাম। ব্যাসিকটা নজরে আসে নাই সেইজন্য।”

    “ব্যাসিক কোনটা?”

    সিগারেটটা মুহিবের হাতে ধরিয়ে দিলো শামীম, “সিম্পল। ভিক্টিমের ক্লোজ যারা তাদের লগে কথা বলা। ভিক্টিমরে চেনা। ভিক্টিমের ব্যাপারে ডিটেইলস না জানলে খুনের মোটিভ জানবি কি করে, গাধা। খুনটা কে করলো তা বাইর করবি কি করে?”

    “খুনটা কে করেছে তা আমি এরই মধ্যে জানি। রেদোয়ান র‍্যাড। তার সাথে ছিল আরও চারজন মতো।” বলার সময় চারপাশে তাকিয়ে দেখলো মুহিব। না, কেউ শুনছে না তাদের কথা।

    “এইজন্যই ব্যাসিক জিনিসগুলা আমরা এড়াইয়া গেছি। আমরা জাইনাই গেছি খুনটা কার করা। সেইজন্য আমাদের ফোকাস ঘুইরা আছে খুনির দিকে। ভুল করছি দোস্ত আমরা এইটা। আমাদের ফোকাস দেওয়া লাগবে শামসভাইয়ের দিকে। জাকি ভাইয়ের দিকে। তার ফ্রেন্ডসার্কেলের দিকে, ওই তূর্ণা মাইয়াটার দিকে। এতোদিন করছিলাম রিভার্স ইনভেস্টিগেশন। এবার মনে হইতেছে সোজা লাইনে চলার সময় হইছে।”

    “হুঁ, তা তো বুঝতে পারছি। কিন্তু কিভাবে করবো এটা? এরা সবাই আমাদের থেকে দুই বছরের সিনিয়র। জুনিয়র হলে ডেকে এনে কথা বের করে ফেলা যেতো। এখন কেস উল্টা।”

    মোবাইল নাচালো শামীম, “সেজন্যই ভুতবাবাকে ফোন দিয়ে ডাকলাম এইখানে। সারাদিন ক্যাম্পাসে পইড়া থাকে সে, আমাদের চেয়ে ভেতরের খবর সে ভালো জানবে।”

    ভুতবাবা সুমনের জন্য অপেক্ষা করতে করতে নতুন পাওয়া তথ্যটা নিয়ে সামান্য ভাবলো মুহিব। এতোদিন একেবারে অন্ধকারে ছিল ওরা। খুনিকে তারা চেনে, অথচ খুনি এই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন দলের ছাত্রনেতা। তার বিরুদ্ধে শুধু মুখের কথায় নেমে পড়া যায় না। অন্ধকার সেই রাতে মুহিব কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেনি। সে শুধুই একজন সাক্ষী। তার সাক্ষ্য ঢেকে ফেলা ক্ষমতাসীন কারও জন্য কঠিন কিছু নয়। প্রয়োজনে তাকে শুদ্ধ গুম করে ফেলা হতে পারে, কথাটা মনে পড়তেই মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেলো ওর। আরও খারাপ কেস যেটা হবে, খুনের স্থানে মুহিবকে ফিট করতে পারলে উল্টো তাকেই ফাঁসিয়ে দেবে রেদোয়ান আর তোফায়েল।

    তাদের ক্ষমতার প্রভাবেই এতোদিন কোনো কার্যকর পথ বের করতে পারেনি মুহিব। ছোট্ট এক পরিকল্পনা সে করেছিলো, তবে নিঃসন্দেহে অনেক দীর্ঘ সময় নেবে সেই পরিকল্পনা। জড়িয়ে ফেলতে হবে আরও কিছু মানুষকে এবং তাদের কেউ ভুল করলেই ভেস্তে যাবে পুরো পরিকল্পনাটাই। এসব অনেক কারণেই বিরোধী দলের কোনো নেতাকে এই ব্যাপারে জড়িয়ে ফেলার ব্যাপারে শামীমের সায় নেই তেমন।

    তবে এখন নতুন একদিকে আলো পড়েছে। শামসের বন্ধুদের সঙ্গে কথা বলা হয়নি। শামীমের মতে জাকি বলে ভিক্টিমের সবচেয়ে কাছের বন্ধুটি যে আছে, তাকে ঘটনার আগে এবং পরে ক্যাম্পাসে দেখা যায়নি। সে কোথায় ছিল এ কয়দিন? কপালে একটা ব্যান্ডেজ নিয়ে এখনই বা উদয় হলো কেন?

    দূরে ভুতবাবাকে দেখা যায়। স্নাইপার রাইফেলের স্কোপের মতো দেখতে এক ক্যামেরা নিয়ে এদিকেই আসছে।

    মুহিব বলল, “তূর্ণা মেয়েটাকে আমাদের দরকার হবে। তাকে এড়িয়ে গেলে হবে না।”

    “ক্যান? জাকি ভাইয়ের প্রেমিকাও সে হইতে পারে। এইসবের সাথে তার সম্পর্ক থাকার সম্ভাবনা দেখতাছি না।”

    “আমরা কোনো সম্ভাবনা উড়িয়ে দেবো না।”

    ভুতবাবার প্রতি উষ্ণ সম্ভাষণ ছুঁড়ে দিলো ওরা, যে শব্দগুলো মূলতো ম–বর্গীয় এবং চ-বর্গীয়। তারপর তার দিকে উষ্ণ এক হাসি দিয়ে জানতে চাইলো শামীম, “সীতাকুণ্ডের ভূতের লগে আর মোলাকাত করতে যাস নাই?”

    মাথা নাড়লো সুমন, “আর হয় নাই। ক্যাম্পাসে ফিরে যা শুনলাম, ভুত–টৃতের ব্যাপারে আগের মতো আর আগ্রহ পাই না। বিশ্বাসও উইঠা যাইতেছে। সেইদিন শুনলাম সীতাকুণ্ডে একটা গ্রুপ নাকি নকল ভূত সাইজা ধরা খাইছে। আমার সন্দেহ হইতেছে এই শালারাই আমাদের ঐ বাড়িতে ভয় দেখাইছে। সব ভুয়া ভুত দুনিয়ায়। মাঝ দিয়া একটা ক্যামেরা চুদে গেলো আমার!”

    “এরা আসলেই থাকলে কিন্তু ভালো হইতো। শামসভাইয়ের ভুতকে ডাইকা আনা যাইতো। সে হয়তো তার খুনিদের ব্যাপারে টেস্টিফাই করতো।” কথাটা বলেই শামীম বুঝতে পারলো মুখ ফস্কে গেছে। খুন করে করেছে তা ওদের কারও জানার কথা না, সরাসরি টেস্টিফাইয়ের প্রসঙ্গ তুলে ফেলায় ভুতবাবা সন্দেহ করে বসলে সমস্যা হয়ে যাবে। তবে ভাগ্যক্রমে শামীমের কথাটাকে বিশেষ গুরুত্ব দেওয়ার মতো কিছু ভাবেনি ভুতবাবা। তবুও তার দিকে ভ্রু কুঁচকে একবার তাকালো মুহিব।

    ক্যামেরাটা সাবধানে নামিয়ে রেখে ওদের পাশে বসলো সুমন, “টেস্টিফাই করতে হলে তো আগে জানা লাগবে খুনটা কে করেছে। আমাদের ক্যাম্পাস তো ঢিলা। এক মাস পার হয়ে গেলো, কোনো আপডেট নাই। ক্যাম্পাস থেকেও কোনো চাপ নাই। এই খুনি আর ধরা পড়বে না মনে হয়।”

    খুন, ক্যাম্পাস, সন্দেহভাজন, পুলিশের অযোগ্যতা ইত্যাদি নিয়ে দীর্ঘ আলাপ শুরু হয়ে গেলো। একে অন্যের দিকে স্বস্তির সাথে তাকালো মুহিব আর শামীম। টেস্টিফাইয়ের প্রসঙ্গ থেকে তারা খুনিকে চেনে কি না সে ব্যাপারে কোনো প্রশ্ন তোলেনি ভূতবাবা। বরং তার মুখ ছুটিয়ে দেওয়া গেছে। আর কে না জানে একবার সুমনের মুখ ছুটে গেলে বন্ধ করা কেমন শক্ত! শুধু একটু-আধটু ধরিয়ে দিতে হচ্ছে, তারপর সেই বিষয়ে যা যা জানে সব হড়বড় করে বলে যাচ্ছে সুমন। কান খাড়া করে শুধু শুনতে থাকলো ওরা। খানিক বাদেই আসল প্রসঙ্গ টানলো শামীম, তূর্ণা নামের মেয়েটার সঙ্গে জাকির সম্পর্কটা কি? তবে থমকে যেতে হলো ভূতবাবার অস্বীকৃতি লক্ষ্য করে।

    ভুতবাবা সুমনের দিকে কয়েকবার পিটপিট করে তাকালো মুহিব, “তাহলে তুই বলছিস, জাকি ভাইয়ের গার্লফ্রেন্ড ইটিই-র সাবলিহা?”

    “অবশ্যই। কেন? ভাই কি সাবির সাথে চিট করতেছে নাকি?” বেশ আগ্রহের সাথেই জানতে চাইলো সুমন। সাবলিহা কবে থেকে তার কাছে “সাবি” তার সাথে এই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকতে পারে।

    “তা না। ভাইয়ের সাথে তূর্ণা নামের একটা মাইয়ারে দেখলাম। মাইয়া কান্নাকাটি কইরা হল থেইকা বাইর হইয়া গেলো। সেইজন্য জিগাইলাম আরকি।” শামীম ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো ঘটনাটা।

    “এইটা তো মামা সন্দেহ জাগাইন্যা ঘটনা।” সুমনকে বেশ সিরিয়াস মনে হলো, “মাইয়া কাঁন্দবে ক্যান?”

    “সেইটা তো মামা আমিও বুঝলাম না।” নিজেকে পাপ পঙ্কিলতার উর্ধ্বে সরিয়ে নিতে নিতে দাবি করলো শামীম, “তার ওপর বুঝলি না, দেখলাম কপাল ফাটাইছে ভাই। এখনও ব্যান্ডেজ বান্ধা। তূর্ণা মাইয়াটাও আগুন সুন্দরি। শামসভাই মইরা গেলো। সুন্দরি তূর্ণা কান্নাকাটি করতেছে। জাকি ভাইয়ের কপাল ফাটা। কি মিলামু কও!”

    চোয়াল ঝুলে পড়লো সুমনের “তোরা ভাবতেছিস খুনটা করেছে জাকি ভাই?”

    মাথা নাড়লো মুহিব, “সেইটা নিশ্চিত করে বলার সময় তো এখনও আসে নাই। আমরা একটু খোঁজ-টোঁজ নিয়া দেখি আরকি।”

    “আমার মনে হয় তোদের কোথাও ভুল হচ্ছে।” উশখুশ করে বলল সুমন, “জাকি ভাই এমন কিছু করবে না।”

    “করতেও তো পারে। খুন-খারাবীর কেসগুলোর বেশির ভাগই কিন্তু করে থাকে বন্ধু-বান্ধব। আর সাথে থাকে বন্ধুর লগে মিল্যা যাওয়া পছন্দের এক আগুন ঝড়ানো সুন্দরি।”

    “তা ঠিক আছে। কিন্তু এখানে কেস এটা না।” জোরে জোরে মাথা নেড়ে বলল সুমন।

    “কেস তাহলে কোনটা?”

    “শামসভাইয়ের মার্ডার কেসের কাহিনী আমি কিছু জানি না। কিন্তু জাকি ভাইয়ের মাথা শামসভাই ফাটায় নাই এইটা আমি জানি। ঐটা আলাদা কেস। এইটার সাথে তার সম্পর্ক নাই।”

    “জমজমাট কোনো কাহিনী মনে হইতেছে।” শামীম এতোটুকুই বলল। শুরু হয়ে গেলো সুমনের তুবড়ি।

    হ্যাঁ, জাকির মাথায় দাগ এলো কোথা থেকে তা সে জানে। তবে এর সঙ্গে আসলেই শামসের কোনো সম্পর্ক নেই। তোফায়েল গ্রুপের সাথে জাকির সমস্যা অনেকদিন ধরেই। রাজনীতিও তারা করে দুই গ্রুপের হয়ে। যদিও দুই দিক থেকেই তারা সরকারি পক্ষ, তবে এতে করে নিজেদের ভেতরের ঝামেলা তো আর মুছে যায় না। বর্তমান জেনারেল সেক্রেটারির কাছের ছোটোভাই জাকি। তোফায়েল রাজনৈতিক দলটির প্রেসিডেন্টের ডানহাত। আর সরকারি ছাত্রদলের প্রেসিডেন্টের সঙ্গে তাদেরই জেনারেল সেক্রেটারির অন্তর্কোন্দল যে এক সাধারণ ঘটনা তা না জানে কে?

    “বুঝতেছস তো, জাকির লগে তোফায়েলের গ্যাঞ্জামটা কই? কিন্তু এইটার শুরু দোস্ত অন্য জায়গা থেকে। ফার্স্ট ইয়ারে তাদের মধ্যে এসব ছিল না যতোদূর শুনছি। পরে গ্যাঞ্জামটা লাইগা গেলো।”

    “মাইয়া?”

    ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো সুমন, মাথা দোলালো শামীমকে সমর্থন দিতে, “হুঁ! এক মেয়ের প্রেমে পড়েছিলো দুইজন। বুঝলা না? রাইভাল তারা তখন থেকে। মেয়েটা মনে হয় সিএসই-র। নাম ভুলে গেছি। ঐ সময় তো আর আমরা ছিলাম না। আমি বড় ভাইদের কাছে শুনেছি এসব। কিন্তু ওই মেয়ের সাথে তাদের কিছু না হলেও, শেষটায় নিজেদের মধ্যে হয়েছে সাপে–নেউলে সম্পর্ক। জাকি মনে করে আপুটার সাথে তার প্রেম হয়নি তোফায়েলের জন্য। তোফায়েল মনে করে সে আপুকে পটাতে পারেনি জাকির জন্য। কিছু গুজবও বাতাসে ভাসে। ওই আপুকে নিয়ে জাকি ভাই নাকি কক্সবাজার ট্রিপ দিয়েছিলো। শুধু ওরা দু’জন। পরে ক্যাম্পাসে এটা ছড়ানোর পর সামান্য এক ঘটনার জের ধরে তোফায়েল ক্যাফের মাঝখানে জাকি ভাইয়ের ওপর ঝাঁপায় পড়লো। দুই বছর আগের ঘটনা।

    “মারামারিটা সিরিয়াস হয়েছিলো কেমন?”

    হাত ওল্টালো সুমন, “আমি তো আর সেখানে ছিলাম না। শুনেছি চেয়ার দিয়ে জাকি ভাইকে পিটিয়েছিলো সেদিন তোফায়েল। জাকি ভাই রেজিস্ট করার চেষ্টা করেছে, কিন্তু সুবিধা হয় নাই। উল্টো চাকু বাইর করেছিলো হারামজাদা।”

    “চাকু মেরেছিলো?”

    “না। র‍্যাড ভাই ঠেকাইছিলো তাকে। নাহলে ওইদিনই একটা খুন হয়ে যেতো। তখন নাকি রেদোয়ান আর তোফায়েল এখনকার মতো জিগারি দোস্ত ছিল না। পরে আকাম কুকাম করতে করতে হয়েছে। মজার ব্যাপার হলো জাকি এর আগে সিরিয়াস রাজনীতি করে নাই। এই ঘটনার পর থেকে সে একটু বেশি ইনভলভড। আমরা আসার আগের বছর যে সিটি কর্পোরেশন নির্বাচনটা হলো সেইখানে কিন্তু জাকি ভাইয়ের গ্রুপ অ্যাক্টিভ ছিল ভালোই। আমাকে এইসব গল্প শুনাইছে তৈমুর ভাই। উনারা নাকি তখন ভাবছিলেন এইবার জাকি তোফায়েলরে ফাটায়া দেবে। জাকি ভাইয়ের সম্মান অনেক বাড়ছিলো পার্টির ভেতর। অথচ উনি সেইটা করেন নাই।”

    শামীম শুকনো হাসলো, “ফার্স্ট ইয়ারের অ্যামেচার তো আর ছিলেন না তখন। পরিণত হয়েছেন। ব্যক্তিগত ক্ষোভ ঝাড়ার কথা না একজন রাজনীতিবিদের। তবে সুযোগ পেলে তোফায়েলকে তিনি বাটে ঠিকই ফেলবেন। ওস্তাদের মাইর শেষ রাতে।”

    “ঘটনা আসলে তেমন হয় নাই।” ইতস্তত করলো সুমন।

    ভ্রু কুঁচকে তার দিকে তাকালো মুহিব। আলোচনা কোনদিকে যেতে চলেছে সে বুঝতে পেরেছে।

    “জাকি ভাইয়ের মুখে যে কাটা দাগটা দেখেছিস তোরা—”

    বাক্যটা শেষ করে দিলো মুহিবই, “তোফায়েলই আরেক দফা পিট্টি দিয়ে ঐ দাগ ফেলেছে কয়েকটা দিন আগে।”

    “বুঝলি কি করে?” একটু অবাকই হলো সুমন, “কি নিয়ে লেগেছিলো জানি না, তবে কিভাবে যেন জাকিকে বাগে পেয়ে গেছিলো তোফায়েল। মেরে ছাতু করে ফেলেছে একেবারে। কপাল উনার কেটেছে ওভাবেই।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার
    Next Article আর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }